এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কি ভাবছেন সবাই(২)

    Ishan
    অন্যান্য | ১৮ অক্টোবর ২০০৬ | ৭৯২০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aja | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ০৪:৪৯697908
  • কোনটা জনস্বার্থ সে নিয়ে কথা বলা দরকার। আমি নিজেও জানিনা টাটার কারখানা ঠিক জনস্বার্থে কিনা। তবে এটুকু বোধহয় বলাই যায় যে শুধু স্বেচ্ছায় দান করা জমিই সরকার নিতে পারবে, এটা আনরিজনেবল কথা।
  • aja | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ০৪:৫০697909
  • আরো একটু পষ্ট করে বললে, দিদির স্ট্যান্ড সমর্থন করি না।
  • arjo | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ০৫:৩৮697910
  • অজদা এক্স্যাক্টলি এটাই। সরকার গায়ের জোরে জমি নিতেই পারে, আমিও আমার গায়ের যত জোর আছে তাই দিয়ে জমি আগলাবো। এগেইন জোর দিয়ে ভোটে জেতা গেলেও নগরে নগরে গ্রামে গ্রামে শিল্প গড়া যায় না। তারজন্য জনমত গড়তে হয়। লোকের সামনে ক্লিন ভাবমূর্তির লোক দাঁড় করাতে হয়। সরকার লোকের কথা ভাবছে সেটা কনভিন্স করাতে হয়। জোর করতেই থাকুন, আইন দেখাতেই থাকুন। তাই দিয়ে প্রমাণ হবে মমতা কি বাজেই না করেছেন। কিন্তু শিল্পায়ন হবে না। ওসব বাজে ভাঁওতা ছেড়ে আসুন ঝেড়ে কাশি। সংসদীয় রাজনীতিতে ""আমরা"" চাই ""মধ্যবিত্ত"" বেল্টে ঢুকতে আর ""ওরা"" চায় কৃষি বেল্টে ঢুকতে। পাওয়ার পলিটিক্স।
  • Du | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ০৬:১৩697911
  • দু:খের কথা এই যে আর্জো, ১০০০ একর জমি এখনও পৃথিবীর বিভিন্ন জায়গায় অ্যাভেইলেবল।
    কমলনাথ ইত্যাদির মতো পরিচ্ছন্ন ভাবমূর্তির লোকজনের সরকারও আছে বিভিন্ন জয়গায়।
  • aja | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ০৬:১৮697912
  • পাওয়ার পলিটিক্স তো বটেই। সেটা মেনে নিতে কোনই আপত্তি নেই। আপত্তি হল দিদি-পক্ষের মরাল সুপিরিয়রিটির দাবী নিয়ে।
  • arjo | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ০৬:৩৩697913
  • মরাল সুপিরিয়টির ঢালও কিন্তু পাওয়ার পলিটিক্সেরই অন্তর্গত, সে যেই করুক না ক কেন। সেই কথাই প্রথম থেকে বলে আসছি। কারুর কৃষির কারুর শিল্পের। এটাই আগে ভাগে স্বীকার করে নিলে এতো টাইপাতে হয় না। সেই কবে থেকে বলে আসছি একা মমতাকে দোষ দিবেন না, সবাই একই গোয়ালের গরু। শুধুমুধু এক্সপ্রেস ওয়ে বন্ধ হয়েছে বলে, টিসিএস চলে যাচ্ছে বলে লাভ নেই। এ আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। কারণ পাওয়ার পলিটিক্স। মমতা এক্সপ্রেস ওয়ে বন্ধ করলে আমরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মিছিল করব। ভুল স্বীকার করার মমতা করবে আমরা কেন। তা এহেন কর্মসংস্কৃতিতে ন্যানো কেন একটা সুতোর প্রোডাকশন ও হয় না। হেন্স প্রুভড প:ব: এ পাওয়ার পলিটিক্সে যুযুধান দুই পক্ষের উপর বিরক্ত হয়ে টাটা পালিয়েছে। খামোকা মমতাকে দোষ দিবেন না যেন।
  • Ishan | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ০৭:১০697914
  • অজদা, তথাকথিত জনস্বার্থের মরাল সুপিরিয়ারিটিও একই কারণে আপত্তিকর।

    এ নিয়ে পরে বিশদে লিখছি।
  • Blank | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ০৭:৪১697915
  • প্রশ্ন টা রঞ্জন দা কে।
    বিনিয়োগ ছারা রোজগার নির্মানের আর কি কি পথ হতে পারে?
  • Ishan | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৩০697916
  • অজদা জিনিসটাকে বড়ো স্কেলে নিয়ে এসেছে। এবার মত দেবার কিছু চান্স পাচ্ছি। থ্যাঙ্কু।

    স্বাধীনতার পর থেকে সরকার নানা কারণে অকারণে ঐ ১৮৯৪ আর ১৯৪৮ সালের আইনে সারা ভারতবর্ষে "জনস্বার্থে" জমি টমি অধিগ্রহণ করে আসছে। সেটা নিয়ে খুব গোল বেধেছে বলে আমরা মনে করতে পারিনা। খুচরো ঝামেলা নিশ্চয়ই হয়েছে, কিন্তু বড়ো বিবাদ হয়নি।

    এই পুরো ঝামেলাটা শুরু হয়েছে সারা দেশেই। নিওলিবারাল শিল্পায়ন এবং তার জন্য জমি নেওয়াকে ঘিরে। এই ঝামেলা না-থাকার কাল এবং ঝামেলার কাল, এই দুটোর একটা স্পষ্ট বিভাজন আছে। এই স্পষ্ট বিভাজনটা থেকে একটা জিনিস বোঝা যায়, যে, একটা বড়ো জনসমষ্টি শিল্পায়নের কারণে জমি অধিগ্রহণকে "জনস্বার্থ' বলে মানতে নারাজ। এই নিয়ে পলিটিকাল সোসাইটিতে মতৈক্য, যে কোনো কারণেই হোক হয়ে গেছে, কিন্তু সিভিল সোসাইটি, জনসমাজ সেই মতৈক্যের অংশীদার নয়। জনসমষ্টির একটা বড়ো অংশ, "জনস্বার্থ" এর এই ধারণায় আউটসাইডার।

    তো, মতানৈক্য যখন হয়েছে, তখন ডায়ালগ দরকার। সারা দেশে কোথাও এই ডায়ালগটা চালু হয়নি। নিও লিবারাল "শিল্পায়ন' কে অভ্রান্ত বেদবাক্য ধরে জমি অধিগ্রহণ, শিল্পায়ন, আর প্রগতি তে সমার্থক করে দেখা হয়েছে।

    এবার ডায়ালগ না হলে যা হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ফর্মে বিস্ফোরণ হয়। কলিঙ্গনগরে হয়েছে। নয়ডায় হয়েছে। নন্দীগ্রামে হয়েছে। এবং সিঙ্গুরেও হয়েছে। এবং বিস্ফোরণ হলে যা হয়, তার কোনো নির্দিষ্ট ধরাবাঁধা লাইন থাকেনা। সুবিধাবাদী রাজনীতি ঢোকে, অগতান্ত্রিকতা ঢোকে, অরাজকতা ঢোকে। সবই হয়েছে।

    এবার এই অগণতান্ত্রিকতা, পথভ্রষ্টতার দায়িত্ব জনসমাজ বা তাদের নেতা বা নেত্রীর ঘাড়ে চাপিয়ে দেওয়াটা হল স্টেট যে নিওলিবারাল শিল্পায়নকে স্বত:সিদ্ধ বলে দাবী করছে, তার উপরে বৈধতার স্ট্যাম্প মারা। স্টেট যে ডায়ালগকে নেগেট করছে, সেই নেগেট করার উপর বৈধতার ছাপ্পা লাগানো।

    একটা সম্পূর্ণ অন্য ধরণের ঘটনাকে এখানে টেনে আনা খুব অপ্রাসঙ্গিক হবেনা। উত্তর পূর্বাঞ্চলের জঙ্গী কার্যকলাপ। বা কাষ্মীরের ধর্মীয় জঙ্গীদের বাড়বাড়ন্ত। এই জঙ্গীরা মানুষ মারে। সাধারণ মানুষ মারে। ভয় দেখিয়ে টাকা তোলে। অগণতান্ত্রিক কাজকর্ম করে। কিন্তু এই জঙ্গী কার্যকলাপের জন্য আমরা কি এই জঙ্গীদের উপর দায় চাপিয়ে শান্তিমনে ব্রেকফাস্টে যাব? নাকি স্টেটকে দুষব। সেখানে একটা মরাল স্ট্যান্ডের প্রশ্ন চলে আসে। বঞ্চনা, ডায়ালগকে অপ্রেস করা ইত্যাদি ইত্যাদি। এই জমির ক্ষেত্রেও মরাল স্ট্যান্ডের প্রশ্নটা একই ভাবে ভ্যালিড। সামগ্রিক ভাবে সারা দেশে। হ্যাঁ, সিঙ্গুরেও। মমতার যথেছ ভুলভালত্ব সত্বেও।
  • r | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৩১697918
  • দিদিপক্ষ বলেই দিয়েছেন ওঁয়ারাও শিল্পায়ন চান এবম ওঁয়ারা দাবী করেন নি যে ওঁয়াদের কোনো বিকল্প মডেল আছে। যাঁরা দাবী করছেন, তাঁদের মতে এইরম পেল্লায় পেল্লায় কলকারখানা দেখতে কিরম বদখৎ লাগে। তাজ্জাগায় ছোটোখাটো কিউট শিল্প গড়ে উঠুক- যেমন ধরেন মাদুর বানালেন, বড়ি আর আচার রোদে দিলেন, লোহার খুন্তি কড়া তৈরি হল ইত্যাদি। ওঁয়ারা সেগুলো বচ্ছরে একবার হ্যান্ডিক্রাফ্‌ট ফেয়ারে গিয়ে কিনে নেবেন।
  • r | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৩৫697919
  • ঈশেন হেব্বি লেফ্‌টিস! কিরম বল্ল দেকোচো!! গা গরম হয়ে গ্যালো। ;-)
  • Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৩৭697921
  • একজন চশমা পরা সরু গোঁফওয়ালা ইন্টেলেকচুয়াল কবি কবি গোছের দেখতে লোক বিভিন্ন চ্যানেলে এক্সপার্ট কমেন্ট দিয়ে বেড়াচ্ছেন - কাল তিনি রাজ্যপাল এখানে মধ্যস্থতা করলে পরে গোর্খাল্যাণ্ডেও করবেন কিনা ইত্যাদি দাবি করলেন - এই ভদ্রলোক কে?

    এঁর মুখেও ৪০০ একরের দাবি ছিলো দুদিন আগে NDTV-তে, এবং ইনিও ওই জমির ছড়িয়ে ছিটিয়ে থাকা বা এর পরে আর কখনো চাষ হবে কিনা ইত্যাদি ব্যাপারগুলো ভেবেছেন বলে মনে হল না।
  • Ishan | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৩৭697920
  • গা গরম কত্তে হলে মিছিলে গেলেই পারো। শুনছি দিকে দিকে মিছিল হচ্ছে। :)
  • Ishan | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৩৯697922
  • যাব্বাবা টিভিতে নামও দেখিয়েছে নিশ্চয়ই।

    নাকি এটা ইয়ার্কি ছিল? আউট অফ কনটেক্সট বলে ধত্তে পাল্লাম না? :)
  • Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৪৪697923
  • নাম নিশ্চয় শুরুতে দেখিয়েছে। পরের দিকে একদিনও নাম দেখতে পাইনি। কিন্তু অন্তত: তিনদিন ভদ্রলোককে দেখেছি - একদিন কলতলায়, একদিন NDTV-তে, কাল স্টারানন্দে। কয়েকজনকে চিনে গেছি - যেমন অনুরাধা তলোয়ার, পার্থ চ্যাটার্জী, পুর্নেন্দু বসু। এঁকে দেখে মনে হল নিশ্চয় নামকরা কেউ...

    আসলে অনেকদিন আউট অব টাচ তো - লোকজনকে চিনি না।
  • Blank | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৪৬697924
  • কিন্তু মামু কি যা লিকলো, তা কি বাংলা?
  • Ishan | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৫২697925
  • বোধির মতো হয়ে গেছে নাকি? :(
  • r | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৫৬697926
  • মিছিলে যায় কেডা? যা রোদ আর গরম। টিভিস্টুডিওতে যেতে পাল্লে বেশ হত। ওখানে এসি আছে।

    (বিবেক: অ্যাই, সিরিয়াস, সিরিয়াস।)

    ঈশেনের উত্তর-পূর্ব আর কাশ্মীর পড়ে আমারও একটা সমাধানসূত্র মনে পড়ছে- সরকারের বিরুদ্ধে আন্দোলন কর আর মমতাকে জেলে পুরে দাও।
  • Ishan | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১০:২৩697927
  • সেক্ষেত্রে মনে রাখতে হবে, আপনি একটি বৃহত্তর গোলমালের সূচনা কল্লেন। :)
  • Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩১697929
  • এই মমতা প্রসঙ্গে আমার বহুদিনই ক্ষুদিরাম হবার ইচ্ছে আছে, ইদানিং এট্টু বেড়েছে বললে ভুল বলা হবে না;-)
  • sarathi | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪২697930
  • বিষকন্যা - বোধহয় উপযুক্ত বিশেষণ হতে পারে
  • Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪৭697931
  • নেহাত আম্রিগার মতন বেমালুম দোকান থিকে চকচকে এম৫ কিনতে পাওয়া যায় না...

    এট্টু পলিটিক্যালি ভুল কতা হল বটে...
  • siki | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১১:০২697932
  • আমি ক্যাবোল স্বপ্ন দেখি। মিঠেগলিক্স / কলরবিক্সের মতন সিঙ্গুরের একটা ইয়া ঝাঁকড়া গাছের ডালে হাত পা মুখ বেঁধে খোঁপায় একটা ঘাসফুল গুঁজে মমতাকে ঝুলিয়ে রাখা হয়েছে। নিচে মশালের আলোয় টাটার লোক কারখানা বানাচ্ছে।

    অ্যাসটেরিক্সের শেষ পাতার ছবিটা :-)
  • Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১১:১০697934
  • বীতশোকবাবু আপুনি কে আজ্ঞে? এই ধরণের ইস্যুতে বর্তমানের রেফারেন্স দেন, আপুনি তো যে সে লোক হতে পারেন না...
  • bitoshok | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১১:২৮697935
  • গণশক্তি-র রেফারেন্স চাহেন। সেটা খোলসা করিয়া কইলেই পারেন।
  • Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১১:৪২697936
  • না: চাই নি। কিন্তু গণশক্তি আর কিছু না হোক সাফ বলে ওটা কি। আর অন্য যা খুশি দিন, বর্তমানের রেফারেন্স যে বা যারা দেয় তাদের সম্পর্কে...

    যাই হোক, আপনার বা বর্তমান যাকে ভয় পায় তার ইচ্ছা;-)
  • bitoshok | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১২:২৯697937
  • Arijit-ওটা আপনার ধারনা। এবং যেই ধারনা যুক্তি প্রমান দ্বারা সমর্থিত হয়না, সেটাকে কুসংস্কার-ও বলা যেতে পারে।

    যাহোক আপনার অবগতির জন্য বলে রাখি, বর্তমানের data আমি নিজের কৌতুহলেই কয়েকবার cross-check করেছি। ভুল কিছু পাই নি। এর মানে এই নই আমি বর্তমানের হয়ে সাফাই গাইছি। yellow journalism সব কাগজ-ই করে -নিজের নিজের policy অনুযায়ী।

    হালকা মন্তব্য না করে,আপনি যদি যুক্তি দিয়ে বর্তমানের দাবী খণ্ডন করতেন সেটা মনে হয় আপনার পক্ষেও ভালো হত, আমরাও ঋদ্ধ হতাম।
  • um | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১২:৩৫697938
  • গ ন শ ক্তি সাফ কথা বলে !!!!!!

    joke of the day .
  • pi | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১২:৪২697941
  • 'বুদ্ধিজীবীদের হঠাৎ জাগরণ ও নির্লজ্জ সুবিধাবাদ'

    http://www.sangbadpratidin.in/nibandha.php
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন