এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | ১০ অক্টোবর ২০১৩ ১৫:০২172230
  • আর কী বলে, আমাদের ফ্রিজো খারাপ। চাদ্দিনে সারায়ে দিবে না।
  • I | ১০ অক্টোবর ২০১৩ ১৫:০১172229
  • নাঃ, দে বহুকাল কলকেতার বাইরে। বিপপালের মত বলতে হয়- পুজোর রাতে খাবার দোকান থেকে খাবার কিনে খান তো দেখি, আমি আপনেরে পুরো কলকেতা শহর গিফট দেবো। র‌্যাপ করে, লাল ফিতে বেঁধে।
  • san | ১০ অক্টোবর ২০১৩ ১৪:৫৯172227
  • পুজোর্সময় পেশেনদের সেবা করলে ইন্দোদার পুণ্যি হবে।
  • I | ১০ অক্টোবর ২০১৩ ১৪:৫৯172228
  • এই জন্যেই তো পুজো আমার খুব খারাপ লাগে। লোকেরা কেটে পড়ে আমারে ফেলে রেখে।
    আদারওয়াইজ পুজোর মত জিনিষ হয় না। যখন আমি কেটে পড়তে পারি।
  • de | ১০ অক্টোবর ২০১৩ ১৪:৫৮172226
  • কল্কেতায় থেকে ডাগদারবাবু আলুসিদ্ধ ভাত খাচ্চেন -- এতো এতো খাবার্দোকান-- ডাক্তার হলে মানুষ কেম্নি য্যানো হয়ে যায়!
  • I | ১০ অক্টোবর ২০১৩ ১৪:৫৭172224
  • চাদ্দিনই গাদা গাদা পেশেন ভত্তি হবে। বাকি কনছলট্যানেরা ছুটি নিয়ে কেউ কাশ্মীর, কেউ গঙ্গাকুটীর, কেউ গাদিয়ারা।
  • jhiki | ১০ অক্টোবর ২০১৩ ১৪:৫৭172225
  • জুতো চেনা দোকান আর চেনা ব্র্যান্ডের কেনাই ভাল।
  • de | ১০ অক্টোবর ২০১৩ ১৪:৫৬172221
  • টিম ভাগ্যিস আমায় নেক্ষট স্টেপে টানে নি!
  • I | ১০ অক্টোবর ২০১৩ ১৪:৫৬172222
  • হুম্ম!
  • kumu | ১০ অক্টোবর ২০১৩ ১৪:৫৬172223
  • নার্সিং হোমে চাদ্দিনই ডিউটি? অ ডাগদার?
  • I | ১০ অক্টোবর ২০১৩ ১৪:৫৩172220
  • রোবুদের ঠাকুর পচা।
    আর খাদ্য বলতে আজ দুপুরে কে এফ সি, রাতে ডাল-ভাত-আলুসেদ্ধ। নেক্ষট প্রতি রাতে মনে হয় এই নিয়ম। দুপুরের কম্প্লেক্ষীয় ভোজ বাদ যাবে চার দিনই, নার্সিং হোমের নচ্ছার খাবার। কাল থেকে।
    যদিও কেউ জিগ্গাস করে নাই, তবে ভালোমন্দের খপর জানিয়ে রাখাই উচিৎ কিনা !
    আর অপ্পন লোক ভালো না। কলিকাতা আসে, কিন্তু ফোং করে না। এসেমেসো না।
  • de | ১০ অক্টোবর ২০১৩ ১৪:৪৯172218
  • এইজন্যি বলি ব্যায়লায় এসো -- সারি সারি জুতোর দোকান -- এলিট, খাদিম

    জুতো কিনতে হলে আরেকটা জায়গা লিন্ড্‌সে স্ট্রীট, নয়তো কলেজস্ট্রীট -- ভালো জুতোর দোকান আছে -- লবণাক্ত হ্রদে জুতা পাইবা না!
  • san | ১০ অক্টোবর ২০১৩ ১৪:৪৯172219
  • থ্যাংকু থ্যাংকু।
  • de | ১০ অক্টোবর ২০১৩ ১৪:৪৪172217
  • স্যান, অজন্তা হবে -- ইলোরা হওয়া একটু মুশ্কিল -- ভালো করে দেখতে গেলে অন্ততঃ একসপ্তাহ নেওয়া উচিত এইসবের জন্য -- অবশ্যই এটা আমার ব্যক্তিগত মত।

    ইলোরায় হোটেল কৈলাস -- ফেলুদা খ্যাত -- ওদের কেভ ফেসিং রুমও আছে-
    অজন্তায় এমটিডিসি গেস্ট হাউস।
  • kumu | ১০ অক্টোবর ২০১৩ ১৪:৪২172216
  • দে,১ ৪৩ ঠিক,ঠিক।
    হাপছুটি করে পুজোয় যাচ্চি।সকলের পুজো খুব আনন্দে কাটুক,খুব ভালো থেকো সব্বাই,সক্কলকে নিয়ে।
  • Arpan | ১০ অক্টোবর ২০১৩ ১৪:৩৮172215
  • হুঃ। বিগবাজারের জুতো ...

    সে যাক, দায়ে পড়ে সেখানেও ঢুকেছিলাম। ছয় থেকে বারো এই বয়সী বাচ্চাদের সাইজের কোন জুতোই সেখানে রাখে না। তাও খুঁজে পেতে এটা সেটা দেখাতে বলায় দোকানের কর্মচারীর কী বিরক্তি।

    কেসি অনেকদিন দেশছাড়া, বোঝাই যাচ্ছে। ঃ)
  • kc | ১০ অক্টোবর ২০১৩ ১৪:৩৪172214
  • জুতো তো বিগ বাজারেই পাওয়া যায়।
  • Arpan | ১০ অক্টোবর ২০১৩ ১৪:২০172213
  • সিফোঁ মেলে আমার ফোন্নং পাঠাব। রাতে পারলে ফোন করিস।
  • Arpan | ১০ অক্টোবর ২০১৩ ১৪:১৬172212
  • মেয়ের জুতোর দরকার ছিল।
  • Tim | ১০ অক্টোবর ২০১৩ ১৪:১৪172211
  • ছিঃ দেদি, লোভে পাপ হয়, কবি বলেছেন।

    আর ইন জেনেরাল পুজোর সময় আমার রাগ হয়না। এখন এক সপ্তাহ ধরে প্রচুর পুজোর গল্প শুনবো, ছবি দেখবো। রাগের থ্রেশোল্ড বাড়িয়ে রেখেছি।
  • san | ১০ অক্টোবর ২০১৩ ১৪:০৫172209
  • আরো প্রশ্ন আছে, অজন্তা ইলোরায় কি থাকার জায়গা পাওয়া যায় না অন্য কোথাও থেকে যাতায়াত করতে হয়?
  • san | ১০ অক্টোবর ২০১৩ ১৪:০১172208
  • তিনদিনে কি অজন্তা ইলোরা হবে? এইটা কেউ বলেনা।
  • de | ১০ অক্টোবর ২০১৩ ১৩:৪৩172207
  • টিম রেগে যাবে, তবুও লোভ সামলানো গেলো না --

    ওই টইটা তোমাদের (নব বিবাহিতদের) অপেক্ষায় দিন গুনছে! কদ্দিন পরেই গড়গড়িয়ে চলবে ঃ)
  • de | ১০ অক্টোবর ২০১৩ ১৩:৪০172206
  • স্যান জলগাঁও থেকে অজন্তা ৫৬ কিমি -- বেশ কাছে, কাকিমাকে একটা গাড়ি ভাড়া করে নিতে বোলো। এইসময় খুব সুন্দর অজন্তা-ইলোরা। পুরো সবুজ!! ইলোরা আবার ওউরঙ্গাবাদের খুব কাছে --
  • sinfaut | ১০ অক্টোবর ২০১৩ ১৩:৩২172205
  • কিন্তু কোলকাতা উজিয়ে এসে মলে শপিং করবে কেন অপ্পনদা?
  • sinfaut | ১০ অক্টোবর ২০১৩ ১৩:৩১172203
  • কমপ্লিটলি ভুল জানো। লেক টাঙ্গানিকায় এক ধরনের ইল মাছের পিত্তরস দিয়ে এই শাড়ি রঙ করা হয় বলে এটাকে টাঙ্গাইল বলে। কোথায় বাংলাদেশ আর কোথায় আফ্রিকা।
  • Arpan | ১০ অক্টোবর ২০১৩ ১৩:৩১172204
  • মোটেও সব পাওয়া যায় না। একটাও জুতোর দোকান নেই গোটা মলে। ভাবা যায়!

    রেমন্ডসের শোরুমে অতি সামান্য কিছু কালেকশন।

    ধুর ধুর।
  • Tim | ১০ অক্টোবর ২০১৩ ১৩:৩০172202
  • শিশুরা কি আজকাল টক করছে না? বহু বহুদিন ঐ টই আপডেট হয়না।
    এখন ফ্যাঁসবুকে ছবিছাবা দেখে মনে পড়লো।
  • | ১০ অক্টোবর ২০১৩ ১৩:২৮172201
  • টাঙ্গাইল নামে একটা জায়গা থেকে ও ই শাড়ী আসে এটা জানি, কিন্তু তার বিশেষত্ব জানি না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত