এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৫৪৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৯ ডিসেম্বর ২০১৩ ১০:৪৫580392
  • গুরুতে উদ্বেগ প্রকাশ আর বইমেলায় চটি প্রকাশ ছাড়া --- গুরুচন্ডা৯ আর কী কী করতে পারে বা পারত বলে অরণয় মনে করছেন? ইন ফ্যাক্ট গুরুচন্ডা৯ ছাড়াও অন্য যে কোনও ম্যাগজিন পত্রিকা বা প্রকাশনা প্রতিষ্ঠান আসলেই মত প্রকাশ বা লেখাপত্র প্রকাশ ছাড়া কী কী করতে পারে?
  • aranya | ২৯ ডিসেম্বর ২০১৩ ১০:৫২580393
  • আর কিছু করতে পারে বা পারত বলে মনে করি না, বলিও নি তেমন কিছু।
    ধর্ষণের ইস্যুতে এগুলোর ইমপ্যাক্ট অকিঞ্চিৎকর, এটা বলেছি। হতাশা প্রকাশ করেছি, দ্যাটস অল
  • | ২৯ ডিসেম্বর ২০১৩ ১০:৫৩580394
  • স্চ একেবারে পলাশ সেন অবধি না গিয়ে মধ্যমগ্রামের সেই শাসানো পার্টিগুলোকে অ্যাসিড ছুঁড়ে শুরু করতে পারেন। প-সে'কে ছুঁড়লে আবার তার কথায় যারা হাত তুলে হ্যাহ্যা করেছিল তাদেরও ছুঁড়তে হয়, সে মস্ত বড় সেট।

    ============================
    কিন্তু কল্লোলের এই ধর্ষকের মা-বোনকে ধর্ষণের সারকাজমটা সত্যি বলতে কি খুবই নিকৃষ্ট লাগল। অত্যন্ত নীচু।

    স্চ যে মতটায় সাবস্ক্রাইব করছেন সেই মতে চোরের বাড়ীতে চুরি করতে বলে না, চোরের হাত কেটে দিতে বলে। সর্বোপরি স্চ-এর পোস্টগুলো খেয়াল করলে 'ধর্ষণ' ব্যপারটার প্রতি তাঁর ক্ষোভ, প্রতিরোধের ইচ্ছা অন্তত স্পষ্টই অনুভব করা যায়, আমি সেই মতটা সমর্থন করি না, কিন্তু তাই বলে উনি যেটা প্রতিরোধ করতে চাইছেন, সেটাতেই ওনাকে লিপ্ত হতে বলে সারকাজমও করতে বলতে পারি না।
  • sch | ২৯ ডিসেম্বর ২০১৩ ১২:৩৭580395
  • ঈশান

    আমি নতুন কথা বলব কি করে? আমি তো মেসায়া নই বা চিন্তানায়ক নই - সাধারণ নাগরিক। আমার শাস্তির চিন্তা ভাবনা মধ্যযুগীয় মনে হলে আমি বলব যে ধর্ষণ ব্যাপারটাও তো মধ্যযুগীয়, তার আধিক্য হলে কি করে আধুনিক শাস্তি দিতে বলি। হঠাৎ করে পোলিও বা স্মল পক্স ফিরে এলে তার ওষুধ পুরনোই হবে। আমি শুধু মনে করিয়ে দিতে চাইছি - এভাবেও রুখে দেওয়া যায়।

    আবারও বলছি আমি কিন্তু চোরের হাত কেটে ফেলা, ডাকাতের নাক কেটে ফেলা, চোরাচালানকারীকে ল্যাম্পপোস্টে ঝোলানো ইত্যাদিগুলো একবারও বলি নি। এগুলো সব অবান্তর extrapolation.

    কল্লোল-দা

    ধর্ষকের মা-বোনকে গন ধর্ষণ করতে হবে এই দাবী কোথায় করলাম। যদি দেখাতে পারেন করেছি - এক্ষুণি আমি লেখা বন্ধ করে দেব এই বিষয়ে। আপনারা যুক্তিবাদী সিভিল সোসাইটি করতে চান অথচ তক্কের সময় অকারণ বাজে যুক্তি দেন কেন??

    রঞ্জনদা

    " সেই কেসগুলোর কি হবে যেখানে সত্যি সত্যি মেডিক্যাল সাক্ষ্যে বলপূর্বক পেনিট্রেশনের প্রমাণ আছে কিন্তু মেয়েটি ভয়ে, কোন প্রেশারে বা অন্য কোন মোটিভে আসল দোষীকে আড়াল করে এক নির্দোষ ব্যক্তিকে ফাঁসিয়ে দিচ্ছে?"

    -- আবার পড়ুন - আমি বলেছি "মেডিক্যালি রেপড" প্রমাণিত হলে, সেটা হলে ধর্ষকের আইডেন্তিফিকেশান চেক ভীষণ সহজ। কাজেই এই ধরণের Type II error হওয়ার সুযোগ কম

    "চার, সেই কেস গুলোর কি হবে যেখানে অ্যাডাল্টরি হয়েছে, কিন্তু স্বামী হাতে নাতে ধরে ফেলায় মহিলা প্রেমিককে ধর্ষক সাজিয়ে দিয়েছে?" ---
    কন্সেন্সুয়াল সেক্সকে ধর্ষণ বলে চালানো যায় না। মেডিক্যালি ধরা পড়ে যায়।

    দমুদি

    আমি পলাশ সেনকে আসিড বাল্ব মারতে বলেছি বিকজ হি ইজ দি ট্রিগার। আজ যে লোকটা আল কায়দার হয়ে ধর্মীয় বক্তৃতা দিয়ে মগজ ধোলাই করে তাকে আমি আগে মারতে বলব কারণ হি ইজ দ্য ট্রিগার। যারা রিক্রউটেড হচ্ছে তাদের মারা অতো জরুরী না
    RSS এর লোক সম্বন্ধেও আমার এই মত। ওয়েপনের মোকাবিলায় একটা স্ট্রাইক ফার্স্ট নীতি থাকে। সেটার উদ্দেশ্য to surprise, যে কারণে পার্ল হারবার মুভিতে সেই জাপানিজ জেনারেল third wave of air attack এর সময় বলেছিলেন "দেয়ার উইল বি নো সারপ্রাইজ নাউ" ---- আজ একটা পলাশ সেনকে মারুন acid bulb - কাল থেকে এই গিমিক বাজী বন্ধ হয়ে যাবে।

    ধর্ষকদের কি করা উচিত এই নিয়ে আমার "ইরাশানাল" মত আমি আগেও এখানে বলেছি - তাই নিয়ে নানা বিদ্রূপ বক্রোক্তি শুনেছি, তাহলে আবার বললাম কেন??

    দুটো কারণে

    ১) কল্লোলদা কাউন্সংসেলিং এর মাধ্যমে ধর্ষকদের শোধনের কথা বলেছিলেন - আমার বিশ্বাস ছিল সেটা হয় না - তাতে অনেকে বলেছিলেন ভারতীয় জেলগুলিতে সেভাবে সংশোধনের ব্যবস্থা নেই।

    কিন্তু সাম্প্রতিক কালে প্রকাশিত এই খবরটি আমার বিশ্বাসকে আরো দৃঢ় করল। একটু কষ্ট পড়ুন

    ------------------------------------------------------------------------------------
    http://bengali.yahoo.com/%E0%A6%85%E0%A6%A8-%E0%A6%A4-%E0%A6%AA-%E0%A6%A8-%E0%A6%87-%E0%A6%A8-%E0%A6%AC-%E0%A6%B2%E0%A6%95-070039944.html
    অনুতাপ নেই নাবালকের

    "অনুশোচনার কোনও লক্ষণ তো নেই-ই। বরং যত দিন যাচ্ছে, ছেলেটির আচার-আচরণ ততই আরও বেপরোয়া হয়ে উঠছে। তাকে সামলাতে কালঘাম ছুটছে কাউন্সেলর আর ওয়েলফেয়ার অফিসারদের। নির্ভয়ার ধর্ষক-খুনিদের মধ্যে এই ছেলেটিই ছিল ছ’জনের মধ্যে সবচেয়ে বেশি হিংস্র, নৃশংস। "

    "হোমের অন্যদের সঙ্গে সে যাতে মারামারিতে জড়িয়ে না পড়ে বা কোনওভাবে আত্মহত্যার চেষ্টা না করে, সে জন্য তার উপর লাগাতার নজরদারি করা হয়। তাকে লেখাপড়া শেখানোরও চেষ্টা হচ্ছে।
    হোমের কর্তারা বলছেন, “অধিকাংশ সময় শান্ত থাকলেও কোনও চাহিদা পূরণ না হলেই সে অশান্ত হয়ে পড়ে। ম্যাজিস্ট্রেটের কাছে নালিশের হুমকি দেয়। গালিগালাজও করে।” হোমের কর্তারা এবং মনস্তত্ত্ববিদরা কথা বলে তার অপরাধের গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছেন। ওই অপরাধের জন্য যাতে তার মনে অনুশোচনা আসে, সেই চেষ্টাও হয়েছে। কিন্তু এখনও কোনও লাভ হয়নি।"
    ---------------------------------------------

    আমায় একবার বুঝিয়ে বলুন এই পরিশ্রম এর পেছনে করে কি লাভ। এর থেকে অনেক কম পরিশ্রমে কিছু সাধারণ অপরাধমনস্ক নাবালকের হৃদয় পরিবর্তন সম্ভব

    বিদেশের কথা প্লিজ আনবেন না। আমাদের দেশে রিসোর্স কম - দিম্যান্ড বেশী। কাজেই যদি আমার অল্প রিসোর্স কাজে লাগিয়ে আমি বেশী মানুষের মন বদলাতে পারি সেটা অনেক জরুরী। এই আপদকে বিদেয় করলে কোনো ক্ষতি নেই। ফাঁসির দরকারও নেই - মিলিটারির শুটিং এর টার্গেট হিসেবে ব্যবহার করলেই হয়।

    ২) এখানে সবাই শাহবাগকে সমর্থন করেছেন - কাদের মোল্লার ফাঁসি হওয়ার পর ( আই রিপিট পর) কিন্তু আমার সেরকম ফাঁসি বিরোধী পোস্ট চোখে পড়েনি। তাহলে ক্ষেত্র বিশেষে আপনারা ফাঁসিতে আপত্তি করেন না সে ভাবে ;)

    তাই আমার মনে হয়েছে কল্লোলদা ইশান এদের ধর্ষকপ্রেমী মানবতাবাদী বক্তব্যের প্রতিবাদ করা দরকার। এটুকুই করার চেষ্টা করেছি। যদি একজন লোকও আমার মতো ভাবে চিন্তা করে আমার লেখা পড়ে সেটুকুই আমার পাওনা

    ব্যক্তিগতভাবে আমিও জানি এখানে লিখে লাভ নেই। কোথায় কিছু উনিশ বিশ হবে না। তবে হ্যাঁ যদি কোনোদিন কোনো ক্রাউডকে mobify করে কোনো ধর্ষককে কেলাতে পারি বা পোড়াতে পারি - নিশ্চয় গুরুর পাতায় স্বীকার করে যাব। প্রমিস

    পরিশেষে, গুরুতে যাঁরা লেখেন মতের পার্থক্য থাকলেও তাদের জ্ঞান বুদ্ধির প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে। তারা সাধারণ মানুষের থেকে অনেক বেশী বিশ্লেষণী চিন্তার অধিকারী। কিন্তু আমি যেসব আম আদমিদের সাথে মিশি -- যারা মোটামুটি পড়াশোনা করেছেন - সৎ পেশায় অর্থ উপার্জন করেন - অর্থনৈতিকভাবে মোটামুটি ভালো - সেখানে যত মেয়ের সাথে কথা বলেছি ( কেউ সহপাঠিনী, কেউ কলিগ, কেউ বান্ধবী, কেউ আত্মীয়া,) সব্বাই ধর্ষকদের physical harm চান। কেলানো, লিঙ্গচ্ছেদ, পোড়ানো - এই জাতীয়

    ব্যাপারটা ভেবে দেখবেন
  • কল্লোল | ২৯ ডিসেম্বর ২০১৩ ১৩:৪০580396
  • স্চ। তুমি বলছো -
    "২) এখানে সবাই শাহবাগকে সমর্থন করেছেন - কাদের মোল্লার ফাঁসি হওয়ার পর ( আই রিপিট পর) কিন্তু আমার সেরকম ফাঁসি বিরোধী পোস্ট চোখে পড়েনি। তাহলে ক্ষেত্র বিশেষে আপনারা ফাঁসিতে আপত্তি করেন না সে ভাবে ;)
    তাই আমার মনে হয়েছে কল্লোলদা ইশান এদের ধর্ষকপ্রেমী মানবতাবাদী বক্তব্যের প্রতিবাদ করা দরকার।"

    একটু পিছিয়ে পড়তে হবে তবে। শাহবাগ নিয়ে প্রথমেই আমি প্রতিবাদ করেছিলাম - ফাঁসী চাই দাবী নিয়ে।
    আমি আর ঈশান "ধর্ষকপ্রেমী" এটা কিভাবে বোঝা গেলো? ধর্ষকদের কাউন্সিলিং চেয়ে?

    দ। জানি কথাটা বেশ খারাপ গোছের হয়েছে। কিন্তু এই দ্যাখ, অপরাধীদের কাউন্সিলিং চেয়ে আমি "ধর্ষকপ্রেমী" হয়ে গেলাম। এর আগও খুনীর কাউন্সিলিং চেয়ে শুনেছি আমি নাকি খুনীকে মাথায় তুলে নাচতে বলেছি।
    তুই লিখলি -
    "সর্বোপরি স্চ-এর পোস্টগুলো খেয়াল করলে 'ধর্ষণ' ব্যপারটার প্রতি তাঁর ক্ষোভ, প্রতিরোধের ইচ্ছা অন্তত স্পষ্টই অনুভব করা যায়"
    আমি একমত নই। যে চিন্তা থেকে ধর্ষকের যন্ত্রনাময় মৃত্যু চাওয়া হচ্ছে, সেটা হলো, ভয় দেখানো। ধর্ষণ ভয় দেখানোর অন্যতম হাতিয়ার। যখন দেখা যাবে যা যা স্চ চাইছে তা করেও ধর্ষণ হয়েই চলেছে, "ধর্ষকেরা "ভয়" পাচ্ছে না - তখন এটাই বলা হবে।

    স্চ। মানুষ তাৎক্ষনিক অভিঘাতে অনেক কিছুই বলে। মজা হলো, যারা ঐ সব করতে বলছে তুমি শুদ্ধ, তাদের নিজে হাতে ওগুলো করতে বল্লে তারা পিছিয়ে আসবে। বলবে সাহস নেই, কিন্তু করতে পারলে খুশী হতাম।
    তুমি অনেক এমন কিছুই করো যা অনেকেই করে না। আমি বিস্তারিত বলছি না, কারন তোমার প্রাইভেসিকে আমি সম্মান করি। সেই সব অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়াতে তোমার সাহসের অভাব বোধ হয় না কিন্তু। চাইলে হয়তো, আমার ও অনেকের মতোই স্বচ্ছন্দ জীবন বেছে নিতে পারতে। নাও নি। তাতেও বেশ সাহস লাগে। আমি বোধ হয় ভুল বলছি না।
  • sch | ২৯ ডিসেম্বর ২০১৩ ১৩:৫৪580397
  • কল্লোল-দা আগের অনেক পোস্ট আমি পড়েছি - কিন্তু কাদের মোল্লার ফাঁশির পর আফজল গুরুর ফাঁসির মতো কোনো পোস্ট চোখে পড়েনি (আমি দু'জনকে এক করছি না) - কয়েকটা পোস্ট ( আমি নাম করছি না, আর খুজে বের করতেও পারবো না) কিন্তু বেশ আনন্দের সাথে ব্যাপারটা গ্রহণ করেছে।

    কল্লোল-দা "ধর্ষকপ্রেমী" কথাটা লুজলি ক্রাফটেড -দুঃখিত - আমি ধর্ষণ প্রেমী বলি নি কিন্তু - বলেছি "ধর্ষকপ্রেমী মানবতাবাদী" বলতে চেয়েছিলাম "ধর্ষকদের প্রতি সহানুভূতি সম্পন্ন মানবতাবাদী"। clarified???

    ব্যক্তি আমির যতটুকু গুরু পাতায় আছে - সেটুকুর ভিত্তিতেই তক্ক চলুক - বাইরের আমি কে জানার দরকার নেই। আপনাকে ধন্যবাদ
  • একক | ২৯ ডিসেম্বর ২০১৩ ১৫:৩৫580398
  • sch
    এটা একটু গোজামিলের পাটিগণিত হচ্ছে :) যদিও আমি মানবতাবাদী নই কিন্তু মানবতাবাদের প্রিমায়স থেকেই একজন ধর্ষকের ও বেঁচে থাকার অধিকার আছে। মানবতা মানে কিছু সুবোধ গোপাল দল পাকিয়েছি না, যেখানে যত লোক পয়দা হয়েছে রাখাল অবধি সবাইকে কাউন্ট করা। এর জন্যে আলাদা করে প্রেমী হওয়ার দরকার নেই। আইসাক নিউটন আজমল কাসাভ থেকে দিল্লী কান্ডের ধর্ষক সব সমান।
  • কল্লোল | ২৯ ডিসেম্বর ২০১৩ ১৬:৪৬580399
  • স্চ। আবারও একটা অদ্ভুত কথা। ধর্ষকপ্রেমী মানবতাবাদী। আমি বা ঈশান কেউই কি ধর্ষকদের প্রতি সহানুভুতি দেখিয়েছি? কিন্তু একটা অন্যায়ের শাস্তি আর একটা অন্যায় হতে পারে না।
    তাহলে সর্বসমক্ষে তার পায়ু মৈথুন হোক। সেটা কি সমর্থনযোগ্য?
    আর, যারা ধর্ষকদের পিটিয়ে বা পুড়িয়ে মারবে, তারা খুনের দায়ে পড়বে না? যদি না পড়ে তবে, খুনের সংজ্ঞা পাল্টাতে হবে।
    যে প্রশ্নটা করেছিলাম তার জবাবেই যুক্তির অসারতা লুকিয়ে আছে।

    মানুষ তাৎক্ষনিক অভিঘাতে অনেক কিছুই বলে। মজা হলো, যারা ঐ সব করতে বলছে তুমি শুদ্ধ, তাদের নিজে হাতে ওগুলো করতে বল্লে তারা পিছিয়ে আসবে। বলবে সাহস নেই, কিন্তু করতে পারলে খুশী হতাম।
    এই যে বলছো অ্যাসিড বাল্ব মারবে, অথচ নিজেই জানো যে সেটা পারবে না। গোলমালটা কোথায়?
  • jhiki | ২৯ ডিসেম্বর ২০১৩ ১৭:২৭580400
  • স্চ-র ১:৫৪ র পোস্টের লাস্ট প্যারাকে কুদোস।
    গুরুর পাতায় বোধহয় শুধু আপনাকেই নিজের ঢাক বাজাতে দেখলাম না।
  • ranjan roy | ২৯ ডিসেম্বর ২০১৩ ১৭:৩৩580402
  • SCH
    আপনার অনুভূতি ও সংবেদনাকে পূর্ণ সমর্থন ও সম্মান জানিয়ে বলছি আপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া থেকে বাৎলানো সমাধান কেন কোন স্থায়ী সমাধান হতে পারে না।
    এক,
    আগেও বলেছি একটা "আইনতঃ দন্ডনীয় অপরাধ"এর নিদান আরেকটি " আইনতঃ দন্ডনীয় অপরাধ" হতে পারেনা।
    দুই,
    যেখানে পুলিশ -ক্ষমতা দল পাকিয়ে নির্যাতিতাকে দিয়ে একটি শত্রু/প্রতিদ্বন্দ্বী অথচ নির্দোষ লোককে ফাঁসিয়ে দিচ্ছে, সেখানে প্রথম কদমে মেডিক্যাল রিপোর্ট ও ফেক তৈরি হয়। লোকটাকে আত্মপক্ষ সমর্থন না করতে দিয়ে আগেই কথিত প্রাইমা ফেসি সাক্ষ্যের ভিত্তিতে মেরে ফেললে বা অঙ্গচ্ছেদ করলে ওর নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগই থাকবে না।
    তিন,
    আমরা যারা আফজলের মৃত্যুতে কলম ধরেছিলাম তারা শুধু ফাঁসির বিপক্ষে বলে নয়, আফজলকে নির্দোষ মনে করেই কলম ধরেছিলাম। কেসটা কাদের মোল্লার মত নয়, ধনঞ্জয় চ্যাটার্জির সঙ্গে তুলনীয়।
  • Ranjan Roy | ২৯ ডিসেম্বর ২০১৩ ১৭:৫৯580403
  • ঝিকি,
    আপনার আগের পোস্টের সমর্থনে ওই বিরল তালিকায় আরেকটি নাম জুড়তে চাইব--- পিটি স্যার।
    অতীব সুভদ্র এই মানুষটি কখনই গুরুর পাতার বিতর্কে নিজের ব্যক্তিগত অ্যাচিভমেন্ট টেনে আনেন না। কেউ তুললে সযত্নে এড়িয়ে যান।
  • | ২৯ ডিসেম্বর ২০১৩ ১৮:৩৩580404
  • অমন আরো আছে। অভ্যু থোড়ি নিজের ঢাক পেটায়! ল্যাদোশও নয়। আরো আছে।
    (ঝিকি সবাইকে ঢাক পেটাতে দেখেন বলে সত্যি বলতে কি বেশ একটু অবাকই হলাম)
  • b | ২৯ ডিসেম্বর ২০১৩ ২০:১৩580405
  • হ্যাঁ হ্যাঁ ওনাদের পেটাবার লোক আছে।
    ( কোন নাটকের লাইন বলুন দেখি?)

    আর আমার ঢাক-ও নেই। শুদু একজোড়া খঞ্জনী।
  • Ekak | ২৯ ডিসেম্বর ২০১৩ ২১:০০580406
  • এক,
    আগেও বলেছি একটা "আইনতঃ দন্ডনীয় অপরাধ"এর নিদান আরেকটি " আইনতঃ দন্ডনীয় অপরাধ" হতে পারেনা।

    এই যুক্তি মানলে একজন অপরাধীর সঙ্গে যা যা করা হয় অর্থাত জেইলে ঢোকানো, কন্ফায়ন্দ সেলে রাখা থাকা থেকে যতরকম অপ্রেসিভ কাজ হয় সব ই কোনো না কোনো ধারায় অপরাধ :)
  • sch | ২৯ ডিসেম্বর ২০১৩ ২১:১৪580407
  • ঝিকি "দেখাবো যে সবার কাছে - এমন আমার কি ই বা আছে" --- যাক গে

    রঞ্জন দা বড্ডো টায়ার্ড হয়ে আছি - শুধু একটা কথা। আমি বলেছিলাম "কোনো রেপ ভিক্টিম (যে মেদিক্যালি টেস্টেড হয়েছে) যদি কাউকে শনাক্ত করে এবং পুলিশ যদি তাকে না ধরে বাইরে রাখে"। আপনার ঐ ফলস কেসে পুলিশ সবার আগে জেলে ঢোকাবে

    আমি কিন্তু এখনো আগ্রহী আপনাদের মতামত শুনতে নির্ভয়ার নাবালক অপরাধীর attitude সম্বন্ধে।

    একটা ছোট্ট কথা বলি কল্লোলদাকে - ক'দিন আগে বলেছিলেন কমিউনিকেট কর - সবার সাথে কথা বল। কার সাথে কথা বলব কল্লোল দা ? কে মুখোস পড়া আর কে মুখোস ছাড়া চিনতে পারি না।

    একজন মেয়ে অসুবিধায় পরলে অনেক সাহায্যের হাত এগিয়ে আসে। বুদ্ধিজীবি হৃদয়বান মানুষ। না তারা তরুণ তেজপাল হয় না। এমনকি অশোক গাঙ্গুলিও না - অনেক বুদ্ধিমান তারা। বোঝায় দেখো সেক্স একটা অর্থহীন ট্যাবু - কি হবে এই নিয়ে মাথা ঘামিয়ে - শরীর তো তোমার - তুমি তোমার পছন্দের লোককে দেবে - কারো অধিকার নেই তোমায় কিছু বলার - যারা বলছে তারা তোমার স্বকীয়তাকে অস্বীকার করছে। বুঝতে বুঝতে একসময় হয়তো তার প্রতিরোধ ভেঙ্গে যায় --- তারপর সাহায্য সে পায় কিন্তু শরীরটাও তাকে দিতে হয়। অনেক পরে হয়তো তার মনে হয় এটার কি সত্যি দরকার ছিল??? গুমড়ে মরে - পুরুষটি তখন প্রয়োজনীয় সাহায্য সেরে অন্য নৌকায় নোঙ্গর করেছে - সে সৃষ্টিশীল - তার কি আর এক জায়গায় আটকে থাকলে চলে।

    একটা কথা এখানে বলুন তো কল্লোলদা ...শরীর ছাড়া কি একটা নারীকে কোনো ভাবে সঙ্গে নিয়ে হাঁটা যায় না??? এত বিচিত্র মূখোস - এদের কে যে টাইপ ১ রেপিস্ট, কে যে ভন্ড, কে যে ধর্ষক সব গুলিয়ে যায়।

    আর হ্যাঁ মৌ ami SCH দা ...:)

    তাই থামি।
  • Ekak | ২৯ ডিসেম্বর ২০১৩ ২১:৪০580408
  • চলমান অশরীরীনি দের সঙ্গে একমাত্র চলমান অশরীরী রাই হাঁটতে পারে :/
  • 1 | ২৯ ডিসেম্বর ২০১৩ ২৩:৫২580409
  • @স্চ
    রেপড মেডিকালি প্রমাণ করা যায় না আর ভিক্টিম যদি না চান তবে তাকে মেডিকাল চেকআপে পাঠানোর নির্দেশ বর্তমান আইনে নেই।
    (কারণ রেপ ভিক্টিমের শারীরিক পরীক্ষা দ্বিতীয়বার রেপের ট্রমা সৃষ্টি করতে পারে)
  • কল্লোল | ৩০ ডিসেম্বর ২০১৩ ০০:০২580410
  • স্চ।
    ক্লান্ত হলে থামো। তর্ক করে ক্লান্তি বাড়ানোর মানে হয় না। তাই আমিও থামলাম।
    শুধু একটা কথা। তুমি তোমার কথা বলবে। কে ভন্ড, কে আন্তরিক এতো দেখতে যাবার কোন মানে নেই। আমি আমার কথা বলেই যাবো, যে শোনার সে শুনবে। যে আজ শোনেনি সে কাল শুনতেও পারে তো।
  • aranya | ৩০ ডিসেম্বর ২০১৩ ০৯:২৮580411
  • আর জিকরে বার্ন ইউনিট নেই, তাও এসএসকে এমে রেফার করছে না মেয়েটিকে, ৬০% বার্ন। সিটু, অন্য ট্রেড ইউইয়ন, বুদ্ধিজীবীদের নিয়ে মিছিল আজ - আশা করি রাজনৈতিক রঙ না দেখে সব দল-মতের মানুষ যাবেন
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=8597&boxid=161317578
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=8607&boxid=163018578

    এখনও মিডিয়ার খবরে রয়েছে, এটা ভাল ব্যাপার। মেয়েটির চিকিৎসার জন্য ফান্ড রেইজ করা হচ্ছে মনে হয়, গুরুর কেউ যদি জড়িত থাকেন, একটু লিখবেন, এখানে বা 'সাহায্য চাই' টইতে, কিভাবে টাকা পাঠান যায়
  • Ranjan Roy | ৩০ ডিসেম্বর ২০১৩ ১০:৩৮580414
  • একক,
    মনে হয় আমার কথা ঠিকমত বোঝাতে পারিনি।
    বে-আইনি কাজ আটকাতে যে যে ব্যবস্থা আইনে আছে (জেলে পোরা ইত্যাদি)তার অধিকাংশই পুলিশ ও প্রশাসনের উপর ন্যস্ত।
    তারা সেই কাজগুলো 'নিয়ম মেনে' করলে সেটা আইন ভাঙা নয়, বরং কর্তব্য করা। জনতা নিজে হাতে আইন তুলে নিলে সেটা আইন ভাঙা।
    আবার পুলিশ-প্রশাসনও অপরাধ আটকাতে নাগরিকদের সঙ্গে নিজেদের মর্জি-মাফিক প্রিভেন্টিভ মেজার নিতে পারেনা।
    সেটারও কোডিফায়েড বিধি আছে। তাই ইন্ডিয়ান পেনাল কোডের সঙ্গে ক্রিমিনাল প্রসিডিওর কোড( CrPC) ও সমান গুরুত্বপূর্ণ।
  • sm | ৩০ ডিসেম্বর ২০১৩ ১৮:৪৮580415
  • স্চ, যে কোনো লেভেল এর অপরাধী কেই অ্যাসিড বাল্ব ছোড়া বা সেরকম কিছু করা উচিত নয়। যদি প্রশ্ন করা হয় আপনি করবেন ? উত্তর আপনি আগেই দিয়েছেন,না- তে। কারণ এইরকম কিছু করা আপনাকে আইনত অপরাধী করে তুলবে: যা আপনার সুস্থ স্বাভাবিক জীবনে কাম্য নয়। তাহলে অন্য কেউ এই কাজ টি করলে, সে ও আইন এর চোখে অপরাধী হবে। সুতরাং মন্ত্যব্য টি খালি অশান্তি ই ডেকে আনবে খামকা।
    আইন জনগনের হাতে তুলে নিলে, পরিস্থিতি অনেক সময় ই ভয়াবহ হয়ে ওঠে। যেমন গণপিটুনীর চোটে অনেক সময় ই পকেট মার বা ছিঁচকে চোরের মৃত্যু হয়। হয়ত কেউ সামান্য কয়েকশ টাকা চুরি করেছিল; আবার অনেক সময় স্রেফ সন্দেহের বশেই কারো কপালে জোটে অশেষ ভোগান্তি।
    তাহলে রেপ এর মতন জঘন্য অপরাধ বা রাত্রেবেলায় ঘুমন্ত লোক কে চাপা দিয়ে মেরে ফেলা বা অসহায় বৃদ্ধা কে খুন করে সম্পত্তি হাতিয়ে নেওয়া, এসব ক্ষেত্রে কি করা উচিত। বিশেষত যেখানে পুলিশ প্রসাশন ঘুমন্ত।
    এইক্ষেত্রে দুটো জিনিষ দরকারী, ক্রমাগত প্রশাসন কে মিডিয়া মারফত ব্যস্ত রাখা এবং জন আন্দোলন গড়ে তোলা।
    আরেকটা দিক হলো শাস্তির কঠোরতা বাড়ানো। যেমন প্রমানিত রেপ কেস এ ধর্ষক এর ধরা যাক প্রথম পাঁচ বছর আন্ডা সেল যাপন, কোনরকম পারোল এর অপসন ছাড়াই। আমার মতে যা মৃত্যু দন্ডের চেয়েও ভয়ানক।
  • Ranjan Roy | ৩০ ডিসেম্বর ২০১৩ ২১:৪৯580416
  • SM কে অনেক বড় ক। এটাই বলতে চেয়েছিলাম, পারিনি।
  • ম্যাক্সিমিন | ৩১ ডিসেম্বর ২০১৩ ০৪:২৬580417
  • ঈশানের লেখাটা পড়লাম। ভালোই লেগেছে।

    একটা কথা, 'সমস্যার গভীরে নজর দেওয়ার বদলে এ শুধু চটজলদি কিছু মুণ্ডু কেটে নেবার পদ্ধতি' -- প্রভাবশালী পোড়-খাওয়া অ্যাক্টিভিস্টদের কাজও সমস্যার গভীরে নজর দেওয়ারই ফল। কী আছে সমস্যার গভীরে? পেট্রিয়ার্কি। পেট্রিয়ার্কিতে মেয়েরা চট করে পুলিশে রিপোর্ট করবেন না। কাজটা অন্যরা করবেন। প্রভাবশালী পোড়-খাওয়া অ্যাক্টিভিস্টরা যেটা করছেন, অভিযোগকারিনীর নাম না বলে সংবাদ প্রকাশ করছেন।

    নামকরা লোকেদের কাছে এও একপ্রকার গণপিটুনি। এইসব নামকরা লোকেদের যদি চয়েস দেওয়া হত কোনটা প্রেফার করবেন, সংবাদ মাধ্যমে গনপিটুনি নাকি এমনি পিটুনি? গণ বাদ দিয়ে এমনি পিটুনি খেতে কেমন লাগবে তাঁদের? (পিটুনিই বললাম, খুব একটা নৃশংস কিছু অ্যাকশনের কথা বলছি না)
  • ম্যামি | ৩১ ডিসেম্বর ২০১৩ ০৪:৩৮580418
  • নামকরা লোকেদের ক্ষেত্রে সমস্যার মূলে থাকে একটা বিশ্বাস যে, আদর্শবাদী লোক এরকম করবেন না। এটা ঠিক পিতৃতন্ত্রের ব্যাপারও নয়।
  • ম্যামি | ৩১ ডিসেম্বর ২০১৩ ০৪:৫০580419
  • clarification

    ওপরে লিখেছি, 'প্রভাবশালী পোড়-খাওয়া অ্যাক্টিভিস্টদের কাজও সমস্যার গভীরে নজর দেওয়ারই ফল। কী আছে সমস্যার গভীরে? পেট্রিয়ার্কি।' এটা অ্যাক্টিভিস্টরা মনে করেন। তাঁদের আন্দোলন হল পিতৃতন্ত্র বিরোধী আন্দোলন।
  • aranya | ৩১ ডিসেম্বর ২০১৩ ২৩:০০580420
  • মেয়েটা মারা গেল
  • π | ০১ জানুয়ারি ২০১৪ ০১:৩৬580421
  • এটা পেলাম। আজ পাঁচটায় কলেজ স্কোয়ার থেকে মিছিল আছে।

    Another braveheart lost her battle for life today...

    The rape victim of Madhyamgram, West Bengal was fighting for her life in the hospital for last eight days... And her struggle ended up today, on the new year eve... The state government along with the administration is now desperate to stop every possible initiatives or protests against this and to ensure this police had hijacked the dead body of the girl and taken the body to the burning ghat forcefully without any consent of her family member. While her family members and many other democratic organizations were planning to organize a protest march tomorrow, and wanted to keep her body in peace heaven.
    And now at 12 midnight the victim's body is still at the burning ghat all alone as the police doesn't have the death certificate. The family members are being pressurized to handover the death certificate and threatened to not to make it a big issue...
    It's very clear that the state government and the administration had not learnt a single lesson from the year long fights agsinst gender violence....

    Let us teach them... Let them know that the protest will go on...

    Come and Join the Protest March, tomorrow, 1st Jan, 2014, at 5 pm from College Square.

    We mourn her death, we will fight patriarchy!!
  • aranya | ০১ জানুয়ারি ২০১৪ ০২:২৮580422
  • ১৬ বছর বয়সে মারা গেল, ঠিক মত চিকিৎসাও হল না

    ' খিচুড়িতে যদি মেশে চিতা পোড়া মাংস
    শোন মেয়ে, শেষ হবে এই যদু বংশ '

    - কামদুনি-র পর দুখের লেখা-টা মনে পড়ছে
  • PT | ০১ জানুয়ারি ২০১৪ ০৯:০০580423
  • শুধু মারা যাওয়া নয়। সারা রাত ধরে নিমতলা শ্মশানের রাস্তার ধারে মেয়েটির বাক্সবন্দী মৃতদেহ ফেলে রেখেছে পুলিশ। টালা ব্রিজের ওপর থেকে পুলিশ প্রায় ছিনতাই করে মৃতদেহ নিয়ে গিয়েছিল শ্মশানে-মৃতদেহ নিয়ে কোন মিছিল বেরোনোর সম্ভাবনা আটকে দেওয়ার জন্য। এমনকি পুলিশের কাছে ডেথ-সার্টিফিকেটও ছিলনা!! শুধু ক্ষিপ্ত পরিবারের কাছ থেকে সম্মতি আদায় করতে পারেনি বলে বোধহয় মৃতদেহ পুড়িয়ে দিতে পারেনি।

    বোঝা যাচ্ছে যে কামদুনির ঘটনা জনমানসে বিশেষ ছাপ ফেলেনি-বা ক্ষণিক ফেললেও তা উবে গিয়েছে এতদিনে। "যদুবংশ" শেষ হওয়া দুরস্থান-তারা দিব্য পুষ্ট হয়ে উঠছে সাম্প্রতিক জল-হাওয়ায়।

    আর পব-র মানবাধিকার কর্মীরা?-তাদের কথা যত কম বলা যায় ততই ভাল।
  • sch | ০১ জানুয়ারি ২০১৪ ০৯:০৭580425
  • PT দা ওরকম বলবেন না - আমরা ধর্ষকদের মানবাধিকার রক্ষায় সচেষ্ট আছি। যে মরে গেছে তার আবার মানবাধিকার হয় নাকি - আজগুবি যত কথা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন