এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকান প্রেশিডেনশিয়াল ইলেকশান ২০১৬

    Abhyu
    অন্যান্য | ১০ মার্চ ২০১৬ | ১০৩৭২৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ০৮ জুন ২০১৬ ১০:৫৩700469
  • যা বুঝলাম, স্যান্ডার্সের নিউ-ফাউন্ড লাটিনা প্রেম অনেকটা পা দিয়ে গলা জড়িয়ে ধরার মতো :p আর ক্লিন্টনরা অনেকটা সময় ধরে অনেকটা সময় ধরে মাইনরিটি কমিউনিট্দের মধ্যে কাজ করেছে বলে সবার ইকনমিক আপলিফ্টমেন্ট চায়। তাই ওদের সাপোর্ট বেসও অনেকটা ডাইভারসিফায়েড।
  • সে | ০৮ জুন ২০১৬ ১১:১৪700470
  • বার্নি এখন স্পীচ দিচ্ছেন সান্তা মোনিকায়।
  • pi | ০৮ জুন ২০১৬ ১১:১৮700471
  • তা, আপনার পোস্টেও তো বিশেষ সহিষ্ণুতা দেখিনা।
  • সে | ০৮ জুন ২০১৬ ১১:২১700472
  • ক্লিন্টন শুধু সুপার ডেসিগেটসদের জন্য জিতে গেল। বার্নির সুপার ডেলিগেটস মাত্র ৪৭।
  • বিপ | ০৮ জুন ২০১৬ ১১:২৮700474
  • আরে দুত্তোর ব্যক্তি জীবনে অসহিষ্ণুতা আর আইডিওলজিক্যাল অসহিষ্ণুতার মধ্যে পার্থক্য আছে। আমি ব্যক্তি আর আইডিওলজিকে বামেদের মতন গোলায় না।

    যাজ্ঞে।

    ১) হিলারীর মূল ভোটবেস বয়স্ক মহিলারা। এটা হিলারীর ক্যাম্পেইন টিমের সাথে কাজ করার সূত্রে বলছি
    ২) অনেক ভদ্র রিপাবলিকান মহিলাই হিলারীকে ভোট দেবে
    ৩) সাদা এবং গাঁড়পাকা বাম লিব্যারালদের ভোট হিলারী পাবে না- প্রগ্রেসিভরা পেছন পাকা চিরকাল। আর বার্নি যদি ইন্ডিপেন্টেডন্ট হয়ে দাঁড়ায় তাহলে এই সেকশন পুরো গাধার ঘারে গেল।
    ৪) ল্যাটিনো, এশিয়ান, কালো- হিলারী ৯৫% পাবে
    ৫) রিপাবলিকানদের মধ্যে একটা ভদ্র অংশের ভোট ও হিলারী পাবে

    সেখানে ট্রাম্পের হাতে
    সাদা ছেলেরা প্লাস কিছু উগ্র ইসলামোফোবিক হিন্দুরা। ওরা কজন??

    ট্রাম্প সম্পূর্ন উড়ে যাবে। টেক্সাসেও জিতবে না। টেক্সাসের ল্যাটিনো কমিউনিটি রিপাবলিকান। সেই বেসটা হারাবে।
  • bhagidaar | ০৮ জুন ২০১৬ ১১:২৮700473
  • নর্মালি যে বেশি ডেলিগেট জেতে সুপাররা তাকেই ভোট দেয়। ২০০৮-এ সুপাররা প্রথমে ক্লিন্টনের দিকে থাকলেও ওবামা বেশি প্লেজড ডেলিগেটস জেতায় তাকেই সাপোর্ট করেছিল। এবারে অন্যরকম হবে তা আশা করার কারণ কি?
  • bhagidaar | ০৮ জুন ২০১৬ ১১:৩৩700475
  • ট্রাম্পের হাতে সাদা মেয়েরা নেই? খুব কম নয় কিন্তু ট্রাম্পের সাপোর্টার সংখ্যা। ইগনোর করলে হিলারী মুশ্কিলে পড়বে।
  • lcm | ০৮ জুন ২০১৬ ১১:৩৪700476
  • ও কিছু না, বিপ উত্তেজিত হয়ে পড়েছে।
    গ্রস জেনারালাইজেশন শুরু করে দিয়েছে - "... প্রবাসী বাঙালীদের মধ্যে অধ্যাপক, গবেষককূলের সবাই হিলারীর সমর্থক..."

    সবাই সমর্থক - এমন বলা যায় নাকি? এরকম স্ট্যাট দেওয়া যায় নাকি? আমি তো কয়েকজন বাঙালী অধ্যাপক/গবেষক কে জানি যারা বার্নির সমর্থক, এবং তাদের তিন কূলে কেউ কোনোদিন পশ্চিমবঙ্গের বাম বা সিপিএম-এর সঙ্গে যুক্ত ছিল না।

    ওসব কিছু না।
    মাঝে মধ্যে বিপ অমন বলে থাকে।
  • lcm | ০৮ জুন ২০১৬ ১১:৪৩700477
  • ডেমোক্র্যাটরা ওদের ক্যান্ডিডেটকে ভোট দেয়, আর রিপাবলিকানরা ওদের - প্রাইমারিতে লড়ে টড়ে যেই সিলেক্টেড হোক। ভোটারদের একটা সেকশন এরকম - স্ট্যান্ডার্ড। এবারে, কিছু ফ্লোটিং ভোটার আছে (তারা যাকে যখন ইচ্ছে হয় ভোট দেয়), কিছু ইনডিসাইসিভ ভোটার আছে (শেষ মুহুর্ত অবধি ঠিক করতে পারে না), নতুন যারা আঠারো`য় পা দিল তারা আছে, ইমিগ্র্যান্ট ন্যাচারালাইজ্‌ড্‌ সিটিজেন ভোটার আছে --
  • cb | ০৮ জুন ২০১৬ ১১:৫৯700479
  • "ভদ্র" ব্যাপারটা কি??
  • pi | ০৮ জুন ২০১৬ ১২:০০700480
  • ব্যক্তিগত লাইফে কী তা জানবৈ বা কেন আর তাই নিয়ে কথা বলবোই বা কেন। এই পাতাতেই, এই বার্নি আর বার্নির সমর্থকদের নিয়ে কথাবার্তাই বিশেষ সহিষ্ণু লাগেনি। ইন জেনেরাল বামেদের নিয়ে কোন কথাবার্তাই লাগেনা। সমর্থন নাই করতে পারেন, সমালোচনা থাকতেই পারে, সে আলাদা কথা।

    যাগ্গে, এই সাইটটা দারুণ করেছে !
    http://www.theguardian.com/us-news/ng-interactive/2016/jun/07/live-primary-results-new-jersey-california
  • pi | ০৮ জুন ২০১৬ ১২:২৮700481
  • ক্যালিফোর্নিয়াতে হিলারি ডাবল ভোটে জিতছে, বিপদা ?
  • Arpan | ০৮ জুন ২০১৬ ১২:৩৪700482
  • বাপ রে, রিপাব্লিকানদের প্রতি দেখি লিবেরালদের চরম "সহিষ্ণুতা"।

    এ তো দেখি আমাদের এনডিএ-ইউপিএ'র মত খারাখারিতে নেমে এসেছে।
  • সে | ০৮ জুন ২০১৬ ১৪:৪৩700483
  • বার্নি এখনো হাল ছাড়েন নি। হ্যাটস অফ। শ্রদ্ধা আরো বেড়ে গেল।
  • aka | ০৮ জুন ২০১৬ ১৭:০৪700484
  • S, সে তো দেবেই। বার্ণির সমর্থকরা কেউ ট্রাম্পকে ভোট দেবে না। যাস্ট আইডিওলজিকালি।

    এবারে কড়া রিপাবলিকানরা।অ্যানেকডোটাল কনক্লুশন কিন্তু রিপ্রেজেন্টেটিভ। আমাদের সাউথের গেরামে প্রথম দিকে ট্রাম্পের বেশ কিছু পোস্টার দেখতাম। এখন সব উঠে একটা চোখে পড়ে।

    ট্রাম্প যাকে বলে রেডনেক, ব্যবসায়ী কিছু আর ফ্লোটিঙ্গ ভোটার ছাড়া কিছু পাবে না।

    তবে ব্যপারটা হল এইটা মনে হয় আজ, ডিবেট শুরু হোক, প্রেসিডেন্শিয়াল ক্যাম্পেইন শুরু হোক।

    গত দুইখান ভোটে রিপাবলিকানরা হুলিয়ে হেরেছে। পার্টিটাই না উঠে যায়।
  • DP | ০৮ জুন ২০১৬ ১৭:৩৩700485
  • বিজেপি উত্তর প্রদেশে নেই, বিজেপি বিহারে নেই, এইরকম লম্বা লিষ্ট ওয়ালা পোষ্ট ঘুরত দু বছর আগে। আর শেষে প্রশ্ন 'তবে কি মোদি প্রধানমন্ত্রী হবে কোথাকার?' তারপরে তো শোনা যেত বিজেপির লোকও মোদিকে ভোট দেবেনা। তো রেজাল্ট সবার সামনে। এমনকি কদিন আগেও তো শোনা গেল যে গুটিকয় চোর ছাড়া আর কেউই নাকি তৃণমূলকে ভোট দেবেনা! ওদিকে তো এমন খবরও ভাসছে যে বার্নিপন্থীরা অনেকেই ট্রাম্প কে ভোট দেবে।
  • Arpan | ০৮ জুন ২০১৬ ১৭:৫২700486
  • কিন্তু কংয়ের বিরুদ্ধে বিশাল অ্যান্টি ইনকাম্বেন্সি ছিল। ওবামা সেখানে দুটো টার্মের পরে সম্মানজনকভাবে পাশ।
  • dc | ০৮ জুন ২০১৬ ১৮:০৩700487
  • কিছুটা DP র মতো আমিও ভাবছি। মোদির যে মোমেন্টাম ছিলো এখন ট্রাম্পের সেরকম মোমেন্টাম আছে। অবশ্য একটা বড়ো পার্থক্যও আছে - মোদির অপোনেন্ট ছিল (বা আছে) ভ্যাবলারাম রাহুলবাবা, সেই তুলনায় ট্রাম্পের অপোনেন্ট অনেক বেশী ধুরন্ধর ক্লিন্টন মেশিনারি। টাফ ফাইট হবে মনে হয়।
  • aka | ০৮ জুন ২০১৬ ১৮:১১700490
  • ভারতের সাথে আমেরিকার ভোটারদের তুলনা হয় না। ভারতে মোদী এসেছে যেরকম ভাবে সেই একইভাবে ট্রাম্প আসবে ব্যপারটা এরকম সহজ গোলগাল নয়। ভোটার ডেমোগ্রাফি, এডুকেশন ও পলিটিকাল ডায়নামিক্স সবই আলাদা।
  • DP | ০৮ জুন ২০১৬ ১৮:১১700488
  • ক্লিন্টন মেশিনারি সেভাবে কাজ নাও করতে পারে। ওবামা একটা ওয়েভ তুলেছিলেন। আর এবারে ওয়েভ তুলছেন ট্রাম্প। অন্যদিকে ক্লিন্টনরা প্রথাগত জনপ্রিয়তা ও সংগঠনের জোরে লড়বেন। এক্ষেত্রে ট্রাম্প একটা অ্যাডভান্টেজ পাবেন ট্রাম্প, নতুন বা অপরিক্ষিত শক্তি হিসেবে। হিলারীর বিরুদ্ধে অনায়াসে পরিবারতন্ত্র, একই গোষ্ঠির লোকেরা এসে লুটেপুটে খাবে, এইসমস্ত টিপিক্যাল ট্রাম্পসুলভ অভিযোগ তোলা যাবে।
  • dc | ০৮ জুন ২০১৬ ১৮:১২700491
  • তাছাড়া কিছুদিন আগে পড়ছিলাম ট্রাম্প যদি কয়েকটা কি সুইং স্টেট জিতে যায় তাহলে লিড নিয়ে নেবে, সেক্ষেত্রে এই লাটিনা-ইমিগ্র্যান্ট ইতাদি কম্যুনিটি ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিলেও কিছু এসে যাবেনা। হয়তো সেজন্যই ইচ্ছে করেই এই রেসিয়াল কমেন্টগুলো করছে, যাতে সাদার আরো বেশী করে ওর দিকে আসে (অনেকটা আমাদের দেশে যেভাবে আরএসএস হিন্দু ভোট সংহত করার চেষ্টা করে)। তাছাড়া বেন কার্সন, পল রায়ান এরা বার্নি সাপোর্টারদের ভালো woo করছে, কাজেই বার্নি সাপোর্টারা কেউ ট্রাম্পকে ভোট দেবেনা এটা একেবারেই মনে হয়না। তবে হিলারি যদি ফিমেল ভোটের একটা বড়ো পার্সেন্ট পেয়ে যায় তাহলে হয়তো ভালো মার্জিনে জিতে যাবে।
  • dc | ০৮ জুন ২০১৬ ১৮:১৯700492
  • হুঁ এবার এই ওয়েভ বা মোমেন্টাম যাই বলুন সেটা ট্রাম্পই তৈরি করেছে। সেজন্যই প্রথম থেকে সবাই বলে এলো ট্রাম্প কিছুতেই রিপাবলিকান নমিনেশান পাবেনা, কিন্তু সবাইকে ভুল প্রমানিত করে দিয়ে লাস্ট অবধি ট্রাম্পই নমিনি হলো। যে যতো ক্রিটিসাইজই করুক না কেন রিপাবলিকানরা কিন্তু কনসিসটেন্টলি ট্রাম্পকে ভোট দিয়ে চলেছে। অন্যদিকে হিলারি যে ডেমোক্র্যাট প্রার্থী হবে সেটা প্রথম থেকেই সবাই জানতো, তাই হিলারির দিক থেকে চমকপ্রদ কিছু হয়নি। এবার দেখার যে ট্রাম্প জেনারাল ইলেকশানে ওয়েভটা সাস্টেইন করতে পারে কিনা।
  • SS | ০৮ জুন ২০১৬ ১৮:৩০700493
  • বিপের জেনেরলাইজেশন নিয়ে কিচু বলার নেই কিন্তু বার্নি ব্রো দের ইন্টিমিডেটিং আচরণের কিছু নমুনা -

    https://www.washingtonpost.com/news/the-fix/wp/2016/06/07/the-bernie-bros-are-out-in-full-force-harassing-female-reporters/?tid=hybrid_collaborative_2_na
    NPR এর ট্যামারা কিথের টুইটার অ্যাকাউন্ট বিশেষ করে দেখার মত -

    ওয়াশিংটন পোস্টের ফিমেল রিপোর্টার জ্যানেল রস, বার্নি মিশিগান জেতার পর -

    https://www.washingtonpost.com/news/the-fix/wp/2016/03/10/bernie-sanderss-most-vitriolic-supporters-really-test-the-meaning-of-the-word-progressive/?tid=a_inl

    ডেইলি বিস্টের কেলি গফ -
    http://www.thedailybeast.com/articles/2016/05/26/the-racist-side-of-bernie-sanders-supporters.html
    এই পার্টটা বিশেষ করে -
    While thankfully, I have someone who works for me and wades through much of my mail and social media so I can spend as much time as possible writing (and maintaining my sanity and sense of humor), for more than a week Sanders supporters flooded my accounts with nonstop accusations—one more over the top than the next. I am “a disgrace,” “a liar,” a secret paid Hillary Clinton “mole” or “shill.” Apparently it is beyond the realm of possibility that I, as a free-thinking individual with access to polling data and a fairly vigorous intellect of my own may not consider their chosen candidate a strong one. Simply not possible. After all, as one white Sanders supporter informed me: “You need to be better informed on the needs of black people.” Thanks for the tip!
    এর পরেও লোকে বিস্ময় প্রকাশ করে বার্নি কেন মাইনরিটি ভোট পান না!
    আর চেরি অন দি আইসিং হচ্ছে নেভাডা স্টেট ডেমোক্র্যাটিক কনভেনশান, যেখানে বার্নি সমর্থকরা স্টেট ডেমোক্র্যাটিক অফিশিয়ালদের ডেথ থ্রেট দিয়েছিল। কারণ, তাদের দাবী বার্ণির যত ডেলিগেট পাওয়ার কথা তার থেকে একটা কম।

    http://gawker.com/nevada-democrats-report-personalized-death-threats-from-1777079119

    গকার পছন্দ না হলে নেভাডার ভেটেরান জার্নালিস্ট জন র‌্যালস্টোনের রিপোর্ট দেখতে পারেন।

    http://www.rgj.com/story/news/politics/2016/04/05/ralston-reports-nevada-democratic-caucus-outcome-bit-surreal-hillary-clinton-bernie-sanders/82684666/

    এই ঘটনার পর স্যান্ডার্স দায়সারা ভাবে বলেছিলেন উনি ভায়োলেন্স সমর্থন করেন না, এইটুকুই।
    আর একটা কথা সোশাল মিডিয়ায় খুব ঘোরে। যেদিকে দেখা যায় বার্নি কার স্টিকার, প্ল্যাকার্ড, টুপি ইত্যাদি। তাহলে ক্লিন্টন এত ভোট কি করে পাচ্ছেন? প্রিসাইজলি যে লিংক গুলো দিলাম, সেই জন্যে। লোকে হ্যারাসমেন্টের ভয়ে ক্লিন্টনের জন্যে সাপোর্ট দেখাচ্ছে না কিন্তু ভোট দেবার সময় ক্লিন্টনকেই দিচ্ছে।
  • dc | ০৮ জুন ২০১৬ ১৮:৩৮700494
  • ট্রাম্প আর বার্নি এই দুজনেরই সাপোর্ট বেস তো প্রধানত সাদারা। তাই বোধায় দুজনেরই কিছু সাপোর্টাররা একইরকম রেসিস্ট।
  • DP | ০৮ জুন ২০১৬ ১৮:৫৬700495
  • "এবার দেখার যে ট্রাম্প জেনারাল ইলেকশানে ওয়েভটা সাস্টেইন করতে পারে কিনা।"
    সম্ভাবনা প্রবল। কারন ক্লিন্টনরা নতুন কিছু দিতে পারবেনা। একদম প্রথাগত ক্যাম্পেন করবে ওই প্রথম মহিলা প্রেসিডেন্ট হবে, এই ছাড়া। অন্যদিকে ট্রাম্প এর ইউএসপি ই হল এটা যে এতদিন কেউ যা বলেনি সেটা উনি অকপটে বলে দিচ্ছেন। যে প্রতিষ্ঠানের ওপর ওনার বা ওনার সমর্থকদের ক্ষার, হিলারী একদম সেই প্রতিষ্ঠানের প্রতিনিধী। ফলে তরুন ও ফ্লোটিং ভোট ট্রাম্পের দিকেই যাবে।
  • dc | ০৮ জুন ২০১৬ ১৯:০৭700496
  • DP হ্যাঁ কিছুটা এরকম আমারও মনে হচ্ছে। প্রধান ব্যাপার হচ্ছে যে এই ইলেকশানে ট্রাম্প হচ্ছে চেঞ্জ এজেন্ট, আর হিলারি স্ট্যাটাস ক্যুও এর প্রতিনিধি। আর মোমেন্টাম সাসটেন করে গেলে লোকে চেঞ্জ এজেন্টদেরই জিতিয়ে আনে। যাই হোক, দেখা যাবে নভেম্বরে কি হয়।
  • ঈশান | ০৮ জুন ২০১৬ ২০:৪২700497
  • নেভাডার কেসটা ভারি ইন্টারেস্টিং। স্টেট ডেমোক্রাটিক কনভেনশনে বাওয়াল হয়েছিল। যিনি সভাপতিত্ব করেছিলেন, তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। সেই নিয়ে গোলমাল, মূলত ভার্বাল। একজন 'এদের কেলিয়ে মেরে ফেলা উচিত' জাতীয় কমেন্ট করেছিলেন। এছাড়াও মেলে জনৈক বার্নি সমর্থক 'তোর মতো লোকেরা মরেনা কেন' জাতীয় শাপশাপান্ত করেছিলেন। এইগুলোকেই ডেথ থ্রেট বলে চালানো হচ্ছে।

    এগুলো ভার্বাল অ্যাবিউজ ঠিকই, কিন্তু 'ডেথ থ্রেট' কিনা সে ভেবে দেখার বিষয়। এ নিয়ে এমনকি পুলিশি হস্তক্ষেপও কিছু হয়নি। ডেথ থ্রেট হলে যেটা হওয়া স্বাভাবিক। কিন্তু হইচই প্রচুর হচ্ছে। মজা হচ্ছে, ওই দিনই একজন লোককে বিপক্ষ সমর্থকদের উপর ফিজিকালি চড়াও হবার জন্য পুলিশ গ্রেপ্তার করে। সেও মেরে টেরে কিছু ফেলেনি, পুলিশ বোধহয় ছেড়েও দিয়েছে। কিন্তু সেটা গপ্পো নয়। গপ্পো হল, লোকটি ছিল হিলারি সমর্থক এবং সে বার্নির সমর্থকদের উপর চড়াও হয়েছিল। ফিজিকাল ভায়োলেন্স বলতে এই একটিই। তার দায় হিলারি সমর্থকদের। কিন্তু অ্যাজ ইউজুয়াল, প্রচারযন্ত্র হাতে থাকলে যা হয়, এই নিয়ে কোনো হইচইই হয়নি। ডেমোক্রাটিক পার্টির এস্টাবলিশমেন্টও তথৈবচ। নেতৃত্ব কড়া ভাবে বার্নির সমাওচনা করে, যেন দায় বার্নির। কিন্তু হিলারির সমর্থকের কান্ড নিয়ে স্পিকটি নট। ওটার দায় হিলারির নয়। :-)

    বার্নির ক্যাম্পেন ম্যানেজার সেদিনই টিভিতে আসেন। বলেন, যে, ভায়োলেন্সকে কখনও তাঁরা সমর্থন করেননা। কিন্তু, নেভাডায় যেভাবে সভা পরিচালনা করা হচ্ছিল, সেখান থেকে গোলমালের সূত্রপাত। এবং ওইভাবে পরিচালনা না করাই বাঞ্ছনীয়। হিলারি সমর্থকের গ্রেপ্তার হবার কথাটাও তিনি বলেন। সেটা নিয়ে কোথাও কোনো কথা নেই, উল্লেখ করে মিডিয়া এবং এস্টাবলিশমেন্টকে তুলোধোনা করেন। এই হল গপ্পো।

    হ্যাঁ, বার্নি সাপোর্টাররা জঙ্গী, ভোকাল। গাদা গাদা র‌্যালিতে এত লোকের পার্টিসিপেশন থেকেই সেটা প্রমাণিত। ডেমোক্রাটিক এস্টাবলিশমেন্টের নেতৃত্বের উপর মেলে, সোশাল মিডিয়ায় চাপও দিচ্ছেন, এক-আধটা ক্ষেত্রে সেটা শালীনতার সীমাও ছাড়াচ্ছে। তাতে লিডারশিপ দিশেহারা। এর আগে শুধু সুখী-সুখী ডিনার আর ফান্ড-রেইজিং করে কর্তব্য সম্পাদন করেছেন, খোড়ো পাবলিককে কখনও ফেসই করেননি, বোঝা যায়, :-)

    যাইহোক, তারপরেও বার্নি মোটের উপর পরাস্ত। মিডিয়া, এস্টাবলিশমেন্ট হিলারির হয়ে খেলেছে, নিঃসন্দেহে। কিন্তু তারপরেও, দেশজুড়ে হিলারির প্রতি তুমুল অনাস্থা সত্ত্বেও ডেমোক্রাটিক পার্টির মাইনরিটির, মানে কালো, লাতিনো ইত্যাঅদি মানুষদের সমর্থন বার্নির বদলে হিলারির দিকেই গেছে। বার্নি দাঁত ফোটাতে পারেননি, মেনে নেওয়াই ভালো।

    তবে রাজনীতিতে একটা প্রাইমারিতেই তো শেষ হয়ে যায়না গপ্পো। দেখা যাক, পরের স্ট্র্যাটেজি কী হয়। পরের ধাপে না এগোনোর কিছু হয়নি, কারণ, হিলারি তো কিছু প্রগ্রেসিভ স্ট্যান্ডসহ মূলত ওয়াল স্ট্রিতেরই প্রতিনিধি, অকুপাইয়ের উত্তরাধিকারীদের কাছে আইডিয়াল কোনো প্রার্থী না।
  • উঁহু | ০৮ জুন ২০১৬ ২০:৪৮700498
  • হিলারি যতই স্ট্যাটাস ক্যুওর প্রতিনিধি বলে মনে হোক না কেন, হিলারির পিছনে আছে দেশের অধিকাংশ মহিলা ভোটার।
    তারা এমনিতে চুপচাপ। তাই বোঝা যাচ্ছে না। কালো এবং লাতিনো বাদ দিলে, বাকিদের মধ্যেও মহিলা ভোটাররা চুপচাপ নভেম্বরের অপেক্ষায় আছে।
    হিলারিকে হারানোর ক্ষমতা কারুরই হবে না এবারে।
  • ঈশান | ০৮ জুন ২০১৬ ২০:৫৪700499
  • আমি বার্নি-হিলারি প্রতিদ্বন্দ্বিতায় পরিপ্রেক্ষিতে লিখেছ্হিলাম। সেখানে মেয়েদের মধ্যে হিলারি সামান্যই এগিয়ে। তাও সর্বত্র না। কমবয়সী মেয়েদের মধ্যে তো বার্নি অ্যাকচুয়ালি অনেক এগিয়ে। হিলারি বনাম বার্নিতে মহিলা-কার্ড কাজে লাগেনি। কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে লাগতেই পারে। অ্যাকচুয়ালি হিলারি এই লাইনেই এগোচ্ছেন। এখন লড়াইটা হবে বদ ব্যাটাছেলে বনাম সুশীল মহিলা, -- এইটা হিলারির দিকের লক্ষ্য। আর ট্রাম্প চাইছেন অন্যরকম পোলারাইজেশন। পরিবর্তন বনাম রিগড সিস্টেম। :-)
  • dc | ০৮ জুন ২০১৬ ২০:৫৭700501
  • দেশের অধিকাংশ মহিলা ভোটার হিলারির পেছনে আছে কি? মাঝেমাঝেই তো সেগমেন্টাল অ্যানালিসিস পড়ি যে মহিলা ভোটাররা হিলারিকে সেভাবে ভোট দিচ্ছেন না যেভাবে দেবেন বলে ভাবা হয়েছিল। বিশেষ করে যাঁদের কম বয়স (বেশী বয়স্ক মহিলারা অবশ্য হিলারিকে সমর্থন করছেন)। আরেকটা ব্যাপার হলো, এই যে ট্রাম্প ভালো মার্জিনে জিতে বেরোলেন, আজকের আগের প্রাইমারিগুলো, তার মানে তো রিপাবলিকান মহিলা ভোটাররাও ট্রাম্পকে ভোট দিয়েছেন, তাই না? মানে শুধু হোয়াইট মেল রিপাবলিকান ভোটে কি ট্রাম্প বেরিয়ে গেল নাকি ফিমেল রিপাবলিকান ভোটও কিছু পেয়েছে? দ্বিতীয়টা যদি হয় তাহলে তো মহিলা রিপাবলিকানরা জেনারাল ইলেকশানেও ট্রাম্পকেই ভোট দেবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন