এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ১১ অক্টোবর ২০১৩ ২৩:৪৪172650
  • কাব্লি-দা বড়লোক মানুষ, পুজোর সময় আবার রেট জিগান ক্যান? যা চাইবে দিয়ে দেবেন :-)
  • শ্রী সদা | ১১ অক্টোবর ২০১৩ ২৩:৪২172648
  • কেডিস্যার, মিটারের আড়াই গুণ।
  • Re`my-fication | ১১ অক্টোবর ২০১৩ ২৩:৪২172649
  • x*2.4 + 1
  • kd | ১১ অক্টোবর ২০১৩ ২৩:৪০172647
  • কলকাতায় ট্যাক্সির রেট কতো? মানে মিটারের টাকা থেকে কি হিসেবে যোগ-বিয়োগ-গুন-ভাগ করতে হয়?
  • aranya | ১১ অক্টোবর ২০১৩ ২৩:৩৯172646
  • রুপঙ্কর, মনোময় আরও কারা সব আসচে - ভাল্লাগে না
    আহা যদি বুড়ো সুমন আসত..

    AtoZ, আপনের লেখা পড়ার জন্য বোধায় একযুগ পর আনন্দমেলা ছাড়া আনন্দ পাবলিশার্সের অন্য বই কিনব - রেগেমেগে দেশ, আনন্দবাজার সব কেনা বন্ধ করে দিয়েছি বহু দিন, শুধু আনন্দমেলা -টা ছাড়তে পারি নি
  • সিকি | ১১ অক্টোবর ২০১৩ ২৩:৩৮172645
  • খোট্টামতে মাহাসাপ্তামী সেশ হল। উফফ। আর পোষায় না।
  • Atoz | ১১ অক্টোবর ২০১৩ ২৩:৩৪172644
  • আরামবাগ পাঞ্জাবি মানে হলো যে পাঞ্জাবি পরলে আরামে দিলটা বাগান বাগান হয়ে যায়। ঃ-)
  • aranya | ১১ অক্টোবর ২০১৩ ২৩:২৫172643
  • গতবার আমি কাজের অছিলায় আপিস গিয়ে ঘুমিয়েছিলাম, পুজোর শনিবার। ভাগ্যিস বৌ গুরু পড়ে না
  • rabaahuta | ১১ অক্টোবর ২০১৩ ২৩:২২172641
  • গাড়িতে ঘুমনোর ব্যাপারটা আমিও ভাবছি, নাহয় একটা জ্যাকেট পরে নেব। কিন্তু কদ্দুর করা যাবে সন্দেহ আছে, পুজো দেখাটাতো আর ঠিক ব্যাক্তিগত ব্যাপার নয়, এ এক মহান সামাজিক কর্তব্য।
  • Arpan | ১১ অক্টোবর ২০১৩ ২৩:২২172642
  • ইমরানের সঙ্গে হাল্কা করে দেখা হয়ে গেল। সামান্য মদ্যপান এট অল।
  • aranya | ১১ অক্টোবর ২০১৩ ২৩:১৭172640
  • হঠাৎ করে কদিন মাল খাওয়া ছেড়ে দিলে শরীর খারাপ করবে, ইন্দো ক্যান কনফার্ম
  • Re`my-fication | ১১ অক্টোবর ২০১৩ ২৩:১১172638
  • বিদগ্ধ মহাপুরুষেরা তো বলেই গেছেন - নশা শরাবমে হোতা তো নাচতি বোতল। তাইলে বিয়ার না সমুদ্দুরের জল তাতে কী এলো গেলো?
  • aranya | ১১ অক্টোবর ২০১৩ ২৩:১১172639
  • আমার পুজো মোটামুটি আধ ঘন্টার -প্রতিমার সামনে করজোড়ে প্রার্থনা - দুটি টাকা দিও মা, বুড়ো বয়সে য্যান ডাক্তার দেখানোর পয়সা থাকে, আর সবেধন নীলমণি একটি বইয়ের দোকান থেকে ছগুণ দামে কিছু বই কেনা

    ঠান্ডাটা কম থাকলে বৌ, মেয়েকে পুজোয় গ্যারাজ করে গাড়িতে ঘুমোনো যেত, তাও হবার নয়
  • শ্রী সদা | ১১ অক্টোবর ২০১৩ ২৩:১০172637
  • নাঃ পুজো যেভাবে শুরু হয়েছে তাতে দশমীর পরের কয়েকদিন ওসব থেকে টেম্পোরারি রিটায়ারমেন্ট নেওয়া দরকার হবে, বোঝাই যাচ্ছে ঃ( ব্ল্যাংকিদা মোডে ঢুকে বসে আছি আপাতত ঃ ....
  • aka | ১১ অক্টোবর ২০১৩ ২৩:০৬172636
  • এ কেমন চিন্তা? আমি ভাবছিলাম শুধু বিয়ারে কেমন করে সার্ভাইভ করবে। ঃ)
  • aranya | ১১ অক্টোবর ২০১৩ ২৩:০৫172635
  • বাড়ির লোকজনের সাথে বেড়াতে গেলে বেচারা সদা বিয়ার খেতে পাবে না, বিয়ার বিনা কেমনে সার্ভাইভ করবে - চিন্তার কথা
  • Re`my-fication | ১১ অক্টোবর ২০১৩ ২২:৫৮172634
  • দুবাইতে আরো ছয় ঘন্টা। দশ ঘন্টার উড়ানে সব মিলে সতেরো ঘন্টা বসে থাকা।
  • শ্রী সদা | ১১ অক্টোবর ২০১৩ ২২:৫৪172632
  • কোলকাতার ট্যাক্সি সার্ভিস নিয়ে ধারনা পাল্টে গেল আজকে। তিনবার ট্যাক্সি চড়েছি, প্রত্যেকবার খোঁজার দশ মিনিটের মধ্যে ট্যাক্সি পেয়েছি, দু একজন বাদে রিফিউজ করেনি, মিটারের থেকে বেশী চায়নি।
  • Re`my-fication | ১১ অক্টোবর ২০১৩ ২২:৫৪172633
  • যাই হোক, এগারো ঘন্টা হতে আর দুই ঘন্টা বাকি, মেরে এনেছি প্রায়। আমার কী ধৈর্য!
  • I | ১১ অক্টোবর ২০১৩ ২২:৫৩172631
  • আশায় বসে থাকবেন না, করে দেখান।
  • Rem`y-fication | ১১ অক্টোবর ২০১৩ ২২:৪৭172630
  • এয়ারপোর্ট সিকিউরিটি ব্যাপারটা ছ্যাবলামির পর্যায়ে চলে গেছে। বেল্ট/জুতো তো খোলাবেই, এমনকি হ্যান্ডব্যাগে ক্যামেরা অবধি আলাদা করে স্ক্যান হবে, সেটা বের করে নেড়েচেড়ে দেখবে যে সত্যি ক্যামেরা না অন্য কিছু। লোকে ধরে কবে যে এদের ক্যালাবে, সেই আশায় বসে আছি।
  • aranya | ১১ অক্টোবর ২০১৩ ২২:৩৯172629
  • আমাকেও বোধায় ন্যাড়ার মত আরামবাগ পাঞ্জাবি পড়ে পুজোয় যেতে হবে।'ভাবচি ফুট পুট ডাউন করব কিনা
  • | ১১ অক্টোবর ২০১৩ ২২:১৯172628
  • আমাদের ১৭-২১ পুরী যাবার কথা। বাব এখন বলচে ক্যানসেল করছে। ঃ((
  • শ্রী সদা | ১১ অক্টোবর ২০১৩ ২২:১৮172625
  • দশমীর দিন সকালে বাড়ির লোকজনের সঙ্গে মন্দারমনি যাওয়ার প্ল্যান, ট্রেনের টিকিট - হোটেল বুকিং সব ঠিকঠাক, এর মধ্যে এই ঝড়বাবাজি এসে বোধয় সব মাটি করে দিলেন ঃ(
  • | ১১ অক্টোবর ২০১৩ ২২:১৮172626
  • সব কটা বিদ্যামন্দিরের বন্ধু।

    আজকে নাগেরবাজারে বিদ্যামন্দিরের বন্ধু দের গেট টুগেদার খুব ভালো হল। ১০ জন আসার কথা ছিল তার মধ্যে ৭ জন এলো। আর ৩ জন ডাক্তার ঝুলিয়ে দিলো। ২ জন নাকি শ্বশুর বাড়ি যাবে আর ফোরটিস র জনতার এমারজেন্সী ডিউটি পরেছে। সে আমার এক্স রুম মেট। তাকে চারটি কাঁচা খিস্তি করলাম। তাতে বিচলিত না হয়ে বললো পরের বার নিশচয় আসবে।ঃ((
  • a x | ১১ অক্টোবর ২০১৩ ২২:১৮172627
  • এহ! ভারি ঠাউর দেখে এসে বুড়ো হন নি! বলি রাস্তায় দাঁড়িয়ে কটা ফুচকা খেলে? খেয়েই এগরোলের দিকে পা বাড়িয়েছিলে? ফিরতি পথে চাউমিনের শেষে নিদেনপক্ষে একটু লিমকার বোতলে ভরে ঢুকুঢুকু? মাঝে ও পরে এদিক ওদিক চাউনি গেসল? কিস্সু কর নাই, কিস্সু না, বৌ ছেলের হাত ধরে একটু ঘুরুঘুরু করে লক্ষ্মী ছেলের মত ঠাউর দেখে এসে বলে কিনা বুড়ো হয়নি!
  • I | ১১ অক্টোবর ২০১৩ ২২:১৪172624
  • নীলকান্ত= ইন্দ্রনীল

    আমায় আন্ডার এস্টিমেট করবেন না।
  • cm | ১১ অক্টোবর ২০১৩ ২২:১২172622
  • পাইলিন=নীলকান্ত
  • I | ১১ অক্টোবর ২০১৩ ২২:১২172623
  • বাপ রে ! এত ডাক্তার নিয়ে বোতিন করো কী? লোফালুফি খেলা?
  • I | ১১ অক্টোবর ২০১৩ ২২:১০172621
  • সাইক্লোন পাইলিন নাকি ভয়ঙ্কর হবে বলছে !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত