এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমূলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা ২

    Ishan
    অন্যান্য | ১৬ নভেম্বর ২০০৯ | ৩৬৯৬০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ১৭ নভেম্বর ২০০৯ ২৩:১৮429884
  • অর্পণ, এইটা, মানে ওপরেরটা আর আগের একটা মেল করেছি। তাতে কিছুটা পাবে।
  • aka | ১৭ নভেম্বর ২০০৯ ২৩:২০429885
  • একটা সহজ সরল প্রশ্ন আছে। ধরা যাক জানি যে কোন একটি কোম্পানি শিশু শ্রমিক ব্যবহার করছে, তাহলে কি আমার উচিত সেই কোম্পানির প্রোডাক্ট ব্যবহার না করা?
  • bitoshok | ১৭ নভেম্বর ২০০৯ ২৩:৩৬429886
  • ও সাঁইবাড়ি মামলায় আরও টুইস্ট আছে। সুখরঞ্জন সেনগুপ্ত (দৈনিক স্টেটসম্যান, ২১ অক্টোবর) ইঙ্গিত করছেন সাঁইবাড়ি মামলার চার্জশীটে এক নম্বরে নাম থাকা জনৈক মানিক রায় নাম পালটে অনিল বসু হয়েছেন কিনা।
  • SB | ১৭ নভেম্বর ২০০৯ ২৩:৪০429887
  • সাঁইবাড়ি নিয়ে pure নকশালদের কোন allergy দেখিনি কোনদিন। কংশাল দের ছিল। এখনকার পো-মো-নো দের আছে দেখেছি। পো-মো-নো = পোস্ট মডার্ন নকু।

    যাউক গিয়া, আমি এই মুহুর্তে যেটুকু সময় পাচ্ছি গুচ তে ঢোকার সেই সময় টুকু আগের টইগুলো পড়তেই চলে যাচ্ছে। অসা টই জীবনানন্দ আর পুরন্দর ভাটের কাব্য! তাই এই সুতো তে absent madam / sir :-)
  • dukhe | ১৭ নভেম্বর ২০০৯ ২৩:৪৫429888
  • চটের থলে ব্যবহার করি। বারণ করলে ছেড়ে দেব। চা খাই না। সম্ভবত: সে জন্যেই চা বাগান গুলো উঠে যাচ্ছে। বাজার নেই। সিমেন্সের কারখানা ওঠার কারণও কি তাই ? জমি গুলো কি সরকার বিক্কিরি করেছিল ? না লিজ দিয়েছিল ? কী শর্তে ? খোলসা করুন।
  • a x | ১৭ নভেম্বর ২০০৯ ২৩:৪৭429889
  • হ্যাঁ হ্যাঁ সেই ভালো। এখন ঠিক সুবিধের না। ক'দিন একটু অন্য টই ঘুরে নিন। তারপর আবার কে কোথায় কোন সিপিএম মেরেছে, তাই নিয়ে আসবেন।
  • dukhe | ১৭ নভেম্বর ২০০৯ ২৩:৪৮429890
  • ২০১১-র আগে বুদ্ধবাবু না রাইটার্সটা বেচে দিয়ে যান। বলা যায় না - কোন শিল্পপতির যদি উটিই মনে ধরে !
  • ranjan roy | ১৭ নভেম্বর ২০০৯ ২৩:৫৯429891
  • অক্ষ এবং অর্পণ,
    সাঁইবাড়ি হত্যা মামলা নিয়ে এত চিন্তিত কেন? সত্তরের দশকের প্রথম ক'টি বছর সমস্ত দৈনিক পত্রিকায় ( আবাপ, যুগান্তর, স্টেটস্‌ম্যান) এ নিয়ে রোজ খবর বেরোত।
    আরে, মেমারি এলাকার সাঁইপরিবার খানদানী জোতদার। কোন মেহনতী জনগণ, গরীব খেটে খাওয়া মানুষ জন নয়। বর্ধমানের কৃষকসভা বেশ ডাকসাইটে। কমরেড কোনারদের নেতৃত্বে বিশাল গণসমাবেশ সাঁইবাড়ি ঘিরে ফেলে ঝাড়ে বংশে মারার চেষ্টা করলো। প্রায় দশজন সাঁই মারা গেল।
    তাতে জনগণতান্ত্রিক বিপ্লব কয়েক সেন্টিমিটার এগুলো।

    ধনী কৃষক বা জোতদার মারলে আপনাদের কোথায় ব্যথা লাগছে সত্যি করে বলুন তো?
  • a x | ১৮ নভেম্বর ২০০৯ ০০:১১429892
  • কোথাও ব্যাথা লাগেনি। শুধু যাদের ১৪ বছরের সশ্রম কারাদন্ড হয়, তারা যখন প্যারোলে থাকেন, এবং প্যারোলের কাগজ সমেত মামলার সব নথি লোপাট হয়ে যায়, তখন তো একটু বলতেই হয়। বিশেষ করে যারা সুমনের নামে বৌ পেটানোর ফৌজদারী মামলা আছে বলে গলা ফাটান।

    সত্তরের দশকের কথা আমার মনে থাকার কথা না। কাগজ পড়তে শিখিনি। কিন্তু সেই খুনের মামলার লোকেরা যে মন্ত্রী তারা যে এই গত দশক অবধি প্যারোলে আছেন, এসব মনে হয়না বিশেষ কেউ জানত। তো মন্ত্রী সান্ত্রীর মাথায় খুনের মামলা থাকলে এবং তারওপর কাগজ লোপাট হলেও চুপচাপ থাকা আবশ্যক এটাও জানলাম :-)
  • Arpan | ১৮ নভেম্বর ২০০৯ ০০:১৬429894
  • রঞ্জনদা, আপনি কবে আবার আমাকে আপনি বলতে শুরু করলেন? :- 0

    সত্তরের দশকের মধ্যভাগে জন্ম। অতএব কী করে জানব? তবে এদিক ওদিকে আলগা রেফারেন্স পেয়েছিলাম। জাস্ট জানতে চেয়েছিলাম কী ঘটনা।

    ব্যথা কোথায় লাগে সেইটা তো আপনার বোঝা উচিত। যেকোন হিংসাশ্রয়ী ও প্রাণঘাতী ঘটনাই সমান ব্যথাদায়ক। রোমান্টিসিজম ও ব্যক্তিগত রাজনৈতিক অবস্থানের মোড়ক সরিয়ে রাখলে যেকোন হিংসাই সমান নিন্দনীয়। তা মাকু-নকু-কং-তিনু যেই করুক না না কেন।
  • ranjan roy | ১৮ নভেম্বর ২০০৯ ০০:২১429896
  • PT এবং SB কে,

    প্লীজ এগুলো নিয়ে কিছু বলুন।
    ১) শিল্পোন্নয়নের ব্যাপারে উড়িষ্যা, অন্ধ্র, ছত্তিশগড়ে টাটা এবং অন্যান্যরা কৃষিজমি নিতে চাইলে বামফ্রন্টের দলগুলোর বাগড়া দেয়া কেন?
    ২) সরকার যদি উন্নয়নের স্বার্থে ব্যক্তিমালিকানাধীন কৃষিজমি অধিগ্রহণ করতে পারে তবে শহুরে জমিন নয় কেন?
    ৩) BIFR এর মাধ্যমে রুগ্‌ণ শিল্প অধিগ্রহণ নয় কেন?
    ৪)যেখানে বিজেপি শাসিত ছত্তিশগড়ে পাওয়ার প্ল্যান্ট গুলো জমি নিতে এসে চাষীদের সঙ্গে খোলাখুলি দরদাম করছে এবং সংগঠিত চাষীদের কলেকটিভ বার্গেনিং এর ফলে বাজারদরের চেয়ে অনেক বেশি দাম দিতে বাধ্য হচ্ছে, সেখানে বাম সরকার টাটার সঙ্গে গোপন চুক্তি করে চাষীদের লোকসান করাচ্ছে কেন? নামমাত্র সুদে সস্তা দরে টাটাকে ধার দিচ্ছে কেন? এতটাই কি দরকারি?
    ৫)যেখানে সুপ্রীম কোর্টের আদেশ মেনে ছত্তিস্‌গড়ের বিজেপি সরকার রাস্তার মাঝের কিছু মন্দির ও মসজিদ সম্বন্ধিত সমাজের সঙ্গে কথা বলে সহমতি নিয়ে কাটার দিয়ে মূর্তির গোড়া কেটেভিত কেটে সেগুলো অন্য জায়গায় সরিয়ে পুন:স্থাপিত করছে সেখানে কোলকাতায় এমনি কিছু হচ্ছে না কেন?
    ৬) বামসরকারের গরীবি উন্নয়ন প্রকল্প গুলোতে, এত বাজে পারফর্ম্যান্স কেন?
  • Arpan | ১৮ নভেম্বর ২০০৯ ০০:২১429895
  • ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের মৃত্যুদণ্ডকে যেমন সমর্থন করতে পারিনি, অথবা মাওবাদীদের "শ্রেণীশত্রু' খতমের রাজনীতি এখন হজম হয় না, অথবা এরকম আরো অনেক কিছু - ঠিক সেই জায়গা থেকেই ব্যথা আসে।
  • a x | ১৮ নভেম্বর ২০০৯ ০০:২৪429897
  • আর এটাও জানতাম না সত্তরের দশকে কোনার কমরেডরাও "খতমের লাইন" অনুসরণ করতেন!
  • SB | ১৮ নভেম্বর ২০০৯ ০০:২৮429898
  • একটু আগেই বললাম যে, পুরনো টই গুলো পড়ছি যতটুকু সময় পাচ্ছি গুচতে ঢোকার, ইস্পেসালি জীবনানন্দ আর পুরন্দর ভাটের কাব্য, তাই আপাতত একটু আয়বসেন্ট সার / ম্যাডাম :-)

    রঞ্জন বাবু, পড়ে দেখুন তো আপনার এই কাব্যটা ভাল লাগতে পারে:

    ওরে নাগরিক কবিয়াল তোরে,
    করেছি M.P. বিশ্বাস করে,
    পারিনি বুঝিতে ‘অতিথি’ হয়ে-
    রয়ে গেলি তুই, সেই অগোচরে!

    পাঁচ-মুন্ডুর 'মুন্ডমালা'
    পরালি যেদিন আমার গ’লে
    পারিনি বুঝিতে, ‘কালসাপ’ তুই,
    পুষছি যারে-আঁচল ত’লে!

    ঘরের যত গোপন কথা,
    করলি Open হেথা হোথা,
    দিলি ভাসায়ে air-এ....
    প্রিয়/অপ্রিয় সব Media
    পারেনা ঢাকিতে, তোর বারতা-
    পৌঁছেছে ঘরে ঘরে।

    আরও আছে কত, এমন স্বজন
    বামে অথবা ডাইনে!!
    না জানি আরও, কি বিপদ আছে
    দিশা খুঁজে কিছু পাইনে!!

    :-)
  • ranjan roy | ১৮ নভেম্বর ২০০৯ ০০:৩৪429899
  • অক্ষ,
    তোমারশেষ পোস্টটা, এইডা, এইডা সামনে আনতে চাইছিলাম। যে নক্‌শালদের খতমের লাইন আকাশ থেইক্যা পড়ে নাই।
    শুধু চারুবাবু সত্তরের দশকের বামদলদের ( এস ইউ সি আই, আর এস পি এবং অবশ্যই সি পিএম) কৌশলগত
    লাইনরে এম- এল এর জইন্য রণনীতিগত লাইন বানাইয়া ছাড়লেন।
    তবে অর্থহীন দম্ভের হিংসার প্রয়োগ নিয়া আমার আইজকের বিচার এক্কেবারে অর্পণের মত। বড়লোক বা শোষক বইল্যা হঠাৎ তার গলা কাটতে হইবো এইটা ঠিক---।
  • a x | ১৮ নভেম্বর ২০০৯ ০০:৪১429900
  • আজ্ঞে রঞ্জনদা, তাইলে তো সিপিএমের ভারী গর্বের লেগাসি এটা। যে তাঁহারা শ্রেণী শত্রু খতম করে বিপ্লব ত্বরানিত করেছে। তাইলে নাম ভাঁড়ানো কেন, কাগজ লোপাট কেন? বেশ করেছিলাম খুন করেছিলাম বলতে পারবেন? যাঁরা ভোট দিতে যান তাঁদের জানার এক্তিয়ার নেই, কার নামে কিসের মামলা? ডিভোর্সের মামলা না মানুষ খুনের মামলা?

    তাহলে কিসের এই মরাল পজিশনিং? এবং এই সব কাব্যিগাথা?
  • Arpan | ১৮ নভেম্বর ২০০৯ ০০:৪৫429901
  • অক্ষ, ধন্যবাদ।
  • ranjan roy | ১৮ নভেম্বর ২০০৯ ০০:৪৯429902
  • ধনঞ্জয় চট্টোপাধ্যায় কিন্তু, আমার মতে, শুধু গরীব বলে মারা গেল। আসল খুনীরা বেঁচে গেল। যাকগে, সেটা চর্চার জায়গা এটা নয়।

    দূর মশায়! আমার না সুমনের গান ভালো লাগে, না সুমনেরে নিয়া আদেখলাপনা।
    সর্বভারতীয় বাম রাজনীতিতে সুমনের প্রভাব ( সু বা কু) একটি বাল ছেঁড়ার চেয়ে বেশি না।
    তার থেইক্যা পলিটিক্যাল লাইন নিয়া কবিতা ল্যাখলে পইড়া আনন্দ পাই।
    বুড়া মানুষ। তাই পুরানো উদাহরণ দেই,।
    ফাটা ৭৫ আর পি এম এর রেকর্ড বাজাই।
    সোভিয়েত ট্যাংক যখন প্রাগে ঢুকলো:

    শোধনবাদের দুই কুকুরে ঝগড়া করে চেকে,
    মুখোস দিয়ে মুখটারে আর যায়না রাখা ঢেকে।
    কে যে সতী, কে অসতী যাচ্ছে না তা বোঝা,
    মার্কিনে আর বিলেতে তাই চলছে সাক্ষী খোঁজা।

    কে যে আগে প্রেম দিয়েছে, কে দিয়েছে দেহ,
    তাইনিয়ে আজ সতীপাড়ায় এ ওকে সন্দেহ।
    সতীপাড়ায় কী করে আর মুখ দেখাব দিদি?
    চেকভূমিতে পাঠিয়েছি আজ সৈন্য প্রতিনিধি।
    পাঠিয়েছি ট্যাংকবোমা আর আর্সেনিকের শিশি,
    মিটলে খেউড় সব সতীনে ঘষবো দাঁতে মিশি।।
  • a x | ১৮ নভেম্বর ২০০৯ ০০:৫৩429903
  • ক্ল্যারিফিকেশন: আমার আগের পোস্টে "বেশ করেছিলাম, খুন করেছিলাম বলতে পারবেন?" অংশের "বলতে পারবেন"টা ব্যক্তিগত ভাবে রঞ্জনদার উদ্দেশ্যে না। ইন জেনেরাল সিপিএম নামক পার্টির উদ্দেশ্যে।
  • pi | ১৮ নভেম্বর ২০০৯ ০১:০০429905
  • হ্যাঁ, তাই সিপিএম এর করা ৫১০০০ কি যত হাজার খুন ই হোক, ওগুলো তো 'পোলিটিক্যাল মার্ডার', সব ই কৌশলগত লাইনে, তাই ঠিক ই আছে। রণনীতিগত লাইনে সিপিএম এর কাউকে মারা হলে একমাত্র সেই রাজনীতি হচ্ছে খতমের রাজনীতি, অতএব নিন্দনীয়।
  • Arpan | ১৮ নভেম্বর ২০০৯ ০১:৩১429906
  • ঘুমুতে যাওয়ার আগে পিটিকে যেটা জানানোর ছিল। আপনার কৌতূহলের নিবৃত্তি ঘটিয়ে এসইউসিআই ২৪ নভেম্বর বাংলা বন্ধের ডাক দিয়েছে। মূল্যবৃদ্ধির প্রতিবাদে।
  • pinaki | ১৮ নভেম্বর ২০০৯ ০১:৩২429907
  • :-)

    হ্যাঁ, কৌশলগত খুন করে বলতে হয় - 'পারিবারিক বিবাদে মৃত', বা 'অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হাতে নিহত'। আর নীতিগত খুন করে বলতে হয় - 'আমরা মেরেছি।'
  • Sayantan | ১৮ নভেম্বর ২০০৯ ০১:৩৪429908
  • চব্বিশ মানে মঙ্গলবার। সোমবারের স্লটটা এখনও খালি। ;-)
  • aka | ১৮ নভেম্বর ২০০৯ ০১:৪০429909
  • পিনাকি কে ছোট্ট কারেকশন - 'পেইড ব্যাক ইন দা সেম কয়েন"। ;)
  • bitoshok | ১৮ নভেম্বর ২০০৯ ০১:৫৬429910
  • আকা মিসকোট করার জন্য শুন্য পাবেন!

    "পেইড ব্যাক বাই দ্য সেম কয়েন"।
  • .. | ১৮ নভেম্বর ২০০৯ ০৯:১৫429911
  • অক্ষবাবু আর অর্পণবাবুর লেখাগুলো পড়ে বেশ আমোদ হচ্ছে। এ ফোরামাগুলোয় যাঁরা লেখালেখি করেন তাঁরা সবাই সম্ভবত এই বয়সী। সত্তরের দশকের পরে জন্ম। তাই সত্তরের দশকের আবেগ এঁদের কাছে নেহাৎ আমোদের বিষয়। আর এনারা সিপিএম বিচার করেন কাগজ পড়ে এবং মমতাবাহিনীর বুদ্ধিজীবিদের দ্বারা প্রভাবিত হয়ে। ইংরেজি তুলে দেওয়া আর কম্পিউটার আসতে না দেওয়া এনাদের কাছে বিশ্বের ঘৃন্যতম অপরাধ। এনারা যে পশ্চিমবঙ্গে জন্মেছেন এবং বড় হয়ে স্বাধীন মতপ্রকাশ করতে শিখেছেন, তার জন্যে সিপিএম-সরকারের কাছে ঋণস্বীকার না করলেও চলবে। কারণ এনারা জল-হাওয়ার স্বাধীনতার মতই বাক-স্বাধীনতা পেয়েছেন জন্মের সময়ের সুবিধের জন্যেই। যে গণতন্ত্র গণতন্ত্র করে এনাদের দেবী-দিদি গলা ফাটাচ্ছেন, সেই গণতন্ত্র যে সিপিএম দ্বারাই প্রতিষ্ঠিত, সে সত্য এনারা স্বীকার করবেন না।
    তা জানি।
    ঠিক যে কারণে অপারেশন বর্গায় যারা লাভবান হয়েছিল এবং তারা এখন সিপিএম-বিরোধী, ঠিক সেই কারণেই এই অক্ষবাবু-অর্পণবাবুরা চিরকাল সিপিএম-বিরোধিতা করবেন।
    ঠিক যেমন তৃণমূলী বিদ্বজনরা বলেন লালগড়ে কোনো উন্নয়ন হয় নি বলেই তেনারা প্রতিবাদ করতে যান, সেইরকম। ভাগ্যিস উন্নয়ন হয় নি, তাই কলকাতা থেকে গাড়ি চড়ে সোজা লালগড় পৌঁছে যেতে পারেন। আর সেজন্যেই মাওবাদীরাও রাস্তা কেটে আন্দোলন করতে পারছে। এনাদের ভাবনায় রাস্তা তৈরী অবশ্য উন্নয়নের মধ্যে পড়ে না।
    আমার শুধু একটাই কথা জানতে ইচ্ছে করে এনাদের কাছে।
    ব্রিটিশ তাড়ানোর জন্যে যখন ভারতে সব প্রদেশের লোক এক হয়েছিল তখন মহান দেশনায়ক প্রশ্ন করেছিলেন, ব্রিটিশ চলে গেলে এই ঐক্য থাকবে তো ? কারন বিরোধিতার ভূমিকাই যেখানে প্রধান সেখানে একটা বিরোধিতার জায়গা না থাকলে এরা খেয়োখেয়ি করে মরবে। যেমন অলরেডি শুরু হয়েছে তৃণমূলে।
    আর পশ্চিমবঙ্গের আপামর বুদ্ধিজীবি যাদের জন্মই সত্তরের পরে তারা সিপিএম-বিরোধিতায় এককাট্টা। সিপিএম চলে গেলে এদের কি হবে ?
    কি নিয়ে ফোরামে ফোরামে লেখালেখি চলবে ?
    আপনাদের দলে অবশ্য শিগ্গিরি আরো লোক আসছে। এই যে সরকারি কর্মচারীদের পাংচুয়াল হওয়া নিয়ে বুদ্ধবাবু বাড়াবাড়ি শুরু করেছেন, সব সরকারি কর্মচারী সিপিএম-বিরোধিতায় আপনাদের দলে আসছে।
    একে তো ভদ্রলোক সব সময় উল্টোপাল্টাই বলেন। 'পেড ব্যাক ইন সেম কয়েন' বলে আপনাদের বিরাগভাজন। আচ্ছা, কি বলা উচিত ছিল ওনার ? 'মেরেছ কলসির কানা, তা বলে প্রেম দেবো না'?
    আপনাদের দিদি যে বলছেন, তেনাদের সন্ত্রাস হল সিপিএমের সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ, সেটা কি 'পেড ব্যাক ইন সেম কয়েন' নয় ?
    কে জানে। আমি সত্যিই আপনাদের প্রজন্মকে বুঝি না। সত্তরের আগের জন্ম কিনা। আমরা এখন নির্বাসিতের দলে থাকাই ভালো। যেমন সিপিএম। আপ্নাদের জন্যে সিপিএম অনেক কিছু করে দিয়েছে ভাইরা, সেইজন্যেই বিদ্যাসাগরের অমোঘ উক্তি প্রমাণ করার জন্যেই তার এত নিন্দা প্রাপ্য।
    নির্বাসিত বৃদ্ধের ইমোশনাল বাক্যগুলো পড়ে এবার আপনারা আমোদ করুন। আমি চল্লাম।
  • pinaki | ১৮ নভেম্বর ২০০৯ ১২:৩৫429912
  • :-(
  • dukhe | ১৮ নভেম্বর ২০০৯ ১৩:৪০429913
  • বুদ্ধবাবুর মুখটা অবিলম্বে সেলাই করা উচিত। কালকেই astronomy কে astrology-র সঙ্গে গুলিয়ে "Astronomyisnotascience" বলে ফের দু:খপ্রকাশ করেছেন।
  • SB | ১৮ নভেম্বর ২০০৯ ১৩:৫৩429914
  • Buddhasm, Bushism এর মতো!
  • kd | ১৮ নভেম্বর ২০০৯ ১৪:০৮429916
  • রঞ্জনের ১১:৫৯এর পোস্টের শেষ লাইনটা যে sarcastically লেখা, সেটা কি ঠিক না? না আমিই ভুল বুঝছি?

    মানে রঞ্জনের লেখা এতদিন ধরে পড়ে যে ইমেজ পেয়েছি, সেটা কি পুরো ফল্‌স?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন