এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শাহবাগ সংহতি | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ০৫:৫৪583623
  • ম্যাক্সিমিন | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৪২583625
  • ওপরে তুলে দিলাম।
  • শিমূল | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:১৮583629
  • ধন্যবাদ কল্লোলদা, কুলদা রায় ও তাপস দা কে।
    আমি বাংলাদেশ থেকেই লিখছি।
    আর অরন্য আপনাকে কি বলবো কোরান এ কি আছে আপনি হয়তো জানেন, তার পর ও ব্লবেন যে কোরান এ কোন হিংশা মূলক কথা নাই। আপনি সুরা বাকারা থেকে শুরু করে অন্যান্য সুরা তেও এক ই কথা আছে ঘুরিয়ে ফিরিয়ে। যে অন্যান্য ধরম কে ধবংস কর।
  • শিমূল | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:১৮583628
  • ধন্যবাদ কল্লোলদা, কুলদা রায় ও তাপস দা কে।
    আমি বাংলাদেশ থেকেই লিখছি।
    আর অরন্য আপনাকে কি বলবো কোরান এ কি আছে আপনি হয়তো জানেন, তার পর ও ব্লবেন যে কোরান এ কোন হিংশা মূলক কথা নাই। আপনি সুরা বাকারা থেকে শুরু করে অন্যান্য সুরা তেও এক ই কথা আছে ঘুরিয়ে ফিরিয়ে। যে অন্যান্য ধরম কে ধবংস কর।
  • শিমূল | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:১৮583627
  • ধন্যবাদ কল্লোলদা, কুলদা রায় ও তাপস দা কে।
    আমি বাংলাদেশ থেকেই লিখছি।
    আর অরন্য আপনাকে কি বলবো কোরান এ কি আছে আপনি হয়তো জানেন, তার পর ও ব্লবেন যে কোরান এ কোন হিংশা মূলক কথা নাই। আপনি সুরা বাকারা থেকে শুরু করে অন্যান্য সুরা তেও এক ই কথা আছে ঘুরিয়ে ফিরিয়ে। যে অন্যান্য ধরম কে ধবংস কর।
  • শিমূল | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:১৮583630
  • ধন্যবাদ কল্লোলদা, কুলদা রায় ও তাপস দা কে।
    আমি বাংলাদেশ থেকেই লিখছি।
    আর অরন্য আপনাকে কি বলবো কোরান এ কি আছে আপনি হয়তো জানেন, তার পর ও ব্লবেন যে কোরান এ কোন হিংশা মূলক কথা নাই। আপনি সুরা বাকারা থেকে শুরু করে অন্যান্য সুরা তেও এক ই কথা আছে ঘুরিয়ে ফিরিয়ে। যে অন্যান্য ধরম কে ধবংস কর।
  • | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৪৯583631
  • শিমূল,

    আপনার বাংলাদেশে সংখ্যাগুরু মুসলমানের 95% কম শিক্ষিত --- এই তথ্যের ভিত্তি কী? জনগণনা রিপোর্ট? নাকি অন্য কোন সমীক্ষা?
  • pi | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৫৯583633
  • মুসলিমদের একটা বিষয় আছে, 'এরা খুবই মাথামোটা ?' !!

    আর ৯৫% মুসলিম (যারা আপনার মতে হরতাল ডেকেছে), ই যদি এমন হবে, আর দেশের ৯০% যেখানে মুসলিম, তাহলে ঐ হরতাল ডাকা মানুষের সংখ্যাও তো প্রায় ৯০% ! অথচ খবর দেখে মনে হল হরতালে সেরকম জনসমর্থন ছিলইনা।
    আপনার হিসেবগুলো তো ঠিক বুঝতে পারছিনা, শিমূল।

    অন্য অনেক জায়গাতেই পড়লাম, এমনি অনেক ইসলামি দল ই জামাতের সঙ্গ নেয়নি। তারা তবে কারা ? অশিক্ষিত (আপনার কথা অনুযায়ী) মুসলমান মানেই পরধর্মবিদ্বেষী, এই ছবিটাও ঠিক ঠিক লাগছে না যে।
  • pi | ১১ মার্চ ২০১৩ ২২:১৯583634
  • ক'দিন আগে বিপ্লব রহমান কফির মহসিনার একটি লেখা দিয়েছিলেন, অন্য কোন টইতে বোধহয় তাই নিয়ে আলোচনাও হল। খুঁজে পেলাম না। যাইহোক, এখানেই লিখি। এনিয়ে ফেবু গ্রুপে ক'দিন ধরেই প্রচুর আলোচনা তর্ক হয়ে যাচ্ছে, মনে হল এখানেও কিছু লিখি।

    এই সেই লেখা ঃ
    http://www.nabojug.com/posts/mahasina/264

    অ্যাপারেণ্টলি এর অনেক কথাই অনেকে সমর্থন করবেন, হিন্দুত্ববাদী অর নো হিন্দ্ত্ববাদী। এবং আপাতভাবে ইনি নিজেকে 'নাস্তিক হিন্দু' দাবি করেন। তাই ঐ লেখা দিয়ে মোদী-অভক্তদের কাছেও গ্রহণযোগ্যতা পেতে সুবিধা হবে এবং হয়েছে। বাঙ্গালীদের একটা বড় অংশের মধ্যে এখনো মোদী কি আর এস এস এস নিয়ে কিছুটা ইনহিবিশন আছে, তাদের কাছেও এই লেখা গ্রহণযোগ্য হবে।

    লেখাটি দেখলাম নেটে রীতিমত জনপ্রিয় হয়েছে এবং ছড়িয়ে পড়ছে। হিন্দি, ইংরাজীতে রাতারাতি অনুবাদও হয়ে গেল।

    এবার এঁর কলম থেকে একের পর এক এই জাতীয় লেখা বেরিয়ে চলেছে ঃ)

    http://www.nabojug.com/posts/mahasina/267 এবং আগের লেখার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তাকে এন্ক্যাশ করে এরকম লেখাও একটা ভাল রিডারবেস তৈরি হচ্ছে।

    আমার তো মনে হচ্ছে, এককথায় আর এস এএস স কি মোদী সমর্থকের রূপটা প্রকাশ পেলে এখনো বাঙালীর একটা বড় অংশের মধ্যে অ্যালার্জি তৈরি হয়। এরা সেই অংশটাকে এখন অন্যভাবে টার্গেট করছে। কৌশলে। আর শাহবাগ সেই সুযোগটা তৈরি করে দিয়েছে।
    ওপারের মৌলবাদ বিরোধী লড়াইকে খুব সূকৌশলে ও সূক্ষ্ণভাবে এপারে ইসলাম ও মুসলিম বিরোধী প্রোপাগাণ্ডায় ব্যবহার করা হচ্ছে।

    ঘোলা জলে হিন্দুত্ববাদীরা মাছ ধরতে ভালৈ নেমে গেছে।

    এই পরিস্থিতিতে এপারের শাহবাগ সংহতিতে যেকোন মৌলবাদ বিরোধিতাটা ইস্যুটা যেন হারিয়ে না যায়, বা প্রাধান্য পায় বা ব্যাপারটা একটু সাবধানে ডিল করা হয়, যাতে এটা হিন্দুত্ববাদীদের হাতের অস্ত্র না হয়ে ওঠে, সেটাও একটু সচেতনভাবেই দেখা দরকার বলে হয়।
  • বিপ্লব রহমান | ১৪ মার্চ ২০১৩ ১০:৫৩583635
  • পাই,

    ঠিক বলেছেন। লড়াইটা যেহেতু মৌলবাদের সঙ্গে, সেহেতু দুপারের মোল্লা/হিন্দু মৌলবাদ এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে -- এটিই স্বাভাবিক। কফির মহসিনা বা হেফাজতে ইসলাম -- শাহবাগেরই কাউন্টার, এর বেশী কিছু না। তবে একে হালকা করে দেখার কোনো উপায় নেই।
  • বিপ্লব রহমান | ১৪ মার্চ ২০১৩ ১১:০৭583636
  • কুলদা রায় দেখি এই সুযোগে আবারো পুরনো হিসেব-কিতাব মেটাতে বসেছেন।

    এক অর্থে এটি ভালোই... এতে সংস্কৃতির সংকটটি ক্রমেই দৃশ্যমান হয়। সুশান্ত করের বিরুদ্ধে তার এন্তার বিষোদগার "জামাত" ট্যাগে জেহাদী ফেবু নোটসহ হেনতেন চলছেই। ...

    আমার লেখা "জেগে থাকে শাহবাগ, জেগে থাকে বাংলা!' নোটের লিংক ফেবুর টাইমলাইনে দেওয়ায় সেখানেও এরই সূত্রে সামান্য বিতণ্ডা হয়েছে, সুশান্ত করের জবাবটি মোক্ষম, সন্দেহ নেই। ...
    ______________________
    সরদার ফারুক আন্দোলনের এই মূহুর্তে এই ধরণের প্রশ্ন তোলার মধ্যেও বেশ চালাকি আছে। জামাত-বান্ধব ফরহাদ মজহারের সাথে সুশান্ত কর বাবুর সখ্যের বিষয়টিও আমাদের ভাবায়।
    February 28 at 12:36am · Like · 2

    Sushanta Kar সরদার ফারুক কাল যদি দেখেন ফিজি দ্বীপের কেউ ফরহদ মজহর পড়ছেন আপনারা এতোই শিশু যে তাকে নিয়ে আতঙ্কে ভূতের ওঝা ডাকতে থাকবেন। শিশুরা ভাবে। ভাবতে থাকুন। আমাদের মুক্ত চিন্তার বয়স আপনাদের থেকে অনেক বেশি। আমি এখানে উপরে যা লিখেছি এটাও আমারই কথা। কিন্তু আপনারা যারা কুলদানন্দীয় পরমত অসহিষ্ণু--আপনাদের বুদ্ধিতে এগুলো প্রবেশ করবে না। করলে দেশটাকে অনেক আগেই অনেক বেশি গণতান্ত্রিক করে ফেলতেন। অবশ্যি শব্দটার মানে আপনি এখনো বোঝেন কিনা, তাতে সন্দেহ আছে।
    February 28 at 1:12am · Edited · Unlike · 1
    _______________________________

    ফোবিয়ার পর ফোবিয়া জমেছে। আঁধার করে আসে।...
  • DB | ১৪ মার্চ ২০১৩ ১৩:৩৩583637
  • বাংলাদেশের একটি চাকুরিরতা মহিলার মুখে শাহবাগ আন্দোলন সম্পর্কে একটা নেতিবাচক কথা শুনলাম। মহিলা একাত্তরের গণহত্যার ঘটকদের সাজা চান অথচ তাঁর মতে শাহবাগের আন্দোলনটা "ভুয়া" ! সাধারণ মানুষের এমন মনভাব কি করে এল বোঝা গেলনা।
  • বিপ্লব রহমান | ১৪ মার্চ ২০১৩ ১৯:০১583638
  • পুনশ্চ: গণজাগরণ নিয়ে আমার লেখা "জেগে থাকে শাহবাগ, জেগে থাকে বাংলা!" নোটের মুক্তমনা সংস্করণে সুশান্ত করের একটি পর্যবেক্ষণ:

    ___________

    [আপনি সাংবাদিক বলেই মনে হয় এতো দ্রুততায় এতো ভালো লিখতে পারেন। ভালো লাগল। “গণজাগরণের আন্দোলনটি পুরোপুরি সাম্যবাদী চেতনার চেয়ে সংকীর্ন বাঙালি জাতীয়তাবাদী দর্শনকে ধারণ করেই এগুচ্ছে।”–এই সংকীর্ণতার থেকে বেরিয়ে আসতে আপনারা উন্নতর রাজনৈতিক চেতনাকে নিয়ে আসুন, এই আশা রইল। আপনার শেষটাও ভালো লাগলঃ০৬. বটম লাইনে: যুদ্ধোত্তর বাংলাদেশে রাজাকারদের যে বিষঝাড় সমূলে উৎখাত করা যায়নি, সেই অসমাপ্ত কাজটি সমাপ্ত করার দায়িত্বই এখন দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধারা কাঁধে তুলে নিয়েছেন। এখান থেকে তাদের ফেরার আর কোনো পথ নেই। অন্যদিকে, সাংবাদিক দম্পতি সাগর-রুনি, পরে ছাত্রলীগ কর্তৃক বিশ্বজিৎ হত্যার বিচারে ব্যর্থতা, শেয়ার বাজার, রেলওয়ে, পদ্মা সেতু ও হলমার্ক কেলেঙ্কারী, চাল-ডাল-তেলের দাম লাগামহীনভাবে বৃদ্ধি, তেল-গ্যাস-বিদ্যুত বিলের উর্দ্ধমূখিতাসহ গত চার বছরে আরো নানান সব গুরুতর বিষয়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের সীমাহীন ব্যর্থতা ও তাবৎ দুর্নীতি-কেলেঙ্কারি ধামাচাপা দিয়ে নির্বাচনী বৈতরণীটি আবারো পাড়ি দিতে এবারো যুদ্ধাপরাধীদের বিচারই সম্ভবত শেষ ট্রাম্প কার্ড [৪২ বছরের ইতিহাসে এই প্রথম সরকার নিয়ন্ত্রিত বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচার হচ্ছে গণজাগরণের, অর্থাৎ ছাত্র-জনতার আন্দোলন!]। এখন বিদেশী প্রভু, দাতা গোষ্ঠি ও জলপাই বাহিনীর পরামর্শে সরকার ট্রাম্প কার্ডটি কতোটুকু ও কি মাত্রায় ব্যবহার করবে, সেটিই দেখার বিষয়। চলমান আন্দোলনটির এক্সিট রুটও হয়তো অনেকটাই এর নিয়ন্ত্রক শক্তি হিসেবে কাজ করবে।]

    http://mukto-mona.com/bangla_blog/?p=33941#comment-105003
  • pi | ১৫ মার্চ ২০১৩ ০৬:২২583639
  • কল্লোলদা, এই যে, এই আন্দোলন যে ধর্মের বিরুদ্ধে নয়, সেটা প্রোজেক্ট করা হচ্ছে। জানিনা এটা জামাতীদের প্রচারের চাপে কিনা।

    'গণজাগরণ মঞ্চের আহবায়ক ডা। ইমরান এইচ সরকার বলেছেন, ‘‘চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের সমাবেশ অবশ্যই হবে এবং সেখানে আমরা প্রমাণ করে দেবো, আমরা নাস্তিক নই। গণজাগরণ মঞ্চ কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলে না।’’

    ইমরান সরকার বলেন, ‘‘চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের সমাবেশ হবেই। এটিকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।’’

    ‘‘হেফাজতে ইসলাম নামের যে সংগঠন এ সমাবেশের বিরোধিতা করছে, তাদের সঙ্গে যে কোনো জায়গায় আলোচনায় বসতে আমরা প্রস্তুত।’’

    বৃহস্পতিবার বিকেলে শাহবাগের গণজাগরণ চত্বরে গণজাগরণ মঞ্চে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, ‘‘গণজাগরণ মঞ্চের একটাই দাবি, যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা।’’

    তিনি বলেন, ‘‘আমাদের এ সমাবেশের বিরুদ্ধে জামায়াত-শিবির সর্বোচ্চ শক্তি দিয়ে অপ্রপ্রচার চালাচ্ছে।’’

    কারণ, তারা যখনই অস্তিত্বের সংকটে পড়ে তখনই তারা ধর্মের ব্যবহার করে বলেও অভিযোগ করেন ডা। ইমরান।

    তিনি আরো বলেন, ‘‘শাহবাগের আন্দোলন বরং সব ধর্মের মানুষকে নিজ নিজ ধর্ম পালনের পথ সুগম করে দিয়েছে।’’
  • pi | ১৫ মার্চ ২০১৩ ০৮:২৩583640
  • আগের পোস্টে 'চাপে' লিখলাম, তার কারণ এই নিচের পোস্টটার মত কিছু পোস্ট পড়ে মনে হয়েছে, শাহবাগ ধর্মের বিরুদ্ধে নয় এটার প্রাণপণ প্রমাণ দিতে গিয়ে নস্তিকতার বিরুদ্ধে একরকম অবস্থান নেবার চেষ্টা করছে। নিচে নিঝুম মজুমদারের একটা স্ট্যাটাস তাঁর অনুমতিক্রমে দিলাম।

    "আজকে একটি ছেলে সামিউর রহমানকে জামাত-শিবিরের সন্ত্রাসীরা নৃশংস ভাবে কুপিয়ে জখম করেছে। সাথে সাথেই আমাদের কিছু পরিচিত কাছের মানুষ কিংবা গণজাগরণ মঞ্চের সাথে জড়িত ব্যাক্তিরা ঘোষনা দিলেন এই বলে যে, সামিউর রহমানকে তাঁরা চেনেন না এবং তিনি গণজাগরণ মঞ্চের কেউ নন। আমি জানিনা কার বিবেচনায় এমন স্টেটমেন্ট এসেছে কিন্তু আমার ভালো লাগে নি। কার ভয়ে, কিসের ভয়ে কিংবা কোন প্রাপ্তির জন্য এ স্টেটমেন্ট আপনাকে বা আমাকে দিতে হবে? একজন নাস্তিক কি যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে, একাত্তরের ঘাতকদের বিরুদ্ধে আন্দোলনে থাকতে পারবেন না? এইসব পশুদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য কি এখন আমাকে এইরকম স্টেটমেন্ট দিয়ে বেড়াতে হবে?

    যারা অতি সফিস্টিকেটেড এবং যারা নাস্তিক কিংবা অন্য ধর্মের অনুসারী আন্দোলনে আছেন বলে আন্দোলনে শরীক হবেন না বা হচ্ছেন না, আমার হিসেব মত এইসব ব্যাক্তিরা হচ্ছে মূল বদের হাড্ডি। এইসব লোকগুলোকে এই আন্দোলন কেন, বাংলাদেশের কোনো আন্দলোনেই এদের আদৌ প্রয়োজন নেই। যারা ধর্ম বর্ণ জাতি রঙ নির্বিষেশে এই আন্দোলনে থাকবেন তাঁরাই মূলত এমন আন্দোলনে থাকবার যোগ্যতা রাখেন। মুক্তিযুদ্ধের সময় একন হিন্দু যুদ্ধে ছিলো বলে কি কোনো মুসলমান মুক্তিযুদ্ধ থেকে সড়ে দাঁড়িয়েছিলেন? কোনো হিন্দু কি সরে গিয়েছিলেন মুসল্মান একজন যুদ্ধ করেছিলেন বলে? কোলকাতায়, আগরতলায় হিন্দু অধ্যুষিত বলে কি মুসলমানেরা সেখানে আশ্রয় কিংবা ট্রেনিং নেয়া থেকে দৌড়ে পালিয়েছিলেন এই বলে যে, “আমি ভিন্ন ধর্মের সাথে একত্র হয়ে যুদ্ধ করি না?”, তাহলে আজকে কেন আমাকে কিংবা আমাদের এসব নিয়ে কথা বলতে হচ্ছে?

    এইসব ধর্মান্ধদের জন্য যখন দাউদ হায়দার, তসলিমা নাসরিন, কার্টুনিস্ট আরিফ দেশ ছেড়ে চলে যায় তখন আপনি আমি চুপ ছিলাম। মহান লেখক হুমায়ুন আজাদকে যখন এই ধর্মান্ধ মৌলবাদীরা কুপিয়েছিলো তখন আমরা চুপ ছিলাম, শহীদ রাজীবকে ওরা যখন জবাই করে চলে গেলো তখন আমরা সবাই ব্যাস্ত ছিলাম আমরা কে কে নাস্তিক বা আস্তিক সেটি প্রমাণ করবার জন্য (এই আমিও সেটি বার বার বলে গেছি, ধিক্‌ নিঝুম মজুমদার!!!! কেন আমাকে প্রমাণ করতে হবে আমি আস্তিক না নাস্তিক? কার কাছে প্রমাণ করব? ওই জামাতী পশুদের কাছে?)
    আসিফ মহিউদ্দিনকে যখন ওরা জবাই করবার জন্য হিংস্রতা দেখালো তখনও আমরা চুপ ছিলাম, আজকে সামিউরকে ওরা জবাই করতে এসেছিলো, আজকে আমরা বলে বেড়াচ্ছি সে আমাদের কেউ নয়। কেন? কিসের জন্য? আমরা আস্তিক না নাস্তিক না সংশয়বাদী না কিছুইনা এটার প্রমাণ কোনো মানুষের কাছে আমি কেন দেব? কেন আমার বিশ্বাস নিয়ে আমি অন্যের কাছে জবাবদিহি করব?

    একদিন আমাকে খুন করে চলে গেলে বা জবাই করলে আপনারাই হয়ত সাথে সাথে স্টেটমেন্ট দিবেন যে আমি কেউ না, আমি ব্লগ করিনি, আমাকে কেউ চেনেন না। একদল আমাকে বানাবেন এই পলিটিকাল দলের, আরেকজন বানাবেন ওই পলিটিকাল দলের, ওই সংগঠনের, এই সংগঠনের, আমাকে নিয়ে ব্লগ বের হবে, আমাকে নিয়ে গল্প বের হবে। কেউ কেউ ব্যাক্তিগত মেসেজে বলবেন, আরে নিঝুম তো বিখ্যাত হবার অন্য বলেছিলো, ফরগেট হিম!! সিলেটের জগৎজ্যোতির মত আমাকে হত্যা করবার জন্য মামলাও হয়ত হবে চার পাঁচ দিন পর, ইনফ্যাক্ট হবে কিনা সন্দেহ।

    আজকে সামিউরকে কোপানোর পর সবার স্ট্যান্ড দেখে এই ছাড়া আর কি ভাবব। একের পর এক মেসেজ আসছে ফেসবুকে। নিঝুমদা, সামিউরকে নিয়ে এখন শুরু হয়ে যাবে মৌলবাদীদের উৎপাত। ভাই কিছু করেন। কেন করব? কেন বলব? কেন লিখব? আপনারা সবাই জানেন কে করছে এসব, কেন করছে এসব, কিসের জন্য করছে এসব। বার বার লিখছি, বলছি, দিন রাত ২৪ ঘন্টা আপনাদের ফেসবুকে বিরক্ত করছি তারপরেও আপনারা এসব গুরুত্বপূর্ণ সময়ে এসব কথা বলেন, ভয় পান, ধর্ম নিয়ে কুঁকড়ে থাকেন।

    শেইম!!!! শেইম অন ইউ!!! শেইম অন মি!!! ধর্ম নিয়ে এত কুরকুরানি থাকলে চলেন ঘরে গিয়ে শুয়ে থাকি। আন্দোলন সবার জন্য না। ফুলস্টপ। "
  • আজাদ | ১৭ মার্চ ২০১৩ ০৩:৪১583642
  • ভারতবর্ষে নাস্তিক্যবাদের চর্চা নতুন কিছু নয়। বেদকে অস্বীকার করার মধ্য দিয়ে শব্দটির যাত্রা শুরু হলেও নাস্তিক্যবাদের চর্চা আরও প্রাচীন। বলতে গেলে, নাস্তিক আদি মানব থেকেই আস্তিকের জন্ম।
    নিকট অতীতে ভারতবর্ষে ও বাংলাদেশে নাস্তিক্যবাদের দায় কমিউনিস্টদের ঘাড়ে চাপিয়ে ধর্মপ্রাণ-ধর্মভীরু কৃষক ও শ্রমিকদের বিভ্রান্ত ও বিপথে চালিত করতে সক্ষম হয়েছে সামন্ত-বুর্জোয়া-লুটেরা শাসকগোষ্ঠী। এক্ষেত্রে তারা সবসময়ই ব্যবহার করেছে উগ্র মৌলবাদী চক্রকে।
    শাহবাগ চেতনাকে প্রতিহত করতে সে চেষ্টাই চলছে শুরু থেকে। ব্লগার পরিচয়ে পরিচিত মানুষেরা সবাই নিজেকে কমিউনিস্ট দাবী করে না, সবাই নিজেকে নাস্তিক দাবী করে না, সবাই নিজেকে ধার্মিকও দাবী করে না। তবে ব্লগার মাত্রই নাস্তিক এই ট্যাগ এতোটা শক্তিশালীভাবে লেগে গেল কিভাবে? কেন?
    সহজ উত্তর। এরা প্রধাণত যুবক এবং সমাজের প্রগতিশীল অংশ। এরা রাজাকার-যুদ্ধাপরাধীদের বিচার চায়, আঁতাতকারী ও পক্ষালম্বণকারীদের বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারণ করে। এই উচ্চারণই শাসকগোষ্ঠীর কাছে বিরাট ধমক। তাদের খামখেয়ালীর রাজনীতি, কামড়া-কামড়ি, লুটপাট, দুর্ণীতি ও অন্ত:সারশূণ্যতার সব খবর জনগণ জানে। শাহবাগ সেই জানাটাকে শক্তিশালী করে তুলতে পারে। অতএব এদের বিরুদ্ধে সেই পুরোনো অস্ত্র প্রয়োগ করো। রাজিব হত্যা, আমার দেশ থেকে শুরু করে ঘটনা পরম্পরা কমনসেন্স দিয়ে পর্যবেক্ষণ করলেই তা বুঝতে কারো অসুবিধা হবার কথা না।
    আর নাস্তিকরা জন্মগতভাবে এদেশেরই হিন্দু-মুসলিম-খ্রীস্টান-বৌদ্ধ বা অন্যকোন জাতি-ধর্মের সন্তান। তারা তাদের তাদের জীবনের শিক্ষা-দীক্ষা ও অভিজ্ঞতা দিয়ে পৈতৃক ধর্মের অসারতা বুঝে, নাস্তিক্য গ্রহণ করেছে। (যদিও প্রচারবাদী নাস্তিকদের আমি বিশেষ পছন্দ করি না। তাদেরকে প্রচারবাদী ধার্মিকদের মতোই মনে হয়।)
    শোনা যাচ্ছে, সরকার নাকি নাস্তিকদের একটা তালিকা তৈরী করছে। খুব ভালো খবর। এটা নাস্তিকরা নিজেরাও করতে পারে, খোলামেলাভাবেই করতে পারে। সরকার চাইলে সেই তালিকাটি তারা সরকারের হাতে ধরিয়েও দিতে পারে।
  • pi | ২০ মার্চ ২০১৩ ২০:৩০583645
  • ranjit sur | ২০ মার্চ ২০১৩ ২৩:০৩583646
  • Mujibor Rahman Bangladeshe 1974 shale Rakshi Bahini die gonohatya chaliechilo. 2004 theke 2008 - prothome Caretaker Sarkar, pore Khaleda Zia RAB die Crossfire er name Gonohatya chalieche. Indoneshiar moto Communist der nirchino korar kormosuchi karjokori korecho ora. Eisob Gono Hotyar todonto o bicharer dabi o jorer songhe ota dorkar.
  • চান্দু মিঁঞা | ০৪ জুন ২০১৩ ২৩:২২583647
  • শাহবাগ আন্দোলনের কি হল কেউ জানেন?
  • pi | ০৫ জুন ২০১৩ ০০:৫৯583648
  • সমাবেশের উপরে তো নিষেধাজ্ঞা জারি হয়েছে।
  • | ০৫ জুন ২০১৩ ১০:১৭583651
  • না চান্দু ইনি অন্যলোক।
  • কল্লোল | ০৫ জুন ২০১৩ ১১:৩১583652
  • আলী বুঝে গেছে গ্রামের ভোট ছাড়া জেতা যাবে না। সেটা ক্রমশঃ বিএনপির দিকে ঝুঁকছে। বিএনপি-জামাত খুব সফলভাবে যুদ্ধপরাধীদের শাস্তির বিষয়টিকে আস্তিক-নাস্তিক খোপে ফেলে দিয়েছে। শাহবাগ আন্দোলনকারীরা এই আস্তিক-নাস্তিক খোপে দৃশ্যতই অস্বস্তি বোধ করছেন।
    সেই সত্তর থেকেই সব বসন্তের ডাক শেষ পর্যন্ত নিদারুণ-শুষ্ক গ্রীষ্মে এসে শেষ হচ্ছে। বিপ্লবের শরীর ভালো নেই।
  • চান্দু মিঁঞা | ০৫ জুন ২০১৩ ১১:৪২583653
  • কিন্তু একি আগে থেকেই জানা ছিল না? সামান্যতম মানুষ নিয়ে কারবার থাকলেই কি এটা পরিষ্কার ছিল না? ধর্মের হাত ভাঙ্গতে আরো কয়েক শতাব্দী বসে থাকতে হবে।
  • কল্লোল | ০৫ জুন ২০১৩ ২১:১৪583655
  • চান্দু।
    সেটা কারুর জানা ছিলো বলে আমার তো জানা নেই।
    শাহবাগের প্রথম দিকে, যখন তসলিমা লিখলেন যে জামাত এর দশগুণ জমায়েৎ করার ক্ষমতা রাখে, তখন তো তাকে উড়িয়ে দেওয়া হলো নানান বিশেষনে। তখন তো লেখা-টেখা পড়ে মনে হচ্ছিলো, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ ঘোষনা কিছু সময়ের অপেক্ষা মাত্র।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন