এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২২৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্পন | ১১ অক্টোবর ২০১২ ১৭:২৭556869
  • ২-১ কোথায়? ১-০ তে জিতলাম তো!
  • প্পন | ১১ অক্টোবর ২০১২ ১৭:২৮556870
  • দে হইল গিআ আমাগো জিদান। জিতুক হারুক একবার ঢুঁ মারবেই।
  • Tim | ১১ অক্টোবর ২০১২ ১৭:৩৪556871
  • ঃ-)
  • de | ১১ অক্টোবর ২০১২ ১৭:৩৯556872
  • ঃ))) --
  • ঊমেশ | ১১ অক্টোবর ২০১২ ১৮:১৫556873
  • গুরুতে ইবে-মোবা লড়াইটা বড্ডো এক্পশে হয়ে যাচ্ছে।
    গান্ধী ছাড়া কোনো মোবা এখন আর এখানে আসে না।

    কিছুদিন আগেও কতো মোবা ছিল, আমাদের নিজেদের কেমন যেন মাইনোরিটি ফিলিং হতো। এখন দেখি উল্টো কেস।

    তবে একা গান্ধী বেশ ভালো ফাইট দেয়। সাপোর্টার হলে এমনই হতে হয়।
  • গান্ধী | ১১ অক্টোবর ২০১২ ১৮:২০556874
  • বোতীন্দার মত সাপোর্টার থাকলে আরো কেস। মর্গ্যানকে মোবার কোচ বানিয়ে ফেলেছিল সেইদিন।

    যাই হোক, প্রায় ৫মাস বাদে কাল মাঠে যাবো (আশা করা যাচ্ছে) লাস্ট গেছিলাম ব্যারেটো ফেয়ারওয়েল ম্যাচে।

    @প্পনদা

    ওটা টাইপো, তার আগে একবার স্কোর বলে গেছি তো
  • কৃশানু | ১১ অক্টোবর ২০১২ ১৮:২৯556875
  • আমি যদিও ইবে। তবু গান্ধীর প্যাশনেট সাপোর্ট আর ফুটবলের প্রতি ভালবাসাটা ভালো লাগে।
  • প্পন | ১১ অক্টোবর ২০১২ ২০:১৭556876
  • হুম, মোবার শুধু এই দুজনকেই ভালো লাগে। এক বাবলুদা আর দুই গান্ধী। প্রথমজন ইস্টবেঙ্গলের আজীবন সদস্য হয়েই গেছে (কোচিং করানোর সময়)। এইবার গান্ধী আমাদের হয়ে গলা ফাটালেই হয়। * ;-)

    * মোবার ম্যাচগুলোতে না হয় ডিসকাউন্ট দেব
  • Tim | ১১ অক্টোবর ২০১২ ২০:৩০556877
  • প্রথমজন খামোখাই সারাজীবন মোবার হয়ে খেলে গেলেন পয়সার মায়া ছেড়ে। সবথেকে বেশিবার অপমান মোবা ওঁকেই করেছে।
  • ঊমেশ | ১১ অক্টোবর ২০১২ ২০:৪১556879
  • প্পন কে লাইক দিলাম।

    বাবলুদা যেমন যেকোনো দলের অপরিহার্য সদস্য, তেমনই গান্ধী বেশ লোভনীয় সাপোর্টার।
  • গান্ধী | ১১ অক্টোবর ২০১২ ২২:৩৬556880
  • টিমদা কে

    মোবা বলতে কি কর্মকর্তাদের বোঝানো হচ্ছে? তাহলে আপত্তি নেই। কিন্তু যেকোনো সাধারণ মোবা সমর্থককে জিজ্ঞাসা করে দেখবেন, আমরা বাবলুদাকে ভগবানের চোখে দেখি। কয়েকটা অপদার্থর জন্য আজ এই অবস্থা, যদি অবস্থা বদলাবেও না। কারণ মোবার মেম্বারশিপ এখন শুধু ওরা ছাড়া কেউ পায়না।

    আর প্পনদাকে,

    লাভ নেই। গান্ধী কি মনোরঞ্জন, পিন্টু চৌধুরী নাকি যে 'আমি ইবে' বলবে আবার টুক করে একবার পয়্সার জন্য মোবাতে খেলে যাবে? গান্ধী যাকে সাপোর্ট করে, তাকেই করবে। আর এবার চাই প্রয়াগ আইলিগ জিতুক, যদি মোবা না জেতে।

    কাল মাঠে যাচ্ছি স্যিওর। মোবা সমর্থকরা কাল মাঠে যাচ্ছি কালো জামা-টিশার্ট পড়ে, অফিসিয়ালদের এগেইনস্টে প্রতিবাদ করতে
  • Tim | ১১ অক্টোবর ২০১২ ২২:৫২556881
  • গান্ধিকে,

    হ্যাঁ মোবা বলতে কর্মকর্তাদেরই বলছি। সমর্থকেরা দলটাকে ভালোবাসেন, কিন্তু দলটা ( সব দলই) চলে কর্তাদের ক্থাতেই।
  • Ben Arfa | ১২ অক্টোবর ২০১২ ১০:০৩556882
  • আমি একসময়ের প্রবল মোবা, কিন্তু সেই জায়গাটা নিউক্যাসলের হাতে চলে গেসে। আর এই টুটু-অঞ্জন টাইপের লোকেরা যদ্দিন থাকবে তদ্দিন মোবা-র হয়ে গলা ফাটানোর কিসু নাই।

    যাগ্গে, গান্ধীর জন্যে দুঃসংবাদ - বোরিনির ঠ্যাং ভেঙেছে।
  • ঊমেশ | ১২ অক্টোবর ২০১২ ১৪:৫৬556883
  • দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি, গান্ধী গ্যালারিতে নাচছে।
    ওডাফা গোল করেছে।
    মোবা ১-০
  • নেতাই | ১২ অক্টোবর ২০১২ ১৫:১২556884
  • র‌্যান্টি গোল শোধ করে দিয়েছে
    ১-১
  • নেতাই | ১২ অক্টোবর ২০১২ ১৫:১৮556885
  • কলকাতাফুটবলের সার্ভার বসে গেছে
    গোল ডট কম দেখাচ্ছে প্রয়াগ ২-১ এ এগিয়ে। দ্বিতীয় গোল কে দিয়েছে দেখাচ্ছেনা।
  • প্পন | ১২ অক্টোবর ২০১২ ১৫:২৮556886
  • ভিনসেন্ট
  • de | ১২ অক্টোবর ২০১২ ১৫:৪৬556887
  • ইস -- আজকেও হারবে?
  • গান্ধী | ১২ অক্টোবর ২০১২ ১৮:৫১556888
  • অজ্জিদদা টুটু-অঞ্জন আছে মানছি কিন্তু ক্লাবটা তো আমাদেরও, যদিও সেটা ওরা মানেনা, ওদের কাছে ভোটাররাই ক্লাব। আজ খেলা শেষের পর ভিআইপি গেটের সামনে দাঁড়িয়ে কিছুনা খালি স্লোগান দেওয়া হচ্ছিল, তাতে র‌্যাফ নামিয়ে তাড়ালো আমাদের। এরা এসি গাড়িতে চড়ে, এসি অফিসে বসে কাটমানি খেয়ে দল বানায়, এরা এসবের মর্ম বোঝেনা। খেলাও তো দেখেনা, ২ন্ড হাফ শুরু হতেই মাঠ ছেড়ে পালিয়েছে, জানে এরপর থকলে মার খেয়ে যাবে। ক্লাব তাঁবুতে আগেরদিন বিক্ষোভ দেখাতে গেছিল, ঢুকতে দেয়্নি। তবু মোবা তো আমাদেরও ক্লাব। তাই খারাপ লাগে

    সকাল সকাল বাড়ি ফিরেই ছুটতে ছুটতে স্টেডিয়াম গেছিলাম এই আশায় যে শেষ দু'বছর আমি খেলা দেখতে গেলে টিম হারেনি, কিন্তু ভুলে গেছিলাম যে সেই টিমের কোচ ছিলো বাবলু ভটচাজ আর ক্যাপ্টেন ব্যারেটো, যারা চোট থাকুক যাই হোক, শেষ অব্দি দলকে জেতাতে চায়, আর আজ?

    ওডাফা-কাশ্যপ

    একজন যে কতটা সেলফিশ বোঝা গেল আজ। গোটা ম্যাচে টোলগেকে একটা মাত্র পাস দিল (অবশ্যই খুব ভালো ছিলো, গোল করার মত) কিন্তু টোলগের কোনো দোষ নেই। সারাক্ষণ হাত তুলে বল চেয়ে গেল, বল পেলনা, কোচ বোধহয় শিখিয়েছে বল পেলেই ওডাফার মাথায় তুলে দিয়ো। তারপর কোচের মাস্টারস্ট্রোক জুয়েলের জায়গায় নামলো স্ট্যানলি (ওডাফার কথায় যাকে টিমে নেওয়া হয়েছে) সে ৯৯।৯৯% মিস পাস করল, একটাই ঠিক পাস করেছিলো সেটা অরিন্দমকে (গোলকীপার) অরিন্দম না থাকলে আরো গোল খেতাম। খেলেম্বা সিং, আমাদের স্টপার। প্পনদা-উমেশদার মত ইবে সাপোর্টাররাও জানে কিনা জানিনা ও ২বচহ্র ইবেতে ছিল। কোলকাতা লীগের ম্যাচেও খেলার সুযোগ পায়নি। সে আমাদের স্টপার। একটি দর্শনীয় সেমসাইড করেছে। পিছন থেকে বল অস্লো, গায়ের উপোর কোনো স্ট্রাইকার নেই, ছোট্ট করে গোলকীপারের মাথার উপর দিয়ে জালে।
  • গান্ধী | ১২ অক্টোবর ২০১২ ১৯:০৭556890
  • আর বোরিনি !! হারাধনের দুই ছেলে ছিল (স্ট্রাইকার), এক গেল
  • aranya | ১২ অক্টোবর ২০১২ ২১:৩৭556891
  • এঃ, এটা বড় বাজে হল তো, সেমসাইড গোলে হারল মোবা। একই কর্মকর্তারা সারা জীবন থেকে যাচ্ছে, মনোপলি-র মত, এদের পাল্টানোর কিছু একটা ব্যবস্থা থাকা উচিত।
    খেলেম্বা সিং-এর নাম শুনি নি, আর স্ট্যানলি -কে নামানোর মানে হয় না,এটা এমনকি আমিও জানি।
    ওদিকে ডেম্পো ৫ গোল দিল স্পোর্টিং-কে।
  • Tim | ১২ অক্টোবর ২০১২ ২১:৪৭556892
  • প্রয়াগের সাথে হারায় খুব একটা খারাপ হয়নি। ড্র হলে পয়েন্ট কাটাকুটি হত। ইবে না জিতলে লিগটা যেন প্রয়াগ পায়।
  • aranya | ১২ অক্টোবর ২০১২ ২১:৫৫556893
  • হুম, মোবা-কে সমর্থক-রাও ভরসা করছে না, সেদিন গান্ধীও প্রয়াগ জিতলে খুশী হবে এরম লিখল মনে হয়।
  • aranya | ১২ অক্টোবর ২০১২ ২২:৫৯556894
  • এক্ষুনি শুনলাম, নভেম্বর ১৪ নিউ জার্সীতে ব্রাজিল-কলম্বিয়া ফ্রেণ্ডলি। দেখতেই হবে।
  • গান্ধী | ১৩ অক্টোবর ২০১২ ০৮:৫৮556895
  • প্রয়াগের জেতা উচিত। কাল লালকমল-বেলো রজ্জাককে বাদ দিয়ে যা খেললো, আর কার্লোস তো অসাধারন
  • গান্ধী | ১৩ অক্টোবর ২০১২ ০৯:০৯556896
  • নোংরামিটা কি লেভেলে বাড়িয়েছে এই মোবা কর্তারা। এর আগে পরপর দুদিন মোবা টেন্টের সামনে ফ্যান ক্লাবের মেম্বাররা বিক্ষোভ করেছিল, দুদিনই পুলিশ দিয়ে তাড়িয়েছে। কাল সল্টলেকে বিক্ষোভ দেখানোর পর কাল ঐ দুই ফ্যান ক্লাবের যারা সেক্রেটারী তাদের এগেইনস্টে এফ-আইআর করেছে অঞ্জন মিত্র
  • cb | ১৩ অক্টোবর ২০১২ ০৯:১২556897
  • শালা ডিবচ মাল একটা
  • প্পন | ১৩ অক্টোবর ২০১২ ১১:০৩556898
  • এতদিনে টোলগের আসল "দর" টের পেলেন?

    http://www.anandabazar.com/13khela5.html
  • প্পন | ১৩ অক্টোবর ২০১২ ১১:০৪556899
  • ইবে না পেলে প্রয়াগ যেন এইবার আই লিগ জেতে। ভারতের ম্যানসি।
  • Tim | ১৩ অক্টোবর ২০১২ ১২:২৭556901
  • কার্লোসের ইউটিউব ভিডিওগুলো দেখলাম। যা দেখে নবাব ভট্টাচার্য্য ওকে এনেছেন। ভালো শ্যুটার। পাসিং এর কোন ভিডিও পেলাম না।
    ওপেন গেমে (যেরকম মোবা খেলতে চেয়েছে) অসুবিধে নেই। কিন্তু কট্টর ডিফেন্সিভ দলের সাথে কেমন করে দেখার। বিশেষ করে সুভাষ ভৌমিকের দলের বিরুদ্ধে বা সালগাওকার/ ডেম্পোর সাথে। সুব্রত ভট্টাচার্য্য কোন দলের কোচ হলেও কার্লোসকে আরেকটু পরীক্ষায় ফেলা যেত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন