এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১১ অক্টোবর ২০১৩ ২২:০৭172620
  • ও ন্যাড়া দা আরামবাগ পাঞ্জাবী অবার কী বস্তু? কমন পরে নি!! ঃ((
  • | ১১ অক্টোবর ২০১৩ ২২:০৬172619
  • আমি চাই না। আমার হাতে অন্ততঃ ৮/৯ পিস ডাক্তার ঃ))
  • cm | ১১ অক্টোবর ২০১৩ ২২:০৫172618
  • তার কারণ কেসির গানের ক্যাসেট এখনো বাজারে আসেনি। জনতা উদগ্রীব হয়ে অপেক্ষা করছে।
  • cm | ১১ অক্টোবর ২০১৩ ২২:০৩172617
  • বাঃআজ বেশ উজ্জীবিত বোধ কচ্ছি। যদিও সারা সন্ধ্যে আমার পুরোনো প্যান্ট সেলাই করার চেষ্টা করলাম আর দেখলাম মেশিনে ফোঁড়ের সাইজ বাড়ানো কমানোর কৌশল সম্পূর্ণ ভুলে গেছি।
  • Atoz | ১১ অক্টোবর ২০১৩ ২২:০২172616
  • কালজয়ী কিনা!
  • I | ১১ অক্টোবর ২০১৩ ২২:০১172615
  • পুজোতে এখনও সেই এক মোজা জ্বালানো গান কেন হয়? কেন? সেই এইট্টিজের পচা আর ডি আর কেন?
    অবিশ্যি আর ডি-ই কিনা ঠিক জানিনা।
  • Atoz | ১১ অক্টোবর ২০১৩ ২১:৫৬172614
  • ঐ "আর না থাকিও বাপের বাড়ী" গানটা কি শিবঠাকুর গাইছেন কৈলাস থেকে? ঃ-)
  • I | ১১ অক্টোবর ২০১৩ ২১:৫৫172613
  • আমার এই কোণের ঘরটায় ল্যাপি নিয়ে বসলে গানশোনার একেবারে হদ্দমুদ্দ হয়। যাকে বলে গানের ত্রিশুল। ৩০ডিগ্রি কোণ করে কমপ্লেক্ষের বাইরের পাড়ার পুজোর ঝিংকুগান। সাড়ে ছেষট্টি ডিগ্রিতে শ্যামবিহার ফেজ ওয়ানের রবীন্দ্রসোঙ্গিত। ১০২ ডিগ্রিতে আমাদের ফেজ টু'র "আর না থাকিও বাপের বাড়ি"।
  • Atoz | ১১ অক্টোবর ২০১৩ ২১:৫২172612
  • ডাকাত আর ডাক্তারদের হাতে রাখাই উচিত, বলা তো যায় না, যা দিনকাল। ঃ-)
  • Atoz | ১১ অক্টোবর ২০১৩ ২১:৫১172611
  • কুমুদি, কেউ যদি গুর্চর লোকেদের পাগল বলেন, তাঁকে বলবেন, এখানের লোকেরা বলেছে, "ধন্য আমি ধন্য হে/ পাগল তোমার জন্য হে।"
    ঃ-)
  • ন্যাড়া | ১১ অক্টোবর ২০১৩ ২১:৫০172610
  • সবাই ডাক্তারদের হাতে রাখতে চায়। কুমুদিও।
  • ন্যাড়া | ১১ অক্টোবর ২০১৩ ২১:৪৮172607
  • ঠিক এই জন্যে আমি ডাক্তার হলাম না। লোকে কত সাধাসাধি! কিন্তু আমি, "না। ডাক্তার হব না। পুজোর সন্ধ্যে বৌ-এর হাত ধরে মেয়েদের কোলে কাঁখে চড়িয়ে আরামবাগ পাঞ্জাবী পরে ঠাকুর দেখতে যাব।"
  • I | ১১ অক্টোবর ২০১৩ ২১:৪৮172608
  • না না, কুমুদি আমারে ছাড় দেছেন। আমার বাজার ভালো।
    এই তালে একটা উপন্যাস নামিয়ে ফেলি। পিরিয়ড পিস।
  • Atoz | ১১ অক্টোবর ২০১৩ ২১:৪৮172609
  • আহা, এই টানতে টানতে বের করার একটা ছবি দরকার ছিল। ঃ-)))))
    প্লীজ, কেউ ইয়ে মীন করবেন না, এই বচ্ছরকার দিনে। ঃ-)))
  • I | ১১ অক্টোবর ২০১৩ ২১:৪৫172606
  • এক্ষপ্লেন আর কি। আজকাল বৌ বেশ ঘ্যানঘ্যান জুড়েছে-পুজোয় বেরোয় না, কী বুড়ো হয়ে যাচ্ছে!
    তো আজ সন্ধ্যেয় দেখি সে হাঁড়িমুখ করে মোবাইলে গেম খেলছে। আমি বললাম -চলো বেড়োই, প্রত্যেক পুজোসন্ধ্যা ঘরে বসে বোর হওয়া কোনো কাজের কথা না।
    সে ব্যাজার মুখ করে বলল-ভাল্লাগে না। আবার সাজগোজ করা, আবার বেরোনো !
    তখন আমি তাকে টানতে টানতে বের করলাম। আর বুড়ী বল্লাম।

    এই আর কী!
  • Atoz | ১১ অক্টোবর ২০১৩ ২১:৪৩172605
  • কুমুদি, পুজো দেখছো? তোমাদের সেই যে নিজেদের পুজো, যার প্রেসিডেন্টের বাড়ী ভোগ-বাসন পাঠালে, সেখানে হচ্ছে রান্নাবান্না? তোমাদের প্যান্ডেলে কী প্রসাদ দেয়?
  • ন্যাড়া | ১১ অক্টোবর ২০১৩ ২১:৪২172604
  • কুমুদি কীরকম কায়দা করে গুরুর সব প্রতিষ্ঠিত ও ডাকসাইটে লেখকদের পাগল বলিয়ে নিলেন। বেশ হয়েছে।
  • ঈশান | ১১ অক্টোবর ২০১৩ ২১:৪১172603
  • তার উপর কানাডার লেখক। প্যারাগুয়ে কিংবা চাদের কেউ হলে একটা কথা ছিল। নিদেন পক্ষে পর্তুগাল। কানাডা একটা জায়গা হল? :)
  • Atoz | ১১ অক্টোবর ২০১৩ ২১:৪০172602
  • হ্যাঁ হ্যাঁ কাপিতালাই, ব্যাপার কী? খুলে কও।
  • kumu | ১১ অক্টোবর ২০১৩ ২১:৩৯172600
  • এক্ষপ্লেন প্লিজ ইন্দো।
  • I | ১১ অক্টোবর ২০১৩ ২১:৩৯172601
  • তুই চুক্কর, বুড়ো দেড়েল কোথাকার !
  • I | ১১ অক্টোবর ২০১৩ ২১:৩৮172598
  • না। আমি পড়বো না। ফি বছর লোকে নোবেল পাবে, আর তাদের বই কিনে কিনে পড়তে হবে। কেন? আমার এট্টা আত্মসম্মান নাই?
  • ঈশান | ১১ অক্টোবর ২০১৩ ২১:৩৮172599
  • হ্যাঁ, নতুন করে আর কিই বা বুড়ো হবি। :)
  • I | ১১ অক্টোবর ২০১৩ ২১:৩৭172597
  • চাট্টি ঠাকুরের মুখ দর্শন করে এলাম, সে অক্ষদা যাই বলুক। আজ দৈবীকোপে বড় কষ্ট পেয়েছি। আর বৌয়ের মুখও এই তালে দিস কাইন্ড অফ স্মল করে দিয়েছি। আমাকে আর যাই হোক কোনোদিন "বুড়ো হয়ে যাচ্ছ" বলবার সাহস পাবে না। বললেই ২০১৩-র সপ্তমীসন্ধ্যার কথা মনে করিয়ে দেব।
  • ঈশান | ১১ অক্টোবর ২০১৩ ২১:৩৬172596
  • রাহুলবাবু, আপনি তো দিব্যি লিখছেন, মন্তব্যও করছেন। আশা করি আর কোনো অসুবিধে নেই। হলে এখানে লিখবেন, কিংবা guruchandali অ্যাট জিমেলে একটা মেল ঠুকে দেবেন।
  • ঈশান | ১১ অক্টোবর ২০১৩ ২১:৩৩172595
  • এম্মা। লাইভস অফ গার্লস অ্যান্ড উইমেন টাও পঞ্চাশ পয়সায় পাওয়া যাচ্ছিল। এখন ঠ্যালা সামলাও। :)
  • Atoz | ১১ অক্টোবর ২০১৩ ২১:২৪172594
  • ইংরিজিতে খুল্লাম্মাল্লা লিখতে পারিনা, বলতেও পারিনা, বড়ই দুখ্খু। ঃ-(
    তাই সমোস্কিতে "জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী/ দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোহ্স্তুতে" মন্তর পড়তে পড়তে এলাম, চাদ্দিকে সোনালি রোদ্দুর। সুজ্জিটা এক্কেবারে নীল পুকুরে সাঁতার দিচ্ছে। ঃ-)
  • aka | ১১ অক্টোবর ২০১৩ ২১:২১172593
  • ভাবছি একটা প্রেডিক্টিভ অ্যানালিটিকস অ্যালগো লিখব। পরের বার কে কে নোবেল পাবে, তারপরে তাদের বইয়ের ব্লার্ব জমা করব। নোবেলের আগে ব্ল্যাকে ছাড়ব।
  • 4z | ১১ অক্টোবর ২০১৩ ২১:১৬172592
  • অক্ষদি, দুটো পড়েছি। The lives of girls and women আর dear life। ভালো লেগেছে
  • sosen | ১১ অক্টোবর ২০১৩ ২১:০৯172591
  • আমি পড়িছি, বুকার পাওয়ার পর।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত