এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৭৫০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dukhe | ১৯ ডিসেম্বর ২০১২ ১৬:১৬581912
  • মৃত্যুদণ্ড দিলে মেয়েটার সুস্থ জীবন ফেরত দেওয়া যাবে? না গেলে ফোট বে?
  • শিবাংশু | ১৯ ডিসেম্বর ২০১২ ১৬:২১581923
  • এই মেয়েগুলোর মুখে আমি নিজের মেয়ের ছায়া দেখি। অতো যুক্তি বোঝার মতো স্থৈর্য আর শরীরে বাঁচেনা।

    ভাবি, Death Wish সিরিজ কি শুধু ফিল্মেই খাবে লোকে আর আমরা পাত্রাধার তৈল ইত্যাদিতে ডুবে থাকবো? এই অপরাধের জন্য শাস্তির প্রক্রিয়াগুলি যদি আমরা তালিবানদের থেকে ধার করি, 'মানবতার' বিরুদ্ধে কি বিরাট অপরাধ হবে?

    জানিনা ....
  • শ্রাবণী | ১৯ ডিসেম্বর ২০১২ ১৬:৪২581934
  • হ্যাঁ, সেই ভালো। কোনো অপরাধেই কোনো সাজা দেওয়ার দরকার নেই। খুন যে হয়েছে সে ফেরত আসবেনা তাই খুনীকে শাস্তি দেওয়ার কোনো মানে নেই.....
    যার যা ক্ষতি হয়েছে আনডান করা যাবেনা যখন ..... শুধু ছোটখাটো চুরিচামারি যাতে জিনিস ফেরত পাবার আশা থাকে তাতে অপরাধীদের ধরে দু ঘা দিলেই হল।
    এমনিতেই সব জায়গায় পুলিশ নাকি আন্ডার স্টাফড, তাহলে তাদের অনেক ঝামেলাও কমে, সরকারের পয়সা বাঁচে।
    আমরা মোমবাতি মিছিল করি, ফুল দিয়ে আসি রাম সিং দের, যা হবার ঐ ফুলের গন্ধেই হবে, রেপিস্টের চৈতন্যোদয়।
    তার সঙ্গে যতদিন না সমাজ সুধার হচ্ছে ততদিন মেয়েদের ঘরে বসিয়ে রাখুন, খাপেদের কথা মেনে গৌরীদানও করতে পারেন। মেয়েরা লেখাপড়া শিখে বাইরে বেরোচ্ছে, অন্যায়ের বিরূদ্ধে মুখ খুলছে বলেই না এত সমস্যা।
    আবার রামরাজত্ব ফিরে আসুক, সীতারা হাসতে হাসতে পাতাল প্রবেশ করুক, সবাই ধন্য ধন্য করুক, আদর্শ সমাজব্যবস্থায়।

    আর কিছু না শুধু তর্ক করতে হবে বলেই যেন করা, এই ভয়ানক লোকগুলোর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাপারে লোকে অন্যরকম ভাবে কীকরে জানিনা।

    একজনকে ফাঁসি দেওয়ার পরে বন্ধ হয়নি বলে কথা হচ্ছে, এমনও তো হতে পারে যে তা না হলে আরো বেশী হত, কিছু লোকের মনে ভয় ঢুকেছে, কে বলতে পারে!
    মানবিক মানুষের জন্যে হওয়া যায়, অমানুষদের জন্যে নয়!
  • তাতিন | ১৯ ডিসেম্বর ২০১২ ১৭:০২581945
  • " অনেক খুনের পেছনে অনেক নানারকম কারণ থাকে, ধর্ষণের পেছনে থাকে একটিই কারণ!"
    শ্রাবণীদির এই উক্তিটি অতিসরলীকরণ। সবচেয়ে বেশি ধর্ষণ সম্ববতঃ যুদ্ধের সময়ে হয়েছে। সাপ্রতিক ইতিহাসে রেড আর্মির হাতে জার্মান মহিলারা আর পাকি আর্মির হাতে বাংলাদেশি মহিলারা। সেই কারণ আর তন্ত্রা থেকে ফেরার পথে ধর্ষণের কারণ এক নয়।
  • dukhe | ১৯ ডিসেম্বর ২০১২ ১৭:০৭581956
  • ইয়েস। ক্ষতি যা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই পূরণ হয় না। তাই শাস্তির যুক্তি ওটা নয়। শাস্তি প্রতিহিংসাও নয়। শাস্তি হল ডেটারেন্ট। ভাবী অপরাধীদের ক্ষেত্রে। অপরাধ করলে তার দাম দিতে হবে। জোরালো শাস্তি মানে অপরাধের কস্ট বাড়িয়ে দেওয়া।
  • তাতিন | ১৯ ডিসেম্বর ২০১২ ১৭:১১581967
  • পৃথিবীতে শ্রেষ্ঠতম শাস্তি ছিল সাইবেরিয়ায় রেললাইন পাততে পাঠানো।
    মেরে দিলে রাষ্ট্র ও খুনী হয়ে গ্যালো, আর মেরে দিলে ফিরিয়ে আনারও উপায় নেই (অজস্র অপরাধের ক্ষেত্রে পরে ভুল দেখা যায়), আবার অপরাধী একবারে মুক্তিও পেয়ে গ্যালো।
    সেখানে এদের দিয়ে কিছু কাজ করিয়ে নেওয়াই বেটার
  • dukhe | ১৯ ডিসেম্বর ২০১২ ১৭:১৬581978
  • এমন কিছু কাজ যা ভবিষ্যতের সম্ভাব্য অপরাধীদের ক্ষেত্রে ডেটারেন্ট হিসেবে কাজ করবে?
  • কল্লোল | ১৯ ডিসেম্বর ২০১২ ১৭:১৮581989
  • কেউ বলেনি যে শাস্তি দেওয়া যাবে না।
    অনেকে বলছেন মৃত্যুদন্ড নয়। কেউ কেউ বলছেন প্রচলিত যে শাস্তি ব্যবস্থা তা অপরাধ কমায় না। অপরাধী শাস্তি পাবে না, সেটা কে বল্লো?
    যারা এইসব অপরাধ ঘটায় তারা শরীর ও মনের দিক থেকে মানুষই। একমাত্র মানুষই অপরাধ করে। জন্তু জানোয়ারের অপরাধ বোধই নেই। তাই এরা মানুষ নয় বলে গলা ফাটালেও এরা মানুষই থেকে যাবে।
    আসলে আমরা অনেকেই মেনে নিচ্ছি যে এসব হবেই। ও কোনদিনও বন্ধ হবে না। তাই, যতটা কম হয় ততোই ভালো।
    তা না হলে আমি বারবার যে কথাটা বলছি সেটাতে কেউ রা কাড়ছেন না কেন?
    অপরাধীর এবং বাড়ির লোককেও একই অপরাধের শিকার বানানো হোক। অমানুষদের সাথে মানবিকতার দরকার নেই। কথা উঠবে, অপরাধীর বাড়ির লোক কি দোষ করলো। সে তো নির্যাতিত মানুষটিও কোন অপরাধ করেনি। তার খুন হওয়া বা ধর্ষিত হওয়ায় তার বাড়ির মানুষদের ওপর কোন প্রভাব পড়ে নি? তারাই বা কি দোষ করেছিলেন?
    মেনে নেবেন কি?
    দেখুন রোজ এরকম বহু ঘটনা ঘটে। পিটির Date:19 Dec 2012 -- 02:38 PM পোস্ট দেখুন। কোই তাই নিয়ে তো কোথাও কোন কথা হয় নি। মিডিয়ায় বেশী করে আসছে বলে এতো রাগ এতো ঘৃণা। আমি তো জানি শুধু মুর্শিদাবাদের জলঙ্গীতেই বিএসএফের হাতে রোজ এমন ঘটনা ঘটছে। তারা গরু চোরাপাচারকারী। তাই কোন ধ্যাওছ্যাও নেই কারুর। ইনি ডাক্তারী পড়তেন, তাই খবর হয়েছেন। গরু পাচারকারীরাও খবর হন। এমন নয় যে আমরা সেসব খবর পাই না। তা, স্মাগলারদের জন্য অ্যাতো আর কে ভাবে।
    দয়া করে ভাববেন না আমি কাউকে আঘাত করতে চাইছি। সেরকম মনে হলে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি।
    কিন্তু একটা কথা মাথায় রাখুন। অপরাধের উচ্ছেদ হোক।
    কথা বলতে শুরু করুন, পরিবারে, পাড়া প্রতিবেশীদের সাথে - মেয়েদের সেক্স অবজেক্ট হিসাবে দেখার বিরুদ্ধে। মেয়েদের হীন করে দেখানোর বিরুদ্ধে।
    রোজ কতো মেল পান এরকম? বেশ আপাতঃ নির্দোষ!!
    নমুনা -
    মেয়েরা কিছুই চায় না। শুধু চায় ভালো দেখতে বর - ঋত্বিক রোশনের ছাবি। সাধারণ বিয়ে - ৫ তারা হোটেলের ব্যাঙ্কোয়েটের ছবি। যে কোন জায়গায় হনিমুন - আইফেল টাওয়ারের ছবি ইঃ
    শেষ ছবিটি এক নাগা সন্যাসীর - ইনি হাব্বিমশাই - যা হবেন।
    গুছিয়ে খিস্তি দেন প্রেরককে? নিদেন বোঝাতে যান কি, এটা অন্যায়?
    কোনটাই করেন না। বড়জোর হয়তো স্প্যাম করে দেন। বলছিনা সকলেই তা করেন। তবে বেশীরভাগই চুপ করে থাকেন।
  • de | ১৯ ডিসেম্বর ২০১২ ১৭:১৯582000
  • পর্দাপ্রথা ফিরে আসুক -- বাইরে বেরনোরই দরকার নেই মেয়েদের, যদি বা বেরোতে হয় বোরখায় আপাদমস্তক ঢেকে বেরোবে -- স্বামীর পিছু পিছু! পড়াশোনা ইঃ কিছুই শেখানোর দরকার নেই -- সেবা করতে শিখলেই হবে!

    তবে সবথেকে ভালো হয় মূলেই বিনাশ করলে, কন্যাসন্তানের জন্মই যেন না হয় সেই ইন্স্ট্রাকশন যাক সব হাসপাতাল আর থানাগুলোর কাছে -- তারপরে আর কি -- না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশী --

    এতো তক্কের দরকার কি?
  • dukhe | ১৯ ডিসেম্বর ২০১২ ১৭:২৪582012
  • বাড়ির লোককে আবার টানাটানি কেন? নির্যাতিত মানুষের বাড়ির লোক যেমন কষ্ট পাচ্ছেন, অপরাধীর শাস্তি হলে তার বাড়ির লোকও পাবেন। দুটোই ইনডিরেক্ট। তাঁদের সরাসরি শাস্তি দিলে ভারসাম্য থাকবে কী করে?
  • কল্লোল | ১৯ ডিসেম্বর ২০১২ ১৭:৩২582023
  • কেন? অমানুষের সাথে অমানবিক হতে হবে তো। তাই বাড়ির লোক নিয়ে টানাটানি। তাহলে অপরাধী বুঝিবে হাওমেনি রাইস ইন হাওমেনি প্যাডি।
    খুব অমানুষিক লাগছে বুঝি?
  • শ্রাবণী | ১৯ ডিসেম্বর ২০১২ ১৭:৩৩582034
  • দে :((
    এত ডেসপ লাগে মাঝে মাঝে। এতদুর ঠিকঠাক আসতে পেরেছি, শুধু পুরুষের দয়ায় আর ভাগ্যের জোরে। স্বাধীন দেশের পরাধীন নাগরিক আমরা। একজন ছেলে রাস্তায় নিশ্চিন্তে চলতে পারে, যেখানে যখন খুশী, যদি তার কাছে কোনো কিছু মুল্যবান না থাকে।
    মেয়েরা পারেনা।
    এনিয়ে আর কথা বলতে ভালো লাগছেনা, সত্যি কথা বলতে তত্বকথা মুখে আসছেনা, মাথায় ঢুকছেওনা!
  • সিকি | ১৯ ডিসেম্বর ২০১২ ১৭:৩৪582045
  • ডিরোগেটরি জোক?

    আমাদের সোসাইটিরই, আপাত ভদ্র একটি লোক, ছোট্ট ফুটফুটে এক ছেলের বাবা, নামী কোম্পানিতে কর্মরত, গেলবছর আমাকে একটি এসেমেস ধর্মী জোক পাঠিয়েছিলেন। মহাকরণের টয়লেট নাকি রিনোভেট করা হচ্ছে পরিবর্তনের জমানায়। কারণ? এবার মুখ্যমন্ত্রী একজন মহিলা কিনা, তাই দাঁড়িয়ে হিসি করার প্রভিশনটা ভেঙে দেওয়া হচ্ছে।

    আমি সচরাচর এসেমেস ব্যবহার করি না, তবে সেদিন লিখতে বাধ্য হয়েছিলাম কিছু কড়া কড়া কথা। লোকটি বাঙালি।

    কোন আপাত ভদ্র লোকের মনের মধ্যে কোথায় যে কী লুকিয়ে থাকে, কে বলতে পারে! আমাদের মধ্যে আসলে অনেক পাশবিক প্রবৃত্তি লুকিয়ে আছে, যে সব প্রবৃত্তি একজন মহিলাকে ছোট করে দেখায়।

    একটা কুড়ি বাইশ বছরের ছোকরাও এই ধরণের মেসেজ পাঠালে হয় তো এতটা খারাপ লাগত না। এই ভদ্রলোকটির বয়েস চল্লিশ।
  • কল্লোল | ১৯ ডিসেম্বর ২০১২ ১৭:৩৮582056
  • নারে ভাই। কুড়ি-বাইশ-চল্লিশ-আশি-আট কোন ব্যাপার নয়। যেখানে পারি এগুলোকে উদুম খিস্তি দিবি। বা ধৈর্যে কুলালে বোঝাবি।
    এই লেভেল থেকেই শুরু করতে হবে।
  • de | ১৯ ডিসেম্বর ২০১২ ১৭:৪২582067
  • শ্রাবণী -- তত্ত্বকথা হলো বেস্ট টাইম পাস, সেফ ডিস্ট্যান্সে থেকে ছুঁড়ে দেওয়া কথা যেটা সেফ ফীল না করলে খেলা যায় না। ব্যাপারটা হচ্ছে আমরা এখন আর সেফ ফীলই করছি না মোটে!
  • শ্রাবণী | ১৯ ডিসেম্বর ২০১২ ১৭:৫২582078
  • সেই, আমাদের যে ঠিক কোথায় লাগে বা কোথায় লাগছে এ ধরণের ঘটনায় সেটা বোঝানো খুব মুশকিল!
  • Ekak | ১৯ ডিসেম্বর ২০১২ ১৮:০৩582089
  • আবার বোঝানো :( :( :( আরে যার যাতে চুলকুনি তাই নিয়ে বোঝালে কিসসু হয়না। আর আজকালকার একটা ভালো স্টাইল হয়েছে। কাওকে কিছু বোঝাতে গেলে উলতে নিজেকে "মাটির কাচ্চাকাছি " এবং তোমাকে "আঁতেল" বলে দাগিয়ে দেবে। কিসসু বোঝাই না এসব পাবলিক কে। শুরুই করি "শুনুন বাঁড়াটা,,," দিয়ে এবং অতঃপর বাপ-ভাই ভোলানো খিস্তি। আমার পুরনো কোম্পানির এক জিএম কে দিয়েছিলুম একদিন ওরকম "জোক" শেয়ার করার জন্যে। পার্টি র মধ্যেই। পরে "উনিও মাল খেয়ে ছিলেন, আম্মো মাল খেয়েছিলুম "। এবার যা পারবি করে নে।
  • Ekak | ১৯ ডিসেম্বর ২০১২ ১৮:০৬582111
  • খেস্তানোর জন্যে দুক্ষিত। আসলে কল্লোলদা খুব শান্ত-সভ্য মানুষ। তাই কোন জায়গা থেকে আসছে কথাগুলো বুঝছি কিন্তু আমার ওই বোঝানো -ফজানো একদম পশে না। নীতিগত ভাবে না, ধাতেও নেই।
  • Blank | ১৯ ডিসেম্বর ২০১২ ১৮:২৫582123
  • একটা আদদামড়া লোক যদি এদ্দিনেও বুঝে না থাকএ তো তাকে ফের বোঝানো বৃথা।
    আন্দামানের কোথাও ফের জেল বানানো হোক। সারাদিন তাদের দিয়ে কাজ করানো হোক। মাঝে মাঝে টিভিতে দেখানো হোক বন্দী দশার হাল।
  • বলরাম হাড়ি | ১৯ ডিসেম্বর ২০১২ ১৮:৩৩582134
  • ক্লান্ত লাগে। এক একটা বীভৎস ঘটনা। কোনওটা প্রচুর স্পেস খায়। কোনটা স্পেস নেয় না। ফিফথ পেজ-এ থাকে। তারপর চেঁচামেচি। তাদের উল্টো আরও কিছু চেঁচামেচি। ধর্ষকরা ভাবে না। মস্তিষ্ক বাঁধা রাখে লিঙ্গের কাছে। তাঁদের শাস্তি দিতে চাওয়া মানুষরাও ভাবে না। ভাবাভাবির ব্যাপারটাই মুলতুবি। সম্পূর্ণ ডিসফাংশনাল একটা সমাজ। একটা দেশ। একটা সময়। সবই ইনস্ট্যান্ট। দুই মিনিটের বাইট। তিন লাইনের টুইট। ছয় ইঞ্চির মোমবাতি। পুড়ল তো আয়ু শেষ। পরের দিন ঝাঁটার বাড়িতে উবে যাবে। ভাবার প্র্যাকটিস বন্ধ রাখুন। জন্তুর সমাজ। আপনি বাঁচলে বাপের নাম। যেখানে বেগড়বাঁই কুপিয়ে মেরে দে। ভাবিস না। আগে নিজে বাঁচ। নিজের ছেলেপুলেকে বাঁচা। চরে খা। মানবিকতা? বললে হবে, খরচা আছে। ডিসফাংশনাল সমাজ কোনও কিছুতে খরচা করে না। শুধু বাঁচে। একে মেরে, ওকে মেরে, জন্তুর মতো বাঁচা। কিছু বাঁচা আইনি, কিছু বেআইনি। কিন্তু বাঁচতে হবে। মেরে বাঁচতে শিখুন।
  • pi | ১৯ ডিসেম্বর ২০১২ ১৮:৫৯582145
  • আচ্ছা,সোনি সোরির ঘটনা তো এখানে বোধহয় প্রায় সবাই পড়েছেন। অঙ্কিত গর্গের মৃত্যুদণ্ড কি দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে, বা সেসব নাহোক, নিন্দা, ছিছিক্কার করে একটিও পোস্ট চোখে পড়েছে কি ? আমার মনে পড়ছে না। আমাদের সিলেক্টিভ রিঅ্যাকশনও একটু অদ্ভুত, না ?
  • বলরাম হাড়ি | ১৯ ডিসেম্বর ২০১২ ১৯:৩৩582156
  • অমানুষ ব্রেভিক এখনও বেঁচে আছে। কোনও অনুতাপহীন এক নৃশংস গণহ্ত্যাকারী। নরওয়ের মানুষদের জীবনের কোনও ভয় নেই বোধ হয়। অথবা হয়তো অনেক রক্ত ঝরিয়ে কে মানুষ আর কে অমানুষ- এই প্রশ্নটার উত্তর পেতে হয়েছে তাঁদের। আমাদের জান্তব সমাজে কোনও কিছুর বালাই নেই। কোনও পবিত্র ক্রোধের পরিসর নেই। আমাদের ক্রোধ তাই কোনঠাসা বুনো জন্তুর মতো। একে অন্যকে আঁচড়ে কামড়ে নিজের জন্য "নিরাপত্তা'-র বন্দোবস্ত করে নেওয়া। চোখের সামনে লাখ লাখ মানুষের ঝলসে যাওয়া পুড়ে যাওয়ার ইতিহাস নেই। মানবিকতা ইত্যাদি টেকেন ফর গ্র্যান্টেড। থাকলে ভাল। না থাকলেও ক্ষতি কি? মাঝে মধ্যে মনে হয় এই দেশে একটা উথালপাথাল ধ্বংস দরকার। একটা হলোকস্ট। নিকট পরিজন হারানো কোটি মানুষ- আগুনের মধ্যে পুড়ে যাওয়া একটা প্রজন্ম। নইলে আগশুদ্ধি হবার নয়।
  • Blank | ১৯ ডিসেম্বর ২০১২ ১৯:৩৪582167
  • আমি তো জানতুম মানুষ সব সময় সিলেকটিভ রি-অ্যাকশানই দেয়। যে ঘটনা যাকে যেভাবে প্রভাবিত করে।
    রাজনৈতিক টই গুলোতে সবসময় দেখি সিলেকটিভ রি-অ্যাকশান।
  • pi | ১৯ ডিসেম্বর ২০১২ ১৯:৪৭582178
  • রাজনৈতিক ঘটনার কথা হচ্ছেনা। এখানে তো ইন জেনেরাল ধর্ষণ নিয়ে কথা হচ্ছে। তো, সব ধর্ষণের ঘটনা আমাদের প্রভাবিত করেনা, এটা বলাই যায়, তাই তো ?
  • sosen | ১৯ ডিসেম্বর ২০১২ ১৯:৫০582189
  • পাই, কিছু মনে কোরনা। অনেকক্ষণ ধরে বলব না বলব না ভেবেও বললাম। প্রথমত : সোনি সোরির কেসে আমার নিজের তো পিটিশন সই করা মনে আছেই, অনেকেই করেছেন ছিছিক্কার। ধরা যাক গুরুর পাতায় হয়নি। কিন্তু তার মানেই যে আর কোথাও হয়নি, যারা এখানে এখন নিজেদের রোষ, আক্ষেপ, হতাশা প্রকাশ করছেন তারা অন্যান্য ঘটনা নিয়ে করেন না, সিলেক্টিভ, এমন জাজমেন্ট পাস করাটা ঠিক কি?
    আর দ্বিতীয়ত:, এটা জেনেরাল। শুধু পাইকে বলছিনা। ধরা যাক, মৃত্যুদন্ডের পক্ষে বিপক্ষে এখানে বিভিন্ন মতামত আছে। কেউই না ভেবে, রাগের মাথায় অনাবশ্যক আক্রোশে এই মন্তব্যগুলো করছেন না। আমি নিজেই বলেছি আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেটা পাবলিকের কাছে একটা ভিজ্যুয়াল মেসেজ পৌঁছে দেবে। ইউ ডিসএগ্রি, কল্লোলদা ডিসএগ্রি। সে খুব স্বাভাবিক, হতেই পারে। কিন্তু যথেষ্ট ভেবে, বুঝে, একদল নিতান্ত নন-ভায়োলেন্ট ছাপোষা মানুষ যখন এই দাবি জানাচ্ছেন, বিভিন্ন আর্থ-সামাজিক জায়গা থেকে, সেটাকে মব মেন্টালিটি বলে দয়া করে দাগাবেন না। আমি, অন্তত, নিজের বিচার বুদ্ধি বিবেচনা সব প্রয়োগ করেই এই কথা বলছি। কাউকে দিয়ে প্রভাবিত হয়ে নয়। অন্যেরাও মনে হয় সেটাই বলছেন।
  • sosen | ১৯ ডিসেম্বর ২০১২ ১৯:৫১582200
  • *কল্লোলদা ডিসএগ্রিজ
  • .... | ১৯ ডিসেম্বর ২০১২ ২০:০১582211
  • "আমাকে চমকাও। " গণমাধ্যম ইত্যাদি। যে ঘটনা যত বেশি নৃশংসভাবে আমার সামনে আসবে, রিঅ্যাকশনের তীব্রতা সেভাবেই নির্দিষ্ট হবে।
  • pi | ১৯ ডিসেম্বর ২০১২ ২০:০৬582222
  • না, আমি রিঅ্যাকশন হওয়া না হওয়া, বা হলে তার তীব্রতার প্রকারভেদের পিছনে যে মনস্তত্ব কাজ করে সেটা বোঝার চেষ্টা করছি। 'আমাদের মতন' কোন মেয়ে ধর্ষিত হচ্ছে, এটা আমাদের কাছে অনেক বেশি শকিং। তাই পার্ক স্ট্রীট কাণ্ড নিয়েও অনেক বেশি রিঅ্যাক্ট করি আমরা। আমরা, আমাদের মিডিয়া। আবার মিডিয়ার এক্সপোজার বেশি বলেও আমাদের রিঅ্যাকশন বেশি হয়, এই সাইকলটাও আছে। ঐ একই সময়ে ঘটে যাওয়া ঝুপড়ি বাসী মহিলার ধর্ষণ নিয়ে, সোনি সোরির মত কেস নিয়ে ইন জেনেরাল আমাদের, মিডিয়ার প্রতিক্রিয়া কম। অন্য ঘটনাগুলো নিয়ে বেশি প্রতিক্রিয়া নিয়ে আমার কোন বক্তব্য বা আপত্তি নেই, কম প্রতিক্রিয়া নিয়ে আছে।
  • sosen | ১৯ ডিসেম্বর ২০১২ ২০:২১582234
  • কম প্রতিক্রিয়া নিয়ে যদি এরকম বক্তব্য রাখো, তাহলে যেন মনে হয় বেশি প্রতিক্রিয়া জানানোকে আক্রমণ করা হচ্ছে।

    সোনি সোরির কেসটা অনেক বেশি পলিটিক্যাল, সো ইউ ক্যান নট এক্সপেক্ট দিস কাইন্ড অফ রিয়েকশন ফ্রম এভরিওয়ান। অফকোর্স
    আইডেন্টিফিকেশন একটা বিরাট ব্যাপার। সোনি সোরি র সাথে আইডেন্টিফাই করা ইজ নট ইজি। কারণ আমাদের প্রতি ঘরে ঘরে ওই সিচুএশন নেই। কিন্তু রাত ন' টা য় ফিল্ম দেখে বাড়ি ফেরার সিচুয়েশন টা আছে। তাই এক্ষেত্রে মানুষ বেশি ভালনারেবল বোধ করবে, আমি নিরাপদ নই মনে করবে। এতে অদ্ভূত কি আছে, আদৌ কিছু আছে কি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন