এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নির্বাচন ২০১৬ - ফলাফল

    a
    অন্যান্য | ১৯ মে ২০১৬ | ২৫৩৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হোয়াট ইস টু বি ডান | ২১ মে ২০১৬ ১৪:৫৪706444
  • বুড়োবয়সেও চেয়ার আঁকড়ে কেন বুদ্ধ,বিমান,শ্যামল ?
    সিপিএম নামের পার্টির ভবিষ্যৎ নেই,৩৪ সালের পাপ ধোয়া যাবে না মৌখিক ক্ষমা চেয়ে। নতুন নাম নতুন মুখ নতুন যুগোপযোগী নীতি নিয়ে নতুন দল খুলুক।আর ২০১১ পর্যন্ত যারা কলেজ থেকে মহকুমা জেলা ও রাজ্য যে কোনো লেভেলে নেতানেত্রী ছিল তারা যেন নতুন দলে না থাকে।সদর দপ্তরে কামান দাগ।উচ্চশিক্ষিত কমরেড ও কর্মী দের গ্রামে জঙ্গলে পাঠাও, কষ্ট করতে শিখুক।আঁতেল বুদ্ধিজীবী দেড় দূর করে দাও। কৃষক শ্রমিক সংগঠন ভেঙে নতুন করে কেঁচে গণ্ডুষ কর।জারগণ চর্চার পার্টি ক্লাস বন্ধ কর।মানুষ যা চায় (চাল,সাইকেল,পাগলু ডান্স,কীর্তন,পানু,সন্তোষি মা, রামদেব, ঈদের বিরিয়ানি,শ্রাদ্ধের ভোজ,দুর্গাপুজোর চাইনিজ,ক্রিসমাসের পরকীয়া,কলসেন্টার চাকরি) মেনে নাও,মনে রেখো তোমরা শিক্ষক নয় ছাত্র।
  • PT | ২১ মে ২০১৬ ১৫:০৩706445
  • এই সদর দপ্তরে কামান দাগার তত্বের ওপরে নির্ভর করে অসীম চাটুজ্জে প্রথম মমতার সঙ্গে জোট বাঁধে। তার পরের ঘটনা তো ইতিহাস-চাটুজ্জেকে আর টিভি চ্যানেলেও কেউ ডাকেনা আজকাল।
    চাল, সাইকেল ঠিক আছে কিন্তু সুভাষ চক্কোত্তি একবার তারাপীঠে যাওয়ার পরে গুরুতেই তাঁর ছেরাদ্দ করা হয়েছিল।
    এত সব কিছু মেনে নেওয়ার চাইতে বেশী সুবিধাজনক পদ্ধতি হচ্ছে ঢাক-ঢোল পিটিয়ে তিনোমূলের সঙ্গে মিশে যাওয়া। অন্ততঃ সকলে সিমেন্ট-বালি বেচে খেতে পারবে।
    আমার পিংলার ঠেঙানি খাওয়া সহকর্মিটি কিন্তু এসব করতে চায়্না। সে ঠেঙানি খেয়েও সিপিএমের হয়ে কাজ করতে চায়। কি নির্বোধ!!!!!
  • Khosra | ২১ মে ২০১৬ ১৫:০৮706446
  • আগের বার ছিল তিনো সরকারের জন্য খসড়া, যা নিয়ে পরে কতজন কত ট্যারা ব্যাঁকা কথা বললেন, আর এই বার দেখছি সিপিএম তথা বামেদের জন্য খসড়া!
    এত খসড়া না বানিয়ে কেজরির মত দল বানিয়ে দেখান না কেন আপনারা?
  • dc | ২১ মে ২০১৬ ১৫:৪২706447
  • "যারা ১৯ তারিখ বেলা বারোটার পর থেকে পব-কে স্বর্গরাজ্য ভাবতে শুরু করেছে তাদের কতজন পব-তে থাকবে না/আসবে না/ছেলেপুলেদেরকেও আসতে বলবে না সেই সংখ্যার একটা আভাস পাওয়া যেতে পারে?"

    আমি চেন্নাইতে সেটল করে গেছি, আর কখনো পবতে ফিরে যাবনা। কলকাতায় মাঝে মাঝে ঘুরতে যাব অবশ্যই, কতো আত্মীয়-বন্ধু আছে, আর কলকাতার স্ট্রিট ফুড অসাধারন, ওটা ছাড়া যায়না। আমার মেয়ের কলকাতা খুব একটা ভাল্লাগে না, ওর পবতে ফিরে যাবার প্রশ্নই নেই।

    "আর তাদের মধ্যে কত জন ভবিষ্যতে বামেরা জয়ললিতার সঙ্গে জোট করলে জয়ললিতার করাপশনের প্রসঙ্গ উত্থাপন করবে না সেটাও এইবেলা আভাস পেলে ভাল হয়। সামনে লোকসভার ভোট আসছে তো!!"

    জয়ললিতার করাপশান আমার কাছে কোন ইস্যু না, কারন আম্মাও টাকা খায়, আন্নাও টাকা খায়। যার সাথে যেই জোট বাঁধুক না কেন, টাকা খাবেই, ওটা নিয়ে ভাবিনা। তবে কে কেমন পাবলিক পলিসি নেয় আর ইন্ডাস্ট্রিয়াল-ইকনমিক পলিসি নেয় সে নিয়ে অবশ্যই ভাবি। অবশ্যই আমার লাভ হবে এরকম পলিসি যে নেয় তাকে ভোট দি। আর বামেরা ইতিমধ্যে জয়ললিতার সাথে জোট করেছিল তো, যখন দরকার হয়েছে তখন আম্মা ওদের ঝেড়ে ফেলে দিয়েছে, বামেরা সেই নিয়ে কান্নাও করেছিল। এই আম্মা আন্না মায়া মুলায়েম নীতীশ এরা ঝানু পলিটিশিয়ান, বামেদের তিনবার কিনে চারবার বেচে দিয়ে চলে আসবে ঃ-)
  • PT | ২১ মে ২০১৬ ১৬:০১706448
  • ওয়ান ডাউন। নেকস্ট!
  • Arpan | ২১ মে ২০১৬ ১৬:০৫706449
  • ডিসি তালে পিটির পোস্ট অনুযায়ী পবকে উনিশ তারিখের বেলা বারোটার পর থেকে স্বর্গরাজ্য ভাবতে শুরু করেছেন। ঃ)
  • dc | ২১ মে ২০১৬ ১৬:১০706450
  • Arpan :d :d
  • kroy | ২১ মে ২০১৬ ১৬:২৭706451
  • ডিসি,
    আপনি কত বছর চেন্নাই তে?
    কোন অঞ্চলে?
  • dc | ২১ মে ২০১৬ ১৬:৫০706452
  • বছর দশেক হলো, এখন থাকি কিলপাক গার্ডেন এরিয়ায়। আপনি কি চেন্নাইতে?
  • kroy | ২১ মে ২০১৬ ১৭:০০706454
  • আমি থেকেছি আডয়ার, তিরুভানমিয়ুর এলাকায় ২০০১ জুন থেকে ২০১৪ নভেম্বর অবধি।
  • dc | ২১ মে ২০১৬ ১৭:০২706455
  • আচ্ছা।
  • paglu | ২১ মে ২০১৬ ১৮:০২706456
  • হ্যাঁ, এই সিপিমের কি করা উচিত এই গুরুজনদের জ্ঞান দেওয়া দেখে মজা লাগছে। আপনারা তো সিপিএম কে বাম বলে মনে করেন না। তারা কি করে তাদেরই ভাবতে দিন না। আপনারা বরং নিজেদের চরকায় তেল দিন।
  • PT | ২১ মে ২০১৬ ১৯:২০706457
  • যারা সিপিএমের কি করা উচিত ইত্যাদির তালিকা বানাচ্ছে তারা সকলেই জানে যে ভারতীয় স্ট্যান্ডার্ডে এটাই আপাততঃ শেষতম বাম শক্তি। এবং এটাও সেই সব কখনো-বাম, একদা-বাম, অতি-বাম, পরিত্যাগী-বাম, পরিযায়ী-বাম ইত্যাদি হর কিসিমের বামমার্গী তাত্বিকেরা (কুৎসা নয়-ভালো অর্থে) জানে যে এই বামটির উত্থান ও বেঁচে থাকার ওপরেই ভারতের বাম অন্দোলনের ভবিষ্যত নির্ভর করছে।

    সন্তান মায়ের ওপরে রাগ করে কান্নাকাটি, অভিমান করতে দেখেন না? এদের ক্রিটিসিজম দলটির ভালোর জন্যেই। তবে কিনা মনে মনে এখন "মাথার ঘায়ে কুকুর পাগল" অবস্থা, মুখে স্বীকার না করলেও। কিষেণজী খতম, যে তাত্বিক জোর থেকে অনুজ পান্ডের বাড়ি ভাঙ্গার জন্য উল্লাস হয়েছিল সেই সততার মুখে এখন আধ্পোড়া ছাই। উইঙ্কল-টুইংকল, সুমন, প্রতুল সবাই মেরুদন্ড জমা রেখেছে..........নবারুণ পরবাসে......"ভাবিনি সহসা হবে এমনো আঁধার".......

    তাই এই আর্তনাদঃ
    "এখনো যা কিছু আছে/তুলে লহ তব কাছে
    রাখ এই ভাঙ্গা নায়ে চরণ তোমার"
  • কারেকশন | ২১ মে ২০১৬ ২০:২৩706458
  • বিবিধ বামের লিস্টিতে আবাপ ও টাটাবাবু বাদ গেছেন।
  • PT | ২১ মে ২০১৬ ২০:৩০706459
  • কখনো-বাম
  • তৃণমূলী | ২১ মে ২০১৬ ২২:২১706460
  • কোনো গোবলয়ের "হিন্দুত্ববাদ" বাঙালি কে "ভারতমাতা" চেনায় নি, চিনিয়েছেন বাঙালি মহাপুরুষ রাই। শ্রী অরবিন্দ "দেশপ্রেমিক কি ভাবে হবে" এই প্রশ্নের উত্তরে বলেছিলেন "এ দেশ নিছক ম্যাপ নয় এ ভারত মাতা। এই নগর, গ্রাম, জঙ্গল পাহাড় মায়ের শরীর, প্রত্যেক সন্তান তার স্নায়ু, এই মাকে জীবন্ত মায়ের মতই ভক্তি কর"। সেই ১৯০৫ সালে অবনীন্দ্রনাথ ঠাকুর ছবি আঁকেন ভারত মাতার, যা আজ ও পূজিত হয়। কোথায় তখন আর এস এস ? অনুশীলন, যুগান্তর এর বিপ্লবী রা হাসিমুখে ভারতমাতার জন্যে আত্মবলিদান দিয়েছে। স্বামীজি শতবিভক্ত ভারত কে বোঝান ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্র মুচি মেথর চন্ডাল সবাই ভাই -একই মায়ের সন্তান। নেতাজি সুভাষ স্বাধীনতা সংগ্রামের সর্বোত্তম দৃষ্টান্ত রাখেন দেশবাসীর সামনে। সাহিত্য সঙ্গীতেও দেশপ্রেম এনেছে বাঙালি - বঙ্কিমচন্দ্র লেখেন আনন্দমঠ - উদ্বুদ্ধ করেন বিপ্লবীদের, বঙ্কিমের বন্দেমাতরম, দ্বিজেন্দ্রলালের "সকল দেশের সেরা সে যে আমার জন্মভূমি", মুকুন্দদাসের "মায়ের দেওয়া মোটা কাপড় " শুনে শুনে উদ্বেল হয়েছে দেশ , রবীন্দ্রনাথের জন গণ মন কেই জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে। স্বাধীন ভারতেও বহু বাঙালি ভারতীয় সেনার বিভিন্ন শাখার চিফ হয়েছেন। বর্তমান ভারতীয় বায়ুসেনার প্রধান ও একজন বাঙালি।
    যে বাঙালির এরকম গৌরবজ্জল ইতিহাস ও দেশপ্রেম আছে সে চিরকাল তার দেশ কে "ভারতমাতা" ই মনে করে। তাই যখন নব্য বামপন্থী বুদ্ধিজীবিরা রা "ভারতমাতা" কনসেপ্ট কে "হিন্দুত্ববাদ" বলে উপহাস করে, সরকার আর রাষ্ট্র যে আলাদা তাকে গুলিয়ে দেয় ইচ্ছে করে, অগ্নিযুগের বিপ্লবী দের সন্ত্রাসী আখ্যা দেয়, সীমারক্ষক ভারতীয় সেনাকে রাষ্ট্রের মাইনে করা ধর্ষক বলে , বন্দুকের জোরে কাশ্মীর - মনিপুরের আজাদী ছিন লেঙ্গে, ভারতবর্ষ কে টুকরো করার হুমকি দেয় তখন বাঙালির চোয়াল শক্ত হয়ে আসে। আমবাঙালি কে "অশিক্ষিত" ভেবে বামপন্থী ঐতিহাসিক দের বাঙালি মহাপুরুষ দের সাম্প্রদায়িক,সংকীর্ণ হিন্দুত্ববাদী প্রমান করার অপচেষ্টা সে বুঝে ফেলে। না তার জন্যে তাকে বিজেপি হবার দরকার নেই, বাঙালি স্বভাবনম্র বলে রাস্তায় নামে না, ভেতরে ফুঁসতে থাকে। শাসকের দুর্নীতি - গুন্ডামির প্রতি শত ক্ষোভ সত্তেও ভোটের বাক্সে দেশবিরোধীর প্রতি তার রাগ উজার করে দেয়, জেতায় তাদের যারা আঞ্চলিক দল হলেও ভারত রাষ্ট্রের sovereignty and integrity -র অঙ্গীকারে সৎ ও দায়বদ্ধ। যারা এদেশে জন্মে "চিনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান","পাকিস্তান জিন্দাবাদ" সমর্থন করে তাদের দুর্গতির প্রতি বাঙালির কোনো সহানুভূতি নেই, তারা তাদের পাপের ফল ভোগ করুক।
    পরিশেষে আম বাঙালি "ছাগল" , সাইকেল কন্যাশ্রী ন্যায্য মূল্য ওষুধ দুটাকা চালের "ভিখারি " অশিক্ষিত, কিন্তু জানি সেই কন্যাশ্রী, সাইকেল এই ভারত রাষ্ট্র দেয়, সেই অন্ন এই দেশের মাটিতেই হয়। এক বাম-পরিত্যক্ত কবির কবিতা একটু চেঞ্জ করে বলি -
    সে অন্নে যে বিষ দেয় সে মাটি যে কাড়ে / ধ্বংস কর ধ্বংস কর ধ্বংস কর তারে।
  • pi | ২১ মে ২০১৬ ২২:৩১706462
  • ইয়ে, এই ভোটে পরাজিত বিরোধীরা কেউ 'বন্দুকের জোরে কাশ্মীর - মনিপুরের আজাদী ছিন লেঙ্গে, ভারতবর্ষ কে টুকরো করার হুমকি দেয় ' নি বোধহয়।
  • lcm | ২১ মে ২০১৬ ২২:৩১706461
  • ধুস্‌, ভারতের অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ কোনোকালেই নরক ছিল না। ১৯৮০-৯০ তেও না, ২০১৫-তেও না।
  • lcm | ২১ মে ২০১৬ ২২:৪২706463
  • ধুস্‌, অভিবাসীরা কে কবে কোথায় ফিরবে তাই দিয়ে কি হয়। তাহলে তো পাঞ্জাব, কেরালা... কে তো খুব অনুন্নত রাজ্য বলতে হয়, কারণ অনেক মালয়ালি, পাঞ্জাবী রাজ্যের বাইরে সেট্‌ল্‌ করেছে, আর ফিরবে না। এবং, চীন তাই।
    যত্তো সব ইয়ে যুক্তি...
  • PT | ২১ মে ২০১৬ ২২:৪৩706465
  • "আম-বাঙালী ছাগল" নয়। যারা নয় তাদের হাঁটু গেড়ে প্রণাম জানানো হয়েছে। তবে যারা ম-মি, ব-হা, সু-মু, শো-চ(জ) ইত্যাদি ও ইত্যাদিদের সহযোগীদের পক্ষে ভোট দিয়েছে তারা অবশ্যই, কালো নয়-গায়ে বোঁটকা গন্ধওয়ালা রাম ছাগল।
  • A | ২১ মে ২০১৬ ২২:৫৮706466
  • ইনি নাকি প্রফেসর। বলতে বাধ্য হচ্ছি এনার যতই ডিগ্রী থাক, এর মধ্যে শিক্ষার অভাব আছে। মানুষ কে ছাগল বলার অধিকার কে দিয়েছে।
  • A | ২১ মে ২০১৬ ২৩:০১706467
  • মানুষ কে ছোট করার শিক্ষা তো কোনো communism শেখায় না।
  • PT | ২১ মে ২০১৬ ২৩:১৬706468
  • এই গানটা শুনেছেন কখনো?
    "মানুষ কখন ভেড়া হয় zআন্তি পার না"
    এই গানটি বাঙালীর উচ্চ্স্তরের সংস্কৃতির চর্চার ফসল। আজকাল অবিশ্যি সে সব পাঠ উঠে গিয়েছে।
  • ছাগল | ২১ মে ২০১৬ ২৩:২০706469
  • আমার তৃতীয় সন্তানটিকে (মানিক সরকার উবাচ) তোমরা একটু দেখো। উটি ফ্যা ফ্যা করে অনাথের মত ঘুরছে গো।
  • এলেবেলে | ২১ মে ২০১৬ ২৩:২৫706471
  • যাঁরা জোটের ভোটার তাঁরা প্রণম্য আর যাঁরা তা নয় তাঁরা ছাগল ? মানে হাবিব ইস্টের হয়ে গোল করলে দারুণ প্লেয়ার আর মোহনের হয়ে খেললেই গোলকানা ? ‘আমার পুলিশ কখনও অন্যায় করেনা তারা যতক্ষণ আমার পুলিশ’ এমন কিছু একটা শঙ্খ ঘোষ লিখেছিলেন না ?

    আর রইল দূর্নীতি। কমনওয়েলথ, টু জি, কয়লা কেলেঙ্কারির নায়কদের সাথে নির্লজ্জ হাত মেলাব এবং নিজে চালুনি হয়ে ছুঁচের বিচার করব ? নিউক ডিলের সময় কংগ্রেস দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিচ্ছে বলে গণশক্তির পাতায় পাতায় সে কি কাঁদুনি ! সবাই সব কিছু ভুলে গেছে যিনি ভাবেন তিনি কি নিজেকে ‘ছাগল’ মনে করেন ? খুব জানতে ইচ্ছা করে ...
  • সে | ২১ মে ২০১৬ ২৩:২৫706470
  • এত হা হুতাশ কেন? সিপিয়েম হেরেছে বাঁচা গেছে।
  • কাটা ঘায়ে | ২১ মে ২০১৬ ২৩:২৯706472
  • এই শোকের দিনে আর দাগা নাই বা দিলেন। মাথার ঘায়ে কুকুর ছাগল অবস্থা !
  • Debabrata Chakrabarty | ২১ মে ২০১৬ ২৩:৩২706473
  • ছাগল শ্রেষ্ঠ ঃ- চমকপ্রদ সব খবর ঃ-
    পশ্চিমবঙ্গের নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে ১০৭ জন বিভিন্ন ধরনের ক্রিমিনাল অভিযোগে অভিযুক্ত। এই বিষয়ে দ্বিতীয় স্থানের অধিকারী কেরল সেখানে ৮৭ জনা নির্বাচিত প্রতিনিধি গুরুতর অপরাধের অভিযোগে অভিযুক্ত। বলাবাহুল্য তৃনমূল কংগ্রেস এই বিষয়ে সংখ্যাগরিষ্ঠ -স্বাভাবিক তাদের নির্বাচিত প্রতিনিধির সংখ্যাতে বেশী। কি কি চার্জ নেই ? হত্যা, হত্যার প্রচেষ্টা, ধর্ষণ, অপহরণ, চুরি, মহিলাদের প্রতি অপরাধ, হুমকি সমস্ত ধরনের অপরাধ।
    পশ্চিমবঙ্গ এবং কেরলে ২০০১ সালের তুলনায় এই মহান চোরেদের গ্রোথ রেট বেশ আকর্ষণীয় - ২০০১ সালে যেখানে পশ্চিমবঙ্গে এবং কেরলে এই মহান প্রতিনিধিদের সংখ্যা নির্বাচিত প্রতিনিধিদের যথাক্রমে ৩২% এবং ৩৭% ছিল এই নির্বাচনে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২% এবং ৬২%। এই ক্রিমিনাল রেকর্ডের অধিকারী জন প্রতিনিধিদের ক্ষেত্রে কেরল অবশ্য বাজি মাত করেছেন। ( সেখানে ছাগলের সংখ্যা বেশী )

    কেরলে এইধরনের প্রার্থীদের মধ্যে ৮৭ জন গুরুতর অপরাধে অভিযুক্ত হয়েছেন এবং তার মধ্যে ৭২ জন প্রার্থী সিপিআইএম টিকিটে নির্বাচিত। ( রামছাগল একে বারে ) তবে সর্ববিষয়ে আমাদের রাজ্য সব্বাইকে পেছনে ফেলে দিয়েছে ঃ- পশ্চিমবঙ্গের নির্বাচিত বিধায়কদের মধ্যে ৫ জন দাঙ্গা, ৩১ জন হত্যার প্রচেষ্টা, ৪ জন অপহরণ, ৪ জন মার্ডার এবং ১৩ জন মহিলাদের বিরুদ্ধে অপরাধের দায়ে দায়ী।

    A Third of West Bengal MLAs Face Criminal Charges; Trinamool Maximum http://thewire.in/2016/05/21/a-third-of-west-bengal-mlas-face-criminal-charges-trinamool-maximum-37743/ via @thewire_in
  • PT | ২২ মে ২০১৬ ০০:০৪706474
  • এলেবেলে কি দিল্লীর চোরেদের দেখিয়ে বাংলার চোরেদের চুরি-ডাকাতি জাস্টিফাই করছেন? এত আসন জেতার পরেও চোরেদের বিপুল চৌর্যবৃত্তি এখন আর ৩৪ বছর দেখিয়ে সামলানো যাচ্ছে না?
  • Arpan | ২২ মে ২০১৬ ০০:০৫706477
  • ভোটাররা সব ছাগোল আর সিপিয়েম তাদের তৃতীয় সন্তান (আসনের দিক থেকে)?

    নাহ, মানতেই হবে মানিকবাউ দূরদর্শী।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন