এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঊমেশ | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৯:৪৮607402
  • টুটু বসু'র ভোকাল টনিক তো পিকে'র থেকে অনেক বেশী কার্যকারী।

    এবার থেকে ইবে'র সাথে খেলার আগের দিন টুটু বসু একবার করে মোবা ক্লাবের প্লেয়ারদের ভোকাল টনিক দিয়ে যেতে পারে।
    তাহলে গান্ধীদের মতো সাপোর্টারদের আর ইবে ম্যাচের পরের দিন এরকম মুখ লুকাতে হয় না।
  • potke | ০৬ ডিসেম্বর ২০১৩ ২১:৪৯607403
  • ক্রিস্টোফারকে নিয়ে কমেন্ট হতাশা থেকে এসেছিল, আশা করি বাকিরা বুঝবে। ধারাবাহিক ভালো খেল্লে কমেন্ট ফিরিয়ে নেব।
  • potke | ০৬ ডিসেম্বর ২০১৩ ২১:৫০607404
  • তবে দয়া করে ২২ কে তোল্লাই দেবেন না!
  • ঊমেশ | ০৬ ডিসেম্বর ২০১৩ ২৩:০৯607405
  • আমি সবার প্রথম বললাম,
    গ্রুপ ডি আর বি দুটো গ্রুপ অফ ডেথ
  • ঊমেশ | ০৬ ডিসেম্বর ২০১৩ ২৩:১১607406
  • গ্রুপ-বি
    স্পেন, হল্যান্ড, চিলি, অস্ট্রেলিয়া

    গ্রুপ-ডিঃ উরুগুয়ে, ইতালী, ইংল্যান্ড, কোস্টারিকা

    ব্রাজিল আর আর্জেন্টিনা সহজ গ্রুপে।
  • Arpan | ০৬ ডিসেম্বর ২০১৩ ২৩:১৭607407
  • গ্রুপ ডি - গ্রুপ অফ ডেথ। ইংল্যান্ড এইবার গ্রুপ লিগ পেরোতে পারে কিনা সন্দেহ।

    তার পরেই শক্ত গাঁট গ্রুপ জি। (আমার মতে)
  • Arpan | ০৬ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৮607409
  • ইন ফ্যাক্ট ব্রাজিলের গ্রুপটাও হেভি প্যাঁচালো।
  • ঊমেশ | ০৭ ডিসেম্বর ২০১৩ ০০:৫৩607410
  • গ্রুপ-জি টাও টাফ।
    আবার মনে হয় দু-বোয়েতাং ভাই দু-টিমে খেলার চান্স পাবে।

    ইংল্যান্ড এর কান্না-কাটি শুরু হয়ে গেছে। ওরা কোনো টুর্নামেন্টে নাকি ইতালী বা উরুগুয়ে কে কোনো দিন হারাতে পারে নি। তাই ভাবছে এবার গ্রুপ লিগ থেকে বিদায় হবে।
  • ঊমেশ | ০৭ ডিসেম্বর ২০১৩ ১৬:৩৩607411
  • ব্রাজিল এর গ্রুপ এর মজার থেকে, সেকেন্ড রাউন্ড টা আরো মজার হবে। খেলতে হবে স্পেন বা নেদারল্যান্ড্স এর সাথে।
    তারপর আবার কোঃ ফাঃ হতে পারে ইতালী বা উরুগুয়ের সাথে।

    প্রথমে ভেবেছিলাম, ব্রাজিল বেশ লাকি, গ্রুপ টা খুব একটা শক্ত হয়নি, কিন্তু পরের রাউন্ড গুলো দেখে লাকি মনে হচ্ছে না।

    বরং আর্জেন্টিনা কিছুটা লাকি। সব ঠিকঠাক চললে সেমিঃ এর আগে কোনো বিগ পাওয়ার-হাউস পড়বে না।
  • Tim | ০৭ ডিসেম্বর ২০১৩ ২০:১৭607412
  • আজ টায়েটোয়ে জিতলো। ভাঙাচোরা টিম নিয়ে ভালোই বলতে হবে।
    পুনে আর মুম্বই এফসির ম্যাচ কেউ দেখলে? দুটো টিমই এবার চাপ দেবে যত লিগ এগোবে।
  • ঊমেশ | ০৭ ডিসেম্বর ২০১৩ ২০:২৩607413
  • ৪১ বছর পর নিউকাসেল ওল্ড ট্রাফোর্ডে ফুল ফোটালো।
    মনে হচ্ছে এই মাসেও পারডু ম্যানেজার অফ মান্থ হবে।
  • ঊমেশ | ০৭ ডিসেম্বর ২০১৩ ২২:২৬607414
  • গান্ধী আর অরিজিৎ কে কনগ্রাঃ

    লিভারপুল ২ এ ফিরলো।
  • Arpan | ০৭ ডিসেম্বর ২০১৩ ২২:২৭607415
  • চেলসি হারল। ম্যান সিটি আবার অ্যাওয়ে ম্যাচে ছড়াল।

    কাল কি এমিরেটসে তিন পয়েন্ট আসবে সুপর্ণা?
  • Jay | ০৭ ডিসেম্বর ২০১৩ ২৩:৪০607416
  • মহেশ- দা ফল গাই- চোজেন ওয়ান!
  • Jay | ০৭ ডিসেম্বর ২০১৩ ২৩:৪৫607417
  • সান্ডারল্যন্ড গোল দিসে! জনগন প্রেডিক্ষন করুন- কারা চাম্পিয়নশীপে আর কারা চাম্পিয়ন্স লীগে খেলবে!
  • Jay | ০৭ ডিসেম্বর ২০১৩ ২৩:৪৯607418
  • যাঃ
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০১৩ ০০:২৭607420
  • আর্সেনাল, লিভারপুল, সিটি আর স্পার্স। আমার টপ ফোর প্রেডিকশন। তবে কোন অর্ডার জানি না।
  • Jay | ০৮ ডিসেম্বর ২০১৩ ০৬:০৩607421
  • অর্পণ, তোমার মতইঃ তবে আমি স্পারের জায়গায় চেলসীকে রাখবো! প্রথম চারে সাউদাম্প্টন, এভার্টন বা নিউক্যাসেলের কাউকে দেখ্লে খুশী জবো - তবে হবে বলে মনে হয় না।

    নামবে যারাঃ ফুলহ্যাম, সান্ডারল্যান্ড আর ওয়েস্টহ্যাম; সান্ডারল্যান্ডের জায়গায় স্টোক বা কার্ডিফ নামলে খুশী হব!

    জীবনের কটা খোয়াইশ পুরো হয়!

    কবে থেকে হা পিত্যেশ করে বসে আছি ঃ ফরেস্ট খালি প্লে অফ খ্যালে- প্রিমিয়রশীপ খ্যালে না; ম্যাকলারেন এসে ডার্বিকে চারে তুলে দিল?! আর আমার এখন গ্লোরিয়াস আটে!
  • aranya | ০৮ ডিসেম্বর ২০১৩ ০৯:০৫607422
  • 'কোনও পর্যায়ের বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে এই প্রথম খেলবে ভারত। তার জন্য গোটা দেশে এক ডজন ফুটবল অ্যাকাডেমি করার চিন্তাও মাথায় রয়েছে ফেডারেশনের। এআইএফএফ সূত্রের খবর, এ রকম এক ডজন অ্যাকাডেমি করা হবে। তার মধ্যে তিনটে এখনই গোয়া, বেঙ্গালুরু আর কলকাতায় আছে। বকি ন’টার মধ্যে দু’টো এলিট অ্যাকাডেমি থাকবে। যার একটা কলকাতায় হতে পারে। '

    - এ--ক ড--জ--ন ফুটবল অ্যাকাডেমি !! এ কি স্বপ্ন না সত্য! আবেগে প্রায় কেঁদেই ফেলব মনে হচ্ছে। ভারতীয় ফুটবলের ঘুরে দাঁড়ানোর দিন তাইলে সত্যিই এল - এবার নয় নেভার, টাচ উড
    তার সাথে যুবভারতীর ঐ বীভৎস অ্যাস্ট্রোটার্ফ পাল্টে আবার নাকি ঘাসের মাঠ করবে - এটা হলেও ভাল হয়, প্লেয়াররা সারাক্ষণ চোট পেত অ্যাস্ট্রোটার্ফে
  • ঊমেশ | ০৮ ডিসেম্বর ২০১৩ ১৬:৩১607423
  • আমি চেলসী (বা মরিনহো) কে প্রথম চারের বাইরে ভাবতে পারছি না।
    যদিও মন থেকে পছন্দ করছি না, কিন্তু মরিনহো চারের মধ্যে রাখবে।

    দরকার হলে জানুয়ারী উইন্ডো তো আছে, আর পয়সার অভাব নেই।
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০১৩ ২২:১২607424
  • খুব কঠিন ম্যাচ চলছে। আজ এক পয়েন্ট পেলে হয়। ঃ(
  • রোবু | ০৮ ডিসেম্বর ২০১৩ ২৩:১৭607425
  • ডিফেন্সের দোষে গোল খেলাম :-(
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০১৩ ২৩:২৭607426
  • জিরু কী শট নিয়েছিল ইনজুরি টাইমে!

    ১-১ ফেয়ার রেজাল্ট। এভার্টনকে টপ ফোরে দেখতে চাই।

    গানার্স, লিভারপুল, সিটি আর এভার্টন।
  • + | ০৮ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৪607427
  • কে যেন বল্লো গান্ধী মুখ লোকায়??? গান্ধী মুখ লোকায়না, প্যাটার্ন দেখবেন, যে উইকে বাড়ি যাই, ফিরে এসে কমেন্ট করি।।

    যাই হোক,উইকটা ভালই চলছি।খালি আর্সেনালটা হারলে আর ইবে হারলে জমে যেত

    ক্রিস্টোফারের খেলা আহামরি লাগেনি, তবে ফরোয়ার্ড মানুষ, গোলটাই সব। দাঁড়িয়ে গেলেই মঙ্গল

    লিভারপুলের ম্যাচ দেখতে পাইনি, স্টার স্পোর্টসের ৪টে চ্যানেল। একটায় ম্যন্সিটি দেখাচ্ছিল, বাকিগুলোয় ক্রিকেটের হাইলাইটস, ব্যাটাদের...............
  • + | ০৮ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৬607428
  • বিশ্বকাপের এ-গ্রুপটা এক্কেবারেই ইজি নয়। মেক্সিকো অলিম্পিক চ্যাম্পিয়ন, ক্যামেরুন-ক্রোয়েশিয়াও কম নয়, আর গ্রুপ লীগের পরে কোয়ার্টার ফাইনাল অব্দি প্রচুর চাপের টিমকে খেলতে হবে।

    তুলনায় সহজ দিকে আছে আর্জেন্টিনা-ফ্রান্স
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০১৩ ২৩:৪৩607429
  • গান্ধী হেইচডি চ্যানেলে দেখাচ্ছিল। ভাবছি হেইচডি প্যাকেজ নিয়েই নিই। স্টারের দুটো হেইচডি স্পোর্টস চ্যানেল আছে।
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০১৩ ২৩:৪৫607431
  • পরের দুটো ম্যাচ আমাদের অ্যাসিড টেস্ট। ম্যানসি আর চেলসির কাছে হারলে সব সেশ।
  • + | ০৮ ডিসেম্বর ২০১৩ ২৩:৪৯607432
  • আরে জানি এইচডিতে, হোস্টেলে তো দেখতে পাই। বাড়ি গেলে পাইনা, আর লোকাল কেবলে এমনি টিভিতে আর এইচডি কি? অতগুলো চ্যানেল বানিয়ে সবকটায় ক্রিকেটের পুরোনো রেকর্ডিং চালানোর মানেটাই বা কি কে জানে!!
  • extase | ০৯ ডিসেম্বর ২০১৩ ১০:২২607433
  • দ্য নাইট দে ড্রোভ ওল্ড ডিক্সি ডাউন...
  • extase | ০৯ ডিসেম্বর ২০১৩ ১০:২৩607434
  • না, আমি মোটেও এভার্টনকে চাই না। ওই মেনিমুখো রবার্টো মার্টিনেজ ম্যানেজার, যে গত সীজনে ওর প্লেয়ার ওইভাবে হেইদারার ঠ্যাং ভাঙার তালে থাকা সত্ত্বেও তাকে ডিফেন্ড করেছিলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন