এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইউরো কাপ ২০১২

    a
    অন্যান্য | ০৬ জুন ২০১২ | ১৮৬১৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্পন | ১০ জুন ২০১২ ১৩:১৭548778
  • * লাইন
  • প্পন | ১০ জুন ২০১২ ১৩:১৭548777
  • লাইনড্রপটার ডিসিশন তো ঠিকই আছে, বলের পুরোটা লান পার না হলে তো গোল হয় না।
  • bb | ১০ জুন ২০১২ ১৩:৪০548779
  • পুরো না অধিকাংশ? আর শেষের দিকের দুটো সিটার মিস ?
  • stoic | ১০ জুন ২০১২ ১৪:২১548780
  • অপ্পনভায়া, গৃহশান্তি বজায় রাখতে ইতালিকে একটু লোক দেখানো সাপোর্ট করছি। তবে সেরকম কোন ফেবারিট টিম নেই এবার। স্পেন আর নেদারল্যান্ডস না জিতলেই আমি খুশি।
    ঃ)
  • গান্ধী | ১০ জুন ২০১২ ১৪:২২548781
  • কাল খেলা দেখতে দেখতে বিরক্ত হয়ে চ্যানেল ভাগ্যিস পাল্টেছিলাম। ব্রাজিল-আর্জেন্টিনা দেখে মন ভরে গেল। আর্জেনটিনার ফুল টিম সেখানে ব্রাজিলের হাফ টিম, তাতেই ব্রাজিল কাঁপিয়ে দিয়েছিল, নেহাত মেসি ছিল তাই। নেইমারকে বেশ লাগলো কাল।

    ইউরোর ৪টে দেখার পর এখন অব্দি বেস্ট রাশিয়া, নেদারল্যান্ডের সাপোর্টার হয়েও মনে হচ্ছে নেদারল্যান্ড বা পর্তুগাল বা ডেনমর্ক যেই ২ন্ড রাউন্ডে যাবে রাশিয়া যেকাউকে হারাতে পারে
  • প্পন | ১০ জুন ২০১২ ১৪:২৩548783
  • অবশ্যই পুরোটা। বল হ্যাজ টু ক্রস দ্য লাইন। এই বছরের এফএ কাপের ফাইনালের চেকের সেভটা দেখুন নিচের লিংকে। দশ ভাগের ন' ভাগই গোললাইনের ভেতরে ছিল।



    আর সিটার মিস মিসই। সে তো পোডলস্কি আর গোমেজও মিস করেছে। তবে সে নিয়ে কোন বক্তব্য নাই।
  • গান্ধী | ১০ জুন ২০১২ ১৪:২৩548782
  • ফ্রান্সকে কেউ হিসেবে ধরছেনা। ওরা কিন্তু এবার হিসেব বদলাতে পারে
  • প্পন | ১০ জুন ২০১২ ১৪:২৫548784
  • ফ্রান্স আমার টপ ফোরে আছে তো। তবে ফার্স্ট ম্যাচটা না দেখলে কিছু বলা যাবে না।

    কাল ব্রাজিল-আর্জেন্টিনা কোন চ্যানেলে দেখাল? বাজে মিস করলাম। আজ রাফা-জোকার ম্যাচ স্পেন-ইতালি ম্যাচের সঙ্গে ক্ল্যাশ না করলে বাঁচি।
  • stoic | ১০ জুন ২০১২ ১৪:২৭548785
  • বাই দ্য ওয়ে, ১৯৮৮ তেও প্রথম ম্যাচ ডাচ রা হেরেছিল।
    ফ্রান্স কিরম খেলে দেখি, অনেকে বলছে এবারে টিম টা খারাপ নয়। আফটার অল ওদের দ্যাশে থাকি যখন, একটু সাপোর্ট না করলে রাস্তাঘাটে কেলিয়ে দিতে পারে।
    ঃ)
  • প্পন | ১০ জুন ২০১২ ১৪:২৯548789
  • ৯৮ ফাইনালের পরে ব্রাজিলের সাপোট্টাররা কলকাতার রাস্তায় আমাকে কেলাতে বাকি রেখেছিল। ঃ)
  • stoic | ১০ জুন ২০১২ ১৪:২৯548788
  • আজ ইতালি-স্পেন এ ইতালি কে সপোর্ট করছি। যদিও মনে হচ্ছে স্পেন আরামসে ম্যাচ জিতে যাবে।
  • প্পন | ১০ জুন ২০১২ ১৪:২৯548787
  • স্টৈকদা, সেকি, চ্যাম্পিয়ন্স লিগে ম্যানিউয়ের সামনে ইতালির ক্লাব পড়লে কী করেন? ঃ)
  • stoic | ১০ জুন ২০১২ ১৪:৩১548790
  • ক্লাব লেভেলে নো কম্প্রোমাইজ। আর ওয়ার্ল্ড কাপেও চিরকাল ব্রাজিল। এই দুটো ব্যাপার অনেক বলে কয়ে ম্যানেজ করেছি। কিন্তু ইউরো তেও ইতালি কে না সাপোর্ট করলে সিরিয়াসলি ডিভোর্স এর রিস্ক আছে। মাইরি।
  • প্পন | ১০ জুন ২০১২ ১৪:৪১548791
  • উইকিতে দেখলাম ১৯৮৮-এ নেদারল্যান্ডের গ্রুপে ছিল ইউএসেসার, ইংল্যান্ড আর রিপাবলিক অফ আয়ার্ল্যান্ড। এইবারের মত শক্ত গ্রুপ মোটেও ছিল না।
  • stoic | ১০ জুন ২০১২ ১৪:৫০548792
  • রাইট। এবারে গ্রুপটা যা তা টাফ।
    আগে আমি ডাচদের খানিকটা সুনজরেই দেখতাম। কিন্তু গত ওয়ার্ল্ড কাপে ব্রাজিল কে হারানোর পর আর ফাইনালে ওরম হুলিগানদের মত মেরে খেলার পর আমার ভক্তি চটকে গ্যাছে। ইন ফ্যাক্ট কালকে ডেনমার্ক-নেদারল্যান্ড্স ম্যাচ দেখে অনেক দিন পর প্রচুর আমোদ পেলাম।
    ঃ)
    আপনি তো ডাচ সাপোর্টার বলেই জানতাম। এবারে ফরাসীদের সাথে? নাকি চিরকালই ফরাসী, ডাচ রা সেকেন্ড ফেভারিট?
  • প্পন | ১০ জুন ২০১২ ১৫:০২548793
  • আমি তো আগেই লিখেছি (এই টইয়ে)

    আমার পছন্দের চার - হল্যান্ড, জার্মানি, ফ্রান্স, রাশিয়া। (এই অর্ডারে)

    শুধু ৯৮ ওয়ার্ল্ড কাপ আর ২০০০ ইউরো ফরাসীদের সাপোট করেছিলাম, ডাচেরা সেকন্ড চয়েস ছিল। জিনেদিন জিদানের উপর ব্যপক ব্যথা ছিল। ঃ)
  • stoic | ১০ জুন ২০১২ ১৫:১০548794
  • ফেয়ার এনাফ। জিদান ওয়াজ গুড।
    দেখা যাক কি হয় এবার। আগে সব টিমের একটা করে ম্যাচ দেখি। স্টিল আর্লি ডেইজ।
    তবে আজ প্যাকড প্রোগ্রাম। রাফা-জোকো ফলোড বাই স্পেন-ইতালি। সাথে বীয়ার আর কাবাব। ব্যাস।
    ঃ)
  • প্পন | ১০ জুন ২০১২ ১৫:১৩548795
  • প্রায় সেম। শিভাস আর কাবাব। ঃ)
  • গান্ধী | ১০ জুন ২০১২ ১৫:১৭548796
  • @প্পনদা
    কাল ব্রাজিল ম্যাচটা সোনি সিক্সে দেখিয়েছে।

    স্পেনকে সাপোর্ট করা যায়না, বড্ড বিরক্তিকর হয়ে গেছে আর ইতালী নিয়ে কিছু প্রেডিক্ট করা উচিত নয়। তবে একটা বিষয়ে আমি মোটামুটি স্যিওর যে ইংল্যান্ড ফার্স্ট রাউন্ডে বাড়ি। আর নয় এবার হোস্টেল ফিরতে হবে স্পেন-ইতালী দেখতে।
  • প্পন | ১০ জুন ২০১২ ১৫:২০548798
  • হ্যাঁ, স্পেনকে সাপোট করার কোন মানে হয় না।
  • সায়ন | ১০ জুন ২০১২ ১৫:২১548799
  • রাফা-নোলে ফাইভ সেটার দিয়ে ভোগাবে আজ। স্পেন-ইটালির শুরুটা গেলেও যেতে পারে। সে যায় যাক। শুধু এস্পান্যিওল হারলেই হল। কালকের নেড্‌স ছড়ুদের মতঃ-)

    কিন্তু আর্জেন্তিনা-ব্রেজিল কোন্‌ চ্যানেলে দেখাচ্ছিল, গান্ধী? পোচোন্ড বাজে মিস হল! ঃ-((
  • সায়ন | ১০ জুন ২০১২ ১৫:২২548800
  • গান্ধী ইগনোরিও।
  • গান্ধী | ১০ জুন ২০১২ ১৫:২৭548801
  • ভেউ

    বাড়ি ফিরেছিলাম। কেস খাইলাম। নাদালটা মিস হবেঃ( এইবার পালাই

    জয় বালোতেলি
  • প্পন | ১০ জুন ২০১২ ১৯:১৯548802
  • স্টৈক/হনু/জয়,

    বিবিসির এই প্রোগ্রামটা কি দেখেছ? এনি কমেন্ট্স?

  • S | ১০ জুন ২০১২ ২০:৩৬548803
  • এই ইউরোতে যা অবস্থা প্রথম ম্যাচ হারা মানে অলমোস্ট আউট, আর জেতা মানে সেকেন্ড রাউন্ডে ওঠার সম্ভাবনা খুব খুব বেশি।
  • S | ১০ জুন ২০১২ ২০:৩৭548804
  • আমার কিন্তু জার্মানী পর্তুগাল দেখতে খারাপ লাগলো না - বেশ গতি ছিলো। কিন্তু প্রচুর গোল মিস হয়েছে।
  • প্পন | ১০ জুন ২০১২ ২০:৪৮548805
  • ঠিকই, ইউরোর ফর্ম্যাট ওয়ার্ল্ড কাপের থেকেও শক্ত।
  • Abhyu | ১০ জুন ২০১২ ২২:০১548806
  • আজ ইতালি হারবে !
  • প্পন | ১০ জুন ২০১২ ২২:০২548807
  • বোঝো! অভ্যু সেশে বাঙালদের সাপোট করছে!
  • প্পন | ১০ জুন ২০১২ ২২:০৯548809
  • বাঙাল না, ইবে (টেকনিকালি)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন