এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তহেলকার দ্বিচারীতা?

    c
    অন্যান্য | ২১ নভেম্বর ২০১৩ | ২২৯৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ০৫ ডিসেম্বর ২০১৩ ১১:০৪622373
  • রেপ নং দুই বলেছেন, জানবোনা কেন ? এনিয়ে এখানে লেখাও হয়ে গেছে। তো, এটা যিনি বলেছেন, অর্থাৎ স্পষ্টতঃই যিনি এই কেসে তেজপালের বিপক্ষে, তাঁর কাছেও মাস হিস্টিরিয়া, মব লিঞ্চিং মনে হচ্ছে। পয়েন্টটা তো এটা।
  • রোবু | ০৫ ডিসেম্বর ২০১৩ ১১:০৯622374
  • কিন্তু সেটা তো অক্ষদারাও একাধিকবার বলেছে!!
  • a x | ০৫ ডিসেম্বর ২০১৩ ১১:১৪622375
  • না শুধু তেজপালের বিপক্ষে না। তেজপালের এবং থিংকফেস্টের এই আইডিওলজিকাল হিপোক্রেসিকেও পয়েন্ট আউট করছেন। মেয়েটিকে আক্রমণ করাকেও পয়েন্ট আউট করছেন।

    মব লিঞ্চিং অর্ণব গোস্বামী আর বর্খা দতের গাঁক গাঁককে মনে হচ্ছে। টুইটারে তেজপাল ট্রেন্ডিংকে মনে হচ্ছে, কারা তেজপালকে অশ্রাব্য ভুলভাল কথা বলাকে মনে হচ্ছে।

    কিন্তু এই পুরো "hollowing out of ideals" তেজপালের ক্ষেত্রে এটাকে পয়েন্ট আউট করলেই মব লিঞ্চিং বলে গুরুচন্ডালীরই মনে হচ্ছে।
  • π | ০৫ ডিসেম্বর ২০১৩ ১১:১৫622376
  • অক্ষদারা তেজপালকে নিয়ে মাস লিঞ্চিং, হিস্টিরিয়া বলেছে ? কোথায় ! তেজপালের মেয়ে, সোমা চৌধুরী প্রসংগে ? কিন্তু তেজপালকে নিয়ে ?
  • a x | ০৫ ডিসেম্বর ২০১৩ ১১:২৪622377
  • আর এই তেজপালকে কিছু বলতে হলে দুইবার নমো নমো করে বল, কেননা তেজপাল যা করেছে তার জন্য ধর্ষণ টর্ষণ করলেও প্রাতঃস্মরণীয় ব্যক্তি বলে ইতিহাসে জ্বলজ্বল করবেন এটা হেবি কিন্তু।

    আর তেহেলকার এমনই মডেল যেখানে বেসিকালি কংএর মতই ফ্যামিলি ডমিনেটেড। বাবা মা, বোন, মেয়ে, ভাইপো সবাই। এমনই মডেল যেখানে একজন গেলেই পুরো অর্গানাইজেশন ধ্বসে পড়ে। এমনই মডেল যেখানে ওপরের লোকজন যখন লাফিয়ে লাফিয়ে টাকা বানাচ্ছে যখন জার্নালিস্টদের মাসে মাসে মাইনে জোটেনা।
  • Z | ০৫ ডিসেম্বর ২০১৩ ১১:২৫622378
  • firstpost তো নেটওয়ার্ক এইট্টিন এর মনে হয়। সি এন এন এই বি এন, সি এন বি সি, হোমশপ এইট্টিন ইত্যাদি প্রভ্রৃতি। viacom18 কে ধরলে কালার্স, MTV, SONIC, Comedy Central, VH1 এসবেও ওদের অংশ আছে।
  • a x | ০৫ ডিসেম্বর ২০১৩ ১১:৩২622379
  • তেহেলকার যেখানে ইনভেস্টিগেটিভ জার্নালিসম করেছে, অত্যন্ত ডেডিকেটেড জার্নালিস্টদের দিয়ে সেখানে অবশ্যই তাদের কৃতিত্ব আছে। সেটা বারবার বলেছি।

    কিন্তু এর সাথে প্রথমত এটাও মনে রাখতে তেহেলকা যার জন্য খ্যাতির তুঙ্গে উঠেছিল, সেটা স্টিং অপরেশানের জেরে। স্টিং অপরেশন খুব একটা সুবিধের জিনিস না। বিশ্বব্যাপী স্টেটিস্ট শক্তি এই স্টিং অপরেশন ব্যবহার করেই ভুয়ো কেস সাজায়। যেখানে কোনো ক্রাইম হয়নি, সেখানে ক্রাইম হতে পারত এই দাবীতে লোককে ধরে।

    দ্বিতীয়ত, খুবই আয়রনিক মিডিয়া ট্রায়াল ইত্যাদিতে এই সো কলড তেহেলকা মডেলের অবদান খুবই ভালো রকমের। যথা আরুশির ঘটনা। সোমা চৌধুরি নিজেই বলেছে দেশের জাস্টিস সিস্টেম ফেইল করে বলে পাব্লিক পার্সেপশনের লেভেলে ইস্যুস নিয়ে লড়া দরকার। এখন বন্দুকের মুখ ঘুরে গেলেই ফাউল বলে চেঁচালে লোকে শুনবে কেন?
  • j | ০৫ ডিসেম্বর ২০১৩ ১১:৪১622380
  • "এমনই মডেল যেখানে ওপরের লোকজন যখন লাফিয়ে লাফিয়ে টাকা বানাচ্ছে যখন জার্নালিস্টদের মাসে মাসে মাইনে জোটেনা।"

    অক্ষদাকে ক দিয়ে বলি - এর স্বপক্ষে প্রচুর লিং ও দেওয়া হয়েছে এবং যারা শ্রমিকের মাইনে মেরে দশ বছরের মধ্যে গুষ্টিশুদ্ধু কোটি কোটি টাকার মাল কামায় তাদের ফিনান্সিয়াল ক্যাটেগোরিটা কোথায় সেটা জানার ইচ্ছে রইল
  • maximin | ০৫ ডিসেম্বর ২০১৩ ১২:৩১622381
  • sexual harassment, molestation and rape being a phenomenon which very many women go through. phenomenon is not being addressed.

    কী হলে ফেনোমেনন অ্যাড্রেসড হয়? বাস্তবে যে ঘটনাগুলো ধরা পড়ে যায়, চোখের সামনে এসে দাঁড়ায় সেগুলোকে নিয়েই কাজ করতে হয়। অন্তত শুরু-শুরু তে।
  • সাড়ে চুয়াত্তর | ০৫ ডিসেম্বর ২০১৩ ১২:৩৪622383
  • নতুন খবর হল তেজপাল বলেছে যে মেয়েটি যা বলেছে সে সবই হয়েছে, তবে পুরোটাই কনসেনসুয়াল। টিওআই প্রথম পাতা পশ্য।

    অর্থাৎ লিফটে এসব হতে পারে না সেইটা খারিজ হয়ে গেলো। গেলো তো?
  • ম্যামি | ০৫ ডিসেম্বর ২০১৩ ১২:৪২622384
  • এখন ৬ জনকে নিয়ে প্যানেল বসালে ভুলভ্রান্তি হবে। প্যানেলিস্টদের মধ্যে দু-একজন থাকবেনই যারা অন্যের কথার মধ্যিখানে কথা বলবেন, থামিয়ে দেবেন। কাজেই anchor এরও ভুলভ্রান্তি হবে।
  • শ্রাবণী | ০৫ ডিসেম্বর ২০১৩ ১২:৫৬622385
  • এটা তেজপাল না হয়ে অর্ণব গোস্বামীর নামে এমন অভিযোগ হলেও একই জিনিস, চেয়ারের এদিক ওদিক হত, হতই। এদেশে এখন এইসব মিডিয়ার লোকেরাও কম সেলিব্রিটি নয়, এটা সেই স্ট্যাটাসের সাথে আসা হ্যাজার্ড। এবার এনিয়ে এই স্ফিয়ারের লোকজনরা অরূন্ধতীর মত নিজেদের স্ট্যান্ড নেবে, মোস্টলি যেটা, ধরি মাছ না ছুঁই পানি গোছের হবে, একেও খানিক নিন্দা করলাম, ওকেও করলাম, এর জন্যেও কাঁদলাম, ওর জন্যেও সাবাশী দিলাম, পাঁউরুটি আর ঝোলা গুড়! রেপ নং দুই বললাম বন্ধুর নামে তো একটু ব্যালান্স করতে মিডিয়া পাবলিক লিঞ্চিং এসব বলে দিই। যাতে বাঘা বাঘা লইয়াররা কিছু করে মরে আবার যদি একে স্বমহিমায় প্রতিষ্ঠিত করে তখন মুখটা থাকবে!

    এইসব কচাকচির মাঝে মূল ইস্যুটা চাপা না পড়ে গেলেই ভালো। কোর্টে যেন ন্যায় হয়। মিডিয়ার কচাকচির আয়ু আর বেশীদিন নয়, আর একটা খবর তক। অলরেডি ভেতরের পেজে চলে গেছে, অদৃশ্য হতে বেশী সময় লাগবেনা!

    টা না র খুব বাজে একটা মোবাইল ভিডিও সেদিন দেখাচ্ছিল এয়ারপোর্টে লুকিয়ে চুরিয়ে তোলা, খুব পরিস্কার না হলেও, সেটা দেখে তাকে বেশ কমফর্টেবল মনে হচ্ছিল এবং দিব্য কনফিডেন্ট........ও সামলে নেব, এ কিছু নয় টাইপ!

    এখন চ্যানেল বেওসার জন্যে টি আর পি বাড়াতে এটা দেখাল, আমরা পাবলিকরা দেখে যা মনে হল বলবই........এর থেকে পুরো সেই হিতোপদেশের সিরিজ শুরু হয়ে যাবে। পাবলিক বলবে টিভি কেন দেখাল, টিভি বলবে তেজপাল কেন অমন করে বলল, তেজপাল বলবে মেল কেন লীক করল, মেয়েটি বলবে...........
  • ml | ০৫ ডিসেম্বর ২০১৩ ১৩:০৩622386
  • মেয়েটা কিছু না বললেই পারত। সব দোষ ওরই।
  • pinaki | ০৫ ডিসেম্বর ২০১৩ ১৩:৪৪622388
  • ফার্স্টপোস্ট সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই। আমি তো কিছু বলিনি ফার্স্টপোস্টের র‌্যাডিকালত্ব নিয়ে। আর তহেলকায় বেরোনো খবর বিশ্বাস করব না - এমনও আমার বক্তব্য নয়। আগেও বললাম, তহেলকা 'হিন্দু' হতে পারলেও আমার কোনো আপত্তি নেই। ইন ফ্যাক্ট খুবই ভালো কথা। শুধু একটাই দাবী - এসবই যদি করবে তাহলে আর অন্যরকম হওয়ার দাবীসহ একটা সেল্ফ রাইটিয়াসনেসের আলোর বলয় মাথার পিছনে নিয়ে ঘুরবে কেন?

    তেজপালের যাবতীয় ব্যাপার থেকে এমনই অশ্লীল টাইপের বড়লোকি গন্ধ বেরোচ্ছে, এ কনসেন্সুয়াল সেক্স করেছে প্রমাণ হলেও একে আর নিতে পারব না। আমারই অক্ষমতা। ঃ-(
  • h | ০৫ ডিসেম্বর ২০১৩ ১৩:৪৪622387
  • এটা ছাড়া ওর আর কোনো ডিফেন্স নেই, মেয়েটার চরিত্রহনন।
  • h | ০৫ ডিসেম্বর ২০১৩ ১৪:০৮622390
  • হিন্দু র ফ্রন্টলাইন এর দুটো ব্যাপার আমার একটু বিচিত্র লাগে, কি করে মেন্টেন করেন কে জানেঃ

    ১। সরকারী বিজ্ঞাপন বেশি থাকে, ক্লিয়ারলি, রাজ্য সরকারী স্কিম আর টুরিজম এর বিজ্ঞাপন বেশি থাকে। ইনক্লুডিং কালার্ড ফিচার্স।

    ২। কখনই বেশি সার্কুলেশন বাড়ে না। শোনা কথা, ৭৫০০০ কপি পার ইসু র বেশি লাগে না। কতটা সত্যি কথা জানি না।

    এছাড়া ইপিডাব্লিউ টা আমার ভালো লাগে, ট্রাস্ট বেস্ড, প্রচুর সার্কুলেশন, দাম কম, ভের‌্যিএবল সাবস্র্কিপসহ্ন রেট, এবং কোয়ালিটি নিয়ে কথা হবে না, যদিও ফর্মালি রেফার্ড জার্নাল কখন ই হয় নি।
  • h | ০৫ ডিসেম্বর ২০১৩ ১৪:০৮622389
  • হিন্দু র ফ্রন্টলাইন এর দুটো ব্যাপার আমার একটু বিচিত্র লাগে, কি করে মেন্টেন করেন কে জানেঃ

    ১। সরকারী বিজ্ঞাপন বেশি থাকে, ক্লিয়ারলি, রাজ্য সরকারী স্কিম আর টুরিজম এর বিজ্ঞাপন বেশি থাকে। ইনক্লুডিং কালার্ড ফিচার্স।

    ২। কখনই বেশি সার্কুলেশন বাড়ে না। শোনা কথা, ৭৫০০০ কপি পার ইসু র বেশি লাগে না। কতটা সত্যি কথা জানি না।

    এছাড়া ইপিডাব্লিউ টা আমার ভালো লাগে, ট্রাস্ট বেস্ড, প্রচুর সার্কুলেশন, দাম কম, ভের‌্যিএবল সাবস্র্কিপসহ্ন রেট, এবং কোয়ালিটি নিয়ে কথা হবে না, যদিও ফর্মালি রেফার্ড জার্নাল কখন ই হয় নি।
  • h | ০৫ ডিসেম্বর ২০১৩ ১৪:১১622391
  • এবং বিজ্ঞাপন বেশ কম।
  • (?) | ০৫ ডিসেম্বর ২০১৩ ১৬:১৫622392
  • যে কোনো রেপ কেসেই ভিকটিমের কনসেন্ট ছাড়া অভিযুক্তের আর কোনোদিকেই খেলার জায়গা থাকে না। মানে আইন অনুযায়ী থাকার কথাও নয়। ওয়ান টু ওয়ান কেসে। একাধিক অভিযুক্ত থাকলে কেউ আলাদা অ্যালিবাই দেখিয়ে কেটে যাওয়ার চেষ্টা করতে পারে, যেটা বেশিটাই অসম্ভব।
  • π | ০৫ ডিসেম্বর ২০১৩ ১৮:০৯622394
  • প্রথম থেকেই ডাহা অস্বীকার করলে ?
  • ml | ০৫ ডিসেম্বর ২০১৩ ১৮:৩২622396
  • New offences under the Criminal Law Amendment Bill, 2013

    Offence: Consensual sex by a
    person in authority

    Definition: Abuse of position to have consensual intercourse
    with a woman in custody.

    Criminal Law (Amendment) Bill, 2013 as passed by both Houses: Extended to cover circumstances of fiduciary relationship, management or staff in hospitals. Punishable with 5 to 10 years rigorous imprisonment of either description.

    Remarks (provisions under Indian Penal Code, 1860):
    Provision exists in relation to public servant’s abuse of position with women in his custody. Punishable with 5 years imprisonment.

    তেজপালের নিজেরই স্বীকারোক্তি আছে, তাই প্রথম থেকেই ডাহা অস্বীকার করার প্রশ্নই নেই। তবে সেটা করলেও বোধায় শাস্তি হতো।
  • ml | ০৫ ডিসেম্বর ২০১৩ ১৮:৩৪622397
  • বদলগুলো

  • ঈশান | ০৫ ডিসেম্বর ২০১৩ ২১:২৪622400
  • *অক্ষরে অক্ষরে।
  • ঈশান | ০৫ ডিসেম্বর ২০১৩ ২১:২৪622399
  • যাক, অরুন্ধতী একটু দেরিতে হলেও ফিল করতে পেরেছেন। সাদ্দিন ধরে এইটাই বলে চলেছি। প্রায় আরে অক্ষরে। তবে শুধু অরুন্ধতী নয়, বন্দিত হার্ড নিউজেও তেহেলকার এক প্রাক্তনী একই অনুভূতির কথা লিখেছেনঃ

    The media fraternity, while doing an admirable job in putting Tejpal in the docks, spared no efforts to throw muck at an institution and its employees that had nothing to do with the offence (full disclosure: I worked there for over two-and-a-half years). This too, was quite unprecedented. When the Niira Radia tapes were leaked to the media, many publications, including Tehelka, refrained from releasing it before verifying it from the journalists concerned. Now, the same senior TV anchor, who figured in the Radia tapes, is leading the lynch mob on social media and on her television show. In all this mass hysteria, it’s become crucial to scrutinize the role the media played in influencing the outcome of the events at every step; if not to preserve the sanity in the discourse, then at least to ascertain whether the frenzy has in some ways stripped the victim of her agency to demand justice on her own terms. She had initially indicated precisely that, but thanks to the wannabe judges and executioners who sit in television studios, the issue has transmogrified into a reality show.

    (এখানে মাইনে নিয়ে কোনো অভিযোগ দেখলাম না।) এতে আশা করি অক্ষ উত্তর পাবে, যে, পাবলিক পারসেপশনের লেভেলে ইসু নিয়ে ডিল করা আর দঙ্গল বেঁধে মসজিদ ভাঙতে যাওয়া এক জিনিস না।

    কবিতাও সেদিন দেখলাম, অর্ণব গোস্বামীকে প্রশ্ন করেছেন, "যে ইস্যুগুলোকে তেহেলকা স্পেস দিয়েছে, আপনারা কি দেবেন?" সবাইকেই পথে আসতে হবে কমরেড, বুঝতে এবং ঠ্যালা সামলাতে একটু দেরি হবে, এই মাত্র।
  • a x | ০৫ ডিসেম্বর ২০১৩ ২১:৪৫622401
  • ঈশান পথ দেখাবে বলেই না অরুন্ধতী আর কবিতা এদ্দিন বসে ছিল।
  • riddhi | ০৫ ডিসেম্বর ২০১৩ ২২:২২622402
  • মিডিয়া বেশ কিছুদিন হল খুব সেন্সেশানল ভাবে খবর দেয়। "বিশেষ বিশেষ খবর পড়ছি"-র বোরিং যুগ আর নেই। তাই যদি টাইম্স নাউ-ইঃ রেগুলার ফলো করেন তাহলে দেখবেন, অভিজিত মুখার্জি থেকে শুরু করে ডেরেক্ক-ও ব্রাইয়েন সবার এই লিন্চিং রোজ হচ্ছে। তুচ্ছ তুচ্ছ ঘটনায় অখ্যাত বিখ্যাত সবাই আসামীর দকে আসছেন। যাকে রুথলেসলি গ্রিল করা হচ্ছে, সেই পরে হাসিমুখে প্রোগ্রামে পার্ট নিচ্ছে। তাই এটা তেজপাল স্পেসিফিক কিছু না।
    এই টাইপ ওফ সেন্সেশনালিস্ম খারাপ কি ভাল সেটা অন্য তর্কের বিষয়।
  • ঈশান | ০৫ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৮622403
  • না, পথ দেখাতে গেলে দিল্লী যেতে হবে এবং ইংরিজিতে লিখতে হবে। সে রাস্তা আমি বাছিনি। সেটা অন্য পলিটিক্স। তবে এটা নিয়ে ব্যঙ্গ করে লাভ কি?

    তবে এই "বড়লোকি" নিয়েও ঠাকুরের একটা গপ্পো আছে। একবার পোদো ঠাকুরকে বলল, ঠাকুর, স্পাইডারম্যান কেন লাফানোর সময় মুন্ডু নিচে করেনা? গ্রাউন্ড রিয়েলিটি না দেখে নিচে ঝাঁপানো হল ইনফ্যান্টাইল ডিসর্ডার। লেনিন বলেছেন।

    তাছাড়াও, পোদো আরও বলল, নিপীড়িত বঞ্চিত মানুষের উপকার করার যখন এতই ইচ্ছে, তখন লোকটার জামা লাল নয় কেন? কেন আমেরিকার ফ্ল্যাগের মতো নীল-লাল স্ট্রাইপ? এতে করে স্যামচাচার বুজ্জোয়াপনাকেই তোল্লাই দেওয়া হচ্ছেনা কি, সাম্রাজ্যবাদ নিপাত যাক এর বদলে?

    শুনে ঠাকুর বললেন, ওরে পোদো, তুই তাহলে মুন্ডু নিচে করে লাফাসনা কেন? কেনইবা লাল জামা পরিসনা।

    পোদো বলল, আমি তো লাফাতে পারিনা।

    ঠাকুর বললেন, তাহলে?

    পোদো বলল, আমি কেন লাফাবো? আমি কি বিপ্লব করব বলেছি? কিন্তু যদি কেউ সমাজবিপ্লব করবে বলে লাফানো প্র্যাকটিস করে, তাহলে তো তাকে লাল জামা পরতেই হবে। নইলে তা দন্ডনীয় অপরাধ।

    ঠাকুর বললেন, তোকে কি স্পাইডারম্যান বলেছে, সে বুজ্জোয়া রাষ্ট্রকাঠামোকে উল্টে দিয়ে বিপ্লব করতে চায়?

    পোদো বলল, কই না তো।

    ঠাকুর বললেন, ওরে পোদো, নিজের এক্সপেক্টেশন রিয়েলিস্টিক কর। যে যেটা করছে তাকে করতে দে। উটপাখি কেন উড়ছেনা বলে কমপ্লেন করে তো লাভ নেই। উটপাখি কখনও উড়বে বলেইনি। তাকে কেন দোষ দিবি বল। তোর অ্যাজেন্ডা তুই ফুলফিল কর, অন্যলোকের ঘাড়ে চাপিয়ে লাভ কি।
  • Arpan | ০৫ ডিসেম্বর ২০১৩ ২৩:৫০622405
  • ঋদ্ধিকে গোটা কয়েক বড় হাতের ক।

    এইবার গোটাদুয়েক কথা বলার আছে। ঋদ্ধি আসল কথা বলেই দিয়েছে। আমি আরেকটু গার্নিশিং করে পরিবেশন করি।

    এক, তরুণ তেজপাল একা অর্ণব গোস্বামী দ্বারা লিঞ্চিত হন নাই। মনে করে দেখুন আসরাম বাপুর কথা (তেজপাল ভক্তরা যদিও এরূপ অ্যানালজিতে চটে যাবেন, কিন্তু আমি নাচার)। আসরাম বাপু যখন রেপের দায়ে ধরা পড়লেন, তখন তিনি আগে কবে কবে কোন মেয়ের সাথে গুল খিলিয়েছিলেন, তাঁর আশ্রম সরকারি কোন জমি এনক্রোচ করে বানানো হয়েছিল আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে - স-অ-অ-ব গাঁক গাঁক করে চেঁচিয়ে পরিবেশন করা হয়েছিল। এবং বলাই বাহুল্য আসরামের ভক্তমন্ডলী তেজপালের থেকে কম না, বরম কিছু বেশিই ছিলেন, তারাও অমন প্রাতস্মরণীয় ব্যক্তির নগ্নরূপ প্রত্যক্ষ করে একই রকম ভাবে অশ্রু বিসর্জন করেছিলেন। আশ্চর্যের কিছু নয়।

    দুই, আসরামকে নিয়ে যদ্দিন খবর করার দরকার ছিল তদ্দিনই টাইমস নাও এই নিয়ে সেন্সেশনাল খবর পরিবেশন করেছিল, যখন আরো বড় কোন খবর এল, তখন আসরাম ইজ নোহোয়্যার। এগেইন ভালো-খারাপ কিনা সেটা অন্য প্রশ্নের বিষয়, কিন্তু বৃহৎ মিডিয়া এইভাবেই খবর তৈরি করে ও বেচে। (তৈরি করা মানে নট নেসেসারিলি ম্যানুফ্যাকচারিং করে সেই কথা বলছি না, কিন্তু কীভাবে "লিঞ্চিং" করা হবে সেইটার প্রিমাইস পাব্লিকের জন্য তৈরি করে দেয়)। তেজপাল যদ্দিন হেডলাইন হয়েছিলেন তদ্দিনই অর্ণব তাকে নিয়ে খবর করেছে, এখন দিল্লির ইলেক্শন এসে গেছে তরুণকেও লিঞ্চ করার প্রয়োজন ফুরিয়েছে। সিম্পিল।

    তো, মূল বক্তব্য সেটাও না। বক্তব্য হল এইটাই যে, যখন আসরাম বা তরুণ যেই হোক না কেন, ট্রায়াল চলাকালীন মিডিয়া তহেলকা আদর্শচ্যুত হয়েছে কিনা বা আসরাম সরকারি জমি গায়ের জোরে দখল করে নিয়েছে কিনা এইসব তথ্য পরিবেশন করা উচিত কি উচিত না? ঈশান বলবে উচিত না, আমি বলব অবশ্যই উচিত। বৃহৎ মিডিয়া না জানালে বৃহৎ মিডিয়াকে যারা সাবস্ক্রাইব করে তারাও তরুণ বা আসরামের অন্য কীর্তিকাহিনী কোনদিনই জানতে পারত না, কেননা তরুণের গ্রেপ্তারপর্ব পেরিয়ে গেলেও তরুণকে নিয়ে ডিবেট করতে মিডিয়ার জাস্ট ছেঁড়া গেছে ইত্যাদি প্রভৃতি। কাজেই যা হয়েছে বেশ হয়েছে।

    এর মানে এও না, টাইমস নাও হল আল্টিমেট হোলি কাউ। এমন না স্বার্থের পরিপন্থী হলেও সইত্যের প্রতি অবিচল থেকে অর্ণব গোস্বামী স্টুডিওতে অন্যের ইসে মেরে যায়। ব্যপারটা তা না, সেটাও জানি। কিন্তু যেটুকু ঠিকঠাক চেঁচাবার সেটুকু চেঁচালে সেটা গ্রহণ করতেও তো অসুবিধা নেই। আর কমরেড পিনাকী বলেই দিয়েছেন পৃথিবীতে নাই আর বিশুদ্ধ আইকন!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন