এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নির্বাচন ২০১৬ - ফলাফল

    a
    অন্যান্য | ১৯ মে ২০১৬ | ২৫৪১২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২০ মে ২০১৬ ০৯:৫৮706145
  • লোকসভা আর এবারের ইলেকাশন আলাদা। লোকসভায় অনেকেই মোদিকে দেখে ভোট দিয়েছেন। গতবারের এসেম্বলি পোলের তুলনায় প্রায় ৬% (?) ভোট বেড়েছে। সেইটাই রমরমা। এছাড়াও কেরল দেখুন।
  • Ekak | ২০ মে ২০১৬ ১০:০১706147
  • রমরমা বলার একটা কারণ যে ভিসিবিলিটি বেড়েছে। রুপা নিজে হারলেও মিডিয়া তে বারবার খবর উঠে এসেছে ওনাকে নিয়ে। ফাঁসি নিয়ে টক শো তে বিজেপির প্রতিনিধি রুপা। এগুলো ম্যাটার করে। বিজেপির প্রার্থী চয়েস গুলো বেশ ভেবেচিন্তেই হয়েছে বলে মনে করি। সীট বেশি পায়নি কিন্তু বিজেপি আসছে হাওয়া তুলে দিতে পেরেছে। এরপর এই বাংলাদেশে হিন্দু দের ইপর এত্রসিতি যদি দিন দিন বাড়তে থাকে এবং বামেরা তাই নিয়ে সরাসরি মুখ না খোলে তাহলে পরের নির্বাচনে প্রধান বিরোধী দল বিজেপি হওয়ার সম্ভাবনা যথেষ্ট।
  • Arpan | ২০ মে ২০১৬ ১০:০১706146
  • বাইনারিদার ফেবু পেজ থেকেঃ

    "--এটা মেনে নেওয়া ভালো যে যে সিপিএম-এর ইয়েতে আর দম নেই। ভোটের আগের দুমাস জাঠা করে আর ভোটের সময় কমিশনের কাছে মিউ মিউ করে ভোটে জেতা যায় না।
    --এটা মেনে নেওয়া ভালো যে কিছু দুগ্ধপোষ্য আরামজীবী সরকারী কর্ম চারীর ডিয়ে বাড়ানোর থেকে কন্যাশ্রি প্রকল্পের আবেদন অনেক বেশি অনেক লোকে খায়।
    --এটা মেনে নেওয়া ভালো যে দুর্নীতি ব্যাপারটা ভারতীয় রাজনীতি তে নন এনটিটি। মেজরিটি গ্রামীন জনতার ইয়ে-ও ছেড়া যায় না তাতে।
    --এটা মেনে নেওয়া ভালো যে দিদির পাইয়ে দেওয়া রাজনীতি বলে আমরা স্নবরা গাল পারছি, সেটা সিপিএম -ও করত। আর পাইয়ে দেবে না তো কি করবে ? 'আঙ্গুল চোষ' বলবে ?
    --এটা মেনে নেওয়া ভালো যে দিদির বোকা বোকা কবিতা আর আঁকিবুকি ছবি নিয়ে নিয়ে খিল্লি করে সুধু নিজেদের এলিটিসিম-এর গোড়ায় ধোঁয়া দেওয়া হয়, ভোটের বাজারে তার দাম ইয়ের-ও নয়
    --এটা মেনে নেওয়া ভালো, যে 'চাকরি নেই' চাকরি নেই' 'শিল্প নেই' 'শিল্প নেই' বলে যারা গাল পাড়ে, তাদের এক শতাংশ-ও ভোট দেয় না, বা দিলেও তারা যে চাকরির কথা বলে সেটা ঠান্ডা ঘরের চাকরি আর ঠান্ডা ঘরের শিল্প, তাতে মুটে মজুরের লবডঙ্কা হবে
    --এটা মেনে নেওয়া ভালো যে ভোট মেশিনারি সিপিএম-এরও ছিল, এখন তবে ভোট মেশিনারি কে খিস্তি দিয়ে কি লাভ ? তিনোমুল যদি সিপিএম-এর ভোট মেশিনারি ভেঙ্গে পাঁচ বছরে ছবি করে দিতে পারে, তবে ৫০ বছরের রেজিমেনটেড পার্টি বসে বসে ক্যালায় কেন ?"
  • sm | ২০ মে ২০১৬ ১০:১১706148
  • কেন্দ্রে যে সরকারে থাকে, তার রমরমা তো থাকবেই। পব তে বিজেপি যারা করছে তারা ভালো করেই জানে পার্টি করতে টাকার অভাব হবে না,উপরি লাভ কেন্দ্রে প্রভাবশালী লোকেদের সঙ্গে গা ঘষা ঘষি।
    আর অবাঙালি বিজেপি ভোট ব্যান্ক তো রয়েইছে।
    বাঙালি ভোটার যারা ছিল হার্ড কোর সিপিএম /কংগ্রেস সমর্থক; তারা এই ডুবন্ত দলের থেকে মুখ ফিরিয়ে যদি বিজে পির দিকে যেতে চায়, দোষ দেওয়া যায় কি? কারণ নিচু তলার বাম ও কংগ্রেস কর্মীরা ভালো করে জানে; জান প্রাণ দিয়ে পার্টি করতে গেলে প্রচুর বাঁধা/বিপত্তি। সরকারে না থাকার জন্য পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব কোনো রকম সাপোর্ট দেবেনা।
    তার চেয়ে বিজেপি করলে, একটু বেটার পরিস্থিতি।নয়তো দিদির দলে নাম লেখাতে হবে। সেটা তো সবাই পারেনা।
    তার ওপর সিপিএম পার্টির কর্মীরা জানে নেতারা গাছ পাকা। সুসির সঙ্গে জোট করলে; দ: ২৪ পরগনায় এমন ভরাডুবি হতনা। তা না করে; বুদ্ধবাবু রাহুলের সঙ্গে মালা পরে ছবি তুলতে গেল।
  • তক্কো | ২০ মে ২০১৬ ১০:১৮706149
  • "এটা মেনে নেওয়া ভালো যে দুর্নীতি ব্যাপারটা ভারতীয় রাজনীতি তে নন এনটিটি। মেজরিটি গ্রামীন জনতার ইয়ে-ও ছেড়া যায় না তাতে।"

    আংশিক একমত, পুরোটা নই। মেজরিটি গ্রামীন জনতার ইয়ে-ও ছেড়া যায় না তাতে। কিন্তু গ্রামীন জনতাটাই সম্পূর্ণ ভারতীয় রাজনীতি নয়। মাত্র এক বছর আগে দুর্নীতির ইস্যুতে ভর করেই অরবিন্দ কেজরিওয়াল দিল্লি দখল করেছে - শুধুমাত্র দুর্নীতিকে প্রজেক্ট করে। সত্তরটার মধ্যে সাতষট্টিখানা সীট পেয়েছে।

    দুর্নীতিকে দুর্নীতি বলে চেনাতে হয়, প্রজেক্ট করতে হয়। আর "আমি দুর্নীতি দূর করব" এই রকমের একটা ক্রেডিবিলিটি আনতে হয়। এটা কেজরির ছিল। আন্না হাজারেকে পাশে নিয়ে "মুঝে চাহিয়ে ভ্রষ্টাচার মুক্ত্‌ ভারত" বলে অন্তত দেড় বছর ক্যাম্পেনিং করে তবে নিজের পার্টি ফর্ম করেছিল। এবং প্রথমবার একেবারে সঠিক সিদ্ধান্তে পদত্যাগ করে সরকার ভেঙেও পরের বার ল্যান্ডস্লাইড জয় নিয়ে আবার দিল্লি জিতেছিল। কারণ কেজরির সেই ক্রেডিবিলিটি ছিল। ক্ষমতায় এসেই যোগেন্দ্র যাদব আর প্রশান্ত ভূষণকে লাথি মেরেছে - সে পরের কথা, কিন্তু ঐ দুর্নীতির ইস্যুতে চড়েই কেজরি এখনও পার পেয়ে চলেছে।

    সিপিয়েমের সেই ক্রেডিবিলিটিটা নেই। চৌত্রিশ বছরের স্মৃতি ভুলতে এখনও দেড়খানা জেনারেশন পেরোতে হবে।

    এইখানটায় আমি টু সাম এক্সটেন্ট বিপের সাথে একমত, সিপিয়েম, "সিপিয়েম" নাম নিয়ে ক্ষমতা ফিরে পাবার চেষ্টা করতে গেলে আর ফিরতে পারবে না। অন্য নামে, অন্যভাবে ফিরে আসতে হবে।
  • এসএমকে | ২০ মে ২০১৬ ১০:২৩706150
  • হার্ডকোর কংগ্রেসীর কথা জানি না, তবে হার্ডকোর সিপিয়েম কখনও বিজেপির দিকে যাবে না। দরকার হলে রাজনীতির কাজ ছেড়ে দেবে কিন্তু বিজেপি হবে না।

    আর, এই মুহূর্তে জোট খুব সফট টার্গেট, এখন এদেরকে বেঁধা খুব সোজা - কেন জোট হল, বুদ্ধবাবু কেন রাহুলের সঙ্গে গলায় মালা পরে ছবি তুললেন - সবাই বলছে এসব কথা, যে কেউ বলতে পারে। এ কথাটা সেদিন বলা উচিত ছিল। সবাই মিলে, খুব জোরে। কিন্তু পার্টি হাইকমান্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খোলার নিয়ম নেই - তাই সুন্দরভাবে সেটা "গ্রাসরুট লেভেলের দাবি"তে কনভার্টেড হয়ে গেল, বিশেষ কোনও প্রতিবাদ সেদিন আসে নি।

    খুব স্পষ্ট লাগছে এখন ক্যালকুলেশনটা - মানস ভুইঞা জিতে গেলেন, অধীর চৌধুরি জিতে গেলেন, কিন্তু সূর্যকান্ত মিশ্র জিততে পারলেন না। জোটের ভবিতব্য খুব অন্ধ না হলে আর বুঝতে অসুবিধে হবার কথা নয়।
  • ফেবুপ্লবী | ২০ মে ২০১৬ ১০:২৭706152
  • নীল লালে তে ভোট ট্রান্সফার "ভালো"
    গেরুয়া সবুজ ভোট ট্রান্সফার "বাজে"
    "অতি চালাকের গলায় দড়ি" তে গোল
    দ্বিমুখী নীতির সেম সাইডের মাঝে
  • Arpan | ২০ মে ২০১৬ ১০:২৭706151
  • উঁহু, ফ্রিতে জল আর বিদ্যুতের "ভিক্ষা"ও ছিল। আর দিল্লির কোরাপশনের চরিত্র একটু আলাদা। প্রশাসন ও সরকারি আপিসের দুর্নীতি। যেখানে লোকে প্রতি পদে পদে ঠেকে ও আপোস করে।

    আর দিল্লি তো পুরোটাই আর্বান সেট আপ। রুরাল জনতা কোথায়?
  • Arpan | ২০ মে ২০১৬ ১০:২৮706153
  • মানে বলতে চাইছি দিল্লির বিধানসভা নির্বাচন হল গ্লোরিফায়েড ভার্সন অফ কলকাতা পুরসভা নির্বাচন।
  • sm | ২০ মে ২০১৬ ১০:৩১706155
  • দিল্লিতে তো প্রত্যন্ত গ্রাম নেই। কেজ্রী জেতার পেছনে অনেক গুলো ফ্যাক্টর রয়েছে। লড়াকু ইমেজ, বিদ্যুত বিল/ জলের ট্যাক্স কমানোর প্রতিশ্রুতি, আইন শৃঙ্খলার ব্যাপক উন্নতির প্রতিশ্রুতি; এইসব। দিল্লীয়য়ালারা ভালো ভাবেই জানে রাজনীতি তে টাকার লেনদেন হয় ও ভবিষ্যতেও হবে।
    কর্পোরেট দুর্নীতি, সরকারী অফিসের দুর্নীতি এগুলো ও থাকবে। হয়ত একটু কমবে।
    কেজ্রী আসার পেছনে অন্য কারণ গুলোর অবদান ও যথেষ্ট।
    যদি দেখি, কেজ্রী আর তার দলবল হরিয়ানা তে পাইয়ে দেবার রাজনীতি ব্যতিরেকে; কেবলমাত্র দুর্নীতি কমিয়ে দেব বলে পাওয়ারে আসতে পারে; তাহলে বোঝা যাবে।
    এযাবত "ও চোর আমি সৎ" বলে একমাত্র ভিপি সিং সরকারে আসতে পেরেছিল; ভারতের ইতিহাসে।
  • Arpan | ২০ মে ২০১৬ ১০:৩৫706156
  • এই আরেকটা প্রচার এতদিন শুনে এলাম। জোট নাকি জনগণের থেকে উঠে আসা দাবি। বলা উচিত ছিল এ হল গ্রাসরুট লেভেলের কর্মীদের (সিপিয়েম) দাবি। হয় নেতৃত্ব কর্মী ও জনগণের তফাৎ বোঝার ক্ষমতা হারিয়েছেন, এমন বাবলের মধ্যে বাস করেন, অথবা কর্মীদের উজ্জীবিত রাখতে এ কথা বলে গেছেন।

    সিপিয়েম কর্মী এইজন্যই বললাম, কারণ কং কর্মীরা জানেন এ ছাড়া অন্য কোন অপশন নেই। বহুদিন ধরেই তারা হয় তিনো, নয় সিপিয়েমের ঘাড় ভেঙে দিল্লির জন্য শক্তিসঞ্চয় করে যাচ্ছেন। পরের বারেও অন্যথা হবে না।
  • সেইজন্যেই তো বললাম | ২০ মে ২০১৬ ১০:৩৯706157
  • আংশিক একমত। গ্রামে ম্যাটার করে না দুর্নীতি - হলেও হতে পারে, কিন্তু গ্রামটাই পুরো ভারতের রাজনীতি নয়। ভারতের রাজনীতিতে দুর্নীতি ম্যাটার করে না বলাটা ওভার-সিমপ্লিফিকেশন।
  • ধুর ধুর | ২০ মে ২০১৬ ১০:৪০706158
  • sm ( IP Address : 53.251.88.234 (*) Date:20 May 2016 -- 09:55 আম ) খাঁটি কথা বলেছেন - "বিজেপি জুজু দেখিয়ে লাভ নেই। আসার হলে আসবে। "।গুরুর পন্ডিত দের সেফলোজি উইশফুল thinking তো সেই ২০১৪ থেকে দেখছি। গাঁয়ে মানেনা আপনি মোড়ল, গাছে তুলে মই কেড়ে নিতে জুড়ি নেই। ১০ ই এপ্রিলের পর নাকি তলে তলে দলে দলে তিনো রা জোট কে ভোট দিয়েছে। পারেও মাইরি ! এরপর ২০১৯ সালে বলবে বিশেষ সূত্রের খবর আরএসএস রাউল কে জেতাবে। সুমনদে সিনড্রোম
  • sm | ২০ মে ২০১৬ ১০:৪১706159
  • আমি কাউকে বিঁধে লিখছিনা। আগে বহু পোস্ট পড়ে নেবেন,জোট হলে সেটা হবে সুবিধাবাদী জোট লিখেছিলাম। জোট হলে ভোট বাক্সে বিরাট কিছু হবেনা এটাও অনুমেয় ছিল। এ পাতায় জোট ই একমাত্র বৈতরণীর কান্ডারী বলে নাপাচ্চিলেন পিটি ও আরো কয়েকজন।
    জোট হয়ে যে বিরাট কিছু হয়নি দেখাই যাচ্ছে।ডিশিসন ভুল হতেই পারে।
    কিন্তু হার্ড কোর্ সমর্থক রা প্রশ্ন তুলতেই পারে; নেতারা এরকম নিজের ইচ্ছেমত ডিসিশন যদি নিতে পারে; আমরা করলেই দোষ?
  • Ekak | ২০ মে ২০১৬ ১০:৪৬706160
  • জোট নিয়ে সেরা টিপ্পনি সাযন্তনের। ফিল্ম ক্রিটিক।

    The CPM-Congress Alliance is like Rupesh Paul's Kamasutra 3D. We know it is there, we have seen the clips, we have fantasized about it, we have glorified it and in some sense we are still waiting for it.
  • sm | ২০ মে ২০১৬ ১০:৪৭706161
  • এমন তো নয় সিপিএম নেতারা অতীতে বিজেপির হাত ধরেনি?
    একজন সাংবাদিক তো বলেছেন;এবার ভোট তিনো রা বিপুল ভাবে জিততই। গ্রামে গ্রামে বিরোধীদের সেরকম কোনো সংগঠন ই নেই। কিছু মিডিয়া ইচ্ছাকৃত ভাবে এই জোটের হওয়া তুলেছিল। কিন্তু বাস্তব চিত্র ছিল সম্পূর্ণ বিপরীত।
  • dc | ২০ মে ২০১৬ ১০:৪৮706162
  • এই কং সিপিয়েম জোট তো বছর দুয়েকের মধ্যে বা তার আগেই ভাঙ্গবে। তখন সিপিয়েম কি বলবে? ক্রেডিবিলিটি তো জিরো হয়ে গেল।
  • ranjan roy | ২০ মে ২০১৬ ১০:৫৬706163
  • পিটি,
    কোন প্রশ্নই বারণ নয়। বরং আরও বেশি বেশি করে তোলার দরকার। সিপিএম এর এমন হারের পর আরও বেশি করে!
    কারণ এবার রিগিং বুথ দখল লোকে ভোট দিতে পারেনি--এসব বলার জায়গা নেই।

    কিন্তু আপনি কখনই অন্যের প্রশ্নের জবাব দেন না। বরং "তার আগে আপনি বলুন--" বলে পাল্টা প্রশ্ন করে প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার দায় এড়িয়ে যান।
    আপনাকে বলছি-- নিশ্চয়ই আপনার জবাব দেবো। তবে আমার সোজা সাপটা প্রশ্নের জবাব আগে আপনি দিন।
    একটি সরকার ( অপদার্থ হলেও) যদি নিজের গরীব নাগরিকদের ২ টাকা কিলোয় চাল দেয় (ফ্রি নয়), তো সেটা ভিক্ষে! আর বামেরা কিউবায় চাল পাঠালে সেটা কী?
    সুপ্রীম কোর্ট যখন কেন্দ্রীয় সরকারকে বলে নিরন্ন মানুষের মধ্যে সরকারি গোডাউনের জমে থাকা চাল বিলি করতে --সেটা কী?
    সিপিএম যখন সবাইকে শস্তায় চাল দিতে হবে (বিপিএল/এপিএল নির্বিশিষে) বলে গণস্বাক্ষর সংগ্রহ করে সেটা কে কী বলল্বেন?
    তারপর আপনার উত্তর দিচ্ছি।
  • Ekak | ২০ মে ২০১৬ ১১:০৫706164
  • পিটি দার সঙ্গে হেজিয়ে কি লাভ। ওনাদের ম্যানড্রেক সিন্ড্রম আছে। ম্যানড্রেক মিলিটারির জব ইন্টারভিউ তে ফেইল করেছিল ক্যানো জানেন তো ? তাকে দেয়ালে একটা সংখ্যা লিখে পড়তে বলা হয়েছিল। সে দেয়াল ভেদ করে আর পাঁচটা দেয়াল পেছনে কি লেখা আছে তাই বলে এসেছিল। ফার্স্ট রাউন্ড এই বিদায়।

    এরা এম্পওআরিন্গ পলিটিক্স আর ডিরেক্ট একশনে গোলায়। কোটি কোটি মানুষের যাতে নিজের চাল -গম যোগার নিজেই করে নিতে পারেন সেটা এমপাওয়ারিং পলিটিক্স। সেটা চলতেই থাকবে। কিন্তু তারপরেও একটা নির্দিষ্ট সময়ে দাঁড়িয়ে প্রচুর মানুষ বুভুক্ষু থাকবে। তাদের জন্যে ডিরেক্ট একশন জরুরি। নেহাত ম্যানড্রেক মার্কা "দূরদর্শিতায় " না ভুগলে এত সহজ জিনিস গোলাবার কথা না।
  • pi | ২০ মে ২০১৬ ১১:০৮706166
  • বেশ তো। তাইলে সূর্য মিশ্র কত সাহস করে রিস্কি সিটে লড়লেন, লোকসভার নিরিখে তুলনা করে ওসব ও বলবেন না। লোকসভার ভোট শতান্গ্শ দিয়ে অন্য তুলনাও। তুলনাটা সুবিধেমত একেকবার একেক নিরিখে না হলেই ভাল ঃ)
  • pi | ২০ মে ২০১৬ ১১:০৯706167
  • আই জি বি এম কে না কী যেন নামে লিখেছেন যিনি, ওনার কিছু অবজার্ভেশনে ক। পরে লিখবো।
  • pi | ২০ মে ২০১৬ ১১:১৩706169
  • নারায়ণগড়ে শুনছিলাম লোধা কম্যুনিটির বিশেষ কোন উন্নতি না হওয়া ওনারা বেশ অসন্তুষ্ট ছিলেন। সেটাই কি হারের কারণ ?
  • S | ২০ মে ২০১৬ ১১:১৩706168
  • ওগুলো স্টিমুলাস নয়। স্টিমুলাস দেওয়া হয় মন্দার ঘেকে বেড়নোর জন্য।
  • cb | ২০ মে ২০১৬ ১১:১৪706171
  • আচ্ছা, আপনারা চালিয়ে যান। বলে যাই, মাঝে মাঝে কিছু লেখার স্নিপেট শেয়ার করছি অনুমতি না নিয়েই। অসংখ্য ধন্যবাদ :)
  • S | ২০ মে ২০১৬ ১১:১৪706170
  • এটা কি আমাকে। ২০১৪ নিয়ে আমি তুলনা করেছি বলেতো মনে পড়ছেনা।
  • d | ২০ মে ২০১৬ ১১:২৮706172
  • ম্যানড্রেক সিন্ড্রোম :-))))))
  • cb | ২০ মে ২০১৬ ১১:৩১706173
  • এইটা আজ নতুন বাণী। ম্যানড্রেক সিনড্রোম
  • IPGGKBK | ২০ মে ২০১৬ ১১:৩৫706174
  • বিজেপি'র উত্থান, বিজেপি'র উত্থান বলে যাঁরা শোকে কাতর ও আকাশে সিঁদুরে মেঘ দেখছেন, তাঁদের কতজন এবিপি-তে বা অন্যান্য চ্যানেলে ঋতব্রত, শতরূপ, পার্থপ্রতিম, প্রমুখদের সাথে এক টেবিলে ওমপ্রকাশ, আমজাদ আলি বা মান্নান প্রমুখ কংগ্রেসী শুধু নন, বিজেপি'র শমীক, জয়প্রকাশ, রীতেশ, প্রমুখদের সাথে জোট বেঁধে তৃণমূলের বিজন, মনোজ, দেবনারায়ন, প্রমুখদের হেনস্থা করতে দেখে মজা পান নি? কেউ কি সমালোচনা অথবা প্রতিবাদ করেছেন? তৃণমূল-কুৎসা তৃণমূল-নিন্দায় মশগুল সবাই। এতে কি বিজেপি কোনো মাইলেজ পায় নি? তৃণমুল প্রধান শত্রু, বিজেপি ততটা নয়, এই বার্তা কি পশ্চিমবঙ্গের লোকজনের কাছে যায় নি? ক্ষীণ কণ্ঠে 'ম্যাচ ফিক্সিং', 'গট আপ' বলে বিজেপি'কে চিহ্নিত করব আর ওদিকে তাদের সাথে একযোগে চ্যানেলে চ্যানেলে তৃণমূলকে আক্রমণ করব???!!! যেখানে 'খেউড়', 'বিতর্ক' ইত্যাদি সার্কাসের রিংমাস্টার আর কেউ নয়, এবিপি।

    এখন গেল, গেল করলে হবে??!!!
    --------------------------------
    এটাও রইল; কলকাতার হিসেব ঃ

    ১) http://www.epaper.eisamay.com/Details.aspx?id=23238&boxid=142351668
    ২) http://www.epaper.eisamay.com/Details.aspx?id=23238&boxid=142415701
    ৩) http://www.epaper.eisamay.com/Details.aspx?id=23238&boxid=14243498

    পাঁচজন তো ৫০%-এর উপরে, বাকিদের ক্ষেত্রে নোটা, গোটা, বাটা, আটা, বুজী, সুজী, ভাজি, পাজি'র দোহাই দিলে আগের বামফ্রণ্ট জমানায় প্রতিটি বিধানসভার ভোট শতাংশ দেখলে উত্তর থাকবে তো?।
    -----------------------------------

    আরেক জায়গায় দেখলাম 'সুজাত ভদ্রকে বামেদের মুখ করার একটা প্রচ্ছন্ন প্রস্তাব রয়েছে, যথারীতি সিপিআইএম-এর প্রতি অন্ধ অনুগতদের তরফে তার উপর একটা মন্তব্যও হয়েছে।

    মানছি, কারণ দেখছি সুজাত এখন তৃণমূলের বিরুদ্ধে বক্তব্য রাখছে, কিন্তু নন্দীগ্রাম-উত্তর পর্যায়ে এই প্রদীপ বন্দ্যোপাধ্যায়(প্রাক্তন নকশাল নেতা), খোকন, প্রসূন(এঁদের পদবী মনে নেই, তবে দুটিই ফড়ে)-দের সাথে সুজাতও সম্ভবতঃ জঙ্গলমহলে যাতায়াত করত, মমতার ছত্রছায়ায় শান্তির আশ্রয়ের নীড়ে মাওবাদীদের আবাহন করতে। সেই সময় কোলাঘাট ব্রীজের ওপারে শের-এ পাঞ্জাব'এর বিপরীতে একটি ধাবায় দেখা হয়েছিল। প্রদীপদা চিনতেন বলে কথাও হয়েছিল, ওঁর সুমোতে তৃণমূলের পতাকা ছিল বলে একটু অস্বস্তিতেও ছিলেন। এই দলটির নাম জনান্তিকে দেওয়া হয়েছিল 'মুচলেকার ফেরিওয়ালা'। আনন্দবাজারের চতুর্থ পৃষ্ঠায় এই শব্দবন্ধনী নিয়ে চিঠিও বেরিয়েছিল সেই সময়। প্রমাণের দরকার পড়লে হাতের কাছে এক ডাক্তার তো আছেই। যদিও খোলা পাতায় সে এটি লিখবে না।

    এঁদের কর্মতৎপরতার ফল কি হয়েছিল?

    এই পুরো বাম-বাম ব্যাপারটাই আমার কাছে এখন খুব ঘোলাটে হয়ে গেছে। আর তার জন্য মনে পড়ে আমার এক অগ্রজপ্রতিমের বলা - "বদরুদ্দীন উমরের লেখায় দেখ' নি যে এই উপমহাদেশে সঠিক অর্থে কোন বামপন্থী দলই তৈরী হয় নি।"
  • ranjan roy | ২০ মে ২০১৬ ১১:৪৪706175
  • একককে ক।

    ম্যানড্রেকের গল্পটা দারুণঃঃ))
    কিন্তু একটা কথা। এখানে দেখছি অধিকাংশই বামেদের এমন গোহারান হারের আশা করেন নি। অন্ততঃ ক্লোজ ফাইট ও শক্তিশালী বিপক্ষ আশা করেছিলেন, না হওয়ায় দুঃখ পেয়েছেন। আমিও তাই।
    ফলে সবাই মিলে "গাল পাড়ছি এ উয়াকে"।
    আসলে এখানে আমরা সবাই মধ্যবিত্ত ভদ্রলোক। সিপিএম আমাদের স্বাভাবিক কম্ফোর্ট জোন। আমি যেমন বাম ছাড়া কাউকে ভোট দিতে পারব না; ফলাফল যাই হোক। হয়ত আমার প্রজন্মের অধিকাংশই তাই।

    তবে গোঁড়া সিপিএমদের একটাই মুশকিল। অ্যাটিচুড ও ভাষা।
    সবাই ছাগল। পাবলিক থুড়ি জনগণ ভোট না দিলে ---আমরা ওদের বোঝাতে পারি নি।
    আর ওরা ইতিহাসের ঠিকেদার। কাল টিভিতেও জনৈক বাম নেতা বর্তমান হারের কারণ জিগ্যেস করায়--ইতিহাস সাক্ষী বলে শুরু করে হিটলার/মুসোলিনি টেনে আনলেন।
    পিটিও এই পাড়ায় কথায় কথায় অর্ধ ইতিহাস চর্চা ও বিকৃত ইতিহাস চর্চা বলে প্রশ্ন এড়িয়ে যান। গতবছরও আমাকে ধমকে দিয়েছিলেন-- চুপ করে দেখুন, একটা দল কেমন করে দ্রুত ভেঙে পড়ছে।

    কাজেই কেটে পড়লাম।
  • charam charam | ২০ মে ২০১৬ ১১:৪৮706177
  • শ্রাদ্ধ বাড়িতে ঢাক বাজাতে নেই - কেষ্ট দা। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন