এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ১৩ অক্টোবর ২০১৩ ২৩:২৫172890
  • রাবন ঐতিহাসিক নয়, কিন্তু আর্যদের সাম্রাজ্য বিস্তার এর গল্পের ছায়াতেই এই পুরান, রামায়ন ইত্যাদি তৈরী।
    কবি আবার রাবনকে পুরো অনার্য বানায় নি। আর্য রক্ত দিয়েছে, তাই রাবন একজন নাকি পন্ডিত আর নানা রকম শিল্পেও দক্ষ।
  • Atoz | ১৩ অক্টোবর ২০১৩ ২৩:২০172889
  • আর এইসব উচ্চবর্ণ নিম্নবর্ণ অধিকারী অনধিকারী দলিত অগ্রসর---এইসব বানানো তফাৎ আস্তে আস্তে মুছে ফেলার চেষ্টাই করা উচিত না?
    হরে দরে আমরা সবাই তো একই রকম ইডিয়েট, তাহলে তফাৎগুলো রেখে লাভ কী? কারুর উপরেই তো কাউন্ট করা যাবে না যে--আহা, এরা খুব ভালো, এরা সব সমস্যা সমাধান করে দেবে। অথবা এরা খুব খারাপ, ঝামেলাবাজ, এদের নিকেশ করা হোক, সমস্যা সব শেষ হবে। এরকম ব্যাপার তো নেই। সুতরাং কেউ ই কারুর চেয়ে কম না। বোকামিতেই হোক বা বুদ্ধিতে।
  • π | ১৩ অক্টোবর ২০১৩ ২৩:১৯172887
  • রাবণকে দলিত ঐতিহাসিক ব্যক্তিত্ব করতে গিয়ে রামের ঐতিহাসিকত্ব রিইটারেটেড হচ্ছে। সেটা চিন্তার কিনা বুঝছিনা।
  • I | ১৩ অক্টোবর ২০১৩ ২৩:১৫172886
  • সে আবার কী কথা! তাহলে তো ইতিহাসকেই গপ্পোকথা বলে ঘোষণা করে দিলে হয়।
  • Blank | ১৩ অক্টোবর ২০১৩ ২৩:১৪172885
  • রাম কে তো বিজেপি আর এস এস বহু আগেই ঐতিহাসিক বানিয়েছে।
    রামকে কার্টুন বল্লে চাড্ডি দের ব্যপক ঝাঁট জ্বলে
  • I | ১৩ অক্টোবর ২০১৩ ২৩:১৩172883
  • ক্ষি কাণ্ড ! আমি যেন জানতাম শেখ হাসিনা ক্ষমতায় এসে বাংলাদেশকে নতুন করে সেকুলার রাষ্ট্র হিসাবে ঘোষণা করেন। ভুল জানতাম?
  • Atoz | ১৩ অক্টোবর ২০১৩ ২৩:১৩172884
  • সমস্ত পৌরাণিক আর ঐতিহাসিক ব্যক্তিদের সবাইকেই গপ্পোকথার ব্যক্তি করে দেওয়া উচিত। কারণ পুরাণ হোক আর ইতিহাস হোক, রাম হোক আর দুর্গা হোক, চেঙ্গিজ হোক কি ক্লাইভ হোক, সবই অতীত, তাদের সুকম্ম কুকম্মের জন্য আমাদের আজকের জীবনকে কেন ব্যতিব্যস্ত করতে যাবো বিশেষ করে যেখানে বর্তমানেই অনেক সমস্যা আছে সমাধানের অপেক্ষায়?
  • | ১৩ অক্টোবর ২০১৩ ২৩:১১172882
  • মিথের জন্ম দেওয়া খুব একটা ভাল নয়। কিছু বছর পরে ঐ মিথেরা একেবারে অনড় অচল জগদ্দল হয়ে চেপে বসে।
  • Atoz | ১৩ অক্টোবর ২০১৩ ২৩:০৮172880
  • কোনো মানুষের পিঠে চড়া খুব একটা ভালো কাজ নয়। বিশেষ করে যুদ্ধের সময়। যে পিঠে নিয়েছে ধুরুম করে চিৎ হয়ে পড়ে গেলে?
  • π | ১৩ অক্টোবর ২০১৩ ২৩:০৮172881
  • আরো একটা ব্যাপার হচ্ছে, এসবের চোটে রাম, দুর্গা এরা সবাই ঐতিহাসিক ব্যক্তিত্ব হয়ে যাচ্ছেন। সেটা ভাল না খারাপ জানিনা। এই নিয়ে ঠিকঠাক গবেষণা হলে ভাল কিন্তু একটা নতুন করে একটা মিথের জন্ম দেওয়া হলে, সেটা নিম্নবর্ণকে প্রোজেক্ট করার জন্য হলেও, কতটা ভাল, সে নিয়ে দ্বিধায়।
  • Arpan | ১৩ অক্টোবর ২০১৩ ২৩:০৭172879
  • দুটোই আছে। (মনে হয়)
  • | ১৩ অক্টোবর ২০১৩ ২৩:০৬172878
  • আর গড়িয়াহাট মোড়ের দোকানটা? সেটা কি উঠে গেছে না আছে?
  • Arpan | ১৩ অক্টোবর ২০১৩ ২৩:০৫172876
  • * আতাতুর্ক
  • Arpan | ১৩ অক্টোবর ২০১৩ ২৩:০৫172877
  • কেন? কামাল আতার্তুক পারেননি?
  • Atoz | ১৩ অক্টোবর ২০১৩ ২৩:০৪172874
  • মহিষী মনে কি মহিলা মোষ? তাহলে ব্যাপারটা খুবই ইয়ে হয়ে দাঁড়ায়। ঃ-)
  • Arpan | ১৩ অক্টোবর ২০১৩ ২৩:০৪172875
  • আদি ঢাকেশ্বরীর বিশাল বড় তিনতলা শোরুম হয়েছে ট্রাঙ্গুলার পার্কের কাছে। ওখানেই পুজোর কেনাকাটা হয় প্রতি বছর।
  • | ১৩ অক্টোবর ২০১৩ ২৩:০৩172873
  • কিন্তু .... কিন্তু .... প্রিয়া সিনেমার উল্টোদিকেও কি একটা আদি ঢাকেশ্বরী আছে নাকি?
    ঠিক গড়িয়াহাটের মোড়েই যেটা আছে, তাদের কোনও শাখা নেই আর বেশ পুরানো দোকান।
  • Atoz | ১৩ অক্টোবর ২০১৩ ২৩:০২172872
  • আন্না হাজারে আর শাহবাগ ---এই দুইখান আন্দোলন দেখলাম কী মহা উৎসাহে শুরু হলো, এই বুঝি একটা বিরাট কিছু ঘটে যায়, নতুন হয়ে ওঠে সব, এরকম সব চললো, তারপরেই সব চুপ, স্তব্ধ। কী যে হোলো কিছুই বোঝা গেল না।
  • Blank | ১৩ অক্টোবর ২০১৩ ২৩:০১172871
  • বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ করায় চাপ আছে। যে দেশের একটা বড় অংশ জামাত টাইপ দলের সাপোর্টার, যেখানে নাস্তিক হলে পুলিশ ধরে সেখানে সত্যি চাপ।
    এমনকি ভারতও ঐ স্বাধীনতার তালে গোলে সেকুলার হয়েছিল তাই, নাহলে হিন্দু রাষ্ট্র হয়েই থাকতো।
  • Atoz | ১৩ অক্টোবর ২০১৩ ২২:৫৯172869
  • ব কি রাজা "নহুষ" এর কথা জানতে চাইলেন? কিন্তু উনি তো কারুর পিঠে চড়তে চান নি! ঋষিদের দিয়ে টানা রথে চড়তে চেয়েছিলেন। চড়েওছিলেন মনে হয়।
  • | ১৩ অক্টোবর ২০১৩ ২২:৫৯172870
  • হুঁ কিছুটা এগিয়েও আবার পিছিয়ে এল।

    সিকি কি আমার দেওয়া ছবিটার কথা জিগালে? আমি ওটা 'মেয়ে' গ্রুপে পেয়েছি।
  • Blank | ১৩ অক্টোবর ২০১৩ ২২:৫৮172868
  • ঠিক।
  • Arpan | ১৩ অক্টোবর ২০১৩ ২২:৫৭172867
  • শাহবাগ আন্দোলন যখন শুরু হয়েছিল তখন ভেবেছিলাম বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হবে। কোথায় কী!
  • সিকি | ১৩ অক্টোবর ২০১৩ ২২:৫৬172866
  • ক। শুধু হিন্দু নয়, যদ্দূর জানি বৌদ্ধ এবং অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের ওপরেও বেশ ভালোরকমের অত্যাচার চলছে বাংলাদেশে।
  • Arpan | ১৩ অক্টোবর ২০১৩ ২২:৫৫172864
  • মহিষাসুর তাঁর বংশজ! ক্ষী কটিন বংশ!!

    এদিকে মহিষাসুরের রাজ্যপাট ছিল মাইসোরে। ভদ্রলোকের মূর্তিও আছে।



    তো, যুদ্ধ হয়েছিল নাকি মাইসোরের চামুন্ডা পাহাড়ে। সেখান থেকে কী করে ভদ্রমহিলা বঙ্গদেশে জাঁকিয়ে বসলেন ক্ষে জানে!
  • π | ১৩ অক্টোবর ২০১৩ ২২:৫৫172865
  • ফেবু গুরুর ঐ দুটো থ্রেডেই আছে।
  • π | ১৩ অক্টোবর ২০১৩ ২২:৫৪172860
  • san | ১৩ অক্টোবর ২০১৩ ২২:৫৪172861
  • সত্যি না ফেক তো জানিনা হে।
  • π | ১৩ অক্টোবর ২০১৩ ২২:৫৪172862
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত