এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উমা পোদ্দার ও উইচ হান্টিং

    চাণক্য
    অন্যান্য | ১০ জুলাই ২০১২ | ১৫৪৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ১১ জুলাই ২০১২ ২৩:০০552574
  • গোমূত্র এবং গোবর বহুবার খেতে হয়েছে, মানে অ্যাটলিস্ট মুখের কাছে নিয়ে যেতে হয়েছে, এই আমাকেই। অ্যাবিউজ হতেই পারে, জানি না।

    কিন্তু হিসি নিংড়ে খাওয়ানো অ্যাবসলিউট অ্যাবিউস কোন সন্দেহ নেই।

    আমার বক্তব্য জানাই, ঊমাদেবীর যথাযোগ্য শাস্তি হওয়া উচিত, আইন মোতাবেক। ইগনোরেন্স অফ ল ইজ নট অ্যান এক্সিউজ। সাথে ট্রেনিং ইত্যাদিরও বন্দোবস্ত করা উচিত।

    হিসি নিংড়ে খাওয়ানোকে অপরাধ বলা অবশ্যই উইচ হান্টিং নয়। এর জন্য ঊমা দেবীর কি চাকরি যাওয়া উচিত? আমি মনে করি ট্রেনিংয়ে যাওয়া উচিত। কোড অফ কনডাক্ট তৈরি হওয়া উচিত। বাচ্ছাটিকে ভালো কাউন্সিলরের কাছে পাঠানো উচিত।
  • a x | ১১ জুলাই ২০১২ ২৩:০৬552575
  • অ। নিজের হিসি খাওয়া অ্যাবিউস। চারপেয়ে জন্তুর হিসি খাওয়া অ্যাবিউস না, সেটা বর্ণ-হিন্দুর ঐতিহ্য, ট্র্যাডিশন ইত্যাদি ইত্যাদি।
  • প্পন | ১১ জুলাই ২০১২ ২৩:১১552577
  • অক্ষদার সাথে বক্তব্যে বিশেষ ফারাক নাই। তবে যা দাম দেবে, তাই প্রোডাক্ট পাবে এইটা মেনে নিয়েও বলতে বাধ্য হচ্ছি দু চাট্টে চড়চাপড় মারা জোর করে হিসি খাইয়ে দেওয়াটার মত এক্সট্রিম নয়। (চড় চাপড় মারাটা আমি কম এক্সট্রিম বললাম, একটাই কারণে, আমাদের সোশাল নর্ম ও কন্ডিশনিং অনুযায়ী)

    উমা পোদ্দারের শাস্তি দৃষ্টান্তমূলক তো হওয়া দরকারই, কিন্তু কর্তৃপক্ষও দায় এড়িয়ে যেতে পারেন না এর বাইরে আর কিছু বলার নেই।

    আর হ্যাঁ, উমা পোদ্দার নিশ্চয়ই আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। আবার বলছি, এইটা উইচ হান্টিঙের কেস নয়।
  • aka | ১১ জুলাই ২০১২ ২৩:১১552576
  • বীভৎসতাটাও তো দেখতে হবে। বিছানায় করা হিসি বাধ্য হয়ে চাটার মধ্যে যে হিউমিলিয়েশন, ডমিনেশন আছে সেগুলো পুজোর সময়ে নিয়মরক্ষের গোমূত্র মুখের কাছে নিয়ে যাওয়ার মধ্যে নেই।
  • প্পন | ১১ জুলাই ২০১২ ২৩:১৪552578
  • গোমূত্র খেতে হয় নাকি? আমার আইডিয়া নাই। ভাগ্যিস বামুন হয়ে জন্মাই নাই। ঃ)

    আমাকে খাওয়াতে গেলে হার্গিজ খেতাম না। আর খাওয়ালে অ্যাবিউজের অভিযোগ আনতাম।

    আকা সেই যুগে হয়ত অ্যাবিউজ মনে করেনি। আকার ছেলে করবে না কিনা সন্দেহ আছে। ঃ)
  • kb | ১১ জুলাই ২০১২ ২৩:২১552579
  • অক্ষ কে ক।
    এখন আর গোমূত্র খেতে হয় না।
  • Blank | ১২ জুলাই ২০১২ ০০:১৯552580
  • হিন্দু দের যে কোনো শুভ কাজে পন্ঞ্চ গব্য থাকে, তার মধ্যে গো মুত্র আর গোবর ইনক্লুডেড। কিন্তু সেটার সাথে এই বাচ্চাটাকে জোর করে হিসি নিংড়ে খাওয়ানোটা কোনো ভাবে এক নয়। এই মহিলার শাস্তি হওয়া উচিৎ অবশ্যই।
    এনার চাকরি তো সরকারি, এই ধরনের পোস্টে স্কেল কত? হঠাৎ মাইনে নিয়ে এত টানাটানি কেন? আজকাল তো সরকারি লেভেলে স্কেল অনেক পাল্টেছে।
  • Blank | ১২ জুলাই ২০১২ ০০:২১552581
  • আর এটা উনি বাচ্চাটার ভালর জন্যই করেছেন, এটা প্রচলিত প্রথা, এগুলো নিয়ে টানটানি করলে তো নরবলি, সতীদাহ সবই ইনক্লুডেড হয়ে যাবে।
  • bb | ১২ জুলাই ২০১২ ০৯:৩৫552584
  • ভাই চাণক্য আপনার বক্তব্যে যুক্তি থাকলেও আপনি প্রথম থেকে যে ভাবে লিখেছেন তাতে আপনি গুরুর সবাইকে আপনার প্রতিপক্ষ ধরে নিয়েছেন। এছাড়া যারাই প্রতিবাদ করেছেন তাঁদের সবাইকে আপনি মারের/গালাগালির ভয় দেখিয়েছেন- ঠান্ডা মাথায় ভেবে দেখুন এটা কি ঠিক করেছেন?
    আর ঊমা পোদ্দারের কাজ কে সমর্থন করার কোন কারণই আমি ব্যক্তিগত ভাবে দেখতে পারছি না। তাঁর এই কাজ বাচ্ছার মনে কি আঘাত করতে পারে তা বোঝার ক্ষমতা তার থাকা উচিত ছিল। তবে আইনত তাঁর কথা বা বক্তব্য নিশ্চয় শোনা উচিত।
  • bb | ১২ জুলাই ২০১২ ০৯:৩৫552582
  • ভাই চাণক্য আপনার বক্তব্যে যুক্তি থাকলেও আপনি প্রথম থেকে যে ভাবে লিখেছেন তাতে আপনি গুরুর সবাইকে আপনার প্রতিপক্ষ ধরে নিয়েছেন। এছাড়া যারাই প্রতিবাদ করেছেন তাঁদের সবাইকে আপনি মারের/গালাগালির ভয় দেখিয়েছেন- ঠান্ডা মাথায় ভেবে দেখুন এটা কি ঠিক করেছেন?
    আর ঊমা পোদ্দারের কাজ কে সমর্থন করার কোন কারণই আমি ব্যক্তিগত ভাবে দেখতে পারছি না। তাঁর এই কাজ বাচ্ছার মনে কি আঘাত করতে পারে তা বোঝার ক্ষমতা তার থাকা উচিত ছিল। তবে আইনত তাঁর কথা বা বক্তব্য নিশ্চয় শোনা উচিত।
  • bb | ১২ জুলাই ২০১২ ১০:০২552585
  • ভাই চাণক্য আপনার বক্তব্যে যুক্তি থাকলেও আপনি প্রথম থেকে যে ভাবে লিখেছেন তাতে আপনি গুরুর সবাইকে আপনার প্রতিপক্ষ ধরে নিয়েছেন। এছাড়া যারাই প্রতিবাদ করেছেন তাঁদের সবাইকে আপনি মারের/গালাগালির ভয় দেখিয়েছেন- ঠান্ডা মাথায় ভেবে দেখুন এটা কি ঠিক করেছেন?
    আর ঊমা পোদ্দারের কাজ কে সমর্থন করার কোন কারণই আমি ব্যক্তিগত ভাবে দেখতে পারছি না। তাঁর এই কাজ বাচ্ছার মনে কি আঘাত করতে পারে তা বোঝার ক্ষমতা তার থাকা উচিত ছিল। তবে আইনত তাঁর কথা বা বক্তব্য নিশ্চয় শোনা উচিত।
  • চাণক্য | ১২ জুলাই ২০১২ ১৬:২৫552587
  • আমি এলাম। অনেকে জানেননা তাই আবার সবিনয়ে, - আমি বিকেলে একবারই আসি।

    কিছু উত্তোর ঃ
    বিবি - দাদা, একবারেই বুঝতাম, তা ভালই করেছেন। তবে গুরুর সবাইকে প্রতিপক্ষ ধরে নিয়েছি কেন ভাবলেন ? লামাদা, পাইদা, দুখেদা, আকাদা, অ্যাক্সদার উত্তোরে কি রূঢ় কথা কিছু বলেছি ? আর আপনার যদি আপত্তি না থাকে, শুনেছি গুরুতে নাকি লিখলেই গুরুভাই হওয়া যায় ? যাক সে কথা চন্ডালভাই হতে পারলেই হল।

    দাদা গালাগালির ভয় দেখালাম ? শুধু আমার পোস্ট পড়লেন, বা সবগুলো ? মারের ভয় দেখালাম ? শুধু আমার পোস্টটাই পড়লেন ? গুরুভাইরাই কল্কে পাবে ? চন্ডাল অস্‌পিরিশ্য ?

    দাদা আমি আড়াইশো বার বলেছি, উমা পোদ্দারের কাজ সমর্থন করছিনা, উমা পোদ্দারকে সমর্থন করছি, কেননা তিনি পরার্থে জবাই হচ্ছেন। এখন তো আ বা প বাদ দিয়ে, বিশেষতঃ ইংরেজী কাগজগুলোয় অনেক কিছু বেরোচ্ছে। আসলে পলিটিকালি কারেক্ট কথাবার্তা বলতে বলতে, কিছু মনে কোর্বেননা, আপনারা দাদা তাশের দেশে ঢুকে পড়ছেন। সাঁওতালদের জানগুরুর ক্যাঙারু কোর্টে উমা পোদ্দার নামক উইচের বিচার চলছে। জ্জয় গুরু।
  • চাণক্য | ১২ জুলাই ২০১২ ১৬:৪৯552588
  • আকাদা, জানিনা আছেন কিনা। কাল একবার বললেন বটে, চাণক্য ভুল কিছু বলছেনা, তবে বড্ড চেঁচিয়ে বলছে - থ্যাঙ্কস। তারপর বললেন, আইন মোতাবিক শাস্তি হওয়া উচিত। ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউস। ঠিক, কিন্তু ক্লাস এইট পাস মহিলা সেকশন টোয়েন্টি থ্রী অফ জুভেনাইল জাস্টিস অ্যাক্ট জানবেন, মানে ঐ ধারাতেই কেস হয়েছে কিনা, এটাও তাঁর কাছ থেকে একটু বেশি আশা করছি না কি ?

    হ্যাঁ আম জনতা, আনপড় মহিলা হলেও চুরি, ডাকাতি, রেপ ইত্যাদি করলে যে সাজা পাওয়া যায় তা জানেন। কিন্তু এই আইন ? কি আছে এই আইনে ? আপনি না অ্যাক্সদা কেউ একজন বললেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। না, পাবেননা। সেই জন্যেই মহানুভব জজ সাহেব এই ধারায় কেস করার 'হুকুম' দিয়েছেন পুলিসকে।

    কি আছে এই ধারায় ? না, যদি কোনও বাচ্চা কারো অ্যাকচুয়াল কনট্রোলে থাকে, ( যার বাবা মা হাঁটা পথের দূরত্বে থাকেন, সপ্তাহান্তে দেখা করেন, মোবাইলে যখন ইচ্ছে কথা বলেন, স অ্যাকচুয়াল, না, নোশনাল কনট্রোলে আছে ভগাই জানেন) তবে তাকে যদি অ্যাসল্ট, অ্যাবানডন বা ইগনোর করা হয়, তবে এই ধারা।

    অ্যাবানডনের প্রশ্ন নেই, হস্টেলে থাকে। ইগনোরেরও প্রশ্ন নেই, যত্ন করে নুন মাখিয়ে হিসি চাটিয়েছেন, এবার অ্যাসল্ট। এমনিতে অ্যাসল্ট দুই প্রকার, সেক্সুয়াল ও ফিজিকাল। সেক্সুয়াল বাদ, ফিজিকাল অ্যাসল্ট অস্ত্র নিয়ে গ্রীভাস ইঞ্জুরি হতে পারে এমন আঘাত কোর্তে হইবে। চড় মারলে অ্যাসল্ট হয়না, ঘুষি মারলে হয়, ব্লা ব্লা কিন্তু দাঁড়ান আরও আছে।

    এখানে অ্যাসল্টের সজ্ঞা কি ? সেকশন ৩৫১ মোতাবিক, যদি কেউ কারো দিকে ঈঙ্গিত করে বা প্রস্তুতি নেয়, তবে, যার দিকে করা হচ্ছে, সে যদি মনে করে, যে ইচ্ছাকৃত ভাবে, ক্রিমিনাল ইনটেন্ট নিয়ে এই ঈঙ্গিত করা হচ্ছে, তাহলেও অ্যাসল্ট। মানে, আপনি কোনও বাচ্চার দিকে স্নেহালু দৃষ্টি নিয়ে তাকালেও 'সে' যদি মনে করে এটা ইচ্ছাকৃতভাবে ক্রিমিনাল ইনটেন্ট নিয়ে করা হয়েছে তাহলেও আপনার ছ'মাস জেল

    এই ড্র্যাকনিয়ান আইনটা বানানো হয়েছিল পেডোফিলদের জন্য। তাতে উমা পোফফারের বিচার - ছিঃ

    দাদা রাখলাম। মাপ কোর্বেন
  • চাণক্য | ১২ জুলাই ২০১২ ১৬:৫২552589
  • দাদারা, দিদিরা, দয়া করে আজকের আর গতকালের টাইমস পড়বেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আ বা প-র সাংবাদিকরা করতে পারেনা হেন কাজ নেই।
  • কল্লোল | ১২ জুলাই ২০১২ ১৬:৫৮552590
  • চাণক্য। আপনার যুক্তি ঠিক বুঝতে পারছি না। আপনি উমা পোদ্দারের কাজ সমর্থন করছেন না। মানে, কাজটা উনি ঠিক করেন নি। তা, বেঠিক কাজ করলে তার শাস্তি পেতে হয়। শাস্তিটা কি তাই নিয়ে বিতর্ক থাকতেই পারে। কিন্তু যিনি এরকম "বেঠিক" কাজ করেন, তাকে বাচ্চাদের দায়িত্বে রাখা যায় না। কোন বাচ্চাই (বিশ্বভারতীতে বা ওরকম কোন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়া)ভয়ে ছাড়া ভক্তিতে এরকম কাজ করতে রাজি হবে মনে হয় না। উমাদেবীর ট্রেনিং আছে কি নেই জানি না, তবে ঘটনার জন্য বিশ্বভারতী কর্তৃপক্ষ পার পেয়ে যেতে পারেন না।
    আপনি বলতে পারেন আরও বড় বড় বেঠিক কাজ করেও তো কতো লোক দিব্যি আছে। কিন্তু, হাজারটা ভুল কাজ একটা ঠিক কাজকে ভুল প্রমান করতে পারে কি? আমি ঠিক কাজ বলতে উমাদেবীর শাস্তির কথা বললাম। কতটা শাস্তি তা নিয়ে মতপার্থক্য থাকতেই পারে।
  • চাণক্য | ১২ জুলাই ২০১২ ১৭:৩৫552591
  • কল্লোলদা, আপনি এই ঘটনাটা জানলেন কোত্থেকে, কাগজ/টিভি থেকে তো ? আমি যদি বলি উমা পোদ্দার হিসি চাটাননি মোটেই, ওটা কোর্তে বলতেই বাচ্চা এমন কান্নাকাটি শুরু করেন, যে শি ড্রপড দি আওডিয়া ? আমি যদি বলি বাচ্চার মা-ই ওঁকে এটা কোর্তে বলেছিলেন ? আমি যদি বলি মানে, স্বপ্ন দেখে নয়, কাগজ পড়ে। শুধু যে কাগজটা আপনি পড়েছেন সেইটা না।, অন্য কাগজ। আগেই বললাম তো

    আরও আছে বাচ্চাকে ভর্তি করার আগেই বাবা বারণ করেছিলেন, বিছানা ভেজানোর রোগ আছে বলে। মা জোর করে ভর্তি করেন। তারপর তিনিই সাজেস্ট করেন এই প্রোসেস করতে টেলিফোনে। পুলিশ আই এস আইএর কেস হলে ঠিক খুঁজে বার কোরতো। দাদা উপন্যাস লিখছিনা, কাগজ পড়ে বলছি। কেবি-র পুরোনো পোস্ট পড়ুন আমার কাছাকাছি কথা তিনিও শুনেছেন বোনের কাছে, যে ওখানেই উচ্চশিক্ষা নিচ্ছে।

    এবার দুই আর দিয়ে চার। মেয়ে বাড়ি গিয়ে কান্নাকাটি করতেই বাবা ফায়ার। তখন মা আর কি করেন, ওই শালী উমা - এটা অবশ্য কাগজে লেখেনি, টু প্লাস টু।

    দাদা নুন মাখানো শুনেই বুঝেছি কিছু গোলমাল। আমাদের মঙ্গল গ্রহে অনেকেই জানে এই চিকিচ্ছে, আগেই বলেছি। প্র্যাকটিশও করে। নুন মাখানোর কোনও বিধান নেই। সম্ভবত ঃ উমা দেবী ভেবেছিলেন এমনি তো খেতে চাইবেনা একটু নুন দিয়ে দেখি। জিনিষটা তিনি নিজে করলে আর কোনও বাচ্চার ওপর করেননি কেন ? অবশ্য মেয়ের মায়ের জবানিতে উমাদেবী নাকি ক্লেম করেছেন আগেও দুই বাচ্চার 'রোগ' সারিয়েছেন এমনি ভাবে। সেটা ওনার ভার্সান। কিন্তু কেবি-র বোন, যাঁর বক্তব্য টেইন্টেড না হবারই চান্স বেশি, তাঁর টা পড়েনিন না, একটু স্ক্রোল ব্যাক করে।
  • চাণক্য | ১২ জুলাই ২০১২ ১৭:৩৬552592
  • আইডিয়া
  • চাণক্য | ১২ জুলাই ২০১২ ১৭:৪১552593
  • দাদা, অনেক টাইপো আছে, নিজ গুণে ক্ষমা কোর্বেন। আমি অপরের যন্ত্রে কাজ করে থাকি, তাই এখন চললাম। আর যে যা বলবেন, কাল উত্তোর।
  • একক | ১২ জুলাই ২০১২ ১৭:৪৩552595
  • "ইগনোরেরও প্রশ্ন নেই, যত্ন করে নুন মাখিয়ে হিসি চাটিয়েছেন," মজা করলেন নাকি ? এটা সুস্থ মানুষের লেখা ???

    এই একটা জায়গাতেই চানক্যের সুস্থতা নিয়ে সন্দেহ হচ্ছে। প্রথম থেকেই উনি হিসি চাটা ব্যাপার তা কে নাড়ু খাওয়া-জল খাওয়ার মতো দেখছেন। আরে মশাই কোন গ্রামে কি হয় তা দিয়ে কিছু যায় আসে না। হিসি-হাগু এগুলো খাওয়া পার্সোনাল চয়েস হতে পারে, খাওয়ানো তা চূড়ান্ত অপরাধ। যদি প্রমান হয় মেয়েটির বাপ-মার এতে সায় ছিল তাহলে বাপ-মা কেও কদিন হাজতে রাখা উচিত। নোংরামি কে জাস্টিফাই করার একটা লিমিট আছে তো নাকি। এবার কোনদিন শুনবো কালোজিরে-কাঁচালংকা দিয়ে ন্যার ভাজা র তরকারী খাওয়ানো হচ্ছে এবং তার জাস্টিফিকেশন দেওয়া হচ্ছে। ওয়ার্ডেন কে আত্মপোক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হোক এবং বাপ-মা যদি জড়িত প্রমানিত হয় তাদের কেও জেলের ভাত খাওয়ানো হোক হপ্তা খানেক। জেনেটিক সব্লিমিনাল কপ্রফ্য়াজিয়ার ট্রেইট না থাকলে লোকে হাগা-মোতা খাওয়ানো লোক কে সমর্থন করেনা। আছে হয়তো।
  • tatin | ১২ জুলাই ২০১২ ১৯:১৮552596
  • হিসি চাটা নিয়ে এত চাপ নেওয়া হচ্ছে কেন? একদিন হিসিস খেলে শরীরের কী কী সমস্যা হতে পারে?
  • aka | ১২ জুলাই ২০১২ ১৯:৩০552597
  • বুধে শুনেছি হিসি চাটার সাথে হাগুও মাখায়। বুধের লোকাচার, শিখুন সেখান থেকে।~রানারা
  • গান্ধী | ১২ জুলাই ২০১২ ২০:২০552598
  • একটু আগে কিছু লোকজনের আলোচনা হল।

    মেদিনীপুরের এগরায় থাকে আমাদের হোস্টেলের এক্জন, তার কথা অনুযায়ী - মেদিনীপুরের কিছু গ্রামে এখনো এই টোটকা চলে। হিসি চাটানো হয়। লোকজন নিজের বাচ্ছার সাথেও এটা করে থাকে। এটা কোনো অ্যাবিউসিভ জিনিস-পত্তর নয় ওদের কাছে। এমনকি কোয়ার্করাও এটাই সাজেস্ট করে।

    এবার ঐ উমা পোদ্দার তিনিও কিন্তু শিক্ষিত নন, ফলে তার জানা নেই যে এটা খারাপ কাজ, তিনি যতদুর সম্ভব টোটকা হিসেবে এটা করেছেন। ফলে দোষী যদি নাই জানে তার দোষ, তাকে বোধয় আগে সেটা জানানো উচিত। এখানে আমরা যারা বিষয়টা আলোচনা করছি,, তারা তথাকথিত শিক্ষিত সমাজে পড়ি। আমরা খুব সহজেই দোষী বলে হাত তুলে নিই, কিন্তু তাদের সমাজে ওটাই চলে, সেটাকে বন্ধ করা বা ওদের বোঝানোর কাজটা কি করি?

    পশ্চিমবঙ্গের অনেক গ্রামেই এই টোটকা চলে। তাদেরকে প্রচার করা দরকার, এভাবে এই ওয়ার্ডেনকে শাস্তি না দিয়ে।
  • গান্ধী | ১২ জুলাই ২০১২ ২০:২৩552599
  • "মা জোর করে ভর্তি করেন। তারপর তিনিই সাজেস্ট করেন এই প্রোসেস করতে টেলিফোনে।"

    এই কথাটা কিন্তু সব পেপারেই দিচ্ছে আবপ বাদে।
  • চাণক্য | ১২ জুলাই ২০১২ ২০:৩২552600
  • আমি চলে গেছিলাম। আবার ফোন পেয়ে ফিরে আসতে হল। আমার কম্পু আছে, কিন্তু নেট নেই, থাকার সুযোগও নেই। ক'দিন ধরে বলছি। ঠিক আছে আপনাদের না পসন্দ যখন আর আসবনা। কিন্তু আমি জানি চলে যাবার পরও লোকে পেছনেই খিল্লি করবে, যেমন আজ করছে।

    আকাদা, আপনার আগের পোস্ট এবং তার পর আমার পোস্ট পড়ার পর(?) এই মন্তব্য আশা করিনি। ঠিক আছে অ্যাকসেপ্টেড।

    একক - ইগনোরেরো প্রশ্ন নেই, নুন মাখিয়ে হিসি চাটিয়েছেন - মজা করছেন নাকি ?

    আমার অত বড় বড় পোস্ট গুলো থেকে এই লাইনটা শুধু পছন্দ হল। তাও আবার এতো সরল বক্তব্যের মানে বুঝতেও কষ্ট। কি করে আপনারা সাহিত্য ফাহিত্য - যাক, এটা পছন্দের কারণ চাণক্যকে খিল্লি করতে হবে এবং এটা একটা কোপ মারার মত ঝোপ।

    আমাদের গ্রামে ভাই কোলকাতার মত বস্তি নেই।বস্তির লোকেরা তাদের নিজস্ব টেকনিকাল ল্যাংগুয়েজে নন টেকনিকাল লোকেদের খিল্লি করে আর নিজেরাই হ্যা হ্যা করে হাসে। আপনারা বলেন কপ্রফয়াজিয়া, ওরা বলে গুখেকোর ব্যাটা। সফিস্টিকেটেড বস্তিও বস্তি। তা কলকাতায় হোক বা লন্ডনে।

    একটা মজা লক্ষ্য করছি, বিবিদা আছেন নাকি ? মাথা ঠান্ডা দাদা, দেখছেন তো? গুরুর সদস্যদের মধ্যে দু একজন কিন্তু মিন মিন করে হলেও আমার সুরে গাইছেন। তাঁরা কিন্তু খিল্লি খাচ্ছেননা সব বুঝি ভাই

    আমার কয়েকগাছা পি এইচ উৎপাটিত হল। ( পি এইচ মানে ঐ যে অ্যাসিডিটি ইন্ডিকেটর ঃ ))) )

    মাগীটার ফাঁসি হলে বাঁচা যায়।
  • kb | ১২ জুলাই ২০১২ ২০:৩৩552601
  • কল্লোলদা
    উমাদেবির কাজ সমর্থন করা যায় না। কিন্তু অনার সচেতনতার স্তর, ওনার শিক্ষা দীক্ষা, উনি কোন পরিবেশ থেকে এসেছেন ইত্যাদি দেখা দরকার।
    আমার মেনে হয় এই ঘটনায় ওনার দোষ ৩০% আর বিশ্বভারতীর ৭০% (ঠিক ঠাক training না দিয়ে বাচ্চাদের দ্বায়িত্ব দেওয়ার জন্য )। তাই শাস্তি বিশ্বভারতীর হোক। ওনাকে ভালোরকম ভাবে counselling করা হোক। যাতে ওনার/ওনারা এইসব টোটকা জারফুক ইত্যাদিকে ফালতু ভাবতে শেখেন।

    আমরা কেউ ই চাইব না এরম ঘটনা আরো ঘটুক। ওনাদের (যারা বাচাদের দেখভাল করেন ) সচেতনতা না বাড়ালে এরকম আবার ঘটতে বাধ্য। শুধু উমাদেবি কে শাস্তি দিয়ে হাত ধুয়ে ফেলা টা ঠিক হবে না।
  • aka | ১২ জুলাই ২০১২ ২০:৩৪552602
  • চাণক্য, আমিও মনে করি, ঊমাদেবীর আইনি সাহায্য নেওয়া উচিত।
  • চাণক্য | ১২ জুলাই ২০১২ ২০:৪১552603
  • আকাদা সময় না হয় নষ্টই হল, আমার পোস্ট টা পড়ুন। কি করবেন আপনি আইনি সাহায্য দিয়ে, যখন সেকশন টোয়েন্টি থ্রী অফ জুভেনাইল জাস্টিস অ্যাক্ট টু থাউজ্যান্ড ধারায় ফেলেছেন ? মেতেদের বেলা সেকশন ফোর নাইন্টি এ আসাতে যদি ফলস কম্পলেনও হয়, সামলাতে পারবেন ?
  • চাণক্য | ১২ জুলাই ২০১২ ২০:৪২552604
  • মেয়েদের
  • চাণক্য | ১২ জুলাই ২০১২ ২০:৪৩552606
  • ফোর নাইন্টি এইট এ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন