এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ২০১৯ নির্বাচন ইত্যাদি

    pi
    নাটক | ০৮ সেপ্টেম্বর ২০১৮ | ৬৫৭৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ১৯ মে ২০১৯ ২২:০৯379758
  • বাম ব্যাসিং শুরু হয়নি এখনো? কি আশ্চর্য!!
  • S | ১৯ মে ২০১৯ ২২:১০379759
  • সবার পিলে চমকে গেছে। বাকরুদ্ধ সব।
  • DP | ১৯ মে ২০১৯ ২২:২৪379760
  • যে কটা এক্সসিট পোলের রেজাল্ট এসেছে তার মধ্যে ইন্টিয়া টুডে এর টা ওভারপজিটিভ আর নিয়েলসেনের টা স্কেপটিক্যাল বলা যায়। তবে ট্রেন্ড মোটামুটি সব স্টেটেই সেম। তফাৎটা আসছে ইউপি আর পব তে। এই দুটো রাজ্যে ক্যালকুলেশন খুব টাফ।
  • Amit Sengupta | ১৯ মে ২০১৯ ২২:৩১379761
  • Exit poll outcome - Counter intuitive.
  • DP | ১৯ মে ২০১৯ ২২:৩৮379763
  • পব এর অ্যানালিসিস ঠিকই আছে। বরং ইউপি মেলা কঠিন।
  • DP | ১৯ মে ২০১৯ ২২:৪০379764
  • তবে লেফ্টের ভোট পার্সেন্টেজ যা দেখাচ্ছে ভুলভাল। ৫% এ নামা অসম্ভব। সারা রাজ্য মিলিয়ে ১০-১২% ভোট বামেরা পাবে।
  • S | ১৯ মে ২০১৯ ২২:৪১379765
  • বিগত বেশ কয়েকটা ভোটে আমরা দেখেছি যে একজিট পোল প্রায় ৫০% সময় মিলছে আর বাকি সময়গুলোতে মিলছে না। অতেব এটির কোনো দাম নেই। আপনি টস করে দেখে নিন মোদি আসবে না হারবে।
  • S | ১৯ মে ২০১৯ ২২:৪২379766
  • বামেরা ১০-১২% ভোট পেলে বিজেপির সীট অনেকগুলো কমে যাবে।
  • S | ১৯ মে ২০১৯ ২২:৪৯379768
  • সুমন যে বললো ঘড়ি দেখে ২৮ সেকেন্ডের বিরতির পর ফিরে আসবে। তা প্রায় কয়েক মিনিট হয়ে গেলো।
  • sm | ১৯ মে ২০১৯ ২২:৫০379769
  • যা দেখাচ্ছে, বিজেপি প্রায় 18 -20 শতাংশ ভোট গেইন করছে।আর মজার ব্যাপার হলো সেটা মূলত বামভোট কেটে।
    এখন এই বিপুল শতাংশের ভোট ট্রান্সফার করতে বাম নেতাদের নির্ঘাত বিরাট খাটতে হয়েছে।
    এই উদ্যম ও পরিশ্রম নিজেদের ক্যান্ডিডেট দের দিলে তো, নিজেরাই 10 এর বেশি আসনে জিতে যেতো।
    বামেদের যতো জানছি ততো আশ্চর্য্য হচ্ছি।
    কালিদাস, নিজের পায়ে কুড়ুল মারা,যেকোন বিশেষণ ই ফেল মেরে যাবে।
  • dd | ২০ মে ২০১৯ ০৭:৪৫379770
  • গতোকাল NDTV দেখছিলাম।

    একজন অ্যানালিস্ট (কে জানি সেইজন? কী জানি নামটা?)তিনটি পয়েন্ট দিলেন, আমার ইন্টেরেস্টইং লাগলো তাই নীচে লিখে দিলেম।

    (১) বিজেপি এটাকে আম্রিগান প্রেসিডেন্সিয়াল ইলেকশনের মতন করে প্রচার করেছে। অর্থাৎ মোদীই সব। বিরোধী পক্ষের সেরম কোনো নেতা নেই যে ইন্ডিভিজুয়ালি মোদীর সাথে টক্কর দিতে পারে।

    (২)"চৌকিদার চোর হ্যায়" - বেশ পপুলার স্লোগান ছিলো। ঠিকই। কিন্তু রাহুল র‌্যাফেল র‌্যাফেল করে খামোখাই চেঁচিয়েছে। র‌্যাফেলের ব্যাপারটা অ্যাতো টেকনিকাল যে বেশীর ভাগেরই মাথার উবর দিয়ে গেছে। অথোচো বেকারী, সাম্প্রদায়িকতা ইঃ ইঃ গুচ্ছের অন্যান্য ইস্যু ছিলো। করাপশনটাকে মেইন ইস্যু টা নিতান্ত ড্যাম্প স্কুইব হয়েছে।

    (৩) আর থাড পয়েন্টটা। বেশীর ভাগ পোলই দেখাচ্ছে ইউপিতে কংরেস দুটো আসন পাবে। একটা তো সনিয়া গান্ধী, সিওরলি। অন্যটা? রাহুলের আমেঠিতে জেতাটাও বেশ iffy হয়ে আছে।

    এই ছিলো বক্তব্য। জনস্বার্থে আমি সহজবোধ্য ভাবে সামারাইজ করে দিলেম।

    যদি এই পয়েন্টগুলো পসন্দো না হয় তো আমাকে প্রশ্ন করবেন না। আমি আর এই ক্যালোর ব্যালোরের মধ্যে নেই। ডাইরেক্টলি, সেই অ্যানালিস্ট,(আহা, কে জানি সেইজন? কী জানি নামটা?) তাকে করুন।

    আমি নেই।
  • PM | ২০ মে ২০১৯ ০৮:০৩379771
  • কেউ ৩০০ র নিচে প্রোজেকসন করে নি। সকোলে একই ভুল করছে ? Kএ জানে ঃ(
  • dc | ২০ মে ২০১৯ ০৮:৪১379772
  • ডিডিদার এক আর দুই নং পয়েন্টের সাথে একমত। এক্সিট পোলের হিসেব আসল ফলের ধারেকাছেও নাও যেতে পারে, তবে এটা একেবারেই ঠিক যে জব লস আর ফার্ম ডিসট্রেস নিয়ে এবার বড়ো ক্যাম্পেন করা যেতো, কিন্তু অপোজিশানের কেউ সেসব নিয়ে প্রায় কিছুই বলেনি। ইন ফ্যাক্ট এই দুটো ইস্যু নিয়ে ক্যাম্পেন করলে আর সব ইস্যু পেছনে পড়ে যেত। হয়তো কং ভয় পেয়েছে এই ভেবে যে এগুলো নিয়ে ক্যাম্পেন করলে আর জনতা ওদের ভোট দিয়ে ক্ষমতায় আনলে তখন কি করবে।
  • sm | ২০ মে ২০১৯ ১০:১৬379773
  • রাহুল অপরিণত রাজনীতিবিদ এ নিয়ে সন্দেহ নেই।ভেবেছিল রাজীবকে যেমন ভি পি সিং গলি গলি মি শোর হ্যায়, স্লোগান দিয়ে গদী থেকে উৎখাত করেছিল,মোদি কে চৌকিদার চৌকিদার বলে চেঁচালে ইতিহাসের পুনরাবৃত্তি হবে।ওটি ই মারাত্মক ভুল।কারণ এখন ইলেকট্রনিক মিডিয়ার যুগ।লোকজন ফেক নিউজ, ফেক প্রচার দেখতে দেখতে অভ্যস্ত।
    দুই,আঞ্চলিক দলগুলোর সঙ্গে পরিপূর্ণ জোট বাঁধতে রাহুল একেবারে গোয়ার্তুমি চূড়ান্ত পনা দেখিয়েছে।
    ইউপি তে কংগ্রেস এমনিতেও চারটের বেশি আসনে জিততো না।
    যদি এসপি বিএসপির সঙ্গে জোট বাঁধাতো বা জোট না বাঁধলেও বেশির ভাগ আসনে সাইফার থাকতো,তাহলেও আখেরে বিজেপি বিরুদ্ধে মহাগঠবন্ধন আরো ভালো করতো।
    কর্ণাটকের ক্ষেত্রেও বোধ হয় একটু দাদাগিরি দেখিয়েছে।
    তবুও গুজরাট,রাজস্থান,এম পি,কর্নাটকে সমীক্ষার এমন ফল জাস্ট এক্সপ্লেইন করা যায় না।
    পব এর ক্ষেত্রে,বামেরা জাস্ট নিজেদের বিজেপির কাছে সমর্পন করে দিয়েছে।
    একদিকে ভালোই হলো,পব থেকে বামেরা বিশ্বাসযোগ্যতা হারালো।অনেকটা ত্রিপুরার মতন।
    কংগ্রেস ও ফিরে আসতে পারে,কিন্তু বামেদের ফিরে আসা প্রায় না মঞ্জুর।
  • মানিক | ২০ মে ২০১৯ ১০:১৮379774
  • জব লস আর ফার্ম ডিস্ট্রেস বলে দিতে হবে তবে লোকের মনে পড়বে? তাহলে ওগুলো তেমন কিছু সমস্যা না।
  • Amit | ২০ মে ২০১৯ ১০:২৩379775
  • দেখা যাক কি হয়। ২৩ অবধি সময় আছে। তবে এবার যদি বিজেপি কোনোভাবে ২০১৪ এর বেশি মেজরিটি নিয়ে ফেরত আসে, নেক্সট পাঁচ বছরে অনেক গৌরী লঙ্কেশ লাইনে আছে।
  • pi | ২০ মে ২০১৯ ১০:৫২379776
  • মানিকবাবুর কথাটাই জাস্ট লিখতে যাচ্ছিলাম। এতে ভুক্তভোগীরাও যদি ভোট দেন এর জান্য দায়ী সারাকারকেই, তাহলে বুঝতে হবে এসব সমস্যা সেভাবে হয়নি।
  • PM | ২০ মে ২০১৯ ১০:৫৯379777
  • স্টকহোম সিন্ড্রোম ঃ(
  • sm | ২০ মে ২০১৯ ১১:১৬379779
  • রাজনৈতিক দলের কাজই হলো মনে করিয়ে দেওয়া।অন্য দলের ভুলভ্রান্তি বার বার প্রচার করা।
    ভারতবর্ষ এমন একটি দেশ,এখানে প্রান্তিক মানুষ তার দাবী ভুলে গিয়েছে।খেতে না পেয়ে মরলেও অদৃষ্টের দোষ দেয়।
    কৃষক মহাজনের কাছে চড়া সুদে ঋণ নিয়ে আত্মহত্যা করলেও, পরিবার সরকারের দিকে আঙুল তোলে না।কারণ জানেই না,সরকারের কি কাজ।
    চা, বাগানের শ্রমিক জানে না তার অধিকার কতো টুকু।নিজের কাজ টা বজায় থাকলেই কপাল ঠুকে ওপরওয়ালা কে ধন্যবাদ দেয়।
    নয়তো, বিজেপি আদিবাসী দের ভোট পায়?আদিবাসী দের জন্য কি করেছে,ভেবেও দু তিনটে পয়েন্ট বার করতে পারবে না।
    আমাদের দেশ এর অধিকাংশ জনতা কৈফিয়ত চাইতে শেখে নি।
    তাই ইস্যু গুলো প্রচার করতে হয়।এখানে কংগ্রেস ডাঁহা ফেল।
  • dc | ২০ মে ২০১৯ ১১:২১379780
  • আমার দ্বিমত আছে। লোকে ভোট দেয় ইন্ডিভিজুয়ালি, যদি না কোন কমন ইস্যু সামনে আনা হয়। চাষীভাইরা যেসব জায়গায় ভুগছেন তাঁরা সেইসব জায়গায় হয়তো সরকারের বিরুদ্ধে ভোট দেবেন, কিন্তু অন্যরা আবার নিজেদের নানান হিসেব করে নিজেদের মতো ভোট দেবেন। যেমন ধরুন ২০১৪ তে, মোদি যদি বিকাশ বিকাশ করে হাওয়া না তুলতো তাহলে কি বিজেপি অতো সিট তুলতো? কোন একটা ইস্যুতে হাওয়া তুলতেই হয়, নাহলে ন্যাশনাল লেভেলে অনেক লোক সেই ইস্যুতে ভোট দেয়না। তাছাড়া কোন একটা ইস্যু সামনে আনা মানে আরেসেসের কমিউনাল রাজনীতিকেও নেগেট করতে পারা। কাজেই জব লস আর ফার্ম ডিস্ট্রেস নিয়ে যদি অপোজিশান পার্টিগুলো ক্যাম্পেন করতো তাহলে এগুলো অনেক বেশী সামনে উঠে আসতো। রাহুল যতোবার রাফাল নিয়ে চেঁচিয়েছে সেই তুলনায় ফার্ম ডিস্ট্রেস নিয়ে প্রায় কিছুই বলেনি।

    ডিঃ এক্সিট পোলের সাথে আসল ফলের হয়তো কোন মিলই হবে না। তবে এটা ফ্যাক্ট যে অপোজিশান অনেক ইস্যুই সামনে আনেনি যা দিয়ে গোমাতা, বালাকোট ইত্যাদিকে কাউন্টার করা যেত।
  • dc | ২০ মে ২০১৯ ১১:২২379781
  • আগের পোস্ট মানিকবাবু আর পাই ম্যাডামের পোস্টের প্রেক্ষিতে।
  • b | ২০ মে ২০১৯ ১৬:০৬379783
  • এ বি সি( আশায় বাঁচে চাষা)।
  • PM | ২০ মে ২০১৯ ১৬:৫১379784
  • প্রসুন বাজপেয়ি ও উল্টো কিছু প্রেডিক্ট
    করেছে ইউটিউব এ
  • মানিক | ২০ মে ২০১৯ ১৯:২৯379785
  • ডিসির লেখাটা ইন্টারেস্টিং। যে হাওয়া তুলবে সেই জিতবে। না হলে যদি অধিকাংশ লোকের সরকারের ওপর রাগ না থাকে তো সরকার জিতবে।

    গণতন্ত্রে দ্বিতীয়টা তো হওয়াই উচিত। আর প্রথমটা, অর্থাৎ অধিকাংশ লোকের রাগ থাকা সত্ত্বেও যদি হাওয়া তুলে জেতা যায় তো সেই ছাগলতত্ত্বই ফিরে এল।
  • PT | ২০ মে ২০১৯ ২০:১৫379786
  • "ঢপের হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
    ভোটের হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
    আমার ছাগলছানা প্রাণ আমার লম্বা দুটো কান"!!

    হাওয়া না তুললে ২০১১-তেও পরিবর্তন আসত না। তাই রিজানুরকে দিয়ে competitive communalism-এর হাওয়া দিয়ে য্থাবিহিত ব্যব্স্থার শুরু করা হয়েছিল। সেটি ২০১৯-এ একটি ভয়্ঙ্কর বৃত্ত সম্পূর্ণ করতে চলেছে কিনা ২৩-শে বোঝা যাবে।
  • dc | ২০ মে ২০১৯ ২০:৩৬379787
  • "হাওয়া না তুললে ২০১১-তেও পরিবর্তন আসত না"

    ভুল।
  • PT | ২০ মে ২০১৯ ২১:৩০379788
  • ঠিক।
  • dd | ২০ মে ২০১৯ ২২:৩৫379790
  • ছাগোল তত্ত্ব নয়, আসলে TINA।

    সিপুএমকে আর নেওয়া যাচ্ছে না, তো তিনোমূল। আর কেউ ছিলো? কংরেস তো মরে ভুত।

    এখন তিনোমূলকে হঠাতে চান তো বিজেপি ছাড়া আর কে আছে? বিজেপি তো আরো খারাব - এটা ভাবলে নোটাতে দিন।

    লুরুতেই একই অবস্থা। দেভে গৌড়ার পার্টীকে সহ্য করা যায় না। তাইলে বিজেপি? কে কম খারাপ? বাধ্য হয়েই তাই নোটাবাজ হতে হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন