এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ১৬ অক্টোবর ২০১৩ ১৯:১৩173850
  • হ্যাঁ, ই সি হা না, মোহিনীমোহন।
  • hu | ১৬ অক্টোবর ২০১৩ ১৯:১৩173851
  • অথচ এই টিমের মুখে আজপর্যন্ত যে কঠিনতম গালাগালিটা আমি শুনেছি তা হল শালা। সেটাও নিজের বউকে বলেছিল। আমরা তখন গভীর রাতে একটা গ্যাস স্টেশনে তেল ভরছিলাম। একটা সন্দেহ জনক লোক গাড়ির দিকে এগিয়ে আসছিল। আর তখনই আমি ক্যালানের মত গাড়ির ট্র্যাশ ফেলতে পার্কিং লট পরিভ্রমন করছিলাম।
    হুঁ! টিমের দৌড় আমার জানা আছে!
  • π | ১৬ অক্টোবর ২০১৩ ১৯:১৩173852
  • জেনেরাল কম্পু ল্যাবে হয়েছিল। কম্পিউটার সেন্টারে। ফার্স্ট ইয়ারের কেস, তখনও নিজেদের কোন ল্যাব ছিল না।
  • /\ | ১৬ অক্টোবর ২০১৩ ১৯:১২173847
  • পাতিরাম? মোহিনীমোহন এর সামনে। মোহিনীমোহন টা কলেজ স্ট্রীট রাস্তার কোনায়। মোহিনীমোহনের একদিকের রাস্তা পার হয়ে দে`জ, কফিহাউজ যাওয়ার রাস্তা। অন্যদিকে। রাস্তা পার না হয়েই। মোহিনীমোহনের ফুটেই, দোকানের গা ঘেঁষেই পাতিরাম। কিন্তু এখন খোলা না বন্ধ জানিনা। সোমবার থেকে অবশ্যই খোলা। তবে এখন মানে আজ কাল বন্ধ থাকার কোনো কারণও দেখছি না।
  • Tim | ১৬ অক্টোবর ২০১৩ ১৯:০৮173845
  • অক্ষদার মতই আমার অভিজ্ঞতা। আমি তার ওপর ফুটবল খেলতাম বলে বিভিন্ন ধরণের ছেলেপুলের সাথে মিশতাম। কিছুই জানতে বাকি ছিলোনা।
  • hu | ১৬ অক্টোবর ২০১৩ ১৯:০৮173846
  • পাই, এটা তোমাদের ডিপার্টমেন্টের ল্যাবে হয়েছিল? নাকি জেনারেল অ্যাকসেস সেন্টারে? আমাদের নিজস্ব ল্যাবে এটা হয়নি কখনও।
  • Kaju | ১৬ অক্টোবর ২০১৩ ১৯:০৭173841
  • গেলে খুঁজে পেয়ে যাব নিশ্চয়ই। ঃ)
  • Tim | ১৬ অক্টোবর ২০১৩ ১৯:০৭173842
  • ফড়িং টিমের আবেদনে একমত, এবং পড়ে খারাপ লাগলো। মুশকিল হলো, যারা বাইরে থাকি তারা তো ঐ ছুটির সময় বাদে কোন সময় হলে গিয়ে সিনেমা দেখতেই পারিনা।
  • sosen | ১৬ অক্টোবর ২০১৩ ১৯:০৭173843
  • বোঝো। আমি এদ্দিন ভাবতাম, বু গু -ইত্যাদি স্রেফ নভেল, যাতে একটু সেক্সের বর্ণনা আছে, তাপ্পর ফ্যানি হিলস, ললিতা, ফিফটি শেডস এইসব ইরোটিকা, তাপ্পর সেই গল্পহীন বস্তুগুলো পানু। যাগ্গে, বু গু যদি পানু হয়-তাইলে আমি ওচ্চেয়ে অনেক শক্তপোক্ত পানু পড়েছি, বেশ ক্ষুদেবেলা থেকেই। আর সেসব আমার বেশ ভাল্লাগে।
  • Arpan | ১৬ অক্টোবর ২০১৩ ১৯:০৭173844
  • পাশের বাড়ি থেকে বিরিয়ানি আর সেমুইয়ের পায়েস দিয়ে গেল। ঃ-)
  • jhiki | ১৬ অক্টোবর ২০১৩ ১৯:০৬173840
  • সেতো বছর কুড়ি আগের কথা। এখন শুধু উন্মীলিত নয় নির্লিপ্তও হয়ে গেছে ঃ)
  • kaushik | ১৬ অক্টোবর ২০১৩ ১৯:০৪173839
  • কাজু,

    পাতিরাম কলেজ স্কোয়ারের পাশে। মানে YMCA-র ক্যান্টিনটা ছাড়িয়ে কলেজ স্কোয়ারকে বাঁ দিকে রেখে মেডিক্যাল কলেজের দিকে হাঁটতে থাকুন। কলেজ স্কোয়ার শেষ হতেই যে রাস্তাটা আমহার্স্ট স্ট্রীটের দিকে বেঁকে যাচ্ছে, সেই রাস্তার ওপরে দু পা হাঁটতেই ডান হাতে পড়বে পাতিরাম।

    (যা ডিরেকশন দিলাম তা নিজেই বুঝতে পারছিনা এখন, আপনি বুঝতে পারলে হয়!)
  • a x | ১৬ অক্টোবর ২০১৩ ১৯:০৩173838
  • এইযে পাইসি। এখানে অ্যানাউন্স করে কোথায় কোথায় দেখা যাবে। কোলকাতাতে বেশ কয়েকটা চলছে তো। তবে ছাড়া ছাড়া। https://www.facebook.com/film.phoring
  • π | ১৬ অক্টোবর ২০১৩ ১৯:০২173836
  • আই আই টি তে রাতের দিকে কম্পু ল্যাবে যাওয়া এক বিড়ম্বনা ছিল। ঘর ময় সব কম্পুতে ছেলেরা পানু দেখতো। এবং তারা বিবিধ পানু ছবি ডাউনলোড করে রেখে দিত মেয়েদের ফোল্ডারে ! হ্যাক করে অ্যাকসেস করতো আর কি। একদিন সকালে আমিই আমার এক কাজের ফোল্ডার খুলে দেখি বলিউডি নায়িকাদের ন্যুড ছবি। সুপারইম্পোজ করে বানানো বোধহয়।
  • Kaju | ১৬ অক্টোবর ২০১৩ ১৯:০২173837
  • আসলে ধ্যানবিন্দু এখন বন্ধ, ২১-এ খুলবে। শনিবার হলে যেতে পারতাম। মালদা-র পত্রিকা, কম্প্লিমেন্টারি কপি তো পাব না, তাই ওখানে কিনেই নিতে হবে। নিজে গেলে ভালো হত। তাই।
  • a x | ১৬ অক্টোবর ২০১৩ ১৯:০০173835
  • আমি কোনোকালেও হোস্টেলে থাকিনি। একেবারে বাড়ি থেকে বেরিয়ে একা থেকেছি। হোস্টেলের ছেলেমেয়ে যখন কীভাবে একা থাকবে ভেবে ভেবে রোগা হয়ে যাচ্ছিল তখন হাঁকুপাঁকু করছিলাম একা থাকার জন্য। কলেজে ঢুকেই হলুদ সেলোফেন মোড়া অজস্র চটি পড়েছি, প্রচুর খিস্তি ক্লাস ৫ এর মধ্যে "ভদ্র" সফি পাড়াতে বাইরে খেলতে গিয়েই শিখে গেছি। কলেজে রেটে খিস্তিও মেরেছি। কাজেই এইসবের কোনো হোমোটাইপ হয় বলে মনে হয়না।
  • a x | ১৬ অক্টোবর ২০১৩ ১৮:৫৯173833
  • ফড়িং টিমের বক্তব্যের সাথে কোনো দ্বিমত নাই।
  • hu | ১৬ অক্টোবর ২০১৩ ১৮:৫৯173834
  • ফড়িং তো বোধ্হয় হল থেকে উঠেও গেছে। ফড়িং-এর পরিচালক আজ আবাপতে এই নিয়ে দুঃখ করছিলেন দেখলাম।
  • π | ১৬ অক্টোবর ২০১৩ ১৮:৫৮173831
  • এখন তো খুলে যাবারই কথা।
  • jhiki | ১৬ অক্টোবর ২০১৩ ১৮:৫৮173832
  • তবে আমদের প্রায় প্রতি রাতেই পাতি ভাট হত। আমার জ্ঞানচক্ষু ঐ সব ভাটের ফলেই উন্মীলিত হয়।
  • hu | ১৬ অক্টোবর ২০১৩ ১৮:৫৭173830
  • আর পানু দেখার কথা যদি ওঠে তো... ল্যাবের চাবি আমাদের কাছেই থাকত। রাতে ল্যাবে গিয়ে পানু দেখা খুবই সোজা ছিল। তখন ঘরে কম্পিউটার থাকত না। কিন্তু সেটাও একবারই দেখেছি। ছেলেরা নিয়মিত দেখত জানতাম। আলাদা করে শুধু মেয়েদের ল্যাব হলে কি হত জানি না। তবে যে কারনেই হোক না কেন খুব একটা পানু দেখার চর্চা ছিল না। হোস্টেলের কম্পিউটার রুমে হয়ত কেউ কেউ দেখে থাকবে। মোটকথা খুব বেশি চল ছিল না।
  • Kaju | ১৬ অক্টোবর ২০১৩ ১৮:৫৬173826
  • পাইদিকে।
  • π | ১৬ অক্টোবর ২০১৩ ১৮:৫৬173827
  • pharhi`m Timer theke ekaTaa aabedan karaa hayechhil :

    'oneke achen jara bangla chobi te originalityr obhab, kolponashoktir obhab, moulik golper obhab niye khub akhep koren. Akhep ta songoto, amra tar shonge ekmot bolei Phoring baniyechilam. Phoring ekta adyopanto bangla chobi,bangla golpo... ei golpo ta thik ei bhabe ar onyo kothao banano jeto bole amra biswas korina. Ei chobita banate 1.5 bochor amra nawa khawa bhule khetechi.Apnara review porchen, jara dekhechen tader motamot o shunechen, 10,000 ero beshi manush amader page ta like korechen, 17,000 er beshi manush amader trailer ta dekhe proshongsha korechen.Tara hall e jachen na. Bhabchen pore dekhbo, tv te dekhbo, ba torrent e to kodin pore pawa jabei...tader udeshye boli, obhiman kore noy, bastob holo egulo diye chobi chole na.Phoring er moto, ba phoring er theke onek bhalo chobi bhobishyote dekhte gele hall e ticket kat te hobeNoile ar kodin pore Torrent eo shudhui Paglu 6 paben....ar oboshoi shongoto akhep o korbenKhub bhalo howa shotteo Bakita Byaktigoto tar nyajyo dorshok paini... take torighori hall theke bitarito kora howeche tai hall e janaj kal hall e jan... ph kore khoj niye show time change howeche kina jene niye jan...dekhe bhalo lagle porer din dosh jon ke pathan... apnara pashe na darale.. bangla chobir keu nei... etuku janben

    shubhecha o onek bhalobasha shohoTeam Phoring'
  • Tim | ১৬ অক্টোবর ২০১৩ ১৮:৫৬173828
  • রিলিজ করেছে? আমি তো ইউটিউবে খালি ট্রেইলার দেখেছি। আমি জানতাম না রিলিজ করেছে।
  • Kaju | ১৬ অক্টোবর ২০১৩ ১৮:৫৬173829
  • বেশ। এখন খোলা আছে না পুজোর জন্যে বন্ধ কিনা জানার দরকার ছিল। নয়ত ফেবু-তে ওদের কেউ আছে, যার কাছে জানা যায়?
  • aka | ১৬ অক্টোবর ২০১৩ ১৮:৫৫173824
  • তো আপনাদের কয়ে যাই টিন্টো ব্রাস দেখেন উতুবে পাবেন। তখন এই মন্দাকীনি, ডিম্পল নিয়ে মাথা ঘামাইবেন না।
  • π | ১৬ অক্টোবর ২০১৩ ১৮:৫৫173825
  • ফেবু গ্রুপে ফড়িং নিয়ে আলোচনা হয়েছিল। যাঁরা দেখেছিলেন, ভালো বলেছিলেন।
  • a x | ১৬ অক্টোবর ২০১৩ ১৮:৫৪173823
  • হবে মানে? রিলিজ করেনি?
  • Tim | ১৬ অক্টোবর ২০১৩ ১৮:৫২173820
  • ফরিং ইন্টারেস্টিং সিনিমা হবে।
  • π | ১৬ অক্টোবর ২০১৩ ১৮:৫২173821
  • পাতিরাম কফি হাউসের উপরে নয়। মোড়ের ঐ শাড়ির দোকানটার পাশে। কী যেন নাম, ইন্ডিয়ান সিল্ক হাউস বোধহয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত