এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কি ভাবছেন সবাই(২)

    Ishan
    অন্যান্য | ১৮ অক্টোবর ২০০৬ | ৭৯২১৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • partho | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১৮:০৯697808
  • আজকের সংবাদ প্রতিদিনের খবর - বেনুগোপাল ধূত(ভিডিওকন) বলেছে টাটাদের উচিত সরাসরি কৃষকদের সঙ্গে কথা বলা। টাটাগ্রুপ প্রতিদিন ১০০ কোটি টাকা লাভ করে। ইচ্ছে করলে তারা একদিনের লাভের টাকা কৃষকদের দিয়ে সমস্যা মিটিয়ে নিএ পারে। ওরা বিশাল টাকা বিনিয়োগ করে কোরাস কিনেছে। সিঙ্গুরেরে কৃষকদের জন্য সামান্য টাকা খরচ করলেই পারে। মুখ্যমন্ত্রীকে বলেছি, টাটারা এই প্রকল্পে রাজ্য সারকারকে না জড়ালেই ভাল করতো। মুখ্যমন্ত্রী বলেছেন বড় বিনিয়োগে রাজ্য সর্কার সবসময়েই সাহায়্য করে। বেনুগোপাল ধূত আগে আসোচেমের সভাপতি ছিলেন।
  • arjo | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১৮:২৮697809
  • আমার অবস্থান টা ক্লিয়ার করি। একটু গুলিয়ে যাচ্ছে। আরও অনেকের মতন আমিও শিল্পের পক্ষে, সাথে অনিচ্ছুক চাষীদের জমি ফিরিয়ে দেওয়ার পক্ষে বা উপযুক্ত সমাধানে আসার পক্ষে। একটু ঘুরেই দেখা যাক না

    ১। ঠিক এই কথাই কিন্তু বিরোধী পক্ষ অনেকদিন ধরে বলে আসছে। আর এই কথাই লেজিটেমেসি পেতে শুরু করেছে আজ এক্সপ্রেস ওয়ে নয়দিন বন্ধ থাকার পর। তার আগে অবধি শোনা গেছে কৃষি এবং শিল্প দুই একসাথে চাওয়া অনেকটা ""বাবুরাম সাপুড়ের"" কাছে সাপ চাওয়ার মতন।

    ২। এক্সপ্রেস ওয়ে নয়দিন বন্ধ আছে, অনেকেই মনে করেন অনিচ্ছুক চাষীদের জমি নেওয়া ভুল। কিন্তু সরকারের কাছ থেকে আজ অবধি কোনোরকম সমাধান সূত্র আসে নি। এক্সপ্রেস ওয়ে নয়দিন বন্ধ থাকার পরেও সরকার কোনোরকম সমাধানে আসতে হয় ব্যর্থ নয়ত রাজনৈতিক দাবা খেলে ভুলকে ঠিক প্রমাণ করতে। মাইণ্ড রিডিং ঠিক নয় কিন্তু আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে যদি শিখি তাহলে মনে হয় মমতাকে একঘরে করে রাজনৈতিক ব্যাটেল জিততেই সরকার পক্ষ বেশি সচেষ্ট। সেটা কি impasse থেকে বেরোনোর ইন্ডিকেশন?

    ৩। নেতিবাচক রাজনীতি ধিক্কার জনক। কিন্তু যদি নেতিবাচক রাজনীতির গজাল না মারলে সরকারের মাথায় কিছু না ঢোকে তাহলে সেটাই হবে। এর জন্য মমতা বন্দোপধ্যায় যতটা দায়ী সরকার তার থেকে এক ইঞ্চি কম দায়ী নয়। কিন্তু নেতিবাচক রাজনীতি করব না বলে বাইগনস বি বাইগনস বলে ভুলকে ঠিক বলে চালিয়ে দিতে হবে? এক্সপ্রেস ওয়ে বন্ধ আছে তারজন্য সরকারকে ইকুয়াল দায়ী করুন। সরকার কি যাদের জমি গেছে তাদের প্রত্যক্ষ আয়ের কোনো বন্দোবস্ত করতে পারত না? অনেক পন্ডিতই অনেক সলিউশন বলেছেন কিন্তু।

    ৪। বিজনেস হাউসের হুমকি এবং সরকারের ভালো মানুষের মতন মুখে ""আমরা কি করব"" গোছের ভঙ্গী কি খুব বুঝতে অসুবিধা হয়? আর একটা দিক থেকে বিরোধী পক্ষের উপর চাপ সৃষ্টি করা। এটা কি রাজনীতি নয়? এতেও এই অ্যাসাম্পশান নেই যে কোনোরকম সমাধানে যেতেই আমরা ইচ্ছুক নই। impasse যদি কাটাতেই চান লুক ব্যাক মাইট, অ্যান্ড লেটস কল এ স্পেড এ স্পেড। খুব বেসিক ডেমোক্রেসির প্রশ্ন আমার জমি আমার। তাতে বাগান করব না, কৃষি করব না, বেশি দামে বিড়লাকে বেচব তা আমার চয়েস। সেটাকে স্বীকার করে রাজনৈতিক দাবা না খেলে সরকার তরফে সচেষ্ট হলেই আপামোর জনগণের লাভ বেশি।

    ৫। এখানে যদি সমাধান সূত্র বের না করা যায় তাহলে ভবিষ্যতেও প:ব: এর শিল্পায়ানের পথ খুব সুগম নয়। একই প্রশ্ন ঘুরে ফিরে আসবেই আসবে। এবারে পাশা খেলবেন না, সমাধান বের করবেন সেই চয়েস সরকারের। বিরোধীরা প্রশ্ন তুলেছেন উত্তর খোঁজার দায় সরকারের।
  • a x | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৩১697810
  • শালবনীতে কদিন আগে SEZ অ্যাপ্রুভড হয়ে গেছে। কাজেই ট্যাক্সো নিয়ে ভাবার দরকার নেই, লেবার আইন নিয়ে ভাবার দরকার নেই।

    "পরিবর্তনের স্বার্থে তাকে (বিরোধীতাকে) জোর করে হঠাতে হবে"

    অসাধারণ! দেখেও ভালো লাগে ঘোষিত কিম্বা অঘোষিত সিপিএম সমর্থকদের মধ্যে এখনও এমন সততা বেঁচে আছে। কথা টথা বলার কি দরকার, কোনো পাব্লিক ডিবেটেই বা কোন "আকাট" যায়, শুরুর আগে কিম্বা পরে। আমরা জানি এটাই ঠিক, বাকি সব প্রতিক্রিয়াশীল!

    ব্ল্যাংক, এই স্কচের যুক্তির জোরেই বোধহয় EPW "ইয়েলো জার্ণালিজম" হয়েছিল? :-))। হতেও পারে সরকারেরও এরকমই কোনো স্কচ প্রণিত যুক্তি নয়াচরের ক্ষেত্রেও কাজ করে। এমনকি ১৪ জনের এক্সপার্ট কমিটি রিপোর্টের পরেও। কাজেই জিওলজিকাল সার্ভের ডেপুটি ডিরেক্টর জেনেরাল তো নস্যি! পরিবেশ রক্ষার ব্যপারে কি আর পড়াশোনা করে মন্তব্য করা দরকার নাকি!
  • partho | ০২ সেপ্টেম্বর ২০০৮ ১৯:১৩697811
  • টাটাদের সিঙ্গুর প্রকল্প পিছিয়ে যাবার কারন কিন্তু শুধু মমতা নন। এবারের বর্ষাতে যা ভোগান্তি হয়েছে তা প্রোজেক্ট ম্যানেজাররা ভালই জানেন। সিঙ্গুর প্রোজেক্টের এলাকাটি একটি অতি ঊন্নত সেচ প্রকল্পের আওতাএ পড়ে। সেচ প্রকল্পের খাল আর নালাগুলোকে (যে গুলি Nano Projectএর মধ্য দিয়ে গেছে) অবিবেচকের মতো আটকে দেয়ার ফলে প্রোজেক্টের সীমানার ভিতরে আর বাইরে দুই জায়গাতেই জল জমে। সব্‌চাইতে দুর্ভাগা তারা যাদের জমি প্রোজেক্টের বাইরে কিন্তু জল জমার দরুন চাষ তো দূরের কথা ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছিল। টাটাদের প্রোজেক্ট ও পিছিএছে। টাটাদের বায়্‌না অনুযায়ী সরকার বাহাদুর কথা দিয়েছেন যে ওখানকার নিকাশি ব্যবস্থার পরিবর্তন করবেন - আরো কয়েক শো কোটি টাকার ধাক্কা।

    আচ্ছা ঐ existing সেচ প্রকল্প যা কিনা Nanoর ভোগে গেলো তাতে সরকার বাহাদুর আজ পর্যন্ত কত টাকা গলিয়েছেন তা কি কেউ জানেন ?
  • shyamal | ০২ সেপ্টেম্বর ২০০৮ ২১:৫৪697812
  • মমতার ব্ল্যাকমেল বোধ হয় কাজ করবেনা।
    http://tinyurl.com/66oz7y

    আমার একটা সিনেমা মনে পড়ে যাচ্ছে : রুথলেস পিপল।
  • sarathi | ০২ সেপ্টেম্বর ২০০৮ ২২:৩২697813
  • অবশেষে ন্যানো বিদায়, ষোলো কলা পুর্ণ

    শুধু বিরোধীরা নয়, সর্বস্তরের নেতি মানসিকতার আজ উল্লাসের দিন, মহালয়ার প্রাক্কালে "মন্দিরে মন্দিরে আলোকবর্তিকা"
    হয়তো কারুর প্রচুর আর্থিক-রাজনীতিক লাভ হবে এবং আরো নানাকিছু

    অন্ধকারে থাকবেন ইচ্ছুক-অনিচ্ছুক সব কৃষক আর কর্মসংস্থানের স্বপ্নদেখা কিছু সাধারণ মানুষ
  • Somnath | ০২ সেপ্টেম্বর ২০০৮ ২২:৪২697814
  • আজ স্টার আনন্দে নিরুপম সেন এর সক্ষাৎকার দেখলাম। প্রায় এক ঘন্টা। জমির ব্যপারটা বোঝা গেলো পুরোপুরি। ম্যাপ নিয়ে এসেছিল। যদি সত্য কথা ও সত্য এভিডেন্স এনে থাকে, তো যে কয় ওখানে অনিচ্ছুক চাষীদের জমি ফিরিয়ে দেওয়া উচিত। তারা সেখানে চাষ করবেন - তারে আমি "ছাগল" বললাম। পরিষ্কার ভাবে দ্যর্থহীন ভাবে বললাম।

    যারা জমি দিয়েছেন, তাদের পরিবারের কর্মক্ষম লোকেদের রেজিস্ট্রেশন আর সরকারী ট্রেনিং নিয়ে যা বলল তা ও যদি সত্য হয়, তো সরকারী পদক্ষেপকে সদর্থক ই বলতে হয়।

    স্টারানন্দের একজন সাংবাদিক দুটো অপশন দিল, প্যাকেজকে বেটার করার জন্যে, যা শুনে নিরুপম বাবু বলতে বাধ্য হলেন "হ্যাঁ এগুলো করা যেতে পারে। অসম্ভব নয়।" অভিরূপ সরকার সোজা সাপটা প্রশ্ন করেছেন সরকার কে - তারা বেটার প্যাকেজ নিয়ে নিজে থেকে কেন এগিয়ে আসছেন না। তাতে ভদ্রলোক বেশ চাপ খেলেন। আরেকজন বললেন তিরিশ বছর ধরে রাজ্যে কর্মসংস্কৃতি ভোগে পাঠানোর অভিযোগ - সেটাও স্বীকার ই করে নিলেন প্রায়। মোটকথা সাক্ষাৎকারটা একতরফা প্রোপাগণ্ডা হয় নি। দেখে ভালো ই লাগল। সময় পেলে বা মনে থাকলে ডিটেলস দেওয়া যাবে।
  • siki | ০২ সেপ্টেম্বর ২০০৮ ২৩:১৭697815
  • একটু ডিটেল দাও হে, ওমনাথ। আমি রাতের স্ক্রোলিং হেডলাইনে যা দেখলাম, আপাতত ন্যানো মুলতুবি। সিঙ্গুরে।
  • bitoshok | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ০০:০৪697816
  • interview-টা কেউ online করার ব্যবস্থা করতে পারে? আমার dept -এ streaming ভীষন slow চলছে।
  • Arpan | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ০০:৫৯697818
  • আমি এইমাত্র দেখে উঠলাম। বিস্তারিত লিখছি।
  • Arpan | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ০১:৪৫697819
  • এখন মোটামুটি পয়েন্ট করে লিখছি। সোমনাথ অনেকটাই লিখে দিয়েছে।

    ১) এই প্রথম সিঙ্গুরের অধিগৃহীত জমির ম্যাপ দেখানো হল। প্রকাশ্যে। আকারে অনেকটা আমেরিকার ম্যাপের মত দেখতে। তাতে লাল রঙের অসংখ্য ছোট ছোট প্লট দেখা গেল, যেগুলো অনিচ্ছুক কৃষকদের জমি। লাল রঙের ঘনত্ব বেশি পশ্চিম ও দক্ষিণ-পূর্ব দিকে। মানে ক্যালিফোর্নিয়া আর ফ্লোরিডার দিকে। ক্ষেত্রফলের হিসাবে মূল জমির এক-তৃতীয়াংশ তো হবেই।

    মোট কথা ওইভাবে বিচ্ছিন্নভাবে জমিগুলি সনাক্ত ও বিযুক্তীকরণ করে চাষযোগ্য জমিতে রূপান্তরিত করা ও পুরানো মালিকানায় ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। বাস্তবে। এছাড়াও নিরুপমবাবু বলেছেন জমি অধিগ্রহণ আইন অনুযায়ী জনস্বার্থে অধিগৃহীত জমি এইভাবে ফিরিয়ে দেওয়া যায় না।

    তাছাড়া ওই আইনে ইচ্ছুক বা অনিচ্ছুক বলে কিছু হয় না।

    ২) সরকার এই মূহুর্তে প্যাকেজ নিয়ে সলিড কিছু ভাবেনি। মানে যেগুলি ভাবা হয়েছে (পরে লিখছি) সেইগুলির বাইরে নতুন করে কিছু প্রস্তাব তাদের তরফে দেওয়ার নেই। স্টার আনন্দের একজন সংবাদদাতা প্রশ্ন রেখেছিলেন অণ্ডালে যে ধরণের ক্ষতিপূরণ পদ্ধতির কথা ভাবা হচ্ছে - এক একর জমির বদলে এক কাঠা জমি চাষীদের দেওয়ার কথা (টাকার অংকের বাইরে) সেই ধরণের কিছু এখানে সম্ভব কিনা। নিরুপমবাবু বললেন এইখানে অধিগৃহীত জমির পরিমাণ এত কম যে পুরোপুরি ওই মডেল ফলো করা মুশকিল আছে। তবে শিল্পোন্নয়ন নিগমের কাছে কিছু জমি রয়েছে (পুনর্বাসনের জন্য), তৃণমূল নেত্রী আলোচনায় বসলে এই লাইনে এগোনো যেতে পারে। তবে ওই জমির চরিত্রও পুরো পাল্টে গেছে। কাজেই সেখানে চাষবাস আর সম্ভব নয়।

    ৩) এইবার ক্ষতিপূরণের প্যাকেজের হিসাবনিকাশ। একর পিছু সাড়ে আট লক্ষ টাকা করে জমির দাম দেওয়া হয়েছে। যেইটা উনি বললেন ওই অঞ্চলে গত তিন বছরে সব ধরণের জমির গড় বাজারমূল্য ধরে এবং তার উপরে আরো ত্রিশ শতাংশ যোগ করে। এইটা পেয়েছেন জমির মালিক। এর উপরে আরো পঁচিশ শতাংশ দেওয়া হয়েছে ওই জমিতে যেইসব আনরেজিস্টার বর্গাদার এবং খেতমজুর ছিলেন তাদের জন্য। এর বাইরে নতুন কিছু তথ্য পাওয়া যায়নি। গ্রামীণ মহিলাদের কেটারিং ট্রেনিং দেওয়া হয়েছে যাতে তাঁরা ক্যান্টিন চালাতে পারেন। অনেককে সেলাই মেশিন দেওয়া হয়েছে যাতে টাটার কারখানায় ইউনিফর্ম ইত্যাদি সাপ্লাই দিতে পারেন। সাড়ে তিনশোজনকে আইটিআইতে ট্রেনিং দেওয়া হয়েছে। যাঁরা শিক্ষাগত অযোগ্যতা বা বয়সের কারণে বিকল্প জীবিকা খুঁজে নিতে পারবেন না তাঁদের রিহ্যাবিলিটেট করার জন্য সরকার কিছু জমি নিজের কাছে রেখেছে। পরিবার পিছু চাকুরির আশ্বাস দেওয়া সম্ভব নয়। কারণ মূল কারখান্য বাস্তবিকই হাজারখানেকের বেশি কর্মসংস্থান হবে না। তবে অনুসারী শিল্পে মূল শিল্পের থেকে বেশি কর্মসংস্থান হবে। এবং আশা করা হচ্ছে এই ফ্ল্যাগশিপ প্রোজেক্টের মাধ্যমে অনুসারী শিল্প আরো মূল শিল্পকে এই অঞ্চলে টেনে আনবে।

    ৪) নতুন করে আর্থিক প্যাকেজ ঘোষণা সরকার কেন করছে না, অভিরূপবাবুর এই প্রশ্নের উত্তরে নতুন কিছু শোনা যায়নি। সেইটা করা হলে ন্যানো প্রোজেক্টের ভায়াবিলিটি নিয়ে প্রশ্ন উঠে যাবে, এইরকম একটা দায়সারা গোছের উত্তর শোনা গেছে। যেই কারণে মমতার আণ্ডারপাস প্রস্তাবটিও গ্রহণযোগ্য নয়।

    ৫) দীপঙ্কর দাশগুপ্তের কর্মসংস্কৃতির অভাবের অভিযোগ নিয়ে নতুন কিছু শোনার কথাও ছিল না, শোনাও যায়নি। বাধ্য ছত্রের মত সব অভোযোগ হাসিমুখে মেনে নিলেন। তার পরে কূট তর্ক শুরু করলেন বন্‌ধের অধিকার ও তার প্রয়োগ এই দুইটি সম্পূর্ণ আলাদা জিনিস কিনা সেইটির চুলচেরা বিশ্লষণে। আর বললেন ন্যানো প্রোজেক্ট প:বঙ্গ হারালে সেইটি কর্মসংস্কৃতির অভাবের জন্য হারাবে এমনটি তিনি মনে করছেন না।

    ৬) বিরোধী দলনেত্রী বা সিঙ্গুরের আন্দোলন নিয়ে একটা প্রচ্ছন্ন সমীহের ভাব ছিল। হয়ত ঠেকে শেখা! আর বললেন উনি ন্যানো প্রোজেক্ট চলে গেলে সিপিয়েম রাজনৈতিক লাভ পেতে পারে, কিন্তু তিনি ভবিষ্যত নিয়ে বেশি ভাবিত।

    এককথায় শিল্পমন্ত্রীর প্রেজেন্টেশন বিমান বোস বা শ্যামল চক্কোত্তির থেকে অনেক আলাদা। মধ্যবিত্তদের বেশ পছন্দ হবারই কথা।
  • Arpan | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ০১:৪৮697820
  • এইবার বাকিরা ল্যাহেন।
  • shyamal | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ০১:৫৪697821
  • যদি সরকার এই চারশো একরের মালিকদের বেশি রেটে টাকা দেয়, তবে যারা অলরেডি জমি দিয়ে টাকা নিয়ে নিয়েছে ( অধিকাংশ চাষী) তারা বলবে আমাদেরও বেশি রেট দেওয়া হোক। সেটা কি অন্যায্য বলা যাবে?
  • bitoshok | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ০৩:২৭697822
  • নিরুপম বাবু যদি এই টুকু মাত্র তথ্য দিয়ে থাকেন, তাহলে তার মধ্যে নতুন কিছু নেই, সিঙ্গুরে-র ১০০০-একর জমির ল্যন্ডম্যাপ ছাড়া।
  • aja | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ০৪:৫৩697823
  • পাপী মন, একটা কথা মনে হল। টাটার প্রতিদ্বন্দীরা মমতার হাতে তামাক খেয়ে গেল না তো?
  • abc | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ০৬:৩৮697824
  • nano নিয়ে কিছু কথা
    ১)Tata সিঙ্গুর ছেড়ে চলে গেলেও West Bengalএর শিল্পায়নের কোনো প্রভাব পড়বে না। যদি পরিকাঠামোর উন্নতি ঘটে (যেমোন নতুন airport) andcompetitive price এ জমি পাওয়া যায় যে কোনো বড় company বিনিয়োগ করার জন্য এগিয়ে আসবে। nano episode boardroombengali executiveকে নিয়ে হাসি মজার বিষয় হতে পারে কিন্তু decision making factor কখনই নয়
    ২)মমতা যে প্রতিবাদ করছেন তা কখোনো সমর্থন করা যায় না। যে কোনো প্রতিবাদ যা মানুষের অসুবিধা সৃষ্টি করে তা desireablje নয়। এতে MNCএর কোনো অসুবিধা হয় না হয় এলাকার বাসিন্দাদের
    ৩)nanoকে কেন্দ্র করে সবচেয়ে বাজে লাগে mediaর ভুমিকা particularly ABP।এই ঘোলাজলের বর্তমান দুনিয়ায় public opinion তৈরী না করে এরা যেন Tataর মুখোপত্রে পরিণত হয়েছে আর এদের বিরুধে রোয়েছে একই রকমের অসহ্য সুশীল সমাজ যারা spotlight এর জন্য মমতার মনচে উঠে বোসে আছেন
  • Arijit | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৩৫697825
  • সকলকে হার্দিক অভিনন্দন।
  • Blank | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৪০697826
  • ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি হোক বা না হোক, কোনো বড় ব্যবসায়ী এর পর এখানে কোনো প্রোজেক্ট করার আগে দশ বার ভাববেন।
  • Ishan | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৫৯697827
  • মাথায় বাজ ভেঙে পড়বার মতো কিছু হয়েছে কি?
  • Arijit | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১০:১২697829
  • না বিশেষ কিছুই না, নতুন প্রোজেক্ট আনাটা আরো চাপ হয়ে গেলো, হয়তো আর আসবেও না। আমাদের টিমোবাইল জার্মানিও এই প্রশ্নগুলো তুলতে শুরু করেছে গত সপ্তাহ থেকে। জাস্ট শট আওয়ারসেলভস ইন দ্য ফুট - এই আর কি...
  • sarathi | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১০:১৪697830
  • খুবই হতাশ মনে হচ্ছে সবাইকে

    সরি, সবাই নয় কেউ কেউ বীভৎস মজাও পেয়েছেন

    তবে অল্পকিছু মানুষের বিশ্বাসঘাতকতায় গোটা সমাজ ভুগেছে এ উদাহরণ ঐতিহাসিক সত্য

    পলাশী প্রান্তরের পাশেই লেখা থাকবে জাতীয় সড়কে অধিগৃহীত ২১টি মঞ্চ
  • sarathi | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১০:২৯697831
  • না না বাজ তো পড়ে নি

    "ঝরঝর বারিধারা" বর্ষিত হইয়া
    আন্দোলনকারীদের জয় ঘোষিত হইয়াছে

    ইহার পর আর কিই বা হইবে, বরজোড় কোন লগ্নিকারী পশ্চিমবঙ্গ কে বিরক্ত করিবার দু:সাহস দেখাইবেন না

    আমরা অর্থাৎ যাহারা বাহিরে থাকি বা থাকিতে ইচ্ছুক তাহাদের আরো আনন্দের দিন, বাৎসরিক ভ্রমণে আসিয়া দীনদু:খিনী অনুন্নত বাংলার ছবি বিভিন্ন সাইটে প্রদর্শিত করিব
  • bitoshok | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪০697832
  • জমি গেলে যাদের যায় আসে, তারা তাদের জবাবটা খুব স্পষ্ট ভাবেই জানিয়ে দিয়েছেন বোধহয় কিছুদিন আগে। 'বিশ্বাসঘাতকের' সংখ্যা মনে হয় নেহাত কম হবে না।
  • pi | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪৯697833
  • টাটার এই কারখানা হইলে 'দীনদু:খিনী অনুন্নত' বঙ্গমাতার উন্নতি কেমন হইতে পারতো তাহার একটি খতিয়ান :

    http://westbengalnews.googlepages.com/Singur-labhkhoti.pdf
  • Arijit | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১০:৫১697834
  • আবারও অভিনন্দন - http://tinyurl.com/5vots9 - Bengal’s Loss: Rs 80,000 Cr And Counting -
  • lcm | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১১:১৭697835
  • সাবাস টাটা! আজ বলছ, চলি বন্ধু! তোমাদের ফ্যাক্টরি তৈরীর জন্য এই সরকার কি করতে বাকি রাখে নি!! যেখানে জমি চেয়েছ সেখানে জমি পেয়েছ, যেরকম চুক্তি করতে চেয়েছ তাই হয়েছে, সরকার চুক্তির শর্তমাফিক গোপনীয়তা বজায় রেখেছে, জমি কেনা বেচার ঝামেলা থেকে তোমাদেরকে রেহাই দেওয়া হয়েছে, ১৪৪ ধারা চালু করে রাখা হয়েছিল যাতে তোমরা কোনো বাধা ছাড়া কাজ তুলে ফেলতে পারো, নিজ খরচায় দীর্ঘদিন ধরে পুলিশ বাহিনী মোতায়েন করে রেখেছিল সরকার, খুন/আত্মহত্যা এসবের আঁচ তোমাদের কাছ অবধি পৌছোয় নি, বিরোধী নেত্রীকে মাঝপথ থেকে গাড়িতে তুলে ফেরৎ পাঠিয়ে দেওয়া হয়েছে, খেয়াল রাখা হয়েছে যাতে মেধা পাটেকররা ঢুকতে না পারে...
    আর কি কি কি করলে তোমরা একবার একটু সদয় হবে!!
  • sarathi | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১১:২৩697836
  • এইসব খবর কেন ছাপে কে জানে!
    http://tinyurl.com/5e8k4b

    নামী খেলোয়াড় স্পনসরের কাছে যাবেন এতে দোষের কি আছে?
  • omnath | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১১:২৮697837
  • এই তো। এইভাবে চাষাবাদ করলেই সব চাপ কমে যাবে।
    http://www.verticalfarm.com/

    আর পরিবেশ বাঁচাতে স্কাই স্ক্র্যাপার মাত্রেই ভার্টিকাল গার্ডেন।

    http://www.verticalgardenpatrickblanc.com/
  • Somnath | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১১:৩৮697838
  • আমায় যদি বলতো ঐ রকম পরিবেশে থেকে ইণ্ডাস্ট্রির কাজ করতে আমি করতাম না। রিজাইন করতাম। টাটার এমপ্লয়িরাও মানুষ। তারা কেন জীবনের ঝুঁকি নিয়ে ঐ প্রবল রাজনৈতিক অস্থিরতার মধ্যে কাজ করতে যাবেন? আর কোন্‌ ভদ্রলোক এমপ্লয়ার তাদের সেই পরিবেশে কাজ করতে বাধ্য করবে? লাস্ট যেদিন কাজ হয়েছে, সেদিন টাটার গেট অবরোধ করা হয়েছিল। লোকেদের বেরোতে দেওয়া হয় নি। রাত সাতটা না আটটা অবধি ইঞ্জিনিয়ার, আর অন্য কর্মীদের কারখানা থেকে বেরোতে দেয় নি। ইঞ্জিনিয়ারদের গাড়ি থামিয়ে তাদের বিরক্ত করা হয়েছে। কর্মীদের বাড় বাড়ি গিয়ে থ্রেট দেওয়া হয়েছে। এই অবস্থায় টাটা যে সিদ্ধান্ত নিয়েছে, একজন প্রোডাকশনে, শপ ফ্লোরে কাজ করা ইঞ্জিনিয়ার হিসেবে আমি তাকে পূর্ণ সমর্থান করি।

    lcm এর বক্তব্যের পূর্ণ বিরোধিতা করলাম।
  • sarathi | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১১:৫৫697840
  • আপডেট

    কিছুক্ষণ আগে তথ্যপ্রযুক্তি কর্মীদের প্রতিনিধি দলকে মমতা "সিপিএম এর দালাল " বলে তাড়িয়েছে, টিভি চ্যানেলের সাক্ষাতকারে ঐ কর্মীরা বলছেন "শুধু মারতে বাকী রেখেছে, প্রবল ধাক্কাধাক্কিতে তাদের ডেপুটেশন পেপারটিও ছিঁড়ে যায়

    এই যার গণতন্ত্রের নমুনা - নানা কিসিমের নকশাল থেকে শুরু করে গণতান্ত্রিক অধিকার রক্ষা-মানবতাবাদী-বন্দিমুক্তি ইত্যাদিরা কিসের মধুতে নেত্রীর পদলেহন করছে কে জানে?
    অন্য কোন রাজ্যের বা দেশের অটোমোবাইল শিল্পকে সুবিধা পাইয়ে দিতে নয় কি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন