এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ১১৬৯৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ছোটোলোক | ০৫ ডিসেম্বর ২০১৬ ১৬:৪১724482
  • লুপের বাইরেও লুপহোল আছে বলছেন?
  • PT | ০৫ ডিসেম্বর ২০১৬ ১৭:২২724483
  • সবটাই হোল-অর্থাত কিনা ফক্কা!!
    এই আছে এই নেই। সারদা-নারদা-কালোটাকা-হারানোনোবেল-শিশুবিক্কিরি-সব মিলিয়ে একটা কৃষ্ণগহ্বর!!
  • b | ০৫ ডিসেম্বর ২০১৬ ২০:৩৩724484
  • @ ছোটোলোক
    সমাজের। মেজরিটেরিয়ান সমাজ প্রশ্রয় না দিলে, তার মধ্যে সুপ্ত ও প্রকাশ্য মুসলমানবিদ্বেষ না থাকলে মোদী কেন, মোদীর বাবারও সাধ্যি ছিলো না ভোটে জিতে আসার।

    কি রকম জানেন? আমার এক বন্ধু আছে। ফিজিক্সের নামীদামী অধ্যাপক। বহু দেশ বিদেশ ঘোরা। জন্মসূত্রে হিন্দু হলেও ঘরে কোন ঠাকুর ফাকুর নেই, পূজো আচ্চার পাট নেই। শাস্ত্রমতে অখাদ্য ভক্ষণে কোনো না নেই। সে বলে, অমুক জায়গায় শুক্রবার যাবো না রে, অতগুলো মসজিদ, মুসলমান বড্ড বেশি ...।
  • ছোটোলোক | ০৫ ডিসেম্বর ২০১৬ ২১:১১724485
  • এরকম য়িহুদিবিদ্বেষ মানুষের মধ্যে ছিল বলেই হিটলার এক য়িহুদি মারতে পেরেছিল। ভোটে জিতেই তো সে ও এসেছিল। য়িহুদিদের যখন মারবে বলে আলাদা করছিল তখন দেশের লোকে বাধা দেয় নি।
  • ছোটোলোক | ০৫ ডিসেম্বর ২০১৬ ২১:১২724486
  • এক* নয়, এত য়িহুদি মারতে পেরেছিল।
  • + | ০৫ ডিসেম্বর ২০১৬ ২১:৪২724487
  • য়িহুদি টা বেশ ঠিকঠাক উচ্চারণ মনে হয়, ইহুদিতে ঠিক ব্যপারটা আসেনা। কিন্তু 'য়ি' দিয়ে শব্দ কি আর কিছু আছে?
  • sm | ০৫ ডিসেম্বর ২০১৬ ২১:৫১724488
  • সাধারণ জনগণের মধ্যে দোষ-গুন্ ;ভালো- মন্দ, ঈর্ষা-দ্বেষ সব কিছুই ভালোরকম বিদ্যমান। মিডিয়া আর রাজনৈতিক নেতা নিজেদের সুবিধার্থে, এক এক টি দিক নার্চার করে। খুব ই সুপরিকল্পিত ভাবে। যেমন ধরুন ব্রেক্সিট এর আগে লাগাতার প্রচার - ই ইউ র সঙ্গে থাকলে প্রচুর ক্ষতি।জব সব ইস্ট ইউরোপিয়ান আর এশিয়ানরা নিয়ে নিলো। বিভিন্ন রাজনৈতিক নেতারাও একই কথা বরং বার বলেছে বা বলে চলেছে।
    সাধারণ মানুষ কিছুটা বিভ্রান্তির স্বীকার হলেও নিজের মতো করে ভেবে মত দিয়েছে।এতে আখেরে ক্ষতি হলে হবে; কি করা যাবে।
    এই মানুষই ৩৪ বছর ভোট দিয়ে সি পি এম তথা বামেদের জিতিয়ে এনেছে। যেই তাদের ছুঁড়ে ফেলেছে অমনি বিচক্ষণ থেকে ছাগলে উন্নীত হয়েছে।
    মনে রাখতে হবে পার্সোনালি গান্ধীজি যতই বিতর্কিত হন না কেন; ভারতের আপমর জনতা কে অহিংস, সত্যাগ্রহের দিকে নিয়ে যেতে পেরেছিলেন।
    সুতরাং পলিটিক্সে কোনো কিছুই অসম্ভব নয়। ঠিকমতো বোঝাতে পারলে; হিটলার কেও ছুঁড়ে ফেলতে জনগণের বেশি টাইম লাগতো না।
    অবিশ্যি হিটলার সে সময়ে তার দেশ বাসীর জন্য কতটা বিপজ্জনক ছিল সেটা বিতর্কের বিষয়। হিটলার জার্মানির মানুষ কে লোভ দেখাতে পেরেছিলো; আমরা ইউরোপ জুড়ে প্রভুত্ত্ব করতে পারবো। জনগণ লোভে পা দিয়েছিলো। এটা যে সফল হওয়া অসম্ভব বা হিটলারের পথটা খারাপ সেটা বোঝানোর মতো শুভবুদ্ধি সম্পন্ন নেতার অভাব ছিল।
    আজও জার্মানি ভাবে, অর্থনৈতিক ভাবে আমরা ইউরোপে প্রভুত্ত্ব করবো। তাই গ্রিসের ওপর কড়া আর্থিক নিষেধাজ্ঞা চাপলেও; সেটা সঠিক কাজ বলেই মনে করে।
    অর্থনৈতিক ভাবে উন্নত দেশের ১০ পার্সেন্ট ইনকাম ;দরিদ্র দেশ গুলোতে বন্টনের কথা। কোনো দেশই মানে না।তাদের জনগণ কে বোঝানো হয় ;টাকা দিলে নয়ছয় হবে। আমাদের ভাগে কম পড়বে।ভালো জিনিস বোঝানোর লোক কোথায়?
    ট্রাম্প যখন বলে আউট সোর্স করলেই কড়া ট্যাক্স বসাবো। দেশের জব বাইরে যেতে দেব না। লোকে খাচ্ছে; তাই ভোট পাচ্ছে। মিডিয়া গত কয়েক বছর একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে লাগাতার প্রচার করেছে। এখন ভোটের আগে উল্টো গাইলে হবে কেন?
    জনগণ যখন দেখবে এতে করে ক্ষতি বেশি হচ্ছে- তখন আবার ব্যাক টু স্কয়ার ওয়ান হয়ে যাবে। এতো ভাববার কি আছে?
  • Rit | ০৫ ডিসেম্বর ২০১৬ ২১:৫৫724489
  • এস এম এর কথাগুলো ঠিকঠাক লাগলো।
  • pi | ০৫ ডিসেম্বর ২০১৬ ২১:৫৮724490
  • দেবরাজ গোস্বামী লিখেছেন।

    আজ প্রায় সারাদিন সমস্ত টি ভি চ্যানেলে দেখাচ্ছে নেত্রী জয়ললিতার আশঙ্কাজনক শারীরিক অবস্থার কথা। দেশের সব বাঘা বাঘা হার্টের ডাক্তার ওঁকে বাঁচাতে জড় হয়েছেন চেন্নাইতে। লন্ডন থেকেও বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নেওয়া হচ্ছে। মনে পড়ে গেল পরশুদিন ব্যন্ডেল ষ্টেশনের এ টি এমের সামনে বিনা চিকিৎসায় মৃত সেই মানুষটির কথা। একজন, মাত্র একজন চিকিৎসক যদি সময়মত একটু চিকিৎসা করতেন তাহলে হয়ত ওঁর প্রাণটা বেঁচে যেত। এইই আমার দেশ ভারতবর্ষ। এখানেই ৫০ দিনের ভেতর গড়ে উঠবে ক্যাশলেস সোসাইটি। যেখানে ট্রেনে করে ফিরতে ফিরতে দু টাকার বাদাম বা ডালমুটের প্যাকেট কিনবো পে টি এমে, আর হকার জিজ্ঞেস করবে 'কেটে দেবো' ?
  • কিক্কড় সিং | ০৫ ডিসেম্বর ২০১৬ ২২:০১724492
  • য়িডিশ (একই লজিকে)

    এক্সট্রাপোলেট করে -

    য়িয়েসুদাস

    ইউরোপে - মেইনলি স্ক্যান্ডিনেভিয়ায় দেখেছি j-এর উচ্চারণ ইয় টাইপের। আমার নামটা নোকিয়ার লোকজন কিম্ভুতভাবে উচ্চারণ করতো।
  • দ্রি | ০৫ ডিসেম্বর ২০১৬ ২২:০৫724494
  • "ঠিকমতো বোঝাতে পারলে; হিটলার কেও ছুঁড়ে ফেলতে জনগণের বেশি টাইম লাগতো না।"

    হিটলার ডেমোক্র্যাটিকালি পাওয়ারে এলেও, হি নেভার ওয়েন্ট ব্যাক টু রিনিউ হিজ ম্যানডেট। পাওয়ারে আসার পর ডেমোক্র্যাটিক প্রোসেস সাসপেন্ডেড হয়েছিল। সরানোটা একটু টাফ ছিল। অ্যাসাসিনেশান ছাড়া। কয়েকটা অ্যাসাসিনেশান অ্যাটেমপ্ট হয়েওছিল।
  • Rit | ০৫ ডিসেম্বর ২০১৬ ২২:০৫724493
  • কিক্কড় সিং উচ্চারণ করতে পারে????
  • + | ০৫ ডিসেম্বর ২০১৬ ২২:৩৪724495
  • হুম, তাই বল্লাম, এভাবে বাংলায় লিখিনা আমরা। কিন্তু উচ্চারণটা ঠিক হয়।
  • avi | ০৫ ডিসেম্বর ২০১৬ ২২:৩৮724496
  • আচ্ছা এই হিটলার বা কাস্ত্রো এনাদের কি সত্যিই এতবার করে মারার চেষ্টা হয়েছিল, নাকি কিছু সংখ্যা বাড়ানো হয়? মানে এ জাতীয় প্রচারও তো স্বাস্থ্যের পক্ষে উপকারী।
  • দ্রি | ০৫ ডিসেম্বর ২০১৬ ২২:৪৭724497
  • ঃ), কে জানে?

    সবই তো শোনা গল্প।
  • PT | ০৫ ডিসেম্বর ২০১৬ ২২:৫১724498
  • রাজনীতি কত কম বুঝলে আর ইতিহাস কত কম জানলে হিটলার সম্পর্কেও তিন লাইনে শেষ কথা বলে দেওয়ার সাহস পাওয়া যায়?
    "অ-রাজনীতি মানে কোনও প্রসঙ্গকে তার সামাজিক তাৎপর্য দিয়ে বিচার করতে পারার ক্ষমতাকে হারিয়ে ফেলা"
  • sm | ০৫ ডিসেম্বর ২০১৬ ২২:৫৪724499
  • সরে যাওয়া বা সরিয়ে দেওয়া খুব অসম্ভব নয়।বাংলদেশ এরশাদ বা পাকিস্তানের মুশারফ কে যে সরানো যাবে কেউ ভেবেছিলো? এরা সরেছে কিন্তু কারোর ই প্রাণ হানি হয়নি। চেসেস্কু ও সরেছিলো।ইন্দিরা গান্ধী কেও সরতে হয়েছিল।
  • sm | ০৫ ডিসেম্বর ২০১৬ ২২:৫৭724500
  • তাহলে সর্বজ্ঞ, "ঝানু রাজনীতিবিদ চানুর" মুখ থেকেই শেষ কথা শোনা যাক :-))
  • PT | ০৫ ডিসেম্বর ২০১৬ ২৩:৪৫724501
  • আরে মহায়, হিটলারের ক্ষমতায় উত্থানের কয়েক বছর পরে একটা বিশ্বযুদ্ধ হয়েছিল.....আর হিটলার তথা জার্মানিকে ব্যাক টু স্কোয়ার ওয়ান করতে সারা বিশ্বের মানুষকে যে সামান্য মূল্য দিতে হয়েছিল সেটা এইরকমঃ "Over 60 million people were killed, which was about 3% of the 1940 world population"!!!!! দেশভিত্তিক মৃতের সংখ্যা এখানে লভ্যঃ https://en.wikipedia.org/wiki/World_War_II_casualties
  • sm | ০৫ ডিসেম্বর ২০১৬ ২৩:৫৪724503
  • বলা হলো ভালো রাবাড়ির দোকান কোথায়;তা, উনি বললেন আর্জেন্টিনায় ভালো ঘাস জন্মায়।
    এঁকে নিয়ে ভারী মুশকিল।
  • ছোটোলোক | ০৬ ডিসেম্বর ২০১৬ ০০:০০724504
  • হিটলারের বাঁদরামির জন্যই তো বিশ্বযুদ্ধটা হয়েছিল রে বাবা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথমটারই কন্টিনিউয়েশন সেটা জানেন তো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের আঁচ সেভাবে কিসুই পড়েনি ভারতবর্ষে এবং সেকারণেই হিটলার নিয়ে ভয় মিশ্রিত রোম্যান্টিসিজম আছে।
    কিন্তু মূল প্রসঙ্গটা তো ঘুরে যাচ্ছে। জ্যান্যাগান ওরফে পাবলিক কী চায়? তারা হিটলার মোদি ট্রাম্পদের ভোট দিয়ে সিংহাসনে বসায়।
  • PT | ০৬ ডিসেম্বর ২০১৬ ০০:২৬724505
  • ভারতে নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৩ থেকে ২৬ লক্ষের মত মানুষ মারা গিয়েছিল। ওগুলো অবিশ্যি আর্জেন্টিনার ঘাস!!
  • ছোটোলোক | ০৬ ডিসেম্বর ২০১৬ ০০:২৯724506
  • দুর্ভিক্ষে। যুদ্ধ হয় নি ভারতে। গোটা কয়েক বোমা পড়েছিল।
  • ছোটোলোক | ০৬ ডিসেম্বর ২০১৬ ০০:৩২724507
  • এত পেঁচিয়ে পেঁচিয়ে লেখেন কেন বলুন তো? ডিরেক্টলি কোন টপিকের ওপর কথা বলতে পারেন না? আর্জেন্টিনার ঘাস ফাস বুঝিনি।
  • PT | ০৬ ডিসেম্বর ২০১৬ ০০:৪৪724508
  • আরে বাপু এসব ঘাঁটা ইতিহাস। তো হিট্লারের ক্ষমতারোহনের ফলে বিশেষ কিছু হয়নি বলে ফুৎকারে উড়িয়ে দেওয়া.....যাগ্গে রাত অনেক হল ....
  • Du | ০৬ ডিসেম্বর ২০১৬ ০২:৫৭724509
  • আর্জেন্টিনার ঘাস মানে অপ্রাসঙ্গিক। নতুন বাংলা প্রবাদ, মানে দুতিন পোস্ট আগেই সৃষ্টি হয়েছে যদ্দুর জানি।
  • Arpan | ০৬ ডিসেম্বর ২০১৬ ০৩:৫৭724510
  • নীল সাদা ঘাস আর তার ফুল।

    না বোঝার কী আছে? ঃ)
  • PT | ০৬ ডিসেম্বর ২০১৬ ১০:০৭724512
  • "নাস্তিক ও সংশয়বাদীকে, বহু অসরকারি কল্যাণমূলক প্রতিষ্ঠানকে, বামপন্থী ও তাদের সমর্থকদের আইনের নিষ্ঠুর মারপ্যাঁচে আবদ্ধ রাখা হয়েছে।"
    পব-তে নাগপুরের ইচ্ছাফুল তিনোমুল হয়ে ফুটে এই কাজটিতে সহায়তা করছে.......আর করতেই থাকবে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যে।
  • কিক্কড় সিং | ০৬ ডিসেম্বর ২০১৬ ১০:১০724514
  • সংবিধান বদলানো মূল লক্ষ্য, আর এইভাবে চলতে থাকলে সেইটা করেই ফেলবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন