এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • তৃ-প-বু-ভু-একাদশ

    raaxas
    সিনেমা | ০৫ আগস্ট ২০১০ | ৪৪৮২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | ০৯ আগস্ট ২০১০ ১৬:৫৮463031
  • আরে আমিতো জ্যোতিবাবুর কোলে ঈশেনের ছবিটার কথাটাই বলতে চেয়েছি। :)
  • nyara | ০৯ আগস্ট ২০১০ ১৯:১৩463040
  • আমি তো আপনার Date:07 Aug 2010 -- 09:15 AM পোস্টের প্রথম লাইনের প্রেক্ষিতে বললাম। নাকি অলরেডি প্রেক্ষিত বদলে দিয়েছেন।

    আর শুনুন, এই খেলায় যদি গোলপোস্ট সরানো বেআইনি হয় তাহলে আপনি মাঠে নাবার আগেই ডিসকোয়ালিফায়েড।
  • kallol | ০৯ আগস্ট ২০১০ ১৯:৩৯463041
  • উৎপল দত্তের তীর নাটকটি পিএলটি অভিনয় করে। ওটি নকশালবাড়ির কৃষক অভ্যুত্থান নিয়েই রচিত। অবশ্য, ৭৩-৭৪এই অবস্থান বদল হয় ওনার।
    উৎপল দত্ত কস্মিন কালেও গণনাট্যে ছিলেন না। শেক্সপিয়ারের নাটক ইংরাজিতে করতেন। তখন বিজন ভট্টাচার্য্য, শম্ভু মিত্র, ঋত্বিক - এঁরাই ছিলেন গণনাট্যের পুরোধা।
    উৎপল দত্ত ৬৪ থেকে ৬৬-৬৭ পর্যন্ত সিপিএমএর বহু সভায় পথনাটক করেছেন। তখন ওনার দলের নাম ছিলো এল টি জি (Little Theater Group), পরে যা পিএলটি (Peoples Little Theater) হয়।
    এলটিজি বা পিএলটি কোন কালেই গণনাট্যের মধ্যে ছিলো না। এখনো নেই।
    উইকি নিয়ে অতো নিশ্চিত হওয়ার কিছু নেই। ওতে তীর নাটকটার কোন উল্লেখই নেই।
  • PT | ০৯ আগস্ট ২০১০ ১৯:৫৬463042
  • কি আশ্চর্য, কমিউনিষ্ট উৎপল দত্তের ১৯৫৯-এর অঙ্গার থেকে কল্লোলের জন্য ১৯৬৫-র গ্রেপ্তার হওয়ার কথা অনেকের ইতিহাস বইতে নেই মনে হচ্ছ!! সেই সম্যে নকশালেরা কোথায়?
  • nyara | ০৯ আগস্ট ২০১০ ২০:৩৭463044
  • উৎপলবাবু গণনাট্য সঙ্ঘের সদস্য ছিলেন। ১০ মাসের জন্যে। ১৯৫২ সালে পানু পাল রচিত 'ভোটের ভেট' পথনাটক করার অপরাধে গণনাট্য সঙ্ঘ থেকে বিতাড়িত হন। ইয়েস, 'বিতাড়িত হন'।
  • ranjan roy | ০৯ আগস্ট ২০১০ ২৩:৩৯463045
  • পিটি, শেষকালে আমাকে উইকিপিডিয়া থেকে নক্‌শাল বাড়ির ইতিহাস জানতে হবে? হাসালেন মশাই। নিরাপদ দুরত্বে থেকে যারা জ্ঞান দেয় তারাই উইকি থেকে বাংলার ইতিহাস শেখে।
    এবার শুনুন ধৈর্য্য ধরে। আপনার উইকির জ্ঞান আর আমার বক্তব্য হাতে গরম মিলিয়ে নিন।
    আপনি অবশ্যই অঙ্গার, কল্লোল, মানুষের অধিকারে, যুদ্ধং দেহি, তীর কিছুই দেখেন নি। আমি ওই সময়ই দেখেছি। এগুলো উৎপল নিজের দল লিটল থিয়েটার গ্রুপ এর ব্যানারে করেন। পরে ১৯৭০ এ পিপলস্‌ থিয়েটার গ্রুপ তৈরি করেন ও সিপিএম এর ছায়ায় ধীরে ধীরে আসেন। উনি অবশ্যই নিজেকে কম্যুনিষ্ট বলতেন। কিন্তু গণনাট্য সংঘের পেছনে চট টাঙিয়ে বিনা প্রপের
    নাটক করা নিয়ে মতভেদ ছিল।
    আপনার বক্তব্য প্রতিষ্ঠা করতে দয়া করে এটুকু জানান যে উনি গণনাট্য সংঘের কোন শাখার পরিচালক ছিলেন?
    এটা খেয়াল করুন গণনাট সংঘের কোন আলাদা দল হয় না; হয় স্কোয়াড্‌। সেখানে শুধু বঙ্গে নয়, সারা ভারতে, আজও, এমনকি, রায়পুরে-বিলাসপুরেও গণনাট্য সংঘ বা IPTA এর আদর্শগত কারণে একই নাম হয়। খালি পাড়া বা স্থানের নাম দিয়ে আলাদা করা হয়। যেমন কলাকার শাখা, রাজাবাজার শাখা ইত্যাদি। জ্ঞানেশ মুখার্জি নিজে গণনাট্য সংঘের সে¾ট্রাল স্কোয়াডের পরিচালক ছিলেন। উৎপাল কমিউনিষ্ট হলেও নিজের স্বতন্ত্র নাট্যাদর্শের জন্যে নিজের আন্দোলন কে গ্রুপ থিয়েটর বলতেন। দলের নামও অমনি রেখেছিলেন আর সমভাবাপন্ন দলদের নিয়ে গণনাট্য সংঘের প্যারালাল সংযুক্ত গণশিল্পী সংস্থা গড়ে তুলেছিলেন। তার আলাদা সাময়িকী বেরুতো। পরে ব্রেখট সোসাইটি গড়ে বার করলেন-- এপিক থিয়েটার।

    আর ওনার নকশাল পর্ব? প্রসাদু জোতে গুলিচলার পর ওনারই দলের শান্তনু ঘোষ ( যিনি কল্লোল নাটকের থিম সং "" বাজে ক্ষুব্দ ঈশানী ঝড়ে রুদ্র বিষাণ'' বা ৬৬'র খাদ্য আন্দোলনের সময় বিখ্যাত ""নুরুলের মা'' গানটি লিখেছিলেন) লিখলেন আর এক বিখ্যাত গান "" তরাই কান্দে গো, জ্বলছে আমার হিয়া, নকশালবাড়ির মাঠ কান্দে সপ্তকন্যার লাগিয়া''।
    আর উৎপল দত্ত? ১৯৬৭তে পূজোসংখ্যা দেখুন। সিপি এম এর ""দেশহিতৈষী'' আর নকশালদের "" দেশব্রতী''। উৎপল সেবার ভারত সরকারের দেয়া সংগীত নাটক আকাদেমির সম্মান প্রত্যাখ্যান করলেন। তারপর এই নিয়ে দীর্ঘ চারপাতার কবিতা লিখলেন--"' শাহেন্‌শা, তোমার পুরস্কার তোমার থাক''।
    প্রথম লাইনটা এইরকম---"" পুরস্কার দিতে চেয়ে করেছ যে অপমান, কি জবাব দেব তার শক্তিমান!""
    আর কবিতাটি উনি ছাপালেন সিপিএম এর দেশহিতৈষীতে নয়, নকশালদের মুখপত্র দেশব্রতীতে। যে দেশব্রতীতে সরোজ দত্তরা সিপিএম কে " নয়া সংশোধনবাদী'' বলে গাল দিচ্ছিলেন।
    এহ বাহ্য উনি নক্‌শাল বাড়ি থেকে ঘুরে এসে খোলাখুলি নক্‌শাল নেতাদের সংগে মনুমেন্ট ময়দানের মঞ্চে বসে বক্তৃতা দিয়ে দেখা নোর চেষ্টা করলেন যে বিপ্লব এর objective condition লেনিনের"" দ্বিতীয় আন্তর্জাতিকের পতন'' লেখায় উল্লিখিত তিনটি কন্ডিশন অনুযায়ী উপস্থিত। নেই শুধু সাবজেক্টিভ কন্ডিশন, অর্থাৎ বিপ্লবী কমিউনিস্ট পার্টি। সিপিএম পলুটেড। ফলে নতুন বিপ্লবী কমিউনিস্ট পার্টি গড়ে তুলতে হবে। তারপরই ১৯৬৭ র শেষাশেষি প্রোডিউস্‌ করলেন "" তীর''। আমি প্রথম শো' দেখেছিলাম। মিনার্ভা থিয়েটরে, ওনার ফ্যান ছিলাম।
    উইকি না পড়ে ওনার রচনাবলীতে ওই নাটকটি পড়ুন। নাটকের থিম সং টার প্রথম লাইন লিখছি।
    --"" হৈহৈহৈ, দুশমন ঐ, আসে বুঝি আমর টারেৎ, বীরাও গাঁয়ের গেরিলা জওয়ান।
    কেশব সরকার, কানু সান্যাল, হাঁকে শোন জঙ্গল সাঁওতাল-- বীরাও গাঁয়ের গেরিলা জওয়ান।।
    টুকুরিয়ার ঝোপেঝাড়ে চল সাথী হুঁশিয়ারে হাতে হাতে লয়ে হাতিয়ার।।''
    উইকিপিডিয়ার মানেবই না পড়ে একটু পরিশ্রম করুন, মূল বই পড়ুন, তারপর সিরিয়াস রাজনৈতিক আলোচনা করা যাবে।
  • ranjan roy | ১০ আগস্ট ২০১০ ০০:০২463046
  • পিটি,
    কল্লোলের জন্যে উৎপল গ্রেপ্তার হন নি। ১৯৬৫তে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় সিপিএম এই যুদ্ধের বিরোধিতা করে। বলা হত--""যখনই মানুষ চায় বস্ত্র ও খাদ্য, সীমান্তে বেজে ওঠে যুদ্ধের বাদ্য''। সেই সময় সিপি আই বহাল তবিয়তে ছিল( ঠিক যেমন ইন্দিরার এমার্জেন্সির সময়)। কিন্তু সিপিআই এম এর নেতারা ভারত রক্ষা আইনে গ্রেফতার হন। মাত্র এক বছর আগে বাম ও ডান দুইভাগ হয়েছে। তখন সি পি আই (এম) নাম ছিলই না। একজন কে বলা হত ""ডানপন্থী'' আর একজনকে ""বাম''। সি আই এম নাম ১৯৬৭র ভোটের সময় সরকারিভাবে নেয়া হয়। উৎপল ১৯৬৬'র পূজোসংখ্যা ""দেশহিতৈষী''তে "" সংগ্রামের আর একটি দিক'' বলে একটি রাজনৈতিক প্রবন্ধ লেখেন। তারপর উনি গ্রেফতার হন। গুন্ডার আক্রমণ হয় মিনার্ভা থিয়েটারে। প্রমথ নাথ বিশী আনন্দবাজারে ""কমলাকান্তের আসরে'' কল্লোল নামক দেশদ্রোহী নাটক বয়কট করার আবেদন জানান। কিন্তু নাটক চলতে থাকে।
    আর ""তীর''নাটকটি ওনার রচনাবালীতেই আছে। শোভা সেন সন্‌জু ওরাঁওএর ভূমিকায়, শান্তনু ঘোষ নাম না করে কানুসান্যালের ভূমিকায় আর ইন্দ্রজিৎ সেন নকসালবাড়ির জোতদার ঈশ্বর তির্কির ভূমিকায় খুব ভালো অভিনয় করেছিলেন।
    এবার গূঢ় কথা। আগে যেমন সি পি আইয়ের ভেতরে অজয় ঘোষের লাইন নিয়ে একাংশের মতভেদ দানা বেঁধেছিল। যা পরে চীন-রুশ লাইনের বিতর্কের মধ্যেদিয়ে প্রকাশ পেল। তেমনি সিপিএম এর ভেতরে চিন্তা-১, চিন্তা-২, সুবিনয় রায়, সূর্য্য সেন ইত্যাদি নামে তাঙ্কিÄক দলিল দিয়ে লাইনের বিতর্ক চলছিল। উপদল গড়ে উঠছিল। যাদের অধিকাংশ পড়ে নিজেদের মধ্যে নানা ভেদ থাকলেও নকশাল্‌সমর্থক হয়ে প্রকাশ পেল জুলাই ১৯৬৭ থেকে। উৎপল দত্ত, নরেন দে, এবং পুলিশ ইউনিয়নের নেতা স্বদেশ মিত্র বা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দিলীপ বাগচি ছিলেন সূর্য সেন দলিলের সঙ্গে যুক্ত। এনিয়ে বিস্তৃত বাংলালাইভের মজলিশী পাতায় "" অথ নকশাল-বধ কথা''য় লিখেছি। ছোটভাই ব্ল্যংকি একটু হেল্পালে গুরুতে লাগাতার লিখবো।
  • kc | ১০ আগস্ট ২০১০ ০০:১১463047
  • উৎপল দত্তের ময়দানের মঞ্চে বক্তৃতা দেওয়া নিয়ে সত্যজিৎ রায়ের একটা খুব ভাল সাক্ষাৎকার আছে। আমি নেটেই পড়েছিলাম। আজকে দুপুর থেকে প্রচুর খুঁজলাম, পেলাম না।
  • pi | ১০ আগস্ট ২০১০ ০৬:৫৫463049
  • দেশের চ্যানেলে হয়তো দেখাচ্ছে এটা, মাওবাদীদের মমতাকে খোলা চিঠি।
    জানিনা, মমতা এগুলো উত্তর দিয়েছেন কিনা। দিলে উত্তরগুলো কী জানার ইচ্ছে রইলো।
    আজকের র‌্যালি তে এই প্রশ্নগুলো ওঠেনি ?

    In the letter, the Maoists asked Mamata Banerjee why she was not opposing "Operation Green Hunt" against the rebels in the jungles of eastern India, including Jangalmahal area and why she attacked and sidelined her own MP, Kobir Suman, when he opposed the operation.....

    Mamata was questioned what she has done to return the land of the Singur farmers seized by the state government for the failed Tata Motors car project...

    She was asked why she was not taking active role to get released those arrested from Khejuri and Nandigram during the unrest there over the special economic zone.

    http://www.newkerala.com/news2/fullnews-15866.html
  • aka | ১০ আগস্ট ২০১০ ০৭:৪২463050
  • মাওবাদীদের এই দাবীটার এখনো কোন মানে বুঝি নি। গ্রীন হান্ট বন্ধ করতে বলা হবে কেন? যাতে মাওবাদীরা জ্যানগনের আদালতে নির্বিবাদে বিচার চালাতে পারে?
  • kallol | ১০ আগস্ট ২০১০ ০৮:২১463051
  • ধন্যবাদ রঞ্জন।
    আমি জানতাম না যে তরাই কান্দে গো শান্তনু ঘোষের লেখা। আমার ধারনা ছিলো ওটা অজিতদার (পান্ডে) লেখা ও সুর। গানটার সুরও কি অজিতদার নয় ? তবে সে সময় অজিতদা বড় ভালো গাইতো গানটা।
  • saikat | ১০ আগস্ট ২০১০ ১০:২০463052
  • 'তরাই কান্দে গো' গানটা তো বিভিন্ন জায়গায় পড়েছি অজিত পান্ডেরই লেখা ! এই তো কয়েকদিন আগে কোথায় পড়লাম যে 'জ্বলছে আমার হিয়া' প্রথমে ছিল ' কান্দছে আমার হিয়া' যেটা চারুবাবুর (?) কথায় অজিতবাবু 'জ্বলছে' -তে বদল করেন।

    আর 'নুরুলের মা' গানটার জন্য অজিতবাবু বিখ্যাত, সেটা তো গাওয়ার জন্য?
  • dukhe | ১০ আগস্ট ২০১০ ১১:১২463053
  • রঞ্জনবাবুকে অনুরোধ - wiki-র পাতায় এসব তথ্য তুলে দিন।
  • PT | ১০ আগস্ট ২০১০ ১১:৫২463054
  • RR
    “I went about in quest of an identity, and the IPTA’s general secretary … Niranjan Sen, gave it to me by asking me to join his vast organization as director and actor. The composer Salil Choudury called on me with a message from Niranjan Sen and for about eight months, I savoured the power of mass-audience which alone can make theatre come alive.” Towards a Revolutioary Theatre/p33

    গণনাট্যে থাকাকালীন উৎপল প্রথমে অভিনয় করেন পানু পলের লেখা ভাঙা বন্দর নাটকে, তারপর পরিচালনা করেন রবীন্দ্রনাথের বিসর্জন এবং গোগোলের ইন্সপেক্টর জেনারেল। পরে পানু পাল, উমানাথ ভট্টচার্য, মমতাজ আমেদ খাঁ এঁদের নিয়ে সারা বাংলায় ঘুরে ঘুরে অভিনয় করতে শুরু করলেন উমানাথ ভাট্টাচার্যের নাটক চার্জশীট -- এর পরিচালনায় ছিলেন পানু পাল। ১৯৫২ সালে ইলেকশান ক্যাম্পেনে নতুন পথনাটিকা ভোটের ভেট করার পরেই গণনাট্য ছেড়ে দেন।

    কেন ছেড়েছিলেন?

    ১) স্তালিন-ট্রট্‌সকি সংক্রান্ত মতভেদ আর ২) নিষিদ্ধ কমুনিস্ট পার্টির প্ল্যাট্‌ফর্ম ব্যবহার করে অভিনয় করা নিয়ে মতভেদ।

    এসব সম্পর্কে বিশদে পাবেন: পশ্চিমবঙ্গ পত্রিকার উৎপল দত্ত স্মরণ সংখ্যা ১৪০৮-এ (উৎপল দত্ত ও তাঁর রাজনৈতিক থিয়েটার: অজিত বসু)

    আপনি অনেক কিছু হয়ত জানেন কিন্তু বোঝাই যাচ্ছে যে এই ঘটনাগুলো জানতেন না।

    এর পরে আশা করি কাউকে ""কিস্যু জানেন না"" বলার আগে কয়েক বার ভাববেন। তার সঙ্গে এও আশা করি, এর পরে মনে রাখবেন যে উইকির ওপরে ভরসা না করে অন্যেরাও একটু-আধটু পড়াশুনো করে কিন্তু নিজের পান্ডিত্য জাহির করার জন্য এই টইকে ব্যবহার করেনা।
  • | ১০ আগস্ট ২০১০ ১১:৫৪463055
  • ছি পি এম না ছি পি আই?! গণনাট্যের কথা হচ্ছে, অথচ সিপিআইয়ের নাম নেই......B-{),

    এর পর শুনতে হবে কংসের কারাগারে সিপিআইএম নামক পার্টি জন্মগ্রহণের পর মানবেন্দ্রনাথ, ইত্যাদিরা তাকে কোলে করে কংগ্রেস নামক বাসুকির ছত্রছায়ার আচ্ছাদনে ঢেকে পশ্চিমবঙ্গ-নামক যশোদার কাছে নিয়ে এসেছিলেন।
  • | ১০ আগস্ট ২০১০ ১১:৫৮463056
  • যাক, র রা লিখে দিয়েছেন, কিন্তু পিটিবাবু বোধহয় জানতেন না।
    কি PITY!
  • pinaki | ১০ আগস্ট ২০১০ ১২:৪৪463057
  • PT কি রঞ্জনদার বক্তব্যকে চ্যালেঞ্জ করলেন? নাকি ন্যাড়াদার বক্তব্যের রেফারেন্স দিলেন? আপনি যেটুকু টুকলেন সেটার সাথে রঞ্জনদা যে তথ্য দিয়েছেন তার সম্পর্ক কি? রঞ্জনদা বলছেন ৬৭-র কথা। আপনি বলছেন ৫২-র কথা। এতো আপেল আর কমলালেবুর তুলনা হয়ে গেল।
  • pinaki | ১০ আগস্ট ২০১০ ১২:৫৩463058
  • আর একটা লোক গণনাট্যর সাথে ৮ মাসের জন্য যুক্ত ছিলেন। সেটাকে গণনাট্যের সাথে যুক্ত থাকা ভেবে যদি আপনি আনন্দ পান - তাতে কারো কিছু বলার নেই। এটা তো পরিষ্কার যে গণনাট্যের ধারা উৎপল দত্ত বহন করতেন না।
  • PT | ১০ আগস্ট ২০১০ ১২:৫৫463060
  • pinaki

    ১) Aug 2010 -- 11:55 PM প্রথম তিন লাইন পড়ুন।
    ২) 09 Aug 2010 -- 11:39 PM
    -- ৮ নম্বর লাইন।

    এবং এর সঙ্গে জুড়ে নিন:
    09 Aug 2010 -- 07:39 PM -- ""উৎপল দত্ত কস্মিন কালেও গণনাট্যে ছিলেন না""
  • PT | ১০ আগস্ট ২০১০ ১৩:০১463061
  • *08 Aug 2010 -- 11:55 PM
  • lcm | ১০ আগস্ট ২০১০ ১৩:০৩463062
  • যা তেরি! উৎপল দত্ত সিপিএম করলেন কবে, শুধু ভিলেন-ই তো করেলন, মাঝে মধ্যে কমেডিয়ান শ্বশুর... তবে নাটক করেছেন অনেক, বড় নাটুকে লোক ছিলেন...
  • pinaki | ১০ আগস্ট ২০১০ ১৩:০৪463063
  • হ্যাঁ, সে দেখেছি। কিন্তু সেটাতো একটা টেকনিক্যাল ব্যাপার। আমি পিডিএসএফ বলে একটা ছাত্র সংগঠন করতাম। ওটা আট বছর করেছি সক্রিয়ভাবে। আর তার আগে এস এফ আই আমাকে আটানার মেম্বারশিপ দিয়েছিল স্কুলে থাকতে। এবার আপনি যদি বলেন আমি এসেফাই এর সাথে 'যুক্ত ছিলাম', আর রঞ্জনদা যদি আমার আট বছরের রাজনৈতিক কার্যক্রম ফলো করে এটা কনক্লুড করে যে আমি এসেফাই এর সাথে 'কস্মিনকালেও যুক্ত ছিলাম না' - কার কথাটা এসেন্সের দিক দিয়ে ঠিক?

    আপনি টেকনিক্যালি হয়তো ঠিক বলছেন। কিন্তু কথাটা হচ্ছিল উৎপল দত্তের রাজনীতি নিয়ে। টেকনিক্যাল সদস্যপদ নিয়ে নয়।
  • Arpan | ১০ আগস্ট ২০১০ ১৩:২২463064
  • এই আটানা আমার থেকেও নিয়েছিল। আমিও তালে হার্মাদ ছিলাম?
  • kc | ১০ আগস্ট ২০১০ ১৩:২৮463065
  • সবাই পিটিকে নিয়ে এত খেরে থাকে কেন? আপিসে কাজের ফাঁকে, চা খেয়ে, সাদা কাঠি খেয়ে, মন ভাল করে তবেই তো এখানে আড্ডা মারতে আসা!!! গুচতে আড্ডা দিয়ে তো কোনও বিশাল কাজ করিনা আমরা!!! এত খাড়াখাড়ি কেন? পিটিই বা এরকম করে কথা বলেন কেন? মতান্তর চলুক, কিন্তু কেমং যেন মনান্তর টাইপের ব্যাপার লাগে কেং?
  • PT | ১০ আগস্ট ২০১০ ১৩:৫১463066
  • 08 Aug 2010 -- 11:55 PM এর প্রথম লাইনটা পড়ুন। কার ভাষা কেমন বুঝতে পারবেন।
  • lcm | ১০ আগস্ট ২০১০ ১৪:১৩463067
  • প্রথম লাইনটা খুঁজে আর পাই না। আগের পাতায় নেই। তারও আগের পাতায় ১১:৫৫-এ.... এত পিছিয়ে যেতে ভয় লাগে, পরিশ্রম হয়... যাই হোক, অবশেষে খুঁজে পেলাম....
    রঞ্জন রায় বলেছেন পিটি কিছু জানেন না।
    আরে সে তো কথার কথা। আমি তো কলকাতায় রাস্তা ঘাটে, বাসে, দোকানে প্রায়ই শুনতে পেতাম - তুমি আমার থেকে বেশী জানো? তুই আমার থেকে বেশী বুঝিস? তুমি একেবারে সব জেনে বসে আছো!

    আমাকে যেমন বাসে একজন বলেছিল (জোর ব্রেক কষায় ওনার গায়ে একটু পড়ে গেছিলাম) - কি ভেবেছেন কি আপনি? কি ভেবেছেন?
    আমি তাকে বললাম, ভেবেছি তো অনেক কিছুই। আপনি শুনবেন সব। চলুন তাহলে পরের স্টপে নেমে কোথাও একটু বসি।

    ও কিছু না। ওরকম হয়।
  • dukhe | ১০ আগস্ট ২০১০ ১৪:১৪463068
  • ঐ যা: - ভুল করে 09Aug2010 -- 12:22PM এর পোস্ট পড়ে ফেললাম !
  • lcm | ১০ আগস্ট ২০১০ ১৪:২০463069
  • যা তেরি! দুখে আবার কি সব পড়ে ফেলল।
    আমি তো ৯ আগস্ট ১২:২২ এর পোস্ট দেখতে পাচ্ছি না।
    চোখটা একেবারে গেল নাকি, নাকি কম্পুতে ভাইরাস। কিন্তু এ তো ম্যাক, এতে তো ভাইরাস হয় না।
    নাকি দুখে সত্যিই ভুল করে পড়ে ফেলল।
  • de | ১০ আগস্ট ২০১০ ১৪:২২463071
  • কেসিকে ক'! এই সবসময় খেরে থাকাটা ভাল্লাগেনা, মন খারাপ হয়ে যায়।

    আমি কিন্তু কলেজে ঢুকে হার্মাদদের আটানা দিই নি:)) তার জন্যে পরে অবশ্য অনেক ঝামেলা সইতে হয়েছিলো! তখন 'না' শোনার অভ্যেস ছিলো না কিনা বাবুদের।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন