এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ১১৬৯৩৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • robu | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৩:১৯724582
  • "ফ্রি কম্পিটিশন, নো স্টেট্ ইন্টারভেনশন, ইনোভেশন ইজ এভরিথিং, তোমরা ছোটরা ইনোভেট না করতে পারলে তো হেরেই যাবে। "

    "আমাদের একটু দেখবেন স্যার। ওই বড়োরা আসছে। "
  • কিক্কড় সিং | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৩:২৩724583
  • ছোট পুকুরের বড় মাছকে বিরাট পুকুরে ছেড়ে দিলে যা হয়...রিলেটিভিটি :-p
  • Rit | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৩:৩৫724584
  • ফ্লিপকার্ট আর ওলা দুটোই তো বিদেশী কোম্পানী। এখন এম এন সি র যুগে এসব আবার কি ন্যাকামি!
  • robu | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৫:০৩724585
  • রঞ্জনদার জন্য এখানেই প্রথম দিলাম।
    --------------------------------------------

    লৌহপুরুষ

    মনে করো যেন বিদেশ ঘুরে
    মাকে আজ পাঠাচ্ছি বহু দূরে।
    তুমি মা যাও হুইলচেয়ারে চড়ে
    পুরোনো সব নোট বদলের তরে,
    আমি যাচ্ছি জেটবিমানে চড়ে,
    খুব উঁচুতে হাওয়ায় ভেসে ভেসে।
    উপর থেকে দেখি - গাঁয়ে গাঁয়ে,
    আচ্ছে দিনের সন্ধ্যে নেমে আসে।
    আঁধার হল, সূর্য গেলো পাটে,
    মিটিং আছে অমিত শাহুর সাথে।
    টাকা টাকা, আরো আরো চাই,
    মুকেশ অনিল আসলে দুই ভাই.
    তুমি যেন আপন-মনে তাই
    ভয় পেয়েছ-- ভাবছ, "এলেম কোথা!'
    আমি বলছি, "ভয় কোরো না মা গো,
    ওই দেখা যায় হাজার হাজার মাথা'
    মাথায় মাথায় ব্যাংক গিয়েছে ঢেকে,
    মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে।
    নতুন পাঁচশো নেইকো কোনোখানে,
    আসবে কিনা জেটসাহেবই জানে,
    ভক্তজনে আমায় খুবই মানে,
    তাদের বলি - "করব আমি ভালো।"
    ঘুমের মধ্যে বললো কে যে ডেকে,
    "ওইখানে রে, ওই যে টাকা কালো!'
    লাফিয়ে উঠি "হারে রে রে রে রে,'
    কালো টাকা পালাবে দেশ ছেড়ে।
    দেশের মানুষ লুকিয়ে ঘরের কোণে
    ঠাকুর-দেবতা স্মরণ করছে মনে,
    ব্যাংকারেরা পাশের কাঁটাবনে
    পালিয়ে গ্যাছে, কাঁপছে থরোথরো।
    আমি যেন তোমায় বলছি ডেকে,
    "সিয়াচেন আছে, ভয় কেন মা কর?'
    হাতে মাউস, মাথায় বাহারি চুল,
    ফেসবুকে দেয় নিত্যনতুন গুল।
    আমি বলি, "দাঁড়া, খবর্দার!
    আইটি সেলে কাজ করবি। আর -
    এই চেয়ে দেখ আব কি সরকার -
    স্লোগান দেব, প্রচার করবি তেড়ে।'
    শুনে তারা লম্ফ দিয়ে উঠে
    চেঁচিয়ে উঠল, "হারে রে রে রে রে।'
    তুমি বললে, "যাস নে খোকা ওরে,'
    আমি বলি, "দেখো না চুপ করে।'
    স্লোগান দিলাম গিয়ে তাদের মাঝে,
    'আমিই ভালো, বাকি সবাই বাজে',
    কী ভয়ানক প্রচার হল মা যে,
    শুনে তোমার গায়ে দেবে কাঁটা।
    কত লোক যে সকাল বেলায় উঠে,
    ব্যাংকে যাবার জন্য লাগায় হাঁটা।
    এত লোকের সঙ্গে কাঠি করে
    ভাবছ খোকা গেলই বুঝি হেরে।
    মানুষ তখন লাইন থেকে ঘেমে
    ফিরছে ঘরে। "দেশ গিয়েছে থেমে,"
    তুমি শুনে চেয়ার থেকে নেমে
    থাবড়া মেরে চুপ করিয়ে দিলে -
    বললে, "ভাগ্যে টাকা সঙ্গে ছিল কিছু!
    কী দুর্দশাই হত তা না হলে।"
    রোজ কত কী ঘটে যাহা-তাহা --
    এমনটাই গো সত্যি হলো, আহা।
    ঠিক যেন এক বালবাজারি হলো,
    দেখলো যারা, অবাক হয়ে গেলো,
    দাদা বলল, "এইটাই তো হবে,
    খোকার মাথায় এর বেশি কি আছে?'
    পাড়ার লোকে সবাই বলল শুনে,
    "ভাগ্যে কিছু খুচরা ছিল কাছে।'
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৫:১৮724587
  • এটা রোবু নামালি? একঘর হয়েছে।
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৫:২৩724589
  • নোপ। ফেবুতে পাবো?
  • রোবু | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৫:২৩724588
  • হ্যা অর্পণদা। তুমি কি আগের গুলো দেখেছো? কমলাকান্তের দপ্তর? সৎ পাত্র? প্রশ্ন?
  • রোবু | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৫:২৭724592
  • পাবে, কিন্তু খুঁজে পাওয়া চাপ, ৮ ই নভেম্বর এর পর থেকে প্রচুর শেয়ার ও আপডেট করে চলেছি। আমি খুঁজে খুঁজে দিচ্ছি।
  • Rit | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৫:২৮724593
  • রোবুদা বড় হলে নোবেল পাবে।
  • robu | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৫:২৯724594
  • ফেবুতে ত্যাগ করলাম, এখানে রঞ্জনদার জন্য দিয়ে যাই:
    জনমেজয় কহিলেন, মিত্র! আপনি কহিলেন যে, কলিযুগে ভক্ত নামে এক প্রকার মনুষ্যেরা পৃথিবীতে আবির্ভূত হইবেন। তাঁহারা কি প্রকার মনুষ্য হইবেন এবং পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া কি কার্য্য করিবেন, তাহা শুনিতে বড় কৌতূহল জন্মিতেছে। আপনি অনুগ্রহ করিয়া সবিস্তারে বর্ণন করুন।
    বৈশম্পায়ন কহিলেন, হে নরবর! আমি সেই বিচিত্রবুদ্ধি, ফেসবুককুশলী ভক্তগণকে আখ্যাত করিব, আপনি শ্রবণ করুন। আমি সেই আইফোনঅলঙ্কৃত, ওলাবাহিত, ট্রোলপ্রিয় ভক্তদিগের চরিত্র কীর্ত্তিত(sic.) করিতেছি, আপনি শ্রবণ করুন। হে রাজন্, যাঁহারা ব্র্যান্ডাবৃত, মোবাইলহস্ত, গেরুয়াচাড্ডিপরিহিত, এবং মহাজ্ঞানী, তাঁহারাই ভক্ত। যাঁহারা বাক্যে অজেয়, রাষ্ট্রভাষাপারদর্শী, মাতৃভাষাঅপটু, তাঁহারাই ভক্ত। মহারাজ! এমন অনেক মহাবুদ্ধিসম্পন্ন ভক্ত জন্মিবেন যে, তাঁহারা মাতৃভাষায় বাক্যালাপে অসমর্থ হইবেন। যাঁহাদিগের দশেন্দ্রিয় অপ্রকৃতস্থ, অতএব পরিশুদ্ধ, যাঁহাদিগের রসনেন্দ্রিয় কেবল গোমূত্রসেবনে পবিত্র, তাঁহারাই ভক্ত। যাঁহাদিগের চরণ মাংসাস্থিবিহীন শুষ্ক কাষ্ঠের ন্যায় হইলেও এটিএমের সম্মুখে দৃশ্যমান;-হস্ত দুর্ব্বল(sic.) হইলেও পেটিএমকরণে সুপটু;-চর্ম্ম(sic.) কোমল হইলেও পতঞ্জলিনির্ম্মিত(sic.) দ্রব্যবিশেষের প্রহারসহিষ্ণু; যাঁহাদিগের ইন্দ্রিয়মাত্রেরই ঐরূপ প্রশংসা করা যাইতে পারে, তাঁহারাই ভক্ত। যাঁহারা বিনা উদ্দেশ্যে ফোটোশপ করিবেন, ধরিয়া ফেলিলে দেশদ্রোহী বলিবেন, খিস্তি করিয়া পাকিস্তানে পাঠাইবেন, তাঁহারাই ভক্ত।
    মহারাজ! ভক্ত শব্দ নানার্থ হইবে। যাঁহারা কলিযুগে ভারতবর্ষে রাজ্যাভিষিক্ত হইয়া, বিজেপি নামে খ্যাত হইবেন, তাঁহাদিগের নিকট “ভক্ত” অর্থে কর্মী বুঝাইবে। মুসলমানদিগের নিকটে “ভক্ত” শব্দে বিদ্বেষী বুঝাইবে। দলিতের নিকট “ভক্ত” অর্থে উচ্চবর্ণ বুঝাইবে। এ সকল হইতে পৃথক্, কেবল ভক্তজন্মনির্ব্বাহাভিলাষী(sic.) কতকগুলিন(sic.) মনুষ্য জন্মিবেন। আমি কেবল তাঁহাদিগেরই গুণকীর্ত্তন(sic.) করিতেছি। যিনি বিপরীতার্থ করিবেন, তাঁহার এই মহাভারত শ্রবণ নিষ্ফল হইবে। তিনি গোবরজন্ম গ্রহণ করিয়া ভক্তদিগের ভক্ষ্য হইবেন।
    হে নরাধিপ! ভক্তগণ দ্বিতীয় অগস্ত্যের ন্যায় সমুদ্ররূপী গোদুগ্ধ শোষণ করিবেন, স্ফটিক পাত্র ইঁহাদিগের গণ্ডূষ। ইঁহারা বক্সী-র আজ্ঞাবহ হইবেন। “সীমান্ত” এবং “সেনা” নামক দুইটি কীওয়ার্ড হস্তগত করিয়া রাত্রি দিন ইঁহারা ফেসবুকে দাপাইয়া বেড়াইবেন। ইঁহাদিগের যেমন মুখে মোদী, তেমন হৃদয়েও মোদী অধিষ্ঠান করিবেন। এবং রাত্রি তৃতীয় প্রহর পর্য্যন্ত ইঁহারা মোদীনামে নৃত্য করিবেন। আলোচিত সঙ্গীতে এবং কাব্যেও মোদী থাকিবেন। তথায় তিনি “হড়হড়” এবং “ঘড়ঘড়” রূপে পূজিত হইবেন। ইঁহাদিগের খাদ্যাভাসে রামদেব বিরাজ করিবেন। গোবর ইঁহারা নিত্য ভক্ষণ করিবেন-ভদ্রতা করিয়া সেই দুর্ধর্ষ প্রোডাক্টের নাম রাখিবেন, “পতঞ্জলি”। ইঁহারা সিয়াচেনে এবং কার্গিলে নিত্য বিরাজমান থাকিবেন – মনে মনে। কেহ প্রথম রাত্রে কার্গিল, শেষ রাত্রে সিয়াচেন পাহারা দিবেন, কেহ তদ্বিপরীত করিবেন। সূর্য্যদেব(sic.) ইঁহাদিগকে দেখিতে পাইবেন না। কেবল আদানি-আম্বানিদিগকে ইঁহারা পূজা করিবেন। নগদ টাকার নাম দিবেন “জিওমানি”।
    হে নরশ্রেষ্ঠ! যিনি কাব্যরসাদিতে বঞ্চিত, সঙ্গীতে দগ্ধ কোকিলাহারী, যাঁহার পাণ্ডিত্য শৈশবাভ্যস্ত গ্রন্থগত, যিনি আপনাকে অনন্তজ্ঞানী বিবেচনা করিবেন, তিনিই ভক্ত। যিনি শতকষ্টেও গভর্নমেন্টকে অভ্রান্ত বলিয়া জানিবেন, তিনিই ভক্ত। হে কুরুকুলভূষণ! বিষ্ণুর সহিত এই ভক্তদিগের বিশেষ সাদৃশ্য হইবে। বিষ্ণুর ন্যায় ইঁহাদিগেরও দশ অবতার-যথা, আদানি, আম্বানি, মালিয়া, চেতন, রামদেব, মোহনদাস, শ্রী শ্রী রভিশঙ্কর, অজয়, অমিতাভ ও অর্ণব। ইঁহারা সকল অবতারেই সাধারণ মানুষকে টুপি পরাইবেন।
    মহারাজ! পুনশ্চ শ্রবণ করুন। যাঁহার বাক্য মনোমধ্যে এক, কথনে দশ, লিখনে শত এবং কলহে সহস্র তিনিই ভক্ত। যাঁহার বল হস্তে একগুণ, মুখে দশগুণ, পৃষ্ঠে শতগুণ এবং কার্য্যকালে অদৃশ্য, তিনিই ভক্ত। যাঁহার বুদ্ধি বাল্যে পুস্তকমধ্যে এবং যৌবনে হোয়াটসঅ্যাপ মধ্যে, তিনিই ভক্ত। যাঁহার ইষ্টদেবতা রামদেব, হিরো অনুপম খের, বেদ ‘টু স্টেটস’ এবং তীর্থস্থান গুজরাট, তিনিই ভক্ত। যিনি আমেরিকায় ট্রাম্পযজ্ঞ এবং ভারতে মোদীযজ্ঞ করিবেন তিনিই ভক্ত। যাঁহার তর্ককালে ডেটায় ঘৃণা এবং কথোপকথনকালে যুক্তিতে ঘৃণা, তিনিই ভক্ত। যাঁহার যত্ন কেবল পরিচ্ছদে, তৎপরতা কেবল ফেসবুকে, ভক্তি কেবল সাভারকর বা গডসেতে, এবং রাগ কেবল সদ্‌গ্রন্থের উপর, নিঃসন্দেহে তিনিই ভক্ত।
    হে নরনাথ! আমি যাঁহাদিগের কথা বলিলাম, তাঁহাদিগের মনে মনে বিশ্বাস জন্মিবে যে, আমরা ফেসবুক টুইটার করিয়া, ফোটোশপ অবলম্বন করিয়া এবং গো-সেবা করিয়া ভারতবর্ষের পুনরুদ্ধার করিব।
    জনমেজয় কহিলেন, হে মিত্র! ভক্তদিগের জয় হউক, আপনি অন্য প্রসঙ্গ আরম্ভ করুন।
  • কিক্কড় সিং | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৫:৩৫724595
  • ইরশাদ ইরশাদ
  • robu | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৫:৩৬724596
  • bhakt পাত্র
    দেখতে পেলুম পোস্টে গিয়ে-
    তোমার নাকি মেয়ের বিয়ে?
    ভক্তরামকে পাত্র পেলে?
    জানতে চাও সে কেমন ছেলে?
    মন্দ নয়, সে পাত্র ভাল-
    দেয় যদিও বেজায় গাল-ও;
    তার উপরে ব্রেনের গঠন
    অনেকটা গো-মাতার মতন।
    বিদ্যে বুদ্ধি? বলছি মশাই-
    ধন্যি ছেলের অধ্যবসায়!
    উনিশ ঘন্টা ফেসবুকে সে
    খিস্তি করে ডেইলি এসে।
    বিষয় আশয় ? ফকির সে হায় -
    ফাঁকা ঝোলাখানি ভরে নিয়ে যায়।
    মানুষ ত নয় ভাইগুলো তার
    একটা চালাক একটা গোঁয়ার ;
    আরেকটি সে তৈরি ছেলে,
    কেউটে না হোক, জ্যান্ত হেলে।
    কনিষ্ঠটি কি-বোর্ড দাপায়
    আইটি সেলে পাঁচ টাকা পায়।
    ভক্তরাম ত কেবল ভোগে,
    খিটখিটে রাগ - চায়না রোগে।
    কিন্তু তারা উচ্চ ঘর,
    আর্যদাদুর বংশধর!
    অমিত সাহু গুরুগ্রামের
    কি যেন হয়ে ভক্তরামের।-
    যাহোক্, এবার পাত্র পেলে,
    এমন কি আর মন্দ ছেলে?
  • robu | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৫:৪৩724597
  • প্রশ্ন
    ভগবান, তুমি যুগে যুগে vakt পাঠায়েছ বারে বারে
    টাকাহীন সংসারে,
    তারা বলে গেল "ক্যাশ ছাড়ো সবে, করো পেটিএম করো -
    ট্যাঁক থেকে সব ব্যাঙ্কে নিয়ে গিয়ে ভরো '।
    ফেসবুকে তারা, টুইটারে তারা, তবুও বাহ্য-দ্বারে
    আজি দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে।
    আমি-যে দেখেছি ক্যাশ ক্রাঞ্চ আজ কপট রাত্রিছায়ে
    হেনেছে নিঃসহায়ে,
    আমি-যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে
    হক্কের টাকা রিজার্ভ ব্যাঙ্কে কাঁদে।
    আমি-যে দেখিনু কালাধন-ওয়ালা জেট নিয়ে যায় ছুটে,
    নেই যার কিছু মরিছে তারাই নিষ্ফল মাথা কুটে।
    কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, পার্স বড়োনোট হারা,
    ইসে মেরে গেলো কারা?
    লুঠ করে নিল যাহার যা ছিল, খালি গরীবের থালা,
    তাই তো তোমায় শুধাই, ও চায়-ওলা। --
    যাহারা তোমার ছাপাইছে ছবি, ভরিয়াছে তব ঝোলা,
    তুমি কি তাদের বাঁশ দিইয়াছো, তুমি কি বলেছো 'শালা!'?
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৫:৪৬724598
  • "ভক্‌ত" দুর্ধর্ষ হয়েছে। তবে ছোট্ট দু জায়গায় একটু পাল্টানো যায়।

    বঙ্কিম হলে মুসলমানের জায়গায় যবন লিখতেন। আর খিস্তিও লিখতেন না। কিন্তু কী লিখতেন সেটা মাথায় আসছে না। কটুবাক্য?
  • sinfaut | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৬:১১724599
  • ওলা ফ্লিপকার্ট এরা ছহি ক্যাপিটালিস্ট নহে।

    আহা কবে থেকে অপেক্ষা করছি ফ্রি মার্কেট নামক ইউটোপিয়ার নেশাড়ুদের এমন এক শিফ্টি ফরমান। সে কী আসবে?
  • রোবু | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৬:৩০724600
  • অর্পণদার সাজেশনগুলো ভালো।
  • DKG | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৬:৫৮724601
  • Name: কিক্কড় সিং
    IP Address : 131.241.218.132 (*) Date:08 Dec 2016 -- 11:46 AM
    টেকনোলজির দিক থেকে আধার একটা কমপ্লিট ফেলিওর। তার পরেও এই লোকটার ওপর ভরসা কেন কে জানে।

    ইয়ে মানে ঠিক বুঝলাম না - কোনো লোক কি দুটো আধার কার্ড বানাতে পারছে ? আমি তো শুনেছি পারছে না - আপনার কাছে কি খবর আছে যে দুটো বানানো যাচ্ছে ?
  • কিক্কড় সিং | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৭:০৪724603
  • তার সঙ্গে টেকনোলজির সম্পর্ক কী? মানে টেকনোলজি বলতে কি আপনি শুধু কেউ দুটো আধার বানাতে পারলো কিনা, বা আধার নম্বর ইউনিক কিনা সেটুকুই বোঝেন? আর্কিটেকচার - সেন্ট্রালাইজড/ডিস্ট্রিবিউটেড, বায়োমেট্রিকের ভল্যুম, সার্চ কমপ্লেক্সিটি, লেটেন্সী, রিলায়েবিলিটি, অ্যাভেইলেবিলিটি - ইত্যাদি কি টেকনোলজির মধ্যে পড়ে?
  • DKG | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৮:৪৮724604
  • Yup - এই ক্ষেত্রে তাই বুঝি কারণ, ওটাই আধার-এর প্রাইমারি প্রয়োজনীয়তা

    one person = one unique number with no possibility of compromise

    আপনি যা যা বললেন, তা সব-ই খুব জরুরি তাই যদি বাকি গুলো নিয়ে পড়াশুনো করে compromises পেয়ে থাকেন, UIDAI তে জানান

    Nilekani একটা দারুন effective nationwide identity registration and establishment program implement করেছেন - আরেকটাতে তাই তাঁর ডাক পড়েছে - তার technology তো আপনার মতো super-architect রা দেবেন বা দিয়েছেন

    Nilekani নিজে তো বোধ হয় techie নন যত দূর জানি - তো ওনার কাছ থেকে এই expectation কেন - উনি Sam Pitroda 'র মতো solution visioning করবেন - technology architecting কি ওনার কাজ ?
  • কিক্কড় সিং | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৯:০৪724606
  • ১৭০ পাতার আর্কিটেকচার ডকুমেন্ট আছে, পড়েই বলছি। শুধু এই কীনোট শুনে নয়।
  • কিক্কড় সিং | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৯:০৫724607
  • আর ওকে (ওয়ান পার্সন ওয়ান নাম্বার) বলে ফাংশনালিটি। টেকনোলজি নয়।
  • Open source | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৯:১০724608
  • A desirable feature of Aadhaar is that it is open source, thus ensuring that applications can be built on top of the APIs without having to pay vendor specific license fees.

    Building the Aadhaar system with true openness meant that they relied on open standards to ensure interoperability; the platform approach with open APIs made it possible for the ecosystem to build on top of Aadhaar APIs; vendor neutrality was ensured across the application components by using open and standard interfaces. The identity system was designed to work with any device, any form factor, and on any network.
  • কিক্কড় সিং | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৯:২৩724609
  • তো? টেকনিক্যাল ফ্ল ওপেন সোর্স বলে মাফ?
  • cm | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৯:৩৯724610
  • লস্ট আধার ডেটার মাপ কত কেউ জানে? এই বাজারে কম্প্যুটারে ভরা ডাটা হারাবার গল্প ছাগল ছাড়া কেউ খাবে?
  • Robu | ০৮ ডিসেম্বর ২০১৬ ১৯:৫৪724611
  • আচ্ছা, নিলেকানি বাবুকে ডিমানির আগে ডাকলে হত না?
  • সিকি | ০৮ ডিসেম্বর ২০১৬ ২০:১৩724612
  • আর নিলেকানি টেকি নয় মানে? দিব্যি টেকি।
  • aka | ০৮ ডিসেম্বর ২০১৬ ২৩:৩১724614
  • রোদ্দুর রায় -

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন