এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৮৭৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Musca domestica | ২৩ জুন ২০১৬ ১০:২৪710927
  • লুরু-কে বিলেত ধরলে হয়তো বলে, বা আম্রিকানরা ইংরিজী জানে ধরে নিলে হয়তো হনেস্টই ঠিক:-p
  • | ২৩ জুন ২০১৬ ১০:২৭710960
  • অরি ঃ))
  • | ২৩ জুন ২০১৬ ১০:২৭710949
  • না গো, আপাততঃ শুনছি ২ কোটি বাড়ি করে দেবে বলে "ভয়" দেখিয়েছে ঃ)
  • Ela | ২৪ জুন ২০১৬ ২১:১৭710982
  • এত কষ্ট না করে তিনোকে ভোট দিলে পারত!

    (ডিঃ নেহাত ফাজলামি)
  • Ar | ২৪ জুন ২০১৬ ২২:৪৭710993
  • ছাগলের গুঁতোয় pagol হলেন এক baam
  • ?+? | ২৬ জুন ২০১৬ ০৪:৫৫711038
  • ********Name: PT

    IP Address : 213.110.242.20 (*) Date:24 Jun 2016 -- 06:44 PM

    'মনুষ্যজীবনে বিরক্ত হয়ে ‘ছাগল’ হলেন থমাস!"
    -------------------------------------------------------------

    ----------- পি টি একটু বিশ্রাম নিন। শরীর খারাপ করবে। এহ ! চোখের তলায় একেবারে কালি পড়ে গেছে গো, তেনমূল হঠাতে গেলে এটলিস্ট বেঁচেতো থাকতে হবে - না কি। তোমরা সবাই একটু বল না কেনে !

    :))
  • | ২৭ জুন ২০১৬ ১৯:১৩711049
  • পিটি দা, আমি TMC কেই ভোট দিয়েছি। তাই তোমার হিসাবে ছাগল ঃ)))
  • PT | ২৭ জুন ২০১৬ ২০:৫৩711060
  • এত দেরিতে...........?
  • Bratin | ২৮ জুন ২০১৬ ০৭:৫৩711071
  • আহা, নিজে কে "ছাগল" বলে স্বীকর করতে একটু মেন্টাল প্রিপ লাগবে না? পিটি দা, কী যে বলো?? ঃ)))
  • PT | ২৮ জুন ২০১৬ ০৮:৩৮711082
  • ব্রতীনঃ
    আমি ব্যক্তিগত স্তরে নামতে চাই না। অন্যত্র তাকিয়ে দেখ....

    মানুষ যে যে কখনো "ছাগল" হয় তার হাতে গরম উদাহরণ ব্রেক্সিট নিয়ে সাহেবদের মতদান। ইংরেজরা নিজেরাই নিজেদের পেছনে লাথি মেরে EU থেকে বিদেয় করে ২৪ ঘ্ন্টার মধ্যেই পুনর্নির্বাচনের দাবী জানিয়েছে EU-তে ফেরার জন্য!!

    "Two things are infinite: the universe and human stupidity; and I’m not sure about the universe!"
    এটি নাকি সর্বকালের সর্বজন শ্রদ্ধেয় এক বিদগ্ধ ব্যক্তির মুখনিঃসৃত!!
  • sm | ২৮ জুন ২০১৬ ০৯:০৪711093
  • এতো বড়ো পন্ডিতমন্য ব্যক্তি পাওয়া দুষ্কর। জনগণ যদি ছাগল ই হবে; তবে তো গণতন্ত্র সিস্টেম টাই তুলে দেওয়া উচিত।34 বছর সি পি এম কে যখন জিতিয়ে ছিল তখন জনগণ ছাগল ছিল তো?
    গণতন্ত্রে জনগণ ই শেষ কথা। ব্রিটেন এর ডিসিশন ব্রিটেন এর জনগণ ই নিয়েছে। বিতর্ক, রেফারেন্ডাম এর আগেও ছিল- পরেও থাকবে। 48 শতাংশ লিভ এর পক্ষে ছিল। তারা যে সঠিক ছিল এমন কথাও তো জোর গলায় কেউ বলছে না।
    জনগণ ছাগল বলেই তো পৃথিবী তে এতো দিন এতগুলো দেশে কমুনিস্টরা রাজত্ব করে গেছে।জনগণ ছাগল বলেই আবার তাদের পেছনে লাথি মেরে তাড়িয়েছে।
  • মনে কি হয় না | ২৮ জুন ২০১৬ ০৯:৩০711104
  • - যে, গণতন্ত্র ব্যাপারটাকেই রিডিফাইন করার সময় এসেছে? আজকের আনন্দবাজারের দুটি অপ এডের লিং দিয়েছি ভাটে, তার মধ্যে দ্বিতীয়টি বেশি যুক্তিগ্রাহ্য লেগেছে। গণতন্ত্র বলে আমরা যেটাকে জানি, সেত আদৌ গণতন্ত্র না জনতাতন্ত্র - ভাবার সময় এসেছে।

    "সমস্ত নাগরিকের ভোটাধিকার আছে ঠিকই, কিন্তু সেই ভোট দিয়ে কি তাঁরা যে কোনও বিষয় ঠিক করার যোগ্যতা রাখেন? যে বিষয়টি তাঁদের দেশের ভবিষ্যৎ প্রজন্মকে প্রভাবিত করবে, গোটা মহাদেশের হালচাল পাল্টে দেবে, তা নিয়ে আমার-আপনার-ওর-তার সকলের মতই মূল্যবান? এবং সমান মূল্যবান? তা হলে তো ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা চলবে, না কেন্দ্রীভূত শাসন থাকবে, সেটাও গণভোটে ঠিক করলেই হয়। ভারত ধর্মনিরপেক্ষ হবে না কি হিন্দু রাষ্ট্র হবে, সেই প্রশ্নের মীমাংসা করতেও নরেন্দ্র মোদী রেফারেন্ডাম চাইতে পারেন। এবং সম্ভবত মহাসমারোহে জিততেও পারেন!"
  • sm | ২৮ জুন ২০১৬ ০৯:৪৫711115
  • জনগণ যদি চায়; তাই ই হবে। কারণ গণতন্ত্রে সরকার কে জনগণ ই নির্বাচিত করছে। প্রশ্ন একটাই কোন কোন বিষয়ের ওপর রেফারেন্ডাম হবে।কারণ নির্বাচিত সরকার বহু ক্ষেত্রেই জনগণের পেছনে বাঁশ দিয়েছে।
    স্কট দের মনে বহু দিন ধরেই ক্ষোভ; তাদের জোর করে ব্রিটেন এর সঙ্গে রাখা হয়েছে। গত রেফারেন্ডাম এ এই ক্ষোভ টা অন্তত মিটলো।
    ব্রিটেন এর দুটো রেফারেন্ডাম অন্তত গণতন্ত্র কেই সম্পৃক্ত করেছে।কারণ ক্যামেরন সরকার ক্ষমতায় আসার আগে এ দুটি বিষয়ে রেফারেন্ডাম চাইবে বলে প্রতিশ্রুতি দিয়ে ছিল।
    এটা মোদির সবার একাউন্টে 15 লাখ ঢুকবে বলে ফালতু বক্কা নয়।
  • pi | ২৮ জুন ২০১৬ ১০:০৩711137
  • ওহো, এখানেও লেখা হয়েছে দেখিনি।

    ভাটে লিখেছিলাম, এখানে লিখে দি।

    কই, অমিতাভর লেখায় কোথাও তো ভোটারদের ছাগল বলেনি ! বলেছে, ভোটাররা সর্বত্র নিজের স্বার্থ দেখেছে। সব ভোটারই। আর সেটা ইমিডিয়েট স্বার্থ।

    'ভোট-পরবর্তী বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে, ব্রিটেন ছাড়ার স্বল্পমেয়াদি স্বার্থ যাঁদের যত তীব্র, তাঁরা তত বেশি ভোট দিয়েছেন ছাড়ার পক্ষে। যেমন, অল্পবয়স্কদের তুলনায় প্রবীণরা ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছেন ঢের বেশি। ভবিষ্যতের কথা ভাবার সময় তাঁদের নেই। কেইনস-এর মতোই তাঁরাও বলতে পারেন, ইন দ্য লং রান, উই আর অল ডেড! তাঁরা বরং চাইবেন উদ্বাস্তুহীন, অচেনা মানুষহীন একটা সমাজ, যেখানে বিবিধ রাষ্ট্রীয় সুবিধায় অন্য কেউ ভাগ বসাতে আসবে না। দেখা যাচ্ছে, যাঁদের শিক্ষাগত যোগ্যতা যত কম, তাঁরা তত বেশি ব্রেক্সিটের পক্ষে। কারণ, তাঁরা অদক্ষ শ্রমিক। ব্রিটেনের দরজা খোলা থাকলে তাঁদের চাকরিতেই ভাগ বসে, তাঁদের মজুরিই কমে। অন্য দিকে, শিক্ষিতরা ভোট দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে, কারণ তাঁরা অভিন্ন ইউরোপীয় বাজারের আর্থিক লাভের প্রত্যক্ষ অংশীদার। ব্রিটেনে বসবাসকারী ভিনদেশিরা কেন ব্রেক্সিটের বিপক্ষে ভোট দিয়েছেন, তা না বললেও চলে।
    পশ্চিমবঙ্গে যদি জানা যেত কোন জনগোষ্ঠীর ভোট কোন দিকে গিয়েছে, অনুমান করা যায়, ছবিটা এই রকমই হত। যাঁরা শিক্ষিত, শিল্পায়ন হলে যাঁরা প্রত্যক্ষ ভাবে লাভবান হবেন, তাঁদের ভোট ঘাসফুলের দিকে যাওয়ার সম্ভাবনা কম। অন্য দিকে, বাজার অর্থনীতির বড় রাস্তায় যাঁদের প্রবেশাধিকার নেই, তাঁরা বেছে নেবেন তৃণমূল কংগ্রেসকেই। একেবারে স্বাভাবিক স্বার্থচালিত সিদ্ধান্ত। বস্তুত, রানির ব্রিটেন আর দিদির বাংলাই নয়, গোটা দুনিয়াতেই এর বাইরে কিছু হওয়া কার্যত অসম্ভব।
    '

    -----
    সিকি নিজে যে ছাগল তত্ত্ব সাবস্ক্রাইব করে সেকথা খোলাখুলি বলে না কেনে ? ঃ)
  • pi | ২৮ জুন ২০১৬ ১০:০৩711126
  • ওহো, এখানেও লেখা হয়েছে দেখিনি।

    ভাটে লিখেছিলাম, এখানে লিখে দি।

    কই, অমিতাভর লেখায় কোথাও তো ভোটারদের ছাগল বলেনি ! বলেছে, ভোটাররা সর্বত্র নিজের স্বার্থ দেখেছে। সব ভোটারই। আর সেটা ইমিডিয়েট স্বার্থ।

    'ভোট-পরবর্তী বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে, ব্রিটেন ছাড়ার স্বল্পমেয়াদি স্বার্থ যাঁদের যত তীব্র, তাঁরা তত বেশি ভোট দিয়েছেন ছাড়ার পক্ষে। যেমন, অল্পবয়স্কদের তুলনায় প্রবীণরা ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছেন ঢের বেশি। ভবিষ্যতের কথা ভাবার সময় তাঁদের নেই। কেইনস-এর মতোই তাঁরাও বলতে পারেন, ইন দ্য লং রান, উই আর অল ডেড! তাঁরা বরং চাইবেন উদ্বাস্তুহীন, অচেনা মানুষহীন একটা সমাজ, যেখানে বিবিধ রাষ্ট্রীয় সুবিধায় অন্য কেউ ভাগ বসাতে আসবে না। দেখা যাচ্ছে, যাঁদের শিক্ষাগত যোগ্যতা যত কম, তাঁরা তত বেশি ব্রেক্সিটের পক্ষে। কারণ, তাঁরা অদক্ষ শ্রমিক। ব্রিটেনের দরজা খোলা থাকলে তাঁদের চাকরিতেই ভাগ বসে, তাঁদের মজুরিই কমে। অন্য দিকে, শিক্ষিতরা ভোট দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে, কারণ তাঁরা অভিন্ন ইউরোপীয় বাজারের আর্থিক লাভের প্রত্যক্ষ অংশীদার। ব্রিটেনে বসবাসকারী ভিনদেশিরা কেন ব্রেক্সিটের বিপক্ষে ভোট দিয়েছেন, তা না বললেও চলে।
    পশ্চিমবঙ্গে যদি জানা যেত কোন জনগোষ্ঠীর ভোট কোন দিকে গিয়েছে, অনুমান করা যায়, ছবিটা এই রকমই হত। যাঁরা শিক্ষিত, শিল্পায়ন হলে যাঁরা প্রত্যক্ষ ভাবে লাভবান হবেন, তাঁদের ভোট ঘাসফুলের দিকে যাওয়ার সম্ভাবনা কম। অন্য দিকে, বাজার অর্থনীতির বড় রাস্তায় যাঁদের প্রবেশাধিকার নেই, তাঁরা বেছে নেবেন তৃণমূল কংগ্রেসকেই। একেবারে স্বাভাবিক স্বার্থচালিত সিদ্ধান্ত। বস্তুত, রানির ব্রিটেন আর দিদির বাংলাই নয়, গোটা দুনিয়াতেই এর বাইরে কিছু হওয়া কার্যত অসম্ভব।
    '

    -----
    সিকি নিজে যে ছাগল তত্ত্ব সাবস্ক্রাইব করে সেকথা খোলাখুলি বলে না কেনে ? ঃ)
  • sm | ২৮ জুন ২০১৬ ১০:০৭711149
  • এই রে এক ই পোস্ট এতো জায়গায় কেন?
  • pi | ২৮ জুন ২০১৬ ১০:১০711160
  • এবার সেমন্তী ঘোষের লেখা প্রসঙ্গে, অমিতাভ আর এই দুটো লেখাকে একসাথে দেখার মানে আছে কি ? বরম সেমন্তী তো সেটাতেই আপত্তি করেছেন। ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন আর গণভোট দুটো আলাদা সেটাই সেমন্তী বলছেন। তাই সেমন্তীর লেখা পব র ক্ষেত্রে কীকরে প্রযোজ্য হয় বুঝলাম না।

    সেমন্তী তো আপত্তি তুলছেন গণভোট নিয়ে। এমনি ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচনকে বেটার বলছেন, যেকোন গুরুত্বপূর্ণ স্পেসিফিক সিদ্ধান্তের বেলায় গণভোট না করে।

    'চার দিকে ব্রেক্সিট নিয়ে গণতন্ত্রের জয়জয়কার। ব্যাপারটা কিন্তু উল্টো হওয়া উচিত। গণতন্ত্রের এই প্রত্যক্ষ রূপটি যে কত গোলমেলে, সেটা ভাবা খুব জরুরি হয়ে দাঁড়াচ্ছে। গণতন্ত্রের ব্রিটিশ পিতারা কিন্তু গণভোট নিয়ে অন্য রকম ভাবতেন। সীমিত প্রয়োগের ক্ষেত্র ছাড়া সর্বত্রই পরোক্ষে, জনপ্রতিনিধিদের মাধ্যমে, সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করতেন রাষ্ট্রবিজ্ঞানী জন লক। গণতন্ত্র মানে তো শুধু এলোপাথাড়ি মত প্রকাশ নয়। ভাবনা চিন্তা আলাপ আলোচনা, তবেই মত প্রকাশ, তবেই গণতন্ত্র। বিশালাকার জনসমাজের পক্ষে তা সম্ভব নয়। তাই মানুষ প্রতিনিধি বাছবেন। আর সেই প্রতিনিধিরা বিষয়টি ভাল করে জেনে বুঝে বিচার করবেন।
    '
  • dc | ২৮ জুন ২০১৬ ১০:১৮711171
  • আমার কিন্তু মনে হলো ছাগলতত্ত্বর থেকে সম্পাদকীয়টায় জুজুবাদের বিপদ নিয়ে জোর দেওয়া হয়েছে। লাস্টের প্যারাটা পড়ুনঃ "রাজনীতিকরাও কথাটি বিলক্ষণ জানেন। ফলে, কোনও একটি বিশেষ প্রশ্নে গণভোটই হোক আর সাধারণ নির্বাচন, তাঁরা সেই নির্বাচনটিকে কয়েকটা সংকীর্ণ তাৎক্ষণিক প্রাপ্তির পক্ষে ‘হ্যাঁ’ বা ‘না’-র সওয়াল-জবাব বানিয়ে তোলেন।"

    এটা লেখক একদম ঠিক পয়েন্ট তুলেছেন - রাজনীতিকরা একটা "ওরা"-"আমরা" বিভাজন করতে পারলে আর কিছু চায় না। আর এই "ওরা" প্রায় সবসময়েই একটা অদৃশ্য বস্তু যার নামে নিশ্চিন্তে সব দোষ চাপিয়ে দেওয়া যায়। যেমন ইন্দিরা গান্ধীর সময়ে ছিল "বিদেশী হাত", আমাদের পবতে অনেকদিন ধরে ছিল "সাম্রাজ্যবাদী সিআইয়ে", বিজেপির আছে "লাভ জিহাদ"। তেমনি ব্রেক্সিট ক্যাম্প প্রচার করেছে "ইমিগ্রেশান", আর ট্রাম্পও চাইছে "ইমিগ্রেশান", "ইসলামিক টেরোরিজম", এগুলোকে ইস্যু বানাতে। এই জুজুবাদকে সংখ্যাগরিষ্ঠর মধ্যে ঢুকিয়ে দিতে পারলেই পলিটিশিয়ানদের লাভ। এখন ব্রেক্সিট ক্যাম্প স্বীকার করছে একগাদা ঢপ দিয়ে ভোট পেয়েছে, কিন্তু তাতে কি, ভোট তো হয়ে গেছে! যে কোন ভোট জেতার উপায় হলো নিজের স্বার্থটাকে এমনভাবে প্রোজেক্ট করা যে মেজরিটির মনে হবে সেটাই তাদের স্বার্থ। আর তার জন্য জুজুবাদের থেকে বেটার উপায় হয়না, তবে অবশ্যই ঠিকমতো একটা জুজু খুঁজে বার করা চাই।
  • | ২৮ জুন ২০১৬ ১০:৫২711182
  • পিটি দা, sm র প্রশ্ন টা আমারো। লোকে যত দিন বাম দল কে ভোট দিতো ততো দিন তারা "বুদ্ধিমান" ছিল।

    কিন্তু তাদের রাতারাতি এই "ছাগল" হয়ে যাওয়া সম্পর্কে তোমার বক্তব্য শুনতে চাই... ঃ))
  • B | ২৮ জুন ২০১৬ ১০:৫৯711193
  • ভারতে, সাম্প্রতিক নয়, বহু বছর ধরেই সেই জুজুটি বোধহয় "সন্ত্রাসবাদ..." এবং তার ল্যাজ ধরে "নানা"রকম ভয় ঢুকিয়ে দেওয়া..., বিশেষতঃ ....।
  • PM | ২৮ জুন ২০১৬ ১১:০৮711204
  • ব্রতীন, গভ্ট পলিসির সাথে স্ট্রং ডিসেগ্রিমেন্ট নিয়েও আমি সংখ্যাগরিষ্ঠ জনমত কে মেনে নিয়েছি তো। আমি সরকারকে ম্যান্ডেট এক্সিকিউট করতে দেবার পক্ষে, যদিও মনে করি তা পঃবঃ এর ক্ষেত্রে দারুন ক্ষতি কর।

    পরবর্ত্তী ৫ বছর সরকার শিল্প বিরোধী ম্যনডেট শান্তিতে এক্সিকিউট Kঅরুক, এটাই চাই। ইন্ফি আর উইপ্রোর কিনে রাখা জমিতে ৪০-৫০ হাজার চাকরী আটকে রাখুক SEZ না দিয়ে ঃ) কোনো আপত্তি নেই
  • dc | ২৮ জুন ২০১৬ ১১:৩১711226
  • ওপরের ব্লগের সাথে খুব একটা একমত হতে পারলাম না, অন্তত এই ক্ষেত্রে। ক্যামেরন কিন্তু গনভোটটা ডেকেছিলেন নিজেরই স্বার্থে, ইউকিপ এর চ্যালেঞ্জ সামলানোর জন্য। যাতে ফার রাইট ইউকিপ তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন না তুলতে পারে, তাই রেফারেন্ডাম, কারন ক্যামেরন ভেবেছিলেন ব্রেক্সিটের বিরুদ্ধে রায় আসবে আর তিনিও পার্টিতে নিজেকে আরো ভালোভাবে এস্টাব্লিশ করতে পারবেন। কাজেই ব্রেক্সিট এর পর ক্যামেরন পদত্যাগ না করলে নিজের পার্টিই তাঁকে পদত্যাগ করতে বাধ্য করতো। অবশ্য চট করে পদ্ত্যাগ করে নিজের স্টিফ আপার লিপ বজায় রাখতে পেরেছেন সেটা ঠিক।
  • | ২৮ জুন ২০১৬ ১২:০০711237
  • পিএম,

    ১। Sez যত তাড়াতাড়ি করে ভালো।

    ২। দিদি র জমি নীতি র সাথে আমি একেবারেই একমত নই। কেন শিল্পপতি রা ডায়রেক্ট জমির মালিক র থেকে জমি কিনতে যাবে? কেন তার সেই ভুলভাল চাপ টা নেবে?
    তার থেকে যে রাজ্যে তাকে সাজিয়ে দিচ্ছে জমি মুখের সামনে ( লাইক ওড়িশা, তেলেঙ্গানা ইত্যাদি) তারা সেখানে যাবে।

    ৩। এই পার্টি তে সেকেন্ড লাইন অফ ডিফেন্স বলে কিচ্ছু নেই। দিদি র ভরসা কেন ফিরহাদ হাকিম/মদন রা হবে ( তারা নিজেরা চিন্তা করতে পারে না, সেটাই কি একমাত্র কোয়ালিফায়ার?)-? কেন সৌগত/দিনেশ ত্রিবেদী রা নয়।
  • | ২৮ জুন ২০১৬ ১২:০১711248
  • যাক, ৫ তারিখে বিদ্যামন্দিরে এসো। পারলে। বিকেল ৩ টে থেকে।
  • PM | ২৮ জুন ২০১৬ ১২:০৮711271
  • চেষ্টা করবো ব্রতীন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন