এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান - ৩

    Samik
    বইপত্তর | ১৫ ফেব্রুয়ারি ২০১২ | ১২৫৭২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ছবিসন্ধানী | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ০০:২০531331
  • এই, কে যেন বিল-লিখনরত ওমনাথের একটা কঠিন ছবি তুলেছিলো ওটা পাওয়া যাবে?
  • Abhyu | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ০৭:৪৯531332
  • জর্জাজড়ির ছবিটাও?
  • pi | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ০৭:৫৯531333
  • আজ একটা নাগাদ গুরুর মোচ্ছব। সবাই আসছো/আসছেন তো ?
  • aranya | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:০৪531334
  • ব্যাপক নজর দিচ্ছি, এই মোচ্ছবে
  • aranya | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:১৯531335
  • স্মাইলি-টা দিতে ভুলেছি, এনজয়, গুরু-ভাই, বোনেরা। প্রিয়জনের নজর লাগে না :-)
  • pharida | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ১০:২৯531337
  • দিল্লির কল্লোলিনী ভাটের বাকি সব পোস্ট এখানেই - তাই এখানেই দু-কথা রাখি।

    কিছু কিছু ট্রাফিক লাইট বেশ আতঙ্কের লাগে। আতঙ্ক কথাটা হয়ত ঠিক নয় - বিরক্তি, রাগ, অপারাগতা এই নিয়ে যাকে বাংলায় এমব্যারাসিং বললে ঠিক মানেটা বোঝান যায়। যদি সবুজ আলো পাওয়া যায় তো ভালো, নয়ত বিভিন্ন বয়সী, স্ত্রী-পুরুষ শিশুরা এসে জানলার কাঁচে এসে টোকা মারে, নাছোড়বান্দা। ভিক্ষে দিই না আমি পয়সায়, গাড়িতে খাবারদাবার কিছু থাকলে দেওয়া যায়। বেশিরভাগ দিন কিছু থাকে না। নামানো থাকলে কাঁচ তুলে দিই, অন্য দিকে তাকিয়ে থাকি। ট্রাফিক লাইটের কাউন্টার দেখতে থাকি, ৩৫, ৩৪, ৩৩...... আর কতক্ষণে নিস্তার পাব কে জানে।

    সন্ধেবেলা এখানকার কোনো রাস্তায় দাঁড়িয়ে ঝালমুড়ি মোমো খাওয়ার সময় আবার ঘুরে ফিরে আসে ওরা। তখন ওতটা খারাপ অবস্থা নয়। কিছু নেওয়া যায় স্টল থেকে।

    কল্লোলদা সেদিন গান গাইছিলেন নিউ ফ্রেণ্ডস কলোনি কম্যুনিটি সেন্টারের চত্ত্বরে। বারো মিনিটের রাস্তা অন্তহীন জ্যাম ঠেলে পৌছতে পারলাম এক ঘন্টার মাথায়। দেখি কুমুদি, শ্রাবণী, রুবি নেতাই ঘিরে আছে গিটার বাজানো সদাপ্রসন্ন মানুষটিকে। নাটকের মতো মনে হল পুরো - দৃশ্যান্তর যেন। অন্য জামায়, অন্য চরিত্রে ঢুকে পড়ি এক লহমায়। না চাইতেও পায়ে তাল পড়ছে, শরীর দুলে ঊঠছে, সুর গান কথাগুলো এক অদ্ভুত ককটেলে মিশে নাচাতে চাইছে। বাজার চত্ত্বরে ঘুরে বেড়াতে আসা মানুষজন কিছুক্ষণের জন্য হলেও স্লথ হয়ে যাচ্ছেন সেইখানে যেখানে সুরের খরস্রোত বয়ে যাচ্ছে - কেউ কেউ নৌকা থামিয়েও দিলেন - একবারটি বললেই হয়ত নোঙর নামানো হত ওনাদের।

    অনেক দেরি হয়ে গিয়েছে ততক্ষণে। রেস্তোরাঁতে ঢুকতে হবে - কুমুদির অনুরোধ ছিল “ “ “’ - তোমায় হৃদমাঝারে রাখব - গানটা দিয়ে শেষ করতে। সে সময়টাও চলে এল বড় দ্রুত।

    এই গানটা শুরু হতেই কোথা থেকে হাজির হল সেইসব বাচ্চারা, বেঢপ সোয়েটারে, একমাথা রুখু চুলে, গাল হাত পা খরখরে, কারুর পায়েই মোজা দেখিনি, চপ্পল ছিল। পূর্ব অভিজ্ঞতা থাকায় অসন্তুষ্টি হল বেশ। ট্রাফিক লাইট থেকে শুরু করে রাস্তায় হাঁটতে গেলে কখনো ছাড়িস না তোরা - আজ তো রেহাই দে। এরপরে আবার কবে আসবে কল্লোলদা আর এইটাই তো শেষ গান। ভাবতে ভাবতেই দেখলাম ম্যাজিক - বাচ্চাগুলো আমাদের কারুর কাছে কিছু চাইল না। গান শুনছে, ভাষা বুঝছে কি বুঝছে না বুঝলাম না - শুধু দেখছি মুখগুলো আনন্দে ভরে উঠছে - যেই ভরে গেল সেই আনন্দ উপছে পড়ল – শুরু হল নাচ। সেই নাচ যা আমি এতক্ষণ চেপে ছিলাম আমার পোষাক নিয়ে পেশা নিয়ে বয়স নিয়ে - সেই নাচ নেচে দিল আমাদের চোখের সামনে ওই খুদেগুলো। সবচেয়ে কুঁচোটা দেখি আচমকা চটি খুলে রাখল একপাশে কিছু জায়গা করে নিল - তারপর ভল্ট খেল হাতের ওপর ভর রেখে।

    এই দিল্লি ভাটে বড় আনন্দের সঙ্গে হেরে গিয়ে ফিরে আসলাম অন্যরকমভাবে।

    আবার এসো কল্লোলদা।
  • /// | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ১১:১৯531338
  • ইন্দ্রাণী(ছোটাই)-দি র জন্যে এককপি রমেন্দ্রকুমার আচার্যচৌধুরী কবিতা সমগ্র (দি সী বুক এজেন্সী) কিনেছি। এতে সব বইগুলোই আছে, - আরশি নগর, অলংকৃত তীর, ব্রহ্ম ও পুঁতির মউরি, পুরোহিত দর্পন ও পোড়া জল, তিষ্যপুষ্য, মাতৃকাবর্ণেরা এস, ভাদ্রপদ। সম্পাদনা করেছেন দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়।
    মাতৃকাবর্ণেরা এস বইটাতে প্রচুর ভুল ছিল, লাইন বাদ ছিল, সেগুলোও ঠিক করা হয়েছে এখানে।

    কোথায় কিভাবে পাঠাবো জানাবে? dasgupta (dot) somnath (at) gmail।
  • কুরিয়ার সার্ভিস | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ১১:২২531339
  • আমাকে দিলেই আমি পাঠিয়ে দিতাম। ঠিকানাও লাগতো না।
  • indraaNeedi | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:০১531341
  • ওমনাথ,
    আমি আপ্লুত। সত্যি আপ্লুত। মেইল করছি।
  • sik | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ২১:২৩531342
  • বইমেলা শেষ। গুরু সুপার ডুপার হিট নতুন প্যাভিলিয়নে।
  • sosen | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ২২:২৭531343
  • শেষ।
  • dd | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ২২:২৯531344
  • ক্ষী বিককিরি ক্ষি বিককিরি।হাসতে হাসতে পাঁচ অংক ধরে ফেললো অবহেলায় - শুধু আজকের সেল।

    পরের বার..... টার্গেট নিশ্চয়ই লাখ ট্যাকা হবে মেলা জুড়ে।

    টুমরো দ্য ওয়ার্ল্ড।
  • dd | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৪২531345
  • আর আমার ফাস' টাইম মুখোমুখীর লিস্টিতে আজ অ্যাড হোলো ইন্দোদা আর শ্রীসদা।
    কিন্তু,হায় হায়, ল্লামা শরীল ঘটিত কারনে আমি আসার আগেই অকুস্থল পরিত্যাগ করেন হন্দদন্তিতো ভাবে।

    হায় হায়।
  • Lama | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৫৩531346
  • করেছে! করেছে! ডিডিদা আমাকে মিস করেছে!

    কিন্তু হায়! আমিও ডিডিদা সহ আরো অনেকজনকে মিস করলাম যে ঃ(

    আসছে বছর সব্বাইকে দেখে নেবো।
  • Abhyu | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:০৭531347
  • ঘ্যামা তো ! প্রতি বইয়ের দাম গড়ে সাড়ে তেত্রিশ টাকা হলে ডিডির মতে অন্তত তিনশো কপি বই বিক্রি হয়েছে আজ। কিপিটাপ গুরু!
  • I | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৫৮531348
  • আজকে মা বড় রসেবশে রেখেছিলেন। স্টলে ঢুকতেই ডিডি একপ্রকার বুকে জড়িয়ে ছেনতাই করে নিয়ে স্টলের পাশের ঠেকে নিয়ে গেলেন। সেখানে তখন রঞ্জনদা,অনমিত্র, শ্রীপর্ণা, সৈকত, স্যানবালিকা। রাত্রি গিয়েই যথারীতি কাজে লেগে গেল। কী পুশ সেল কী পুশ সেল ! পাই তো ছিলই, মাথার ওপরে জ্বলিছেন হুমেরু। এক ভদ্রমহিলাকে "কোনো এক' ধরিয়ে বলল-পড়ে দেখুন। পাকা চোর। পাক্কা চোর ! চোরের আত্মজীবনী। ছদ্মনামে লিখছেন, ছদ্মনামে লিখছেন !ভদ্রমহিলা ভারি কনফ্যুজড, কিনবো কি কিনবো না, চোরের আত্মজীবনী বলে কথা, তদুপরি পাকা চোর, কিনেই ফেললেন। একটি বালককে শিশুপাঠ্য বলে "আমার সত্তর' ধরিয়ে দেওয়া হল, নাকি এক থেকে সত্তর অবধি সহজ অঙ্কশিক্ষে হয় ঐ বই পড়লে। সোসেনকে বেশ মিত্তি দেখাচ্ছিল, আর লজ্জার মাথা খেয়ে বলছি-রাত্তিরকেও। আমি তো সোসেনের সঙ্গে ছবিই তুলে ফেল্লাম একখানা।
    তারপরে সাঁঝের ঝোঁকে গানের আসর বসল। প্রথমে সিকি, গিটার সঙ্গতে রঞ্জনদা। তাপ্পরে এসে হাল ধরল দেবদীপ, সে শ্রীপর্ণা-অনমিত্রর বন্ধু। আহা, বেজায় ভালো গায়।ওর রাই সিরিজের গান শুনে তো পুরো ফিদা। তারপর এসে ধরলেন আমাদের ইশেন মাস্টার। সত্যি বলছি, পাগলা, মনটারে তুই বাঁধ গানটা এত ভালো আমি কারো গলায় এর আগে শুনি নি। ক্কারো না। সবশেষে পাইবালিকা। কিন্তু বেশী গাইল না। সামনে একটি রোমাল বিছিয়ে তাতে টাকাটা-সিকিটা ফেলে রাখা হল, আইডিয়া ডিডির, আমি শুধু এক্সিকিউট করলাম মাত্র।। তাই দেখে ও শুনে জনতা জমল বিস্তর, ছবিও তুলল এন্তার, কিন্তু কেউ একটা টাকাও খসালো না। আরে যে চামার জনতা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যায়লাবাদকের কঠিনতম কম্পোজিশন দুদণ্ড দাঁড়িয়ে না শুনে সটান টিউবে উঠে যায়, তার কাছ থেকে আর এর চে বেশী কী আশা করিস।

    বলেছি কী, আজ একদম নক্ষত্র সমাবেশ! আমি, আমিও অবশেষে একটি সুন্দরী মহিলার বইতে অটোগ্রাফ কল্লাম, কিন্তু হায়, তার নাম ও ফোন নংটি জানা হল না।
    এইসব বিবিধ কারণে খুশি হয়ে গিল্ড কর্তৃপক্ষ একটি মিষ্টির বাক্সো ও টি-শার্ট উপহার দিলেন। সুতরাং স্বর্গ হইতে কিচ্ছু তবু পুষ্পবিষ্টি হইল না-র আক্ষেপ নাই। তবে একটু নৃত্য হলে ভালো হত, বিশেষ যখন ইস্কন ও গৌরীয় মঠ চোখের সামনে দিয়ে ঢোল-খঞ্জনী সহকারে নেচে নেচে প্রেম বিলায়ে গেল।
    এইসব আর কী ! এয়ার্কি ফুরালে পড়ে থাকে শালপাতা ও খোঁড়া বাদশা, শেষবেলার বই-কাগজ-পেঁচার আণ্ডিল গুছিয়ে তোলার স্বেচ্ছাসেবকগণ। এবার আর মেলাশেষের ঘন্টা শুনে ফেরা হল না, সব বই গুছিয়ে তুলে ফেরা হল না। সোসেনের গাড়িতে আমরা ও ডিডি আধা ঘন্টা আগেই বেরিয়ে পড়লাম। পড়ে রইলেন ইশেন-সুমেরু-পাই-সদা-সিকি-স্যান-শ্রীপর্ণা-অনমিত্র-সামরানদি-তাতিন-রঞ্জনদা। আর রইলেন নির্ধনিয়ার ধন, আমাদের বাংলাদেশের মন। যেখানে হাওয়ায় হাওয়ায় ডাকে মাধব, মালঞ্চী কইন্যাকে। গুমড়োনো অন্ধকারে দুমড়ানো কাগজের মত সে শীতশেষের হাওয়ায় হাওয়ায় পাক খাক এবার।

    জ্জয়গুরু !
  • siki | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৫৯531349
  • এ শালা সবেতে স্ট্যাটিসটিক্ষ এনে ফেলবেই।

    আবাতত মহাভারতকার ব্যাসদেবের বাড়িতে রাত্রিযাপন।
  • তাতিন | ১১ ফেব্রুয়ারি ২০১৩ ০০:০১531350
  • পাই একতা অদ্ভুত খাবার বের করেছে- চাউমিন রসোমালাই, চিকেন ও ফির্ণি সহযোগে। পুরো ৯
  • Lama | ১১ ফেব্রুয়ারি ২০১৩ ০০:০৭531353
  • কিন্তু পাই কি মোবাইল পাইল?
  • Lama | ১১ ফেব্রুয়ারি ২০১৩ ০০:০৭531352
  • হ্যাঁ, আর তারসঙ্গে পালক আর ডিমের খোলাও
  • ranjan roy | ১১ ফেব্রুয়ারি ২০১৩ ০৩:২৫531354
  • মনটা একটা অদ্ভুত আনন্দে ভরে আছে, ঘুম আসছে না। দশমীর বিসর্জনের মত বিষাদ। মহাভারত ঘোষ ও ছিল, ফুল ফর্মে। বেশ কিছু নীপা। মধুদার কফি। গুরুর জন্যে ১৫ টাকার বদলে ১০ টাকা।
    আজ সন্ধ্যেয় আমার বয়েস চল্লিশের বেশি ছিল না, কিছুতেই না। আজও সুমেরু শ্রীপর্নার জন্যে একজন কবি ও অভিনেতাকে ধরে নিয়ে এল। আমরা তাকে র‌্যাগ করে গুরুকে নিয়ে ইন্স্ট্যান্ট কবিতা লেখালাম। শ্রীপর্না চটে গিয়ে সুমেরুকে কবাড্ডি খেলার মত করে ঠ্যাং ধরতে চাইল। সায়েন্টিস্ট সোসেন গত দুদিন ধরে ল্যাবে গবেষণার মত একাগ্রতায় টেবিলে বসে রসিদ কেটেছে।সামরান ও পাইয়ের কথা নাই বললাম। আজ গুরুর স্টলে ঢোকা কঠিন ছিল। গ্রাহকের ভীড় দেখে আমরা বাইরে দেয়ালে হেলান দিয়ে মাটিতে কাগজ পেতে বসলাম। দুই সোমনাথ খুব খেটেছে, দুজনেরই চেহারায় মুচকি হাসি।
    মাঝখানে আমার বয়েস ১৮ হয়ে গেল। ফলে চেয়ে-চিন্তে অন্যের সঙ্গে ভাগাভাগি করে গোটাকয় সিগ্রেট খেলাম। এখন ঘুম আসছে না, ইনহেলার নিচ্ছি।
    এবছর লামার সাথে রোকেয়াকে মিস করেছি। গতবার সমাপ্তির দিনে ওর অনুরোধে অসীম গিরির ইয়ং ছেলেমেয়েদের দলে হাত ধরে গণসংগীতের সঙ্গে নেচেওছিলাম। এবার এসব নয়। বয়সের খ্যাল রাখতে হচ্ছে।
    এখন বউয়ের জন্যে মনখারাপ হচ্ছে। কেন যে এখন লুরু গিয়ে বসে আছে। ও যে এমনি সামুহিক আড্ডা ও গান শুনতে বড় ভালবাসে, বিশেষ করে দেবদীপ যে গজলও গেয়েছিল!
  • kumu | ১১ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৩২531355
  • সোসেন সায়েন্টিস্টের সিরিয়াসনেসের কতা সবাই এত বলছে!হে কুমু,তোমার আর কেবল এয়ার্কি মেরে দিনযাপন করা শোভা পায় না।হতে পারে তুমি অত বড় মাপের নও,তবু রাসায়নিকদের নাম ডোবানো উচিত কার্য নয়!
    গম্ভীর কাজের কথা-
    ১।দিল্লী ভাটের ছবি কই?
    ২।কলি বইমেলার সব ছবিই কি ফেসবুকে?তাহলে বাড়ী গিয়ে দেখব।
    ৩।দিল্লীমেলার জন্য এবার কোমর বাঁধো,হে দিল্লীবাসী।
  • kumu | ১১ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৩৪531356
  • ৪।রঞ্জনদা,ইনহেলার বেশী নেবেন না।
  • ranjan roy | ১১ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৩৬531357
  • কুমু,
    ঃ)))))
  • | ১১ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৫৪531359
  • রঞ্জন দার বয়েস যেভাবে কমছে শেষ অবধি নেগেটিভ না হয়ে যায় ঃ))
  • | ১১ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৫৭531360
  • সদার ফটো দেখলাম সোসেনে র পাশে ভালো মানুষের মতো মুখ করে বসে আছে। যেন ভাজা মাছ টি উল্টে খেতে জানে না। ঃ))
  • শ্রী সদা | ১১ ফেব্রুয়ারি ২০১৩ ১২:০০531363
  • গতকাল বইমেলায় একটি কথোপকথন ঃ

    সদা ঃ বুইলেন ডিডিদা, বইমেলা টইতে আপনি আমাকে স্মরণ করেছেন দেখে যে ক্ষী আনন্দ পেলাম, সে আর বলার নয়। আনন্দের চোটে রাতে ঘুম আসছিলো না !
    ডিডিদা ঃ বেশ বেশ, তারপরে দিনের বেলা ঘুমিয়ে নিলে তো ?

    ঃ))
  • শ্রাবণী | ১১ ফেব্রুয়ারি ২০১৩ ১২:০০531361
  • দিল্লীভাটের ছবিগুলো ভালো ওঠেনি, ও কুমুদি! সতীশ ফিরুক, দেখব। আমি আপাতত গুরুগম্ভীর পেপার সব গজাল ঠুকে মাথায় ঢোকাতে ব্যস্ত, কনফারেন্সের তৈয়ারী।

    সুমেরু কী করে ভেতরের কথা টের পেল জানিনা, ঐ চোরের লেখা বই!

    সতীশ সারারাত ট্রেনে, সকালে নেমে, কাল দুপুরে বুকফেয়ারে গিয়েছিল। গুরুর স্টলের সামনে নাকি গানবাজনা চলছিল, বলল শমীক গান গাইতে ব্যস্ত। ভেতরে যায়নি, ইচ্ছে ছিল আমার জন্যে কোনো এক কিনে আনবে। বারণ করায় বেশ দুঃখিত হয়ে শেষে স্টলের ভেতরে আর ঢোকেনি বলল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন