এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ০৯ অক্টোবর ২০১৩ ২০:৩১172049
  • আগে টিম কনফার্ম করুক ওখানে কোথায় কোথায় বনেদী পুজো হয়
  • hu | ০৯ অক্টোবর ২০১৩ ২০:৩১172050
  • ব্ল্যাঙ্ক, খান টেংরির ছবি তুলবি তো চলে আয়।
  • aka | ০৯ অক্টোবর ২০১৩ ২০:২৯172048
  • ব্ল্যাংকি তো ফটোক তুলে বেশ নামডাক করল। ব্ল্যাংকির অ্যাসিস্ট্যান্ট লাগলে বলতে পারে আস্তানার বনেদী পুজোর ছবিতে অ্যাসিস্ট করে দেব। যাতায়াত আর থাকা খাওয়া হলেই হবে।
  • hu | ০৯ অক্টোবর ২০১৩ ২০:২৮172047
  • তাই নাকি? দেখি দেখি!
  • | ০৯ অক্টোবর ২০১৩ ২০:২৪172046
  • হুচি, পাঠিয়েছি।
  • Blank | ০৯ অক্টোবর ২০১৩ ২০:২৩172045
  • টিম তোদের আস্তানায় দুগ্গা পুজো হয়? বনেদী পুজো? তাহলে ছবি তুলতে যেতে পারি
  • aranya | ০৯ অক্টোবর ২০১৩ ২০:১৬172044
  • ভাল, বৌ মেয়ে তোমায় কাছে পাবে। অবিশ্যি সবাই মিলে ব্যান্ডেল যেতে পারলে আরও ভাল হত
  • siki | ০৯ অক্টোবর ২০১৩ ২০:১৪172042
  • অরণ্যদা, দিল্লি।
  • aranya | ০৯ অক্টোবর ২০১৩ ২০:১৪172043
  • টিম, তোমরা কি কাজাখেই সেটলড, না অন্য কোথাও যাওয়ার প্ল্যান?
  • Blank | ০৯ অক্টোবর ২০১৩ ২০:১৩172041
  • হ্যা ঘোড়াডাঙা যাবো এবারে
  • Tim | ০৯ অক্টোবর ২০১৩ ২০:১১172039
  • শুনলাম জনতা বিষ্টির ভয়ে এখন থেকেই রাস্তায় নেমে পড়েছে। এসব জানলা দিয়ে দেখতেই ভালো লাগে, দূরে বসে অবশ্য বেশ মনখারাপ হয়, তা কি আর করা।

    এদিকে আমাদের শুক্রবার হয়ে কেলাস বন্ধ সাদ্দিন। পুজোটা ঘুরে আসা যেত আগে জানলে। আকবা।
  • aranya | ০৯ অক্টোবর ২০১৩ ২০:১১172040
  • ফুল মস্তি, সিদ্ধি খেলে, মিস করি
  • kk | ০৯ অক্টোবর ২০১৩ ২০:১০172038
  • আমি গ্রামের পুজো দেখেছি। আমাদের গ্রামের বাড়ি ছিলো। মাটির দু কোঠা বাড়ি। আটচালায় শিবদুর্গার পুজো হতো। সে বড় ভালো জিনিষ।সাতাশ বছর অন্তর একেক শরীকের পালা পড়তো। গ্রামের পুজোর সাথে শহরের পুজোর কোনো তুলনাই হয়না।

    এখন সে'সব আর কিছুই নাই।
  • aka | ০৯ অক্টোবর ২০১৩ ২০:০৯172037
  • না না সিদ্ধি অতি ভয়ানক জিনিষ, ওর থেকে দুরে থাকাই ভালো কেমন বুদ্ধিশুদ্ধি লোপ পায়।
  • kk | ০৯ অক্টোবর ২০১৩ ২০:০৮172035
  • ব,

    আমি আদৌ জানিনা এখানে পুজো হয় কিনা। হলেও অবশ্য যেতামনা।
    আর, কাজুকে কিসমিস দেবার মালিক আমি নাকি? বাপ রে !

    ঈশান,

    তোমাকে আমি আবার 'বকা' কবে দিলাম বাছা? বলেছি তো রাগে লোকেদের আমি ভয় পাই।
  • | ০৯ অক্টোবর ২০১৩ ২০:০৮172036
  • আরে সিদ্ধি তো বিজয়ার দিন। আমার স্কুলের অভিন্ন হৃদয় বন্ধু অভীক( আমার থেকে ১ দিনের বড়) প্রতিবার বানায়। প্রতিবার ই বলে এই বারে লাইট করে বানিয়েছি। কিন্তু হয় ও র দাদা, নয় কাকু নয় ওর বৌদি ইত্যাদি বিভিন্ন লোক কেস খায় সেই সিদ্ধি খেয়ে। আমি এখন অবধি দু বার কেস খেয়েছি। কিন্তু কোন বার খেতে ছাড়ি না ঃ))
  • 4z | ০৯ অক্টোবর ২০১৩ ২০:০৬172032
  • আর কাজুকে আজ আমি কিছুই বলিনি।
  • aranya | ০৯ অক্টোবর ২০১৩ ২০:০৬172033
  • সিকি, এবার পুজোয় কোথায় - লুরু, দিল্লী না ব্যান্ডেল ?
  • 4z | ০৯ অক্টোবর ২০১৩ ২০:০৬172034
  • গ্রামের পুজো মনে হয় লাস্ট দেখেছিলম বর্ধমানে ব্যানার্জী বাড়ির পুজো (ব্ল্যাংকি এবারে ওখানে যাচ্ছিস মনে হয়)। সেখানে কিঞ্চিৎ হাতের কাজের ছাপ রেখেও এসেছিলাম (নেহাৎ ওদের বাড়ির গেস্ট ছিলাম তাই গ্রামের মাতব্বরদের হাতে পিটুনি খাইনি)।

    আর লরি করে ভাসানে যাওয়ার আর একটা ইন্টারেস্ট ছিল বাগবাজার সর্বজনীনের ঠাকুর দেখতে পাওয়া। ওরাও একই সময়ে বেরত। রাস্তায় দেখা হতই।
  • aranya | ০৯ অক্টোবর ২০১৩ ২০:০৪172031
  • বারের বদলে সিদ্ধি খেলে পারতে
  • siki | ০৯ অক্টোবর ২০১৩ ২০:০৩172029
  • গতবছরটা শান্তিনিকেতনের চক্করে হয় নি। তার আগের বছর লরিতে চড়ে বিসর্জন দিতে গেছিলাম তো। ওটা বিয়াপ্পোক লাগে। আর লরির ওপর থেকে দেখা পেছনে গণহিস্টিরিয়ায় আক্রান্ত একটা ক্রাউড নাচছে। আর সেই ভিড়ের মাঝে কমপ্লিটলি আলাদা রিদমে, যে যার নিজের তাল মেনটেন করে, দুই ঢাকী তাদের নিজেদের তালে ঢাক বাজাচ্ছে, আর ব্যাঞ্জোওলা রিক্সায় বসে তার নিজের তালে ব্যাঞ্জো বাজাচ্ছে।

    মায়ের পায়ের জবা হয়ে ওঠ রে ফুটে মন, আর নদী আপন বেগে পাগলপারা, ব্যাঞ্জোয় এই দুটো গানের সঙ্গে জনতাকে আমি উদ্দাম নাচতে দেখেছি। দুর্দান্ত কম্বি।
  • | ০৯ অক্টোবর ২০১৩ ২০:০৩172030
  • কেকে, আসেপাশে পুজো হচ্ছে নাকি? যাচ্ছো?
  • | ০৯ অক্টোবর ২০১৩ ২০:০১172028
  • আমি এক বার বার খেয়ে পাড়ার কালী পুজোয় ভাসানে নাচের "চেষ্টা" করেছিলুম। দেখি সবাই নাচ থামিয়ে আমাকে দেখছে!! ঃ((
  • ঈশান | ০৯ অক্টোবর ২০১৩ ২০:০০172027
  • এই সেরেছে, আজ কার জন্মদিন?

    কেষ্টা আবার বকা দেবার আগে বলে দিই, মেলের উত্তর দিচ্ছি। :)
  • | ০৯ অক্টোবর ২০১৩ ১৯:৫৯172024
  • আহা কাজু কে কেক দিতে তো শুধু কিসমিস দিলেই চলবে কেকে। তবে? ঃ)
  • ঈশান | ০৯ অক্টোবর ২০১৩ ১৯:৫৯172025
  • ভিডো নাই। সব মিলিয়ে তিরিশ সেনেক্ন্ড নাচতেই লোকে ক্রিকেট খেলেঅতে যেতে বলল। এমনকি আমার ক্রিকেটও নাকি আমার নাচের চেয়ে বেটার। যে বলল তাকে ক্যালানোটা পেন্ডিং আছে।
  • aranya | ০৯ অক্টোবর ২০১৩ ১৯:৫৯172026
  • গ্রামের পুজো দেখি নি ক্খনও। কত কিছুই বাকি রয়ে গেল..
  • kk | ০৯ অক্টোবর ২০১৩ ১৯:৫৮172023
  • আজকে একজনের জন্মদিনে আমি মোটেই উইশ করলাম না। কেকও দিলাম না। ঠিক আছে?
  • | ০৯ অক্টোবর ২০১৩ ১৯:৫৬172022
  • আচ্ছা।

    হ্যঁ গ্রামের অনেক উন্নতি য্থা হাসপাতাল,স্কুল,লাইব্রেরী এই সব হলেও কিছু কিছু মাটির বাড়ি আছে এখন ও।

    আমাদের পুজো ৬৩ বছরের পুরোনো। সেজ কাকার সমান বয়েস পুজোর।

    তারকেশ্বর থেকে বাসে মিনিট ১৫।
  • Blank | ০৯ অক্টোবর ২০১৩ ১৯:৫৩172020
  • ব্রতীন দা, আমাকে একটা লিস্টি ধরে যেতে হয়। সেই লিস্টি আমাকে এক জায়গা থেকে দেয়। সেগুলোর ছবি তোলার আমার কাজ।
    তোমাদের গ্রাম কি এখনো মাটির বাড়ি গ্রাম?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত