এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কি ভাবছেন সবাই(২)

    Ishan
    অন্যান্য | ১৮ অক্টোবর ২০০৬ | ৭৯২১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১২:৪২697940
  • আজ্ঞে জোকটা না বুঝেই কমেন্ট করে ফেললেন? এই জন্যে বলে কেউ বুঝে হাসে, কেউ না বুঝে অন্যকে দেখে হাসে, কেউ আগেরবার হাসেনি বলে হাসে...

    বলছিলুম গণশক্তি অ্যাটলিস্ট নিজেকে সিপিএমের কাগজ এটুকু বলে। খবরের কথা বলি নি - সেটা নিজের নিজের চয়েস।

    বীতশোকবাবু - আগে ওই ভার্চুয়াল রিগিং বা ই-রিগিংও ইত্যাদিও ক্রসচেক করেছিলেন নিশ্চয়? বর্তমানের এই দাবিটা কোথায় ক্রসচেক করবো এট্টু যদি বলে দেন...জাগো বাংলা না দৈনিক স্টেটসম্যানে নাকি সৌমিত্র বসু না কি যেন - তাকে জিগ্গেস করবো? আমি অন্তত: TOI/HT/NDTV/Hindu/Indian Express/আবাপ/কলতলা ইত্যাদি - কোথাওই পেলাম না।
  • Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১২:৪৫697942
  • অসা অসা, কোন কথা হবে না...
  • bitoshok | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১৩:০৭697943
  • ভার্চুয়াল রিগিং, ই-রিগিং-সেটা আবার কি বস্তু? কবেকার বর্তমানে লিখেছে? কাগজ টা যোগাড় করুন আর বর্তমান অফিসে ফোন করুন। আমি তাই করেছিলাম। তারপর রেফারেন্স টা নিয়ে National Libraary, Internet আঁতিপাতি করে খুঁজে ফেলুন -দেখুন কিছু পান কিনা। না পেলে বর্তমান-কে তেড়ে গালি দিন আর টই-এ জানান।
  • Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১৩:১৯697944
  • আরে তথ্য আর এই টাইপের খবরে তফাত নাই? তথ্য ভেরিফাই করা যায়, কেউ যদি নিজের মতন করেও টুইস্ট করে সে ধরা পড়বেই। কিন্তু এই টাইপের খবরে ক্রসচেক করবেন কি করে?

    যাকগে - আমার ধারণা এর পিছনে বিজনেস রাইভালরিও আছে - প্রমাণ করবো কি করে? হয়তো কিছুদিন পর বোঝা যাবে।

    ২২/৭-এর পোস্টের লেখাটা পড়ে রাগও হল, হাসিও পেলো - কেন যে এসব পোস্ট করে লোকে...
  • r | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১৩:২০697945
  • হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা! :-))))

    সেনদিদি তো তেলে বেগুনে!

    এই মূল্যবৃদ্ধির বাজারে এত তেল আর বেগুন খরচ করা কি উচিত হচ্ছে?
  • Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১৩:২২697946
  • ভার্চুয়াল রিগিং/ই-রিগিং হল প্রয়াত: বরুণবাবুর কয়েনেজ (কিন্তু চুরি করা)। গত ইলেকশনে অত ইনস্পেকশন ইত্যাদি করেও যখন কিস্যু পাওয়া গেলো না, তখন বরুণবাবু ওটা ছাপলেন। অবশ্যই আমাকে রয়্যালটি না দিয়ে, কারণ উনি শব্দটা ঝেপেছিলেন - আমি অন্য এক জায়গায় স্যাটায়ার হিসেবে লিখেছিলুম;-)
  • omnath | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৪১697947
  • "নীতিগতভাবে জমি ফিরিয়ে দেওয়ার দাবি মেনে নেওয়া" - এই জালিটার ঠিক কি মানে? মানে হইল সরকার স্বীকার করুক অনিচ্ছুক চাষীদের জমি অধিগ্রহণ করা ভুল হয়েছে, অন্যায় হয়েছে। মেনে নিক অনিচ্ছুক চাষীদের জমি ফেরত দেওয়া যদি সম্ভব হত তো সরকার জমিটা ফিরিয়েই দিতেন। স্বীয় কতকর্মের জন্যে সরকার অনুতপ্ত। এই এক হাত জিভ কাটছেন, ভার্চুয়ালি কান মলছেন ও নাকে খত দিচ্ছেন, কিংবা উঠ-বোস করছেন।

    কিন্তু যেহেতু এখন প্র্যাকটিকালি জমিগুলো ফেরত দেওয়া যাবে না (তার হাজার একটা কারণ থাকতে পারে) সুতরাং এই এই পদক্ষেপগুলো সরকার নিজের পাপস্খালন করার জন্যে নিচ্ছে। সেই সেই পদক্ষেপগুলো বিরোধীদের সাথে পূর্ণ আলোচনা করেই নেওয়া হচ্ছে যাতে ভবিষ্যতে আবার কোনোরকম ভার্চুয়াল নাকেখত দেওয়া এড়ানো যায়।

    তা এইভাবে সরকারকে মাথানত করানোর জন্য অবরোধ, ধর্ণা, হুমকি, ফতোয়া ইত্যাদি। এইই তো আন্দোলনের ফাণ্ডা? তা যতদিন না অধিগ্রহণ আইনটা সংশোধন হয়ে পার্লামেন্ট পেরিয়ে মাঠে নামছে ততদিন এই কথাগুলোর কি বেস আছে? অধিগ্রহণ তো আইন মেনেই হয়েছিল। বরং আইন সংশোধন নিয়ে লাফালে লোকে রিজনেবল বলত। তখন আইন অমান্য আন্দোলন করলে এতখানি দৃষ্টিকটু লাগত না।
  • Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৪৯697948
  • তার মানেটা এও দাঁড়ায় যে আদতে ওই জমির আন্দোলনটা ঢপবাজি, পাতি সরকারকে হ্যাসল করার চেষ্টা। সে না হয় হল - কেউ ছড়ালে অন্য কেউ কুড়োবে - এই দস্তুর।

    কিন্তু দুই নম্বর - ওই নীতিগত ইয়ে দিলেও মমতা সুরসুর করে উঠে এসে টেবিলে বসে আলোচনা করতেন এরকম কেউ ভেবে থাকলে তিনি প:ব: রাজনীতি, ইস্পেশ্যালি মমতাময়ীর রাজনীতির র-ও জানেন না।

    সবচেয়ে মজা পেলুম এটা দেখে যে লোকজন এখনও "মমতাকে জাস্টিফাই করছি না কিন্তু...' বা "গত তিরিশ বছরে...' ফাটা রেকর্ড বাজিয়ে গোলকধাঁধায় ঘুরে চলেছে। নিজেকে সত্যিই নন-পাখিপড়ানো ভেবে থাকলে কালোকে কালো বলতে কিসের ভয় কে জানে...
  • Arpan | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১৭:১৪697949
  • না:, সরকার নীতিগতভাবে জমি ফেরত দেওয়া সম্বন্ধে রা না কেটে ঠিকই করেছে। কিন্তু নতুন করে আর্থিক পুনর্বাসনের প্যাকেজ ঘোষণা করতে চাপ কোথায় ছিল সেইটার সন্তোষজনক জবাব কেউই দেয়নি। মমতা ধর্না প্রত্যাহার না করলে আমরাও খালি খঞ্জনি বাজিয়ে যাব, এইটাও বেশ শিশুসুলভ হয়ে যাচ্ছে।
  • Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১৭:১৯697951
  • পুনর্বাসন নিয়ে চিন্তাভাবনা চলছে তো। হ্যাঁ, একতরফা raise ঘোষণা করেনি - বলা হয়েছে বারবার যে এগুলো নিয়ে কথা বলুন - ঋকের "আঁমি ওঁই আঁইসক্রীঁমটাই খাঁবো' (অ্যাকচুয়ালি সেটা দোকানে নেই) করে সেইন্সবুরির মেঝেতে শুয়ে হাতপা ছোঁড়ার সাথে এই একগুঁয়েমির তফাত কোথায় কেউ বলতে পারো?
  • Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১৭:২৪697952
  • বরং এই এজেন্টদের হাতেপায়ে না ধরে সরকার সত্যিই বলতে পারতো ডাইরেক্ট অ্যাফেক্টেড লোকগুলোর সাথে কথা বলবো।
  • Arpan | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১৭:২৭697953
  • ধুর, ওঁকে কাটিয়ে দিলেই তো হয়। আন্তরিকভাবে সমস্যার সমাধান চাইলে সেইটা স্বতস্ফূর্ত হয়েই করতে হবে। মমতাকে ডাকা হচ্ছে কিন্তু তিনি আসছেন না, এইটা বারবার প্রচার করে সমস্যা সমাধানে আমি যে আন্তরিক সেইটার প্রমাণ মিলছে না।

    এখনো বলছি, চলতি বাজারদরে আর্থিক প্যাকেজের প্রস্তাব রাখুক সরকার, মমতার আন্দোলনের পালের হাওয়া কেড়ে নিতে সময় লাগবে না।
  • Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৩১697954
  • সে ১২ লাখের জায়গায় ৫৬ লাখ দিতে পারবে কিনা জানি না, তবে সরাসরি কথা বলার কথা বললে মমতা থাকতো না। হয়তো।

    তবে এটাও হয়তো, জাস্ট স্পেকুলেশন - মমতার এবং সাথে যারা আছে তাদের অনেকের ইতিহাস জানি বলে - তখন মোড় ঘুরিয়ে একটা ক্যাওস করার চেষ্টা হত।
  • Arpan | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৩৬697955
  • না পারার কোন কারণ তো নেই। ট্যাক্স বসিয়েই এই টাকা তুলে নেওয়া যায়। আর এর থেকে অনেক বেশি টাকা ভোটের মুখে খরচ হবে রজ্য সরকারি কর্মাচারিদের বেতনবৃদ্ধিতে।

    মমতা ও তার অনুগামীরা কেওস করতেন একশোভাগ সত্যি। তবে ওই যাঁরা এখনো ফাটা রেকর্ডের গোলকধাঁধায় ঘুরে চলেছেন তাঁদের পরিশ্রমটা কমত।
  • Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৪৩697956
  • সেখানে একটা মাইলেজের গপ্পো আছে যেটা অস্বীকার করার উপায় নেই। মমতা সেল্ফ-ডেস্ট্রাকশান বোতাম টিপছে (অন্তত: আর্বান পপুলেশনের কাছে) এটা একটা পাওনাই বটে।
  • Suvajit | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৪৪697957
  • সরকার যদি সত্যি আন্তরিক হতো তাহলে অন্তত দু চারটে সরকারী আমলাকে ইমিডিয়েট স্যাক করা উচিত ছিলো, যারা এই জমি অধিগ্রহন ইত্যাদি ব্যাপারগুলোর প্লানিং এবং এক্সিক্যুশনে ছিলো।
  • r | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৫২697958
  • মমতা কেন সরাসরি আলোচনায় নিজে বসতে চান না আমি পরশু বুঝতে পেরেছি। কলকাতা টিভিতে ওনার এক্সক্লুসিভ ইন্টারভিউ হচ্ছিল। তার আগের দিন মঞ্চের বক্তৃতায় যা যা বলেছিলেন, সেই একই কথা দাঁড়িকমাসহ বলে গেলেন। পাবলিক স্পিকিং আর ওয়ান-টু-ওয়ান ডায়ালগের মধ্যে বেসিক তফাৎগুলো বোঝেন কিনা জানি না। অথবা নিজের এই লিমিটেশন বোঝেন বলেই আলোচনায় যেতে চান না। আর একটাও কারণ থাকতে পারে। নিজের দলে ওনার কথার পিঠে কথা বলা অসম্ভব। উনি যা চান তাই হয়। কিন্তু নেগোসিয়েশনের টেবিলে বসতে গেলে কিছু নেওয়ার বদলে কিছু ছাড়তে হয়। সেই অভ্যাসটাও ওনার নেই। যে কারণে কংগ্রেস বা বি জে পির মত বড় দলগুলোর সাথে ওনার কোয়ালিশনে সবসময় ঝামেলা হয়েছে। এখনকার কোয়ালিশন চলছে কারণ বাকি যাঁরা আছেন তাঁরা মিলেজুলে একটা সিটও পাবেন না। একমাত্র বড় দল এস ইউ সি আই যারা কোনোদিন দুটির বেশি সিট পায় নি।
  • sarathi | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৫৫697959
  • দাঁড়ান দাঁড়ান

    মনে হচ্ছে, পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত

    খেয়াল করেছেন কি রক্ষা কমিটি বা তৃণ-নকশালদের প্রতিনিধি কাদের বাছা হয়েছে?
    কল্যাণ বন্দ্যো, পুর্নেন্দু, মানিক - এস ইউ সি এইসব নমুনাদের

    কল্যান - বইমেলা বন্ধ, বিগ্রেড মিটিং বন্ধের উকিল, নন্দীগ্রাম ওসিকে প্রকাশ্যে হুমকি দিয়েছিল - দেখে নেবো, আসানসোলের প্রাক্তন দাদাগিরি বিধায়ক

    পুর্নেন্দুর সম্বন্ধে যত কম বলা যায় ততই ভাল - টাটা প্রকল্পের ঠিকা শ্রমিক থেকে শুরু করে বিদেশি প্রযুক্তিবিদ - কাকে না ধমকেছেন

    ভাবছেন এরা সব ভালও ভালও মেটাবে

    দুরাশা
  • Suvajit | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৩৫697960
  • প্রতিদিনে অপরাজিতার লেখা পড়ে মনে হল নন্দীগ্রামে সিপিএম যে ভুল করেছিলো, তৃনমুল সিঙ্গুরেও একই ভুল করছে। অর্থাৎ যে আমাদের পক্ষে বলবে না, তারাই সিপিএমের পক্ষে। আর দ্বিতীয়ত যারা আগে প্রতিবাদ করেনি তাদের এখন প্রতিবাদ করার কোনো মরাল গ্রাউন্ড নেই। মানে হল এবার থেকে জমি অধিগ্রহন সংক্রান্ত কোনো ঝামেলা হলে সব বুদ্ধিজীবিকেই পক্ষে বিপক্ষে নিজেদের অবস্থান ক্লিয়ার করে দিতে হবে, এবং ঝামেলার পুরো সময়টা ধরে সেই অবস্থানে অনড় থাকতে হবে। অন্যথায় সরকার বা বিরোধীপক্ষের দালাল বলে পরিচিত হতে হবে। বেড়ে মজা।
    র-কে - সরকার পক্ষের (পড়ুন সিপিএম) ও বিশেষ কেউ নেগোসিয়েশেনের ব্যাপারে খুব এফিশিয়েন্ট এটাও বলতে পারছি না। তাহলে ১। টাটাদের সঙ্গে ডিলটা এত একতরফা হয়ত হতো না ২। অনিচ্ছুক চাষীদের সংগে অনেক আগেই আলোচনা শুরু হতো ৩। অতীতে এই নিয়ে প্রচুর সাফল্য পাওয়ার দৃষ্টান্ত নেই ৪। মমতার মতো ই শুধু পাব্লিক স্পিকিং-য়ে পটু নেতা সিপিএমে পোচ্চুর আছে।
  • Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৪০697962
  • লেখাটা তো অপাঠ্য, ফর্ম, মানসিকতা এবং কনটেন্টের দিক থেকে। আমার ঢের বেশি মজা লেগেছে ওই লেখাটার লিংকটা পোস্টিত হওয়াতে - লোকে এই ক্র্যাপগুলোকেও সিরিয়াসলি নেয় আর নেওয়াতে চায়। অবিশ্যি ক্র্যাপ হিসেবে দেখাতে চেয়ে থাকলে আলাদা কথা।
  • r | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৫৩697963
  • সিপি এমের নেগোসিয়েশনে পটুতা নেই মানি না, কিন্তু নেগোসিয়েশনের ইচ্ছা নেই এটা মেনে নিতে পারি।
  • a x | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১৯:০৬697965
  • পাব্লিক মেমরি অসাধারণ! বিরোধীপক্ষকে আলোচনায় ডাকা হয় তারা আসেনা। বহুবার শর্ত আরোপ করে আলোচনায় ডাকা হয়েছে। ২৩৪এর জোর দেখানো হয়েছে। পশ্চাৎ প্রদর্শনের মত পলিটিকাল অ্যাকুমেন দেখানো হয়েছে। লাইফ হেল করে রেখে দেবো যেন কারা কোথায় বলেছিলেন। আলোচনার আগের দিন ঘোষণা পলিটব্যুরোর মিটিং বলে বুদ্ধ থাকতে পারবেনা, এগুলো তো ঘটেইনি। কিম্বা, আহা বাবু ভুল গেছে, চুক চুক, দুধটা খেয়ে নাও এবার সোনা। বিপ্লব এসে গেলো বলে, একটু পুঁজি কে বড় করে নিই!

    ও আর সিঙ্গুরে পঞ্চায়েত ভোটের ফলাফলটাও বোধহয় কোনোই বার্তা দেয়না।

    টাটা যাবেনা। এই পোস্টের ডেট ও সময় লিখে রেখে দিতে পারেন। সিপিএম অনেকদিন বাদে অসাধারণ খেলছে।
  • Hukomukho2 | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১৯:০৬697964
  • অরিজিতের ক্ষুদিরাম হওয়ার ইচ্ছাকে চার হাত তুলে সাপোর্টালাম, আমি প্রফুল্ল চাকী হতেও রাজি আছি, কিন্তু একটা কথা বুঝলাম না কর্তা, আম্রিগার চক্‌চকে M5 টা কি বস্তু ? M9, M16, MP5SD3, 92FS, AR15 বা শুধু MP5 হলেও না হয় কিছু যোগসুত্র পেতাম কিন্তু M5 ? নাহ কর্তা খোঁজ নিয়ে দেখেছি এখানে ওনামে কিছু বিকোয় না,এক BMW M5 ছাড়া, আর এক বস্তু আছে কিন্তু তা দোকানে বিকোয় না Anti Tank M5 কামান। BTW আমি টেকনিক্যালি কারেক্ট হওয়ার চেষ্টা করছি। :)
  • Arpan | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১৯:১৪697967
  • অক্ষ, তুমি যেগুলো লিখেছো সেগুলো না মানার প্রশ্ন নেই। কিন্তু শুরুর দিকে গ্রাম পঞ্চায়েত লেভেলে অধিগ্রহণ নিয়ে যেসব বৈঠক হয়েছিল সেগুলো একধারসে তৃণমূল বয়কট করেছিল। নিরুপম সেনের দাবি এইরকম। পরে আবাপতেও একই জিনিস পড়েছি। সত্যি-মিথ্যা জানি না। তবে সরকার ও বিরোধীদের পরস্পরের প্রতি এত অবিশ্বাস আর কোথাও আছে কি না কী জানে!
  • Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১৯:১৯697968
  • এই বয়কট বা শুনানি বানচাল করার খপরগুলো জাগো বাংলা, দৈনিক স্টেটসম্যান, বত্তমান আর ওই নেটের এক দুইটা সাইট ছাড়া সবাই দিয়েছে;-)
  • Hukomukho2 | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১৯:২৮697969
  • থ্যাংকু তবে কিনা ওটারে এখানে Daly 1911 বলে মানে সবগুলো 1911 এর কপি কিনা।।
  • r | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১৯:৩০697970
  • শুধু অধিগ্রহণের প্রশ্নে নয়, পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত লেভেলে যেখানে যত সর্বদলীয় বৈঠক হয়েছে তৃণমূল বয়কট করেছে। খুব সম্প্রতি কাটোয়া বিদ্যুৎকেন্দ্রের জন্য সর্বদলীয় বৈঠকও। কিছু স্থানীয় তৃণমূল নেতা নেত্রীর ধাতানি খেয়েছেন সর্বদলীয় বৈঠকে যাওয়ার জন্য। ইদানীং পার্লামেন্টেও বেশির বৈঠক তৃণমূল বয়কট করে- জমি অধিগ্রহণের সাথে কোনো সম্পর্ক না থাকলেও। পার্লামেন্টের মিটিং বয়কটের লিস্টিটা পেলে দেওয়া যেত।
  • a x | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ২০:০৬697971
  • সিরিয়াসলি, নিরুপম সেনের দাবী কে মানব কেন? প্রচুর "ভুল" দাবীর লিস্ট তো বেড়েই চলেছে। তাছাড়া, তৃণমূল পরে এসেছে।

    ১৮ই মে ২০০৬ টাটা/সিপিএমের প্রেস কনফারেন্সে সিঙ্গুরের গল্প ঘোষণা করা হয়।
    ২৫ তারিখ টাটার লোককে ঘেরাও করা হয় সিঙ্গুরে।
    ২৯ তারিখ, হাজার খানেক কৃষক কালো পতাকা তুলে ধরে নিরুপম সেন এলে।
    জুন-এর এক, আরো হাজার খানেক মানুষ, কাটারি, ঝাঁটা ইত্যাদি নিয়ে বিডিও অফিস এ যান - কৃষি জমি বাঁচাও কমিটি নাম নিয়ে।

    মমতার দল, এই "কৃষি জমি বাঁচাও কমিটি" কে এরপর তৃণমূলের আয়ত্তে আনে।

    তো তৃণমূল আসার আগে স্থানীয় লোকেদের সাথে আলোচনা হল না কেন?

    এই সেদিন রাজারহাটে কার সাথে আলোচনা হল?
  • r | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ২০:১১697973
  • আর এই সর্বদলীয় বৈঠক বয়কট কোনো সাম্প্রতিক নন্দীগ্রাম-সিঙ্গুর-উত্তর ঘটনাও নয়। একটা উদাহরণ হল ২০০৩ সালে সরকার একটা সর্বদলীয় বৈঠক ডেকেছিল রাজপথে রাজনৈতিক মিটিং-মিছিল পথচারীদের সুবিধার জন্য কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তার জন্য। সেই বৈঠকও তৃণমূল বয়কট করে। আমার মনে পড়ে না, মমতা বিরোধী নেত্রী হবার পর থেকে রাজ্যস্তরে কোনো সর্বদলীয় বৈঠকে উপস্থিত থেকেছেন, একমাত্র অশোক ঘোষের ডাকা মিটিং বাদ দিয়ে। প্রায় পনেরো বছরের গল্প।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন