এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • + | ০৫ ডিসেম্বর ২০১৩ ১৪:২২607368
  • শুরুতে মোরিনহোর গুড লিস্টিতে ছিল, ঐ ইউরোপাতে ৫থ শট মিসের পরই কাটিয়ে দিল। তার আগে মোরিনহো নিজেই নতুন ড্রগবা বলছিল ওকে।

    আর বেন্ডনার ক্ষেপেনি, ওটা গোল না করে কিছু করার ছিলোনা।
  • রোবু | ০৫ ডিসেম্বর ২০১৩ ১৪:২৬607369
  • হুহ! হাইলাইটস দ্যাখ। গোল কীভাবে না করতে হয় বেন্ডনার জানে।
  • + | ০৫ ডিসেম্বর ২০১৩ ১৪:৩১607370
  • দেখে নেবোঃ)

    আর আগের পোস্টে ওটা ইউরোপায় নয়, সুপার কাপ হবে
  • রোবু | ০৫ ডিসেম্বর ২০১৩ ১৪:৪১607371
  • জিরু-ও খুব ভালো গোল চেনে না। কিন্তু জিরু অসাধারণ বল হোল্ড করে আর দুই উইং চ্যানেলে বাড়ায়। যেমন একটা মনে পড়ছে, নাপোলির বিরুদ্ধে ওজিলের গোলে রামসে বল নিয়ে বেরিয়েছিল জিরু-র হোল্ড আপ প্লে-র জন্য, তারপর ক্রস করেছিল। এরকম অনেক কটা আছে। কিন্তু যেহেতু ওটা এসিস্টের আগের টাচ, তাই কাউন্ট হয় না।
    আর আরেকটা হলো, গোলের সামনে জিরুর পজিশনিং সেন্স খুব খারাপ, যেটা রামসে বেশ ভালো করছে। যেমন ডর্টমুন্ডদের সাথে এওয়ে ম্যাচে। ফিনিশিং অত খারাপ না, বিশাল ভালোও না।
  • ঊমেশ | ০৫ ডিসেম্বর ২০১৩ ১৪:৫৭607372
  • কিন্তু পেনাল্টি শটে তো মিস হওয়াটা খুব স্বাভাবিক। অনেক ভালো প্লেয়ার মিস করে।

    এই মুহুর্তের এতো আর টোরেসের থেকে লুকাকু ভালো। এবছর মনে হয় মাত্র ৫% চেলসী'র গোল স্ট্রাইকার রা করেছে, বাকি অন্যরা।
  • ঊমেশ | ০৫ ডিসেম্বর ২০১৩ ১৪:৫৯607373
  • জিরু গত বছর যতো ছ্ড়ু ছিল, এবছর ততো মনে হচ্ছে না।

    এবছর জিরু'র সাকসেস রেট গত বারের থেকে বেশী (গোল স্কোর vs গোল করার সুযোগ)
  • রোবু | ০৫ ডিসেম্বর ২০১৩ ১৫:০২607375
  • গত বছরের চেয়ে বেটার নি:সন্দেহে। গোল বানাতে প্রচুর সাহায্য করছে তো।
  • + | ০৫ ডিসেম্বর ২০১৩ ১৫:০৩607376
  • আমি জানিনা তোমরা কেউ চেলসীর খেলা দেখছ কিনা, টোরেস বেশ ভাল খেলছে। গোলের সুযোগ ভালো তৈরী করছে, পাশ দিচ্ছে। ফিনিশিং-এ প্রবলেম হচ্ছে।

    জিরু ভালো গোল চেনেনা!! অবাক হলাম।
  • সাড়ে চুয়াত্তর | ০৫ ডিসেম্বর ২০১৩ ১৭:২৩607377
  • পর পর পাঁচটা হল না। নিউক্যাসল খুব ভালো খেলেনি, তবে তিন গোলে হারার মত খারাপও খেলেনি। রিপোর্ট অনুযায়ী হাওয়ার্ড ওয়েবের পারফরমেন্স খুব খারাপ - দুটো পেনাল্টি দেয়নি, অ্যাপারেন্টলি দুটোই স্টোনওয়াল, আর শেলভির হেড-বাটও দ্যাখেনি।
  • ঊমেশ | ০৫ ডিসেম্বর ২০১৩ ১৮:২৩607378
  • হাওয়ার্ড এর লক্ষ্য ছিল ম্যানু কে নিউকাসেল এর উপরে আনা।
    কিন্তু জানতো না ম্যানুও হারবে আর নিচেই থাকবে।

    ডিসেম্বরটা আমাদের জন্যে বেশ গুরুত্বপুর্ণ মাস।
    এখন পরপর এভার্টন(হোম), নেপোলি, সিটি, চেলসী(হোম), ওয়েস্ট হ্যাম আর নিউকাসেল ম্যাচ।
  • Arpan | ০৫ ডিসেম্বর ২০১৩ ১৯:৩৬607379
  • ১০ পয়েন্টের টার্গেট রাখছি।
  • potke | ০৫ ডিসেম্বর ২০১৩ ২০:১৯607380
  • টোরেস প্রচুর খাটছে, স্পিড ফিরে আসছে।
  • ঊমেশ | ০৫ ডিসেম্বর ২০১৩ ২০:৫২607381
  • পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট তুলে নিতে পারলে, চ্যাম্পিয়নশিপের কথা ভাবা যাবে।
  • Arpan | ০৫ ডিসেম্বর ২০১৩ ২১:২৫607382
  • চ্যাম্পিয়নশিপ? সে তো প্রিমিয়ার লিগের তলায়!
  • ঊমেশ | ০৫ ডিসেম্বর ২০১৩ ২১:৫০607383
  • হাঃ হাঃ হাঃ
    গুড লেগ পুলিং
  • Umesh | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৪:২৫607384
  • দারুণ খবর।
    ২০১৭ এর U17 বিশ্বকাপ ফুটবল ভারতে।
  • aranya | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৯:৫৪607387
  • এটার যে কি বিশাল সম্ভাবনা, এই অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপ-কে কেন্দ্র করে ভারতীয় ফুটবলের মোড় ঘোরার, একটা নতুন যুগ শুরু হওয়ার..
  • + | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:২৬607388
  • এখন থেকে জুনিয়র টিমকে ঠিক করে (বিদেশে রেখে ) ট্রেনিং করাতে হবে। অন্তত ৩০জনের একটা স্কোয়াড এখনই বানিয়ে ফেলতে হবে। যদি প্রতি ম্যাচ হেরে বেরিয়ে যাওয়ার ইচ্ছা না থাকে। তবে ইনফ্রাস্ট্রাকচার একটু বাড়বে এটা সুখবর
  • aranya | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:৩২607389
  • এই মিনিমাম ৩০ জনের একটা পুল, যদি সত্যিই বানাতে পারে, টাকার অভাব তো আর হবে না, বিদেশে রেখে ট্রেনিং দিতেই পারে - এই দলটা পরে সিনিয়র ইন্ডিয়া টিম হিসেবেও খেলবে
    এই দারুণ সুযোগ-টা আশা করি ছাড়বে না কেউ, অপদার্থ ফেডারেশন-ও সিরিয়াসলি ঝাঁপাবে
  • + | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:২৪607390
  • বিড করার সময় অনেক ঝামেলার পর ও হাল না ছেড়ে দায়িত্ব পেল, এবার যদি একটু গা লাগায় ভালো হতেও পারে।

    আজকের আইভরি কোস্ট-ক্যামেরুন-সেনেগাল এরাও অনুর্দ্ধ ১৭ খেলেই উঠেছিল, তার আগে এদেরও কেউ চিনত না
  • + | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:৫৭607391
  • Despite having the telecasting rights, @StarSportsIndia are not going to telecast the World Cup draw live.

    সিরিয়াসলি এই স্টার স্পোর্টস বাজে জ্বালাচ্ছে
  • ঊমেশ | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৮:০৮607392
  • ক্রিস্টোফার তো সত্যিই মোবাদের ত্রাণকর্তা, আমি কিছু ভুল বলিনি।

    মাঠে নেমে ২০ মিনিটের মধ্যে গোল।
  • Arpan | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৮:১৪607393
  • লুরুর টিমটা অ্যাওয়ে ম্যাচে তিন গোল দিয়েছে!
  • ঊমেশ | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৮:৩১607394
  • তাও আবার গতবারের চ্যাম্পিয়ন কে।

    মনে হচ্ছে এবার ব্যাঙ্গালোর, পুনে কিংবা আর্মান্দো'র হাত ধরে যদি আমাদের টিমের ফর্ম ফেরে তাহলে আমাদের চান্স আছে।
    বাকি কাউকে তো দেখছি না।
  • ঊমেশ | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৮:৩৩607396
  • গান্ধী কোথায়? এখন থেকে কি বিশ্বকাপ-১৪'র ড্র নিয়ে ব্যস্ত।
    এদিকে ক্রিস্টো'র দু-নম্বর গোল, অথচ গান্ধী'র দেখা নেই!!
  • Tim | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৮:৩৩607395
  • ত্রাণকর্তা দ্বিতীয় গোল কল্লো যে!
    ভাবা যায়, এই প্লেয়ার কে না নিয়ে ভুলভাল লোক নিয়ে কলকেতার টিম চলছে।
  • Arpan | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৮:৫৯607398
  • ওই ডুডুকে নিয়েও এমন হয়েছিল। গোলের পর গোল দিয়ে বোর হয়ে বোধহয় ইওরোপে খেলতে চলে গেসল।

    সেই ডুডুও কলকাতায় খেপ খেলে বেরোত। ট্রায়াল দিতে এসে বড় কোন টিমে চান্স পায়নি।

    মাঝে মাঝে মনে হয় এই বেঙ্গালুরু এফসির মত টিম আরো বেশি করে হোক।
  • Tim | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৯:৩২607399
  • প্রয়াগের গোলকিপার বাজেভাবে আহত হয়ে হাসপাতালে গেল। চারগোলে হারছে এখন প্রয়াগ।
  • Arpan | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৯:৪১607400
  • খুব বাজেভাবে আহত হয়েছে। ঃ(
  • Tim | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৯:৪৩607401
  • এবার ইউনাইটেডের টিমটা উঠে যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন