এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ১১৬৯৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Reshmi | ২৯ নভেম্বর ২০১৬ ১৭:৪৮724315
  • আচ্ছা মোদীসহ সবাই ক্রমাগত ৭০ বছর বলে চলেছে কেন? মাঝে ৫ বছর যে বিজেপি-র শাসনকাল ছিল তখনও কংগ্রেস কালো টাকা কন্ট্রোল করত বুঝি?
  • robu | ২৯ নভেম্বর ২০১৬ ১৭:৫৬724316
  • BJP: 952
    SS: 542 (Oppose Demonetisation)
    NCP: 612 ( Oppose Demonetisation)
    INC: 760 (Oppose Demonetisation)

    So in favour of Demonetisation is = 952/3705 = 25.6%

    Opposing Demonetisation = (542+612+760)/3705 = 51.6%
  • Ekak | ২৯ নভেম্বর ২০১৬ ১৮:০৩724317
  • ভোটের ফল দেখে বোঝা সম্ভব নয়। এখন শুধু বিজেপির হাতে ক্যাশ। অন্যদের ভাঁড়ার শূন্য না হলেও খারাপ হাল। মধ্যবিত্তের একটা বড় অংশ ডিমনি সাপোর্ট করে। আর নিম্নবিত্ত ন্যাচারালি যে পার্টি ক্যাশ প্লাস কিছু ফেসিলিটি দেবে সেদিকে ইনস্ট্যান্ট ভোট। এই অবস্থায় বিজেপি জিতছে মানেই সবাই ডিমনি সাপোর্ট করে এরকম আদৌ নয়। নিজেদের হাতে ক্যাশ রেখে বাকিদের পেছন মেরে দেওয়াটাই তো উদ্দেশ্য ছিল। সেটা সফল হচ্ছে বলা যায়।
  • রোবু | ২৯ নভেম্বর ২০১৬ ১৮:১৫724320
  • 2011 এর সাথে তুলনা? :-)
    সে তো ইউ পি এ আমল ছিল, এদিকে তখনো তিনোরা নতুন, বারাক ওবামার ফার্স্ট টার্ম চলছে। এমনিতেই মহাতে ক্ষমতায় বিজেপি, চারিদিকে উন্নয়নের জোয়ার। তার মধ্যে ডিমানি। ক্লিন স্যুইপ বেণীমাধব ক্লিন স্যুইপ কই?
  • সিংগল k | ২৯ নভেম্বর ২০১৬ ১৯:২৪724321
  • নতুন ডিসক্লোজার স্কীমটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজীর পক্ষে আত্মঘাতী হতে পারে। ওটা এনে উনি নিজের যাবতীয় প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন।
  • PT | ২৯ নভেম্বর ২০১৬ ১৯:২৮724322
  • এমনকি নীতিশ-ও ডিমনিটাইসেসনের পক্ষে। তাই বোধহয় দিদি পাটনা ডিঙিয়ে লক্ষ্মৌ গেছেন!!
  • | ২৯ নভেম্বর ২০১৬ ২১:৪৫724325
  • ট্যুইঙ্কল খান্নার ব্লগ আমি ফলো করি।
  • | ২৯ নভেম্বর ২০১৬ ২১:৪৬724326
  • ব্যাঙ বলেছিল বাঁদুরে পিঙ্ক। আবার ব্যাঙ্কের ম্যানেজারকে বুঝিয়েছে মাংকি পিংক বলে। তারপর কাকে জপিয়ে যেন সব খুচরো করে এনেছে।
  • avi | ২৯ নভেম্বর ২০১৬ ২২:৩০724328
  • স্বাস্থ্য ভবন থেকে এক্সাইড অব্দি বাসের সামনের সিটের দুই ভদ্রলোক সমানে ডিমনি নিয়ে আলোচনা করে এলেন। শেষ অব্দি দুজনেই গাল দিতে দিতে নেমে গেলেন।
  • বোকা | ২৯ নভেম্বর ২০১৬ ২২:৩০724327
  • 1) Former Finance Minister P Chidambaram has come on record to say the printing presses in India have a capacity to print maximum of 300 crore pieces of currency notes a year, that too if they work round-the-clock. He said it would take seven months to restore the amount of liquidity taken out of the system.

    If Chidambaram’s assessment –the veracity of which hasn’t been refuted by the government– is right, it would be fair to conclude that the problem of cash crunch is here to stay for a while, not just 50 days. Incidentally, the RBI prints notes at four locations–Mysuru, Nashik, Devas (Madhya Pradesh) and Salboni (West Bengal). The Rs 2,000 notes are printed at the Mysuru press, while the Rs 500 notes are being pushed out from the Nashik and Devas press. Salboni press prints primarily the lower denomination notes like Rs 100.

    The currency after printing has to travel from the press to currency chests maintained by the RBI across several locations in the country. The money then travels from these chests to banks and ATMs. Manpower is an issue and logistics is another hurdle given the secrecy and high security needed.

    The question now is whether the government is transporting “adequate amounts of currency” to restore liquidity. Maybe there just aren’t enough of these Rs 500 notes printed.

    http://indianexpress.com/article/opinion/web-edits/demonetisation-currency-notes-why-the-new-rs-500-note-is-hard-to-get-4399585/

    2) 500 র নোট ছাপা বন্ধ, mysore এ নিয়ে যাচ্ছে। মাস দশেক লাগবে

    https://www.thequint.com/currency-ban/2016/11/28/new-500-note-printing-halted-will-shift-to-rbi-mysore-press-urjit-patel-governor-narendra-modi-1000-demonetisation
  • aka | ৩০ নভেম্বর ২০১৬ ০০:৪৯724330
  • আচ্ছা আপনারা কি কেউ জানেন যে এই নোট ব্যান ঠিক কি কারণে? আমি যা যা শুনেছি

    ১। কালো টাকা উদ্ধার করতে
    ২। জালি টাকা উদ্ধার ও বন্ধ করতে
    ৩। উগ্রপন্থীদের হাতে জালি ও কালো টাকা যাওয়া বন্ধ করতে
    ৪। নন পারফর্মিং অ্যাশেটের ফলে ব্যাংকের লিকুইডিটি কমে যাওয়ায় এই ভাবে লিকুইডিটি বাড়ানো।
    ৫। ক্যাশলেস বন্দোবস্তর দিকে দ্রুত ঠেলে দেওয়া

    আপনারা কি ঠিক জানেন? আরও কোন কারণ আছে কিনা? মানে ঘোষিত কারণ?
  • lcm | ৩০ নভেম্বর ২০১৬ ০৩:১৯724331
  • আমিও একদমই জানি না। জানতে চাই, এবং চারদিকে নানাবিধ ব্যাখ্যা নিয়ে কিঞ্চিৎ কনফিউজ্‌ড্‌।

    ১ নং-এ কালো টাকা কাকে বলে - এ জায়গাটায় তো ধোঁয়াশা। যেমন ধরো একজন রিক্সাচালক, তার আয় ক্যাশে এবং আনডকুমেন্টেড - সেটা কি তাহলে কালো টাকা। রিক্সাচালককে কি এবার থেকে রিসিট দিতে বলা হবে।

    ২ নং-ও - জালি টাকা মানে কী? ব্রাইব? উপহার? ক্যাশ পেমেন্ট?

    ৩ নং এটা অনেকে বলছে, কিন্তু এগজ্যাক্ট র‌্যাশনাল-টা বোঝা যাচ্ছে না। দেশ থেকে ৫০০/১০০০ টাকার নোট তুলে নিলে উগ্রপন্থা কমে যাবে - কী ভাবে? উগ্রপন্থা যারা ফান্ড করে তারা কি শুধু এই নোটে করে? শোনা যায় যে বেশির ভাগ ফান্ডিং দেশের বাইরে থেকে - অস্ত্রশস্ত্র থেকে জামাকাপড় পর্যন্ত। ধরো, মুম্বই-এর ২৬/১১ অ্যাটাক - ঐরকম জিনিস কীভাবে ৫০০/১০০০ টাকার পুরোনো নোট তুলে নিয়ে আটকানো সম্ভব।

    ৪নং ব্যাংকের কাছে অনেক অনেক ক্যাশ থাকা কি ব্যাংকিং ইন্ডাস্ট্রির পক্ষে স্বাস্থ্যকর?

    ৫নং ইন্ফ্রাস্ট্রাকচার ছাড়া এটা কি করে সম্ভব। এবং ক্যাশলেস হলে লাভই বা কিসের?
  • Bhagidaar | ৩০ নভেম্বর ২০১৬ ০৪:৪১724332
  • জালি টাকা মানে কাউন্টারফেইট কারেন্সি
  • lcm | ৩০ নভেম্বর ২০১৬ ০৪:৪৫724333
  • ওকে, থ্যাংকু ভাগী।

    আচ্ছা, তার মানে

    ২নং-এ শুধু পুরোনো টাকা তুলে নিলে তো কাউন্টারফিটিং থামানো যাবে না, নতুন নোট যাতে কপি না হয় সে ব্যবস্থা করতে হবে। প্রশ্ন হল, তাহলে তো ১০০ বা ৫০ এর পুরোনো নোটও কাউন্টারফেইট হতে পারে, সেগুলোও তুলে নতুন নোট দিতে হয়।
  • aka | ৩০ নভেম্বর ২০১৬ ০৭:৪৭724334
  • এগুলোর একটাও মূল কারণ বন্ধ করবে না। বড়জোড় কারেন্ট স্টক ক্লিয়ার করবে। কিছু কালো টাকা বাজেয়াপ্ত হবে, কিছু জাল টাকা ফেলে দেওয়া হবে। কিন্তু এর মাঝেও কালো টাকা তৈরী হচ্ছে, নতুন ২০০০ এর জাল নোটও বাজারে এসে গেছে।

    মাঝে হতে লোকের হার্ড আর্ণ মানি এখন ব্যাংকের আওতায়। ব্যাংক ঠিক করছে কে কত টাকা তুলতে পারবে। এমন স্বৈরাচার কে কবে দেখেছে? কে জানে? কিন্তু এই মোদী লোকের মনে ঠিক জায়গায় সুড়সুড়ি দিয়েছে। বহু লোক এটাকে সাপোর্ট করছে যারা আদৌ বিজেপি নয়। কিন্তু ঘুষ, স্ক্যাম, প্রতিদিনের হয়রানিতে ব্যতিব্যস্ত হয়ে লোকে এটাকে সাপোর্ট করছে।
  • dd | ৩০ নভেম্বর ২০১৬ ০৮:২৪724337
  • ২০০০ টাকার "জাল নোট" এখনো বাজারে আসে নি।

    কয়েক যায়গায় ঐ নতুন নোটের কালারড xerox চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিলো। নেহাৎই লোকাল এফর্ট।

    কিন্তু আগে যেরকম হতো, অর্থাৎ নিঁখুত প্রিন্টিং, সঠিক কাগজ ও কালি, অর্গানাইজড ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক - সেগুলো এখনো হয় নি।

    কিন্তু বার বার বিভিন্ন ব্লগে আর পোস্টে দেখছি একই ভুল খবর দেওয়া হচ্ছে।
  • PT | ৩০ নভেম্বর ২০১৬ ০৮:৫৫724339
  • পব-তেও কি কাঠের গুঁড়ির বদলে সারস পাওয়া গেছে? ঘরের সারস কি আরো জবর্দস্ত রাজা? নাকি অনির্বাণের সাহসে কুলোবে না সে কথা বলতে?
  • lcm | ৩০ নভেম্বর ২০১৬ ০৯:০৪724340
  • রোবুর লিংকটা অনেক বেটার - অরুন কুমারের লেখা বেশ ভালো।
    এবং এনার হিসেব বলছে - cash component, immobilised is only 3 percent of the total black income generated this year ---
    তার জন্য সাধারণ মানুষের এত ভোগান্তি !
  • b | ৩০ নভেম্বর ২০১৬ ০৯:১৮724342
  • **বিদ্রোহ
  • b | ৩০ নভেম্বর ২০১৬ ০৯:১৮724341
  • ভেংকাইয়া নাইডু আবার ডিমনিটাইজেশনকে তুলনা করেছেন কালচারাল রেভল্যুশনের সাথে আর মোদীর সাথে মাও কে।

    এবার সমস্ত মাওবাদী বিধ্রোহ শেষ হবে।
  • SD | ৩০ নভেম্বর ২০১৬ ০৯:৩৩724343
  • আরেকটা বিপজ্জনক ট্রেন্ড - সরকার একটা এতবড়ো কাজ করছে কোনো ঘোষিত ট্রান্সপারেন্ট টার্গেট ছাড়া।
  • Robu | ৩০ নভেম্বর ২০১৬ ১০:১৫724344
  • এসডি, একদম।
  • কিক্কড় সিং | ৩০ নভেম্বর ২০১৬ ১১:১৪724347
  • ৩ বা ৬ পার্সেন্ট - যাই হোক না কেন, পরিমাণটা খুবই সামান্ত। কিন্তু হইহল্লাটা লোকে খেয়ে গেছে, বিশেষ করে আর্বান পপুলেশন। আর দু একটা বালিশে টাকা গোঁজা লোক ধরা পড়লে বা দু এক তোড়া ছেঁড়া নোট পাওয়া গেলে তো কথাই নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন