এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভোটযুদ্ধ ২০১৭

    pi
    অন্যান্য | ০৯ মার্চ ২০১৭ | ১৮৭৮৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ১১ মার্চ ২০১৭ ১০:৪৫365289
  • তবে নভজোত সিং সিধুর এত বুদ্ধি, ভাবতে পারি নি :D
  • dc | ১১ মার্চ ২০১৭ ১০:৪৮365290
  • মণিপুরে এখন বিজেপি এগিয়ে, ৩৩টা সিটে ১৩টায় লিড। কং ১২।
  • aap | ১১ মার্চ ২০১৭ ১০:৫০365291
  • আপ এবার এমসিডি তেও ধুয়ে মুছে যাবে, লোকে রাস্তায় বেড়োলেই গালি দিতে শুরু করে, রাস্তা ঘাটের বেহাল দশা, চারিদিকে নোংরা।
    লোকে শীলা দীক্ষিত কে স্মরণ করছে, কংগ্রেসের এমসিডি জেতার ভালো চান্স আছে।
  • dc | ১১ মার্চ ২০১৭ ১০:৫২365292
  • আগের সেপ্টেম্বারে গোয়া ঘুরতে গিয়ে কিন্তু অনেক জায়গায় আপের পোস্টার দেখেছিলাম। সেখানে এখনো আপ ০!
  • dc | ১১ মার্চ ২০১৭ ১০:৫৯365293
  • তবে এটা মানতেই হবে যে অমিত শাহর ইলেকশান স্ট্র্যাটেজি ভয়ংকর রকম ভালো। বিহার ছাড়া আর প্রায় সব জায়গাতেই জিতেছে। মোদির পপুলারিটির একেবারে অপ্টিমাল ইউজ করছে।

    মণিপুরে এখন ৩৪ সিটে বিজেপির লিড ১৪, কং ১২।
  • dc | ১১ মার্চ ২০১৭ ১১:০৪365294
  • কংগ্রেসের অশ্বনী কুমার এখন বলছেন ডিমনি অপোস করে কং বিরাট বড়ো ভুল করেছে। সকালের দিকে অভিষেকও প্রায় একথাই বললেন। তার মানে ডিমনির বিরুদ্ধে পলিটিকাল রেসিসট্যান্সও শেষ হয়ে গেল।
  • pi | ১১ মার্চ ২০১৭ ১১:০৭365295
  • পঞ্জাবে আআপ বিজেপি এস এ ডি র থেকে একটু এগিয়ে এখন।

    পন্জাবে নাকি আআপের মধ্যে প্রচুর অন্তর্কলহ।
  • dd | ১১ মার্চ ২০১৭ ১১:০৯365296
  • আমি তো জানিই আপনেরা কী রকম উর্দ্ধশ্বাসে অপেক্ষা করছেন আমার মুল্যবান মতামতের জন্য। আসলে কোনো কাজ না থাকায় অ্যাতো ব্যাস্ত থাকি যে সময় ঠিক করে উঠতে পারি না।

    বিভিন্ন চ্যানেল ঘুরে ঘুরে যা হেড লাইন পেলাম,

    (১) আচ্ছা, ইরম শর্মিলা কি সত্যি জাস্ট ৫১টা ভোট পেয়েছে? রিয়েলি? হেরে গেছে এটা তো সিওর।

    (২) ইউপিতে যে কটা মাফিয়া দাঁড়িয়েছিলো সব কটাই পিছিয়ে আছে, ঐ আনসারী, রাজা ভাইয়া, মুকথার ইঃ ইঃ

    (৩) ইউ পিতে ৪২টা মুসলিম ডমিনেটেড সীটেই বিজেপি এগিয়ে। কে দেবে এক্ষপ্লানাশন?

    (৪) ডিমনি নিয়ে বাম্বাবুদের লাফ/ ঝাঁপ বৃথাই। সেই মহারাষ্ট্রের মিউনিসিপাল ইলেকশন থেকে শুরু করে এই মিনি বিধানসভা। বাম্বাবু কারা ? যারা চাড্ডী নয় তারাই বাম্বাবু। আর চাড্ডী কারা তা তো জানেনই, যারা বাম্বাবু নয় তারা সকলেই চাড্ডী।

    (৫) সব থিউরীর সেরা থিউরী হচ্ছে রামছাগোল তত্ত্ব। অনেক ভেবেও এর থেকে ভালো থিউরী খুঁজে পাই নে। এক ইনিভার্সাল সলিউশন। সমস্ত হেরে যাওয়া এই এক থিউরীতেই সলভ হয়ে যাবে। ঐ সিআইএ, মিডিয়া,মনসান্তো এইসবের থেকে অনেক পাওয়ারফুল সল্যুশন। এর মূল প্রবক্তা পিটিস্যারকে কিছু একটা ভূষণ টুষন দেওয়া হৌক।
  • dc | ১১ মার্চ ২০১৭ ১১:১৩365297
  • ডিডিদাকে এই একটা পোস্টের জন্যই এক বোতল জামাইকান রাম উপহার দিতে পারি :d
  • dc | ১১ মার্চ ২০১৭ ১১:১৪365300
  • আর ইয়ে এই পয়েন্টটা কি যোগ করা যাবে? :p

    (৬) পবতে এবার মা সারদার আশীর্বাদে আরো দুয়েকজনকে ধড়পাকড়ের সম্ভাবনা বেড়ে গেলো।
  • Amit Sengupta | ১১ মার্চ ২০১৭ ১১:১৪365299
  • আমার একটা কথা মনে আসছে। জাতপাত এবারে ফ্যাক্টরই হয়নি। বিজেপি যাদব বা দলিত বেল্টেও জিতছে। তার মানে কি হিন্দু মুসলিম লাইনে ভোট পোলারাইজড হচ্ছে? নিশ্চিত জানা যাচ্ছেনা।
  • dc | ১১ মার্চ ২০১৭ ১১:১৬365301
  • ইউপিতে এবার যেরকম ল্যান্ডস্লাইড হলো তাতে মনে হচ্ছে মোদির পপুলারিটি, আর অমিত শাহর খুব ভালো বুথ লেভেল স্ট্র্যাটেজি, এই দুটোই প্রধান ফ্যাক্টর ছিল। সেজন্য অ্যাক্রস কাস্ট সেগমেন্ট ভোট পেয়েছে।
  • pi | ১১ মার্চ ২০১৭ ১১:১৮365302
  • কয়েক কোটি মুসলিমের মধ্যে থেকে বিজেপি একটিও মুসলিম প্রার্থী দিল না, এটাও অবশ্যই খুব ভাল ব্যাপার। এবং লোকের এতেও কিছুই খারাপ মনে হবে না, সেটাও।
  • Amit Sengupta | ১১ মার্চ ২০১৭ ১১:১৯365303
  • আগে কোন কেন্দ্রে মুসলিম ভোট ৩০% থাকলে মুসলিম ভোট বিরাট ফ্যাক্টর ধরা হোত। এবারে অমুসলিম ৭০% ডমিনেট করছে।
  • pi | ১১ মার্চ ২০১৭ ১১:২১365304
  • মণিপুরে কং এগিয়ে গেছে।
  • pi | ১১ মার্চ ২০১৭ ১১:২৩365305
  • ৩০০ ছাড়িয়ে গেল।
  • dc | ১১ মার্চ ২০১৭ ১১:২৪365306
  • হ্যাঁ, মণিপুরে এখন কং ১৩, আদারস ১২, বিজেপি ১১।
  • dc | ১১ মার্চ ২০১৭ ১১:২৫365308
  • গোয়া আর মণিপুরে কং আর বিজেপির ফাইট চলছে। এই রাজ্যদুটোয় আদারসা কাকে সাপোর্ট করবে দেখা যাক। তবে টাকার খেলায় আপাতত বিজেপি এগিয়ে থাকবে মনে হয়।
  • pi | ১১ মার্চ ২০১৭ ১১:২৫365307
  • কিন্তু শর্মিলা এভাবে হারাতে ডিডিদার এত আনন্দ কেন ? আবার ডিসি দেখলাম শর্মিলার হারে দুঃখ পাবেন বলেছেন কিন্তু এটা খুবই পছন্দ করেছেন। :P
  • dc | ১১ মার্চ ২০১৭ ১১:২৯365311
  • নানা সরি ডিডিদার ১ নং পোস্ট নিয়ে কিছু বলিনি, ডিঃ দেওয়া উচিত ছিল। ঈরম ম্যাডাম জিতলে সত্যি ভাল্লাগতো (সে তো অখিলেশ জিতলেও ভাল্লাগতো, আপ জিতলেও ভাল্লাগতো)। এই ইলেকশানগুলো একেবারে ২০১৪ মনে করিয়ে দিল, আর মনে পড়ল গোয়ার তখনকার প্রধানমন্ত্রীর একটা লাইনঃ দ্য মিডিয়াম ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান দ্য মেসেজ। সেদিন একজন পলিটিশিয়ানের মুখে এটা শুনে থ হয়ে গেছিলাম, আজ বুঝতে পারি বিজেপির কাছে এই লাইনটার গুরুত্ব কতোখানি।
  • pi | ১১ মার্চ ২০১৭ ১১:২৯365310
  • সব জায়গাতেই এবার রুটি বদলাচ্ছে ? সবই আন্টি এস্টাব্লিশমেন্ট ?
  • dc | ১১ মার্চ ২০১৭ ১১:৩০365312
  • *আদারসরা
  • dd | ১১ মার্চ ২০১৭ ১১:৩৩365314
  • (১) আচ্ছা, ইরম শর্মিলা কি সত্যি জাস্ট ৫১টা ভোট পেয়েছে? রিয়েলি? হেরে গেছে এটা তো সিওর।" আমি লিখলাম।

    ফাইদি লিখলেন "কিন্তু শর্মিলা এভাবে হারাতে ডিডিদার এত আনন্দ কেন ?"

    এটা ফাইদির জন্য। এতে আমার আনন্দ কোথায় খুঁজে পেলে? উত্তর দিও কিন্তু।
  • dc | ১১ মার্চ ২০১৭ ১১:৩৩365313
  • না, ভুল বল্লাম বোধায়। পারিকার বোধায় বলেছিলেন দ্য মিডিয়াম ইস দ্য মেসেজ, মানে অরিজিনাল লাইনটা। এখন ঠিক মনে পড়ছে না।
  • pi | ১১ মার্চ ২০১৭ ১১:৩৬365315
  • হুম।

    রাজ্যসভা না লোকসভায় সোশ্যাল মিডিয়া নিয়েও বলছে। বিজেপি বা মোদির বিরিদ্ধে বললে হাজার হাজার হ্যাণ্ডেল থেকে তার প্রতিবাদ আসে। এগুলো বোধহয় ম্যাটার করছে।
    এমনকি পবর জন্যেও দেখি। গ্রুপে ৪০০০০ + সদস্য। বিজেপির মত ফেকবাজি করে হোক যে করে হোক, এত আগ্রেসিভভাবে এত লোক ছড়িয়ে দিতে দেখিনি কিন্তু আর কোন দলকে। অন্যন্য নন পোলারাইজড লোকজনকে এই বিপুল সংখ্যক লোকের মোদি কি বিজেপি সমর্থন করা কিছুটা হলেও প্রভাবিত করে বইকি। তারউপর এরা মুসলিম ( অনেক সময় বাংলাদেশী মুসলিম) এর ফেক বানায়। হাজারে হাজারে জয়েন করায়। কোন স্ক্রিপ্ট লেখা থাকে শুনেছি। কারণ ব্যাচে জয়েন করালেই মিনিটের মধ্যে আবার পাঁচশো হাজারের রিকোয়েস্ট চলে আসে ! এবার সেই মুসলিম প্রোফাইলগুলো তেহ্কে খুবই ইসলামী মৌলবাদী ও অতীব রক্ষণশীল পোস্ট করিয়ে করিয়ে লোকজনের মধ্যে একটা ভালৈ ইসলামোফোবিয়া তৈরি করতে সফল হয়, এও দেখেছি। এ নিশ্চয় অন্য প্লাটফর্মগুলোতেও চলে।
  • pi | ১১ মার্চ ২০১৭ ১১:৩৯365316
  • আপনার পুরো পোস্টটা পড়েই, প্রতিটা পয়েন্টেই তো দারুণ আনন্দের টোন পেলাম। বা ওভারল টোন সেটা বলে ওটা প্রতি পোস্টের জন্যই প্রযোজ্য মনে হল।
    আমার ভুল মনেই হতেই পারে। কিন্তু ভ্ল মনে হওয়ার মত কোন টোন যাচ্ছে বা যেতে পারে কিনা সে আপনিও পড়ে দেখুন।
  • Ekak | ১১ মার্চ ২০১৭ ১১:৪২365317
  • আইটি মার্কেটিং সেলে প্রচুর মেম্বার আছে। কিন্তু এগুলো তো কম্পিউটারাইজড দুনিয়ার হাতিয়ার। একসময় গায়ে গতরে হতো, এখন ইন্টারনেটে হচ্ছে।
  • dd | ১১ মার্চ ২০১৭ ১১:৪৩365318
  • আমার সব সময়ের সব পোস্টেই আনন্দের টোন থাকে। ইয়ার্কির টোন'ও বলতে পারো। ওটা আমার সিগেনেচার।

    তবে গুচর পাতায় বিশেষতঃ কোনো রকমের রাজনৈতিক টইতে অ্যাতো বেশী সেফ রাইটাস গার্জিয়ান থাকে যে ইদানী দুঃখী সুখী কোনো পোস্টই করি না। এইটা নেহাৎই ফস্কে বেরিয়ে গেছে।
  • dc | ১১ মার্চ ২০১৭ ১১:৪৫365321
  • বিজেপি সোশ্যাল মিডিয়া ভয়ংকর ভালো ব্যবহার করছে। আর একইসাথে আরেসেসও গ্রাসরুট লেভেলে মনে হয় সেম স্ট্র্যাটেজিতে খেলছে। আর উল্টোদিকে মেন অপোজিশান পার্টি কংগ্রেস একেবারে রাডারলেস। বিজেপির জন্য সোনায় সোহাগা।
  • | ১১ মার্চ ২০১৭ ১১:৪৫365319
  • বিজেপীর আইটি সেল ঐজন্যই আছে তো। ঐ ফেক প্রোফাইল দিয়ে একটা ফোবিয়া ক্রিয়েট করা।

    ডিমানি নিয়ে কোন চ্যানেলে যেন শুনলাম নীতিশের স্ট্যান্ড ঠিকঠাক বলছে। প্রথমেই আস্থা জানান। প্রধানমন্ত্রী নিয়েছে তাই তেনার প্রতি আস্থা। এইবারে আস্তে আস্তে একটা করে অসুবিধে আর গলতা খুঁজে আলতো করে মার্কেটে ছেড়ে দেওয়া। আপ বামরা ঠিক উল্টো করে হালে পানি পায় নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন