এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ই না সি | ০৫ মার্চ ২০১৫ ২২:৪২668234
  • গুস্তাকি মাফ। আমি লিখেছি " তখন কেউ একজন তার অতীত পোস্ট-এর স্ক্রীনশট দেখায়"। ওটা "তাঁর" হবে। পড়ুন - " তখন কেউ একজন তাঁর অতীত পোস্ট-এর স্ক্রীনশট দেখায়"। অপরাধ নিজগুনে মার্জনা করবেন।
  • শ্রী সদা | ০৫ মার্চ ২০১৫ ২২:৪৩668235
  • ইসলামোফোবিক হওয়ার মধ্যে লজ্জার কী আছে?
  • S | ০৫ মার্চ ২০১৫ ২৩:০৭668236
  • ক্লিনিকাল সাইকোলজির হিসেবে ফোবিয়াটা এক্ধরণের ডিস অর্ডার। কোনো অসুখ হলে অবশ্য লজ্জার কিছু নেই। তবে চিকিৎসা দরকার।
  • সিকি | ০৫ মার্চ ২০১৫ ২৩:২৪668237
  • সেশে ডিডিদাও আমায় চেটে দিল?

    অক্ষদা, সামারি হচ্ছে - ফারাবির সমর্থনে ফেবু পেজ হয়েছে, সেথায় ক্যাম্পেন হচ্ছে, বিহিন্ন অ্যাঙ্গেল থেকে দাবি করা হচ্ছে ফরাবি নয়, কিছুটা ছাত্রলীগ, কিছুটা অভিজিতের বন্ধুরা, কিছুটা আরিফ জেবতিক এবং অমি পিয়াল নামে দুইজন - এরা মিলিয়ে মিশিয়ে অভিজিৎকে মেরেছে। ফারাবি তখন ঢাকার যাত্রাবাড়িতে আঙুল চুষছিল।

    ও ইয়েস, কাল ফারাবির সুরে সুর মিলিয়ে তানিম রাজুও লিখেছে, বাংলাদেশের কোনায় কোনায় শেষতম নাস্তিককে নিকেশ না করা পর্যন্ত তাদের "অভিযান" চলবে।
  • শ্রী সদা | ০৫ মার্চ ২০১৫ ২৩:২৬668238
  • S, ট্রমার মতো কেস বলছেন ? বিশ্বজুড়ে শান্তির ধর্মের কাজকারবার দেখে টাকে উঠে গেছে - এরকম ?
  • ই না সি | ০৫ মার্চ ২০১৫ ২৩:৫১668239
  • তানিম (এক আফগান মুসাফির) তার দেয়ালে একটা পোস্টার দিয়েছে। তাতে লেখা আছে

    "গণতন্ত্রই যত অশান্তির মূল।
    আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রকে না বলুন।"

    সেই পোস্টে জনৈক (Tareq Bappi) মন্তব্য করেছেন "আললাহ পাক আমাদের তাঐফিক দান করুন"
  • ই না সি | ০৬ মার্চ ২০১৫ ০০:৪৬668240
  • একটা ফেবু অ্যাকাউন্ট খলা হয়েছে "ফারাবীর নিঃশর্ত মুক্তি চাই" নামে সেখান থেকে উদ্ধারঃ
    March 3 at 10:17pm ·
    "এদেশের ১৫ কোটি মুসলমান যা বলতে চায়, কিন্তু বলতে পারে না, সেই কথাগুলোই নির্দ্বিধায় বলে দেয় ফারাবী। ফারাবীর কথাগুলো ওর একার কথা না, বরং এদেশের ১৫ কোটি জনগণের কথা। ফারাবী এদেশের প্রত্যেকটা মুসলমানের প্রতিনিধিত্ব করে। তাই দল মত নির্বিশেষে এদেশের প্রত্যেকটা মুসলমান আজ ফারাবীর মুক্তি কামনা করছে..."
    ‪#‎freefarabi‬ # wearefarabi
    ওখানেই অন্য একজন (Arifur Rahma: March 3 at 10:26pm) লিখেছেন "We are want free farabi".
  • S | ০৬ মার্চ ২০১৫ ০১:০৩668241
  • শ্রী সদা,
    ধর্ম, অধর্ম, শান্তি, অশান্তি নিয়ে কিছুই বলছি না। শুধু এইটা বলতে চাই যে ফোবিয়া ব্যাপারটা একরকম অসুস্থতা। তাই কোনো ফোবিয়ার মত একটা লোডেড শব্দ ব্যবহার করলে একটু ভেবে চিন্তে কন্টেক্সট বুঝে ব্যবহার করা উচিৎ।
  • !! | ০৬ মার্চ ২০১৫ ১০:২০668242
  • কোরপান = ফারাবি থিওরিটার কি হোলো? শাক্যজিৎ আর কতোদিন পাপড় ভাজবেন?
  • DKG | ০৬ মার্চ ২০১৫ ১২:৫৯668244
  • @সিকি 5th March 12 :৪৪ PM - "কাল অন্য একটা ফেবু গ্রুপে তানিমের সঙ্গে কথা হচ্ছিল। তানিম নামে নয়, "এক আফঘান মুসাফির"।" - এই ফেবু কথোপকথন-টা কেন হচ্ছিল ?
  • সিকি | ০৬ মার্চ ২০১৫ ১৪:২১668245
  • অচেনা লোককে জবাবদিহি করব না।
  • DKG | ০৬ মার্চ ২০১৫ ১৪:৪৭668246
  • True, very true & agreed fully

    DKG আমার নামের initials + KGP 85 + এখন Hyderabad - এ থাকি, এই তিন দিয়ে LinkedIn - এ প্রোফাইল পাওয়া যাবে। আশা করি এভাবে নিজের পরিচিতি দেওয়া যাবে ?

    প্রশ্নের context - আপনার পোস্ট-এ Mr Roy -এর assassination -এ একেবারে heartfelt anguish পড়েছিলাম - তাই জানতে চাইছিলাম আপনি এই possibly fundamentalist possible ভিনদেশী (nickname - এর পিছনে আসল লোক বা আসল মতাদর্শ খোঁজা অনেক সময় - ই কঠিন, তাই possibly) ভদ্রলোকের সাথে কথোপথন করে কি জানার আশা করছিলেন ? ঠিক expression টা "by engaging him in a dialogue " - বাংলায় তাকেই কথোপকথন বলেছি
  • Biplob Rahman | ০৬ মার্চ ২০১৫ ১৯:৩৩668247
  • #অফটপিক

    অভিদা স্মরণে আমার একই লেখার দুটি পোস্ট গুরুর প্রথম পাতায় দেখাচ্ছে। টেকিদের বলছি, একটি লেখা প্রথম পাতা থেকে সরিয়ে নেওয়া হোক।
  • Biplob Rahman | ০৬ মার্চ ২০১৫ ১৯:৪০668248
  • বছর খানেক আগে ফেনাটিক ফারাবির ধমকে বাংলাদেশে অনলাইনে বইপত্র কেনার সাইট রকমারি ডটকম হেগেমুতে তলাতল করে অভিজিৎ রায়ের বইগুলো তাদের সাইট থেকে সরিয়ে নিয়েছিল।

    এই নিয়ে আন্তর্জাল যখন সোচ্চার তখন সেলিব্রেটি ফেসবুকার, বাম তাত্ত্বিক পিনাকী ভট্টচার্য "একটি সম্ভাবনাময়" বই বিক্রির দোকান টিকিয়ে রাখতে প্রশ্নবোধক চিহ্নসহ "মুক্তমনা (?)"দের আক্রমণ করে বসেন।

    এরপর বুড়িগঙ্গার বিষাক্ত জল আরো খানিকটা বিষ ছড়িয়েছে। সবশেষ অভিদা খুন হওয়ার পর ফারাবি আপাতত জেলে, কিন্তু রকমারি বা পিনাকী এখনো আছে একই গর্তে। ... এই ঝান্টু বামগুলো পারেও বটে। মানুষ নাই রে দেশে! :P
  • Biplob Rahman | ০৬ মার্চ ২০১৫ ১৯:৫৪668249
  • সিকি'র 04:49 PM এর পোস্টটি একদম অদরকারি। ছাগু প্রোপাগান্ডা পরোক্ষভাবে ছড়ানোর কোনো মানে হয় না। বরং এর মূল কথাটি বললেই যথেষ্ট। যেমন, 11:24 PM এর সামারিটি।

    ছাগু বাহিনীর কচি কাঠাল পাতা হচ্ছে, আরিফ জেবতিক+অমি রহমান পিয়ালকে অভিজিৎ এর খুনি সাজানোর চেষ্টা! মুক্তমনার বাহাস মানেই প্রফেশনাল কিলিং!!

    হা হা প গে =))
  • Biplob Rahman | ০৬ মার্চ ২০১৫ ২০:০৩668250
  • নেট ঘেঁটে দেখলাম, ফ্রি ফারাবি'রা খুব একটা পাত্তা পাচ্ছে না। কিছু ফেকি ফাও লাফালাফি করছে এই যা। ১৩ মার্চ ফ্রি ফারাবি'রা একটি ফেবু ইভেন্ট খুলে রেখেছে। সেখানে স্থান-কাল বলা নেই!

    হা হা হা ... :))
  • Biplob Rahman | ০৬ মার্চ ২০১৫ ২০:১০668251
  • #আপডেট:

    "ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আট দিন আগে যে স্থানটিতে লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়েছিল, সেই স্থানটি এবং বইমেলা প্রাঙ্গণ ঘুরে দেখে ছবি তুলে নিয়ে গেলেন তদন্তে সহায়তা করতে আসা চার এফবিআই সদস্য।

    শুক্রবার বেলা ১টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ের কাছে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ফুটপাতে অভিজিৎহত্যার ঘটনাস্থলে পৌঁছান যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থার সদস্যরা।

    এ ঘটনার তদন্তের দায়িত্বে থাকা গোয়েন্দা পুলিশের উপ কমিশনার কৃষ্ণপদ রায় এ সময় তাদের সঙ্গে ছিলেন।

    গত ২৬ ফেব্রুয়ারি রাতে স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে সঙ্গে নিয়ে একুশের বইমেলা থেকে বের হওয়ার পর ওই জায়গাতেই হামলার শিকার হন মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ, যিনি যুক্তরাষ্ট্রে প্রকৌশলী হিসাবে কাজ করছিলেন।

    হামলায় আহত বন্যাকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে। স্বামীর মতো ব্লগার বন্যাও যুক্তরাষ্ট্রের নাগরিক।"

    http://bangla.bdnews24.com/bangladesh/article934963.bdnews

    __
    আমার মনে হয়, ফারাবির সং্গে ফেকি আইডির কিলারদের যে আলাপচারিতা হয়েছে, আইডি ট্রাক করে তাদের ধরার বিষয়ে এফবিআই টিম গোয়েন্দা পুলিশকে সহায়তা করতে পারে। দেশি গোয়েন্দারা তথ্য-প্রযুক্তিতে এখনো পটু নয়। শুধুমাত্র খড়গ চালানো বাদে! :P
  • নির | ০৬ মার্চ ২০১৫ ২০:৩২668252
  • এইসব পিনাকী, ফারুক ওয়াসিফ (যাদের আপনি ঝান্টু বাম বললেন) ইত্যাদিরা, যারা নিজেদের কঠোর বামপন্থী বলে কিন্তু বামাতি নামেই পাবলিকের কাছে কুখ্যাত হয়, এরা আবার গুরুতে সম্মানিত ব্যক্তি জানেন তো। গুরুতে ফারুক ওয়াসিফের লেখাও বেরিয়েছে। সেই ফারুক, যে মুম্বই হামলার পেছনে ততক্ষনাত হিন্দু জঙ্গিদের যোগাযোগ খুঁজে পেয়েছিল কিন্তু এই অভিজিতের হত্যা যে কে করল সে নিয়ে আর কূলকিনারা করতে পারছে না। অবাক ব্যাপার এদিকেও কিছু নিজেকে 'বামপন্থী' বলে দাবি করা লোকজন একদম এদের সুরে সুর মিলিয়ে প্রশ্ন ভাসাতে শুরু করেছে, 'আচ্ছা অভিজিতের মৃত্যুতে কারা লাভবান হল ?' ইঙ্গিতটা সেই আদি ও অকৃত্রিম, ইঙ্গ-মার্কিন সাম্রাজ্যবাদ। মালালা থেকে অভিজিত, সব আক্রমণ, সব হত্যার পেছনেই নাকি সেই তেনারা দায়ী, যারা মারলো তারা নাকি 'ব্যবহৃত হয়েছে' কেবল। ঘৃণা হয় এই পিনাকী-তুষার-ফারুক-ওয়াহিদুজ্জামান গংদের কথা ভাবলে।
  • !! | ০৬ মার্চ ২০১৫ ২০:৪০668253
  • খাগড়াগড় খ্যাত সোমনাথকে বাদ দেবেন্না কমরেড!
  • যম | ০৬ মার্চ ২০১৫ ২০:৫৯668255
  • আর শাক্য। এটাই কি সহি বামপন্থা? মৌলবাদের লেজুর ধরে যদি দুএকটা বেশি ভোট আসে।
  • Biplob Rahman | ০৭ মার্চ ২০১৫ ১৯:২০668256
  • #নির,

    মান্যবর, আপনি বোধহয় খানিকটা গুলিয়ে ফেলছেন। ফারুক ওয়াসিফের লেখার বিস্তর সমালোচনা আছে। আবার প্রশংসাও আছে। তাকে ঝান্টু বাম বলার প্রশ্নই আসে না। তার লেখার সমালোচনা, হোক যতো নেতিবাচক, তিনি তা গ্রহণ করতেও প্রস্তুত। এইখানেই ফারুক অন্যন্য। আর গুরুতে লেখার কথা বলছেন? তার লেখার কঠিন সমালোচনা যেমন করেছি, আবার আমি নিজেই বিভিন্ন সময় ফারুককে গুরুতে লেখার জন্য উস্কে দিয়েছি। তাকে একজন জাত লেখক বলেই জানি।

    আর আপনার কথিত "কুখ্যাত" বা "ঘৃনার" পাত্র অন্যদের সর্ম্পকে আমার আগ্রহ নেই।

    আপনাকে ধন্যবাদ।
  • !! | ০৭ মার্চ ২০১৫ ২০:৪৯668257
  • !! তাহলে আমার নামটাই নিজের করে নিলেন? আমি তাহলে অন্য নাম নেব
  • নির | ০৮ মার্চ ২০১৫ ০৩:০০668258
  • আমি যাদের নাম করেছি বাংলাদেশে সাধারণভাবে তাদের একই গোত্রে ফেলা হয়। এদের প্রত্যেকেই একটা অসহ্য সুশীলতার মুখোশ পরে থাকে। সেই নিয়ে খিল্লিতও কম হয় না। আমি জানিনা ফারুখের মুম্বই হামলা করেছে হিন্দু জঙ্গিরা জাতীয় লেখা গুলোর মূল্যায়ন আপনি কিভাবে করেন, তবে 'চরম উদাস' রা যোগ্য জবাবই দেন। এনিওয়ে, একেকজনের দৃষ্টিভঙ্গী এক এক রকম। আপনি একভাবে দেখবেন, আবার কুলদা রায় বা অদিতি ফাল্গুনি অন্য আরেকভাবে। ফারুখ ছাইপাঁশ যাই লিখুক তার মধ্যে বামপন্থার মশলা চাট ছড়িয়ে দিতে ভোলে না, তার জন্য একদিকে সে যেমন বামপন্থাকে যাঁরা আদর্শ মনে করেন তাঁদের কিছু সহানুভূতি পাবে, অন্যদিকে যাঁদের সে দায় নেই তাঁদের কাছে কঠোরভাবে সমালোচিত ও ক্ষেত্রবিশেষে হাস্যাস্পদ হবে।
    ধন্যবাদ আপনাকেও।
    নির
  • Biplob Rahman | ০৮ মার্চ ২০১৫ ১৫:২৭668259
  • #নির,

    "আমি যাদের নাম করেছি বাংলাদেশে সাধারণভাবে তাদের একই গোত্রে ফেলা হয়।"

    মাফ করবেন। আমি বাংলাদেশেরই লোক। লেখালেখিই আমার পেশা। আপনার এই গোত্রীয়করণে আমার আপত্তি আছে, বিশেষ করে ফারুক ওয়াসিফ প্রশ্নে।

    বাদবাকী বক্তব্য আপনারই। সেখানে আমার কোনো আগ্রহ নেই। আগেই বলেছি। আবারো আপনাকে ধন্যবাদ। ভালো থাকুন।
  • | ০৮ মার্চ ২০১৫ ১৮:২১668260
  • "ইঙ্গিতটা সেই আদি ও অকৃত্রিম, ইঙ্গ-মার্কিন সাম্রাজ্যবাদ। মালালা থেকে অভিজিত, সব আক্রমণ, সব হত্যার পেছনেই নাকি সেই তেনারা দায়ী, যারা মারলো তারা নাকি 'ব্যবহৃত হয়েছে' কেবল" - এরাই ফারাবী দের হাত শক্ত করে। এইরকম " নিজেকে 'বামপন্থী' বলে দাবি করা লোকজন" ৯/১১ হামলায়, লন্ডন মেট্রো বিস্ফোরণে উল্লাস করেছিল। এরা ও সভ্যতার শত্রু, এদের ও চিহ্নিতকরণ ও বিচ্ছিন্নকরণ দরকার।
  • শাক্যজিৎ | ০৮ মার্চ ২০১৫ ২১:০৪668261
  • এবার এক এক করে প্রশ্নগুলোর উত্তর দি-ই। একটু বড় হয়ে যাবে। ধৈর্য ধরে পড়তে হবে।

    প্রথমেই একটু ক্লীয়ার করে দি, কেন ফারাবী আর কোরপানকে তুলনা করলাম। এখানে আমার বোঝাতে ভুল হয়েছে, লেখায় ভালভাবে এক্সপ্লেইন করতে পারিনি। ফারাবী আর কোরপানকে এক বলিনি। কিন্তু কোরপান যে শ্রেণী থেকে উঠে এসেছিল, ফারাবী মেইনলি সেই ক্লাসটাকে কেটার করে। গ্রামীণ নিম্নবিত্ত, সর্বহারা, মার্জিনাল মানুষের মধ্যে সুপ্ত মৌলবাদের বীজটাকে সুড়সুড়ি দেয় ফারাবীরা। তা বলে কি শহুরে উচ্চবিত্ত মানুষকে দেয় না? সেটাও দেয়। কিন্তু ফারাবীদের ধর্মীয় চেতনা এবং প্রোপাগান্ডা মূলত আমাদের দক্ষিণ-পূর্ব এশিয়াতে এই মার্জিনালদের কাছেই। তাই ফারাবীর ভয়েস আমাদের কাছে পৌঁছয় না, ইন দ্য সেন্স, আমরা মানে আলোকপ্রাপ্ত সমাজ ফারাবীর কথা শুনি, হুংকার শুনি, তার ট্রল করা দেখি, এবং সবশেষে তাকে হয় জোকার বানাই, নাহলে ভিলেন। ফারাবীর লেখা একটা বই, “জ্বিন জাতির ইতিহাস”, সেটাকে নিয়ে আমরা খিল্লি করি। বটতলার বই নিয়ে যেমন করি। কিন্তু সেই বই কিনে পড়ে যে সেকশনটা, তারা কেন পড়ছে, সেটা আমরা বুঝে উঠতে পারি না। তাই ফারাবীরা আমাদের ড্রইং-রুমের বাইরেই পড়ে থাকে। আমরা শিক্ষিত আলোকপ্রাপ্ত সমাজ যতই ভেতরে ভেতরে মৌলবাদী হই না কেন, ফারাবীর ক্রুড প্রোপাগান্ডা আমাদের স্পর্শ করে না। আমরা সেটাকে সযত্নে আমাদের গন্ডীর বাইরে রাখি।
    ঠিক তেমন-ই অভিজিত রায় এবং তাঁর আলোকপ্রাপ্ত যুক্তিবাদ কেটার করে ঐ মেডিকাল কলেজের ইন্টার্নদের কালচারাল অ্যাসপেক্ট। সকলেই এক-ই যুক্তির ফসল, ঠিক যেমন ফারাবী আর কোরপান এক-ই অযুক্তির ফসল। এই কারণে তাদের তুলনা করেছি।
    তা বলে কি অভিজিতের হত্যা আর কোরপানের হত্যা এক? না, বরং চরিত্রগতভাবে একে অন্যের বিপ্রতীপে দাঁড়িয়ে। যুক্তির ফসল অভিজিত রায় অযুক্তির অন্ধকারের শিকার। আর অযুক্তির অন্ধকার, এনলাইটেনমেন্টের আলো বঞ্চিত কোরপান যুক্তির সন্তানদের শিকার। সেই কারণে অভিজিত রায়ের জন্য যত (অ্যাট লিস্ট এই বাংলায়) মিছিল মিটিং এবং সোসাল মিডিয়াতে ঝড় বয়ে যায়, কোরপানের সময় তার দশ শতাংশ-ও দেখা যায় না। অভিজিতের জন্য আমাদের প্রতিক্রিয়া আসলে যুক্তির ওপর আঘাত লাগার প্রতিক্রিয়া। কোরপানের ক্ষেত্রে সেতা আর পাঁচখানা মার্ডারের মতই থেকে যায়।

    কিন্তু কোরপানকে যেরকম লিঞ্চ করা হল, তার প্রতিফলন আবার দেখতে পাই ফারাবীর ক্ষেত্রে। গোটা সোসাল মিডিয়া জুড়ে আলোকপ্রাপ্তরা হুংকার দেন, ফারাবীর রক্ত চাই বলে। সে অপরাধ করেছে কি করেনি, তা না জেনেই তার ছবি ঘুরতে থাকে হাত থেকে হাতে। আমার পাপী মন বলে, এর পেছনে দুজনের ধর্ম পরিচয় একটা বড় রোল প্লে করে। ফারাবীর থেকেও বড় হয়ে ওঠে তার প্রোপাগান্ডা, তার দাড়ি, তার শরীরে বিদ্যমান ধর্মচিহ্নগুলো। কোরপানের সময়েও পাব্লিক রিঅ্যাকশনের একটা বড় কারণ হতে পারে যে ও মুসলিম ছিল, আর মুসলিমরা এসব চুরিচামারি করেই থাকে।
  • শাক্যজিৎ | ০৮ মার্চ ২০১৫ ২১:০৫668263
  • “তাই এই নিম্নবর্গের কেউ অপরাধ করলে বিচার চাওয়া যাবেনা, এটা কোন যুক্তিতে মানতে বলবি ? নিম্নবর্গকে টাকা দিয়ে, অশিক্ষিতকে মগজধোলাই করে ( যদিও ঐ প্রথমে য লিখেছি, গুচ্ছ উদাঃ আছে এগুলো উচ্চবর্গের মধ্যেও বহুল পরিমাণে আছে) যারা মানুষ খুনে প্ররোচিত করছে, তাদেরকে নিয়ে প্রশ্ন কোথায় ? উচ্চবর্গীয়দের উপর শ্রেণীক্রোধ এই ইসলামিক কোটিপতিদের উপর বর্ষিত হতে দেখি না কেন ? এ নিয়ে তো কোন লেখা টেখা চোখে পড়ে না। নাকি তখন তারা আবার আম্রিগান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ছে বলে ব্ন্ধুস্থানীয়, অতএব সমালোচনার ঊর্ধ্বে ?”

    আমি মনে হয় একবার-ও বলিনি ফারাবীর বিচার চাই না। বরং অন্তত বেশ কয়েকবার বলেছি ফারাবি ধরা পড়ুক এবং শাস্তি হোক। আর নিম্নবর্গকে টাকা দিয়ে মানুষখুনে প্ররোচিত করছে উচ্চবর্গ্‌ এই ধরণের লিনিয়ার ভাবনাচিন্তা আমি রাখি না। তাতে নিম্নবর্গের-ই অপমান হয়। এগুলো আমাদের চিরাচরিত বাম লিবারালদের চিন্তা-ভাবনা, তারা এগুলো নিয়ে সুখী থাকুন। আমি অনেক বেশি ইন্টারেস্টেড এদের মাইন্ডসেট অ্যাকসেস করা নিয়ে।

    “কিন্তু তার জন্য ফারাবিকে নিয়ে কেন তোলপাড় হচ্ছে, তার পাশে প্রশ্নচিহ্ন পড়ে যাচ্ছে কেন ? বাবু বজরঙ্গিকে নিয়ে স্টিং অপারেশনের সময় একজন নিম্নবর্গীয় বোড়েকে ফাঁসানো নিয়ে আহাউহু শুনিনি কেন ?”

    ফারাবীকে নিয়ে তোলপাড়ের প্রশ্নটা কেন, আরেকবার এক্সপ্লেইন করি। আমার মনে হয়েছে ফারাবীর ধর্মীয় আইডেন্টিটি আমাদের ঘৃণা বাড়াতে সহায়ক হয়েছে। সেই জন্যেই ফেসবুকে এই পয়েন্টটাও রেইজ করেছিলাম যে ফারাবীর ছবি এরকম বিলিয়ে বেড়ানোতে আমার কমফর্টেবল লাগছে না। কাল রাস্তায় কোনো মুস্লিমকে মব-লিঞ্চ করা হলে তার দায় আমাদের ওপরেও পড়বে, প্রত্যক্ষভাবে না হলেও। সেই নিয়ে অলরেডি বিস্তারিত হয়ে গেছে, আর ঢুকলাম না তার মধ্যে।
  • শাক্যজিৎ | ০৮ মার্চ ২০১৫ ২১:০৫668262
  • এবার ইপ্সিতাদির বক্তব্যে আসি।
    “ফারাবীকে ঐ লাইক দেওয়া ২৭০০০ কোন নিম্নবর্গ শাক্য ? আইসিসে যোগ দিতে যাওয়া আম্রিগান ব ব্রিটিশ তরুণীরা, কোন নিম্নবর্গ ? বাস্তবতার কথা বললে এদের কথাও মাথায় রাখা হোক ? পেট্রো ডলারের মদতের বাস্তবতাও মাথায় রাখা হোক ?”

    বলেছি তো, কোন বাস্তবতা থেকে এত এত ছেলেপুলে আইসিসে যোগ দিতে যায় আমরা জানি না। ফারাবীর বাস্তবতা জানি না। আবার যে বাস্তবতা থেকে, আত্রেয়ীদি যেমন বলেছিলেন ফেসবুকের কোথাও একটা, একজন লোক একটা ব্লগ লেখার জন্য খুন হয়ে যায় সেটাও জানি না। ইট ইজ জাস্ট অ্যান অ্যাবসার্ড ওয়ার্ল্ড, যা আমাদের যুক্তিবাদ হজম-ই করতে পারে না। আমরা শুধু বাইরে বসে আমাদের সেট আইডিয়াস দিয়ে কাউকে হীরো বানাই বা কাউকে ভিলেইন। এটুকুও বুঝি না যে ফারাবী না থাকলে অভিজিত রায় আসেন না, অ্যান্ড ভাইসি ভার্সা। তাদের সেই রিয়ালিটিতে দুজন-ই সত্যি। এককে বাদ দিয়ে অন্য মৌলবাদ থাকতে পারে না। হ্যাঁ, মৌলবাদ-ই বললাম এবং ভেবেচিন্তেই বললাম। জাস্ট আগে এই সত্যিটা হজম করতে হবে যে অভিজিত আর ফারাবী এক-ই বাস্তবতার দুখানা আলাদা রূপ, যাকে আমরা বুঝেই উঠতে পারিনি।
  • শাক্যজিৎ | ০৮ মার্চ ২০১৫ ২১:০৬668266
  • “অতি উচ্চবর্গীয় মানুষ সোনালি চা বাগানের মালিকের মব লিঞ্চিং নিয়ে নিয়ে মিটিং মিছিলে কুড়ি পঁচিশ জন কেন, একটি লোকও বোধহয় হয়নি। কারণ আমার জ্ঞানতঃ এরকম কোন মিটিং মিছিলই হয়নি। "

    সবাইকে নিয়ে মিটিং মিছিল করতে হবে এমন আনকোয়ালিফায়েড মানবতাবাদের কথা তো আমি অন্তত বলিনি। তাহলে তো মুসোলিনির মৃত্দেহের ওপর যারা থুথু ছিটিয়েছিল তাদের শাস্তির দাবীতেও রাস্তায় নামতে হয়। আমার শ্রেণী-ধারণা বলে যে কোরপানের জন্য রাস্তায় নামা উচিত ছিল, আমরা সেকাজে ব্যর্থ। কোরপানের জন্য অন্তত আমাদের রীচের মধ্যে যেটা আছে, সেই সোসাল মিডিয়া কাঁপিয়ে দেওয়া উচিত ছিল। সেটাও পারিনি। অভিজিতের জন্য পেরেছি। আমরাও করেছি, ফারাবীর দিকের লোকজন-ও উলটে প্রচার করেছে। বিষয়টা পরিচিতি পেয়েছে। তোমার শ্রেণিচেতনা কি বলে আমার জানা নেই। তবে ওই চা বাগানের ম্যানেজার খুন হবার পর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে প্রচুর খবর হয়েছিল। য়ানন্দবাজার লীড স্টরি করেছিল পর পর দুদিন। এবিপি আনন্দে ওই দেড় ঘন্টার কি একটা অনুষ্ঠান হয়, যুক্তি-তক্ক মনে হয়, সুমন দে করে। সেটায় একটা এপিসোড শুধু ওটার ওপর ছিল, আমি নিজে দেখেছি, পশ্চিমবাংলায় শিল্প-সম্ভাবনার অবনতি ইত্যাদি নিয়ে। মূলস্রোতের এই পাশে থাকার পরেও, অন্তত আমি এই দুখানা কেস তুলনীয় দেখছি না।
  • শাক্যজিৎ | ০৮ মার্চ ২০১৫ ২১:০৬668264
  • “ও, আরো দুটো প্রশ্ন রইলো। রাজীব হায়দরের হত্যার জন্য যারা আটক, তারা কোন নিম্নবর্গের মানুষ ? তার হত্যাকারীদের ধরার জন্যও সোশ্যাল মিডিয়াত প্রচুর ঢল বয়েছিল। তাই নিয়ে তালে তোর আপত্তি নেই তো ? সেগুলো উইচ হাণ্টিং নয় তো মতে?”

    রাজীব হত্যা নিয়ে খুব ভাল করে কিছু জানি না। সরি। না জেনে আলটপকা কমেন্ট করব না।
    তোমার দুই নম্বর পয়েন্টটা নিয়ে কিছু বলব না কারণ ওটা আমার ধারণা তুমি রেগে মেগে অ্যালিগেশন এনেছ। যদি ভুল বুঝি জানিও, চেষ্টা করব বলার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন