এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ১৩ অক্টোবর ২০১৩ ২২:৫৪172863
  • ছবিটা কোথায় দিয়েছে? ফেবু গুরুতে? না অন্যত্র?
  • π | ১৩ অক্টোবর ২০১৩ ২২:৫৩172859
  • বাংলাদেশী হিন্দুদের উপর অত্যাচার নিয়ে ভারতে সেভাবে কোন বাম দলকে কিছু বলতে দেখলাম না। সেই ফাঁকের সুযোগটাই এদিকে হিন্দুত্ববাদীরা নিয়েছে। ইস্যুটা যে সংখ্যালঘু অত্যাচার, সে ব্যাপারটাই এদের ক্যাম্পেনের চোটে গুলিয়ে যায়।
  • | ১৩ অক্টোবর ২০১৩ ২২:৫২172857
  • যা দেখছি এখন অসুরের বংশধর হওয়াটা বেশ ইন থিং।
  • Atoz | ১৩ অক্টোবর ২০১৩ ২২:৫২172858
  • সত্যি সত্যি সুষমা অসুর????? নাকি কোনো ফেক আইডি?
    কারণ এইরকম পদবীধারী কেউ তো আকাশ থেকে পড়বে না, তার বাপ পিতামোর গোটা লাইন এই পদবীধারী হতে হবে।
  • | ১৩ অক্টোবর ২০১৩ ২২:৫১172856
  • হুঁ লোকজন খুবই 'ছেঞ্ছেতিব' হয়ে গেছে।
    কিন্তু আমিও কিছুতেই লোকের রেগেমেগে যাওয়ার কারণ বুঝছি না। এদিকে যে বেচারী পোস্ট করেছিল সে তো ভয়ে আর কথাটিও বলছে না।
  • π | ১৩ অক্টোবর ২০১৩ ২২:৫০172855
  • সুষমা অসুরকে নিয়েও ওখানে তর্ক হয়ে গেছে।
  • সিকি | ১৩ অক্টোবর ২০১৩ ২২:৪৮172854
  • দ-এর ছবিতে খচে যাবার মত কিছু দেখলাম না। এমনকি চাড্ডিদেরও এতে খচবার কারণ নেই।

    আজকাল এই ধর্ম নামক আফিমটার যা এফেক্ট হয়েছে, যে কোনও জিনিস মার্কেটে নামাবার আগে ভালো করে বাজিয়ে দেখে নিতে হয় কারুর "ভাবাবেগে" আঘাত লাগল কিনা।

    সম্প্রতি দিল্লিতে শুটিং করতে এসে আমীর খানের একটা পুলিশ কেস হয়ে গেছে। একটা সীনের শুটিং হচ্ছিল, শিবঠাকুরের বেশধারী একজন বহুরূপী রিক্সা চালাচ্ছে, রিক্সায় সওয়ারি দুই বোরখা পরা মহিলা। ভাবাবেগে আঘাত লেগে গেছে অমনি। কেস ঠুকে দিয়েছে।
  • Atoz | ১৩ অক্টোবর ২০১৩ ২২:৪৬172853
  • এসব গপ্পোকথাকে নিজেদের জীবনের সঙ্গে জড়াতে গেলেই মুশকিল। কোন্‌ আপদ কোনকালে কী করেছিল--তারজন্য এখনো আমরা এ ওকে মারতে থাকবো নয়তো ঘোঁট পাকাতে থাকবো, এটা অযৌক্তিক একটা ব্যাপার। নয়তো খুবই হীন উদ্দেশ্যপ্রণোদিত কোনো চাতুরি।
    এগুলোকে সব গপ্পো বলে ধরে নিয়ে আনন্দ ও বিনোদন হিসাবে মানলেই হয়। কিন্তু তাতে আবার আরেকদলের অভিমান, ঠোঁট ফুলিয়ে তারা বলবেন " এ আমাদের ধর্ম, আমাদের ইতিহাস, আমাদের পরিচয়।"
    কোন্‌দিকে যাবেন?
  • সিকি | ১৩ অক্টোবর ২০১৩ ২২:৪৪172852
  • তিনি মহিষাসুরের বংশজ বললে বোধ হয় ব্যাপারটা জমত।

    বাই দা ওয়ে, লুরুতে একটা খুকি জয়েন করেছে আমাদের টিমে, তার সারনেম হল জমাদার। :)
  • Blank | ১৩ অক্টোবর ২০১৩ ২২:৪২172851
  • পুরো পুরান টাইতো বিভিন্ন আর্য অনার্যের বিভিন্ন যুদ্ধ নিয়ে। যারা জিতেছে তারা অন্যদের দানব সাজিয়েছে।
  • san | ১৩ অক্টোবর ২০১৩ ২২:৪১172850
  • এদিকে ইউটিউবের একটা লিং পেলাম ফেবুতে, সুষমা অসুর নামে এক মহিলা বলছেন মহিষাসুর তাঁদের বংশজ, দুর্গাপুজো নামক 'হত্যার উৎসব' বন্ধ করতে আবেদন জানালেন, রেসিয়াল ডিসক্রিমিনেশন ইত্যাদি প্রভৃতি
  • Atoz | ১৩ অক্টোবর ২০১৩ ২২:৪০172849
  • পুলস্ত্যের এই রাক্ষস নাতিনাতনিরা(রাবণ, কুম্ভকর্ণ, মহীরাবণ শূর্পনখা ইত্যাদি) কিন্তু কোনোদিন ওনার কালচার নেয় নি, ওরা রাক্ষস হিসাবেই রীতিমতন গর্বিত ছিল। রাক্ষস অরাক্ষস সব সমেত বিশাল রাজ্য সুচারুভাবে চালাতো। এদের বিবাহাদিও সব অন্যান্য রাক্ষস বা দানবদের সন্তানদের সঙ্গে।
  • π | ১৩ অক্টোবর ২০১৩ ২২:৩৯172848
  • আরো যেটা ধন্দ হচ্ছে, এইসব কি এক দিক দিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করার মতই বিপজ্জনক নয় ? এটা কি বিভেদটা আরো বাড়াবে না ? ওঁরা দুর্গাপূজা বন্ধের আন্দোলন শুরু করেছেন। এতে করে দুর্গাপূজাকে কোন ধর্মীয় ব্যাপার না মনে করে যাঁরা শুধু উৎসব মনে করতেন, তাঁরাও চটছেন। কেমন খুঁচিয়ে ঘা করা হচ্ছে বলে মনে হচ্ছে যেন। পুরো শিওর নই। জাতিগত বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করা এক জিনিস, কিন্তু জাত নিয়ে রাজনীতি টা ...
  • | ১৩ অক্টোবর ২০১৩ ২২:৩৬172846
  • এদিকে ফেবুতে একটা সিক্রেট গ্রুপে একজন এই ছবিটা পোস্ট করে বলেছেন তিনি ঠাকুর দেখতে গিয়ে এইটা দেখে খুব দুঃখ আর লজ্জা পেয়েছেন। তো, তাই শুনে বাকী কেউ কেউ ভীষণ রেগে গেছেন। একজন আবার জানতে চেয়েছেন ভারতে কি মুসলমানদের ধর্মের কারণে হত্যা করা হয় না, যে এরা এরকম ব্যানার টাঙিয়েছে! এদিকে পুজোটা তো কোনও ভারতীয়দের নয়। বিদেশে বসবাসকারী বাংলাদেশী হিন্দুদের পুজো। তো, তাতেও কয়েকজন হেব্বি খচে আছেন দেখলাম।

  • Atoz | ১৩ অক্টোবর ২০১৩ ২২:৩৬172847
  • আর এই পুলস্ত্য ---এর কথা তো বেশ মান্য ছিল। রাজারাজড়ারা শুনতো। একবার তো রাবণ কার্তবীর্যার্জুনের সঙ্গে লড়তে গিয়ে বিষম বেকায়দায় পড়ে বন্দী হয়ে পড়েছিল। তখন তো এই ঠাকুরদাদামহাশয় এসে রাজাকে কইলেন, "এই অর্জুন, এটা কী করেছিস? আমার নাতিকে বেঁধে রেখেছিস? আবার শুনছি খেতেও দিসনি! আরো কীজানি কী করেছিস কেজানে! শীগগীর ছেড়ে দে, আমি সঙ্গে করে ওকে নিয়ে যাবো।"
    কার্তবীর্যার্জুন তাড়াতাড়ি ঋষিকে অনেক পেন্নাম টেন্নাম করে রাবণকে সসম্মানে মুক্তি দিলেন, শুধু তাই না, সারাজীবনের বন্ধুত্ব করলেন।
  • Blank | ১৩ অক্টোবর ২০১৩ ২২:৩৩172845
  • সিনেমা দেখার ফাঁকে লিখলে এই হয় ঃ(
  • Blank | ১৩ অক্টোবর ২০১৩ ২২:৩১172844
  • রাবনের বাবা ব্রাহ্মন কিন্তু মা রাক্ষসী। রাবনের রাক্ষস রাজ তার দাদুর (সুমালি) রাজত্ত্ব পেয়ে।
    এবং রাবনের বর্ননাতেও তার আর্যত্তের প্রমান খুব একটা মেলে না।
  • Atoz | ১৩ অক্টোবর ২০১৩ ২২:২৮172842
  • রাবণের তো পিতৃবংশ আর্য ব্রাহ্মণ, বিশ্রবা মুনি ওর বাবা। এই বিশ্রবা হলেন সপ্তঋষির এক ঋষি পুলস্ত্যের ছেলে। রাবণের মাতৃবংশ রাক্ষস, মা কৈকসী বা নিকষা রাক্ষস মাল্যবানের মেয়ে। তবে এই মালী সুমালী আর মাল্যবান-এই তিন রাক্ষসভাই রীতিমতন খুবই জবরদস্ত লোক ছিলেন, মোটেই দুর্বল নন, তখন এরা কোনো কারণে আউট অব পাওয়ার ছিলেন, তাই সূক্ষ্ম কৌশল হিসাবে কৈকসীকে বিশ্রবার কাছে পাঠিয়ে দেন, বৈবাহিক সম্বন্ধ স্থাপিত হলে সুবিধা হতে পারে ভেবে।
  • সিকি | ১৩ অক্টোবর ২০১৩ ২২:২৫172841
  • ওকে। আমি অবশ্য না পড়েই বালখিল্য বলেছি। পড়ে দেখি একবার। কিন্তু বাংরেজি পড়তে বড় কষ্ট।
  • π | ১৩ অক্টোবর ২০১৩ ২২:২৪172840
  • বালখিল্য কেন হবে, আমার তো তর্কটা ইন্টারেস্টিং ই লাগলো। প্রথমে অসুর উৎসবের কনসেপ্টটা, বা রাম উচ্চবর্ণের, রাক্ষসেরা দলিত.., এটা ঠিকঠাকই ই মনে হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে, আরো ভেবে দেখা দরকার।
  • cm | ১৩ অক্টোবর ২০১৩ ২২:২২172838
  • তবে এসব অতি মোটাদাগের কাজ। এখানে এসে রাস্তার মোড়ে বসে কদিন আড্ডা দিলেই দেখবেন কিরকম সূক্ষ্ম ফেজ আউটের কাজ চলছে।
  • Atoz | ১৩ অক্টোবর ২০১৩ ২২:২২172839
  • আরে অসুরেরা তো আসিরিয়ান, পারসিকও কেউ কেউ। তারা ভারতের লোক না তো!!!!!
    বরং দেবী(চন্ডী,কালিকা) কে ভারতের বলা যেতে পারে। দুর্গা সুবর্ণকেশী, দুর্গা ঠিক ভারতের নন বলেই মনে হয়। তবে প্রচুর ট্রান্স্ফর্মেশন ঘটেছে কালে কালে। অনেক এদিকে ওদিকে গল্প মিশে মিশে ব্যাপার খুবই জটিল দাঁড়িয়েছে।
  • lcm | ১৩ অক্টোবর ২০১৩ ২২:২১172836
  • নানকিং ম্যাসাকার - http://en.wikipedia.org/wiki/Nanking_Massacre।
    অনেক ঐতিহাসিকের মতে নথিবদ্ধ আধুনিক ইতিহাসের নৃশংসতম হত্যালীলা।
    এই উইকি পেজের কিছু ছবিই যথেষ্ট।
  • I | ১৩ অক্টোবর ২০১৩ ২২:২১172837
  • না, পিরিমকুল কাদিরভের একটাই বই পড়েছি। ছোটদের বই। অমরেন্দ্র চক্রবর্তী অনুবাদ করেছিলেন কি?
  • | ১৩ অক্টোবর ২০১৩ ২২:১৯172835
  • পিরিমকুল কাদিরভের 'বাবর' পড়েছিস ইন্ডো? না পড়লে পড়ে নিস।
  • সিকি | ১৩ অক্টোবর ২০১৩ ২২:১৭172834
  • পাইবাবু, এ সব বালখিল্য তক্কে নাক গলিয়ে কি কোনও লাভ আছে? গপ্পো শোনো তাইলে।

    এই বছরই প্রথম জানলাম, গ্রেটার নয়ডায় একটা গ্রাম আছে, তার নাম বিশরাখ। উত্তর ভারতে সর্বত্র দশেরার দিন রাবণ দহন খুব কমন ব্যাপার, কাল হবে সর্বত্র। এই বিশরাখ গ্রাম করে না, কারণ তারা বিশ্বাস করে রাবণের জন্ম হয়েছিল এই বিশরাখ গ্রামে। এরা সেদিন খুব শোকতাপ করে রাবণের জন্য।

    উত্তর ভারতে, ভাবা যায়?
  • Atoz | ১৩ অক্টোবর ২০১৩ ২২:১৬172831
  • পাটলিপুত্রের পুরানো আমলের গপ্পোগুলো তো আরো সরেস। সেখানে তো বিদ্রোহীরা জিতে গেলে পরম ভট্টারক মহারাজের মাথা কেটে গেটে টানিয়ে রাখতো আর পেট থেকে অন্ত্র বার করে তা দিয়ে প্রাসাদের স্তম্ভ পেচিয়ে রাখতো।
    তবে ওসব পুরানো অন্ধকার আমলের কথা।
    তখন তো স্বীকৃত দন্ডদান পদ্ধতি ছিল শূলে চড়ানো, বিশাল শ্মশানে সারি সারি শূলে লোক ঝুলতো, রাত্রিবেলা সেদিকে কেউ যেতো না ভয়ে।
  • I | ১৩ অক্টোবর ২০১৩ ২২:১৬172832
  • আর কিছু যদি নাও পড়ি, লুমুম্বাকে কিভাবে মারল সেটা পড়েই তো শরীরের রক্ত টগবগ করে ফুটতে থাকে।
  • lcm | ১৩ অক্টোবর ২০১৩ ২২:১৬172833
  • জাপানিরা নাকি সবথেকে ভায়োলেন্ট ছিল। চীনে, ফিলিপিন্‌সে জাপানি সৈন্যদের অত্যাচার অভাবনীয় রকমের হিংস্র।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত