এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তহেলকার দ্বিচারীতা?

    c
    অন্যান্য | ২১ নভেম্বর ২০১৩ | ২২৯৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:৩৬622473
  • কোনো ট্র্যাক চেঞ্জ করিনি তো। যা বক্তব্য ছিল একদম তাই। ভুল মনে হলে বলে কয়েই বদলাবো। চিন্তার কিছু নেই।

    হ্যাঁ, ফুটবল খেলা হল? :)
  • সাড়ে চুয়াত্তর | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:৩৭622474
  • অ তাই? তাইই বটে;-)
  • ঈশান | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:৪০622475
  • একেবারেই তাই। ওখানে "রেপ" নিয়ে খটকা ছিল, এখনও তাই। তেজপালের চিঠি নিয়ে খটকা ছিল, এখনও তাই। যখন ঘুচবে লিখে দেব। খোঁচানো আর অকারণ স্মাইলি বিতরণের দরকার পড়বেনা।
  • সাড়ে চুয়াত্তর | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:৪২622476
  • ফিক

    (এটা স্মাইলি নয়)
  • নেতাই | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:৪৪622478
  • খটকা কোথায়। তুমি "রেপ" হয়নি এবিষয়ে নিংশষয়।
  • ml | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:৪৫622479
  • তেজপালের ডিফেন্স এখন এসে দাঁড়িয়েছে, ঘটনাটা কনসেন্সুয়াল ছিল কিনা তার ওপর। সার্কামস্ট্যানশিয়াল এভিডেন্স খুবই জোরালো যে কনসেন্সুয়াল ছিলনা। দেখা যাক তেজপালের উকিলরা কিভাবে ডিফেন্স করে।
  • ঈশান | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:৪৭622480
  • পুলিশ এত উল্টোপাল্টা বকছে? সেকেন্ড ফ্লোর মানে নিশ্চয়ই রুফ না।
  • ঈশান | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:৫২622484
  • নিঃসংশয় কেন হব? আমি লিখেছিলাম, "সাদা চোখে অসম্ভব মনে হয়"। এবং খটকা লিখেছিলাম। পেস্ট করে দেব?

    আসলে অন্য কিছু নয়, বিঃসংশয় "রেপ"এ আমার অসুবিধে আছে। আরো অনেক কিছুতে আছে। যেমন এমেল, এই যে লিখলেন, "তেজপালের ডিফেন্স এখন এসে দাঁড়িয়েছে, ঘটনাটা কনসেন্সুয়াল ছিল কিনা তার ওপর ..." এই ধরণের কথাগুলোতে আমার আপত্তি আছে। লোকটা পালাচ্ছে, লিফট পনেরো মিনিট আটকে ছিল, এই কথাগুলো তো আরবিট বলে যাওয়া হচ্ছে। এখন তেজপালের ডিফেন্স কোথায় এসে দাঁড়িয়েছে, সেটাতেও আরবিট। এইগুলো নিয়ে বলতে গেলে "আপনি বলছেন ধর্ষণ হয়নি?" এখানে চলে আসবে। কিংবা "আপনি ধর্ষণের পক্ষে?"
  • cm | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:৫২622483
  • প্রশ্নটা করেই ফেলি, কারু ইচ্ছের বিরুদ্ধে চড় আর চুমু দুটো কি ইকুইভ্যালেন্ট নয়?
  • ঈশান | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:৫৬622486
  • এমেল, কিছু একটা গন্ডগোল হচ্চে। ভালো করে পড়ে কাল লিখব। আজ আর না।
  • নেতাই | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:৫৬622485
  • oh.
    aami eiTaa parhechhilaam. sekenD laain.

    Name: ঈশান

    IP Address : 60.82.180.165 (*) Date:06 Dec 2013 -- 11:21 AM

    অজ্জিত ছড়াচ্ছে শুধু না, গ্রেসফুলি ছড়াচ্ছে। আমি প্রথম থেকেই "রেপ" অসম্ভব বলছি। কনসেনসুয়াল হলে যে রেপ বলেনা এই মিনিমান কমনসেন্সটুকু থাকবে আশা করেছিলাম। সেটাও নেই।
  • ml | ০৬ ডিসেম্বর ২০১৩ ১২:০০622488
  • " লোকটা পালাচ্ছে, লিফট পনেরো মিনিট আটকে ছিল, এই কথাগুলো তো আরবিট বলে যাওয়া হচ্ছে।"

    লোকটা পালাচ্ছে বলেছি। লিফ্ট পনেরো মিনিট আটকেছিল এটা একবারো বলিনি। এই টইয়ের প্রথমদিকে একবার বলেছিলাম যে হোটেলটা দুতলা না তিনতলা না চারতলা সেই গবেষণা এখানে অপ্রাসঙ্গিক, কারন মেয়েটি যেটা বলেছে সেটা ঘটাতে ২০-৩০ সেকেন্ডই যথেষ্ট। সেটাই আবারো বলছি।

    একটা কথা বলি, ভুল হলে আগেই মাফ চেয়ে নিলাম। পুরো ঘটনাটা আপনি বোধায় একজন পুরুষ মানুষের চোখে দেখছেন। আপনি "রেপ" বলতেই মনে মনে যেটা ভেবে নিচ্ছেন এখানে তা হয়নি, মেয়েটি সেটা দাবিও করেনি। মেয়েটি যেটা বলেছে সেটা অন্য কিছু, লিগ্যালি সেটা রেপ। এটা একটু খেয়াল করলে বোধায় বুঝবেন, লিফট নিয়ে এতো গবেষণা করার দরকার পড়ছেনা।
  • ঈশান | ০৬ ডিসেম্বর ২০১৩ ১২:০০622487
  • নেতাই। এটা একটা মন্তব্যের উত্তরে। এতদ্বারা আমি পৃথিবীর কোথাও রেপ অসম্ভব মিন করিনি।এই কেসে রেপ অসম্ভবও মিন করিনি। অজ্জিত লিখেছিল "শুরুতে ছিলো এত কিছু লিফ্‌টে হওয়া অসম্ভব, অন্ততঃ ওই সময়ের মধ্যে। "। আমি শর্টে উত্তর দিয়েছি, "এত কিছু" নয়, "রেপ"। পরে নিজের পুরোনো লেখা পেস্টও করে দিয়েছি।

    এতে ভুল বোঝা হবে আশঙ্কা করিনি। তবু হল যখন, ক্লিয়ার করে দিলাম।
  • ml | ০৬ ডিসেম্বর ২০১৩ ১২:০২622489
  • ঠিকাছে, আমিও কাজ করি।
  • শ্রাবণী | ০৬ ডিসেম্বর ২০১৩ ১২:৪৫622491
  • এই ঘটনায় নয় তবে এরকম ঘটনায় অনেক সময়ই সেরকম প্রুফ এভিডেন্স থাকবেনা (আমি এই সেঃ হ্যাঃ জাতীয় ঘটনার কথা বলছি), ভিকটিমের মুখের কথা, বয়ানের এখানে অনেক বেশী ওয়েটেজ......এবং সঠিকভাবেই কারণ যদিও এই আইনের সুযোগ নিয়ে মিথ্যাচার ব্ল্যাকমেল এক্সটরশন ইত্যাদি সম্ভব, হয়ও কিন্তু তার সংখ্যা সত্যিকারের ঘটনা (রিপোর্টেড ও আনরিপোর্টেড)র তুলনায় অনেক অনেক কম।
    আমার মনে হয় এই কেস যেদিকেই যাক, আমাদের সমাজে মেয়েটিকেই সবচেয়ে বেশী সমস্যা ফেস করতে হবে................এখন শুরু শুরুতে লোকে জোশে আছে, তাই হয়ত পরবর্তীতে চাকরি পেয়ে যাবে, বা ভালোবাসার মানুষটিও উদারতা দেখাবে কিন্তু পরে জীবনে বারে বারে এই ঘটনা ফিরে ফিরে হন্ট করবে..............সন্দেহ, অবিশ্বাসের এক জীবন হবে!
    সেইসব ভেবেচিন্তেই এখনো অনেক অনেক কেসে কেউ রিপোর্ট করেনা, বিশেষ করে এরকম একজনের বিরূদ্ধে। যদি তেজপাল দোষী সাব্যস্ত হয়ে সাজাও পায় মেয়েটাকে কেউ স্বস্তিতে থাকতে দেবেনা, প্রচুর লড়াই করতে হবে, অনেক কঠিন পথ হাঁটতে হবে নিজেকে গুছিয়ে নিতে।

    কিন্তু মেয়েটার কথা ভাবা যেন (আমি এখানে কাউকে শুধু বলছিনা, পুরো অবস্থাতে জেনারেলি বলছি) সেই চিঠিতে পি এস যেন...."ও হ্যাঁ মানে মেয়েটার কথা যদি সত্যি হয় তাহলে তো খুবই খারাপ দোষী শাস্তি পাক" হত ইতি গজ! যদি সত্যি না প্রমাণ হয় আইনের চোখে, তাহলে ওর কী হবে ভাবছি!
  • | ০৬ ডিসেম্বর ২০১৩ ১২:৪৫622490
  • চাঁদু বাবু স্বেচ্ছায় চড় খেতে চায় এমন এক পিস লোক আমাকে দেখান তো? ঃ))
  • Reshmi | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৩:১৩622492
  • বিল্ডিংটি দোতলা ছিল না, মেয়েটির একটি চিঠিতেই তো পরিষ্কার লেখা আছেঃ
    I turned away from him, desperately waiting for the door to open (there are only three floors in Block 7 (G, 1 and 2), we were between floors).

    এখন যেরকম শোনা যাচ্ছে যে তেজপালের এরকম কীর্তি কিছু নতুন নয়, আগেও হয়েছে কিন্তু সেগুলো যে কোন কারণেই হোক সারফেসে আসেনি, সেটা সত্যি হলে তো লোকটার নৈতিক চরিত্র নিয়ে তেমন সন্দেহের অবকাশ থাকেনা। কিন্তু একটা কথা ভেবেই আমার খুব অবাক লাগছে, যে লোকটার কাছে এইরকম কার্যকলাপ জলভাত, সে-ই নিজের মেয়ে ঘটনাটা জানতে পেরেছে বলে এতটা আপসেট কি করে হয়ে গেল? যেখানে মেয়ে নিজেই বলেছে সে তার বাবার চরিত্র সম্পর্কে আগে থেকেই জানত? মনুষ্য চরিত্র বোঝা দুষ্কর!
  • Arpan | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৩:৩৬622494
  • কিন্তু আগেও এমন হয়েছে এই নিয়ে অভিযোগ উঠছে এ কথা এই মুহূর্তে বলাও তো পাবলিক লিঞ্চিঙের নামান্তর, তাই না?
  • সে | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৩:৩৭622495
  • (জনতার) আদালত ও একটি মেয়ে।
  • Reshmi | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৩:৫৩622496
  • হতে পারে পাবলিক লিঞ্চিং, আগে হয়েছে কি হয়নি, তার যখন কোন প্রমাণ নেই, তাই নিয়ে এখন আলোচনার মানে হয়না সত্যিই।
    কিন্তু শুধু যদি আমি এখনকার ঘটনার পরিপ্রেক্ষিতেই দেখি, তাহলেও তেজপালের অ্যাক্শন (মেয়েটির কথা অনুযায়ী) আর রিঅ্যাক্শন (নিজের মেয়ে জানতে পারার পর) মেলাতে পারছি না। এক জন লোকের মেয়ের বয়সী একজনের সঙ্গে এরকম করার মানসিকতা আছে, অথচ শুধুমাত্র নিজের মেয়ে সেটা জানতে পেরেছে বলে এত আপসেট হয়ে গেল, এটা একটু অদ্ভুত নয়?
  • সে | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৩:৫৯622497
  • একদম অদ্ভুত নয়। এদের একাধিক চরিত্র থাকে।
  • cm | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৪:০৪622498
  • আমি চড় আর চুমু আনকন্ডিশনালি এক বলিনি। তবে ইচ্ছের বিরুদ্ধে করলে দুই সমান।
  • Arpan | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৪:৪৬622499
  • প্রশ্নটা রেশমীর উদ্দেশ্যে ছিল না। ঃ-(
  • ml | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৫:৪২622500
  • "কিন্তু মেয়েটার কথা ভাবা যেন (আমি এখানে কাউকে শুধু বলছিনা, পুরো অবস্থাতে জেনারেলি বলছি) সেই চিঠিতে পি এস যেন।।।।"ও হ্যাঁ মানে মেয়েটার কথা যদি সত্যি হয় তাহলে তো খুবই খারাপ দোষী শাস্তি পাক" হত ইতি গজ! যদি সত্যি না প্রমাণ হয় আইনের চোখে, তাহলে ওর কী হবে ভাবছি!"

    শ্রাবণীদি, আমরা কয়েকজন এই আলোচনাই করছিলাম। এই কেসে সার্কামস্ট্যানশিয়াল এভিডেন্স খুব জোরালো, অপরাধীর নিজের কনফেশন আছে, CCTC ফুটেজ আছে। কিন্তু এসবের পরেও যদি তেজপাল আইনি মারপ্যাঁচে বেরিয়ে যায়, তো মেয়েটির কি অবস্থা হবে ভাবুন! আর যেখানে এরকম জোরালো প্রমান থাকেনা সেখানে যে কতো অপরাধীই ছাড়া পেয়ে যায় তার কি কোন ঠিক আছে? আর তখ্ন সেই মেয়েগুলোর কী অবস্থা হয় ভাবুন!
  • Reshmi | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৬:৪০622501
  • শংকরের এই নিয়ে একটা উপন্যাস ছিল না? নামটা এখন মনে পড়ছে না, মূল চরিত্রের নাম মনে হয় মনোময় ছিল। অফিসে এক মহিলা তার বিরুদ্ধে অভিযোগ আনে, কিন্তু সেই মহিলার সঙ্গে আগেও এ ধরনের ঘটনা ঘটায় তার চরিত্র নিয়েই অনেক প্রশ্ন উঠেছিল, আর অন্য দিকে মনোময়, যাকে বলে এক আদর্শ প্রেমিক, স্বামী, অফিসার ইত্যাদি। সে সারাক্ষণ অস্বীকার করতে থাকে এবং শেষ পর্যন্ত কোর্টে সব অভিযোগ মিথ্যেই প্রমাণিত হয়।
    শুধু উপন্যাসটা শেষ হয়েছিল মনোময়ের নিজের কাছেই নিজের স্বীকারোক্তি দিয়ে....... আফ্টার অল মেয়েটির আনা সব অভিযোগ সত্যি ছিল!
    সিনেমাও হয়েছিল মনে হয় এইটা নিয়ে।
  • jhiki | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৬:৫৪622506
  • রেশমী, বইটার নাম মানসন্মান।
    গল্পটা নিয়ে হিন্দিতে একটা সিনেমাও হয়েছিল, সীসা। মিঠুন, মুনমুন আর মল্লিকা সারাভাই ছিল।
  • jhiki | ০৬ ডিসেম্বর ২০১৩ ১৬:৫৪622505
  • রেশমী, বইটার নাম মানসন্মান।
    গল্পটা নিয়ে হিন্দিতে একটা সিনেমাও হয়েছিল, সীসা। মিঠুন, মুনমুন আর মল্লিকা সারাভাই ছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন