এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | ১৪ অক্টোবর ২০১৩ ০৬:০১172950
  • লক্ষণপুর বাথের খবরটা চোখ এড়িয়ে গিয়েছিল। কী আর বলব, ভালো। খুব ভালো।
  • aka | ১৪ অক্টোবর ২০১৩ ০৫:০৭172949
  • মিছিলে হাঁটা, স্লোগানে গলা মেলানো সবই একই ব্যপার গায়ে কাঁটা দেয়।
  • a x | ১৪ অক্টোবর ২০১৩ ০৪:০৮172948
  • না না সে তো চেম্বার মিউজিকও দুর্দান্ত লাগে।
  • Bhagidaar | ১৪ অক্টোবর ২০১৩ ০৩:৪৩172947
  • বড় হয়ে প্রথম শুনেছি, যেমন আবিদা পারভিনের সুফী সঙ্গীত, তাও তো ভালো লাগে, এবং তা লাগে, অন্তত আমার ক্ষেত্রে বলতে পারি, সম্পূর্ণ ভাবেই তার সঙ্গীত গুনের জন্য। গায়ে কাঁটাও দেয়, যেমন দেয় "ও কম অল ই ফেথ্ফুল" এর কোনো কোনো রেন্ডিশান এ।
  • aranya | ১৪ অক্টোবর ২০১৩ ০৩:০৪172945
  • মাস অ্যাকটিভিটি না হলেও, যেমন মহালয়া, বীরেন ভদ্র-র চন্ডীপাঠ - একা ঘরে শুনতেও ভাল লাগে - হয়ত ছোটবেলা থেকে শুনে আসছি বলে
    সংস্কৃত স্তোত্রের একটা ধ্বনিমাধুর্য আছে
  • a x | ১৪ অক্টোবর ২০১৩ ০২:৫৯172944
  • এদিকে বিজয়াতে জাপানী মো চি খেয়ে পেট ভরে গেল!
  • a x | ১৪ অক্টোবর ২০১৩ ০২:৫৭172943
  • মাস অ্যাক্টিভিটির একটা মেসমারাইজিং এফেক্ট আছে, সেটার দিকে তাকিয়ে থাকলে একটা নেশা হয়। দলবেঁধে পুজোয় হেঁটে যাওয়া, সারি সারি মাথা নমাজের সুরে নেমে যাওয়া, অসংখ্য মানুষের নিঃশব্দে হেঁটে যাওয়া এসবই তাই মনে হয় আমার। গায়ে কাঁটা দেয় না।
  • Bhagidaar | ১৪ অক্টোবর ২০১৩ ০২:৪৩172942
  • ধার্মিক না হয়েও হরিদ্বার এর গঙ্গা আরতি, বেলুর মঠের "খন্ডন ভব বন্ধন" ইত্যাদি দেখলে/শুনলে গায়ে কাঁটা দেয় কেন? জিনিসগুলো সুন্দর তাই।
  • π | ১৪ অক্টোবর ২০১৩ ০২:৩২172941
  • এদিকে ফেবু গ্রুপের ঐ তর্ক সূত্রে জানলাম, গ্রামের দিকে পুজোতে নাকি প্রচুর ছুত অচ্ছুত ব্যাপারস্যাপার আছে। প্রচুর নিচুজাতের মানুষের ঠাকুর ছোঁওয়ার অধিকার নেই। হয়তো কোলকাতাতেও আছে। কোনোদিন তো সেভাবে খোঁজ নিইনি বা নিতে চাইনি। আমাদের হাউসিং এর পুজোয় জমাদারের কাজ করা বুড়িমা, রাধাদিরা ঠাকুর ছুঁতে পেত কিনা। হয়তো কোনোদিন ছুঁতেই চায়নি। বা জেনে এসেছে, ছুঁতে নেই। কে জানে। একদিকে ভাবি এইসব অসুর পুজো টুজো করে জাতপাতের সমস্যা খুঁচিয়ে তৈরি করা হচ্ছে, আবার মাঝে মাঝে মনে হচ্ছে, সেটা ভিতরে ভিতরে আছেই, সেটাকে সেভাবে স্বীকার করিনি বা সেই নিয়ে খোঁজই নিইনি। অসুর পুজো ভাল ব্যাপার নয় বলছি একদিকে, কিন্তু সেভাবে চালু হয়ে গেলে কি এই নিচুজাতের লোকজনের নিজেদের একটা ছোঁয়াছুঁয়ির ভেদাভেদবিহীন পুজো হবে, সেটা ভালো হবে ? জানিনা। নাকি, আরেকটা বিভেদকারী কিছু চালি না হয়ে এক্সিস্টিং পুজোগুলোতে ছুঁৎমার্গ ওঠানো নিয়ে কিছু হলে ভাল হত। আবার সেটা বলতে গেলেও তো খটকা লাগে। একদিকে বলব, পুজোর ধর্মীয় দিকটাই মানিনা, অন্যদিকে সেটার রিফর্মের কথা বলবো। ধন্দ লাগে।
  • aranya | ১৪ অক্টোবর ২০১৩ ০২:২২172940
  • অনেক বছর পর অঞ্জলি দিলাম। ধর্ম, পুজো ইঃ নিয়ে মাথা না ঘামালেও উদাত্ত কন্ঠে সংস্কৃত মন্ত্রোচ্চারণ শুনতে বেশ লাগে -সা নি-ই হবে
  • aka | ১৪ অক্টোবর ২০১৩ ০০:৪৬172939
  • সেখানে গ্ল্যাণ্ড আছে কিনা জানি না। আমার হয়েছিল ছোটবেলায় বগলে। শেষে অপারেশন করতে হয়। তাড়াতাড়ি ডাক্তার দেখাও।
  • kiki | ১৪ অক্টোবর ২০১৩ ০০:৪৩172938
  • কব্জি আর চেটোয়। কিছু মুঠ করে ধরতে গেলে ককিয়ে উঠছে।
  • aka | ১৪ অক্টোবর ২০১৩ ০০:৩৬172937
  • কিকি হাতে ব্যথা কোথায়? গ্ল্যান্ডে কোথাও কি?
  • aka | ১৪ অক্টোবর ২০১৩ ০০:৩৫172935
  • না হবে না। মাস নাই।
  • kiki | ১৪ অক্টোবর ২০১৩ ০০:৩৫172936
  • ইয়ে, আর্য্যদের নিজেদের মধ্যে ক্যালাকেলি হয়ে দুদলে ভাগ হয়ে গেসলো না? অসুর আর দেব। ঐ নিশি যেমন বল্লো, আসিরিয়ানরা বোধায় অসুর।তাদের জন্য আবার দেবরা ভিলেন। রাক্ষস বা দানব রা এদেশের আদিবাসী, কিন্তু অসুর!

    যাগ্গে, এদিকে আমি জেগে বসে আছি যদি ঋভুকে ট্যাঁকে করে হাসপাতালে পুরতে হয় তাই। পুজার সময় হতচ্ছাড়ার আবার জ্বর এলো। জ্বর বেশীনা, কিন্তু হাতে খুব ব্যথা। কিছু তুলতে গেলে কষ্ট পাচ্ছে, এদিকে হাত উল্টে তাতে চাপিয়ে দিলে ঝামেলা নেই। বেশ কিছু টেস্ট কালকের মধ্যে করতে হবে। আর সব টেস্টের ল্যাব নাকি বন্ধ। যাহোক একটা হসপিটালে কথা বলে এলুম। রাতে নিয়ে ছুটতে পারি সেও বলে এলাম। কি চাপের দিন।

    তারুপর মাইক নিয়ে পাড়ায় ঝামেলা হয়ে গেলো। ইচ্ছে ছিলো না। কিন্তু দশটার পর ও গাঁক গাঁক করে চালাচ্ছে দেখে এত মেজাজ গরম হয়ে গেলো। আমার বোধায় সত্যি জঙ্গলে গিয়ে থাকা উচিত। এর ফল আবার ভোগ করতে হবে পরে ভাবলেই মেজাজ খিঁচড়ে যাচ্ছে।
  • a x | ১৪ অক্টোবর ২০১৩ ০০:৩২172934
  • কামদুনি কী আর কিছু হবে?
  • Blank | ১৪ অক্টোবর ২০১৩ ০০:২৮172930
  • অক্ষদা মনে হয় সন্দ করেছে যে আমি আপিস যাই না ঃ( কিন্তু আমি সত্যই নিয়মিত আপিস যাই ঃ( ঃ(
  • aka | ১৪ অক্টোবর ২০১৩ ০০:২৮172931
  • স্কুল না স্কাউট থেকে। হ্যাঁ একাই যদিও ফ্যামিলি, ফ্রেণ্ডস, কাজিন সবাই অ্যালাওড। স্কাউটটাও স্কুল থেকেই, তাই স্কুলের বন্ধুবান্ধবই ছিল। সারাদিন যা করেছে সে আর বলার কথা না।
  • π | ১৪ অক্টোবর ২০১৩ ০০:২৮172932
  • মামু গুরুই পড়েনা।ঃ) আমি এগুলো গুরুতেই দিয়েছিলুম।
  • a x | ১৪ অক্টোবর ২০১৩ ০০:২৬172929
  • আকা কি খালি সাম্পানকে নিয়েই ক্যাম্পিংএ গেছিলে? স্কুল থেকে?
  • Blank | ১৪ অক্টোবর ২০১৩ ০০:২৫172928
  • টেন্ট খাটানো ও খুব চাপ। কত রকমের যে স্ক্রু লাগে ঃ(
  • a x | ১৪ অক্টোবর ২০১৩ ০০:২৩172926
  • নাকি রিডান্ডান্ট প্রশ্ন করলাম!
  • a x | ১৪ অক্টোবর ২০১৩ ০০:২৩172927
  • অ্যাঁ? আকার কী হইল?
  • aka | ১৪ অক্টোবর ২০১৩ ০০:২২172925
  • এমা হিন্দু তো বিজেপির সমর্থকরা পড়ে।
  • Blank | ১৪ অক্টোবর ২০১৩ ০০:২১172924
  • নিমা শেরপা সবচেয়ে বাচ্চা মেয়ে হয়ে এভারেস্টে ওঠার রেকর্ড করেছে বছর খানেক আগে। তবে মহিলা শেরপা কম অনেক
  • a x | ১৪ অক্টোবর ২০১৩ ০০:২০172923
  • আমি তো বাংলা কাগজ পড়িনা। হিন্দুতে বেশ কয়েকটা লেখা বেরিয়েছে। অ্যাকিউটালের খবরও বেরিয়েছিল।
  • π | ১৪ অক্টোবর ২০১৩ ০০:১৯172922
  • কিন্তু মিডিয়াআ এই নিয়ে খুব একটা হইচইও তো করেনি। বাংলা কাগজগুলোয় বেরিয়েছিল ?
  • π | ১৪ অক্টোবর ২০১৩ ০০:১৭172921
  • অসুর উৎসবের ভিডিওটা দেখছিলাম। বেশ কিছু ট্রেন্ড বিপজ্জনক মনে হল। দুর্গাকে বেশ্যা বলে গালি দিয়ে একরকম করে তাতানো। আর এই অসুররাজের প্রতিষ্ঠা করা, এই দাবিটাই তো আপত্তিকর লাগে। ব্রাহ্মণ আধিপত্য বাজে, কিন্তু তাকে কাউন্টার করতে আরেকটা আধিপত্যবাদ। দমন টা কমন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত