এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সর্ষেবাটা মোচাকাটা চিতলের মুইঠ্যা ইত্যাদি ইত্যাদি (৩)

    d
    অন্যান্য | ০৮ ডিসেম্বর ২০০৯ | ৩৪১০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dipu | ২৮ জানুয়ারি ২০১০ ১৫:০৭425838
  • গুঁড়ো দুধ? আমাকে দিয়ে দিন।
  • Manish | ২৮ জানুয়ারি ২০১০ ১৫:০৭425837
  • উত্তরটা অতি সরল। ভ্যানিলা আইসক্রীম বানাইয়া ফেলেন।
  • Manish | ২৮ জানুয়ারি ২০১০ ১৫:১১425839
  • দিপুটা একডা হ্যাংলা পোলা।
  • Jhiki | ২৮ জানুয়ারি ২০১০ ১৫:১৫425840
  • please রেসিপি সহ ফান্ডা দিন!!
  • de | ২৮ জানুয়ারি ২০১০ ১৭:০২425841
  • ফ্রিজে রেখে ঠান্ডা করে মিল্কশেক বানিয়ে ফেলুন পছন্দের ফলের সাথে মিক্স করে।
  • dd | ২৮ জানুয়ারি ২০১০ ২১:২৪425842
  • আমার পাকামির গপ্পোটা অ্যাকবার শোনেন।

    সেই যে সিংগল ডি ল্যাখলো লংকার আচার দিয়া সরল চিকেন রন্ধন প্রক্রিয়া আর তার আগে আগে স্যার তেকোনা ল্যাখলেন সরল মুড়িঘন্টের বৃত্তান্ত। মনে আছে?

    তো আমি দুইটা মিলাইয়া লংকার আচার দিয়া মুড়িঘন্টো রেঁদে দ্যালাম।

    ঐ আলু ভাজার সময়টায় লাল লংকা আর দাচ্চিনির ফোড়নের সাথে টপাস করে কড়াইতে ফালাইয়া দিলাম ত্যাল মাখা এক পীস আচারের লংকা।

    খেতে তো ভালোই হোলো। কোনো গোলমরিচ দি' নি, তাও ও।
  • dd | ২৮ জানুয়ারি ২০১০ ২১:২৬425843
  • না, না। উপরের পোস্টিং'এ মিছা কথা কইলাম।

    ঐ গরম মশলা( আমি হাতে কুটে দি')? তাতে চার পাঁচটে কি ছ' সাতটা গোলমরিচ ছ্যালো।
  • de | ২৮ জানুয়ারি ২০১০ ২১:৩১425844
  • dd-দা,
    আমি শামি কাবাব বানিয়েছিলাম কালকে, খুব ভালো হয়েছিলো, শুধু ঐ ব্যক্তিত্ব-প্রদান-প্রক্রিয়ায় এট্টুসখানি ময়দা মিলিয়েছিলাম, খাবার সময় সেটা মোটেই বোঝা যায় নি, আবারো থ্যাঙ্কু :)
  • dd | ৩০ জানুয়ারি ২০১০ ২২:৫৬425845
  • আচ্ছা, আপ্নেরা মেথি খান? কসুরি মেথি? তাইলে এইটা খান। আইজ কল্লেম।

    মেথি চিকেনের ইতিকথা

    . চিকেন = এক কেজি
    . গরম মশল্লা নিজ হাতে কুটে দ্যান, বড় ইলাইচ,ছোটো ইলাইচ,লবংগ,দাচ্চিনি,আর ঐ,ঐ গোল গোল কালো মতম, গোলমরিচ।
    .ত্যাল গরম কইরা দ্যান গ: ম; তাপ্পরে দ্যান প্যাঁজ (পোয়াটাক),প্যাঁজ লালচে বাদামেটে সোনালীটে হলে আদা দ্যান,রসুন দ্যান, এট্টু হলুদ, লাল লংকা,ধনে গুঁড়ো।
    .যদি হিম্মত থাকে তো কাঁচা লংকাও দ্যান (আমি দি)
    . এবার মুগ্গীটা দ্যান। আর ঐ পোয়াটাক (২৫০ গ্রাম) দই, ফেটিয়ে*। বেশী আঁচে সাত আট মিনিট রেঁধে দুই হিপ টেবিল স্পুন ফুল কসুরি মেথি দ্যান। জল দ্যান।
    .পেসার কুকারে রাঁদলাম তো, তো বেশী আঁচে একটা সিটি দিয়েই গ্যাস বন্ধ কল্লাম। ইশ্‌টীম বেড়িয়ে গ্যালে ঢাকনা খুলে লুন আর আরেট্টু গরম মশল্লা(বাজারের) দ্যালাম
    .তাপ্পর খুব কম আঁচে আরেক সিটি।
    .গিলুন

    * আর দই কেনো ফেটায়? কেই নাই নিউক্লিয়ার ফিজিসিস্ট বা ইন্ডাস্ট্রিয়াল সাইকলজিস্ট যে এই প্রশ্নের উতর দিতে পারে ?
  • a x | ৩০ জানুয়ারি ২০১০ ২৩:২২425847
  • ফেটিয়ে দিলে, ক্রীমটা বেরিয়ে আসে, তাতে দইটা ভালো মেশে, নইলে গুলটি গুলটি দই ঝোলে মিশে থাকবে।

    আর কসুরি মেথি দেবার সময় শুকনো পাতা গুলো দুই হাতের তালুর মাঝে একটু ঘষে দিলে আরো ভালো গন্ধ বেরোবে।
  • aka | ৩০ জানুয়ারি ২০১০ ২৩:২৩425848
  • হ্যাঁ হাতটা সাবাং দিয়ে ধুয়ে নিতে ভুলবেন না।
  • Abhyu | ৩০ জানুয়ারি ২০১০ ২৩:২৫425849
  • সেই সঙ্গে একটু কার্বন ডাই অক্সাইডও দিয়েন।
  • a x | ৩০ জানুয়ারি ২০১০ ২৩:২৭425850
  • এর থেকেই বোঝা যায় আর্য্য রান্নার র'ও জানেনা। যত কম হাত ধোবে তত না খুশবাই!
  • Arpan | ৩০ জানুয়ারি ২০১০ ২৩:৪৯425851
  • বাড়ির কাজের মেয়েকে গিন্নি জিগালেন - "কমলা, চাল ভালো করে ধোওনি? ভাত তো মুখে তোলা যাচ্ছে না!'

    কাজের মেয়ে জবাব দিল - "ধুলাম তো! আপনি বারবার বলায় সাবান দিয়ে ধুয়ে তবে হাঁড়ি চড়ালাম'।
  • a x | ০৯ মার্চ ২০১০ ২১:৪২425852
  • মেবিমেবিনট তন্দুরী চিকেন

    তো এইটে একটা মুরগীর মাখা মাখা একটা ঘটনা। চাইলে তন্দুরী বলতে পারেন, না বললেও ক্ষতি নেই।

    চিকেনের থাইএর টুকরো নেন, বেশ খানিক, তাতে দিন খানিকটা দই, একটু আদা, একটু রসুন, একটু বীট নুন, একটু আমচুর, অনেকটা তন্দুরী মশলা (রাজ-কোম্পানীরটা সবচেয়ে ভালো), একটু গরম মশলা আর একটু টম্যাটো কেচাপ। সব মেখে রেখে দিন বেশ খানিকক্ষণ।

    ঘন্টা ৩-৪ বাইরে রাখার পর, ওভেন অন করুন ৩৫০ডিগ্রী। একটা বেকিং প্যান নিয়ে তাতে তেল দিয়ে চারপাশে ঘুরিয়ে প্যানের গায়ে লাগিয়ে নিন। এবার ঐ মাখার মধ্যে দিন জোয়ান। দেবার সময় হাতের তালুতে একটু ঘষে ঘষে দেবেন। দিন কটি কাঁচা লঙ্কা কুচি। সব আবার একবার মেখে বেকিং প্যানে ঢেলে বেক করতে দিয়ে দিন। মিনিট ২৫ পরে টুকরো গুলো উল্টে দিন, আবার চালান মিনিট পনেরো। এবার বেক থেকে ব্রয়েলে করে দিন - আরো মিনিট পাঁচেক রাখুন। ওপরটা একটু পোড়া পোড়া হলেই বন্ধ করে দেবেন। ওভেনের ভেতরে রেখে দিন আরো কিছুক্ষণ, দই থেকে জল বেরোনোর জন্য একেবারে শুকনো হবেনা।

    এই মালটাই যদি শুকনো করতে চান, তাইলে জালিতে রেখে, করতে হবে, যাতে জল না থাকে। মানে ঐ রোস্টিং প্যানের সাথে যেসব জালি জালি জিনিস থাকে তাতে। আমি এমনই করি।
  • nyara | ১০ মার্চ ২০১০ ০০:৪২425853
  • অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। যে কোন কাবাব-তন্দুরি জাতীয় জিনিস করার জন্যে সেরা মশলা 'শান'। অ্যামেরিকায় পাওয়া যায়, ভারতবর্ষে পাওয়া যায় না। হয়তো পাকিস্তানী কোম্পানির তৈরী বলে।

    যেমন, যদি বার-বি-কিউ গ্রিলে ল্যাম্ব চপ করতে চান - শান ল্যাম্ব চপ মশলার সঙ্গে কিঞ্চিৎ মীট টেন্ডারাইজার আর শান টিক্কা বা তন্দুরি মশলা মিশিয়ে নেবেন। আমি অবশ্য ও লাইন থেকে আপাতত: রিটায়ার করেছি, তাও বললাম আর কি!
  • a x | ১০ মার্চ ২০১০ ০২:১২425854
  • এই জন্য বলি পরের মুখে ঝাল খাবেন না। একেবারে রাজের কৌটো থেকেই খান, খেয়ে দেখুন আগে।
  • Shuchismita | ১০ মার্চ ২০১০ ০৬:৩১425855
  • এটি আমিও বানাই। মাইনাস আমচুর। অসা খেতে হয়। আমার অবিশ্যি তন্দুরী মশলা কিসান কোম্পানীর। দিব্যি রঙ হয়।
  • pi | ১০ মার্চ ২০১০ ১১:১৮425856
  • অক্ষদা কথিত ঐ মালটাই যদি আরো আরো আরো শুকনো করতে চান, তাহলে আভেনে ঢুকিয়ে গুরুতে পোস্ট করতে শুরু করুন। তৃ-প-কা-বু টইতে। কিম্বা ভাটে ঘটি, বাঙাল, রেস্তোরা,ব্যাং, টিকটিকি কিম্বা প্রেম নিয়ে।

    শুকনো তো হবেই, গ্রান্টি সহকারে ব্ল্যাক গার্নিশিং সহ বেরোবে।
  • de | ১০ মার্চ ২০১০ ১১:৩৮425858
  • শানের যেকোন মশলা অসাধারণ, বিশেষ করে তন্দুরী চিকেন, টিক্কা মসালা আর হালিম মসালা!

    ন্যাড়াবাবু অপপ্রচার কত্তিছেন :))-- আমি যদিও ভারতে এটার ব্যবহার শিখিনি -- কিন্তু মুম্বইতে ফিরে শান পেলাম তো -- প্রায় সব ডিপার্টমেন্টাল স্টোরে পাওয়া যায়!
  • a x | ১০ মার্চ ২০১০ ১১:৪১425859
  • কিম্বা কিছুই দরকার নেই, এমন কি ওভেন অন করারও দরকার নেই। এমনিই রেখে দিন, গুচ করুন, ওর্কুট করুন, ল্যাব করুন, জানলার কাঁচের ছবি তুলুন, ও মাল এমনি এমনিই শুকিয়ে যাবে।
  • pi | ১০ মার্চ ২০১০ ১২:১৫425860
  • :))

    তবে ন্যাড়াদা কি শানের অপপ্রচার করলেন নাকি !
  • sana | ১০ মার্চ ২০১০ ১৯:০০425861
  • নারকোল এর দুধ এর বদলে মালাইকারি তে সাওয়ার রীম ব্যাবহার করতে পারেন। আর চিকেন তন্দুরি করার সময় আদা-রসুন-পেয়াজ-দই-একটু তেল-লন্‌কা গুড়োর সঙ্গে বাদ্‌শা ফিস মাশালা দিয়ে ম্যারিনেট করে দেখুন একবার,ঐ মাশালা টার প্রেমে পরে যাবেন হলফ করে বলতে পারি।
  • sana | ১০ মার্চ ২০১০ ১৯:০৪425862
  • সরি,সরি,ওটা বার-বি-কিউ চিকেন করার সময় লিখতে গিয়ে,চিকেন তন্দুরি লিখে ফেলেছি।
  • tkn | ১০ মার্চ ২০১০ ২৩:০৫425863
  • শান মশলা কলকাতাতেও ভরপুর পাওয়া যায়। আমিও ওটা বিদেশে ব্যবহার করতেই শুরু করেছিলাম, এখন কলকাতাতেও করি।
  • Jhiki | ১১ মার্চ ২০১০ ১০:২২425864
  • শান এর 'Bombay biryani Masala', ওটা ছাড়া বিরিয়ানি বানাতেই ইচ্ছা করে না।
    আমি এটা ছাড়া আর কোন mix মশলা ব্যবহার করতাম না, করতাম না বলছি এই জন্যে যে এবার কলকাতা গিয়ে এক বন্ধুর বাড়ীতে সানরাইস সব্জি মশলা দেওয়া ফুলকপি, মটরশুঁটি ইত্যাদি দেওয়া নিরমিষ মুগের ডাল খেয়ে impressed হয়ে গিয়ে কয়েক প্যাকেট ঐ মশলা কিনে নিয়ে এলাম। সামনের শনি-রবিবার ওটার উদ্বোধন হবে।
  • sana | ১১ মার্চ ২০১০ ১১:৫৩425865
  • একবার শান এর দিল্লী স্টাইল পোলাউ-বিরিয়ানি মশলা বিরিয়ানি
    তে ব্যাবহার করলে আর অন্য কিছু ব্যাবহার করতে
    কখনই ইচ্ছে হবে না।
  • sana | ১১ মার্চ ২০১০ ১৬:৩৯425866
  • হ্যা,শুনেছি সানরাইজ এর সব মশলাই খুব ভাল।সরষে্‌হ গুড়ো,অর সুক্ত মশলা টা-ও খুবই ভাল শুনেছি। কেউ আমাকে চন্দ্রবিন্দু কি করে দিতে হয়,একটু বলবেন,প্লীজ?
  • kc | ১১ মার্চ ২০১০ ১৭:০৬425867
  • চন্দ্রবিন্দু দ্যান এভাবে, `n মানে চাঁদ লিখতে চাইলে লিখুন chaa`nd
  • Jhiki | ১১ মার্চ ২০১০ ১৭:৩০425869
  • সর্ষেগুঁড়ো ও নিয়ে এসেছি, গত রবিবার ই ফিরেছি, তাই কোন মশলার ই এখন ও অবধি উদ্বোধন করে উঠতে পারিনি!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন