এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গোর্খাল্যান্ড ???

    Ananyo
    অন্যান্য | ০৪ আগস্ট ২০১৩ | ৪০৩৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ম্যাক্সিমিন | ১৪ আগস্ট ২০১৩ ২২:৩৯616608
  • এত তাত্বিকতার প্রয়োজন আছে কোনও? গোর্খাল্যান্ডের দাবি ছিল আছে ও থাকবে।
  • PT | ১৪ আগস্ট ২০১৩ ২৩:১৫616610
  • "গোর্খাল্যান্ড হলেও লোকে ব্যায়লাল্যান্ড কিংবা চার্নকল্যান্ড চাইবে, এর কোনো ভিত্তি নেই।"

    বিমল-রোশনরা তো নতুন করে গোর্খাল্যান্ড চাইতে শুরু করলেন তেলেঙ্গনা সৃষ্টির সিদ্ধান্তের পরে পরেই। এখন রোজই তো বলছেনঃ "তেলেঙ্গনা হলে গোর্খাল্যান্ড নয় কেন।" এবং তার সঙ্গে সঙ্গেই কামতাপুরি, হিজিবিজবিজল্যান্ড, পাগলাদাশুল্যান্ড ইত্যাদি প্রভৃতি
    চাওয়া শুরু হয়ে গিয়েছে। তাইলে "ব্যায়লাল্যান্ড কিংবা চার্নকল্যান্ড " চাওয়া হবে তার কোন ভিত্তি নেই কেন?

    পাইদিদি, কাকাবাবু তো এটাও লিখেছেনঃ-"তাই বলা যায় যে, গোর্খাল্যান্ড কোনও সমাধান নয়"- এটা কি বাদ দিয়ে কাকাবাবুর লেখার আলোচনা হবে?
  • pi | ১৪ আগস্ট ২০১৩ ২৩:৩২616611
  • এটা দেখবো না কেন ? কিন্তু তাতে আমার একটা প্রশ্নেরও উত্তর পেলাম না।
  • PT | ১৪ আগস্ট ২০১৩ ২৩:৩৩616612
  • "At times identity comes with economic well-being." ওয়াও!! তাহলে আর কেন অশ্রুবিসর্জন মায়াপাতায়?

    অতএব, যাও সবে নিজ নিজ কাজে!!
  • cm | ১৪ আগস্ট ২০১৩ ২৩:৩৬616613
  • maximin 10:39 শেষ শব্দটি গভীর তাৎপর্যবহ। অর্থাৎ কিনা .....
  • T | ১৪ আগস্ট ২০১৩ ২৩:৩৮616614
  • উত্তরপত্র,
    ১) লোককে এতটা বুরবক ভাবার কোনো কারণ আছে কি? কে বলেছে তেলেঙ্গানার পর এই দাবী উঠল। বলা হয়েছে তেলেঙ্গানার পরপরই 'ফের' এই দাবী উঠল। ফের মানে আবার।

    ২) গোর্খাস্থানের দাবী যে উঠেছিল সেটা টইয়ে আগে বলা হয়েছে, কাকাবাবুর বক্তব্য থেকে কেউ প্রথম জানছে এমন নয়। এই গোর্খাস্থানের দাবীটা ফাইন তো। নিজেদের দেশ গড়তে চান সেই দাবী নিয়ে লড়ুন না। কিন্তু এই গোর্খাস্তানের প্রাচীন দাবীটি হিন্দীর সাংস্কৃতিক আগ্রাসনের ধুয়োটাকে কাটিয়ে দিচ্ছে না? ১৯১৭ বা ১৯৪৩ এ কি হিন্দী আগ্রাসন চলছিল? আর ছোট করে এই কোশ্চেনটা উঠবে না যে একবার যখন আলাদা রাষ্ট্র চাইছিলেন তারপর আবার ভারতের চৌহদ্দির মধ্যে থাকতে চাওয়া কেন? জাতিসত্ত্বার আন্দোলন বাউন্ডারী ইনভেরিয়েন্ট নয়?
    বাদবাকী 'ইস্পেশাল' সিপিয়েমরা কি বলবে সে তাদের ব্যাপার।

    ৩) ধুর, ছোট অঞ্চল ফঞ্চল ওসব আসেই না। আমি অন্ততঃ টেনে আনি নি। খামোখা আনতে যাবই বা কেন? কাকাবাবু এটিকে খামোখা টেনে নিউজপ্রিন্টের অপচয় করেছেন।

    ৪) অনন্য ওঁর প্রথম পোস্টে একবার লিখেছেন,--- "ততদিনে এই অঞ্চলে গোর্খাসহ আগের যেসব উপজাতিগুলো প্রথম থেকেই ছিল, .. মানে রাই, লিম্বু, মঙ্গরের সংমিশ্রনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে।যদিও বলে রাখা ভালো পৃথিরাজ শাহ এ প্রথম এক নেপাল, এক নেপালি জাতির কল দিয়ে সার্বিক ভাবে নেপালি ভাসার চালু করেছিলেন নেপাল-এ। ফলে এখানে আসবার আগেই অন্য জাতিগুলো একই সংস্কৃতিক বৃত্তের মধ্যে চলে আসা শুধু হয়েই গেছিল যেটা এখানে আসবার পর ধারাবাহিকতা পেল নতুন কিছু চরিত্রের সাথে যেটা নেপাল এর গোর্খা জাতি গঠন থেকে এখানের পাহাড়ে জাতি গঠনকে একেবারে স্বতন্ত্র রূপ দেয় যার সাথে জুড়ে যায় এখানকার পুরনো উপজাতিগুলো। " ----আরেকবার লিখেছেন, " সমতলে main demand center করে আছে ডুয়ার্স- এর ১৯৬ টা মৌজা আর তেরাই-এর ১৯৯ টা মৌজা নিয়ে মূল ডিসপিউট এবং এই অঞ্চলটা সত্যি বলতে একটা কঠিন ধাঁধা। এত জাতি উপজাতি আছে প্রায় হিসেব নেই আর কোনো মেজরিটি population এর হিসেব ধরলে সেভাবে মেরুকরণ করা অসম্ভব।" তাহলে কি গোর্খারা হোমোজিনিয়াস কিছু নয়? অনন্য এটা পরিষ্কার করে দিন। আর যাই হোক, ভাষা জাতিভিত্তিক যে রাজ্যভাগের ফলে প্রাদেশিকতা মাথা চাড়া দিয়েছে, সেই একই জিনিস আবার করতে হবে কেন?

    পিনাকীদা, আরেকবার টেম্পোরাল থিয়োরীতে ঙ দেবে নাকি কনসিডার করবে?

    আর এই জাতি উপজাতির সংমিশ্রণের আগে আর এসবের সাথে সাথে 'পুঁজরক্ত' ইত্যাদি টানার কি আছে? বালির বস্তা ওদিকে নেই।

    ৫) পশ্চিমবঙ্গ নিয়ে কি আপত্তি করব? কেন রাজ্যটা এমন ভাবে তৈরী হয়েছে? আরে মশাই, সোজা লাইন টেনে গোটা ভারতকে খোপে খোপে ভাঙুন না, প্রশাসনিক সুবিধে হলে। প্রাদেশিকতা কাটতে পারে। অন্ততঃ কিছু রাজ্যের বাউন্ডারীর এগজ্যাক্ট ক্যালকুলেশন করা যাবে। কিন্তু এ প্রশ্নের সাথে আবার কি ভাবে গোর্খাল্যান্ড জড়িত কে জানে!

    এবার আমার প্রশ্ন,

    ১) গোর্খাস্থানের একসময়ের দাবী যখন ছিল, গুরুং গন সেটা তুলছেন না কেন? পিনাকীদার দেওয়া ভিডিওতে তো 'লাভলি' যুক্তি আছে একটা। এর বাইরে গুরুগম্ভীর কিছু আছে? নিজেদের দেশ হ'লে ভাষা আগ্রাসন ইত্যাদি কাটানোর রাস্তা তো ক্লীয়ার! নাকি ভারতের মধ্যে থাকা আর বাইরে থাকার মধ্যে সেই আবার উন্নয়নের অ্যাঙ্গেল এসে পড়বে? নিজের জাতিসত্ত্বার ভাবাবেগকে প্রয়োজন ম'ত ট্রিম যখন করা যাচ্ছে তখন খুব পিওর কিছু অ্যাঙ্গেল থাকছে? আর এটাকে যদি অধিকার বলা হয় (মানে আলাদা রাজ্য চাওয়ার দাবী) তো তাতে বাকীদের বক্তব্য থাকবে না কেন? ভারতীয়ত্ব পরিহার করতে চাইছে না মানে, আইডেন্টিটি স্পেসে ভারতীয়ত্ব যে একটি ডেন্স সেট, সেটা মেনেই নিচ্ছে। তো বাকীরা যারা অ্যাদ্দিন ধরে খেটেছে সেটা হওয়ার জন্য, সেইসব জনতার বক্তব্য শোনা হবে না বুঝি! নেগোশিয়েশন অবশ্যম্ভাবী, এবং সেক্ষেত্রে একতরফা গোর্খাল্যান্ডের দাবী নিয়ে বসে থাকলে সরকার থোড়ি মানবে। আর এই 'স্বীকৃতির' ব্যাপারটা কি? 'বাহার আও মানেই নিমতলা যাও' কেস ?(রেঃ টেনিদা) মানে যেহেতু আলাদা অতএব দিতে হবে? হ্যাঁ ওঁরা আলাদা জাতি, সংস্কৃতি আলাদা। তো সেসব কেই বা অস্বীকার করছে?

    ২) জে এন ইউ তে পোস্টার পড়ল, যে জনগণের চাপেই নাকি গুরুং পদত্যাগ করেছেন, আলাদা রাজ্যের দাবী আরো জোরদার হবে। এদিকে মোর্চা নেতারা যে বলছেন নতুন জিটিএ প্রধানের নাম ঘোষণা হবে। এও তাহলে জনগণই বলছে, তাই তো! জনগণের পালস তো বড় দ্রুত ওঠানামা করছে তাহলে। এর মানে কি ক্ষোভ আসলে গুরুঙের প্রতিই ছিল? নাকি পোস্টারটাকে বড় বেশী গুরুত্ব দিয়ে সব উত্তর ওখানে খোঁজা একটা ভুল বিশেষ?

    ৩) মমতা যেই 'লেপচা উন্নয়ন পরিষদ' না কি একটা চালু করার চেষ্টা করেছে অমনি গুরুং সাহেব হুঙ্কার দিয়েছেন যে লেপচাদের ভালো তাঁরা বুঝবেন। এইভাবে বিভাজনের রাজনীতি চলবে না। ভাল। নিজেরাই এদিকে বিভাজনের রাজনীতি চালাচ্ছেন। তো, জানতে চাই লেপচাদের লেপচাত্ব নামক জাতিসত্ত্বা, গোর্খারা আত্তীকরণ মারফত কিভাবে ডিফাইন করবেন। নাকি লেপচা = গোর্খা ? এমন কোন ঐতিহাসিক মাইলফলক নেই যেখানে লেপচা নট ইকোয়াল টু গোর্খা? থাকলে, ওঁদেরকেও তাহলে জায়গা ছেড়ে দেওয়া হোক। কিন্তু গুরুং সাহেব তো তা চান না। এইবার এইখানে কি সেই বড়দা দ্বারা ছোটভাইয়ের নির্যাতন ইত্যাদির খোঁজ পাওয়া যাচ্ছে?

    ৪) গোর্খাল্যান্ডে গণভোট আবার কি? সে তো ট্রিভিয়াল। গণভোটের এত যুক্তি উদাহরণ মাঠে মারা যাচ্ছে না! আলাদা করে কি পাওয়া যাচ্ছে?
  • PT | ১৪ আগস্ট ২০১৩ ২৩:৪৪616615
  • গণভোট হলে গোটা পবঙ্গে হোক-কেননা এটাতে বক্তব্য রাখার হক আমারও আছে।
  • ranjan roy | ১৪ আগস্ট ২০১৩ ২৩:৫০616616
  • আরে অক্ষদাকে ধন্যবাদ দিতে ভুলে গেছি। পুরোটা ডাউনলোড করেছি। এবার যদি রোজা লুক্সেমবার্গের লেখাটা দ্যান তবে বিশেষ ধন্যযোগ।
    বয়স হয়েছে, আন্দোলনে নামার ধক নেই। বই পড়েই পুরনো দিনে ফিরে যাই।
  • T | ১৪ আগস্ট ২০১৩ ২৩:৫৭616617
  • শ্রী ঈশান, মনে করুন আপনি পাশের মিষ্টির দোকানে যেতে চান, এদিকে ঘুরপথে দুমাইল হাঁটতে হবে, সরাসরি যেতে পারবেন না কারণ রাস্তা নেই। এবার কেউ এসে দুদিন পর রাস্তা বানিয়ে দিল। এবার আপনি দুদিন পর মিষ্টি নাও খেতে চাইতে পারেন কিন্তু চাইলে পাওয়ার একটা সহজ উপায় থেকে যাবে। এ মশাই না বোঝার কিছু নেই। আর তাছাড়া আপনাকে কেই বা বলল যে, ব্যায়লাল্যান্ডের দাবী, গোর্খাল্যান্ডের জন্মের পরের ৭০ আর্গ সেকেন্ডের মধ্যেই শুরু হয়ে যাবে?

    "উন্নয়ন"ই আসল, ভাষা-টাষা জাতি-টাতি কিছু নয়" এসব কে বলেছে জানি না। কিন্তু আমি অন্ততঃ বহুবার বলেছি উন্নয়ন বেশ বড়ো একটা ইস্যু। এবং সেই হিসেবে জিটিএ কে বা এইরকম কিছুকে আরো একটু বড়ো হতে দেওয়া উচিত ছিল। এবছর ফেব্রুয়ারীতে তারানন্দের প্রতিপক্ষে গোর্খা নেতারা যে রেটে প্রশাসনিক ভুলভ্রান্তির কথা বলছিলেন (যেটা কাকাবাবুও বলেছেন) সেটা মমতার দেখা উচিত ছিল। কে বলতে পারে পরিস্থিতি অ্যাদ্দুর গড়াত কি না।
  • ম্যাক্সিমিন | ১৪ আগস্ট ২০১৩ ২৩:৫৮616619
  • সিএম, অর্থাত কিনা এক্ষুনি হবে না? মনমোহন সিংহ চাইলেই হবে।
  • cm | ১৫ আগস্ট ২০১৩ ০০:০১616620
  • আমিও সেভাবেই ইন্টারপ্রেট করেছি।
  • ম্যাক্সিমিন | ১৫ আগস্ট ২০১৩ ০০:০৩616621
  • রঞ্জন সোভিয়েট রাশিয়ায় কোন সময়ে ও কেন ঐ নীতির প্রয়োগ হয়েছিল সেইটাও পইড়েন।
  • s | ১৫ আগস্ট ২০১৩ ০০:২১616622
  • এই জাতিসত্বা থিওরি দিয়ে কিভাবে উত্তরপ্রদেশের ভাগ প্রমান করা যায়? উত্তরাঞ্চল তারপর ইদানিং হরিতপ্রদেশ ইত্যাদি এগুলো তো প্রশাসনিক প্রয়োজনে ভাগ। জানতে চাইছি।
  • pinaki | ১৫ আগস্ট ২০১৩ ০০:৩১616623
  • মার্কসবাদী দৃষ্টিভঙ্গিতে জাতিসত্ত্বার আত্মনিয়ন্ত্রণের অধিকার -

    http://chintanmarxist.blogspot.in/2013/08/blog-post_14.html
  • pi | ১৫ আগস্ট ২০১৩ ০০:৩৪616624
  • যাঁরা ভাগের বিরুদ্ধে তাঁদের আপত্তির মূল জায়গাটা কোথায় ? অনেককে বলতে শুনছি, বাংলা ভাগ হতে দেব না, বাংলার মুকুট বাংলারই থাকবে, এরকম কিছু সেন্টিমেন্ট ?
  • pi | ১৫ আগস্ট ২০১৩ ০০:৩৭616625
  • নিজেদের রাজ্য গড়বেন না দেশ গড়তে চাইবেন, সেটা তো ওঁদের ব্যাপার, ওঁরা জানিয়েছেনও। ভারতীয় আইডেন্টিটি রাখতে চান। নেলালী গোর্খাদের থেকে নিজেদের আলাদা করতে চান। কেন দেশ চাইছেন না, রাজ্য চাইছেন, সেই গ্রাউণ্ডে কি রাজ্য চাইবার দাবিকে নস্যাৎ করা যায় ?
  • Ishan | ১৫ আগস্ট ২০১৩ ০১:০১616626
  • "আর তাছাড়া আপনাকে কেই বা বলল যে, ব্যায়লাল্যান্ডের দাবী, গোর্খাল্যান্ডের জন্মের পরের ৭০ আর্গ সেকেন্ডের মধ্যেই শুরু হয়ে যাবে?" --ঠিক কতদিন পরে শুরু হবে? মানে ধরুন এক সহস্রাব্দের কথা বলছেন কি? তাহলে হতেও পারে।

    কিন্তু আমি এখানেই চার্নকল্যান্ড আর ব্যায়লাল্যান্ড চাই বলে কতো দাবীদাওয়া শুনলাম। সেগুলোর জন্য ঠিক এক সহস্রাব্দ লাগেনি তো।
  • Ishan | ১৫ আগস্ট ২০১৩ ০১:০৪616627
  • আর জাতিসত্ত্বা কিভাবে ডিটারমিন করা যায়, এই নিয়ে কমিশন হয়েছিল তো, আগেই লিখলাম, তাদের কিছু গাইডলাইনও আছে। চৌকো চৌকো বাক্স আর ব্যায়লাল্যান্ডের বাইরেও কিছু যুক্তিযুক্ত মাপকাঠির কথা ভাবা হয়েছিল। একটু সময় টময় নিয়ে পড়েই দেখুন না। তাহলেই আর ব্যায়লাল্যান্ডের কনফিউশন থাকবেনা।
  • cm | ১৫ আগস্ট ২০১৩ ০১:০৫616628
  • আমার উত্তরবঙ্গভূমি ভুলে যাবেন না। ওটি হবে দার্জিলিঙের বাঙালিদের নিয়ে।
  • pi | ১৫ আগস্ট ২০১৩ ০১:১০616630
  • অঞ্জন দত্তের স্ট্যাটাসে পেলাম এটা,

    Its time we join the folks at Darj and unanimously voice our support of the long historical issue of Gorkhaland. The issue of Identity. Its my appeal to all free citizens of our nation who value their identity, language, culture and history, to wake up the legitimate demands of the PEOPLE of Darj. Please understand that the issue of Gorkhaland is not about GJM or Bimal Gurung, but much much bigger than them. Like any movement they are just giving leadership because they represent the majority. Most of us Bengalis have no idea of the situation in Darj and what the demand stands for. They have always regarded Darj as a quick, convenient getaway from the heat and don't want to let go because no logical reason but the vague issue of Balkanization. Balkanization has been our legacy since the British left, but we still have survived as a democratic republic and will survive. Please let us not prolong our confusion over a very legitimate issue and at least raise a public forum which, if not anything,will give some emotional strength to those cut off totally at Darj without TV, with fear, unrest in their minds, filled with cops...I am not a political person or a social acti
    vist. I will never be one. I do not belong to left or right. I am just a Darj boy who through a lot of pain found my true identity as a Bengali in Kolkata. I know what Identity is all about.
  • Ishan | ১৫ আগস্ট ২০১৩ ০১:১৫616631
  • http://www.epw.in/system/files/pdf/1955_7/42/reorganisation_of_statesthe_approach_and_arrangements.pdf

    ন্যান অন্ততঃ একটু সামারিটা পড়ে ন্যান। ঘাবড়ানোর কিছু নেই, গোর্খাল্যান্ডের বিপক্ষেও অনেক কিছু পাবেন। কিন্তু অন্ততঃ এই ব্যায়লাল্যান্ড আর পুঁজরক্তের যন্ত্রণা থেকে মুক্তি দিন।
  • ranjan roy | ১৫ আগস্ট ২০১৩ ০৭:২৮616632
  • পিনাকীকে ধন্যবাদ। লেখাটা জাতি ও জাতিসত্ত্বা নিয়ে মূলপ্রশ্নগুলোকে মার্ক্সিস্ট দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছে।
  • Ishan | ১৫ আগস্ট ২০১৩ ০৭:২৯616633
  • আর হ্যাঁ, চৌকো চৌকো বাক্স যে একটি সম্পূর্ণ অবাস্তব পরিকল্পনা, সেটাও এটা থেকেই বোঝা যাওয়া উচিত।
  • pi | ১৫ আগস্ট ২০১৩ ০৮:০১616634
  • 'আরে মশাই, সোজা লাইন টেনে গোটা ভারতকে খোপে খোপে ভাঙুন না, প্রশাসনিক সুবিধে হলে। প্রাদেশিকতা কাটতে পারে। অন্ততঃ কিছু রাজ্যের বাউন্ডারীর এগজ্যাক্ট ক্যালকুলেশন করা যাবে।' ... এটা ঠিক কী ভাবে হতে পারে, একটু বিস্তারিত বলা হোক। ভারতের মতন দেশের জন্য এটা আদৌ বাস্তব ?!
  • T | ১৫ আগস্ট ২০১৩ ০৮:২৮616635
  • Chi chi. arc second keno likhte gelam ke jane
  • T | ১৫ আগস্ট ২০১৩ ১০:০২616636
  • ১) ইসস্‌, যদি হেক্সাগোনাল খোপ কি ভোরোনয় পার্টিশন বলতাম তাহলে আর এই লিংকের উপদ্রব হ'ত না। আর এই "...ঠিক কিভাবে হতে পারে?" খেলাটা খুব সহজ। অন্যের কোর্টে এসে খেলা। যেন কোনো থিয়োরীকে কোশ্চেন করার দায় হিসেবে পাল্টা কিছুর জন্ম দিতেই হবে। যেন প্রশ্নকেই আলাদা করে ভাবা যাবেনা।

    ২) আর এই খেলায় নামব নাকি? "ভারতের মত দেশের জন্য এটা আদৌ বাস্তব?" নয়? আপনি প্রমাণ করে দেখান। হার্ডকোর প্রুফ। সমস্ত বিতর্কের ওপরে। একটা শ্রীগুরু কমিশন (প্রথম) বসান। যদি প্রমাণ পান, বাস্তব নয় তো তার পর পেন্টাগনের জন্য দেখুন। আরেকটি শ্রীগুরু কমিশন (দ্বিতীয়)। তারপর হেক্সা ইত্যাদি। চলতেই থাকবে, কেননা আমিও একটা করে বলতেই থাকব। (ট্র্যাপ আছে কিন্তু, হিন্ট দিচ্ছি)

    ৩) আর ঈশান এইটা কি বললেন! লোকে এখানে সাততাড়াতাড়ি ব্যায়লা ইত্যাদির দাবী করেছে, অথচ পঃ বঃ জুড়ে এমনটা এতক্ষণেও হয়নি অতএব 'হয়নি হয়নি ফেল'? কাটিয়ে দিন তাহলে। যা তা চাপ হয়ে যাচ্ছে। এরপর এসেছে, "আর হ্যাঁ, চৌকো চৌকো বাক্স যে একটি সম্পূর্ণ অবাস্তব পরিকল্পনা, সেটাও এটা থেকেই বোঝা যাওয়া উচিত।" দুড়ুম দুড়ুম দুড়ুম। 'লালাজি দেওনাথের সময় থেকে আজ পর্যন্ত যে অখন্ড-সাধন-ধারা প্রবাহিত হয়ে আসছে, তা যদি কোথাও অক্ষুন্ন থাকে, তবে সে হচ্ছে আমাদের সাম্য-সিদ্ধান্ত সভা।'

    ৪) "নিজেদের রাজ্য গড়বেন না দেশ গড়তে চাইবেন, সেটা তো ওঁদের ব্যাপার, ওঁরা জানিয়েছেনও। ভারতীয় আইডেন্টিটি রাখতে চান। নেলালী গোর্খাদের থেকে নিজেদের আলাদা করতে চান। কেন দেশ চাইছেন না, রাজ্য চাইছেন, সেই গ্রাউণ্ডে কি রাজ্য চাইবার দাবিকে নস্যাৎ করা যায় ?" এইটা কি, অ্যাঁ? এইটা কি আমার প্রশ্নের উত্তর!

    কিন্তু অ্যাদ্দুর লেখার পর মনে হচ্ছে যে থাক বরং, বোর হয়ে যাচ্ছি। কাটিয়ে দিন।
  • pi | ১৫ আগস্ট ২০১৩ ১০:০৫616637
  • সেই ভালো।
  • হারুন-আল-রশিদ | ১৫ আগস্ট ২০১৩ ১০:২৯616638
  • জাতিয়তাবাদ (দেশ -ভাষা দুটোকেই ধরলাম) আর আগ্রাসনের মধ্যে পার্থক্য আজকাল আর তেমন সূক্ষ্ম নয়। মাথা নেহাত নিরেট না হলে একটাই মাত্র কারন আছে সহজ ভাবে সহজ কথা না বোঝার। সে হল পরম সযতনে গড়ে তোলা আমাদের মোলায়েম ঠুলি জোড়া।
    এই শেখায় যে কোথায় ঠিক গণ্ডিটা কাটতে হবে আমাকে, সঠিক "আমাদের" মধ্যে খুঁজে পেতে। আমি-আমার-আমরা-আমাদের এই বোধগুলি এ ঠুলি জোড়াই গড়ে তোলে। এই মুহূর্তে ঠুলি বলছে যে গণ্ডি কাটতে হবে রাজ্যের নামে আর সেখানে একটা গ্রীষ্মবাসর আমাদের বিধিদত্ত হক। হোক না সেখানকার বাসিন্দাদের অন্য ইচ্ছা অন্য নিজস্বতা অন্য স্বাতন্ত্রতা বোধ ! কি বা যায় আসে তাতে।
    একদলের ঠুলি বলছে, বাংলার প্রাণের তো কোলকাতাতেই বসতি। এমনিতেই তো ওসব চোখ সরু চ্যাপ্টা নাক বাঙালি নয়। ওই সব নেপালি, লেপচা, ভুটিয়ারা তো বাইরে থেকে এসেছে। কে না জানে যে ওদের ড্রাইভারের কাজ করা উচিত আর মাঝে মাঝে সস্তার লজ চালানো। ওদের বউরা চা পাতা তুলুকগে ! আমরা গরমের ছুটি পড়লে ছানা -পোনাদের নিয়ে ম্যালে গিয়ে বসব, হট চকলেট খাব আর কাঞ্ছনপ্রভা দেখে ঠুলি থুড়ি চোখ জোড়াব !
    অন্যদলের ঠুলি ভাবাচ্ছে যে আমাদের আমলে রাজ্য ছোট হলে আর কি লোকে মানবে ! Switzerland টাই বা দেখাব কি দেখিয়ে ?

    বলছি না যে সব সমস্যার সমাধান হয়ে যাবে নতুন রাজ্য বানিয়ে। কিন্তু তা সে ভারত স্বাধীন হয়েই বা কি সব সমস্যার সমাধান হয়ে গেছে নাকি ! অন্তত বহুবহু দিনের এই শান্তিপ্রিয়, স্বাতন্ত্রতাকামী মানুষদের ইচ্ছাধারাকে প্রাধান্য ও গুরুত্ব দিতে আমাদের ঠুলি জোড়া খুলে ফেলি চলুন। একটু ওদের পাশে দাঁড়ানো যাক।
    বিশ্বাস করুন গোর্খাল্যান্ডে ঘুরতে গেলেও কাঞ্চনজঙ্ঘা এমনি অমলিনই থাকবে। শিরশিরে ঠাণ্ডা হাওয়ায় নিশ্বাস নিতে নিতে ম্যালে হাঁটতেও একিরকম লাগবে !
  • Ishan | ১৫ আগস্ট ২০১৩ ২০:২২616641
  • টিকে।

    ১। বললে বিশ্বাস করবেন না আপনি হেক্সাগোনাল সার্কুলার এমনকি অশ্বডিম্বাকার রাজ্যের পরিকল্পনা করলেও একই রকম ভাবে লিংকের উপদ্রব হত। সবকটাই একই গোত্রের কিনা।

    ২। আপনার বেসিক ধ্যানধারণাতে গোলমাল হচ্ছে। সোসাল সায়েন্স অঙ্ক না। এখানে কোনো তথাকথিত "হার্ডকোর প্রুফ" হয়না। খেলায় নামতেই পারেন, তবে তার আগে একটু নিয়মকানুন গুলো জেনে নিলে খুবই ভালো হয়। অবশ্য কেউ কেউ জলে নামিয়াও সাঁতার শেখে। নিশ্চয়ই শিখবেন।

    ৩ ও ৪। এই বাক্যবন্ধগুলি নেহাৎই হাবিজাবি মনে হয়েছে। উত্তর দিলাম না।

    আর হ্যাঁ, যেকোনো থিয়োরিকে প্রশ্ন করতেই পারেন। ভারতের ফেডারাল স্ট্রাকচার নিয়েও করতে পারেন। তবে ওই লিং শুধু এইটুকুই দেখায়, যে, গোর্খাল্যান্ডের দাবী এখনও পর্যন্ত স্বীকৃত ভারতের ফেডারাল স্ট্রাকচারের পরিপন্থী না। কিন্তু চৌকো অথবা অশ্বডিম্বাকৃতি রাজ্যের পরিকল্পনা স্বীকৃত যুক্তরাষ্ট্রীয় কাঠামোর চিন্তাভাবনার পরিপন্থী। শ্রীযুক্ত বিমল গুরুং ভারতীয় স্ট্রাকচারকে মান্যতার প্রশ্নে বাস্তবানুগভাবে আপনার চেয়ে এগিয়ে আছেন। ব্যস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন