এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিপুএম একেবারেই ভাগ পায়নি কো ?

    একক
    অন্যান্য | ১২ ডিসেম্বর ২০১৪ | ১৩৬০১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • mmm | ১৪ ডিসেম্বর ২০১৪ ১৩:৩২655938
  • মমতা জোগ্য, এ আমি আগেই বলেচি।
  • PM | ১৪ ডিসেম্বর ২০১৪ ১৩:৪১655939
  • যেদিন প্রথম রাস্তা কাটা হয়েছিলো সেদিন-ই প্রথম সিআর্পিএফ নামানো উচিত ছিলো, রাষ্ট্রের রিট কে প্রতিষ্ঠা করতে। তারপর যদি সিদ্ধান্ত নেওয়ায় কোনো ভুল হয়ে থাকে সেটাকে রেক্টিফাই করা উচিত ছিলো। কোনো সমস্যাকে শুরুতে সামলানো যতোটা সহজ পরে সামলানো ততোটাই শক্ত-এটা ম্যনেজমেন্ট এবং পাব্লিক অ্যাড্মিনিস্ট্রেসনের বেসিক থিওরি।

    কিছু জিনিষ কন্ট্রোল্ড ভাবে লিঙ্গার করতে দেওয়া হয় কখোনো কখোনো, যেমন ওকুপাই ওয়ালস্ট্রিট। নন্দীগ্রামে সরকার পুরোপুরি বিরোধীদের হাতে খেলেছে।

    যাক গে এ নিয়ে তর্ক করে মদনের থেকে আপনাদের দৃষ্টি সরানোর মহৎ চেষ্টাকে সফল করতে চাই না।
  • Arpan | ১৪ ডিসেম্বর ২০১৪ ১৫:২২655940
  • সেই!

    good sense will prevail তার পরে ইতি গজের মত করে when paid back in the same coin .... দুষ্ট লোকেরা সবাই পরেরটা শুনে ফেলে হেডলাইন করে ছপিয়ে দিল।
  • PM | ১৪ ডিসেম্বর ২০১৪ ১৫:৩১655941
  • অপারেসন শান্শাইন মোটেই সমর্থন করছি না। শুধু বলছি প্রথম দিন যদি প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যেতো তাহলে ওটার দরকার-ই হতো না। শানশইন যখন হয়েছে তখন প্রশাসন অলরেডি মাখিয়ে একসা করেছে
  • ? | ১৪ ডিসেম্বর ২০১৪ ১৮:২৪655943
  • জ্ঞানেশরীর সমর্থনকারীদের ব্যাপারে কি বক্তব্য।
  • jhiki | ১৪ ডিসেম্বর ২০১৪ ১৮:২৪655942
  • অপারেশন সানশাইন গড়িয়াহাটের হকার উচ্ছেদ নয়?

    আপনি বোধহয় নন্দীগ্রামের সুর্য্যোদয়ের কথা বলছেন।
  • PM | ১৪ ডিসেম্বর ২০১৪ ১৯:৪৬655944
  • সরি ঝিকি ম্যম ওটা অপরেশন সান রাইস হবে মনে অপরেশন সুর্য্যদয়
  • aranya | ১৫ ডিসেম্বর ২০১৪ ০৯:৫৮655945
  • 'হতেই পারে এরকম অনেক ঘটনায় সিপিয়েম বা সরকার লোক মেরেছে। কিন্তু এরকম নানান ছোট ছোট ঘটনা, যেখানে সরকার পক্ষ লোক মেরেছে, সেটা বোধায় খুঁজলে প্রত্যেক রাজ্যে পাবেন'

    - এই যুক্তি-টা হজম করতে অসুবিধা হয়। সিআইএ-র বন্দীদের ওপর অত্যাচার নিয়ে এক বন্ধু আজ বলছিল পৃথিবীর সব দেশেই এটা হয়, নো বিগ ডিল।

    জানি না, সত্যিই নো বিগ ডিল কিনা ..
  • aranya | ১৫ ডিসেম্বর ২০১৪ ১০:০০655946
  • প্রশাসনিক সন্ত্রাস ইনএভিটেবল, এটা মানতে কষ্ট হয়
  • jenegan | ১৫ ডিসেম্বর ২০১৪ ১০:১৫655948
  • স্টেট মানেই যে দমন যন্ত্রো সেটা মেনে নিলেই আর সমস্যা থাকবে না অরণ্যদা।
  • aranya | ১৫ ডিসেম্বর ২০১৪ ১০:২৯655949
  • স্টেটের বিকল্প-ই বা কি?
  • aranya | ১৫ ডিসেম্বর ২০১৪ ১০:৩১655950
  • কল্লোল-দা অবশ্য একটা স্বপ্ন দেখেন বটে
  • PM | ১৫ ডিসেম্বর ২০১৪ ১০:৪২655951
  • ধরে নিন একটা আদর্শ ওয়েলফেয়ার স্টেট। ৯০ % লোক খুশী। ১০% লোক অখুশী। তাদের স্বার্থ ক্ষুন্য হচ্ছে এই ব্যবস্থায়। তারা ধ্বংসাত্বক আন্দোলন করছে সরকার ফেলার জন্য, ঐ ৯০% এর সুখ অসুখে বদলে দেবার জন্য। আন্দোলনের প্রভাবে ঐ সুখী ৯০% এর ২০ % ও ভাবছে কি হয় তো ১০% যা বলছে তাতে কিছু সারবত্ত আছে।

    এই অবস্থায় ঐ ৯০% মানুষের ভালো থাকাকে নিশ্চিত আর দির্ঘ স্থায়ী করতে ঐ দেশের সরকারের কি করা উচিত?
  • dc | ১৫ ডিসেম্বর ২০১৪ ১০:৪৩655952
  • "এই যুক্তি-টা হজম করতে অসুবিধা হয়। সিআইএ-র বন্দীদের ওপর অত্যাচার নিয়ে এক বন্ধু আজ বলছিল পৃথিবীর সব দেশেই এটা হয়, নো বিগ ডিল।"

    "প্রশাসনিক সন্ত্রাস ইনএভিটেবল, এটা মানতে কষ্ট হয়"

    অরণ্য, আমি বাস্তববাদী বেশী আর আইডিয়ালিস্ট কম। বাস্তবে যা হয় তাই বলেছি। এবার এই ব্যবস্থা পাল্টে যদি অন্য ব্যবস্থা আসে তো আমি খুবই খুশী হবো, তবে আমার জীবদ্দশায় এই ব্যবস্থা বদ্লাবে না বলেই মনে হয়।
  • trx | ১৫ ডিসেম্বর ২০১৪ ১০:৪৫655953
  • হয় সেটা ঠিক - তবে সব দেশে অবশ্যই নয়। অনেক দেশেই হয়।

    কিন্তু হয় বলেই সেটাকে ঠিক বলে মানতে হবে কেন?
  • aranya | ১৫ ডিসেম্বর ২০১৪ ১০:৫৩655954
  • হুম, বাস্তব বেশ কঠিন বটে। আই এস, বোকো হারাম যা করছে, তা অন্য অনেক সন্ত্রাস-কেই লজ্জা দেবে। আবার মাওবাদীরাও জঙ্গলমহলে অনেক লোক মেরেছিল এক সময়। স্টেট-ই শুধু সন্ত্রাস চালায় এমন তো নয়, স্টেটের কাছে প্রত্যাশা বেশি, এই পর্যন্ত
  • aranya | ১৫ ডিসেম্বর ২০১৪ ১০:৫৪655955
  • এটা লিখে মনে হল, আই এস-এর নামেও অবশ্য স্টেট রয়েছে
  • dc | ১৫ ডিসেম্বর ২০১৪ ১১:০০655956
  • trx, সরকার কোন না কোন ভাবে অত্যাচার করে না, প্রকাশ্যে না হলেও অন্তত লুকিয়েচুরিয়ে করেনা এরকম কোন দেশ কি আছে? আমার সত্যিই জানা নেই। মানে মাদাগাস্কার বা হনুলুলু টাইপের দেশগুলো বাদ দিয়ে।

    আর মেনে নেওয়া না নেওয়ার প্রশ্ন করিনি। আমি বলেছি যে সিপিয়েম মরিচঝাঁপি ইত্যাদি যেমন করেছে, সিপিয়েমের বদল যে আসবে সেও ওরকম কিছু করবে। এটাই বাস্তব। আমি বরং সিপিয়েমকে সরাতে চাইতাম ওদের ভুলভাল ইকোনমিক পলিসির জন্য (বুদ্ধবাবুর আগের সরকারগুলো)।
  • aranya | ১৫ ডিসেম্বর ২০১৪ ১১:০৫655957
  • স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি-গুলোর হিউম্যান রাইটস রেকর্ড খুবই ভাল মনে হয়, অবশ্য জনসংখ্যা কম
  • dc | ১৫ ডিসেম্বর ২০১৪ ১১:২৪655959
  • অরণ্য, সেই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতেও খোঁজ নিয়ে দেখুন, হয়তো দুয়েকটা কিডন্যাপিং-গুমখুন কেস ঠিক বেরিয়ে যাবে। হয়তো কেউ এসে ফিসফিস করে বলে যাবে, জানো তো, এই অপদার্থ সরকারটা আমার ভাইটাকে লেকের জলে বারো ঘন্টা চুবিয়ে রেখেছিল।
  • aranya | ১৫ ডিসেম্বর ২০১৪ ১১:৩২655960
  • পিএম-এর পোস্টের পরিপ্রেক্ষিতে - ধ্বংসাত্মক আন্দোলনের প্রকৃতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।
    ধরুন ঐ ১০% আন্দোলনকারীরা জমায়েত করে পুলিশ-কে ইঁট ছুঁড়ছে আর পুলিশ তার উত্তরে গুলি চালাচ্ছে, সেটা ঠিক নয়। পুলিশের উচিত জল কামান, রাবার বুলেট এসব ব্যবহার করা, যাতে প্রাণহানি না ঘটে
  • , | ১৫ ডিসেম্বর ২০১৪ ১২:৩৯655961
  • ঐ স্ক্যাণ্ডানেভিয়ান দেশে মায়েদের হাত থেকে বাচ্ছা নিয়ে চলে যায় সরকার দেখভালের নামে!!
  • PM | ১৫ ডিসেম্বর ২০১৪ ১৪:৩৮655962
  • অরন্যবাবু এটা আপনার মত। অনেকে এরো বিরোধীতা করবে নিশ্চিত।

    খেয়াল করুন, গুলি চালনো নাকচ করেননি। আপনি এখানে স্কেল এর প্রশ্ন তুলেছেন। মানে ধরুন আপনি বলতে চাইছেন যে ধ্বংসত্বক কাজ যদি আইসিস লেভেল এ হয় তাহলে গুলি চলনো জাস্টিফয়েড। এটা আপনার কাছে থ্রেসোল্ড। বিরোধিতা সেই থ্রেসোল্ডের ওপোর গেলে গুলি চালানো অত্যাচার নয়।

    এবার ধরুন আমার যে থ্রেসোল্ড জঙ্গল মহলে মানুষ/সিপিএম খুন তার ওপোরে পরে।

    আবার ধরুন নন্দীগ্রামে মুক্তান্চল করে রাখা DC র থ্রেসোল্ড এর ওপোরে পড়ে।

    এটা কোনো স্ট্যান্ডার্ডাইস্ড প্রসেস নয়। সমস্যা এটাই।

    ( ওপোরের সব কটা সিনারিও-ই কাল্পনিক, নাম গুলো উদাহরন স্বরুপ)

    কল্ললোলদার স্বপ্ন ঐ ১০% কে বাকি ৯০ % বুঝিয়ে সুঝিয়ে পথে আনবে। আর গুলি চলনার প্রশ্নই আসছে না--কারন কালোলদার স্বপ্নের দেশে রাষ্ট্র ব্যাপারটাই নেই।

    কিন্তু যতদিন রাষ্ট্র থাকবে, ততদিন একটা থ্রেসোল্ড থাকবে যার ওপোরে গেলে রাষ্ট্র কে নিজের রিট প্রতিষ্ঠা করতে হবে। সে যতো কল্যানকামী রাষ্ট্রই হোক না কেনো
  • jenegan | ১৫ ডিসেম্বর ২০১৪ ১৪:৪০655963
  • আদর্শ ওয়েলফেয়ার স্টেট সম্ভবত মেজোরিটি মাইনরিটির হিসেব দিয়ে কল্যাণমূলক কাজের হিসেব কর্বে না। সেখানে ডায়ালগ স্পেস বেশি থাকবে বলে মনে হয়।
  • ranjan roy | ১৫ ডিসেম্বর ২০১৪ ১৭:১৩655964
  • মেজরিটি-মাইনরিটি ও স্টেটের রিট প্রতিষ্ঠার প্রশ্নে টিরানোসরাস(!), ও জ্যনগানকে লাইকালাম।
    অবশ্যই dc তার ছবি এঁকেছেন, কিন্তু যেমন trx বলেছেন-- যা চলছে তাই কি কাম্য হতে হবে?

    পিএম এর যুক্তিটি মেজরিটেরিয়ানিজম এর যুক্তি, এই যুক্তিতে আর এস এস এর হিন্দুস্টেটকেও সমর্থন করা যায়।
    কিন্তু আদর্শ গণতন্ত্র অবশ্যই মাইনরিটির কন্ঠস্বর/আন্দোলনকে রুদ্ধ করবে না; ডায়লগ চালিয়ে যাবে। এর জন্যে অমর্ত্য সেন/চমস্কি অবদি যাওয়ার দরকার নেই।
    আমার ব্যক্তিগত মতঃ সেই গনতন্ত্র বা রাষ্ট্রকাঠামো তত মজবুত যে মাইনরিটি কন্ঠস্বরকে যত বেশি স্পেস দেয়। এটা দুর্বলতা নয়, শক্তির লক্ষ্মণ।
    সেই সরকার বেশি ভাল, যার বাজেট অ্যালোকেশনে অস্ত্রশস্ত্রের চেয়ে ফুড সিকিওরিটি,হেল্থ ও শিক্ষা বেশি গুরুত্ব পায়।
  • cm | ১৫ ডিসেম্বর ২০১৪ ১৭:৩১655965
  • আমি সব রকম মজা চাই, সাথে এও চাই যে আর কেউ সব মজা পাবেনা। অবশ্যই আমি মাইনরিটি, তা আমার রাইট থাকবেতো?

    আপনাদের অন্য কোন প্রিন্সিপলের কথা ভাবতে হবে। ফিজিক্স থেকে শিখুন।
  • একক | ১৫ ডিসেম্বর ২০১৪ ১৮:১৫655966
  • "আমার ব্যক্তিগত মতঃ সেই গনতন্ত্র বা রাষ্ট্রকাঠামো তত মজবুত যে মাইনরিটি কন্ঠস্বরকে যত বেশি স্পেস দেয়।"

    এই কথাটার মানে কী নিজেই ভাবুন ফ্যালাসি ধরা পরবে। রাষ্ট্র সরিয়ে রেখে কাঠামো দিয়েই ভাবুন সেটা সেন্ট্রাল না ডিস্ট্রিবিউতেদ। কী লেভেলের ফীডব্যাক মেকানিসম দরকার। সেন্ট্রাল কথার মানেই বা কী। "স্পেস" কেও কাওকে দেয় না। সেন্ট্রাল মনিটর এনটিটি নাকী কমন বেসিক কন্ট্রাক্ট যথেষ্ট।
    ধরে নিন ইন্ডিয়া তে উদুম সিভিল ওয়ার হলো। বিলা ক্ষয়ক্ষতি। এর পরের স্টেপে প্রাইমারি এমেন্ডমেন্ট গুলো কোনদিকে যাবে। মার্কেট কীভাবে মুভ করবে। আমি বেশ আশাবাদী যে একটা বড় কেতাস্ত্রফ দেখতে পাবো। বিপ্লব ফিপ্লব না। একদম আকাশ ভেঙ্গে পরা। যেখানে সবাই ন্যাজ তুলে প্রাণ বাচাতে দৌরুচ্চে।
  • PM | ১৫ ডিসেম্বর ২০১৪ ১৮:৪৩655967
  • রন্জনদা, জেনেগন--আমি মেজরিটি বা মাইনরিটির কথা মোটেই তুলি নি।

    আমার বক্তব্য খুব সিম্পল। আইসিস কে তার বক্তব্য প্রচারের স্পেস আদর্শ রাষ্ট্র দেবে না দেবে না ?

    পঃবঃ এ কেউ যদি দাঙ্গা করে, তকে দাঙ্গা করার স্পেস দেবেন না দেবেন না? চোখের সামনে দাঙ্গা করতে দেখলে আদর্শ রাষ্ট্র তার অ্যাক্টিভ প্রতিরোধ করবে না ডায়ালগের আহ্বান করে গালে হাত দিয়ে অপেক্ষা করবে কবে দাঙ্গাবাজেরা তাতে সারা দেবে?

    আপাততঃ এই দুটো প্রশ্নের উত্তর দিলেই হবে।
  • PM | ১৫ ডিসেম্বর ২০১৪ ১৮:৪৬655968
  • একক ক্রমে গল যোদ্ধা হয়ে উঠছেন ঃ)
  • jenegan | ১৫ ডিসেম্বর ২০১৪ ১৯:৪৩655970
  • সেই জন্যেই বোধ হয় স্টেটের চরিত্র নিয়ে এত কথা! স্টেট কে কোনো না কোনো দিকে যেতেই হয়। তাই তার আর সকলের জন্যে কল্যাণকর হয়ে ওঠা হয় না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন