এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৯ অক্টোবর ২০১৩ ১৯:৫৩172021
  • ' কী করি আর ভেবে না পাই( আমাদের পাই নয়), পথ হারিয়ে কোন ...যাই" ঃ)
  • | ০৯ অক্টোবর ২০১৩ ১৯:৫০172019
  • বুনান গ্রামের পুজো তে উৎসাহী থাকলে এবারে আমাদের বাড়ি র পুজো তে আসতে পারো। আন্তরিক নিমন্ত্রন।
  • π | ০৯ অক্টোবর ২০১৩ ১৯:৪৯172016
  • মামু, ভিডিও মাংগ্তা হ্যায় !
  • ঈশান | ০৯ অক্টোবর ২০১৩ ১৯:৪৯172017
  • তবে শব্দ আমার দুচোখের বিষ। কলকাতার এমনি শব্দই ভয়ংকর অস্বস্তি তৈরি করে। পুজোয় সময় সেই শব্দ বেড়ে তিনগুণ হয়। দূরে বসে অবশ্য পুজোর শব্দটা বেশ মিস করি, কিন্তু কাছে গেলেই অসহ্য লাগে। ক্কী ক্করি আমি ক্কী করি।
  • Blank | ০৯ অক্টোবর ২০১৩ ১৯:৪৯172018
  • আমি ঢাক আর চড়বড়ি মোটামুটি বাজাতে পারি। তবে একটাই বোল।
  • | ০৯ অক্টোবর ২০১৩ ১৯:৪৮172015
  • লোকে বললে হয়তো বিশ্বাস করবে না আমি ও কিঞ্চিত বাজনা বাজাতে জানি। তবে ঢাক নয়। ও ই তাসা টাইপের। আমাদের বাড়ী তে কালী পুজো য় প্রতিবার আসে। সময় সময় আমরা খুড়তুতো জাঠতুতো ভাই রা মিলে সেই সব গুলো কেড়ে নিয়ে বাজাই। সুর তাল লয় ছন্দ এই সব নিয়ে প্রশ্ন করে লজ্জা দিবেন না। তবে গোলা মস্তি হয়।
  • aranya | ০৯ অক্টোবর ২০১৩ ১৯:৪৭172013
  • ছুটি আসে, টাকা নাই, দ্যাশে যাওন নাই, পুজা নাই :-(
  • ঈশান | ০৯ অক্টোবর ২০১৩ ১৯:৪৭172014
  • আমি এই তো সেদিন পিকনিকে লুঙ্গি ড্যন্সের সঙ্গে একটু নেচে নিলাম। :)
  • Bhagidaar | ০৯ অক্টোবর ২০১৩ ১৯:৪৫172012
  • ভেউ
  • π | ০৯ অক্টোবর ২০১৩ ১৯:৩৮172010
  • হ্যাঁ, হ্যাঁ, লরিতে করে বিসর্জন দেওয়া। ওটাও একসময় ব্যাপক লাগতো। এখন লাগবে না মনে হয়। আগেরবার গিয়ে দেখলাম, প্যান্ডেলে বসে গুলতানি করাতেও সেই আগেকার মত মজা আর নেই। আগেকার ভালোলাগা কিছু কিছু জিনিস, কিছু বই, কিছু সিনেমা, কিছু সিরিয়াল ... এখন আর একদম ট্রাই করবো না ঠিক করেছি। শুধু একটা ব্যাপারেই দেখি পুরানো ভালোলাগা এখনো আগের মত করেই, বা তার চেয়েও বেশি করে টের পাই। পুরানো ভালোলাগা গানগুলো নিয়ে।
  • aranya | ০৯ অক্টোবর ২০১৩ ১৯:৩৮172011
  • সিদ্ধি খেয়ে ভাসানের নাচ তো মাস্ট ছিল
  • aka | ০৯ অক্টোবর ২০১৩ ১৯:৩৬172009
  • এগুলো বাই প্রোডাক্ট। বিশেষত এমার্জেন্সি হলে পুরো হাতে হারিকেন। কিছুই করার নেই।
  • Blank | ০৯ অক্টোবর ২০১৩ ১৯:৩৪172008
  • কোলকাতার রাস্তায় বেড়োলে টের পাবে। প্রতি কিমি এখন ১ ঘন্তা লাগছে। এর পর আরো বাড়বে।
  • aka | ০৯ অক্টোবর ২০১৩ ১৯:২৭172007
  • পুজোয় আমিও অনেকদিন হল ক্লাবে আর বাড়িতেই বেশি সময় কাটাতাম। তবে ঐ পরিবেশ, আলো, কোলাহল, গান, বাজনা, ক্যাপের শব্দ, ঢাক, এসব দিব্য লাগে।
  • Blank | ০৯ অক্টোবর ২০১৩ ১৯:২৬172006
  • সে দুর্গা পুজোয় কোনোদিন যাই নি। সরস্বতী পুজোতে গেছি।
  • 4z | ০৯ অক্টোবর ২০১৩ ১৯:২৩172004
  • লরিতে করে বিসর্জন দিতে যেতেও ভাল লাগে।
  • Blank | ০৯ অক্টোবর ২০১৩ ১৯:২৩172005
  • ব্যপক লেখা। ছবি তোলার কাজ না থাকলে আমি কখনোই পুজোয় বেড়োই না। আগেও একদম বেড়োতাম না। গপ্প বই, সিনেমা আর বাড়ির পাশে ছোট পুজোয় খিচুড়ি খাওয়া, একসাথে চাতালে বসে আড্ডা - এই সবেই মেতে থাকতাম।
  • de | ০৯ অক্টোবর ২০১৩ ১৯:২২172003
  • আম্রিগায় ভূমিকম্পের সম্ভাবনা!
  • de | ০৯ অক্টোবর ২০১৩ ১৯:২১172002
  • আমার ধুনুচী নাচ দেখতেও খুব ভাল্লাগে --
  • aka | ০৯ অক্টোবর ২০১৩ ১৯:২০172001
  • আমি কোনদিন বিসর্জনে নাচি নি। মানে নাচতে দেয় নি। একবার সুযোগ পেলেই হয়। আশ মিটিয়ে নেচে নেব।
  • aka | ০৯ অক্টোবর ২০১৩ ১৯:১৯171999
  • কলকাতার পুজোয় এবারে বৃষ্টি, প্যাচপ্যাচে, ঝঞ্ঝা ইত্যাদি হবার চান্স আছে। শুভানুধ্যায়ী হিসেবে আগে থেকে বললাম।
  • Blank | ০৯ অক্টোবর ২০১৩ ১৯:১৯172000
  • বিসর্জনের নাচ হেব্বি জিনিস। তবে ইদানিং দেখেছি লোকজন অনেকেই ঠিক ঠাক নাচে, মানে পপুলার স্টেপস গুলো নেওয়ার চেষ্টা করে। আগের মতন ক্যাওড়া নেত্য আর নেই। ঐ জন্যি বোরিং হয়ে গেছে এটা।
  • π | ০৯ অক্টোবর ২০১৩ ১৯:১৬171997
  • বিসর্জনের নাচ দেখতে দারুণ লাগে। সে অবক্ষয় হোক কি যেই ক্ষয় হোক।
  • 4z | ০৯ অক্টোবর ২০১৩ ১৯:১৬171998
  • জ্যাম্বু, একটু আমাদের পাড়ার রিপোর্টটাও দিও :)
  • Blank | ০৯ অক্টোবর ২০১৩ ১৯:১৫171996
  • আমার কাছে থাকা উচিৎ, বাড়ি গিয়ে পাঠাবো যদি পাই।
  • Rémy-fication | ০৯ অক্টোবর ২০১৩ ১৯:০৯171995
  • নাঃ কনফারেন্স পুরো ভাঙা হাট। আম্মো এবার কাটি। নদীর কোলাকুলি দেখতে যাবো।
  • sinfaut | ০৯ অক্টোবর ২০১৩ ১৯:০২171994
  • অ্যাই অর্পণদা, কবে বাড়ি আসবে বলো।
  • Rémy-fication | ০৯ অক্টোবর ২০১৩ ১৯:০১171993
  • নাচ তো আর অশালীন নয়, অ্যাকম্প্যানিড যা কিছু থাকে সেই গুলো চোখে লাগে।

    আর অশালীন হল লোককে বিরক্ত করা। নাচতে নাচতে ঘাড়ের ওপর এসে পড়লো, গাড়ির জানলায় মুখভঙ্গী করে গেলো - এই সব আর কী।
  • Arpan | ০৯ অক্টোবর ২০১৩ ১৮:৫৯171992
  • বহু বছর বাদে। ঃ-)

    তবে বাকিদের কথাও তো ভাবতে হবে নাকি! সলিডারিটি সলিডারিটি।
  • de | ০৯ অক্টোবর ২০১৩ ১৮:৫৬171991
  • আমি অবশ্য এই নাচানাচি শুরু হওয়ার অনেকদিন আগেই বেরিয়ে এসেছি -- তবে বম্বেতে নবরাত্রিতে বা গণেশ বিসর্জনে ছেলে-মেয়ে নির্বিশেষে নাচে -- তবে অশালীন কিছু বা মাতলামো দেখিনি। এখানে ধর্মীয় ব্যাপারটা নিয়ে লোকে একটু ফাসি -- সেজন্যই হবে হয়তো!

    প্পন বুঝি কলকাতায়? তাইলে আর শ্রমিক হওয়া হোলো না ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত