এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এনজিও দের পেছনে কি আদৌ জনসমর্থন আছে ?

    একক
    অন্যান্য | ২৬ জুন ২০১৪ | ২৩৪০১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ১৬ জুলাই ২০১৪ ১৫:৩৪641331
  • কল্পনার ব্যাপারে আপনি কখনও কষ্ট করেছেন বলে মনে পড়ছে না। আপনি নিজেই আবারও তার প্রমাণ দিচ্ছেন।

    আপাতত অন্য থ্রেডে আপনার থিসিসের অপেক্ষায় আছি। না পাওয়া পর্যন্ত আপনাকে ইগনোর করাই শ্রেয় মনে করলাম। এখন এটাকে আপনি যুক্তির অভাব, মাওব্যথী, বুজীপ্রেমী ইত্যাদি পেট অ্যাডজেক্টিভ দিয়ে ভূষিত করতেই পারেন, সেটা আপনার ডোমেন, তবে তার পরেও আপনাকে আমি ইগনোরই করব।

    নমস্কার।
  • PT | ১৬ জুলাই ২০১৪ ১৫:৪৩641332
  • আপনি স্পেসিফিক সময় দিয়ে (আমার পোস্টিংএর ভিত্তিতে) পোস্টিং করেছিলেন বলে তার উত্তর দিয়েছি। তবে কাকে, কখন "ইগনোর" করবেন সে তো আপনার নিজস্ব ব্যাপার।

    শুধু একটা ব্যাপার বুঝলাম না। আপনি কি সামগ্রিক ভাবে আমাকে "ইগনোর" করলেন নাকি থ্রেড-ভিত্তিক ভাবে "ইগনোর" করলেন?
  • dd | ১৬ জুলাই ২০১৪ ১৬:২৩641333
  • পোস্ট ভিত্তিক ইগ্নোর ও সম্ভব।

    যেমতি। ধরুন ক এক্কটি পোস্ট করলো আর খ কইলেন "ভাই ক, আপনের উপরিউক্তো পোস্টটিকে আমি ইগনোর কল্লেম"।

    আরো সুক্ষ ভাবেও হয়। যেমতি "গ স্যার। আপনের দীর্ঘ পোস্টটির (সে প্রায় প্রবন্ধই বলা চলে) সেকেন প্যারর"র ফোথ লাইনে লিখেছেন "কিছু মিছু" আমি সেটি ইগনোর কল্লেম। লাস লাইনের একটি বিস্ময়ের চিহ্ন ও অত্যন্ত বিরক্তিকর সুবাদে ইগনোর কল্লেম। বাকীটা ঠিকাছে।
  • dd | ১৬ জুলাই ২০১৪ ১৬:২৮641334
  • আমার অনেকানেক বন্ধু,আত্মীয়,কলীগ এ`য়ারা অনেকেই আমাকে সশব্দে ও সাড়ম্বরে ইগনোর করেন। কিন্তু যাদের কাছ থেকে সামান্য। কিছু ট্যাকা ধার নিয়েছি তারা তো ইগনোর করেন ই না, তায় বড্ডো গায়ে পরে ছোঁক ছোঁক করেন। এর কোনো প্রতিকার হয় না ?
  • নেতাই | ১৬ জুলাই ২০১৪ ১৬:৪৩641335
  • আপনি ওদের ইগনোর করে দিন। নিঃশব্দে।
  • sch | ১৬ জুলাই ২০১৪ ১৬:৫১641336
  • ওহ সরি সিকি কল্লোলদা - আমি PT- র খবরটা জানতাম না।
    PT ভালো হয়ে উঠুন - শুভেচ্ছা রইলো
  • ranjan roy | ১৬ জুলাই ২০১৪ ১৭:০৮641337
  • ডিডি,
    আমার থেকে শেষ কবে ধার নিয়েছিলে মনে আছে? কখনো একটি পয়সা দাও নি তাই গুরুর পাতায় লিখতে বাধ্য হলাম। বিনোদ কাম্বলীর মত।ঃ))
  • cm | ১৬ জুলাই ২০১৪ ১৭:১২641338
  • আমি সাধারণত এ গোছের পোস্ট করিনা। (করতে চাইনা তা নয় তবে লজ্জার আড় ভেঙ্গে করা হয় না) তবে PT দার জন্য তা সম্ভব আর অবশ্যই শুভেচ্ছা রইল। (sch এর পোস্ট পড়ে মনে হচ্ছে PTদার শরীর ভাল নেই।)
  • ranjan roy | ১৬ জুলাই ২০১৪ ১৭:৩৪641339
  • এলসিএম বলেছেন --"আমি ঠিক জানি না এই আলোচনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে এনজিও-র যোগাযোগ প্রসঙ্গ এসেছে। কিন্তু ভারতে ণ -র কথা আসলে, জেনারেলি যে সব সংস্থার কথা মনে আসে, সেগুলি মূলত সোশ্যাল ওয়ার্ক, ফিলানথ্রফি, চাইল্ড হেল্থ/এডুকেশন - এসব নিয়ে কাজ করেন যারা, তাদের সঙ্গে মেইনস্ট্রিম পলিটিক্স-এর তেমন যোগাযোগ নেই। থাকলেও শোনা যায় না। এবং তারা বেশ রেসপেক্টেড অর্গানাইজেশন। যেমন, CRY বা ASHA।"

    --- ঠিকই বলেছেন। আমি আরও কয়েকটি যুক্ত করছি-- SEWA, PRIA, Action Aid, PRADAN, PARTNER, SDTA Water Aid ইত্যাদি। আসলে এই ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড এনজিওর সংখ্যা রাইট ওরিয়েন্টেড এনজিওর চেয়ে ঢের বেশি। আগেও বলেছি, কিন্তু পিটি স্যার আমার কোশ্নোর উত্তরে স্পষ্ট করেছেন যে ওসব এনজিও নিয়ে তাঁর মাথাব্যথা নেই। তাই সমস্ত এনজিও ওঁর চোখে হয় ধান্দাবাজ আম্রিকার দালাল, সন্দিগ্ধ সব ফান্ডিং। নয় এক্স-নকু বা ছদ্ম-মাওদের দোকানদারি। সবার একই লক্ষ্য -- বঙ্গ থেকে বাম-আন্দোলনকে উৎখাত করা। এ
    ওনার সমস্ত থ্রেডে একই এজেন্ডা-- বুজি বা বামেদের ২০১১ এবং ১৩ র জন্যে যারা দায়ী তাদের খুঁজে খুঁজে বের করা ও জনগণের সামনে এক্সপোজ করা।

    কিন্তু য্খন আপনি বিমান বসুর এনজিওর জন্যে আম্রিগা যাওয়া বা আর কেউ রমলা চক্রবর্তীর বা বুদ্ধ কন্যার এনজিওর উল্লেখ করেন তখন তিনি কনভেনিয়েন্টলি এড়িয়ে যান।
    মনে হয় ২০১১, ২০১৩ (পঞ্চায়েত), ২০১৪ র রেজাল্টের ধাক্কা সামলে উঠতে পারেন নি। এখনও ব্রেজিল-আর্জেন্টিনা মোডে আছেন। আশা করব-- সিপিএম ঘুরে দাঁড়াবে। ২০১৬ তে ভাল ফল করবে আর উনিও সামলে উঠে হাসিমুখে আমাদের সঙ্গে আড্ডা দেবেন।
    হিন্দিতে একটা কথা আছে না-- দিল পে মৎ লে ইয়ার! উনি সেটাই করে বসে আছেন।
    dc যেমন বলেছেন -- একটা দল আজীবন ক্ষমতায় থাকবে এটা হয় নাকি? নেহরু-ইন্দিরার কং পারে নি তো --!
    জয়-পরাজয় খেলার ধর্ম। হারলে খারাপ লাগে, যা-তা হারলে যা-তা খারাপ লাগে! কিন্তু সেখানে থেমে গেলে চলবে? জীবন একজায়গয় দাঁড়িয়ে থাকে না।
    গতি হচ্ছে পদর্থের অস্তিত্বের স্বরূপ--- মহামতি লেনিন বলিয়াছেন।
    যা কিছু rigid তাই প্রতিক্রিয়াশীল, যা কিছু, dynamic তাই প্রগতিশীল-- মাওয়ের রেডবুক।
  • de | ১৬ জুলাই ২০১৪ ১৭:৪৭641341
  • PT দা ভালো থাকুন - এতো পোস্টে এতো খারাপ ব্যবহারের পরও কিভাবে সংযত থাকতে হয় সেটা ওনার কাছে শেখার মতো!
  • PT | ১৬ জুলাই ২০১৪ ১৭:৫৬641342
  • "আগেও বলেছি, কিন্তু পিটি স্যার আমার কোশ্নোর উত্তরে স্পষ্ট করেছেন যে ওসব এনজিও নিয়ে তাঁর মাথাব্যথা নেই। তাই সমস্ত এনজিও ওঁর চোখে হয় ধান্দাবাজ আম্রিকার দালাল, সন্দিগ্ধ সব ফান্ডিং। নয় এক্স-নকু বা ছদ্ম-মাওদের দোকানদারি। সবার একই লক্ষ্য -- বঙ্গ থেকে বাম-আন্দোলনকে উৎখাত করা। "

    এ সবই অতিকথন।
    আসল ঘটনা থেকে মুখ ফেরানোর জন্য। আমি indian express থেকে একটি লিং দিয়েছি। সেটিতে বিশদ তালিকা ব্যখ্যা সহ দেওয়া আছে। সিঙ্গুর-নন্দীগ্রামের সময়ে বিভিন্ন NGO কোন অবতারে কেন বিরাজ করছিল সেকথা ওখানে লেখা আছে। বিশ্বাস করবেন কিনা আপনার ব্যাপার।
  • ranjan roy | ১৬ জুলাই ২০১৪ ১৮:১৬641343
  • সে তো বুঝলাম। আপনি বিমান বসু বা রমলাদির এনজিও নিয়ে চুপ কেন?
  • ranjan roy | ১৬ জুলাই ২০১৪ ১৮:২২641344
  • আপনার লিং কে অস্বীকার করছে? কিন্তু সুতো শুধু বামবিরোধী এনজিও নিয়ে নয়, সমস্ত জেনেরিক এনজিও নিয়ে।
    আর সিপিএম এর নেতাদেরও যে এনজিও আছে এবং তাঁদের ফান্ডিং ও যে-- সে ব্যাপারে চুপ থাকছেন কেন? মিথ্যে হলে জোরগলায় বলুন। আমি প্রথমে বিশ্বাস করিনি-- জোর গলায় বলেছি, শুধু কমরেড শেঠের এনজিও নিয়ে জানতাম।
  • cm | ১৬ জুলাই ২০১৪ ১৮:২৮641345
  • এনজিও মানেই বিমান বসু বা রমলা চক্রবর্তীর এনজিও নয় "ভালো ভালো" এনজিও আছে। এই যে তাদের লিস্টি

    (Name: নিপ Date:09 Jul 2014 -- 07:20 AM
    এরা কত কিছু নিয়ে কাজ করে এই সাইট দেখলে জানতে পারবেন http://napm-india.org/node/898)

    কতগুলো সেক্রেটারি বানিয়েছে বলুন তো, সোজা কথা!
    (নিরপেক্ষতাটি কেমন বজায় রাখলুন দেখলেন?)
  • ranjan roy | ১৬ জুলাই ২০১৪ ১৮:৩৮641346
  • পিটি বললেন--
    "জ্ঞানবন্তর "অপরাধের" (?) সঙ্গে গুহনিয়োগীর কৃতকর্মের আদৌ তুলনা হয়? এমন তো হতেই পারে যে জ্ঞানবন্ত নির্দোষ? নাকি সেটা মেনে নিলে এটাই মেনে নিতে হয় যে রিজানুরের মৃত্যুর সঙ্গে তৎকালীন সরকারের কোন উল্লেখযোগ্য যোগাযোগ ছিল না?
    -- সাবাশ! সাবাশ! তাহলে আপনি মেনে নিচ্ছেন হীরকরাণী পুলিশ এবং মুখ্যমন্ত্রী হিসেবে ন্যায়পরায়ণ ও নিরপেক্ষ! হরি হে, তুমিই সইত্য!

    বাম আমলে প্রাথমিক সাক্ষ্যের ভিত্তিতে সুপ্রীম কোর্টের নির্দেশে তদন্ত শুরু করে বাম সরকার যাকে হঠিয়ে দিলেন; মমতা তাঁকে ( বিচারবিভাগীয় নয়, পুলিশি তদন্তের ভিত্তিতে ) কেস নেই বলে সসম্মানে প্রমোশন দিয়ে তড়িঘড়ি পুনর্বহাল করলেন।
    আর কমরেড পিটি ( যদিও জানেন না, তাই "এমনও হতে পারে") বলছেন জ্ঞানবন্ত নির্দোষ।
    তাহলে এর থেকে আমরা তিনটে মানে করতে পারিঃ
    এক, হীরকরানীর পুলিশ নিরপেক্ষ তদন্ত করে। দোষীকে ধরে, নির্দোষীকে ছেড়ে দেয়।
    দুই, হীরকরাণীও নিরপেক্ষ এবং ন্যায়পরায়ণ। যে পুলিশ অফিসারের বিরুদ্ধে আগুন ছড়িয়ে ক্ষমতায় এলেন, পরে সত্য ঘটনা জেনে তাঁকে সসম্মানে ইত্যাদি।
    তিন, আসল নিরপেক্ষ পিটি স্যার! আমরা ওনাকে ভুল বুঝেছিলাম। উনি সমস্ত টইতে হীরকরাণীর বিরুদ্ধে আগুন ছড়ালেও, তাকে বঙ্গের সর্বনাশের কারণ বললেও, উনি হীরকরাণীর ঠিক কাজকে সমর্থন ও বামেদের ভুল কাজকে ইত্যাদি ইত্যাদি।
    এখানেও সুপ্রীম কোর্টের অবসারভেশনের চেয়ে পুলিশের অবসার্ভেশন বড় হল।
    আশা আছে, ভবিষ্যতে হীরকরাণীর "নিরপেক্ষ" পুলিশ তদন্ত করে অনুব্রত, মনিরুল সবাইকে খুনের অভিযোগ থেকে রেহাই দেবে।
  • PT | ১৬ জুলাই ২০১৪ ১৮:৪০641347
  • রমলাদির (পথের পাঁচালী?) NGO তো জ্যোতি বাবুর জন্মদিন পালন করত জানতাম। আর বিমান বসুর যে NGO আছে তা তো গুরু থেকে জানলাম।

    কিন্তু এই NGO দুটো ঘাপটি মেরে কোন অপকম্ম করে কিনা বা তিনো সরকারের বিরুদ্ধে কোন ষড় করছে কিনা সে আমার জানা নেই। সে খবর নাহয় আপনি দিলেন।
  • PT | ১৬ জুলাই ২০১৪ ১৮:৫৪641348
  • RR
    ঘেঁটে যাচ্ছে সব কিছু।

    "-- সাবাশ! সাবাশ! তাহলে আপনি মেনে নিচ্ছেন হীরকরাণী পুলিশ এবং মুখ্যমন্ত্রী হিসেবে ন্যায়পরায়ণ ও নিরপেক্ষ! হরি হে, তুমিই সইত্য!"

    আমার সব বাক্য গুলো "?" চিহ্ণ দিয়ে শেষ হচ্ছে। তার মানে বাংলাভাষার কাঠামো অনুযায়ী আমি প্রশ্ন করছি। মেনে নিলে "।" চিহ্ণ ব্যবহার করতাম।

    এবারে অন্য যুক্তি।
    জ্ঞানবন্তকে দোষী প্রমাণ করতে পারলে দেখানো যেত যে বুদ্ধবাবুর পুলিশ রিজানুরের মৃত্যুর জন্য দায়ী। গত তিন বছরের ঘটনাক্রম প্রমাণ করেছে যে মুখ্যমন্ত্রী বদলা নিতে পছন্দ করেন (উদাঃ অম্বিকেশ) ও প্রতিপক্ষকে বেইজ্জতি করতে পারলে খুশী হন (উদাঃ সুশান্ত ঘোষ)। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী "দোষী" জ্ঞানবন্তকে ছেড়ে দিলেন কেন?

    আমার ক্ষুদ্র বুদ্ধি বলছে যে নিয়ম ভেঙ্গে অম্বিকেশ বা শিলাজিৎকে বেইজ্জতি করা আর একজন পুলিশ অফিসারকে দোষী প্রমাণ করার মধ্যে বিস্তর ফারাক আছে। বোধহয় ভারতীয় আইনে পুলিশদের কোন রক্ষাকবচ আছে যা অম্বিকেশ বা শিলাদিত্যর নেই।

    আরেকটা সমস্যা আছে। জ্ঞানবন্ত দোষী নয় এটা মেনে নেওয়া আপনার (আপনাদের?) পক্ষে সম্ভব নয়। তাহলে মেনে নিতে হয় যে বুদ্ধবাবুর পুলিশ রিজানুরের সঙ্গে কোন অন্যায় করেনি।
  • ranjan roy | ১৬ জুলাই ২০১৪ ১৯:০৪641349
  • Sch,
    "গুরুর কোনো ভাটে আপনি আসছেন জানলে যাওয়ার ইচ্ছে রইলো - সামনা সামনি গালাগালি ইত্যাদি দেওয়ার জন্যে"। এই লাইনটি আপনি লিখেছেন!! আমি স্তম্ভিত। ভেবে দেখুন কি লিখেছেন।
    মায়াপাতায় রাজনৈতিক উত্তপ্ত তর্কবিতর্কের ফলে আপনি ভাটে এসে পিটিকে ( বা কোন বিরোধী মতের লোককে) খিস্তি দিতে চান! সজ্ঞানে এমন লিখলেন?
    ভেবে দেখুন।
    আশা করব এই তিক্ততার ভ্রান্তি বুঝতে পারবেন ও ভাটে আসলে হাসিমুখে আসবেন, কাউকে খিস্তি দিতে নয়। খিস্তি দিয়ে কিছুই প্রমাণ করা যায় না, তর্কে জেতা যায় না। শুধু বন্ধু হারাতে হয়।
  • ranjan roy | ১৬ জুলাই ২০১৪ ১৯:০৯641350
  • পিটি,'আবার ভুল করছেন।
    মুখ্যমন্ত্রী কেন ওকে পুনর্বহাল করেছেন আর অধীরবাবুর এলাকায় পাঠিয়েছেন সেটা আপনি ছাড়া সবাই দেখতে পাচ্ছে। আপনিই খালি বুদ্ধবাবুকে নিয়ে ব্যস্ত বলে দেখতে পান নি যে কোন তদন্ত করে মুক্তি নয়, তড়িঘড়ি তদন্ত থামিয়ে দিয়ে মুর্শিদাবাদে পাঠানো হয়েছে।
    পূর্ণ তদন্ত করে নির্দোষ পেলে অন্য কথা হত।
  • ranjan roy | ১৬ জুলাই ২০১৪ ১৯:১৩641352
  • গুরুর থেকে জানলেন? বেশ!
    তা বিমানবাবু আম্রিকার পয়সা দিয়ে এনজিও চালিয়ে কোন কম্ম করছেন সেটা নিয়ে একতু সত্যান্বেষণ করুন না! না কি আপনার অন্বেষণ শুধু বুজিদের কার্যকলাপের মধ্যেই সীমাবদ্ধ?
    আপনার হিসেবে আম্রিকার পয়সা নিয়ে কাজ করা এনজিওরা বেশ সন্দিগ্ধ ? নয় কি!
  • PT | ১৬ জুলাই ২০১৪ ১৯:২৮641353
  • দেখব না কেন দেখেছি।
    কিন্তু তাতে প্রমাণ হচ্ছে না যে জ্ঞানবন্তর দোষ চাপা দেওয়া হয়েছে (বা হয়নি)।

    এবার একটু ফিরে দেখি?
    .....Priyanka Todi has regretted involvement of her brother-in-law Ruqbanur and his friend Pappu in their conjugal life.

    "The involvement of Ruqbanur and Pappu in our conjugal life did not work well since we trusted them very much. Otherwise things would not have come to this and end in tragedy," 23-year-old Priyanka, daughter of industrialist Ashok Todi, told a private television channel.

    She also denied being 'under constant pressure' from the police, a charge being investigated by the CBI.

    Claiming that Rizwanur was disturbed due to 'pressure' from his own family........ http://www.rediff.com/news/2007/dec/08rizwan.htm

    আর এই রুকবানুরকে তড়িঘড়ি চাকরী দিয়ে এমএলএ বানিয়ে দিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী। অর্থাৎ একদিকে রুকবানুর আর অন্যদিকে জ্ঞানবন্ত দুজনকেই রক্ষা করছেন এক্জনই যিনি এই মৃত্যুর থেকে লাভবান হয়েছেন?

    আমার যেন কি'রম কি'রম লাগছে। আপনার লাগছে না?

    তাছাড়া, আপনি কি প্রমাণ সাপেক্ষে মেনে নিতে প্রস্তুত আছেন যে জ্ঞানবন্ত নির্দোষ? অর্থাৎ বুদ্ধবাবুর পুলিশ রিজানুরের মৃত্যুর জন্য দায়ী নয়?
  • dc | ১৬ জুলাই ২০১৪ ১৯:৪০641354
  • ইয়ে, এই টইটা আর হীরক রানির টইটা পড়ে আমার হচ্ছে PTর পেছনে একটু বেশীই লাগা হয়। অবশ্যই আমি নতুন আর আপনারা অনেক আগে থেকেই সবাই সবাইকে চেনেন। PTর বোধায় একটা নির্দিষ্ট অবস্থান আছে আর সেই নিয়ে অনেকের ওনার সাথে মতে মেলে না, তাই ওনার পেছনে লাগা হয়। তবে রিয়েল আড্ডাতেও একজনের পেছনে সবাই মিলে লাগলে সেও ঠিকমতো আড্ডা মারতে পারেনা। নতুন হিসেবে আমার অবজার্ভেশন লিখলাম, ভুল হতে পারি।
  • সিকি | ১৬ জুলাই ২০১৪ ২০:০৪641355
  • হীরক রানীর আরেকটা টই আছে। এটা দু নম্বর। পারলে ওটাও পড়ে নেবেন। :)
  • adhir | ১৬ জুলাই ২০১৪ ২১:৪৪641356
  • হাতিঘোড়া গেল তল
    মশা বলে কত জল
  • PT | ১৬ জুলাই ২০১৪ ২১:৫৩641357
  • "একজনের পেছনে সবাই মিলে লাগলে সেও ঠিকমতো আড্ডা মারতে পারেনা।"

    না, না, আমার কোন অসুবিধে হয় না। আমি এই ব্যাপারটা enjoy করি। এই ভাবে দিব্য কাটিয়ে দিলাম ৩-৪ বছর।
  • PT | ১৬ জুলাই ২০১৪ ২২:০৯641358
  • PT র পেছনে লাগাটা আসলে অবসরপ্রাপ্ত মনুষের ( নকসালপন্থা ইত্যদি) অবসর বিনোদন। ঘাবড়াবেন না। সকলকেই দিনের ২৪ ঘন্টা সময় কাটাতে হয়। যে যাতে আনন্দ পায় সেটা করতে দেওয়াই ভালো।
  • ranjan roy | ১৬ জুলাই ২০১৪ ২২:৩৫641359
  • দেখুন পিটি,
    যে কোন লোক প্রমাণ সাপেক্ষে নির্দোষ, আগেও লিখেছি। কতবার একই কথা বলাবেন? আগেও লিখেছি এই পাতাতেই-- লক্ষণ /সুশান্ত/ নরেন্দ্র মোদি/অমিত শাহ/মমতা/মদন/ জাস্টিস অশোকবাবু/তহলকার ভদ্রলোক/মনিরুল/অনুব্রত সব, আরো যত নাম করতে পারেন। আজও, ভবিষ্যতেও। আমি সিরিয়াস, নো জোকস্‌!
    ব্যপারটা হচ্ছে আপনি তো আইনের শাসন চান! তার ম্যাক্সিম হচ্ছে দুটোঃ ১) কাউকেই উপযুক্ত আইনী প্রক্রিয়া পালন না করে শাস্তি দেওয়া যায় না।২) কাউকেই আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে দোষী ঠাওরানো যায় না।
    এ না হলে যা হয় তা হল ক্যাঙ্গারু কোর্ট।
    যেমন, খপপঞ্চায়তের রায় বা মাওবাদীদের গণ আদালত।
    এ জন্যেই কাসভ ( যাকে মুম্বাই হামলায় গুলি চালানোর সময় ধরা হয়েছে) কেও জেলে রেখে আদালতে ভিডিও ও অন্যান্য সাক্ষ্য পরীক্ষণ করে তবে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। এ জন্যেই আদালতে কেউ নিজের মুখে দোষ কবুল করলেও( রবীন্দ্রনাথের 'শাস্তি গল্প) বিচার তৎক্ষণাৎ শেষ হয়ে যায় না। খুনের মোটিভ, হাতিয়ার, সম্ভাবনা সব পরীক্ষা করে তবে দোষ ও শাস্তি নির্ধারণ হয়।
    তাই যাঁরা নিজমুখে বোমমারার নির্দেশ বা কাউকে মেরে ফেলার নির্দেশ বা পায়ে ডলে মেরে ফেলেছি বলে কবুল করেছেন বলে আমরা দেখতে পারছি তাঁদেরও খুনের শাস্তি দিতে হলে প্রসিকিউশনকে আলাদা করে প্রত্যক্ষদর্শী, তথ্যপ্রমাণ, সারকামস্ট্যানশিয়াল এভিডেন্স সব দিয়ে প্রমাণ করতে হবে যে ওই খুনের সঙ্গে তাঁরা প্রত্যক্ষ ভাবে জড়িত, নয় তাঁদের ওই সব বলার ফলেই খুনগুলো হয়েছে।
    তবে যা বলেছেন বলে দেখা যাচ্ছে সেইসব বলাও দন্ডনীয় অপরাধ। এমন বলার জন্যে শাস্তি হতেই পারে। কিন্তু আদালতে বিচার করে অভিযুকতদের বক্তব্য শুনে।
    তাহলে সুপ্রীম কোর্টের মত আদালত কিসের ভিত্তিতে সিবিআই তদন্ত করতে বা কাউকে গ্রেফতার করতে বলে? বলে বর্তমানে উপলব্ধ প্রথম দর্শনে কগনিজেন্স নেওয়ার যোগ্য বলে। আর অ্যারেস্ট অনেক ক্ষেত্রেই প্রিভেন্টিভ, এবং নির্বাধ তদন্তের স্বার্থে।

    কাজেই ওই পুলিশ অফিসারটি অন্যদের মত অভিযুক্ত, নির্দোষ/দোষী বলার আমরা কেউ নই। সমস্যাটা কোথায়?
    সমস্যা হল বর্তমান সরকার বিভাগীয় তদন্ত করে ওকে নির্দোষ ঘোষণা করে নি। তদন্ত অসম্পূর্ণ রেখে মাঝপথে যাও সবে নিজ নিজ কাজে করেছে। অর্থাৎ, আইনী প্রক্রিয়া পূর্ণ না করেই তাঁকে 'যাও বীর মুক্ত তুমি!' বলে প্রমোশন দিয়ে অধীর চৌধুরীর এলাকার দায়িত্বে পাঠিয়েছে। মিডিয়ার চেঁচামেচি এই জন্যেই। তদন্ত পুরো করে নির্দোষ বললে কারো কিছু বলার থাকত না।

    আপনি যেটা করছেন তাহল বাম সরকারের কি লাভ/ক্ষতি হবে সে নিয়ে ব্যাক ক্যালকুলেশন করে পুলিশের রিপোর্ট ঠিক বা ভুল বলছেন। কিছু প্রাইমা ফেসি এভিডেন্স না হলে সুপ্রীম কোর্ট বাম সরকারকে ওকে পদ থেকে সরিয়ে এনকোয়ারি করতে বলত না।
    আমার কথা হচ্ছে ঠিকমত এনকোয়ারি পূর্ণ করা সরকারের কাজ, যেটা করা হয় নি। তার ফল কে পাবে সেটা ধর্তব্য নয়। আপনি বলছে উল্টোটা।
    লোকে জামার গায়ে বোতাম সেলাই করে, আপনি একটা বোতামের গায়ে জামা সেলাই করছেন।
  • PT | ১৬ জুলাই ২০১৪ ২৩:১৯641360
  • আপনি একটা ধাপ মিস করেছেন।

    কোর্টের নির্দেশে বিভাগীয় তদন্ত চালু করে বাম সরকার। প্রথম রিপোর্ট কোন দোষ খুঁজে না পাওয়ায় বাম সরকার আবার তদন্তের নির্দেশ দেয়। সেই দ্বিতীয় তদন্তেও "নাকি" এই আমলে বিশেষ কিছু পাওয়া যায়নি। তাই এই বন্ধের নির্দেশ। এর পরে আইন কোথায় যেতে পারে আমার জানা নেই।

    মমতা আর তার চামচাদের অনৃতভাষণ ও তৈরি করা হাইপ, বাম সরকার বিরোধী মানুষদের প্রত্যাশা কয়েকশগুণ বাড়িয়ে দিয়েছিল এই কেসের ফলাফল সম্পর্কে। খুব চমৎকার ভাবে মানুষের মাথায় গেঁথে দেওয়া হয়েছিল যে রিজানুরকে খুন করানো হয়েছে পুলিশের সহায়তায়।

    এও এক ধরণের মাস হিস্টিরিয়া-যা মানুষের বিচার বোধকে লুপ্ত করে দেয়। আসলে উদ্দেশ্য ছিল রিজানুরের মৃত্যুকে ব্যবহার করে সংখ্যালঘু ভোট এককাট্টা করা। তাতে অবশ্যই সফলতা এসেছিল।

    তাই এই খবরে আমি আনন্দিতও নই, দুঃখিতও নই। একই সঙ্গে আমি মোটেই বিস্মিত হচ্ছিনা। আমি যবে থেকে গুরুতে তক্ক করছি তবে থেকেই বলে আসছি যে রিজানুরের আত্মহত্যার সঙ্গে বুদ্ধবাবুর পুলিশকে জড়ানো কঠিন ব্যাপার হবে। তার একটা কারণ এমন হতেই পারে যে পুলিশ এ ব্যাপারে আদৌ জড়িত ছিল না।

    খুব সততার সঙ্গে জানাই যে প্রিয়াঙ্কার খবরটা আজকেই প্রথম পড়লাম। বাংলা কোন কাগজে এজাতীয় খবর পড়েছি বলে মনে করতে পারছি না।

    আর আজকে প্রথমবার ব্রাত্যকে ক্যামেরার সামনে থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে দেখলাম।
  • সে | ১৬ জুলাই ২০১৪ ২৩:২১641361
  • রিজানুর আত্মহত্যা করেছিলো ?!?!?!
  • PT | ১৬ জুলাই ২০১৪ ২৩:৩৭641363
  • রিজানুরকে খুন করা হয়েছিল?!?!?!

    The Supreme Court on Tuesday accepted the CBI findings in the Rizwanur Rahman case – that it was not murder, but a case of suicide.
    http://news.in.msn.com/national/article.aspx?cp-documentid=4928798
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন