এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ১১৬৯২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০৭ ডিসেম্বর ২০১৬ ০৬:১৯724548
  • রঞ্জন,
    উঁহু, শুধু মেজরিটিকে মোবিলাইজ করে ছেড়ে দেয় নি। ইহুদী রোমানি জিপসি ইত্যাদিদের সিস্টেম্যাটিক এলিমিনেশন শুরু করেছিল। শুধু শুরু না, অনেক এগিয়েছিল। এই পুরো ব্যাপারটায় রাষ্ট্রশক্তির একটা বিরাট অংশ ব্যয় হয়েছিল।
    এইমাত্র ১৯৩৩ এর জার্মানির সেন্সাস ডেটা দেখ্লাম, মোট জনসংখ্যাই তখন ৬৫ মিলিয়নের কিছু বেশি। এর মধ্য থেকে ৬ মিলিয়নকে(প্রায় দশ শতাংশের কাছাকাছি) সিস্টেম্যাটিক সাবাড় অত্যন্ত সাংঘাতিক একটা কান্ড। এই জিনিস সুদখোরের উপরে সাধারণ লোকের খার এর সুযোগ নিয়ে করার ব্যাখ্যা করা যাচ্ছে না। আরো বহুৎ বহুৎ প্যাঁচ ছিল বলে মনে হচ্ছে। ধনসম্পত্তিই যদি মূল ব্যাপার হত, নতুন নতুন নিয়ম করে সেসব কেড়ে নেওয়া যেত। কিন্তু তা নয়, ওদের এলিমিনেট করাই মুখ্য উদ্দেশ্য ছিল বলে মনে হচ্ছে।
  • PT | ০৭ ডিসেম্বর ২০১৬ ০৭:২৫724549
  • ইতিহাস বিকৃতির বা অর্ধসত্যের প্রচারের প্রয়োজন নেই।
    পব-তে বামেদের পতন তুঘলকি শাসনের প্রদীপ জ্বালানোর আগের সলতে পাকানোর মত ঘটনা। যারা তিনোদের তোল্লাই দিয়েছিল (কংগ্রেসকে না দিয়ে) তারা চোখে ঠুলি লাগিয়েছিল বলে বৃহত্তর কোন সর্বনাশের আগমনবার্তা শুনতে পায়নি। এটাই ঘটনা।
    এই টইটাকে হীরাভ করার বিন্দুমাত্র বাসনা নেই। কিন্তু যারা একদিকে কাঠমোল্লা সিদ্দিকুল্লা ও অন্যদিকে হিন্দু সাম্প্রদায়িক রাজনাথের সঙ্গে তিনোদের মিটিনের মধ্যে কোন বিপদের গন্ধ পায়নি তারা সত্যি বালখিল্য!!
    আর এইসব বাদ দিয়ে আজকের তুঘলকি শাসন নিয়ে আলোচনা সম্পূর্ণ অর্থহীন এবং বালখিল্যতাকে উচ্চতর জায়গায় নিয়ে যাচ্ছে।
  • Ekak | ০৭ ডিসেম্বর ২০১৬ ০৭:৪৩724550
  • এইতো, চিন্তায় পরে গেসলুম সাড়ে সাতটা বেগে গ্যালো এখনো এটলাস এলেন না প্রকৃত সত্যকে উঁচু করে তুলে ধরতে !!! পুরো কপিবুক নেবে গ্যাছে :):)

    তৃণ নিজে উদ্যোগ নিয়েছিল তারপর তোল্লাই পেয়েছিলো। কংগ্রেস তো ছোড়দার সাদা ধুতির তলায় আর অধীরের থেকে থেকে গোঁসার চক্করে কোনো বিরোধী হিসেবেই ছিলোনা বহুদিন। সীনেই নেই। তুলে ধরতে গেলেও তো একটা মিনিমাম জায়গা লাগবে !

    পার্টি আপিসের সামনে চায়ের দোকানে ঠিক এইভাবেই বচ্চরের পর বছর এই ফাটা রেকর্ড বেজে গ্যাছে, ওনারা একমাত্র সত্য জানেন। বাকি সব অর্ধসত্য আর সবাই বালখিল্য :):):)

    বামেদের পতন যদি বিজেপি আসার কারন হয় তাহলে মুঘল সাম্রাজ্যের পতন ডিমনিটাইজেশনের কারন। মুঘল গেলো বলেই না অত্যাচারী ইংরেজ এলো তাকে হটাতে স্বাধীনতা এলো আর দুনিয়ার ছাগল ভারতের নেতা হয়ে বসলো তারপর আজকের এই ডিমনি !!! সত্যি মুঘল থাকলে এসব মোটেই হতোনা :):)
  • Rit | ০৭ ডিসেম্বর ২০১৬ ০৭:৫৪724551
  • কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কে দায়ী? কোন বুজী?
  • PT | ০৭ ডিসেম্বর ২০১৬ ০৮:০০724552
  • বিশ্বযুদ্ধের জন্যে দায়ী কিনা জানিনা কিন্তু এই বুজীরা হিটলারের সমর্থকঃ
    https://en.wikipedia.org/wiki/List_of_Nazi_ideologues
  • Rit | ০৭ ডিসেম্বর ২০১৬ ০৮:০৩724553
  • থ্যাংকস স্যর। ঃ)
  • Robu | ০৭ ডিসেম্বর ২০১৬ ০৮:৩২724554
  • রোমানি আর জিপসিদের মধ্যে পার্থক্য কোথায়?
    পর্তুগালের খেলোয়াড় রিকার্দো ক্যুরেস্মা রোমানি। মানে ভাবুন, রাজস্থান থেকে পর্তুগাল গিয়ে ফুটবল খেলছে।

    আবাপ থেকে কেউ আজকের বিজেপি নেতা গিরেফতারের লিন্ক দিয়্ব দিন।
  • Ekak | ০৭ ডিসেম্বর ২০১৬ ০৮:৫২724555
  • হাইডেগার শুধু সেইসময় না, এখনো আলোচিত এবং টপ ওয়েস্টার্ন ফিলোসোফার দের একজন। নাজিসম এর উত্থান কে শুধু কিছু হিটলার কটকট টাইপের তথ্য দিয়ে বোঝা সম্ভব না। বিজ্ঞান ও দর্শনের জগতে একটা প্রচন্ড ভাবনাচিন্তার সময় সেটা। অন্টোলজি নিয়ে হাইডেগার এর লেখা পড়ুন বুঝবেন যে ঠিক কোন গোলমেলে প্রশ্নের মুখে দর্শন দঁড়িয়ে ছিল। সেই সময়ের বায়োলজিস্ট -ইকোলজিস্ট দের লেখা পড়ুন, জীন প্রোপাগেশন নিয়ে তাঁরা কী ভাবতেন, সব কিছুই একটা চূড়ান্ত রাস্তা দেখায়, তার ওপর তো জার্মান দর্শনের ভিয়েনের আঁচ আছেই। দুটো অম্বুলে কবি মমতাকে সমর্থন করার সঙ্গে হাইডেগার এর নাত্সি দর্শন যারা গোলায়, নাহ, বালখিল্য তো বলা যাবেনা, ওটা বার পেটেন্ট নেওয়া আছে, থাক :)
  • :( | ০৭ ডিসেম্বর ২০১৬ ০৮:৫৯724556
  • তাইলে কী খাড়াইলো? মোদী=মায়াবতী=জয়ললিতা=মমতা=..আহেম হিটলার?

    আর এগো সাপুটাররা সব নাৎসী?
  • রোবু | ০৭ ডিসেম্বর ২০১৬ ০৯:৪৬724558
  • হ্যা। আর সিপুএম এদের ব্লাড ব্রাদার।
    রক্তে লিখা ভাতৃক্ষয়।
  • PT | ০৭ ডিসেম্বর ২০১৬ ১০:৩২724560
  • গোলানোর কিছু নাই। ঐ লিং-এই এমনটি লেখা আছেঃ
    "The relations between Martin Heidegger and Nazism remain controversial."
    আরো খুঁড়লে এমনটিও পাওয়া যায়ঃ
    "Heidegger is a controversial figure, largely for his affiliation with Nazism, as Rector of the University of Freiburg for 11 months prior to his resignation in April 1934, for which he neither apologized nor publicly expressed regret, although in private he called it "the biggest stupidity of his life" (die größte Dummheit seines Lebens).
    যিনি নিজের রাজনৈতিক অবস্থানকে স্টুপিডিটি আখ্যা দেন তাঁকে ডিফেন্ড করার কি প্রয়োজন কে জানে!!
  • Ekak | ০৭ ডিসেম্বর ২০১৬ ১০:৩৭724561
  • ক্যাশ ডিপোজিট ৯০% চাপিয়ে যাওয়া মানে রিসার্ভ ব্যাংক যে লাভটুকু করবে ভেবেছিলো সেটা ভোগে গ্যালো আর কী !
  • Ekak | ০৭ ডিসেম্বর ২০১৬ ১০:৪০724562
  • ধ্যার বাল, হাইডেগারের আমার ডিফেন্স দরকার নেই। আপনার মতো আধখাওয়া পাবলিকরা সামান্য গুরুর পাতাতেও নিজের ভুল স্বীকার করতে ভয় পান সেখানে ওনারা ভুল করলে সেটা ইতিহাসে লেখা থাকে, এখন থেকেই তো পার্থক্যটা বোঝা উচিত তাই না ? জয় গোস্বামী -কাকপ্রসন্ন অবধি হাত বাড়িয়েছেন ঠিক ছিল, বড় উঁচু ডালে বুজিকীর্তন করতে গেলেন উইকি ভরসা করে তাই একটু মনে করিয়ে দিলুম। ডিফেন্স নয়।
  • PT | ০৭ ডিসেম্বর ২০১৬ ১০:৪৭724563
  • বোঝা গেল। যুক্তি-তক্কে হারলে খিস্তি ভরসা.....সেটা নতুন কিছু নয়ত গুরুর পাতায়।
  • নেতাই | ০৭ ডিসেম্বর ২০১৬ ১২:২২724564
  • ডিমনিটাইজেশানের আগে ৫০০ আর ১০০০ টাকার নোটের মোট সার্কুলেশান ছিল 15.5 লাখ কোটি। 14.2-14.5 লাখ কোটি নয় যেমনটা আগে বলা হচ্ছিল।
    তবে ক্যাশ ডিপোজিট ৯০% ছপিয়ে না যাবার তো কোনো কারন নাই আর। আর লোকে যেভাবে কালো টাকা সাদা করার পথ বার করে ফেলেছে তার একটা প্লাস হল জিডিপির উপর লং টার্মে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ার সম্ভবনা কম।
  • কিক্কড় সিং | ০৭ ডিসেম্বর ২০১৬ ১৫:৫৫724565
  • রেভিনিউ সেক্রেটারি নাকি বলেছে ১০০%-ই ব্যাক করে আসতে পারে? তাইলে মানেটা কী দাঁড়ালো? নাকি জাপানী তেল মিসফায়ার করলো?
  • নেতাই | ০৭ ডিসেম্বর ২০১৬ ১৬:১৪724566
  • Deputy RBI chief এর দেওয়া হিসেবে আজ পর্যন্ত 11.55 লাখ কোটি এসেছে।
    ব্লুমবার্গ বা সিএনবিসির দেওয়া খবরের সাথে ফিগার ম্যাচ করছেনা
  • নেতাই | ০৭ ডিসেম্বর ২০১৬ ১৬:১৬724567
  • উনি আরও জানিয়েছেন Printed more currency notes post demonetisation than in the last 3 years; Public need not worry about availability ঃ)
  • ranjan roy | ০৮ ডিসেম্বর ২০১৬ ০১:১৭724571
  • কবি নেতাই,
    আজকে এতদিন মুখ বন্ধ করে থাকা উর্জিত প্যাটেলের স্টেটমেন্ট দেখুন। ফাইনান্স মিনিস্ট্রির ঢক্কানিনাদের বিপরীতে গিয়ে উনি রেপো রেট, সিআর আর, এস এল আর অপরিবর্তিত রাখছেন। তাই কর্পোরেটের শস্তা ঋণের স্বপ্ন উপে গেল। আবার গ্রোথ রেট প্রেডিকশন কমিয়ে ৭. ১% বলছেন।
    [ আর অনেকদিন কোবতে শুনিনি। ডিমনি নিয়ে হয়ে যাক।]

    এতোজ,
    ঠিক বলছেন। তবে আমার মনে হয় নেহরুকন্যা অজ্ঞেয়বাদী ইন্দিরা যেমন রাজনৈতিক স্বার্থে সমস্ত মন্দিরের দোরগোড়ায় মাথা ঠুকতে ঠুকতে সব শংকরাচার্যের আশির্বাদ নিতে নিতে নিজেই ধন্ধে পড়ে রুদ্রাক্ষ ইত্যাদি ধারণ করে শেষে ধীরেন ব্রহ্মচারী (ভারতের রাসপুটিন) কে আঁকড়ে ধরেছিলেন। তেমনি হিটলারও নর্ডিক আর্যের শ্রেষ্ঠত্ব নিয়ে মাতামাতি করতে করতে নিজেই এক জাতিবিদ্বেষী উন্মাদে পরিণত হয়েছিল্ন।
  • Du | ০৮ ডিসেম্বর ২০১৬ ০১:৪৫724572
  • হিটলার শেষে নয় গোড়াতেই ইহুদীবিদ্বেষী।
  • Ekak | ০৮ ডিসেম্বর ২০১৬ ০৪:২৪724573
  • " ফাইনান্স মিনিস্ট্রির ঢক্কানিনাদের বিপরীতে গিয়ে উনি রেপো রেট, সিআর আর, এস এল আর অপরিবর্তিত রাখছেন। তাই কর্পোরেটের শস্তা ঋণের স্বপ্ন উপে গেল। "

    রাখছেন ঠেলায় পরে। জেটলি ভাবতেই পারেনি নাইন্টি পার্সেন্ট ঘরে ঢুকবে। সেই ভেবেই পুরো প্ল্যান তৈরী। এবার ঢুকে যাওয়ায় ফুল চাপ। জেটলি চুপ। উৰ্জিত সামাল দিচ্ছেন।
  • Atoz | ০৮ ডিসেম্বর ২০১৬ ০৫:২৩724574
  • রঞ্জন,
    না হে। অনেককিছুর পর না, এক্কেবারে গোড়া থেকে। ক্ষমতায় আসার অনেক অগে, জেলে বসে যখন মেইন ক্যাম্ফ লিখছে ঐ মক্কেল, তখনই ছত্রে ছত্রে এই বিদ্বেষ লিখেছে।
  • রোবু | ০৮ ডিসেম্বর ২০১৬ ০৯:১২724575
  • রঞ্জনদা, আমি কবিতা দিলে হবে?
  • সিকি | ০৮ ডিসেম্বর ২০১৬ ১০:১৭724576
  • ৭.১-ও রাখতে পারবে না।

    আর - হিটলার শুরু থেকেই ঐঐ ছিলেন। অনেক মিল - শুধু মোদীকে বোধ হয় এখনও জেলে যেতে হয় নি। :)
  • sm | ০৮ ডিসেম্বর ২০১৬ ১১:৩৭724578
  • একদম ঠিক কথা।
  • কিক্কড় সিং | ০৮ ডিসেম্বর ২০১৬ ১১:৪৬724580
  • টেকনোলজির দিক থেকে আধার একটা কমপ্লিট ফেলিওর। তার পরেও এই লোকটার ওপর ভরসা কেন কে জানে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন