এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এফ ডি আই বিল: ইনফর্মড্‌ ডিবেটের অপেক্ষায়

    ranjan roy
    অন্যান্য | ২৪ নভেম্বর ২০১১ | ৪২৪৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ২৯ নভেম্বর ২০১১ ০৭:১১500900
  • *if you read the TMC manifesto
  • h | ২৯ নভেম্বর ২০১১ ০৭:২০500901

  • but yes, I will concede one thing. there is a risk of multi brand retail FDI plsn being actually sold as a inflation control measure, if talk only about the problems of supply chain and therefore price monopoly being in hands of large players. in fact this is an argument that the bjp will use when they are in power, which takes care of their anna-fan constituency. so in order to further broaden the debate, tighten our rear ends, we need to also talk about commodity speculation and routes of anonymous investments (FII), which is actually going to be hyperactive if this bill is passed, which basically means lots of turbulence in our capital markets.

  • aka | ২৯ নভেম্বর ২০১১ ০৭:৩৬500902
  • আচ্ছা মনোপলি হলে ক্ষতি কি? যতক্ষণ না বেশিদামে জিনিষ কিনতে হচ্ছে। দাম বাড়ালে অন্য কোন জায়েন্ট সেই জায়গা নিতে এগিয়ে আসবে।

    হানুদার বক্তব্য থেকে বুঝতে পারছি খুব খারাপ কিছু হবে কিন্তু খারাপটা কি বুঝতে পারছি না। কিছু ফড়ে বা মিডলম্যানের রুজি রুটি যাবে, ছোট ছোট বিজনেস লাটে উঠবে। তাতে যদি জিনিষের দাম কমে তো ক্ষতি কি? খামোকা ফড়ে দের টাকা দিয়ে দাম বেশি দিয়ে জিনিষ কিনব কেন? ফড়েরা কি চাকরি করবে তাই নিয়ে আমি মানে আম ট্যাক্স পেয়ার মাথা ঘামিয়ে কি করবে? শুধুই হিউম্যানিস্ট স্ট্যাণ্ড?
  • h | ২৯ নভেম্বর ২০১১ ০৮:৫৮500903
  • 'শুধু ইনহিউমান আর তেমন কিছু না' এই ক্যাটেগোরিটা উদ্ভব করার জন্য আকাকে ধন্যবাদ, এমনকি অনির্বাচিত মন্টেকের ও আরেকটু আব্রু লাগে:-)
  • aka | ২৯ নভেম্বর ২০১১ ০৯:০২500904
  • এসবে চলবে নি।:) যুক্তি চাই, শুধুমাত্র সরকার ১০০ টা বা ১০০,০০০ ফড়ের চাকরির সংস্থান করতে পারছে না বলে আমি কেন যেকোন জিনিষের বেশি দাম দেব?
  • h | ২৯ নভেম্বর ২০১১ ০৯:০৯500905
  • ইকোনোমিক অ্যাক্টিভিটি তে লার্জ স্কেল পার্টিসিপেশন না থাকলে দীর্ঘস্থায়ী গ্রোথ বা ডেভেলপমেন্ট এর সম্ভাবনা কম। এখন এই টে তুমি রিস্ক মডেল বা রিস্ক প্রোডাক্ট এর কোর্স করে বুঝবে বা না করে বুঝবে তোমার ব্যাপার। কোর্স করে না-বোঝা না-বোঝা খেলতেও পারো। যেটা আপাতত পপুলার। মজাটা হল, ফার্ম প্রডিউস সংক্রান্ত নীতি তোমার আমার বোঝা না বোঝার খেলার উপরে নির্ভর করে না। ফার্ম প্রডিউস এবং বেল আউট পশ্চিমে যত বাড়িতেছে আমাদের ফার্ম প্রডিউস এ সাবসিডি তত কমিতেছে, আর করপো বেল আউটের দিকে আমরা আগুয়ান। ব্রেখ্‌ট এর সেই বিখ্যাত কবিতাটা, যার মোদ্দা, আমি আক্রান্ত না হলে আমি প্রতিবাদে শামিল হব কেন, এটা তদ্দিন ই খাটে যদ্দিন তুমি নিয়মিত পিরামিডের পরের ধাপে ঠিক সময়ে উঠে যেতে পারবে। শুভেচ্ছা রইলো, জেনুইনলি। capital does create its sycophants, you are not alone, I am with you,never mind the taxes, which is less than 10% for big players by the way :-)
  • ridhhiman | ২৯ নভেম্বর ২০১১ ০৯:১৪500906
  • ইন ফ্যাক্ট, আকাদার প্রশ্নে হতচকিত হয়ে আমিও হ র মত লিখতে যাচ্ছিলাম। 'হিউমানিস্ট' বলে আলাদা করে তকমা লাগানোর কি আছে, আমার বাপ ফড়ে হলে আমি শুধু মাথা ঘামাব না, তিড়িং বিড়িং লাফাব, আর আশা করব বাপের 'হিউমানিস্ট' বন্ধুরা পাশে দাঁড়াবে।
    মিডলম্যানরাও তো 'আমি' হতে পারি, আম ট্যাক্স পেয়ার। হিউমানিসম তখন বাপ-বাপ করে সারভাইভালের কোরোলারি হয়ে আসবে।

    কিন্তু আকাদার প্রশ্নে বোধহয় ইমপ্লিসিট কোন ওয়াল্মার্ট বিরোধি রাজনৈতিক দল এর স্ট্যান্ড বোঝার চেষ্টা। একটা বড় অংশ পরোক্ষ ভাবেও ক্ষতিগ্রস্ত না হলে কি ভিত্তিতে ওরা এই ইস্যুতে সমর্থন সংগ্রহ করবে?
  • h | ২৯ নভেম্বর ২০১১ ০৯:১৫500907
  • (প্রথম ব্যবহার) *ফার্ম প্রডিউস এ সাবসিডি
  • h | ২৯ নভেম্বর ২০১১ ০৯:২৫500908
  • নজ্জার মাথা খেয়ে আমি ঋদ্ধিমান কে আমার ৭:২০ র ইংরেজি পোস্ট দেখতে অনুরোধ করবো। তাতে আমি বোঝানোর চেষ্টা করেছি কি কি কারণে NDA সরকার ও এই একই বিল কিছু কসমেটিক পরিবর্তন সহ আনবে। যেটা আকার লজিক কে প্রিক্লুড করে।

    যাই হোক, বেমক্কা ফালতু বার খেয়ে অনেক অনধিকার চর্চা হল। সরি এভরিওয়ান। আগেই বলেছি ডিবেটে হেরে হুত হতে আমার অসুবিধে নেই, যদি বিল পাশ না হয়। যাঁদের প্রতিবাদ করার তারা করলেই হল। আর এই বি* সংবেদনশীলতার খেলা কতদিন ই বা খেলবো :-(
  • ridhhiman | ২৯ নভেম্বর ২০১১ ০৯:৩৩500304
  • ওকে ওকে সরি। ইংরেজী বলে বাদ পড়ে গেছিল।
  • nyara | ২৯ নভেম্বর ২০১১ ১০:০৫500305
  • স্যার হনু চলন্ত কোটেশন বই হয়ে পড়েছেন। আরেকটু ভাবা প্র্যাকটিস করলে বোধহয় কোটেশন-ভিত্তিক আবেগের বদলে যুক্তি-টুক্তি আসবে বলে আশা করা যায়।
  • aka | ২৯ নভেম্বর ২০১১ ১০:১৬500306
  • আরে সিরিয়াসলি বুঝতে পারছি না। এক ওয়ালমার্ট এলে যদি জিনিষের দাম কমে তাহলে বুঝতে হবে জিনিষের দাম বিভিন্ন কারণে বেশি ছিল যা কমানো যায়। তা কমলে সেই লাভ তো ক্রেতা হিসেবে সকলের। নাকি?

    হানুদা বেইল আউট বাই দা ওয়ে প্রকৃত ডানপন্থীরা ঠিক বলে মনে করে না। তারা মনে করে যা ফেল করার তাকে ফেল করতে দাও, বাজার আপনি ঠিক করে নেবে সব কিছু।
  • kc | ২৯ নভেম্বর ২০১১ ১০:২৯500307
  • ফড়ে বা মিডলম্যান মানেই যে তাদের গালের দুপাশে দুটো ড্রাকুলার মতন দাঁত আছে ভাবার কোনও কারণ নেই। আর এইলোকগুলোও কিন্তু এদেশেরই নাগরিক। মন্ত্রীসন্ত্রীদের মনে রাখা দরকার তাঁরা এদেরও প্রতিনিধি। যতদিন না এই সেক্টরে অল্টার্নেটিভ জীবিকার সুযোগ হচ্ছে ততদিন এই অনাচার শুরু না করাই ভাল। ট্যাক্স দিই, পিরামিডের উপরতলায় আছি বলে নীচের তলাটাকে ভুলে গেলে পিরামিডই ভেঙ্গে যেতে পারে। তখন বেশী উপর থেকে পড়লে, লাগবে বেশী ট্যাক্স পেয়ারদেরই।

    ""কেউ যদি বেশী খায়, খাবার হিসেব নাও / কেননা অনেক লোক ভাল করে খায়না.....''
  • aka | ২৯ নভেম্বর ২০১১ ১০:৩১500308
  • আরও ক্লিয়ার করে বললে।

    ধরা যাক ১০০ কিলো পটল ফলালাম আমি কিন্তু বাজারে নেবার ক্ষমতা আমার নেই। আমি সেই পট্‌ল ফড়ের কাছে ১০০ টাকায় বিক্রি করলাম। অতএব আরও পাঁচজন ফড়ের হাত ঘুরে সেই পটল যখন বাজারে এল তখন দাম বেড়ে গেল ১০ টাকা (প্রতি ফড়ের ২ টাকা লাভ)। এখন আমার ফলানো পটলের যে দাম বাড়ল তার লাভ কিন্তু আমি পেলাম না পেল অন্য লোকে।

    এবারে অন্যদিকে ওয়ালমার্ট যদি আমাকে ১০২ টাকা দিয়ে ১০৫ টাকায় সেই জিনিষ বিক্রি করে তাহলে চাষী হিসেবে আমার আয় বাড়ল। আবার যে ১০০ জন লোক (প্রতি লোকে ১ কিলো করে পটল কিনেছে ধরে নিয়ে) ১১০ টাকা দিয়ে পটল কিনছিল তাদের কিলো প্রতি ৫ টাকা করে বাঁচল। এতে করে ৫ জন ফড়ের চাকরির বদলে আমি চাষী এবং আরও ১০০ জন লোকের ডিজপোজেবল ইনকাম বাড়ল। এতে করে অসুবিধা কি হইল?
  • aka | ২৯ নভেম্বর ২০১১ ১০:৩৪500309
  • ও কেসি ফড়ে বলেই একেবারে হাড় গিলে না খেতে পাওয়া মনে করারও কারণ নেই। আমি এক ফড়েকে চিনি যার শুধু বুক পকেটে আমার তৎকালীন ভারতীয় টাকায় পাঁচ মাসের মাইনের বেশি টাকা থাকত।
  • pi | ২৯ নভেম্বর ২০১১ ১০:৩৬500310
  • এটা করার জন্য ওয়ালমার্টকেই আসতে হবে কেন ? চাষেদের সমবায় সমিতি গড়ে তুলতে কী অসুবিধে, যাতে তাঁরা উচিত দামে বেচতে পারেন ?
  • nyara | ২৯ নভেম্বর ২০১১ ১১:০০500311
  • এটাই বুঝি না। গেল ৬৫ বছর ধরে বাতেলায় চোখে অন্ধকার। জুজু দেখানো চলেছেই। ৯১ সালে যা জুজু দেখানো হল, তাতে এখন ভারতের প্রেসিডেন্টের নাম ওবামা হওয়া উচিত। আবার এখন এই জুজু।

    ফড়ে বেশি পয়সা নিলেও আমার পকেট থেকে যাবে, ওয়ালমার্ট নিলেও যাবে। খামোকা 'দেশের ফড়েভাই রে' গলিতাশ্রু হব কেন, ভগা জানে।

    আর জানে হনুর বইগুলো।
  • kc | ২৯ নভেম্বর ২০১১ ১১:০৩500312
  • আজ্জোর সমাধানটা বেশ সুন্দর। এই সমাধানে বাঁচতে গেলে হয় হয় আমার কাছে পটল ফলাবার জমি থাকতে হবে, নয়ত পটল কেনবার জন্য টাকা থাকতে হবে ( ট্যাক্স পেয়ার হিসেবে)। নতুবা পটল তুলতে হবে। গুড।
    সব ফড়েদের জাঙ্গিয়ার বুকপকেটে যদি অত টাকা থাকত, তাইলেতো হয়েই যেত, মাওবাদীও হতনা, অনাচারও হতনা, সবাই মনের সুখে থাকত আর গুচ করত।
  • lcm | ২৯ নভেম্বর ২০১১ ১১:১৪500313
  • অনেক কথা... আস্তে আস্তে বলেই ফেলি...

    bb-র পয়েন্ট হল করাপশন - বিগ রিটেইলকে ইনভাইট করা মানে আরো করাপশনের সুযোগ। উদাহারণ হিসেবে দিয়েছে - 3G স্ক্যাম। কিন্তু, এই ঝামেলায় সরকারের লোকজনই মেইন অভিযুক্ত। ছোট ব্যবসায়ী ঘুষ/তোলা দিয়ে লাইসেন্স পায়, বিজনেস চালায়। ছোট স্কেলে প্রচুর করাপশন, বা, বড় লেভেলে ৪০০০ কোটির করাপ্‌শন - কোনোটাই কাম্য নয়। কিন্তু, এর জন্য শুধু ছোট ব্যব্‌সায়ী বা বড় ব্যবসায়ী (ভোডাফোন) কে দায়ী করা যাবে না।

    h - এর মেইন কন্‌সার্ন হল চাষী/খুচরোবিক্রেতা দের ওপর ডাইরেক্ট অ্যাটাক হচ্ছে এই বিলে। কিছুটা হবে, অস্বীকার করা যাবে না। কমোডিটি/প্রোডিউস মার্কেটে বিগ রিটেইলকেও কিন্তু লোক্যাল চাষীদের সাথে কিছুটা ব্যব্‌সা করতে হবে (টাটকা পালং তো আর চায়্‌না থেকে আসবে না, যদিও ইউএস বা ওয়েস্ট-এ অনেক ফল/প্রোডিউস ইম্পোর্ট হয়)। সুতরাং চাষীকূল পুরো ঝাড় খাবেনই এমনটা বলা যাচ্ছে না। চাষীদের ওয়েজ বাড়বে কি না বলা মুশকিল। কনজিউমার গুড্‌স বিক্রেতার ক্ষেত্রে ঝাড় হবে - লোক্যাল স্টোর্স হল গিয়ে রিসেলার - সে এখানে ঝাড় খাবে - তাকে লোকেশন পাল্টাতে হবে। মিড্‌লম্যান/সাপ্লায়ার-দের ঝাড় হবে।
    দ্বিতীয়ত যে কথাটা অনেকেই বলেছেন, যে, বিগ রিটেইলকে শুধুই আর্বান সেক্টরে (লিমিটেড ডোমেইন-এ) ব্যবসা করার অনুমতি দেওয়া হচ্ছে, ওভারঅল এত ঘাবড়ানোর কিছু নেই। আমারো কিছুটা তাই মনে হয়। কিন্তু, h যেটা বলতে চেয়েছে যে আর্বান সেক্টরে ব্যবসা করলেও তার একটা রিপ্‌ল এফেক্ট রুরাল ফার্মার/ডিস্ট্রিবিউটর-দের ওপর পরে - এই আর্গুমেন্টে কিছুটা রিজনিং অবশ্যই আছে। কিন্তু, আর্বান মার্কেটে এত ইনকাম ডিসপারিটি - যে বিগ রিটেইল আর ছোট বিক্রেতাদের কাস্টমার বেস টোট্যালি সেগমেন্টেড হয়ে যাবে, অলরেডি হয়ে যাচ্ছে। সুতরাং, যে কনসার্নের কথা h বলেছে সেটা ভ্যালিড - কিন্তু তার ইন্টেন্সিটি এতটা নাও হতে পারে।

    একটা আসল পয়েন্ট বলেছে আকা। কম দামে জিনিস পাওয়া। বিপ্লব যে ওয়ালমার্ট ভার্সেস লোক্যাল মম-এন্ড-পপ শপের কনটেক্সট এনেছে সেখানে একটা মেইন কথা বলে নি - সেটা হল লোক্যাল শপে দাম বেশী। লোক্যাল বিজনেস মনোপলি করে বই কি। এবং অপশন না থাকার জন্যে ক্রেতাকে ট্র্যাপ্‌ড হতে হয়। ওয়ালমার্ট/কেমার্ট-এর জন্যে কিছু লোক্যাল শপ এলিমিনেট করে গেছে সেকথা যেমন ঠিক, আবার নতুন শপ এসেছে সেখানে - অন্য বিজনেস নিয়ে। এখানে কিছু আলোচনা আছে -
    http://www.be.wvu.edu/divecon/econ/sobel/All%20Pubs%20PDF/Has%20Wal-Mart%20Buried%20Mom%20and%20Pop.pdf

    http://www.ag-econ.ncsu.edu/VIRTUAL_LIBRARY/ECONOMIST/novdec05.pdf


    আর ওয়ালমার্ট যখন কোথাও নতুন স্টোর খোলে, লোক্যালি অ্যাভেইলেবেল কাস্টমাইজ্‌ড প্রোডাক্ট লাইন ও থাকে সেখানে, লোক্যাল প্রোডিউসার রা ভেন্ডর হবার জন্য অ্যাপ্লাই করতে পারে।

    এবার একটা কথা। কেন এই বিল? কেন এখন? আমি জানি না। পার্লামেন্টারি সিস্টেমের ওপর আস্থা রেখে যদি ধরে নিই যে সরকারের ওপর ভরসা রাখা উচিত, অর্থাৎ সরকার এই বিলে কোনো জালি বা অন্য ধান্ধা করছে না....
    দেখো, বিগত প্রায় পাঁচ/দশ বছর ধরে জেনারেল কমোডিটিস-এর দাম দুমদাম বাড়ছে, ওঠানামা করছে (যদিও নামা বেশী শোনা যায় না) - ইউপিএ সরকারের আমলে এই র‌্যান্ডমনেস চূড়ান্ত। মনমোহন/মন্টেক/প্রনব কিছুতেই কিছু করতে বা ধরতে পারছে না - আজ আলু তো কাল চিনি - যখন যে ভাবে খুশী দাম ওঠানামা করছে। বেসিক্যালি গভর্নমেন্ট লস্ট ক®¾ট্রাল। এমতাবস্থায়, বিগ রিটেইল-কে ঢুকিয়ে দাও, যদি কিছুটা কনসিস্টেন্সি আসে। এখন, ৯০-এর রিফর্মের কিছু রেজাল্টকে উদাহারণ হিসেবে এরা এখনও দেখাচ্ছে। সেযুগে দিনের বেলা একটা কলকাতা-চেন্নই ফোনকল নিত মিনিটে দশ টাকা। আজ নেয় কত? এক-দু টাকা বোধ হয় - ইনফ্লেশন সামলেও। সরকারি নিয়ন্ত্রণে থাকলে এ জিনিস হত না - এটা অনেকেই বিশ্বাস করেন, অন্তত মিড্‌লক্লাস মেক্‌লের সন্তানেরা।
  • ridhhi | ২৯ নভেম্বর ২০১১ ১১:১৫500315
  • একটা কথা। ৯১এর জুজু, যে জুজুই সেটা সিওর হওয়া যাচ্ছে কি করে?
    ওবভিয়াসলি আমার বা আপনার কিস্‌সু হয়নি। কিন্তু বাকিদের মারা যায়নি এটা বলা কি ঠিক? যাস্ট তাদের দেখতে পাচ্ছি না বলে? উল্টোদিকে ওয়েল্‌থ ডিস্পপেয়ারিটি বেড়েছে এই নিয়ে অজস্র লেখা পত্তর অছে।
  • pi | ২৯ নভেম্বর ২০১১ ১১:২০500317
  • আর জিনি ইন্ডেক্ষ।
  • pi | ২৯ নভেম্বর ২০১১ ১১:২০500316
  • ২০১১ তে দেশের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দেখতে বসলে ৯১ এর তিনি কেমনি জুজুবাবুটি ছিলেন, তা টের পাওয়া যায় বটেক।
  • pi | ২৯ নভেম্বর ২০১১ ১১:৩২500318
  • ও:,ঋদ্ধিমানও লিখেছেন্দেখলাম।

    যাই হোক, এই নিয়ে আর এখানে তর্ক করবো না। এককালে এই থ্রেডেসেসব বিস্তর হয়েছিল :
    http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content1202353329626

    তবে হ্যাঁ, একটু একটু শাইনিং রা অতি চকচকে হতে পেরেছেন, সেটা অস্বীকার করা উচিত নয়। ভগমান পাপ দেবেন।
  • pi | ২৯ নভেম্বর ২০১১ ১১:৩৩500319
  • ঋদ্ধিমান, আমার আপনার কিছু হয়নি মানে ? হয়েছে তো। অনেক ভাল। অ্যাকচুয়ালি একটু বেশিই ভাল।
  • dukhe | ২৯ নভেম্বর ২০১১ ১১:৪২500320
  • ফড়েদের দৌলতে কি জিনিসপত্রের দাম বাড়ে ? ৯১ থেকে ২০১১ তে কিছু বেড়েছে ?
    রুবি হাসপাতালের সামনে সকালবেলা ভ্যান লাগিয়ে সবজি বিক্রি করে। আমি শিম কিনতে গেলে ১৬ টাকা কেজি, আমাদের রান্নার লোক গেলে ১০ টাকা। একই বস্তু আমার বাড়ির সামনের দোকানে ৪০ টাকা। কারণ উটি আরো কয়েক হাত ঘুরে আসে।
    আমি এমনি চামার যে সকালবেলা সুবিধে পেলে রুবির মোড় থেকে বাজার করে আনি। ফড়েদের কথা ভাবি না। কী আর বলব - আরো অনেকেরই, ইনক্লুডিং আমার রান্নার লোক, একই আচরণ।
  • dd | ২৯ নভেম্বর ২০১১ ১২:০২500321
  • দেখুন দুখে স্যার, ফড়ে কথাটি দালাল শব্দটির মতনই ক্যামোন একটা, মানে, বিশ্রী লাগে শুনতে। ঐ শব্দ ব্যবহার করলেই আর যুক্তি টুক্তি লাগে না।

    সো হোয়াট আই সাজেস্ট, আপনি বলবেন সীম ও আপনার মধ্যে যিনি মেডিয়েটর বা ইন্টারলোকিউটর, তাকে আপনি বাই পাস করে যান।

    তবে এর ফলে কেনো আপনি নিজেকে একজন লেদার ক্র্যাফটসম্যানের সাথে নিজেকে তুলনা করলেন, সেটা এক্ষুনি ভেবে উঠতে পারছি না।
  • riddhi | ২৯ নভেম্বর ২০১১ ১২:০৫500322
  • পাই ঠিক বলেছেন। জিরো সাম গেম।
  • dukhe | ২৯ নভেম্বর ২০১১ ১২:১২500323
  • ডিডিদা ঠিক। মধ্যস্বঙ্কÄভোগীকে (জিও অভ্র!) বাইপাস করে বাইপাসে বাজার করি !
  • h | ২৯ নভেম্বর ২০১১ ১২:১৩500324
  • elsiem, bhaarerprabhaabojoneeba`mparidhitebaarhabeJataphinaanskyaapiTaalshudhunaa, lajisTikseba`mDaairekTaproDaakashanerli`mkejguloJatabaarabe.greeserikonomirdhwasaarphalejaarmaanibaaaamerikaarderhdudashakaagetataTaakisuJetaaasatonaa.ekhanshudhumaaniTaariiuniyannaa, banDamaarkeTerli`mkgulorjanyagreeselokepenasannaakamaale, enoyaaiesiparheJaaoyaarchaans.eili`mkejTaahaaigrothmaarkeTakh`njaarsa`Mgejarhita.taaiTaaimi`mTaaimparTaanT.inphyaakTaeiJaaygaaTaaJekhaanikaTaaDisakaanekTeDekhan, seTaaikarporeTakanasoliDeshanpantheedermoolaakarshha`NerkaaraNa.bilTaarbackendinfrastructureinvestmentprabhisanTaarmadhyeeTaasweekaarkaraahachchhe.kanasoliDeshanTaaJaarpayasaayhabetaarswaartheihabe.baakikathaaguloruttarerprayojannei.kaaraNauttarchaaoyaahayni. (keubaa`mlaayprinTakaredilebhaalohay.)
  • h | ২৯ নভেম্বর ২০১১ ১২:২৩500326
  • এলি্‌সএম, ভারের প্রভাব ওজনে এবং পরিধিতে বাড়বে যত ফিনান্স ক্যাপিটাল শুধু না, লজিস্টিক্স এবং ডাইরেক্ট প্রোডাকশন এর লিংকেজ গুলো যত বারবে। গ্রীসের ইকোনমির ধ্বসার ফলে জার্মানি বা আমেরিকার দেড় দু দশক আগে ততটা কিসু যেত আসতো না। এখন শুধু মানিটারি ইউনিয়ন না, বন্ড মার্কেটের লিংক গুলোর জন্য গ্রীসে লোকে পেনসন না কমালে, এন ওয়াই এস ই পড়ে যাওয়ার চান্স। এই লিংকেজ টা হাই গ্রোথ মার্কেট খোঁজার সঙ্গে জড়িত। তাই টাইমিং টা ইম্পর্টান্ট। ইন ফ্যাক্ট এই জায়্‌গাটা যে খানিকটা ডিসকানেক্টেড এখন, সেটাই কর্পোরেট কনসোলিডেশন পন্থীদের মূল আকর্ষণের কারণ। বিল টার back end infrastructure investment প্রভিসন টার মধ্যে এটা স্বীকার করা হচ্ছে। কনসোলিডেশন টা যার পয়সায় হবে তার স্বার্থেই হবে। বাকি কথা গুলো র উত্তরের প্রয়োজন নেই। কারণ উত্তর চাওয়া হয় নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন