এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভু--৫

    Boo
    অন্যান্য | ১৩ ফেব্রুয়ারি ২০১০ | ২৯৬৪৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০৯:১৯432343
  • এটা না লিখে পারলাম না যে একজন তথাকথিত মানবাধিকার কর্মীর একমাত্র কাজ হল সিপিএম কত খারাপ সেটা প্রমাণ করা এবং তিনি হিংসার বিরুদ্ধে এই বক্তব্যটি লিখে লিখে বিশ্বরেকর্ড করার পরেও মাওবাদী হিংসাকে প্রশ্রয় দেওয়া।
  • kallol | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৪৫432354
  • সিপিএম খারাপ করলে তাকে খারাপ বলতে হবে। কি আর করা। এর আগে সিদ্ধার্থ (কংগ্রেস) খারাপ করলে তাকেও খারাপ বলেছি।

    আবার সেই ফাটা রেকর্ড বাজাচ্ছেন। মানবাধিকার কর্মী হিসাবে মাওবাদী, রাষ্ট্রবাদী সব হিংসারই বিরোধী আমি। এই কথাটা এই টইতেই বহুবার বলেছি।

    মাসুম প:ব:তেই কাজ করে, তাই প:ব:র মানবাধিকার লঙ্ঘন নিয়েই সে সরব সে সরকারই করুক বা মাওবাদীরা কি গোর্খা মোর্চা।
    ছত্তিশগড়ে/উড়িষ্যায়/দিল্লীতে/অন্ধ্রতে মানবাধিকার কর্মীরা সেখানকার সরকারী ও বেসরকারী হিংসার বিরুদ্ধে লড়েন। মজার কথা সেখানে সিপিএমের কিছু মানুষকে সাথে পানও।
  • suchetana | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৫৭432359
  • পিটির ৯:১৯এর পোস্টে একটু সংশোধন করার লোভ সামলাতে পারলুম না, বলে নাক গলাতে এলুম। প্রথম লাইনটা সম্ভবত ""তথাকথিত মানবাধিকার কর্মীর'' না হয়ে ""সর্বজনবিদিত মানবাধিকার কর্মীর'' হবে।
    দিব্যি তো লিং দিয়ে, স্ট্যাট দিয়ে সরকার বাহাদুরের ভালো ভালো কাজের ফিরিস্তি দিচ্ছিলেন, আমরাও কত্তো কিছু শিখতে পারছিলাম, জানতে পারছিলাম, সেটাই চালিয়ে যান না! আবার নগন্য মানবাধিকার কর্মী নিয়ে টানাটানি কেন?
  • Arpan | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১০:২২432361
  • না না। মানবধিকার কর্মী আর পরিবেশবিদ এরা "তথাকথিত'ই হন।
  • PT | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১০:২২432360
  • মানবাধিকার কর্মী, বিশেষত: প:বঙ্গের মানবাধিকার কর্মীদের selective মানবাধিকার রক্ষার নমুনা তো দেখতেই পাচ্ছি!! এঁদের থেকে তৃণমূলকর্মী বা মাওবাদীদের সততার প্রতি আমার শ্রদ্ধা অনেক বেশী।
  • PT | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৭432362
  • বোধহয় "স্বঘোষিত মানবাধিকার কর্মী"" সবচাইতে লাগসই......
  • Arpan | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৯432363
  • ষণ্ডচক্ষু!
  • Arijit | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩০432364
  • এই টইটা মাইরি পুরো কে-সিরিজ।
  • PT | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫২432367
  • **মানবাধিকারের
  • PT | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫২432365
  • সবরকমের হিংসার ""বিরোধিতা"" করেও যখন কেউ ক্রমাগত লিখতে থাকেন, "এবার বোঝা যাচ্ছে কি লোকে কেন মাওবাদি হয়?"", তখন তাঁর মানাধিকারের নামাবলিটি গা থেকে খসে পড়ে আসল রাজনৈতিক বিশ্বাসটি প্রকটিত হয়।

    কারো কাছে জানতে পারলে আলোকিত হব যে প: বঙ্গের বেশীর ভাগ স্বঘোষিত মানবাধিকার কর্মীরা কি হয় প্রাক্তন নকশাল নয় পথহারা বামপন্থী?
  • kallol | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৯432368
  • সুচেতনা - কাটিয়ে দাও। কেউ রাগের মাথায় তথাকথিত বা স্বঘোষিত বললেই তো আর আমি তা হয়ে যাবো না। ও নিয়ে কিছু মনে করতে নেই। রাগের মাথায় লোকে কতো কি বলে। তাছাড়া - ক্ষমতায় থাকা সবাই মানবাধিকার কর্মীদের আর তাদের কাজকে ওরকমই আখ্যা দেয়। ওতে সিপিএম-বিজেপি-কংগ্রেসে ভেদ নাই। নরেন্দ্র মোদীর কথা মনে করো - তিস্তা শীতলাবাদ ও অন্যান্য মানবাধিকার কর্মী ও তাদের কার্যকলাপকে একই ভাষায় আক্রমন করেন - ওদের একমাত্র কাজ বিজেপি কত খারাপ তা প্রমাণ করা।
    তৃণমূল (যদি) ক্ষমতায় আসে, তারাও একই ভাষায় আমাদের আক্রমন করবে।
    ঐটা করলেই বুঝতে পারি ঠিক রাস্তায় আছি :-))
  • PT | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১১:১০432369
  • কবির সুমনের সঙ্গে মমতার সমস্যা মেটাতে সুজাত ভদ্র কেন তৃণমূলের মিটিং-এ উপস্থিত থাকেন সেটি কেউ যদি একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দেন তো আলোকিত হই!
  • kallol | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১১:১২432370
  • ধরুন কারুর সম্পর্কে বলা হলো - প্রচন্ড দারিদ্রই তাকে সমাজবিরোধী কাজে ঠেলে দিয়েছে। তখন বুঝি সমাজবিরোধী কাজ কে সমর্থন করা হয়!!! বাংলা ভাষাটাই ভুলে যাবার জোগাড় হে!!!

    প:ব:র আর শুধু প:ব:র কেন - প্রায় সারা ভারতের মানবাধিকার আন্দোলনে যে নামগুলো পাবেন তাদের ৯০ ভাগই প্রাক্তন নকসাল (আমার জানা একটা ব্যতিক্রম বাদে)।
    তার কারন :
    ১) এদের উপরেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সবচেয়ে বেশী।
    ২) অন্য কেউ মানবাধিকার আন্দোলনে এগিয়ে আসেননি। ১৯৭২-এ এপিডিআর গঠনের সভায় (ইউনিভার্সিটি ইনস্টিটিউটে) মঞ্চে জ্যোতিবাবু ছিলেন। তারপরেই ফুলইস্টপ।
    ৩) এবার আমার জানা ব্যতিক্রমটির কথা বলি। আগের পোস্টে
    Date:17 Feb 2010 -- 08:27 AM যিনি মূল অভিযোগকারী - কিরিটী রায় - সিপিএম করতেন। শ্রীরামপুরের পুরোনো সিপিএম-এর লোকদের কাছে খোঁজ নিতে পারেন।
  • kallol | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৪432371
  • যে কারনে জয় গোস্বামী থাকেন, পুরোনো পরিচিত বলে। যে কারনে মহশ্বেতা থাকেন - সুমনকে তার অবস্থানে অনড় থাকতে বলবেন বলে।
  • PT | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৫432372
  • লিস্টে আরো একটি কারণ যোগ করা যায়:

    নকশাল বা মাওবাদীরাই সবচাইতে ভাল জানে যে কিভাবে অস্ত্র নিয়ে মানবাধিকার লঙ্ঘন করতে হয়। কেননা লোকের কাছে গিয়ে তাদের মতামত চাওয়ার কোন দায় তাদের নেই। আর যে কোন সময় ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে লোকের মৃত্যুদন্ড ঘোষণা করতেও তাদের কিছু আসে যায় না। এমনকি বাবার রাজনৈতিক বিশ্বাসের জন্য বাচ্চা মেয়ে--বাবা আর অমুক পার্টি করবেনা--বলে পোস্টার লেখে তাদের ভয়ে।

    তারপরে কোন একসময়, অস্ত্রের দাপট কমলে বা ধরা পড়লে, উৎখাত করতে চাওয়া রাষ্ট্রের কাছে নতজানু হয়ে মানবাধিকারের দোহাই দিয়ে সেই রাষ্ট্রের সংবিধানের ভিত্তিতে বিচার ভিক্ষা চায়। এত জানা ইতিহাস। এই দ্বিচারিতাকে মেনে নেওয়ার কোন কারণ আছে কি?
  • PT | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৮432373
  • তাহলে মেনে নিলেন যে ""নিরপেক্ষ"" মানবাধিকার কর্মী সুজাত ভদ্র তৃণমূলের খুব কাছের বা মনের মানুষ?
  • lcm | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩১432374
  • সেটা তো ভালো। জেনারেলি হিউম্যান রাইট্‌স নিয়ে কাজ করেন যারা, তারা তৃণমূল স্তরে বা কাছাকাছি থাকা ভালো। খারাপ কি।
  • kallol | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪০432375
  • পিটি - কবীর সুমনের কাছের মানুষ বলে।
    আপনি বাংলাটা বোঝেন না। নয়তো ইচ্ছাকৃত ***** - এটা বলতে চাই না - আমার রুচিতে বাধে। তর্ক করলে ঠিকঠাক তর্ক করুন।
    এবারে বলতেই পারেন কবীর সুমন তো তৃণমূল। তাহলে কবীর সুমনের কাছের লোক=তৃণমূলের কাছের লোক। তো বলুন। তাতে কীই বা আসে যায়।
  • kallol | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৪432376
  • পিটি - রাগের মাথায় সাধারন বিচার বুদ্ধি খুইয়ে ফেললে, খুব চিন্তার।
    আমি যে প্রাক্তন নকসালদের কথা বলেছি, যারা মানবাধিকার নিয়ে সারা ভারতেই সোচ্চার, তাদের সাথে মাওবাদীদের কোন যোগই নেই। বরং যখন আমরা মানবাধিকার নিয়ে রাস্তায় নামছি (৭২-৭৩) তখন আজকের মাওবাদীদের পূর্বসুরিরা (যাদের মধ্যে আজিজুল হকও ছিলেন) আমদের সংষ্কারপন্থী, নিও-রিভিশনিষ্ট, বিপ্লব বিরোধী বলে গাল দিতেন।
    কাজেই আপনার গালাগালি গায়ে মাখলাম না। বরং আপনার গালাগলি আমার(দের) কাছে সঠিক রাস্তায় চলার দিশা। ভাবুন - ভাবা প্র্যাকটিস করুন।
  • PT | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১২:০২432378
  • তক্ক করে বোঝাতে না পারলে দয়া করে শালীনতা হারাবেন না। সুজাত ভদ্র সুমনের কাছের লোক হলে সুমনের বাড়িতে গিয়ে বোঝাতে পারেন। কিন্তু তিনি তৃণমূলের মিটিং-এ পরামর্শদাতার কাজ করলে আমাদের অনেকের আশংকাই সত্য বলে প্রমাণিত হয় যে মানবাধিকার কর্মীদের নিরপেক্ষতা প্রশ্নাতিত নয়। আর সুমন তৃণমূলে থাকলেন কি না থকলেন তাতে সুজাত ভদ্রের কি আসে যায়? নাকি সত্যি আসে যায়?
  • kallol | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১২:১০432379
  • কোথাও শালীনতা হারিয়ে থাকলে ক্ষমাপ্রার্থী।
    সুজাত তৃণমূলের মিটিংএ পরামর্শদাতার ভুমিকায় থাকলে - মানবাধিকার কর্মী হিসাবে নিরপেক্ষতা হারিয়েছেন।
    কিন্তু তাতে যৌথবাহিনী তথা রাষ্টের এবং মাওবাদী তথা হবু রাষ্ট্রের মানবাধিকার হরণ মান্যতা পায় না।
    কাউকে জোর করে ""আমি আর সিপিএম করবো না"" বলানো যেমন মানবাধিকার হরণ তেমনই মাওবাদীদের নাম করে সাধারন মানুষকে হেনস্তা করাও মানবাধিকার হরণ। আমরা দুয়ের বিরুদ্ধেই সোচ্চার।
  • PT | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১২:২৫432380
  • আমার প্রশ্নগুলো কোন ব্যক্তির উদ্দেশ্যে নয়। সুজাত ভদ্র যেহেতু মানবাধিকার কর্মীদের সবচাইতে পরিচিত মুখ, এবং যেহেতু তিনি শাসক দলের বিন্দুমাত্র বিচ্যুতি নিয়ে টিভি চ্যানেল গুলোতে অত্যন্ত সোচ্চার থাকেন সেহেতু তাঁর প্রতিটি পদক্ষেপ যে কোন রাজনৈতিক নেতার পদক্ষেপের মতই- should be under scanner। কাজেই সুজাত ভদ্রকে যাঁরা defend করেন তাদেঁর নিরপেক্ষতাও প্রশ্নাতীত নয়।
  • PT | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১২:৩১432381
  • একটি রাজনৈতিক দলের জনাতিনেক কর্মীর মৃতদেহ কয়েকদিন আকাশের নিচে পড়েছিল সৎকার না হয়ে। কেননা মাওবাদীরা সেই মৃতদের আত্মীয়দের সেখানে যেতে দিচ্ছিল না। সেই সময়ে প: বঙ্গের মানবাধিকার কর্মীরা কি করেছিলেন বা কটি মোমবাতি মিছিল করেছিলেন সেটা জানতে সাধ জাগে!!
  • pi | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫৩432382
  • একটা কথাই বলবো খালি পিটি বাবু। অন্যরা যেটা করেছেন বলে অভিযোগ করেন, সেটা নিজেই করলে কেমন একটা লাগে না ! এই যেমন, শালীনতা হারানোর কথা বল্লেন এখুনি।
  • a | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১৩:০৮432383
  • একটা ছোট্ট observation

    মূলত মানবতাবাদী কর্মীরা একবাক্যে মাওবাদী হামলার নিন্দা করেছে। আর একই সাথে সাধারণ মানুষকে হেনস্তা করার বিরুদ্ধে তথা উন্নয়নের পক্ষে কথা বলছে। উদা: তিস্তা শীতলাবাদ।
    আমার মতে, এটা অত্যন্ত সমর্থনযোগ্য stand

    খালি, কতকগুলো খটকা:

    ১) মানবতাবাদীদের কি stand, মাওবাদী দমনের বিষয়ে? মানে, অপারেশন গ্রীন হান্ট কে কি সমর্থন করা হচ্ছে?

    ২) মাওবাদীদের প্রতি সহানুভূতি সম্পন্ন আর নিরপেক্ষ মানবতাবাদী, এই দুয়ের মধ্যে যে সূক্ষ রেখা রয়েছে, সেটাকে কি সব human right group মেনে চলছে?

    এই বিতর্কে, সিপিয়েম আর মমতা, দুজনেই বেনজির মূর্খতা, সংকীর্ণ মানসিকতা আর ন্যক্কারজনক রাজনীতি করছে, entirely unacceptable
  • PT | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১৩:১০432384
  • @ pi
    আমার কোন বাক্যটি অশালীন লাগল যদি দেখিয়ে দেন......
  • kallol | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১৩:১১432385
  • প্রত্যেকটি মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ করা হয়েছে। মিডিয়া কোনটাকে দেখাবে/ছাপাবে সেটার উপর তো মানবাধিকার কর্মীদের হাত নেই।

    একটা কথা বলি। কেন আমাদের (আমার বা রঞ্জনের মতো) মত লোকজনকে শত্রু বলে ধরে নিচ্ছেন। সিপিএম এর এখন যা অবস্থা, তাতো দেখতেই পাচ্ছেন, উচ্চতম থেকে নিম্নতম কর্মীকে শুদ্ধিকরনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তারপরেও নিয়মের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছেন - প্রণয় রায়ের বাড়িতে থাকা সর্বোচ্চ নেতৃ-দম্পতি।
    লালগড়ে যে নেতাটির বাড়ি ভাঙ্গা হলো (কারুর সম্পত্তির ক্ষতি কর - নিন্দনীয়) একবারও পার্টি তাকে বা তাদের মতো আরও প্রচুর স্থানীয় নেতাকে, সম্পত্তি নিয়ে প্রশ্ন করবে না? বরং প্রকাশ্যে তাকে ডিফেন্ড করা হয়েছে (পৈতৃক সম্পত্তি, আজকাল চাষ করেও ভালো রোজগার হয়... ইত্যাদি।)।
    একটা কমিউনিষ্ট পার্টি, যার ঘোষিত লক্ষ্য সমাজ বদল করে অন্য এক ব্যবস্থার প্রতিষ্ঠা, সে এই ব্যবস্থার ভিতরে থেকে কতদূর যেতে পারে - তার জন্য ৩২ বছর যথেষ্ঠ নয় কি?
    একদিন যাদের সততা নিয়ে প্রশ্ন তোলাটাই মূখর্তার নামান্তর ছিলো (রাজনীতি পছন্দ হোক বা না হোক), আজ সে পার্টি ভরে গেছে আগাছায়, অসৎ মানুষে। ৩২ বছর ধরে নিজেদের অবনতি যারা ঠেকাতে পারেনি, তারা এই ব্যবস্থায় লোকের কি ভালো করবে বলতে পারেন? লোকের ভালো করা মানে কি শুধুই খেয়ে পরে ভালো থাকা? ভালো মানুষ হয়ে ওঠা নয়?
    করা যায় না, তা নয়। তা হলে সৃজনশীল হতে হয়। অপারেশন বর্গা পর্যন্ত একরকম ছিলো। পঞ্চায়েতে ক্ষমতায় এসে কি পরিমান দুর্নীতি শুরু হলো, তা প্রতক্ষ করেছেন নেতারা। ভুমিহীন ক্ষেত মজুরকে পঞ্চায়েত প্রধান করে দিলেই হয় না। তার পেছনে সঠিক দর্শন থাকতে হয়। তা না হলে ক্ষমতা তাকে গ্রাস করে। সে অমিতাচারী হয়ে যায়।
    কতোগুলো গরীব মানুষকে অসৎ বানানোর রাস্তায় ঠেলে কার কি উপকার হলো?
    বিকল্প শিল্পায়ন কি হতে পারতো, তা নিয়ে কোন চিন্তা-ভবনাই নেই। শুধু বড়ো শিল্প স্থাপন করে প্রলেতারীয় বিপ্লবের দিকে যাওয়া, এক বন্ধ্যা চিন্তার প্রতিফলন মাত্র। রাজ্য চালাবো বৃহৎ জমিদার-বৃহৎ পুঁজিপতি রাষ্ট্রের নিয়মে, আর তার মধ্যে ধ্রুপদী মার্কসীয় পথে শিল্পায়ন করতে চওয়ার মধ্যে চিন্তার যে দৈন্যতা, তাকে ধরার কেউ নেই।
    এটাই ভাবায়।
  • pi | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১৩:২২432386
  • সেটা নিজেই একটু বিচার করে নিন :)
  • PT | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১৩:২৭432387
  • যাচ্চলে! অভিযোগ করব কিন্তু প্রমাণ করার কোন দায় নেই?
  • SB | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৩৫432389
  • সঠিক প্রতিবেদন: Prairie fire in parched Jangalmahal http://tinyurl.com/ygfrmum

    Quote-ঈশ্বর বাবুর এই স্ট্র্যাটেজিটা নিয়ে কোনই কথা হবে না, জওয়ানদের পরিবারের কাছে আবেদন, ই এফ আর এর সদর কার্যালয়ে বিক্ষোভ দেখান!!

    অসা!! অসা!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন