এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কি ভাবছেন সবাই(২)

    Ishan
    অন্যান্য | ১৮ অক্টোবর ২০০৬ | ৭৯১৯২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sarathi | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৭:২১696413
  • কল্লোলদা আপনারটা গত শতাব্দীর সেরাতে অবশ্যই থাকবে :) এরকম আরো কয়েকটা ছাড়ুন
  • r | ১০ সেপ্টেম্বর ২০০৮ ১৭:২৬696414
  • কেওড়াতলায় ভূত জাগানোর জন্য ওটা ঠিকই আছে।
  • MM | ১০ সেপ্টেম্বর ২০০৮ ২২:৪৭696415
  • এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিয়ে মমতা আর তার সমর্থকরা নিশ্চয়ই খুব খুশি।

    http://www.anandabazar.com/10bus1.htm
  • Du | ১০ সেপ্টেম্বর ২০০৮ ২৩:২৬696416
  • আবার জীবনানন্দ

    একদিন পৃথিবীর সব জমি লিজ হয়ে, সব দেশ ভর্তি হয়ে গেলে
    আবার টাটারা পুন: ফিরিবে বাংলায়
    অনুসারী শিল্পেরা আকাশে ঝিলমিল
    ততদিন,
    আছে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার -----
    মমতাজি বেন।
  • kallol | ১০ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৩১696417
  • কেউ কোত্থাও যাবেন না।
    শুদ্ধু এট্টু বিশুদ্ধ চাপের খেলা,
    এই বেলা।
    বেকায়দায় পড়েছে সিপিএম।
    থাক প্রেম।
    যতটা পারা যায়
    আদায় করে নেওয়া।
    আজকাল সবুরে ফলে না মেওয়া।
  • aja | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০০:৩০696418
  • টাটার উদ্দেশ্য একটি নতজানু ডোসাইল ওয়ার্কফোর্স পাওয়া। সে জন্য ১৫০০ কোটি টাকা ইনভেস্টমেন্ট থেকে পাঁচ বছর কোন ফায়দা যদি না আসে তো কুছ পরোয়া নেই। ন্যানো যদি অন্য কোন কারখানা থেকে বেরোয় বা ছ'মাস দেরী করে বেরোয়, তাতে টাটার খুব ক্ষতি নেই আপাতত:। সুতরাং এই যাচ্ছি/যাবো/গেলাম ব্যাপারটাকে টাটা টেনে নিয়ে যাবে।

    বাঙালী মধ্যবিত্ত তার আগেই চোখের পাতা ফেলবে। মধ্যবিত্তের ইডিয়লজি ততক্ষণই, যতক্ষণ তার স্বার্থে হাত না পড়ছে। স্বার্থে হাত পড়লেই কেউ কেউ করতে তার বাঁধে না।
  • santanu | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪৯696419
  • এখানে বাঙ্গালি মধ্যবিত্ত কি সিপিএম না তৃণমুল না যাদের জমি নেওয়া হয়েছে না যারা অফিসটাইমে নেটে লেখালিখি করি না কি Social Activists রা?

    এদের বাদ দিয়ে বাকি বাঙ্গালি মধ্যবিত্তর (মাসে খরচ করতে পারে ৫ থেকে ৫০ হাজার) তো টাটা, জমি, কৃষক - কোন ব্যাপারেই কোনো চোখ পিটপিটিনির অবকাশও নাই, ইডিয়লজিও নাই।
  • Arijit | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১০:৫৬696420
  • ওই ব্র্যাকেটের ডি: টা গ্রেট;-)
  • aja | ১১ সেপ্টেম্বর ২০০৮ ২০:১৪696423
  • বাঙ্গালী মধ্যবিত্ত হল যার পশ্চিম বাংলায় থাকে, আর হোয়াইট কলার জবের ওপর নির্ভর করে বাঁচে।
  • shyamal | ১১ সেপ্টেম্বর ২০০৮ ২০:২৬696424
  • আমাদের পুরোন পাড়ার এক মুদি দোকানের মালিক তিন তলা বাড়িতে থাকে। সে নিজে ওজন করে মসলা, তেল ইত্যাদি বিক্রি করে। আমি জানিনা বাড়িটা ভাড়া না তার নিজের। ছেলের মোটরবাইক ছিল ১৫ বছর আগে।
    তবে কি সে মধ্যবিত্ত? যাঁরা যাদবপুর বাজারে গেছেন, মাছ বিক্রেতা অধুনা পরলোকগত সুরেন বা বর্তমানে তার ভাইপোকে চিনবেন। লোকে ওনাকে সুরেন বাবু, একটু ভাল মাছ দেবেন, লোক আসছে বাড়িতে, এভাবে কথা বলত। তা সুরেন বাবু বা তার ভাইপো কি মধ্যবিত্ত?
  • Arpan | ১১ সেপ্টেম্বর ২০০৮ ২০:৩৬696425
  • বেড়ে মজা তো! অজদার ডেফিনিশন অনুযায়ী গোটা সুশীল সমাজ বাদ পড়ে গেল। এইবার ওঁরা নির্ঘাৎ মোমবাতি মিছিল বার করবেন। :)
  • aja | ১১ সেপ্টেম্বর ২০০৮ ২১:০০696426
  • সুশীলেরা কি পশ্চিম বাংলায় থাকে না, না হোয়াইট কলার জবের ওপর নির্ভর করে না?
  • aja | ১১ সেপ্টেম্বর ২০০৮ ২১:০২696427
  • সুরেন আর মুদি দোকানের মালিকের হোয়াইট কলার জবের ওপর টাঁক থাকলে তারা অ্যাস্পায়ারিং মধ্যবিত্ত। মধ্যবিত্ত শব্দটি আমার এই সুতোর লেখায় একটি কালচারাল টার্ম, ইকনমিক টার্ম নয়।
  • Arijit | ১২ সেপ্টেম্বর ২০০৮ ০৯:১৭696428
  • অজদার এই লাস্ট পোস্টে ডিট্টো দিলাম।
  • ranjan roy | ১২ সেপ্টেম্বর ২০০৮ ২২:৫১696429
  • MM,
    কতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎ?
  • Arpan | ১২ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৪৩696430
  • তাজা আপডেট:

    বুদ্ধ-মমতার একপ্রস্থ ঝটিকা বৈঠক হল। যদিও অশ্বডিম্ব প্রসব করল।

    এইবার সরকারের প্রস্তাব অনেক ভাল ছিল। প্রকল্প এলাকা থেকে ৭০ একর জমি, জমির দামের উপর আরো ৫০% ক্ষতিপূরণ, জমিহারা প্রত্যেক পরিবারের থেকে একজনকে চাকরি এইসব ছিল। তাছাড়া যাঁরা ট্রেনিং ইত্যাদি নিয়েছেন তাঁদের এক বছরের মধ্যে চাকরি দেওয়া হবে।

    মমতা "প্রত্যাশা' মতই প্রত্যাখ্যান করেছেন। সরকার একটু একটু করে "জমি' ছাড়ছে। কিন্তু শেষ অব্দি মমতার অবস্থা করাতবাবুর মত না হয়।
  • omnath | ১৩ সেপ্টেম্বর ২০০৮ ০৪:০৫696432
  • বামফ্রন্ট আর মমতা মিলে গুছিয়ে ছড়াচ্ছে, টাটা একা গোটাচ্ছে।
  • santanu | ১৩ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৩৫696434
  • আরে বুদ্ধবাবু টিপে টিপে ভালই ছাড়ছেন তো। ০ থেকে ৪০ তারপর ৭০ (এটা নাকি পুকুর হবার কথা ছিল, কি কান্ড, এই মাগ্গি গন্ডার জমি, সেখানে ৩০ একরের পুকুর!)। সকলকে চাকরি, ৫০% বেশী পয়সা তো ছেড়েই দিলাম।

    মমতা নির্ঘাত ভেতর থেকে কোনো হাওয়া পেয়েছে যে এমন পুকুর টুকুর আরো দু একটা আছে -

    আর তা না হলে, কি জানি বাবা!
  • sarathi | ১৩ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৪০696435
  • যথাপুর্বং http://www.ndtv.com/convergence/ndtv/story.aspx?id=NEWEN20080065250

    আবার ধন্না, আবার কইলকাতার গুন্ডাদের সিঙ্গুর প্রত্যাবর্তন, সিঙ্গুরের দাঁতের ডাক্তারবাবুর বাগানবাড়িতে দিদিবাহিনীর মদমচ্ছব, মিডিয়ার সামনে শালপাতায় ভক্ষন ইত্যাদি

    সঙ্গে থাকবে কিছু নকশালি সহ নানা কিসিমের ইউ এস আই এস আঁতেলের মায়াকান্না
  • bb | ১৩ সেপ্টেম্বর ২০০৮ ২১:২০696436
  • Sarathi এর সঙ্গে যোগ করুন আঁতেলদের কৃষক্‌দরদীতা, সুশীল সমাজের বাঞময় নীরবতা।
  • santanu | ১৪ সেপ্টেম্বর ২০০৮ ১৫:০২696437
  • দিদি মানে নি, আজকের টেলিগ্রাফে সরকার নতুন কমপেনসেসন ছাপিয়ে দিয়েছে। তাহলে এটা সেই কল্লোলদার কথামতো ডায়রেক্ট যারা জমি দিয়েছে তাদের উদ্দেশ্যেই অফার।
    এবার কি হবে?
    যারা আগেই জমির দাম নিয়ে নিয়েছিল, তারা তো নাচতে নাচতে গিয়ে আরো ৫০% টাকা নেবার জন্য কাল সকাল থেকেই লাইন দেবে। সরকারের আরো ৫০ কোটি টাকা বেরিয়ে যাবে। (আগে বোধহয় ১০০ কোটি টাকা লোকজন নিয়েছিল)
    যারা আগে নেয় নি, তারাও কি এবার জমির দাম + ৫০% + ১০% এই মাসের ২২ তারিখের মধ্যে নেবে?
    যদি নেয়, দিদি তাহলে কি করবে?
    যদি না নেয়, তাহলে দিদি বিক্ষোভ চালাবে, টাটা মেসিনারী বের করতে শুরু করবে, সিঙ্গুর এর ন্যানোস্বপ্ন শেষ।

    কিন্তু জমিটাতো অলরেডী টাটাকে ৯০ বছরের লীজ দেওয়া হয়ে গেছে - টাটা প্রচুর concrete, Fly ash ঐ জমিতে ঢেলেছে, টাটাতো এখন সেই লীজ ক্যানসেল মানবে না।

    এছাড়া, ঐ ৭০ একর জমি মানে ৪২০০ কাঠা জমি ১০,০০০ লোককে (গড়ে ৩০০ sft per head) কি ভাবে ফেরত দেবে? না কি যে যে চায়, সে সরকারের কাছ থেকে বেচা দামে আবার কিনে নেবে - তরপর সে আবার চাষ করুক বা অন্য কাউকে বেচুক।

    বাপরে, অংক কি জটিল!!
  • sarathi | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৩১696438
  • "হাড় হিম করা" অক্সিজেন
    http://tinyurl.com/682kdg

    তিনিই পারেন !
  • Ishan | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৪৭696439
  • শুধু ছোট্টো একটা প্রশ্ন। রাজভবনে ঘোষিত চুক্তি বা বোঝাপড়া অনুযায়ী চার সদস্যের একটা কমিটি বানিয়েছিল সরকার। তারা রিপোর্ট দিলে সেই অনুযায়ী ব্যবস্থা হবার কথা।

    তারা এখনও রিপোর্ট দেয়নি। সাতদিন বোধহয় সবে পেরোতে চলেছে। তার আগেই প্যাকেজ, গণসংগ্রামের ডাক। ইত্যাদি ইত্যাদি। সবই ভালো। প্যাকেজ ভালো, রাজ্যপাল খারাপ। শুধু বোঝা গেলনা সরকার বাহাদুর চুক্তি বা লিখিত বোঝাপড়াটা ভাঙলেন কেন।

    এটার ফল কিন্তু দীর্ঘমেয়াদে ফলবে।
  • sarathi | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১০:২৮696441
  • কমিটির হেডমাষ্টারমশাই রোজই ৩০০ একরের কথা বলে পুনর্বাসন প্রকল্প নিয়ে কোন আলোচনা করতে দেননি বলে খবরে প্রকাশ,
    তার ওপর পঞ্চায়েত সমিতি কোন দায়িত্ব নেবে না ইত্যাদি বলে নানারকম ভ্রান্তি ছড়াচ্ছেন, প্রতিদিন মিটিংশেষে হরিশ চ্যাটার্জীতে হাজিরা দিয়ে বলতেন দিদিই সিদ্ধান্ত নেবেন- তাহলে কমিটিতে ওনাকে রাখার অর্থ কি, দিদি নিজে থাকলেই পারত!

    এ কমিটি কোন বাস্তবসম্মত সমাধান না করে ঘোড়ার ডিমের দিকেই এগত বলে মনে হয়, যদি সাহস করে বেচা বা রবীনবাবু সমাধান করার চেষ্টা করতেন নেত্রী মুন্ডু ছাড়া কিছু নিতেন বলে মনে হয় না!
  • Ishan | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩২696442
  • সরকারপক্ষের লোকেরাও তো রোজ মুখ্যমন্ত্রীকে রিপোর্ট করেন শুনেছি। তাতে দোষ কি হল? শুধু রবীনবাবু নিজেদের দলের নেত্রীর কাছে গেলেই দোষ? এটা বাপু হজম হলনা।
  • sarathi | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪৫696443
  • দাঁড়ান, দুটোমাত্র হজমি দিচ্ছি, কাজ হতে পারে :), নাহলে আরো আনতে হবে ষ্টক থেকে

    ১) সুব্রত মেয়র হয়ে কেন্দ্র রাজ্য এবং বিশ্বব্যাঙ্কের বিভিন্ন প্রকল্পে নেত্রীর সঙ্গে পাখিপড়া হয়ে করে নি, তারপরই কাছা ধরে মারো টান

    ২) অজিত পাঁজার অবস্থাও তথৈবচ হয়েছিল, এন ডি এ আমলে মন্ত্রি থাকার সময়
  • Ishan | ১৫ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪৭696445
  • সিপিএমরও এরকম দুটো উদাহরণ আছে। ত্রিপুরার নৃপেন চক্কোত্তি আর বঙ্গের সোমনাথবাবু। তাতে হলটা কি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন