এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শিশু টক (২)

    Samik
    অন্যান্য | ০১ ডিসেম্বর ২০০৬ | ৫২৩৮০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:০১693136
  • একটা চাকরির বিজ্ঞাপন -

    PARENT

    Job Description

    This is hysterical. If it had been presented this way,
    I don't believe any of us would have done it!!!!

    POSITION :
    Mom, Mommy, Mama, Ma
    Dad, Daddy, Dada, Pa, Pop

    JOB DESCRIPTION :

    Long term, team players needed, for challenging
    Permanent work in an
    Often chaotic environment.
    Candidates must possess excellent communication
    And organizational skills and be willing to work
    Variable hours, which will include evenings and weekends
    And frequent 24 hour shifts on call. Some overnight travel required, including trips to
    Primitive camping sites on rainy weekends and endless sports tournaments in far away cities!
    Travel expenses not reimbursed.
    Extensive courier duties also required.

    RESPONSIBILITIES :

    The rest of your life.
    Must be willing to be hated, at least temporarily,
    Until someone needs £5.
    Must be willing to bite tongue repeatedly .
    Also, must possess the physical stamina of a
    Pack mule
    And be able to go from zero to 60 mph in three seconds flat
    In case, this time, the screams from
    The back garden are not someone just crying wolf.
    Must be willing to face stimulating technical challenges,
    Such as small gadget repair, mysteriously sluggish toilets
    And stuck zippers.
    Must screen phone calls, maintain calendars and
    Coordinate production of multiple homework projects.
    Must have ability to plan and organize social gatherings
    For clients of all ages and mental outlooks.
    Must be willing to be indispensable one minute,
    An embarrassment the next.
    Must handle assembly and product safety testing of a
    Half million cheap, plastic toys, and battery operated devices.
    Must always hope for the best but be prepared for the worst.
    Must assume final, complete accountability for
    The quality of the end product.
    Responsibilities also include floor maintenance and
    Janitorial work throughout the facility.

    POSSIBILITY FOR ADVANCEMENT & PROMOTION :

    None.
    Your job is to remain in the same position for years, without complaining, constantly retraining and updating your skills,
    So that those in your charge can ultimately surpass you

    PREVIOUS EXPERIENCE :

    None required unfortunately.
    On-the-job training offered on a continually exhausting basis.

    WAGES AND COMPENSATION :

    Get this! You pay them!
    Offering frequent raises and bonuses.
    A balloon payment is due when they turn 18 because
    Of the assumption that college will help them
    Become financially independent.
    When you die, you give them whatever is left.
    The oddest thing about this reverse-salary scheme is that
    You actually enjoy it and wish you could only do more.

    BENEFITS :

    While no health or dental insurance, no pension,
    No tuition reimbursement, no paid holidays and
    No stock options are offered;
    This job supplies limitless opportunities for personal growth, unconditional love,
    And free hugs and kisses for life if you play your cards right.

    ** AND A FOOTNOTE ?

    THERE IS NO RETIREMENT -- EVER!!! **
  • Paramita | ০৫ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:১০693137
  • এটা সেমসাইড তাও দিচ্ছি তোমাদের এন্টারটেনমেন্টকে কে লিয়ে :

    বাড়িতে শিশু-শ্রবণ-অযোগ্য কোনো কথা কইতে হলে মেঘের বাপ-মা হিন্দিতে বাতচিত করে। আজ সকালে মা বলেছে "তুম যব ইশকুলমে ড্রপ করোগে, মিস অর্পিতাকো আচ্ছাসে বোলো উয়ো হট লাঞ্চ কিতনা খাতা হ্যায় অউর কিতনা ফেলতা হ্যায় ইয়ে খেয়াল রাখনে কে লিয়ে"। মিস অর্পিতা শুনেই মেঘ ভুরু কুঁচকে তাকালো, তারপর বলল "তুমি বাবাকে হিন্দিতে কি বললে?" বাবা জিগেস করল, "তুই বুঝতে পারলি মা হিন্দিতে বলল?" মেঘ : "হ্যাঁ কিন্তু ওটা ঠিক হিন্দি নয়, আজ্জা যেটা বলে সেটা হিন্দি।"

    :((
  • Du | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ০৩:০৭693138
  • খ্যাক :-| - হাসি নি
  • arjo | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ০৭:১৯693139
  • পামিতা দি হিন্দী নেহি জানতি। ইয়ে মেঘ কো ভি পাতা হ্যায়। খ্যাক খ্যাক।

    এবারে শোনো সাম্পানের গপ্পো:
    সাম্পান কি বোর্ড বাজাচ্ছে, মানে বিশাল জোরে ধাঁই ধাঁই করে পিটিয়ে আমাদের কান ঝালাপালা করে দিচ্ছে। সবচেয়ে বাঁদিকের রীডটা টেপায় বেশ গম্ভীর একটা মেঘমন্দ্র খাদের আওয়াজ বেরোলো। সেটা শুনে সাম্পানের মন্তব্য: "এই মিউসিকটা ভীষণ য়াগী (রাগী)।" তারপরে টুলটা একেবারে ডানদিকে টেনে নিয়ে গিয়ে সবচেয়ে ডানদিকের রীডটা বাজালো। এতে পি পি করে খানিক শব্দ হল। সাম্পানের মন্তব্য: "এই মিউসিকটা টি টি করে কাঁদছে।" তখন আমি মাঝের কিছু রীড বাজিয়ে ওকে জিজ্ঞেস করলাম "এগুলো কি করছে?" ও বলল:" এগুলো হ্যাপি হয়ে গেছে।'
  • raatri | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ১৪:০১693140
  • টুংকাই যা সব মানে জানতে চাইছে আজকাল!!আবোল-তাবোল পড়তে পড়তে যেখানে আটকাচ্ছে,সেখানে প্রশ্ন।'এর মাঝে হোলো কি?মামা তার মোলো কি?-মাম্মা মোলো মানে কি?'এইসব ঠিক ছিল।কিন্তু যখন জানতে চায় 'এই তো সেদিন রাস্তা দিয়ে চলতে গিয়ে দৈববশে-মাম্মা,দৈববশে মানে কি?'আমি সত্যি কি বলব বুঝে পাই না।
  • mandi | ০৬ ফেব্রুয়ারি ২০০৮ ২১:৩৫693141
  • আমার ছ য় বছ রের ছেলে খুব দুশ্চিন্তায় মা কিভাবে হিসি করে জান তে। বাড়ি তে আর আছে বাবা আর ভাই। কাল আর টেন্‌শ্‌ন না চাপ তে না পেরে বোলেছে- ডু উ পী ফ্‌র্‌ম ইওয় র ব্‌ট্‌ম মাম? ক্যান উ শো মী বিটুইন ইওয় র লেগ্‌স, প্র মিস আই ওন্ট টেল ড্যাড!
  • raatri | ১০ ফেব্রুয়ারি ২০০৮ ১৭:৪২693142
  • সারাদিন মাম্মা,মাম্মা আর মাম্মা।আর ভাল্লাগে না!!শেষে বল্লাম-একদম আমাকে মাম্মা,মাম্মা করবি না।সে-'তাহোলে কি বোলবো?'আমি-'আন্টি বলবি'।ক্ষেপে উঠে মুখ বাঁকিয়ে -'এতা কি স্কুল নাকি?আর এতা কি ফেন্দ(friend)??'নিজের বাবার দিকে আঙুল দেখায় সে।

    complan-এর একটা অ্যাড আছে ঝুলন্ত বাবু।complan না খেলে যতই ঝোল,লম্বা হবে না এই হল সারমর্ম।টুংকাইকে একদিন দেখি খাটের ধারে ঝুলছে।শুধু বলেছি-'এই ঝুলন্ত বাবু,উঠে বোস!'সংগে সংগে তোড়ে-'আমি কি ঝুলন্ত বাবু নাকি?সারাদিন ঝুলে থাকি?কমপ্যান খাই না?'কিছু বলার জো নেই!!
  • § | ২৫ ফেব্রুয়ারি ২০০৮ ১১:০১693143
  • ছেমড়িডা দাড়িদাদুর লুকোচুরি কবিতাটা (আমি যদি দুষ্টুমি করে / চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি) পুরো মুখস্থ করে ফেলেছে। আদ্যোপান্ত।
  • Blank | ২৫ ফেব্রুয়ারি ২০০৮ ১১:০৬693144
  • রেকর্ড করে তুলে দাও ইস্নিপসে, আর এখানে লিংক দাও :)
  • § | ২৫ ফেব্রুয়ারি ২০০৮ ১১:২৪693146
  • হুঁ। দেব।
  • Blank | ২৬ ফেব্রুয়ারি ২০০৮ ১০:২৬693148
  • এটা দেখেছি আর হেসেছি
  • arjo | ২৭ ফেব্রুয়ারি ২০০৮ ০৫:২০693150
  • সুইট। এ, বি, সি, ডি শুনে আমার ছেলে খুব খুশি হয়েছে।
  • Paramita | ২৭ ফেব্রুয়ারি ২০০৮ ১১:০৪693151
  • দিল্লীওয়ালির মাঝে মাঝে বলা "বোলো"-টা ভারি শ্রুতিমধুর।
  • d | ২৭ ফেব্রুয়ারি ২০০৮ ১১:১৮693152
  • আমার ব্যক্তিগত মত: বাচ্চাদের ভিডিওগুলো শুধু বাচ্চাদের ফোকাসে রাখলেই অথবা সেইটুকু শেয়ার করলেই ভাল হয়।
  • d | ২৭ ফেব্রুয়ারি ২০০৮ ১১:২০693153
  • না:। :(
  • | ০২ মার্চ ২০০৮ ০০:১৮693154
  • সাঁঝরানীর জন্মদিনে একবাক্স ক্রেয়ন দিলাম। আর রঙ করার বই। আর গালে একটা হাম্মি।

    আর অনেক অনেক রঙবেরঙের বেলুন। কেক। আর মোমবাতি।

    হ্যাপি বার্থডে।
  • m | ০৬ মে ২০০৮ ১০:১৮693157
  • একদিন সন্ধ্যে বেলা এক ভদ্রলোকের বাড়ি নেমন্তন্ন-সেখানে আরো কয়েকটি বাঙালি পরিবার আসবে- আমাদের পৌঁছতে একটু দেরী হয়েছে।খেলার সময় কমে যাচ্ছে ভেবে ছেলের সেদিন চিন্তার শেষ নেই।
    দরজায় টিনটিন কে দেখা মাত্র এক ভদ্রমহিলা হৈ হৈ করে বলে উঠেছেন- ঐ তো টিনটিন এসে গেছে- গম্ভীর মুখে তিনি জবাব দিলেন,হ্যাঁ আ আ আ,থ্রী ন হাফ এসে গেছে।
  • m | ০৬ মে ২০০৮ ১০:২৯693158
  • রোজ স্কুল থেকে ফিরলে খবর নিই যে আজ কি কি করলে- সেদিন বল্লো আজ আমি স্কুলে স্ন্যাক টাইমে সবাই কে টিস্যু দিয়েছি- টিচার গুড বলেছে,আমি টিচারের পাশে বসেছি,নিজের জায়গায় বসি নি-
    আমি বল্লাম কেন বাবা,
    কেননা ঐ খান টা একটা ময়লা ছিলো-কি ময়লা?একটা সাদামত...
    টিচার কে বলোনি?বলেছিতো, কি বল্লে?বল্লাম দেখো ওখানে চেয়ারে ময়লা পড়ে আছে- টিচারকে বাংলায় বল্লে বুঝতে পারলো- একটু হেসে ফেলেছিলাম

    ছেলে খুব ভেঙে পড়া গলায় উত্তর দিলো,বাড়িতে তো তুমি সবসময় বাংলাই বলতে বলেছো:)
  • raatri | ২৫ মে ২০০৮ ১৫:১২693159
  • কারোর খেতে খেতে পেট ভরে গেলে সে কি বলে?'আর খাবো না' বা 'পেট ভরে গেছে' এই সব নিশ্চয়।আমার ছেলে বলে 'তুমি একটা ভুল কাজ করছো,বুদলে(বুঝলে)?আমাকে বেছি খাওয়াচ্ছো,বুদলে?'
  • r | ২৫ মে ২০০৮ ১৫:১৭693160
  • কাল আবার বলেছে যে ও ককরোচকে ভয় পায় না,-কারণ 'আমি তো খুব মার্ট(স্মার্ট)!!'
  • raatri | ২৫ মে ২০০৮ ১৫:১৯693161
  • সরি,আমার পুত্তুর এসে r রেখে আমার নামের বাকিটুকু মুছে দিয়ে গেলো আগের লাইনটা লেখার সময়।
  • nyara | ২৮ মে ২০০৮ ০০:১৯693162
  • শিশুমনের প্রশ্ন অসংখ্য এবং, মাঝে মাঝে, এম্ব্যারাসিং।

    কাল মলে ভিক্টোরিয়াস সিক্রেট দোকানের পাশ দিয়ে আসার সময়ে শুধু অন্তর্বাস পরা ম্যানেকুইন দেখে আমার বড় মেয়ে জিগেস করল, 'ওরা হচ্ছে কেন ন্যাংটোপুটু?'
  • Ishan | ২৮ মে ২০০৮ ০৮:২৪693163
  • কলম্বাসে গল্প এক।
    -------------------

    টিনটিন একদিন প্রশ্ন করল, এইসব দোকান আর রাস্তা কে বানিয়েছে? অন্যদিন এসবের উত্তরে সংক্ষেপে বলি অন্য লোক বানিয়েছে। কিন্তু সেদিন একটু দার্শনিক মুডে ছিলাম। বললাম, আয় বুঝিয়ে বলি। কলম্বাস বলে একটা লোক ছিল। সে থাকত ইউরোপে। একদিন সে রানীকে বলল আমাকে তিনটে শিপ দেবে? রানী বলল কেন? কলম্বাস বলল, আমি আমেরিকা যাব। রানী ওকে তিনটে শিপ দিল। কলম্বাস তারপর জাহাজে করে সোজা আমেরিকা। তখন আমেরিকায় কিছুই ছিলনা। তারপর অনেক লোক এল... ইত্যাদি ইত্যাদি।

    ছেলে শুনে বলল, আমরা কলম্বাসের পরে ঈছি? আমি বললাম, হ্যাঁ। ছেলে সন্তুষ্ট।

    পরের দিন রাতে ছেলে বলল তোমাকে একটা গল্প বলব? আমি বিগলিত। বললাম বল। ছেলে বলল, শোনো (চোখ গোলগোল করে)। কলম্বাস বলে একটা লোক ছিল। সে তিনটে শিপ নিয়ে আমেরিকা এল। বাড়ি-দোকান সব বানালো। (বানানো) হয়ে গেছে বলল, তারপরেই তোমরা ক্যানসাসে এলে।
  • Ishan | ২৮ মে ২০০৮ ০৮:৩১693164
  • গল্প দুই।
    ---------

    মিঠু সর্বদা কমপ্লেন করে গ্যারাজে আমি গাড়ি একদিক ঘেঁষে রাখি। আমি উত্তরে বলি আসলে স্পেসটাই খুব কম। ওরকম প্রিসাইজ মেজারমেন্ট চোখে করা যায় নাকি? ছেলে এসব তক্কাতক্কি শোনে। মনে হয় আমাকেই সাপোর্ট করে। রোজ স্পেস পর্যবেক্ষণ করে। আমিও করতে দিই। বাড়িতে একটা সাপোর্টার থাকা ভালো।

    এরকমই একদিন। আমার সঙ্গে গ্যারাজে ঢুকেছে। চারিদিক ভালো করে দেখে টেখে বলল, বাবান, একটা কথা। আমি বললাম, কি?

    -- কলম্বাস বাজে লোক।
    -- বাজে?
    -- খুব।

    আমি খুব অবাক হয়ে বললাম, কেন? ছেলে স্মার্টলি জানালো, গ্যারাজটা অ্যাত্তো ছোটো বানিয়েছে। একটুও স্পেস রাখেনি। কি দুষ্টু। ভাবো একবার।
  • Ishan | ২৮ মে ২০০৮ ০৮:৪০693165
  • কলম্বাসের গল্প তিন।
    ---------------------

    সেই থেকে প্রায় প্রতি রাতেই নিয়ম করে কলম্বাসের গল্প শোনায় ছেলে। রোজই গল্প বদলে যায়। এবং না শুনতে চাইলেও গল্প শোনানো চলছে চলবে।

    কলম্বাসের লেটেস্ট গল্পটি এইরকম।

    কলম্বাস খুব দুষ্টাপ (দুষ্টু) ছিল। কোনো কথা শুনতনা। একদিন বাথরুমে একটা সোপ নিয়ে কমোডে ফেলে দিয়েছে। মামার শাড়িটাও (ক্লজেট থেকে) এনে ফেলে দিয়েছে। ফ্লাশও করে দিয়েছে। কি দুষ্টাপ। ভাবো একবার।

    "ভাবো একবার' টা বলাবাহুল্য, দিনে পঞ্চাশবার বলে। বা তারও বেশি। মায়ের কাছ থেকে শিখেছে। এবং বলাবাহুল্য, কলম্বাসের এইরূপ পরিণতিতে আমি যার-পর-নাই মর্মাহত।
  • rimi | ২৮ মে ২০০৮ ১৯:৫৭693166
  • :-)))) সব বাচ্চারাই একরকম। আমাদের বাড়িতে কিম্বা বাইরে যা কিছু অঘটন ঘটে তা ঘটায় একটি মনস্টার। সাম্পানের হাতে উল্টো চামড়া গজিয়েছে, বেশ ব্যথা। আসলে মনস্টার রাতে এসে ওকে কামড়ে দিয়ে গেছে, ওটা তারই চিহ্ন। কিম্বা ওর খেলনা হারিয়ে গেছে, দুষ্টু মনস্টার নিয়ে গেছে ওটা।

    বিকেলে আমরা পার্কে গেছি। সাম্পানের বাড়ি ফেরার ইচ্ছে মোটেই নেই। ও সটান বলে দিল: "আমরা বাড়ি যাবো না। We don't have home।" বাড়ি নেই কেন? "The monster picked it up." আচ্ছা, গিয়ে দেখাই যাক বাড়িটা আছে কি নেই। বাড়ির কাছাকাছি এসে বললাম ঐ তো বাড়ি আছে ঠিক জায়গাতেই। সাম্পান নির্বিকারচিত্তে বলে দিল "মনস্টার বাড়িটা ফেলে দিয়ে গেছে। দেখলি?"
  • S | ২৮ মে ২০০৮ ২০:০৩693168
  • ছো-ও-ও-ও ছুইট! ছবকটা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন