এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৭৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ১৯ ডিসেম্বর ২০১২ ২০:২৩582245
  • রাজনৈতিক ঘটনা মানে তো রাজনৈতিক হিংসা। লোকজনের মৃত্যু। ব্যপারটা সেই একই।
    ডানলপের লকাঅউটে আমি যত না বেশি চেঁচাবো তার চেয়ে সত্যম কেসে অনেক বেশী রি-অ্যাকশান দেবো। এটাই স্বাভাবিক। পলিটিকালি কারেক্ট হওয়ার আগে বেঁচে থাকাটা বেশী জরুরী।
  • শ্রাবণী | ১৯ ডিসেম্বর ২০১২ ২০:২৯582256
  • সিলেক্টিভ রিয়্যাকশন, হ্যাঁ, সে তো হয়ই, স্বাভাবিক। বান্দার ঘটনা আমার কাছে খুব শকিং মনে হয়েছিল, ডিসটার্বড হয়েছিলাম তাই রাতারাতি বুবুভা লিখে পাঠিয়েছিলাম কিন্তু এখানে তা নিয়ে একটা শব্দও দেখিনি কারণ উত্তর প্রদেশের এক গ্রামে কী হচ্ছে এক দলিত মেয়ের তা নিয়ে কেউ অত ভাবেনি।
    আলাদা আলাদা করে হয়ত কেউ নিন্দা করেনি, লেখেনি ভাবেনি কিন্তু ধর্ষণের প্রতিটি ঘটনাতেই আমি শিওর সবাই একইরকম ফিল করে, ধর্ষণকারী ও ভিকটিম দুয়ের ক্ষেত্রেই।
    তবে পার্ক ট্রীট নিয়ে কলকাতার একটি মেয়ে বেশী রিলেট করবে যে আমিও তো ওই রাস্তা দিয়ে যাই, এই শহরে, আমার সাথেও তাহলে এরকম হতে পারে। ঠিক সেইভাবে দিল্লীর সাথে আমি করব।
    ঠিক একইভাবে কলেজে পরা বা টিন এজ মেয়েদের বাবারা করবে এক কলেজে পড়া মেয়ের বাবার সঙ্গে।
  • pi | ১৯ ডিসেম্বর ২০১২ ২০:৪৯582267
  • আমি তো সেটাই বলছি! আমাদের এই প্রতিক্রিয়া যতটা না ধর্ষণ নামক প্রক্রিয়া নিয়ে, বেসিক্যালি তার চেয়ে বেশি নিজেদের সাথে এরকম কোন ঘটনা আইডেন্টিফাই করা নিয়ে। আইডেন্টিফিকেশন জনিত বেশি প্রতিক্রিয়া খারাপ, একথা বলিনি ( বেশি প্রতিক্রিয়া থেকে প্রতিহিংসাজাত দৃষ্টান্তমূলক শাস্তির বীভৎসতাকে সমর্থন করিনা, এইটুকু বলেছি), কিন্তু একইরকম ঘটনা, যা আমাদের মত কাউকে, আমাদের পরিস্থিতিতে অ্যাফেক্ট করেনি, তা নিয়ে আমরা ততটা বিচলিত হইনা, এটুকু বল্লাম।
    শ্রাবণীদি লিখেছো, সব ধর্ষণের ঘটনাতেই আমরা সবাই এক ই ভাবে ফিল করি, সেটা বোধহয় হয়না। হলে প্রতিক্রিয়ায়, তার প্রকাশে এত তফাত হত কি ? ধর্ষণকাণ্ডের মূল হোতা রাষ্ট্রীয় পুরস্কার অব্দি পেয়ে যান, এতটা অবিচারও সেভাবে কোন ঢেউ ই তোলে না, সাধারণ জনমানসে।

    হ্যাঁ, তোমার লেখা বান্দার ঘটনাটা ও এ প্রসংগে ভাল উদাঃ।
  • শ্রাবণী | ১৯ ডিসেম্বর ২০১২ ২১:১০582278
  • রিয়্যাকশনের ইনটেনসিটি বোধহয় এত সরলভাবে বোঝা যাবেনা, হয়ত অনেক কিছু থাকে যা কোন ঘটনা মানুষকে কতটা নাড়া দেবে স্থির করে।
    তবে এই একটা ঘটনা এত লোককে বিচলিত করেছে তার কারণে আমার মনে হয় রেপের সাথে যে ব্রুটাল ভাবে মেয়েটিকে আঘাত করা হয়েছে সেটা ভীষণ লাগছে প্রত্যেকের।
    নাহলে দিল্লীতেও রেপ প্রথম হচ্ছেনা। বান্দা না কোন একটা বুবুভাতে আমি বোধহয় তার একটা পরিসংখ্যানও লিখেছিলাম।
    আর বান্দা তো মিডিয়াতে খুব ভালো কভারেজ পেয়েছিল, তাতেও সাধারণ মানুষ কোনো রিয়্যাক্ট করেনি।
  • তাতিন | ১৯ ডিসেম্বর ২০১২ ২২:৫১582311
  • দুখে,
    কোনও শাস্তি, এমন কি মৃত্যু অবধি বেশিরভাগ ক্ষেত্রে ডেটারেন্টের কাজ করে কি না সন্দেহ। শাস্তির ইন্টেন্সিটির ভয়ে অপরাধ থেকে পিছিয়ে আসা (পাতি চুরি, ঘুষ খাওয়া বাদ দিলে) লোককে অপরাধ থেকে বিরত করে কিনা জানা নেই। পুরোনো ইংল্যাণ্ডে হ্যাং,ড্রন কোয়ার্টার্ডের মতন শাস্তিও তো অপরাধপ্রবণতা কমাতো না।

    আর যদি ধরে নিই করে, সেক্ষেত্রে, ব্ল্যাংক, টিভিতে দেখালেই সর্বনাশ, যা দ্যাখা যায় না লোকে তাকে বেশি ভয় পায়। মৃত্যুর পরে নরক টরক, পুনর্জন্মটন্ম কিছু নেই দেখিয়ে দেওয়া গেলে লোকে মরতেও ভয় পেত না হয়তো।
  • a x | ১৯ ডিসেম্বর ২০১২ ২৩:৩৫582322
  • শ্রাবণী, দে, যাদের কাছের মানুষের সাথে এরকম হয় তারা তত্ত্ব আলোচনা করবেন এরকম আশা করিনা, তারা রাগ, দুঃখ, ক্ষোভ, হতাশা সব মিলিয়ে হয়ত একেবারে চুপ হয়ে যান, কিম্বা প্রতিহিংসা চান, খুব স্বল্প কেউ ক্ষমা ইত্যাদির কথা বলেন। কিন্তু আমাদের যাদের এখনও এরমধ্যে দিয়ে যেতে হয়নি, এই মুহূর্তে আমাদের তো ডিস্ট্যান্সের প্রিভিলেজ আছে। আমরা তো চাইব কিভাবে শুধু শাস্তি না, শুধু বদলা না, বরঞ্চ এরকম ঘটনা যেন না হয়, যেন এর সমাধান হয়। রাষ্ট্রের বা যারা নীতি নির্ধারণ করবেন, তাদেরও তো সেই ডিস্ট্যান্স দরকার। তারজন্য তত্ত্বালোচনার দরকার কী নেই? আর সেটা ক্রমাগত চালিয়ে যাওয়া দরকার। শুধু একদিন কাগজে বেরোলো, পরবর্তী পাঁচদিন আমরা পাতা ভরালাম, বাকিদিন নারীবাদীদের খিল্লি করলাম, সেক্সিট জোক দেখে চুপ করে রইলাম, তাতে তো আরোই কিছু হবেনা। প্রতিদিন, প্রতিক্ষণ আলোচনা দরকার, প্রতিবাদও দরকার। শুধু সাময়িক প্রতিক্রিয়া দেখাই আমরা, ধর্ষণের খবরের পরেই গাড়ির বিজ্ঞাপণে মেয়েদের ব্যবহার, আমাদেরকে এই ভাবেই দেখতে শেখায়। এই ইন্সেন্সিটিভিটিকেও সারাক্ষণ প্রশ্ন করা দরকার।

    ডেথ পেনাল্টি ইত্যাদি নিয়ে অ্যাব্স্ট্রাক্ট বা দার্শনিক, মানবতাবাদ ইত্যাদি দৃষ্টি দিয়ে না দেখে, সম্পূর্ণ, সোশিওলজিকাল, ডেটা বেসড, অ্যানালিটিকাল দিক দিয়ে দেখা দরকার বলে মনে করি।

    জানি এটা ভুল সময়, জানি আগেও দিয়েছি এই লেখা, তাও আশা করি এক-দুজনও অন্তত এটা পড়বেন - http://balagopal.org/wp-content/uploads/2012/11/Of-Capital-And-Other-Punishments.pdf
  • pinaki | ১৯ ডিসেম্বর ২০১২ ২৩:৩৮582333
  • ফেসবুকে আমার স্টেটাস মেসেজের প্রতিক্রিয়ায় একটি মেয়ের কমেন্টঃ
    And all we do is – arrange protests and rallies and conveniently blame everything on the Government and law and order whereas the top search in Google is “Delhi gang rape video”. How inhuman is that!! Law and order can punish criminals and create fear among potential wrong-doers, but cannot make humans out of all of us. A change should come from within all of us, through our everyday lives so that our next generation will "learn to respect humanity" and not be "forced to be human by the law".
  • ranjan roy | ২০ ডিসেম্বর ২০১২ ০০:৩৬579636
  • ধন্যবাদ পিনাকী, দেখে সমর্থন করেছি।

    শ্রাবণী,
    যে মেয়েরা পরিবারের মধ্যে বা পাড়ায় ধর্ষিতা হন না, তাঁরা পুরুষের দয়ায় না, বা আইনের ভয়ে না, বরং পরিবার বা পাড়ার পুরুষসদস্যদের সংস্কার ও মূল্যবোধের জোরে সসম্মানে থাকেন।
    আমার আগের ভাড়া বাড়িটিতে কাজের মেয়েটি প্রায়ই এসে দেখাত যে ওকে রাজমিস্ত্রি স্বামী ( যে আবার অন্য রেজার প্রেমে উন্মত্ত হয়ে প্রায়ই রাতে বাড়ি ফেরে না) উদোম মেরেছে। মাথায় কোমরে কালসিটে ফেলেছে। ছেলেদেরও মেরেছে। ওকে যা-তা গালমন্দ করেছে।
    আমার স্ত্রী বলেন--চল, থানায় নিয়ে যাচ্ছি।
    ও বলে-- থানা অনেক দূর। একবার গেছলাম। পুলিশ কয়েকদিন পরে এসে স্বামীকে বোঝাল। ওদের সামনে স্বামী ভাল অভিনয় করে ভিজে বেড়ালটি হয়ে থাকল। কদিন পরে আবার যে কে সেই।
    -পাল্টা মারিস না কেন? একদিন মার।
    --- না, আমি সহ্য করি। একদিন ওর মন ফিরবে। ও না খুব সুন্দত্র দেখতে। ওকে সেই হারামজাদী জাদু করেছে। তখন থেকে--।
    মন্তব্য নিষ্প্রয়োজন।

    আপনি-পাই-ব্ল্যাংকি সবাই ঠিক কথা বলেছেন। আমরা ( আমি নিজেও) জেনেরিক রেপ নিয়ে অত বিচলিত হই না। যেখানে নিজেদের সঙ্গে রিলেট করতে পারি, শুধু সেখানে। এটাই স্বাভাবিক।
  • manushi | ২০ ডিসেম্বর ২০১২ ০০:৪০579647
  • এই 'মানবতাবাদী' দের কাজের একটা প্যাটার্ন আছে - ফীচার গুলো এক্সট্র্যাক্ট করলে দাড়ায় এরকম
    ১। confuse করে গুলিয়ে দাও - পাচটা পেপার, লিংক দিয়ে দার্শনিক কচকচি দিয়ে
    ২। divisive তত্ত্ব ছড়িয়ে পাবলিক সলিডারিটি কে ভেঙ্গে দাও - example - এরকম তো কত গরীব মেয়ের সঙ্গে হয়েছে তখন তো ফাসির দাবি ওঠেনি, এই ভিকটিম সমাজের উচ্চ শ্রেণীর তো তাই এত দরদ - ব্লা ব্লা বলতেই থাকো
    ৩। সাজা কম করাও - ফাসি দিয়ে তো যা গেছে তা ফিরবে না অতএব তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন যুক্তি তে যাবজ্জীবন, এবং চোদ্দ বছর পর লোকে যখন ভুলে যাবে তখন আসামী বুড়ো হয়েছে মুক্তি দাও বলে ছাড়িয়ে নিয়ে আসার ploy
    এবং
    ৪। পলিটিকাল ideology -র আড়ালে সেফগার্ড করা - বলা যায় না এদের কেও কোন দিন পলিটিকাল prisoner এর স্টেটাস চাইবে

    আরেকটা বৈশিষ্ট এদের নিজেদের কোনদিন কোনো ক্ষতি হয় নি, এরা নিরাপদ দুরত্বে থাকে ব্যক্তিগত জীবনে।
    সমাজের পক্ষে বিপজ্জনক এই তথাকথিত মানবতাবাদী রা। ঘেন্না ধরে যায়
  • আচ্ছা | ২০ ডিসেম্বর ২০১২ ০৫:২১579658
  • এই জাতীয় খুনীদের কাউন্সিলিং-এর উপযোগীতা নিয়ে কবি কিছু বলেছেন? সংশোধন??
    http://www.bartamanpatrika.com/archive/2012/december/191212/content/sb.htm
    একটু স্ক্রোল ডাউন করলেই যে শিরোনামটি পাবেনঃ শান্তিনিকেতনে বৃদ্ধা খুনে মূল অভিযুক্ত।
  • bb | ২০ ডিসেম্বর ২০১২ ০৮:২৮579669
  • আমিও কল্লোলদার মত মনে করি ফাঁসি বা হত্যা এর সমাধান নয়। যে কোন খারাপ কাজের বদলে আরেকটা খুন করে সেটা বদলান যায় না। দেশ জুড়ে একটা ভাবাবেগ চলছে, যেটা ভাল, কিন্তু তার মানে এই নয় যে এদের ফাঁসি হলেই এই সমস্যার সমাধান হবে।
  • dukhe | ২০ ডিসেম্বর ২০১২ ০৯:২৭579680
  • তাতিন, আগে বলেছি - হয়তো মিস করে গেছেন - শাস্তি ডেটারেন্ট হিসেবে কাজ করে বলেই আমার ধারণা। খুনের শাস্তি বাগান করা হলে আমি নির্ঘাত অ্যাদ্দিনে তিন-চারটে লাশ ফেলে দিতাম।

    ডেটারেন্ট না হলে আর শাস্তির যুক্তি কী?
  • তাতিন | ২০ ডিসেম্বর ২০১২ ০৯:৪৩579691
  • একজন দুজনের মানসিকতা দিয়ে দেখলে হবে না। খুনের জন্যে পুরস্কার দেওয়া হলেও অনেকে খুন করে উঠতে পারেনা।
    গণমানসে, বিশেষ করে অপরাধী মানসিকতায় শাস্তি ডেটারেন্ট কিনা দেখা হোক। ডেটারেন্ট শাস্তি ও অপরাধহারের কোরিলেশন দেখলেই হবে
  • dukhe | ২০ ডিসেম্বর ২০১২ ০৯:৫৩579702
  • তাতিন, একজন দুজন না একশোজন কী করে বোঝা যাবে? ডিডি যেমন জিগালেন - শাস্তির ভয়ে হয়নি এমন অপরাধ কীভাবে গোণা সম্ভব?
    অপরাধ যদি শাস্তি-পুরস্কার-নিরপেক্ষ হয় তাহলে এত খরচা করে পুলিশ-জজ বসিয়ে রাখার কোন মানে হয় না। তেষ্টা পেলে জল খাবে-র মত খুন পেলে খুন করবে বলে ছেড়ে রাখলে বখেড়া কমে।
  • rivu | ২০ ডিসেম্বর ২০১২ ১০:১১579713
  • তাতিন,
    গণমানসে শাস্তি যে দেতারেন্ট তার একটা একজাম্পল দিচ্ছি। সত্যি করে বলুন যদি পরীক্ষায় টুকলি করলে আরএ হওয়ার ভয় না থাকতো কত জন লোক টুকলি করতো? শাস্তি অবশ্যই দেতারেন্ট। তারপরেও কিছু লোক ক্রাইম করে। ঠিক যে কারণে ধরা পড়লে চাপ আছে জেনেও লোকজন হলে চোথা নিয়ে যায়।
  • Ishan | ২০ ডিসেম্বর ২০১২ ১০:৪০579724
  • এলাম। :)

    শাস্তি তো ডেটরেন্টই। কিন্তু অপটিমালিটির ব্যাপার আছে। ধরুন চুরিতে তিন বছরের জেল হলে লোকে চুরি করতে ভয় পাবে। কিন্তু চুরির শাস্তি যদি মৃত্যুদন্ড হয়, তাহলে ক্রাইম বাড়বে। মানে চুরি কমবেনা। কিন্তু খুন বাড়বে। মানে চোররা চুরির সময় অন্য কেউ দেখে ফেললে তাকে পাতি মেরে ফেলবে। ধরা পড়লে এমনিই ফাঁসি হবে, খুন করলে তো এক্সট্রা কিছু না। তার চেয়ে মেরে ফেলাই ভালো, ধরা পড়ার চান্স কমবে।

    ধর্ষণের ক্ষেত্রে বাকি সব কিছু এক রেখে স্রেফ শাস্তি বাড়িয়ে মৃত্যুদন্ড করলেও একই কেস হবে। যে মেয়েটির স্রেফ শ্লীলতাহানির আশংকা ছিল তার জীবনাশঙ্কা হবে। আর কি।

    তার মানে এই না, যে, ধর্ষণের কঠিন শাস্তির আমি বিপক্ষে। এটা স্রেফ ডেটরেন্ট প্রসগে বললাম।
  • rivu | ২০ ডিসেম্বর ২০১২ ১০:৪৯579735
  • হুম ভ্যালিড পয়েন্ট। এইটা আগে ভেবে দেখি নাই। কিন্তু এখন তো খুন করলেও ফাঁসি হয়না।

    যাগ্গে, আমার মনে হয় শাস্তি টাস্তির পরিমাণ এখন ঠিকই আছে, শুধু যদি বিচার ব্যবস্থাটাকে একটু উন্নত করা যেত! যাতে লোকের মনে হয় যদি অপরাধ করি, তাতে আমি মনমোহন সিংহের নাতি হই বা হরিদাস পালের, কোনো রাম জেঠ্মালানি আমায় বাঁচাতে পারবেনা। এই হাড় হিম করা ভয়টা লোকের মধ্যে তৈরি হওয়া দরকার। পাথর ছুঁড়ে মারার দরকার হবেনা, লিঙ্গ ও কেটে নিতে হবেনা, যাবজ্জিবনেই দিব্য চলবে :-)
  • pi | ২০ ডিসেম্বর ২০১২ ১০:৫৮579747
  • 'The outrage following the gang-rape of a young woman in Delhi has led to demands that capital punishment be introduced to deter rape.

    India should take a principled stand against death penalty, including for rape. But beyond principle, India must also oppose the introduction of the death penalty as it will not stop the rise in rapes or result in higher conviction rates.

    When rape is reported, the problem is not that India does not have enough laws to adequately punish those convicted (at least for penile penetrative rape). Instead, the lack of certainty in prompt police response coupled with poor investigation and evidence collection hampers prosecutions.

    For politicians, supporting the death penalty is an easy way out. It is much harder, but ultimately more effective, to invest time and money revitalizing the criminal justice system with all its actors - police, doctors, forensic specialists, prosecutors, and judges - to make sure that it can respond in an effective, coordinated manner to sexual assault....
  • dukhe | ২০ ডিসেম্বর ২০১২ ১১:০১579758
  • আমি ব্যক্তিগতভাবে ধর্ষণে মৃত্যুদণ্ডের পক্ষে-বিপক্ষে কিছু বলি নাই।
    তবে শাস্তি ডিলেইড হলে এফেক্ট কমে যাবেই। আর দশ বছরে একটি ফাঁসি হলে 'গণমানসে মৃত্যুদণ্ডের মার্জিনাল এফেক্ট (এইটা শিবুদা ভাটে লিখলেন) শূন্য' থিওরি মান্যতা পাবে।
    মৃত্যুদণ্ডের মার্জিনাল এফেক্ট সত্যি সত্যি মাপতে হলে মৃত্যুদণ্ডকে 'বিরলের মধ্যে বিরলতম খুন' এর জন্য তুলে না রেখে স্ট্যাটিস্টিকালি সিগনিফিক্যান্ট সংখ্যায় (ধরা যাক প্রায় প্রত্যেক খুনের জন্য) আনতে হবে। এবং যথাসম্ভব দ্রুত প্রয়োগ করতে হবে।
  • pi | ২০ ডিসেম্বর ২০১২ ১১:১৩579780
  • খুন করলে কী আর হবে, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডই তো, সে আর এমন কী, এরকম একটা অ্যাসিওরেন্সের অনুভূতি তাকে নির্ভয়ে খুন করতে সাহায্য করে বলছেন ? ধরা পড়লে কী হবে, কী হবেনা সেগুলো ভেবে কি মানুষ অপরাধ করে, নাকি ধরা পড়বো না ভেবে ?
  • riddhi | ২০ ডিসেম্বর ২০১২ ১১:১৩579769
  • ডেথ পেনাল্টি যে ডেটেরেন্ট এটার কোন প্রমাণ নেই। ডেটেরেন্ট না, এটাও জোর দিয়ে বলা যায় না। ডেথ পেনাল্টি ওয়ালা রাজ্যে ক্রাইম রেট বেশী ইঃ, কিন্তু কোন কসাল লিন্ক কোন দিকেই নেই, ঐ শাস্তির ভয়ে অপরাধ গোনা সম্ভব নয়।

    আর দুখে আর রিভু যে শাস্তির লজিকটা দিচ্ছেন সেটা ভুল। শাস্তি বনাম নো শাস্তি, আর ২০ বছর জেল বনাম মৃত্যু এই দুটো তুলনা এক নয়। আজ ম্যাক্সিমাম শাস্তি ২০ বছরে বেধে দিলেও, আমি বা দুখে ডেটারড হব। অন্যদিকে এক্জন খুনী মাথায় ২০ বছর আর মৃত্যুদন্ডের মেরিট-ডিমেরিট কষে খুন করবে না। তফাত টা আসে রিস্ক এসেসমেন্টে। যে খুনী সে এটা ভাববে নাঃ কম শাস্তি পাব, সে ভাবছে, একেবারেই ধরা না পড়ার একটা চান্স আছে, আর এই রিস্কটা সে নেবে।
  • pi | ২০ ডিসেম্বর ২০১২ ১১:১৪579791
  • আরে, ঋদ্ধি একই কথা লিখলো !
  • শ্রাবণী | ২০ ডিসেম্বর ২০১২ ১১:২২579802
  • মৃত্যুদন্ড সাপোর্ট না করার আর একটা কারণ হল আমাদের দেশের আইনের মিসইউজের কোনো ঠিকঠিকানা নেই। এছাড়া পুলিশ আর একটি পদার্থ, জুডিশিয়ারীর ওপরেও পুরো ভরসা নেই সেক্ষেত্রে ঠিকঠাক লোক শাস্তি পাচ্ছে কিনা এও তো সন্দেহাতীত নয়। (এই যে বাটলা হাউসের ছেলেদুটো চোদ্দ বছর পরে প্রমান হল নির্দোষ বলে), উধোর পিন্ডি বুধোর ঘাড়ে যেতেই পারে। সেরকম হলে ফেরার পথ যেন থাকে!

    তবু ফাস্ট ট্র্যাক কোর্ট ও কড়া শাস্তি এ দুটো সবার আগে জরুরী।
    কাল ভাবছিলাম, এই ধরণের অপরাধের পরিণাম ইত্যাদি সমাজের সব স্তরের লোকেদের মাথায় ঢোকানোর জন্যে কোনো ড্রাইভও সাথে সাথে নিলে ভালো হয় আর উইমেন এম্পাওয়ারমেন্ট। সব মেয়েরা হয়ত করবেনা তবু যারা চায় তারা যাতে রুখে দাঁড়াতে পারে তাদের আশেপাশে অন্য মেয়েদের ওপর হওয়া অত্যাচারের বিরূদ্ধে সম্মিলিত ভাবে, সেই অবস্থায় আসতে হবে।
    আর সবার ওপরে যতদিন না সমাজে পরিবর্তন আসছে, পোলিসিং। কাল কত মেয়ে বলল, ১০০ তে ফোন করলে কেউ ওঠায় না।
    শুধু মেয়েদের জন্যে আলাদা পুলিশ হেল্পলাইন, আমি মেয়ে পুলিশের কথা বলব না। মেয়ে মুখ্যমন্ত্রীদের রকম সকম দেখে ও ভরসা আমার নেই।

    আর একটা ব্যাপার, দিল্লীতে অন্তত ঘোষণা হচ্ছে অনেক এরকম পদক্ষেপের, টিন্টেড গ্লাস ও পর্দা হঠাবার জোর ড্রাইভ শুরু হয়ে গেছে। অন্য রাজ্য গুলোতে কোথাও কিছু হচ্ছেনা যেন এশুধু দিল্লীতেই হচ্ছে, হয়, আর সব জায়গা মেয়েদের জন্যে স্বর্গসমান।
    তারা কি সব বসে আছে কখন এরকম একটা জনতা কাঁপানো হাড় হিম করা ঘটণা তাদের রাজ্যে ঘটবার?
  • rivu | ২০ ডিসেম্বর ২০১২ ১১:২৩579813
  • আমি বলেছি শাস্তি দেতারেন্ট, সেটা তাতিনের জন্যে। ফাঁসি বা মৃত্যুদন্ডের তুলনায় যাই নি। ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড হলে কি অসুবিধা, তার সপক্ষে ইশানের যুক্তি আমার পছন্দ হয়েছে। তাছাড়া আমিও তো একই কথাই কইচি, নতুন আইন (ধর্ষণের জন্যে ফাঁসি) আনার আগে বিচার ব্যবস্থাটার আগাপাস্তলা চেঞ্জ দরকার, যাতে মানুষ অপরাধ করতে ভয় পায়, ভীষণ ভীষণ ভয় পায়।
  • swami | ২০ ডিসেম্বর ২০১২ ১১:৩৮579824
  • আরে রঙ্গ দে বাসন্তি
  • b | ২০ ডিসেম্বর ২০১২ ১২:২৬579835
  • শ্রাবণী, আমি যেখানে থাকি সেখানে অনেকদিন টিন্টেড কাঁচ সরানো চালু হয়েছে। কোন ঘটনা ছাড়াই।
  • dukhe | ২০ ডিসেম্বর ২০১২ ১২:৩৭579846
  • ঋদ্ধির উত্তর দেখি আগেই দিয়ে বসে আছি!
  • কল্লোল | ২০ ডিসেম্বর ২০১২ ১২:৪২579869
  • পবতে একটা বিখ্যাত অপহরণের ঘটনার পর গাড়ির কাঁচে ফিল্ম লাগানো নিষিদ্ধ করা হয়েছিলো। কোথায় কি?
    ব্যাঙ্গালুরুতে মাস ছয়েক আগে এরকম একটা ব্যাপার চালু হলো। পুলিশ কালো কাঁচ দেখলেই গাড়ি আটকাচ্ছে। এখন তার আর কোন ধ্যাওছ্যাও নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন