এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | ১০ অক্টোবর ২০১৩ ২১:৫৮172380
  • আচ্ছা তাই হল। মানে এতদ্বারা আমাকেও একটি মাকোন্দো দেওয়া হল। পুজোর উপহার। :)
  • Tim | ১০ অক্টোবর ২০১৩ ২১:৫০172379
  • ইন্দোদাকে ক
  • I | ১০ অক্টোবর ২০১৩ ২১:৪৪172378
  • এই যেমন দেশে আছি বলে পুজোপ্যান্ডেলে এখনো পর্যন্ত একবারও পা দিই নি। অরন্যের দিনরাত্রি দেখছি বসে বসে।দেশের বাইরে একটা পুজো কাটিয়েছি যখন, তখন ঐ পিপির মতই কাশের মত ঘাসফুল দেখে আন্তারা কিরকম ফাচকলিয়ে উঠেছিল।
  • I | ১০ অক্টোবর ২০১৩ ২১:৪১172377
  • তাও পুরো ঠিক হল না। একটা মাকোন্দো আছেই, সেখানে না থাকলে সেটা মাকোন্দো থাকে। সেখানে এলে আর সে মাকোন্দো থাকে না।
  • ..... | ১০ অক্টোবর ২০১৩ ২১:৪০172376
  • গানটা খুব ভালো
  • ঈশান | ১০ অক্টোবর ২০১৩ ২১:৩৮172375
  • এ আবার কেমন ধারা কথা। লোকে যেখানে থাকে সেটা, বাইডেফিনেশন মাকোন্দো নয়। যেখানে থাকেনা সেটা মাকোন্দো।
  • hu | ১০ অক্টোবর ২০১৩ ২১:৩৬172373
  • এই গানটা বড় ভালো
  • I | ১০ অক্টোবর ২০১৩ ২১:৩৬172374
  • আরেন্না। আমি তো এখন মাকোন্দোতেই আছি ঃ)
  • I | ১০ অক্টোবর ২০১৩ ২১:৩৪172372
  • মন খারাপ করে না। নেন, গান শোনেন
  • ঈশান | ১০ অক্টোবর ২০১৩ ২১:৩২172371
  • এইবার ইন্দো মাকোন্দোর কথা লিখবে। লিচ্চই। :)
  • 4z | ১০ অক্টোবর ২০১৩ ২১:১৯172370
  • ভালো যে লাগে না লাগে না কোন কিছুই
  • aranya | ১০ অক্টোবর ২০১৩ ২১:০২172369
  • মেঘপিয়নের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা - বিষন্নতা-র সময় এই লাইনটা মনে পরে
    পিপি, আমার কড়া ডোজের আশীর্বাদে বোধহয় কোন লাভ হয় নাই, রাইট?
  • pipi | ১০ অক্টোবর ২০১৩ ২০:৫১172368
  • পূজোটা মিস করি না পূজো পূজো গন্ধটা - কি জানি। আমার আসল পূজোটা তো আর বাস্তবে নেই। না ভুল বললাম, আছে। এক পুরনো বাড়ীর এখনো দাঁড়িয়ে থাকা বুড়ো ছাদের নীচে কুটি কুটি ভাগ হওয়া হেঁসেলে, আকচা আকচি আর খেয়োখেয়ি রত পাতলা হওয়া মুখের ভীড়ে, ক্ষুদ্র থেকে ক্রমশ ক্ষুদ্রতর হওয়া প্রতিমার কাঠামোয় আর কমতে থাকা ভোগের থালার সংখ্যায় আর অন্ন-ব্যঞ্জনের পারিপাট্যে।
    এ পূজো আমার নয়। অথচ চোখ বুজলে যে পূজো দেখতে পাই, যে পূজোর দালানে আরেকটিবার দাঁড়াবার জন্য মন হাঁকপাঁক করে সেখানে ফেরার কোনই উপায় নেই। তবুও সোনার মতন ঝকঝকে নরম রোদ মনে করিয়ে দেয় প্রবাসের শরৎ। কাশের মতন দেখতে ঘাসফুলেরা মনে পড়ায় ভুলে যাওয়া ফেলে আসা কোন পথের কথা। ডেস্কে রাখা ক্যালেণ্ডারে লাল মার্কার দিয়ে ঢ্যারা মারি - আরো একটা বছরের চলে যাওয়া......

    সবাইকে শুভ শারদীয়া। সবাই ভাল থাকুন, আনন্দে থাকুন।
  • kaushik | ১০ অক্টোবর ২০১৩ ২০:২৯172367
  • হিঁক!!
    কি করে জানলেন?

    নীল ঘোড়ে কা সওয়ার হলেও চেহারাটা আর প্রতাপের মতন নেই, একটা আকবরি ভুঁড়ি যা হয়েছে না!! :))
  • I | ১০ অক্টোবর ২০১৩ ২০:২৫172366
  • না পাচ্ছি না তো। ছেলেবেলার জোশ কখনোই পাবেন না। আর একটু বুড়ো হলে বলবেন যৌবনের সেই জোশ পাচ্ছি না।
  • I | ১০ অক্টোবর ২০১৩ ২০:২৩172364
  • ভালোয় ভালোয় ঘুরে আসুন। ঘোড়ার রং কি নীল?
  • cm | ১০ অক্টোবর ২০১৩ ২০:২৩172365
  • দুর কেমন যেন মরা মরা ঠেকছে। সেই ছেলেবেলার জোশ পাচ্ছেন?
  • kaushik | ১০ অক্টোবর ২০১৩ ২০:১৭172362
  • আগামী কাল সকালে জয়পুর।পাড়ি দিচ্ছি। ঘোড়াটাকে তাই ছোলা খাইয়ে আনলাম। কটা বাঙালী পুজো হয় ওখানে, তারই খোঁজে। দশমীর দিনে রিটার্ন।

    সকলকে পুজোর শুভেচ্ছা। পুজোর দিনগুলো সকলের ভালো কাটুক।
  • I | ১০ অক্টোবর ২০১৩ ২০:১৭172363
  • অ্যালিস মুনরো সাহিত্যে নোবেল পেলেন। কানাডিয়ান লেখক।
  • Bhagidaar | ১০ অক্টোবর ২০১৩ ২০:১০172361
  • আমি গত বছর মনে হয় একটা ঢাকের সিডি কিনে এনেছিলাম, নাকি দেখেছিলাম কিনিনি শেষ পর্যন্ত? খুঁজে দেখতে হবে।
  • I | ১০ অক্টোবর ২০১৩ ২০:০৪172360
  • সবাই ঠাকুর দেখতে গেছে।
  • I | ১০ অক্টোবর ২০১৩ ১৯:২৩172359
  • এখানে ডাক্তারী ছাত্রদের মধ্যে সুইসাইডের হারও খুব বেশী। বিশেষ করে ন্যাশনালে। ন্যাশনালের একটা হস্টেল ছিল, সেখানে ফি বছর একটা করে ছাত্র মরবেই। কেন কে জানে !
  • I | ১০ অক্টোবর ২০১৩ ১৯:১৪172358
  • পাইয়ের লিং টা পড়লাম। জানা জিনিষ, তাও চমক লাগে। চাট্টি সেল্ফ পিটি হয়।
    এর সঙ্গে আমাদের দেশে যোগ করে নেওয়া যেতে পারে গুণ্ডা-নেতা-বদ পেশেন্ট পার্টি এবং অনেক সময় পেশেন্টের দুর্ব্যবহার। পলিটিক্যালি ইনকারেক্ট কথা। কিন্তু সত্যি। খারাপ লোকেরা যেমন ডাক্তার হয়, খারাপ লোকেরা তেমনি পেশেন্টও তো হয়। কিম্বা তার আত্মীয়-পরিজন।
    A doctor’s best debriefing tool after a hard day therefore turns out to be wilful forgetfulness। এইটে আর অভ্যেস করে ওঠা গেল না।

    এই তো জীবন কালীদা !
  • aranya | ১০ অক্টোবর ২০১৩ ১৮:২২172357
  • ঘুমের ওয়েভ আসে
  • π | ১০ অক্টোবর ২০১৩ ১৮:২১172356
  • ডাক্তারদের জেবন ঃ

    http://www.theguardian.com/commentisfree/2013/oct/09/doctors-depressed
    বাকিটা মোটামুটি জানা ছিল, কিন্তু এটা পড়ে একটু চমকেই উঠলাম।

    One in 10 doctors entertained suicidal thoughts in the past year, compared to one in 45 in the community. More than a quarter of doctors are highly likely to suffer from mental illness.
  • Tim | ১০ অক্টোবর ২০১৩ ১৮:২০172355
  • বাবা কি কঠিন সব অঙ্ক।

    পাই ফোন করে ঢাক শুনতে চায় কেন? মনখারাপের কারণ কম পড়িয়াছে?
  • π | ১০ অক্টোবর ২০১৩ ১৮:১৫172354
  • ফোন করে ঢাক শুনতে হবে।
  • nina | ১০ অক্টোবর ২০১৩ ১৮:০৬172353
  • হগ্গলেরে জানাই শারদ শুভেচ্ছা ও ভালবাসা----
    মনের মতন করে কাটুক পুজোর দিনগুলি--প্রেমে রহ সবে। ভাল থাক, ভাল রাখ।
  • cm | ১০ অক্টোবর ২০১৩ ১৮:০৩172352
  • যেকোন জিনিসের জাস্ট প্রাইস বা ভ্যালু ডিটারমাইন করাটাই শক্ত। আর সেখানে কল্যুসিভলি ভুল করলে কিছু করার নেই। বিল্ডার আর ব্যাঙ্কারের আঁতাত হলেই সাবপ্রাইম ক্রাইসিস।
  • cm | ১০ অক্টোবর ২০১৩ ১৭:৫৯172351
  • কিন্তু ওটাই কি সব চেয়ে লো রিস্ক? এবং রোজগারের হিসেবে অন্যান্য উৎসের সাথে তুলনাটা কি রকম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত