এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | ০৮ অক্টোবর ২০১৩ ০০:২২171570
  • কিন্তু আমি একটা বইয়ে পড়েছিলাম ওয়াজেদ আলি নাকি তখনকার দিনে মাসে পাঁচ লাখ করে পেতেন। ফুর্তিফার্তাও খুব করতেন।
  • Arpan | ০৮ অক্টোবর ২০১৩ ০০:১৩171569
  • বলা বাহুল্য, এসব আমার কথা না। বোরিয়া মজুমদারের একটা বই পড়ছিলাম। তাতে এসব আছে।
  • Arpan | ০৮ অক্টোবর ২০১৩ ০০:১২171568
  • আকা পুরো ম্যানেজমেন্ট কনসালট্যান্ট। ঃ)

    ওরে বাবা, ওয়াজেদ আলি কলকাতায় পা রাখার ক'দিন পরে শহরে মন্দা আসেনি। ব্রিটিশরা ওনাকে যে ভাতায় কলকাতায় রেখেছিল তাতে বিরিয়ানিতে মাংস অ্যাফোর্ড করা যেত না। এদিকে লোকজনকে না খাওয়ালেও নিন্দেমন্দ হয়। ফলস্বরূপ নবাবের শেফ নবাবকে না জানিয়ে এই কাণ্ডটি করে। তো, তাতে বিস্তর নিন্দেমন্দ হলেও আস্তে আস্তে সেটাই একটা ঘরানা হয়ে ওঠে।

    বলা বাহুল্য, ওয়াজেদ আলি আসার আগে কলকাতায় বিরিয়ানির নামও কেউ শোনেনি।
  • Bhagidaar | ০৮ অক্টোবর ২০১৩ ০০:০৯171567
  • ব্ল্যানকি এবার পুজোয় বর্ধমান? বেশ বেশ, আমি বর্ধমান জেলার লোক :)
  • Bhagidaar | ০৮ অক্টোবর ২০১৩ ০০:০৮171566
  • রোবু :) কিন্তু ঐরকম লিঙ্কের আইডিয়াটা মন্দ না, তাইনা?

    আচ্ছা আমি ছাড়া আর কেউ আছে কি যাদের দক্ষিন ভারতীয় মাংস রান্না পছন্দ হয়না? ওই কারি পাতা ইত্যাদি দিয়ে? কেমন যেন বিজাতীয় স্বাদ গন্ধ লাগে আমার!
  • aka | ০৮ অক্টোবর ২০১৩ ০০:০৬171564
  • কোন ট্রিক নেই, সিম্পুল। বিরিয়ানি সম্বন্ধে সমস্ত মিথ গুঁড়িয়ে দিয়েছি একটি রেসিপিতে।
  • cm | ০৮ অক্টোবর ২০১৩ ০০:০৬171565
  • মালাবারেই কি তেঁতুল দেয় গুছিয়ে? আকার রেসিপি অবশ্যই পাক্কি কাচ্চি মনে হয় একটু ট্রিকি।
  • aka | ০৮ অক্টোবর ২০১৩ ০০:০৪171562
  • ঠিক, ওয়াজেদ আলি বাঙলায় আসার পর পরই এই বিরিয়ানি বাঙলায় এল। কিন্তু কদিন পরেই এল অর্থনৈতিক মন্দা, লোকে বিরিয়ানিতে মাংস অ্যাফোর্ড করতে পারত না বলে এল আলু।
  • রোবু | ০৮ অক্টোবর ২০১৩ ০০:০৪171563
  • না না, এটা কদিন আগেই লেখা। লুরুর খাওয়া দাওয়া টাইপের একটা থ্রেডে বোধহয়। আর আমি ইয়ারকিই মারলাম :-)
  • Arpan | ০৮ অক্টোবর ২০১৩ ০০:০৩171561
  • রিসেশনের অবদান।
  • cm | ০৮ অক্টোবর ২০১৩ ০০:০২171558
  • তা নবাব কি অবধে থাকাকালীন এই কৌশলে তৈরী বিরিয়ানি খেতেন? আলু যে মাংসের বদলে ভেজাল তা সহজেই অনুমেয়।
  • Bhagidaar | ০৮ অক্টোবর ২০১৩ ০০:০২171559
  • এখানে ভাটে কেউ "বিরিয়ানি" লিখলেই যত বিরিয়ানি সংক্রান্ত থ্রেডের সঙ্গে যদি আপনা আপনি লিংক হয়ে যায়, তাহলে নিশ্চয় পড়ব রোবু, কিন্তু তা না হলে আমার মতন নতুন লোক জানবে কি করে কিসের কিসের gurupedia পেজ আছে?
  • Arpan | ০৮ অক্টোবর ২০১৩ ০০:০২171560
  • মালাবার এট অল খেয়ে দেখেছি। জাস্ট পোষায় না। এমনকী নির্মোহ ব টই খোলাও পোষায় না।
  • aka | ০৮ অক্টোবর ২০১৩ ০০:০১171557
  • আমার যে রেসিপি উহাই পাক্কি কলকাত্তা বিরিয়ানি, আমার কোন সন্দেহ নেই উহাতে।
  • Arpan | ০৮ অক্টোবর ২০১৩ ০০:০০171554
  • আর নিশ্চয় খ্যাল করেছেন মশলাপাতি হাল্কা হওয়ায় একমাত্র কলকাতা বিতিয়ানির সাথেই রায়তা সার্ভ করা হয় না। কারণ রায়তার দরকারই পড়ে না।
  • cm | ০৮ অক্টোবর ২০১৩ ০০:০০171555
  • পাক্কির ভেতরে হাজারটা স্টাইল আছে ডিন্ডিগুল থলপকাট্টি মালাবার সব ধরতে হবে। তাই আমার সহজ সমাধান উহারা বিরিয়ানি নহে।
  • aka | ০৮ অক্টোবর ২০১৩ ০০:০০171556
  • কলকাতা বিরিয়ানিতে আলু কেন এল সেটা কি জানেন?
  • Arpan | ০৭ অক্টোবর ২০১৩ ২৩:৫৭171553
  • এইটাঃ

    Calcutta Biryani

    Calcutta or Kolkata biryani evolved from the Lucknow style when Wajid Ali Shah, the last nawab of Awadh was exiled in 1856 to the Kolkata suburb of Metiaburj.[5] But he did not forget bringing his personal Chef with him as he was very particular about his food. Due to recession aloo (potato) had been used instead of meat. Later on that has become the specificity of Calcutta biryani, though meat is also served along with it. In addition, Calcutta biryani is much lighter on spices (masala) than compared to other biryanis.[6] It primarily uses nutmeg, cinnamon, mace along with cloves and cardamom in the yoghurt based marinade for the meat which is cooked separately from rice. This combination of spices gives it a distinct flavour as compared to other styles of biryani. The rice is flavoured with keoda water or rose water along with saffron to give it flavour and light yellowish color.
  • রোবু | ০৭ অক্টোবর ২০১৩ ২৩:৫৬171552
  • কলকাত্তাই।
    বিরিয়ানি নিয়ে অনেক গ্যান দিয়েছিলাম তো একটা থ্রেডে। ন্যাড়াদার সাট্টীফিকেট ও পেয়েছিলাম। সেটা লোকে পড়ে না ক্যান?
  • Bhagidaar | ০৭ অক্টোবর ২০১৩ ২৩:৫৩171551
  • কাচ্চি পেলাম, পাক্কি পেলাম, কিন্তু অর্পনের পোস্টের তিন নং ঘরানাটা কোনটা?
  • রোবু | ০৭ অক্টোবর ২০১৩ ২৩:৫২171550
  • ফিরে এসেছে নাকি?
  • cm | ০৭ অক্টোবর ২০১৩ ২৩:৫১171549
  • প্লেসহোল্ডার বিষয়ে আমি পাত্রাধার তৈল না তৈলাধার পাত্র গোছের সমস্যায় ভুগি।
  • cm | ০৭ অক্টোবর ২০১৩ ২৩:৪৯171548
  • ঐ জন্যই আমি কোলকাতায় বিরিয়ানি খাইনি কখন। বাঙালরা আলু কম খায়।
  • ঈশান | ০৭ অক্টোবর ২০১৩ ২৩:৪৮171546
  • কোন কোং কেমন এমপ্লয়ার তো আমার জানা নেই। খুব খারাপ হতেই পারে। জালিও হতে পারে। সেটা আমার জানা থাকারও কথা নয়। জানানোর ইচ্ছে থাকলে খুব পরিষ্কার করে লিখুন। অন্যথায়, এটা ব্যক্তিগত খার প্রদর্শন এবং/অথবা গসিপ বলে মনে হচ্ছে, যেটা অভ্যেস হিসেবে আমি ভালো মনে করিনা। এইটা আমার ইমপ্রেশন। এবার কী করবেন, সে আপনার চয়েস।

    হ্যাঁ, এইটা রিফ্রেশার নামধারী প্লেসহোল্ডারকে বললাম। সদা বা রোবুকে নয়।
  • শ্রী সদা | ০৭ অক্টোবর ২০১৩ ২৩:৪৮171547
  • বিরিয়ানির কথায় মনে পড়লো, রোবুদার বন্ধু, আমাদের আপিসের এক সিনিয়র কাল গোটা আপিসকে লাঞ্চ খাওয়াবে বলেছে - বেস্ট পারফরমার অ্যাওয়ার্ড পেয়েছে বলে। মনে হয় বিরিয়ানি ই আসছে ঃ)
  • cm | ০৭ অক্টোবর ২০১৩ ২৩:৪৭171545
  • উনি কি সত্যি সি পি এম নাকি আজকাল ও ভাবে কাজ কারবার চলছে। তবে এ ইস্যুর সাথে সি পি এম তিনোর কোন সম্পোক্কো দেখছিনে।
  • Arpan | ০৭ অক্টোবর ২০১৩ ২৩:৪৪171544
  • এঃ হে, বিরিয়ানি মানেই কাচ্চি বিরিয়ানি কেন হবে? কাচ্চি বিরিয়ানি হায়দরাবাদি স্টাইল। আর লক্ষ্ণৌ বিরিয়ানি পাক্কি বিরিয়ানি।

    কলকাতা বিরিয়ানি ওয়াজেদ আলির হাত ধরে এ শহরে এসেছিল, কাজেই সেটাও পাক্কি বিরিয়ানি।

    তো, বলার কথা এইটাই যে, ভারতে বিরিয়ানি রান্নার প্রধান ঘরানা এই তিনটেই। এর মধ্যে কলকাতার বিরিয়ানিই সেরা নো ডাউট - হাল্কা মশলাপাতি আর আলুর জন্যে।
  • refresher | ০৭ অক্টোবর ২০১৩ ২৩:৪২171543
  • ভারতে কিন্তু অন্য রাস্তাই নিতে হবে, কেস ফেস করে কমপ্লেন টেন করে লাভ নেই। জয়দীপ না কে, সে মাল কলকাতায় থাকলে তিনোমূলের লোকজন কে নিয়ে গিয়ে তাকে কেলিয়ে আসার প্ল্যান করতে পারে অন্তত যাদের মাইনে দেয় নি তারা। বন্ধু বান্ধব নিয়ে গেলে জোরদার ভিড় হবে। রোবু সদা গেলে মিছিলে হাঁটার মতো ডাক দিয়ে গেলে গুরুর কিছু রেসিদেন্ট প্রতিবাদী কেও দলে পাওয়া যেতে পারে। মালটা পুরোনো ঘাঘু সিপিএম এটুকু বুঝিয়ে বললেই কাজে দেবে, বাকি তিনো লোকাল কমিটি বুঝে নেবে।।
  • refresher | ০৭ অক্টোবর ২০১৩ ২৩:২৭171542
  • বিপ আবার কি বল্লেন, নাকি ফ্রেশারদের দিয়ে এক ডলার ও রোজগার করা যায় না। এই জন্যে বিপ ফ্রেশারদের দিয়ে কাজ করিয়ে মাইনে দেন না? তা ভালো। এমত এমপ্লয়ার কে ঈশান জনদরদী ও সজল রিদয় বলুক, কেউ জোচ্চোর বলতে চাইলে আমার অন্তত আপত্তি নাই।
  • cm | ০৭ অক্টোবর ২০১৩ ২৩:২৫171541
  • তা কিরম গভীর বোধ কচ্ছেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত