এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকান প্রেশিডেনশিয়াল ইলেকশান ২০১৬

    Abhyu
    অন্যান্য | ১০ মার্চ ২০১৬ | ১০৩৬৬৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bip | ১১ অক্টোবর ২০১৬ ০০:০৬698813
  • বারাক ওবামা বলেছেন আমেরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচনের ইতিহাসে হিলারী সব থেকে বেশী কোয়ালিফায়েড ক্যান্ডিডেট। তথ্য এবং ফ্যাক্ট এর ফেবারেই যাবে। এসব নিয়ে সন্দেহ নেই।

    কিন্ত হিলারী ঘটের বুদ্ধি নিয়ে আমার কিছু সন্দেহ আছে। যদিও আমি হিলারী সাপোর্টার সেই ২০০৭ সাল থেকে এবং সেই জন্যেই এই প্রশ্নগুলো তুলছি।

    ২০০৮ সালে যখন ওবামা হিলারীকে প্রাইমারীতে সবে হারানো শুরু করেছে-তখন ওবামার হাতে দুটো কার্ড। হিলারি প্রো এস্টাব্লিশমেন্ট এবং লবিদলের ঘনিষ্ঠ। আর কালোদের ভোট। এই অবস্থায় হিলারির টার্গেট করা উচিত ছিল মহিলা ভোট এবং ওবামার অভিজ্ঞতার অভাব। দুটো দিক দিয়ে হিলারী হতাশ করেছিলেন।

    কালকেউ সেই এক কেস। আরে বাবা আমেরিকার লোক মুসলমান পছন্দ করে না। আর মুসলমানদের উপায় ও নেই হিলারিকে ভোট দেওয়া ছাড়া। এই অবস্থায় সাধারন বুদ্ধিওয়ালা রাজনীতিবিদ বলবে দেখ বাপি, আম্মো সার্ভেলেন্সের পক্ষে। ইসলামিক জঙ্গির উত্থান ঠেকাতে হবে। সেসব না করে হিলারি সেই তোতাপাখির মতন ডাইভার্সিটি আর ইনক্লুশন নিয়ে ভাট মারল। আরে বাবা ডাইভার্সিটির পক্ষে লোকগুলোর ভোটগুলোত পাবিরে বাবা। এবার যেগুলো ট্রাম্পকে দেব কি দেব না করছে, তাদের এপিল কর একটু!!

    হিলারীর স্ট্রাটেজিতে প্রচুর গন্ডোগল আছে। গ্রামে গ্রামে ট্রাম্প ছেয়ে গেছে। আমারত গ্রামের রাস্তায় ড্রাইভ করতে ভয় লাগে এখন। সাদা জনতা ক্ষেপে গেছে। এই দুর্গাপূজোর দুদিন একটু পাঞ্জাবি পড়ে ড্রাইভ করতে হচ্ছিল বলে ভয় লাগছিল এই বুঝি অন্যগাড়ি থেকে গালাগাল ভেসে আসবে। এসব হয়েছে সেপ্টেম্বের ২০০১ এর পরের পূজোতে।
  • Demeter | ১১ অক্টোবর ২০১৬ ০০:২৮698814
  • আরে মশয়, স্ট্র্যাটেজিতে গন্ডগোল কোন পলিটিশিয়ানের নেই? কোন পলিটিশিয়ান সকল ক্রিটিসিজমের বাহিরে? ওবামার অ্যাপ্রুভাল রেট দিব্য, তেমং কোনো স্ক্যান্ডাল নেই, এমং কি স্পাউসেরও স্ক্যান্ডাল নেই। কিন্তু স্ট্র্যাটেজিতে গুচ্ছের গন্ডগোল। ওবামাকেয়ার নিয়ে, সিরিয়া এবং ইরাকের যুদ্ধু নিয়ে প্রচ্চুর লোক অখুশি। বিল টিল, বুশ টুশ কিম্বা রেগান টেগানের কথা তো বাদই দিলাম। তাদের কান্ডকারখানা সকলেরই তো জানা।

    তাতে কি?

    হিলারীর সম্পর্কে "বাজে" ক্যান্ডিডেট, অযোগ্য, নমিনেশন পাওয়া উচিত হয় নি - এইসব মন্তব্যের পিছনে যুক্তি এবং তথ্য কি? জানতে চাই।

    তবে ইয়ে, সাদা জনতা ক্ষেপে গেছে, গ্রামে ট্রম্প ছেয়ে গেছে - এইগুলো কি একটু বাড়াবাড়ি নয়? আমিও গ্রামেই থাকি, এক্কেবারে রেড স্টেটে। এখনো পর্যন্ত তেমং কিছু তো দেখলাম না??
  • bip | ১১ অক্টোবর ২০১৬ ০০:৩৬698815
  • হিলারীর সম্পর্কে "বাজে" ক্যান্ডিডেট, অযোগ্য, নমিনেশন পাওয়া উচিত হয় নি - এইসব মন্তব্যের পিছনে যুক্তি এবং তথ্য কি? জানতে চাই।
    >>
    নেই। সেটা লিখেছি। হিলারী নিয়ে কেউ ভাল ভাবে পড়াশোনা করে নি। তবে সমস্যাটা কি জানেন, যত সব স্ক্যান্ডাল এবং স্কাউন্ড্রেল ইমিগ্রান্ট বিজনেসম্যানগুলো ক্লিনটন ফাউন্ডেশনে টাকা দিয়েছে। কেন কে জানে।
    **************

    তবে ইয়ে, সাদা জনতা ক্ষেপে গেছে, গ্রামে ট্রম্প ছেয়ে গেছে - এইগুলো কি একটু বাড়াবাড়ি নয়? আমিও গ্রামেই থাকি, এক্কেবারে রেড স্টেটে। এখনো পর্যন্ত তেমং কিছু তো দেখলাম না??

    >> একদম না। পেনস্টেট বা মেরিল্যান্ডে আসুন। এগুলো ব্লু স্টেট। মফঃশহর বলছি না। একদম চাষবাস হচ্ছে এমন গ্রামে যান। মফঃশহরে আমিও থাকি। এখানে কিস্যু নেই। কিন্ত একদম যেখানে হাজারে হাজারে ভুট্টর ক্ষেত সেখানে যান।
  • SS | ১১ অক্টোবর ২০১৬ ০৭:০১698817
  • বিপ,
    বলছিলাম কি, অত ভয় পাওয়ার মত কিছু হয়নি এখনো। আজই মেরিল্যান্ডের দামাস্কাসের এক আপেল অর্চার্ডে গিয়েছিলাম। ভাগ্যিস কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন, তাই অক্টোবরে একটা লং উইকেন্ড পাওয়া যায়। এনিওয়ে, বেশ চাষবাষ করা গ্রাম্য জায়গা। ভুট্টাক্ষেত, অর্চার্ড সবই আছে। বেশ কিছু ট্রাম্প ইয়ার্ড সাইন দেখলাম কিন্তু সাদা লোকজন ক্ষেপে আছে বলে মনে হল না। ঝকঝকে নীল আকাশ, পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচার, সানি আর ব্রাইট, যাকে বলে আইডিয়াল ফল ওয়েদার। বাচ্চাদের লাফালাফি, হে রাইড, আপেল, পাম্পকিন সবই যেমন থাকার কথা সেরকম ছিল। ওয়াগন ড্রাইভার (কাউবয় হ্যাট আর বুটস পরা) আপেলের ভ্যারাইটি ব্যাখ্যা করতে করতে অর্চার্ড ঘোরালেন। কোনো ভয়্ডর ছাড়াই দিব্যি ঘুরে এলাম।
  • Bhagidaar | ১১ অক্টোবর ২০১৬ ০৭:০৬698818
  • এই আপনিই অমকে সেদিন বল্লেন্না এক্তু নুন মিশিয়ে নিতে!
  • bip | ১১ অক্টোবর ২০১৬ ০৭:০৮698819
  • where ? Larriland Farm or Rock Hill Orchard ? Those are very much in liberal belt..you need to cross Fredrick on 70 or come to Eastern shore ..
  • Triptolemus | ১১ অক্টোবর ২০১৬ ০৭:৩২698820
  • ড্যান ব্রাউন সায়েব এঞ্জেলস অ্যান্ড ডেমনস এ পোপ ইলেকশন নিয়ে বেশ গুছিয়ে লিখেছিলেন - সেই ডেভিলস অ্যাডভোকেট কনসেপ্টটা এখানে কার্যকরী হত:-p
  • SS | ১১ অক্টোবর ২০১৬ ০৭:৩৩698821
  • ভাগীদার,
    হ্যাঁ, হ্যাঁ, নুন তো মেশাতেই হবে। তবে ঐ আর কি, বিপকে একটু অভয় দিচ্ছিলাম আর কি।
    বিপ,
    আজ ফ্রেডেরিক যাইনি বটে তবে যেসব জায়গা ট্রাম্পের স্ট্রংহোল্ড, সেরকম জায়গায় মাঝে মাঝেই যাই। এই যেমন কয়েক সপ্তাহ আগে লুরে গিয়েছিলাম, শেনানডোয়া তো প্রায়শই যাই। লেবার ডে উইকেন্ডে ওয়েস্ট ভার্জিনিয়া গিয়েছিলাম। এই সব জায়গায় অসংখ্য ট্রাম্প ইয়ার্ড সাইন চোখে পড়েছে, কিন্তু সাদা লোকজন খুব ক্ষেপে আছে বলে মনে হয়নি। গাড়ি চালিয়ে ঘুরতেও খুব একটা ভয় করেনি।
  • bip | ১১ অক্টোবর ২০১৬ ০৭:৫৭698823
  • Cooper: do u pay taxes
    Trump: no!
    Cooper: so you dont
    Trump: of course I do
    Cooper: What
    Trump: Bernie Sanders
    Cooper: Wait what
    Trump: ISIS
  • bip | ১১ অক্টোবর ২০১৬ ০৮:০৯698824
  • গাড়ি চালিয়ে শ্যানেন্ডাহোর সৌর্ন্দয্য দেখতে দেখতে কি হোয়াইট এংগার বোঝা যাবে ?
    ওদের সাথে মিশতে হবে ত। নিদেন পক্ষে গ্রামের ছোট ছোট রেস্টুরেন্টগুলোতে বসে খাওয়া দাওয়া কর-কানটা একটু খুলে রাখ, না হলে ওই গ্রামীন এরিয়ার কোন কনসারভেটিভ রেডিও টকশো শোন।

    বাই দ্যা ওয়ে কটা হিলারীর সাইনবোর্ড চোখে এল? আমি ত একটাও দেখি নি। এদিকে হিলারী ৫ গুন বেশী টাকা তুলেছে। আমি মাসোহারা দিই হিলারী ক্যাম্পেনে। সেদিন তার ওপরে চাইতে একটা কল এল। সম্ভবত কোন ভদ্রমহিলা করেছিলেন। আমি তাকে মুখের ওপরে বল্লাম-আমি চারিদিকে ড্রাইভ করে শুধু ট্রাম্প আর ট্রাম্পের সাইনবোর্ড দেখছি। হিলারীর কোন সাইনবোর্ড নেই। কোন গ্রাসরুট এক্টিভিটি নেই। কেন যা দিচ্ছি তার থেকে বেশী চাঁদা দেব? টাকাটা ঠিক ঠাক খরচ হচ্ছে না। শুধু ওইটাকাই মিডিয়া কেনাবেচার খেলা চলছে। তাতে লাভ হচ্ছে বলে মনে হচ্ছে না। কারন সাধারন লোকের কোন ইনভলমেন্ট নেই হিলারী ক্যাম্পেনে। সি ইজ রানিং এ কর্পরেট ক্যাম্পেইন। ভদ্রমহিলা লজ্জা পেয়ে বললো আমি অত কিছু জানি না-শুধু টাকার জন্য বলছিলাম। আমি বল্লাম সেই জন্যেই মাসে মাসে যা দিচ্ছি তার থেকে এক পয়সা বেশী দেব না।

    এর থেকে ট্রাম্প ক্যাম্পেইনের গ্রাসরুট ইনভল্ভমেন্ট অনেক বেশী। আমাকে পাঁচটা হিলারী সাইনবোর্ড ধরিয়ে দিয়েছে ইয়ার্ডেপোঁতার জন্য। আমার স্ত্রী পরের দিন তুলে দিল। বললো, দেখছো না আশেপাশের সব নেবাররা ট্রাম্প। গাড়ি থেকেও স্টিকার তুলে নিলাম ভয়ে। কারন ওই গাড়ি নিয়ে সাদা ক্লায়েন্টদের সাথে দেখা করতে যেতে হয়।

    সত্যি খারাপ অবস্থা। ছেলে জিজ্ঞেস করছে ট্রাম্প আসলে কি মেক্সিকানদের তাড়িয়ে দেবে?

    ট্রাম্প আসলে এইন আই এচে প্রচুর ইন্ডিয়ান কনট্রাক্টরদের চাকরি যাবে। কারন অলিখিত হোয়াইট ফার্স্ট হায়ারিং হবে। যারা এন আই এইচে এইচ ওয়ান বিতে আছে, তাদের পুরা গেল।
  • SS | ১১ অক্টোবর ২০১৬ ১৯:৫১698825
  • বিপ,
    ক্লিন্টন/কেন সাইন দেখতে পাচ্ছেন না? একটু নদীর এপারে ফেয়ারফ্যাক্স, আলেক্জান্দ্রিয়া বা আরলিংটনে চলে আসুন। মোটামুটি প্রিন্স উইলিয়াম কাউন্টির ম্যানাসাস পর্যন্ত ক্লিন্টন ডেন।

    আর NIH এ এখন যারা পোষ্ট-ডক করতে আসে বাইরে থেকে, বেশিরভাগ J-1 ভিসাতে আসে। NIH এ ফেলোশিপের টার্ম লিমিট পাঁচ বছর। J-1 ভিসার সময় সীমাও বোধ হয় পাঁচ বছর। ট্রাম্প প্রেসিডেন্ট হোক বা নাহোক, পাঁচ বছর পর এমনিতেও তাদের অন্য ব্যবস্থা দেখতে হবে।
  • ঈশান | ১১ অক্টোবর ২০১৬ ২২:০৬698826
  • তবে এবারের ডিবেটগুলো বেশ টিভি সিয়ালের মতো হয়েছে। লোকে ছিছি করে, তারপর অধীর আগ্রহে পরেরটার জন্য অপেক্ষা করে। লোকে মানি আম্মো ইনক্লুডেড। মাত্র এই কটা এপিসোডে শেষ হয়ে যাবে মানতে মন চাইছেনা।
  • SS | ১১ অক্টোবর ২০১৬ ২২:৩২698827
  • তা বটে। তবে দুর্গপূজোয় গিয়ে রোববারের সিরিয়াল মিস হয়ে গেছিল। রেকর্ডিং দেখতে হল। তিন নম্বরটা আবর ভেগাসে। পুরো বক্সিং ফাইট নাইট হবে মনে হয়। আর ট্রাম্পের আরো টেপ বেরোবে নিশ্চই তার আগে।
  • SS | ১১ অক্টোবর ২০১৬ ২২:৩৫698829
  • দোষ
  • SS | ১১ অক্টোবর ২০১৬ ২২:৩৫698828
  • ট্রাম্প এবার টুইটারে রিপাবলিকানদের নিয়ে পড়েছে। পল রায়ান থেকে শুরু করে সবাইকে ধুয়ে দিয়েছে। দোশের মধ্যে পল রায়ান বলেছে ট্রাম্পের সাথে আর ক্যাম্পেন করবে না।
  • umesh | ১২ অক্টোবর ২০১৬ ১১:৫৮698832
  • আমার ১৪ বছরের মেয়ে কাল বললো, আমেরিকার প্রেসি ইলেকশন টা মনে হচ্ছে কোনো একটা টেলি সিরিয়াল এর গ্রান্ড ফিনালে এর মতো, সত্যি বলে মনেই হচ্ছে না। এরকম দুটো মানুষ প্রেসির জন্যে ফাইট করছে? এর থেকে ভালো ক্যান্ডিডেট এতো বড়ো দেশে পাওয়া গেলো না?
  • ছোটোলোক | ১২ অক্টোবর ২০১৬ ১৪:০৮698834
  • হি হি! একদম হক কতা কয়েচে।
  • Triptolemus | ১২ অক্টোবর ২০১৬ ১৪:১২698835
  • গার্ডিয়ানের লেখাটা পড়েনঃ

    "US elections are made-for-TV events. The conventions, rallies, polls and pundits are all essentially spectator sports. The process is built for consumption rather than engagement. It’s big business. In 2012, Republican spending on ads in Florida alone was almost double the total spent by the six main British parties combined during the UK 2015 election."

    নয় পার্টে সিরিজ বেরোবে, আজ পয়লা পার্ট।
  • ছোটোলোক | ১২ অক্টোবর ২০১৬ ১৯:৫৯698836
  • ট্রাম্প এবং ক্লিন্টন এই দুজনকেই জেরেমি কাইল শো তে এনে টেস্টে বসানো দরকার, কে কতগুলো মিথ্যে বলছে দেখার জন্য। লাই ডিটেক্টর টেস্ট। বিশেষ করে লকাররুম টক যেটা, সেটা নিয়ে ট্রাম্পকে লাই ডিটেকটরে বসাতে পারলে সার্কাস জমে যাবে।
  • SS | ১২ অক্টোবর ২০১৬ ২০:২০698837
  • ট্রাম্পের লকাররুম টকে তো মিথ্যে কিছু নেই। ট্রাম্প অস্বীকারও করেনি। বলেছে ওটা লকাররুম টক আর আই অ্যাম নট প্রাউড অফ ইট। লাই ডিটেক্টর টেষ্টে কি ডিটেক্ট করা হবে?
  • ছোটোলোক | ১২ অক্টোবর ২০১৬ ২০:২৪698838
  • যা বলেছে সেগুলো করেছে কিনা।
  • SS | ১২ অক্টোবর ২০১৬ ২০:৩৩698839
  • ও, হাইপোথেটিকাল সিচুয়েশান? সেটা কি লাই ডিটেক্টর দিয়ে ডিতেক্ট করা হয় নাকি? যা বলেছে তা যদি করেও থাকে সেটা লাই ডিটেক্টর টেষ্ট করার দরকার কেন বুঝতে পারছি না। যদি কাজটা কনসেন্সুয়াল হয়, তাহলে ঝামেলা মিটেই গেল। যদি কনসেন্সুয়ালে না হয়, তাহলে সেটা রেপ। সেক্ষেত্রে ভিকটিম যদি আইনি ব্যব্স্থা না নেয় তাহলেও কিছু বলার নেই। মানে লাই ডিটেক্টরের কেন দরকার ?
  • FBI | ১২ অক্টোবর ২০১৬ ২১:২০698840
  • উঁহু, লাই ডিটেক্টর সবসময় ঠিকঠাক কাজ করে না। ট্রাম্পের মতন প্যাথলজিকাল লায়ারদের লাই ডিটেক্টর দিয়ে ধরা যায় না। সেই কারনেই বহুদিন আগে লাই ডিটেক্টরের এভিডেন্স আমেরিকান কোর্টএ
    ইনঅ্যাডমিসিবল (inadmissible) হয়ে গেছে। এখন ভিডিও অডিও লাইভস্ট্রিমের যুগ। হেঁ হেঁ, এখন আমাদের কাজ অনেকটাই সহজ হয়ে গেছে। দেখলেন না রজার আইলসকে ফক্স নিউজ থেকে তাড়ানো কেমং সহজ হল? তবে হ্যাঁ, ডিজিটাল ফরেন্সিক এক্সপার্টদের কাজ অবিশ্যি বেড়েছে। তবে তাদের মাহিনাও দেওয়া হয় অনেক।
  • ছোটোলোক | ১২ অক্টোবর ২০১৬ ২১:২৭698841
  • আর্মিতেও ট্রেনিং দেয় লাইডিটেক্টরকে ঠকাতে হয় কীকরে।
    ট্রাম্প যেমন চোখেমুখে মিথ্যে কথা বলে, ওকে আর হিলারিকে জে কে শোয়ে লড়িয়ে দিলে টি আর পি কোথায় গিয়ে ঠেকত কে জানে।
  • SS | ১২ অক্টোবর ২০১৬ ২১:৫০698842
  • রজার এইলসকে তাড়ানোর প্রধান কারণ কিন্তু গ্রেচেন কার্লসনের ডিমোশন। গ্রেচেনের কনট্র্যাক্ট রিনিউ করে প্রাইম টাইমে শো দিলে এইলসের কীর্তিকলাপ সব চাপাই থাকত। মানে ব্যাপারটা শুরুই হত না।
  • দ্রি | ১২ অক্টোবর ২০১৬ ২২:৫৯698843
  • উইকিলীকঃ

    ক্লিন্টনের রাইট হ্যান্ড ম্যান, জন পোডেস্টার ইমেল,

    I know she has begun to hate everyday Americans, but I think we should use it once the first time she says I'm running for president because you and everyday Americans need a champion.

    https://wikileaks.org/podesta-emails/emailid/4433

    অন্য এক ইমেলে (এটা এক প্রস্পেক্টিভ ডোনারের লেখা পোডেস্টাকে),

    And as I've mentioned, we've all been quite content to demean government, drop civics and in general conspire to produce an unaware and compliant citizenry. The unawareness remains strong but compliance is obviously fading rapidly.

    ইন্টারেস্টিং গ্লিম্পস অফ হোয়াট দা এলিট থিংকস অফ দা মাস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন