এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | ২১ নভেম্বর ২০১৩ ২২:১৭607135
  • আহা পুরো কবিতা। যেন মাখনলালের গুলি সন্দেশ। যেন বিভুতিভূষণের নিরাসক্ত প্রকৃতি বর্ণনা।
  • রোবু | ২১ নভেম্বর ২০১৩ ২২:৩২607136
  • অন্য সব কিছু ছেড়েদি। খেলায় নিজের অথোরিটি স্টাম্প করাটা জিদানের মত কাউকে করতে দেখিনি।
    (মারাদোনা লাইভ দেখিনি)
  • aranya | ২১ নভেম্বর ২০১৩ ২২:৩৫607137
  • মারাদোনা খুব হাই স্পিডে ড্রিবল করত - এইটা জেনু টাফ। কম স্পিডে তাও করা যায়
  • রোবু | ২১ নভেম্বর ২০১৩ ২২:৫৩607138
  • এবার কেউ রোনাল্ডিনহো-র স্কিলের একটা লিং দিন্না। ব্ল্যাক ফরেস্ট কেক উইদ আইস্ক্রিম ইন সিজলিং চকোলেট সসের সোয়াদ নি।
  • Arpan | ২১ নভেম্বর ২০১৩ ২৩:০৩607139
  • cb | ২১ নভেম্বর ২০১৩ ২৩:০৬607140
  • ন্যান

  • aranya | ২১ নভেম্বর ২০১৩ ২৩:১৩607142
  • একটাই দুঃখ, বয়স বাড়লে আর চুটিয়ে খেলা যায় না।
    শুধু ফুটবলের জন্যই আবার জন্মাতে হবে
  • Arpan | ২১ নভেম্বর ২০১৩ ২৩:১৯607143
  • জিদানের লিংটার জন্য সিবির খাওয়া পাওনা হল।

    উফ, বেশিক্ষণ দেখা যায় না, সম্মোহিত হয়ে জগৎ পারাবার ভুলে যেতে হয়।
  • রোবু | ২১ নভেম্বর ২০১৩ ২৩:৫৭607144
  • হে হে হে। অন টপিক।
    http://as.com/diarioas/2013/11/21/english/1385055792_248630.html
    গুগল এই পেজটাকে স্প্যানিস থেকে ইংলিশে ট্রান্সলেট করতে চেয়েছিল :-(
  • aranya | ২১ নভেম্বর ২০১৩ ২৩:৫৯607145
  • চোখে ঝিলমিল লেগে যায়
  • Arpan | ২৩ নভেম্বর ২০১৩ ২২:৫২607147
  • খুব ক্রিটিকাল একটা ম্যাচ জিতলাম। সেরা খেলা অবশ্যই এভার্টন - লিভারপুল।
  • aranya | ২৪ নভেম্বর ২০১৩ ০৯:৪৭607148
  • চাই আজ ইবে জিতুক, আবার মোবা-র নতুন বাঙালী ছেলেগুলো ভাল খেলুক তাও চাই। অনেকদিন পর এত বাঙালী প্লেয়ার দেখছি ডার্বিতে
  • sg | ২৪ নভেম্বর ২০১৩ ২১:২২607149
  • অরন্য দা,
    দুটোই হলো। কিন্তু গান্ধী নিশ্চয় বলবে যে ইবে ভাগ্যক্রমে জিতেছে :)
  • aranya | ২৪ নভেম্বর ২০১৩ ২২:৫৭607150
  • কিছুটা ভাগ্য তো লাগেই। মোবা ডিফেন্সে তরুণ বাঙালী ব্রিগেড ভালই খেলেছে মনে হচ্ছে। নারায়্ন দাস নামে আর একটা বাচ্চা ছেলে ইন্ডিয়া টিমে খেলল, বোধায় ফিলিপাইনসের বিরুদ্ধে। মোবার প্রীতম, শৌভিক আর নারায়্ণ একই কোচের কাছ থেকে উঠেছে। উত্তরপাড়ার ? এই কোচ বাচ্চাদের তৈরী করছেন, একসময় যেমন খেলোয়াড় তৈরী করতেন বাঘা সোম বা খিদিরপুরে অচ্যুত ব্যানার্জী। সিনিয়র টিমের ক্লাব কোচদের চেয়ে যারা বাচ্চাদের ট্রেইন করেন, প্লেয়ার সাপ্লাইয়ের কাজটা করেন, তাদের ভাল লাগে বেশী
  • Tim | ২৪ নভেম্বর ২০১৩ ২২:৫৮607151
  • ঃ-)
  • রোবু | ২৪ নভেম্বর ২০১৩ ২৩:০৩607153
  • অরণ্যদাকে ক।
    বাঘা সোমের ছেলে ট্রেন থেকে পড়ে মারা যান বোধয়।
  • aranya | ২৪ নভেম্বর ২০১৩ ২৩:০৫607154
  • আবছা মনে পড়ছে, ভাল খেলত কি ছেলেটা?
  • রোবু | ২৪ নভেম্বর ২০১৩ ২৩:১০607155
  • চুনী গোস্বামী লিখেছেন ভালো। চুনী গোস্বামীর আত্মজীবনী 'খেলতে খেলতে'।
    মনে হয় নাম ছিল নবীন সোম।
  • aranya | ২৪ নভেম্বর ২০১৩ ২৩:২৩607156
  • হ্যাঁ, আম্মো তেমন পড়েছিলাম কোথাও, খুবই দুঃখের ঘটনা
  • aranya | ২৫ নভেম্বর ২০১৩ ০৪:০৮607157
  • 'চিডি-মোগার মতো বিদেশি স্ট্রাইকারদের যে দক্ষতায় জীবনের প্রথম ডার্বিতে নামা প্রীতম-শৌভিকরা আটকাল, তাতে এই দুই তরুণ বাঙালি ডিফেন্ডারের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি' - বাবলু-র লেখা আবাপ-তে।

    শুভেচ্ছা রইল প্রীতম, শৌভিকের জন্য।
  • aranya | ২৫ নভেম্বর ২০১৩ ০৮:৫৪607158
  • লালরিন্ডিকা বলেছে -ছোটবেলা থেকে এই লং রেঞ্জ শট প্র্যাকটিস করে।
    কিশোর ভারতীতে অরুণ আইন-এর 'হলুদে সবুজে' উপন্যাসের মফস্বলী নায়কের কথা মনে পড়ল - বার থেকে বিভিন্ন উচ্চতায় অনেকগুলো রিং ঝুলিয়ে হাফ লাইন থেকে শটের মহড়া -রিংএর মধ্যে দিয়ে বিদ্যুতের মত বল চলে যাবে, রিং কাঁপবেও না
  • aranya | ২৫ নভেম্বর ২০১৩ ০৮:৫৭607159
  • এই উপন্যাস-টার কথা আগেও বলেছি, বড় প্রিয়। এই ভদ্রলোকের আর কোন লেখা-র কথা মনে পড়ছে না। আর কি লেখেন নি না হাতে পাইনি - কে জানে
  • Tim | ২৫ নভেম্বর ২০১৩ ০৯:০৭607160
  • সুব্রত ভট্টাচার্যের লেখা ভালো হয়েছে। অনেকদিন পর ঠান্ডা মাথায় খেলা দেখে লিখেছেন।

    মোবা আপফ্রন্টেও কয়েকজন ভালো প্লেয়ার তুলেছে। রাম মালিককে কাল দেখলাম অল্প। মনে হয় আরো দুয়েকবছরের মধ্যে দাঁড়িয়ে যাবে।

    কাল ইবের পাসিং ফুটবল ভালো হচ্ছিলো। ওয়ান টু টাচে ভালো বোঝাপড়া দেখলাম। শুধু পেনিট্রেটিভ জোনে আরো একটু ভালো করার দরকার ছিলো।
  • + | ২৫ নভেম্বর ২০১৩ ০৯:১৯607161
  • অরণ্যদার কথাই মিলে গেল। গোটা ম্যাচটা হেব্বি জালি হয়েছে। ইবে জিতেছে কন্গ্র্যাত্স

    ৫জন ভারতীয় ডিফেন্ডার, ৪জন ব্যাকে ১জন স্ক্রীন, তারমধ্যে ৩ জনের প্রথম বড় ম্যাচ, দুজন অনুর্দ্ধ২৩এর প্লেয়ার। এই অবস্থায় ইবে ওপেন করেছে একটা মাত্র বল। যেটা সুয়োকার থেকে শিলটন বাঁচালো। কাল রাতে ১টায় ফিরেছি, গোলের হাইলাইট্স এখনো দেখিনি। মোবা গ্যলারী থেকে দেখে যা মনে হয়েছে গোলটার সময়ও ডিফেন্ডারদের কোনো দোষ ছিলোনা, শিলটন এগিয়ে ছিল অনেকটা। তবে ওটা পুরোপুরি ডিকার গোল, ও আগেও অনেক ম্যাচে এমন শট নিয়েছে। তবু কাল মোবা ডিফেন্স যা খেলেছে, এই ডিফেন্স নিয়ে চিডি-মোগা-সুয়োকাকে সারা ম্যাচ আটকে রাখা, হ্যাটস অফ।

    ম্যাচটা হেরেছি, অফিসিয়ালদের জন্য, এরিক মুরান্ডা, এর থেকে আমাকে নামালে ভালো খেলতাম, অন্তত বলের পিছনে ছুটতাম, ফার্স্ট হাফে যা গোল মিস করল।

    আর দু নম্বর কারণ ওডাফা। ২কোটি টাকা নিয়ে হাফ সিজন না খেলে কাটাল, বড় ম্যাচে এতটুকুও ফিট নয়। লংবলে হেডের জন্য লাফায়নি। ৬গজের বক্স থেকে ফ্রি হেডার গোলকীপারের হাতে! ৬গজের ঠিক বাইরে থেকে শট গোলকীপারের হাতে। সব থেকে বড় কথা, টিভিতে দেখলে বোঝা যাবেনা, ২ন্ড হাফে যখন মোবা হাফে খেলা হচ্ছে, ওডাফা একবারও ডিফেন্ডারদের লাইনে দাঁড়ায়নি যে ওকে বল কোনো ভাবে বাড়ালেও যাতে অফসাইড না হয়, মাঠের মধ্যে হাঁটু মুড়ে বসে থাকছিল। ও যদি খেলতে গিয়ে চোট পেত, এই চোটটা মেনে নিতাম। প্রিসিজনে না এসে দুম করে প্র্যাক্টিশে নেমে পড়লে এই হয়। অফিসিয়ালরাও কিছু বলতে পারেনা। এইসব কমিটমেন্টের সময় একটা নামই মনে পড়ে ব্যারেটো। এর থেকেও বড় চোট নিয়ে ইবে ম্যাচ জিতিয়ে গেচে জাস্ট মনের জোরে।

    ইবের খেলেছে বলতে চিডি-ওপারা-অর্ণব-অভিজিত। মোবর পুরো ডিফেন্স লাইন-শিলটন আর কাটসুমি। সত্যি বলতে কাল ম্যাচ ড্র হলে সঠিক রেজাল্ট হত যে লেবেলের খেলা হয়েছে তাতে।

    সৌভিক-কিংশুক-প্রিতম এদের খেলা দেখে সত্যিই ভালো লাগল।
  • + | ২৫ নভেম্বর ২০১৩ ০৯:২৯607162
  • "এই সময়" এর রুপায়ন ভটচায কি ম্যাচটা দেখে রিপোর্টিং করেছে? একটা লাইনই ঠিক লিখেচেহ যে "ওডাফা কবে ব্যারোটো হল! "। । উনি নাকি গোটা ম্যাচে বাঙালী প্লেয়ার ভালো দেখতে পাননি।
  • aranya | ২৫ নভেম্বর ২০১৩ ০৯:৪৩607165
  • গান্ধী, আজকালে সুরজিৎ সেনগুপ্তর রিপোর্ট-টা পড়, ভাল লাগবে। মোবা রক্ষণ মুগ্ধ করেছে, ভারতের কোন ক্লাবের ডিফেন্সকে শেষ কবে এত ভাল খেলতে দেখেছে মনে করতে পারছে না।

    http://www.aajkaal.net/report.php?hidd_report_id=209826&show=22098269
  • Tim | ২৫ নভেম্বর ২০১৩ ০৯:৪৬607166
  • মেহতাব কাল ভালো খেলেনি। খাবরা ভালো খেলেছে। সুয়োকা সিটার মিস করেছে বটে কিন্তু খেলেছে ঠিকঠাক। চিডি একের পর এক শট গোলের বাইরে মেরে গেল, মোগাও তথৈবচ। শেষদিকে একবার তো মোবার ডিফেন্সের সবাই দাঁড়িয়ে পড়েছিলো, কেন ঠিক জানিনা। মোগা বল গুছিয়ে টুছিয়ে বাইরে মারলো। শিল্টন খিস্তি করলো ডিফেন্ডারদের।
    গোলটার সময় ডিফেন্ডারদের কিছু করার ছিলোনা। শিল্টনেরও না। খুব একটা এক্সপেক্টেড ছিলোনা শটটা, পাশে চিডি ছিলো, ভেবেছিলাম পাস খেলবে।

    এইসব গোলগুলো গোলকীপারের পেছনের কোন ক্যামেরা থেকে দেখা যায়না কেন কেজানে। কোটি কোটি টাকার ব্যবসা করবে এদিকে খরচ করতে অনীহা।
  • Tim | ২৫ নভেম্বর ২০১৩ ০৯:৫২607167
  • অরণ্যদা, করিমের স্ট্র্যাটেজিই আল্ট্রা ডিফেন্সিভ ছিলো। চারটে ডিফেন্ডার, সাইডব্যাক ওভারল্যাপ করছিলোনা, সামনে কিংশুক ব্লকার। মানছি ভালো খেলেছে। কিন্তু গোল আটকে কাউন্টার অ্যাটাক করতেই নেমেছিলো।
    মাঝমাঠ বলে কিছু ছিলোনা মোবার কাল। সেখানে ইচ্ছেমতন পাস খেলেছে ইবে।
    আমি আরো একটু অ্যাটাকিং ফুটবল আশা করেছিলাম ওদের থেকে। মোবার এই টিমটা তো সেট একরকম। ডার্বির জন্য আদর্শ স্ট্র্যাটেজি কিন্তু আইলিগে অন্য যেদিন একটু অ্যাটাকিং খেলবে মোবা সেদিন ডিফেন্স আর এইরকম জমাট লাগবেনা। মিলিয়ে নিও।
  • Tim | ২৫ নভেম্বর ২০১৩ ০৯:৫৩607168
  • তার ওপর হোমগেম ছিলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন