এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ০২ ডিসেম্বর ২০১৩ ১৫:২৭607302
  • ওডাফা প্রি সিজন ট্রেনিং না করে এইরকম দুম করে মাঠে নেমে পড়ে চোট আগেও পেয়েছিল, এবারো পেয়েছে। এ তো সবাই জানে। আর ওডাফা না খেলতে পারলে গোল দেবার না হয় লোক থাকবে না, সেই টিম ঐ লাস্ট র‌্যাঙ্কে থাকা টিমের কাছে গোল খায় ক্যামনে?
  • Arpan | ০২ ডিসেম্বর ২০১৩ ১৫:৩৯607303
  • বর্তমানের ম্যাচ রিপোর্টিংটা গান্ধীকে পড়ে দেখতে অনুরোধ করছি।
  • + | ০২ ডিসেম্বর ২০১৩ ১৫:৪৬607304
  • সবই পড়েছি। খেলা না দেখলে প্রতিটা কাগজ পড়ি। টিমটার ব্যালান্স সেইদিনই নষ্ট হয়েছে যেদিন ওডাফা চোট পেল আর মুরন্ডার থেকে ভালো কাউকে না এনে কুইন্টন জ্যাকবসকে ছেড়ে দিল।

    করিম যথেষ্ট চেষ্টা করছে, কাটসুমে মরশুমের শুরুতে ভালো খেলছিল, এখন ঝোলাচ্ছে। ফলে টিম ঝুলে গেছে।
  • Tim | ০২ ডিসেম্বর ২০১৩ ১৬:১৮607305
  • এইটা আমি লিখেছিলাম ডার্বির পরে। অরণ্যদাকে। এখন মনে পড়লো। ঃ-)

    "ডার্বির জন্য আদর্শ স্ট্র্যাটেজি কিন্তু আইলিগে অন্য যেদিন একটু অ্যাটাকিং খেলবে মোবা সেদিন ডিফেন্স আর এইরকম জমাট লাগবেনা। মিলিয়ে নিও।"
  • ঊমেশ | ০২ ডিসেম্বর ২০১৩ ১৭:১১607306
  • ওডাফা কে নিয়ে এসে মোবাদের কি লাভ হয়েছে জানি না, কিন্তু ক্ষতি অনেক বেশী হয়েছে।
    এখন তো প্রত্যেকদিন পেপার গুলোতে যা ওডাফা-নামা পড়ছি, তাতে আমার মনে হয় ক্লাব বাঁচাতে আগে কোচ নয়, ওডাফাকে তাড়ানো উচিত।
  • + | ০২ ডিসেম্বর ২০১৩ ১৭:৩২607307
  • অনেক আগে লিখেছিলাম।

    কোচ তাড়িয়ে কোনো লাভ নেই। এই টিমে করিম ওর সাধ্য মতো করছে। কোচ তাড়িয়ে উপকার কোনোদিনই হয়না
  • Arpan | ০২ ডিসেম্বর ২০১৩ ১৮:৩৪607309
  • কিন্তু দেবাশিস দত্ত টিম বানানোর পুরো দায় করিমের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। ইঙ্গিতটা পরিষ্কার।

    এর পরে সবাই জানে কী হবে। বাবলুবাবু আসবেন। তুমুল উত্তেজনার মধ্যে অবনমন বাঁচবে। বাবলুদার নামে জয়ধ্বনি পড়বে। কিন্তু কোন "অজ্ঞাত" কারণে পরের বছর ওনাকে আর কোচ করা হবে না।

    এইরকমই তো?
  • Tim | ০২ ডিসেম্বর ২০১৩ ১৯:০১607310
  • একেকদিন একেকজন ঝোলায়। অভিজিত মন্ডল দুটো বোগি গোল খেলো আজ। অন্তত সেকেনটা জঘন্য। হাফটাইমে এখনো ২-১।
    কেভিন লোবোর গোলটা বেশ ভালো। ইবে ভালো খেলেছে পুরো প্রথমার্ধটাই। অনেক পজিটিভ অ্যাটাক, খোঁয়ারের মত মাঠেও। মনে হলো একটা পেনাল্টি দিলোনা এর মধ্যেও।

    ধুর এর চেয়ে সিনিমা দেখলে কাজে দেয়।
  • + | ০২ ডিসেম্বর ২০১৩ ১৯:১৬607311
  • আমি শেষ ৫ মিনিট দেখছিলাম, পেনাল্টিটা ছিল, কিন্তু ইবে ভালো খেলছে তো দেখলাম না। বরং ইয়াকুবু বল নিয়ে মাঝমাঠে পিকনিক করছে দেখলাম।
  • Tim | ০২ ডিসেম্বর ২০১৩ ২০:২৩607312
  • ৫ মিনিট দেখেই বলে দিলে গান্ধি?
    অবশ্য আশ্চর্যের কিছু নেই। ঃ-)
  • ঊমেশ | ০২ ডিসেম্বর ২০১৩ ২০:২৭607313
  • কি দুরাবস্থা!!!
    একটাও কলকাতা'র টিম এই লেগে ম্যাচ জেতেনি। হায়রে কলকাতা'র ফুটবল।
  • ঊমেশ | ০২ ডিসেম্বর ২০১৩ ২০:২৯607314
  • কাল যতটা আনন্দে ছিলাম, আজ ততটাই নিরানন্দে।
  • + | ০২ ডিসেম্বর ২০১৩ ২১:২২607315
  • আরে আমি কি বললাম খারাপ খেলেছে? আমি যে ৫মিনিট দেখলাম তখন ইবেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মেহতাব এর বদলি কোনো ভারতীয় প্লেয়ার এখন কোনো টিমেই নেই
  • Tim | ০২ ডিসেম্বর ২০১৩ ২২:৩০607316
  • একেবারেই এগ্রি করিনা গান্ধি। প্রথম হাফটা পুরো দেখেছি। দুটো গোল বাদে আর দুবারই মুম্বই এফসি হাফলাইনের এদিকে এসেছিলো, ডানদিক থেকে একটা ক্রসে ভালো কানেক্ট করে কিন্তু বইরে যায় আর একটা অবধারিত গোল বাঁচে অভিজিতের জন্য। তখন সারাক্ষণ মুম্বইয়ের হাফেই খেলা হচ্ছিলো। আইলিগের যতটুকু খেলা আমি দেখি তাতে এর থেকে ভালো পাসিং ফুটবল, স্পিড, বল কন্ট্রোল আর বোঝাপড়া কোন টিমের থেকেই আশা করিনা। ইন্ডিয়া টিমেরও খেলা তো দেখি, আইলিগ চ্যাম্পিয়ন টিমের খেলাও দেখেই এগুলো বলছি।
    মেহতাব থাকলেও কি হতো জানিনা, তবে মেহতাব থেকেও আমরা হেরেছি।

    মুম্বই পুনে এরাও ভালোই খেলেছে। অনামী সব প্লেয়ার, দৌড়োদৌড়ি করে নামী টিমদের হারাচ্ছে এগুলো অবশ্য ভালো বাপার।
  • Arpan | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৪:৫৪607317
  • http://en.m.wikipedia.org/wiki/%C3%81lvaro_Morata

    বাজারে গুজব এই প্লেয়ারটা লোনে এমিরেটসে আসছে।

    তার মানে কি সুয়ারেজ লিভারপুল ছাড়ছে?
  • রোবু | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৫:০০607318
  • তাই তো মনে হচ্ছে!!!
  • + | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৫:৪৭607320
  • আমি লিভারপুলের পেজে যা দেখছি আলোচনা তাতে এই বছর জানুয়ারী অব্দি যদি প্রথম ৪এ লিভারপুল না থাকে তো সুয়ারেজ লিভারপুল ছাড়বে, আর সোয়াপ হতে পারে আলেন্সো (বয়েসের জন্য ঝামেলা) নাহলে মোরাতা র সাথে। মোরাতা আর্সেনালে কোথাও শুনলাম না। হতেও পারে।
  • রোবু | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৬:২৯607322
  • বেন্টনার তো রিয়েলে বা বার্সেলোনাতে খেলতে চায়। ওকে কেউ নেবে না?
  • রোবু | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৬:২৯607321
  • উইকির লিংকটাতে বলে দিয়েছে গান্ধী।
  • + | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৭:২০607323
  • ওহ,দেখিনি তখন ভালো করে। মোরাতা হেব্বি ফেবারিট প্লেয়ার ছিল আমারঃ(
  • রোবু | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৭:২২607324
  • বার্সেলোনার সাথে মার্চ এর ডার্বিটাতে (যেটা তাজপুরে বিয়ার আর মাছভাজা খেতে খেতে দেখেছিলুম, আহা ) ভালো খেলেছিল।
  • রোবু | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৭:২৩607326
  • :-)
  • + | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৭:২৩607325
  • মোবা নিতে পারে বেন্ডনারকে। আজ এরিককে ছেড়ে দিচ্ছে শুনলাম
  • + | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৭:২৪607327
  • মোরাতা চান্স পেলেই ভালো খেলে। দেশের হয়ে (এখনো সিনিয়র টিমে খেলেনি) স্ট্যাটটা দেখো একবার
  • ঊমেশ | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৯:১৫607328
  • আজ এইসময় পুরো একটা পাতা মোবা'র নামে উৎসর্গ করেছে। ফোনে চলে ক্লাব লেখাটা পড়ে প্রভুত আনন্দ পেলাম।

    সুয়ারেজ না থাকলে লিভারপুল প্রথম চারে থাকবে না। আবার প্রথম চারে না থাকলে সুয়ারেজ থাকবে না।
    কি অদ্ভুত কেস মাইরি। ডিম আর মুরগি মনে হচ্ছে।
  • + | ০৩ ডিসেম্বর ২০১৩ ১৯:২৯607329
  • কেসটা তো তাই ই । কারণ পরের বছর সুয়ারেজকে না ছাড়লে পয়সা পাবেনা।

    সময়-এর লেখাটা তো ঠিকই। কি আর করা যাবে। অন্যান্য ক্লাব যেখানে বছরের মাঝেও ভালো প্লেয়ার আনে, মোবা সেখানে আজকেই মুরান্ডাকে ছেড়ে পিয়ারলেসের থেকে ক্রিস্টোফার বলে একজনকে সাইন করিয়েছে, খেলা দেখিনি তার।

    বেন্ডনার এযাত্রায় বেঁচে গেল
  • ঊমেশ | ০৩ ডিসেম্বর ২০১৩ ২০:২৩607331
  • ওয়েঙ্গার-সাহেব তো মোরাতা আর পাতো দুটো খবর-ই উড়িয়ে দিয়েছে। বলছে আর্সেনালের আপাতত কোনো ইন্টারেস্ট নেই।
  • ঊমেশ | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৭:০০607333
  • প্রথম প্রেডিকশন টাই তো মেলেনি।
  • + | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৭:০৫607334
  • দ্বিতীয়টাও যেন না মেলে।

    মোরাতার খবর এখনো আর্সেনাল অফিসিয়ালি স্বীকার করেনি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন